ময়মনসিংহ বোর্ড ২০২৫

১. উদ্দীপক

ধাপ-১ ধাপ-২ ধাপ-৩ ধাপ-৪
শিশু কিশোর যুবক বৃদ্ধ
উত্তর অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার একটি বিশিষ্ট বিদ্যাকে যুক্তিবিদ্যা বলে।
উত্তর যুক্তিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যে বিজ্ঞান কোনো আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। যেমন- যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কারণ যুক্তিবিদ্যা আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে। যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তি পদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে।
উত্তর

ধাপ-৩ এ যুক্তিবিদ্যার ক্রমবিকাশের আধুনিক যুগকে তুলে ধরা হয়েছে।

যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাকে আমরা চারটি যুগে ভাগ করে দেখাতে পারি। এগুলো হলো- প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও সাম্প্রতিক যুগ। উদ্দীপকের ধাপ-৩ এ আধুনিক যুগকে বোঝানো হয়েছে। রেনেসাঁ-পরবর্তী সময় যুক্তিবিদ্যা দর্শনের ইতিহাসে আধুনিক যুগ বলে বিবেচিত। এ যুগে প্রচলিত যুক্তিবিদ্যার আধুনিকায়নের প্রক্রিয়া শুরু হয়। আধুনিক যুগের পর্যায়সমূহ পাঁচটি পর্যায়ে বিভক্ত। এগুলো হলো-

প্রাথমিক পর্যায়: লাইবনিজের সময়কাল থেকে ১৮৪৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত। এ পর্যায়ে বিচ্ছিন্ন আলোচনা ছাড়া কোনো মতবাদ গড়ে ওঠেনি।

বীজগণিতীয় পর্যায়: বুল থেকে স্রোডার পর্যন্ত। যুক্তিচর্চার বিস্তৃতি ও বিকাশ সহজতর হয়।

যুক্তিবাদী পর্যায়: ফ্রেগে থেকে বার্ট্রান্ড রাসেল ও নর্থ হোয়াইটহেড পর্যন্ত। এ পর্যায়ের যুগোত্তীর্ণ' রচনা 'Principia Mathematica' হোয়াইটহেড ও রাসেল-এর।

অধিগণিতীয় পর্যায়: ১৯১০ থেকে ১৯৩০-এর দশক পর্যন্ত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্যায়: ১৯৪৫ সাল থেকে চলমান সময় পর্যন্ত। গাণিতিক যুক্তিবিদ্যার বিকাশ ও পূর্ণতা লাভ করে এ যুগে।

উত্তর ধাপ-১ যুক্তিবিদ্যার প্রাচীন যুগকে নির্দেশ করে। প্রাচীন যুগের একজন গুরুত্বপূর্ণ যুক্তিবিদ হলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যাবিষয়ক গ্রন্থাবলির নাম অর্গানন (Organon)। অর্গানন কোনো একক আধুনিক প্রতীকী যুক্তিবিদ্যার বই নয়; এটি অ্যারিস্টটলের যুক্তিবিষয়ক কয়েকটি গ্রন্থের পরবর্তী সংকলিত নাম। এতে পদ, যুক্তিবাক্য, সহানুমান, প্রমাণ ও অনুপপত্তি প্রভৃতি আলোচিত হয়েছে। বিশেষ করে সহানুমানিক যুক্তির ভিত্তি হিসেবে তার 'Dictum de omni et Nullo' অর্থাৎ কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে স্বীকৃত বা অস্বীকৃত বিধেয় সেই শ্রেণির অন্তর্ভুক্ত সদস্যের ক্ষেত্রেও প্রযোজ্য—এই নীতিটি এবং অনুপপত্তি (Fallacy) উদ্‌ঘাটন ইত্যাদি পদ্ধতি যুক্তিবিদ্যাকে একটি চমৎকার ও বাস্তবভিত্তিক আকারগত বিকাশ লাভে সাহায্য করেছিল। এমনকি যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের ক্ষেত্রেও তার অবদান লক্ষ করা যায়। বস্তুত প্রথমে যুক্তিবিদ্যার বিস্তৃত রূপ তুলে ধরার জন্য অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক হিসেবে অভিহিত করা হয়।

২. উদ্দীপক

ধাপ প্রদত্ত পদ
ধাপ-১ অন্ধ; কালা; বোবা; খোঁড়া
ধাপ-২ সততা; মিষ্টতা; দয়ালু
ধাপ-৩ চেয়ার; স্বর্ণ; ফুল
উত্তর যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহারের উপযুক্ত হয় সে শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে।
উত্তর সকল শব্দই পদ নয়। পদের ক্ষেত্রে দেখা যায়, যেসব শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে সেসব শব্দসমষ্টিকে পদ বলে। তাই দেখা যাচ্ছে, সকল শব্দের মধ্যে একটি অংশ পদ হিসেবে ব্যবহৃত হয়। - সুতরাং সকল শব্দকে পদ বলা যায় না।
উত্তর

ছক-১ ব্যাহতার্থক পদকে নির্দেশ করে।

যে পদ দিয়ে কোনো কিছুর মধ্যে স্বাভাবিকভাবে প্রত্যাশিত কোনো গুণ বা ক্ষমতার অনুপস্থিতি বোঝায় তাকে ব্যাহতার্থক পদ বলে। উদাহরণস্বরূপ বলা যায়, 'অন্ধ' শব্দটি একটি ব্যাহতার্থক পদ। কারণ স্বাভাবিক অবস্থায় মানুষের দৃষ্টিশক্তি থাকার কথা, কিন্তু কোনো ব্যক্তি 'অন্ধ' হলে তার দৃষ্টিশক্তি বর্তমানে অনুপস্থিত। এই অনুপস্থিতি সাময়িক বা স্থায়ী—উভয়ই হতে পারে; ফিরে আসার সম্ভাবনা সংজ্ঞার শর্ত নয়। উদ্দীপকের - ছক-১ এর অন্ধ, কালা, বোবা, খোঁড়া ইত্যাদি হলো ব্যাহতার্থক পদ। কেননা এসব পদের মাধ্যমে কোনো স্বাভাবিক গুণের অনুপস্থিতি বা অভাবকে বোঝায়। যোসেফের মতে, ব্যাহতার্থক পদ হলো এমন পদ যা কোনো গুণের অনুপস্থিতি প্রকাশ করে, যে গুণ স্বাভাবিকভাবে থাকে অথবা থাকবে বলে আশা করা হয়।

সুতরাং ছক-১ এর পদগুলো ব্যাহতার্থক পদকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের ছক-২ দ্বারা গুণবাচক পদ এবং ছক-৩ দ্বারা বস্তুবাচক পদকে নির্দেশ করে। নিচে পদসমূহের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

  • যেসব পদ কোনো বিষয় বা বস্তুর নাম না বুঝিয়ে স্বতন্ত্রভাবে তাদের, গুণ নির্দেশ করে তাকে গুণবাচক পদ বলে। আর যে পদ নির্দেশিত বিষয় বা বস্তু দৃশ্যমান বা ইন্দ্রিয়ের মাধ্যমে যার সংবেদন পাওয়া যায় তাকে বস্তুবাচক পদ বলে।

  • বস্তুবাচক পদ দ্বারা এমন বস্তু বা দ্রব্যের নাম বোঝায় যা ধরা বা দেখা যায়। অন্যদিকে গুণবাচক পদ কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা, বা ভাবের নাম বোঝায়। গুণবাচক হওয়ায় স্পর্শ করা যায় না।

  • বস্তুবাচক পদ হলো একটি নাম যা একটি বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন- মানুষ, গরু, বই, খাতা ইত্যাদি পদগুলো বস্তুবাচক পদ। অন্যদিকে, গুণবাচক পদ হলো একটি নাম, যা একটি বস্তুর কোনো গুণের নির্দেশ প্রদানে ব্যবহৃত হয়। যেমন- সততা, সাদাত্ব, মিষ্টত্ব ইত্যাদি পদগুলো গুণবাচক পদ।

  • বস্তুবাচক পদ দ্বারা মূর্ত বিষয়বস্তুকে নির্দেশ করা হয় বলে বস্তুবাচক পদকে মূর্ত পদও বলা হয়। আর গুণবাচক পদ হয় বিমূর্ত।

ছক-২-এর “দয়ালু” শব্দটি গুণের নাম নয়; গুণবান ব্যক্তি বোঝায়। “দয়া” হলে গুণবাচক পদের যথাযথ উদাহরণ হতো। উৎসের শব্দ অপরিবর্তিত রেখে এই শ্রেণিবিন্যাসগত ব্যতিক্রমটি লক্ষ করতে হবে।

৩. উদ্দীপক

সংকেত: a = উদ্দেশ্য; b = বিধেয়। রেখায় ভরা ঘর = ব্যাপ্য; ফাঁকা ঘর = অব্যাপ্য।

চিত্র a: উদ্দেশ্য b: বিধেয়
১ ব্যাপ্য (রেখায় ভরা) অব্যাপ্য (ফাঁকা)
২ ব্যাপ্য (রেখায় ভরা) ব্যাপ্য (রেখায় ভরা)
৩ অব্যাপ্য (ফাঁকা) ব্যাপ্য (রেখায় ভরা)
উত্তর যুক্তিবাক্যের অংশ তিনটি।
উত্তর

যে ঘোষক বাক্যে কোনো বিষয় সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় এবং যার সত্য বা মিথ্যা হওয়া নির্ধারণযোগ্য, তাকে যুক্তিবাক্য বলা যায়। প্রশ্ন, আদেশ, অনুরোধ বা বিস্ময়সূচক বাক্য নিজেরা এই অর্থে সত্য-মিথ্যাবাচক নয়; তাই সকল বাক্য যুক্তিবাক্য নয়।

যেমন “আকাশ নীল” একটি সত্য-মিথ্যাবাচক ঘোষক বাক্য; সংযোজক উহ্য থাকলেও এটি যুক্তিবাক্য প্রকাশ করে। শ্রেণিগত যুক্তিবাক্যের মানক রূপে একে “আকাশ হয় নীল” বলা যায়। কেবল সংযোজক স্পষ্টভাবে লেখা নেই বলে বাক্যটিকে যুক্তিবাক্যহীন বলা সঠিক নয়।

উত্তর ছক-২ এ উদ্দেশ্য ও বিধেয় উভয় পদকেই ব্যাপ্য দেখানো হয়েছে। পদের ব্যাপ্যতার দিক থেকে ছক-২ 'E' যুক্তিবাক্য অর্থাৎ সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে। কোনো যুক্তিবাক্যে একটি পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থ প্রকাশ করলে পদটিকে ব্যাপ্য পদ বলে। আর আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করলে পদটিকে অব্যাপ্য পদ বলে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। 'E' যুক্তিবাক্যটি সার্বিক বলে উদ্দেশ্য পদটি পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে। এজন্য উদ্দেশ্য পদটি ব্যাপ্য। আবার 'E' যুক্তিবাক্যটি একটি নঞর্থক যুক্তিবাক্য বলে বিধেয় পদটিও পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে। এজন্য বিধেয় পদটিও ব্যাপ্য। সুতরাং এটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য।
উত্তর

ছক-১ এ উদ্দেশ্য পদ ব্যাপ্য ও বিধেয় পদ অব্যাপ্য দেখানোয় এটি 'A' যুক্তিবাক্য বা সার্বিক, সদর্থক যুক্তিবাক্য এবং চিত্র-৩ এ উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য দেখানোয় এটি 'O' যুক্তিবাক্য বা বিশেষ নঞর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে। কোনো যুক্তিবাক্যে একটি পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থ প্রকাশ করলে পদটিকে ব্যাপ্য পদ বলে, আর আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করলে পদটিকে অব্যাপ্য পদ বলে।

ছক-১ এ 'A' যুক্তিবাক্যটি সার্বিক বলে উদ্দেশ্য পদটি পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে। এজন্য এর উদ্দেশ্য পদটি ব্যাপ্য। অন্যদিকে, ছক-৩ এ 'O' যুক্তিবাক্যটি বিশেষ বলে উদ্দেশ্য পদটি আংশিক ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে। এজন্য এর উদ্দেশ্য পদটি অব্যাপ্য। আবার ছক-১ এ 'A' যুক্তিবাক্যটি সদর্থক হওয়ায় বিধেয় পদটি আংশিক ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে। এজন্য এর বিধেয় পদটি অব্যাপ্য। অপরদিকে, ছক-৩ এ 'O' যুক্তিবাক্যটি নঞর্থক হওয়ায় বিধেয় পদটি পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে বিধায় এর বিধেয় পদটি ব্যাপ্য। এভাবেই এ দুটি যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য বিদ্যমান।

৪. উদ্দীপক

কেন্দ্র থেকে বাইরের দিকে ঘর A চিত্র B চিত্র
ভিতরের মানুষ জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি
মাঝের শিক্ষিত মানুষ জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি + শিক্ষা
বাইরের শিক্ষিত সৎমানুষ জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি + শিক্ষা + সততা
উত্তর যুক্তিবিদ্যায় শব্দ তিন প্রকার।
উত্তর যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে তাকে জাত্যর্থক পদ বলে। যে পদ বস্তু বা এর গুণ নির্দেশ করে অর্থাৎ যে পদের হয় শুধু ব্যক্ত্যর্থ, না হয় শুধু জাত্যর্থ আছে; কিন্তু দুটি একত্রে নেই সে পদকে অজাত্যর্থক পদ বলে।
উত্তর

উদ্দীপকের 'A'-এর মাধ্যমে ব্যক্ত্যর্থের দিকটি প্রতিফলিত হয়েছে। কেননা এখানে বিভিন্ন পদের সংখ্যা বা পরিমাণগত দিক উল্লেখ করা হয়েছে।

কোনো একটি পদের দুটি দিক থাকে। যার মধ্যে একটি হলো পদের সংখ্যা বা পরিমাণগত দিক। কোনো একটি পদের ব্যক্ত্যর্থ পদের সংখ্যা বা পরিমাণগত দিকের সাথে সংশ্লিষ্ট। কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। অর্থাৎ ব্যক্ত্যর্থ দ্বারা কোনো একটি পদের সংখ্যা বা পরিমাণ কতটুকু সেটি জানা যায়। যেমন- 'মানুষ' পদটি দ্বারা অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল মানুষকে বোঝায়। তাই 'মানুষ' পদের বিস্তৃতি 'সকল মানুষ'। এ কারণে 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ হলো 'সকল মানুষ'। উদ্দীপকের 'A'-এতে মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষিত সৎ মানুষ ইত্যাদি উল্লেখ করা হয়েছে। এগুলোর প্রত্যেকটি একটি পদের সংখ্যা বা পরিমাণগত দিককে নির্দেশ করছে।

তাই উদ্দীপকের 'A'-এর মাধ্যমে পদের ব্যক্ত্যর্থের দিকটি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের 'A' এর মাধ্যমে ব্যক্ত্যর্থ এবং 'B' এর মাধ্যমে জাত্যর্থ নির্দেশিত হয়েছে। আর পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান তবে এ সম্পর্ক বিপরীতমুখী।

যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। একটি পদের দুটি দিক থাকে। যথা- পরিমাণগত দিক ও গুণগত দিক। পদের পরিমাণগত দিককে বলা হয় ব্যক্ত্যর্থ। অর্থাৎ কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ওই পদের ব্যক্ত্যর্থ বলে। উদ্দীপকের 'A' এ বিভিন্ন পদের সংখ্যাগত দিক উপস্থাপন করা হয়েছে। তাই 'A'-এর মাধ্যমে পদের ব্যক্ত্যর্থ নির্দেশিত হয়েছে। আর 'কোনো একটি পদ যে অপরিহার্য বা আবশ্যিক গুণ বা গুণাবলি প্রকাশ করে তাকে ওই পদের জাত্যর্থ বলে। অর্থাৎ জাত্যর্থ হলো কোনো একটি পদের অপরিহার্য বা আবশ্যিক গুণ। উদ্দীপকের 'B'-এ বিভিন্ন পদের অপরিহার্য বা আবশ্যিক গুণ প্রকাশ করা হয়েছে। তাই 'B'-এর মাধ্যমে পদের জাত্যর্থ নির্দেশিত হয়েছে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ গভীরভাবে সম্পর্কিত তবে এই সম্পর্ক বিপরীতমুখী। উদ্দীপকে দেখা যাচ্ছে, ব্যক্তার্থ যখন 'মানুষ' তখন, জাত্যর্থ 'জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি'। ব্যক্ত্যর্থ কমে 'শিক্ষিত মানুষ' হলে জাত্যর্থ 'জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি + শিক্ষা'। আবার, জাত্যর্থ যখন 'জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি + শিক্ষা + সততা' তখন ব্যক্ত্যর্থ আরও কমে কেবল শিক্ষিত সৎ মানুষ। এখানে দেখা যাচ্ছে, ব্যক্ত্যর্থ যখন বৃদ্ধি পেয়েছে, তখন জাত্যর্থ হ্রাস পেয়েছে। আর ব্যক্ত্যর্থ যখন হ্রাস পেয়েছে, তখন জাত্যর্থ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, উদ্দীপকের মাধ্যমে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির সম্পর্ক নির্দেশিত হয়েছে।

এখানে বিপরীত সম্পর্কটি একই শ্রেণিসোপানে নতুন স্বতন্ত্র নির্ণায়ক গুণ যোগ করার অর্থে বুঝতে হবে। মানুষ ⊇ শিক্ষিত মানুষ ⊇ শিক্ষিত সৎ মানুষ; এই দিকে গুণের সংখ্যা বাড়ে এবং প্রযোজ্য সদস্যের পরিসর সংকুচিত হয় বা অন্তত বৃদ্ধি পায় না। উৎসচিত্রের আয়তক্ষেত্রগুলোর বাহ্যিক মাপকে প্রকৃত সেট-অন্তর্ভুক্তির নির্দেশ ধরে উল্টো সম্পর্ক টানা যাবে না। সমার্থক বা অতিরিক্ত নতুন সীমা আরোপ না-করা গুণ যোগ করলেই সদস্যসংখ্যা অবশ্যই কমবে—এমন দাবিও করা যায় না।

৫. উদ্দীপক

তথ্য-১: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫শে মে জন্মগ্রহণ করেন।

তথ্য-২: নজরুল ছিলেন বিচক্ষণ ও হাস্যপ্রিয়।

উত্তর পরফিরির মতে বিধেয়ক পাঁচ প্রকার।
উত্তর বিধেয় ও বিধেয়ক সমার্থক নয় বরং পৃথক। কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। আর বিধেয়ক হলো উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার এক প্রকার সম্পর্ক। তাই বিধেয় ও বিধেয়কের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।
উত্তর

উদ্দীপকের তথ্য-১ দ্বারা বিধেয়ক হিসেবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সম্পর্কে নির্দেশ করে। কেননা এখানে ব্যক্তির জন্মতারিখ ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে।

বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ হলো অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির জন্মতারিখ ওই ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। তাই জন্মতারিখ অবান্তর লক্ষণ হিসেবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। উদ্দীপকের তথ্য-১ এ উল্লেখ করা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। এখানে কাজী নজরুল ইসলামের জন্মতারিখ সবসময় সমানভাবে উপস্থিত থাকে। তাই অবান্তর লক্ষণের প্রকারভেদ হিসেবে জন্মতারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য। তাই বলা যায়, তথ্য-১ এ 'কাজী নজরুল 'ইসলামের জন্মতারিখ' বিধেয়ক হিসেবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর, লক্ষণকে প্রতিফলিত করে।

উত্তর

তথ্য-২ এ বর্ণিত বিচক্ষণ গুণটি দ্বারা বিধেয়কের উপলক্ষণ এবং হাস্য'প্রিয় গুণটি দ্বারা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে বোঝানো হয়েছে।

যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, 'অথচ পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে। উদ্দীপকে কাজী নজরুল ইসলামের 'বিচক্ষণ' গুণের কথা বলা হয়েছে। বিচক্ষণ গুণটি মানুষের জাত্যর্থের অংশ নয়। কিন্তু মানুষের জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে এই গুণটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। মানুষের বুদ্ধিবৃত্তি গুণটি না থাকলে মানুষ কখনই বিচক্ষণসম্পন্ন জীব হতো না।

আবার হাস্যপ্রিয় গুণটি দ্বারা ব্যক্তিগত 'বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করেছে। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। এটি ব্যক্তির সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত নয়। এক্ষেত্রে ব্যক্তির ইচ্ছার স্বাধীনতা আছে এবং ব্যক্তি ইচ্ছা করলে এটি পরিবর্তন করতে পারে।

তবে “বিচক্ষণতা”কে বাস্তব মানুষের প্রত্যেকের মধ্যে অবশ্যম্ভাবীভাবে সমানভাবে থাকা গুণ বলা যায় না। উৎসের প্রত্যাশিত উত্তরটি বুদ্ধিবৃত্তি থেকে বিচার করার সামর্থ্য বোঝানো অর্থে উপলক্ষণ হিসেবে ব্যাখ্যাযোগ্য; বাস্তব অর্জিত বিচক্ষণতা বোঝালে তা পরিবর্তনশীল ব্যক্তিগত গুণও হতে পারে। বিধেয়কের এই সিদ্ধান্ত গৃহীত অর্থের ওপর নির্ভরশীল।

৬. উদ্দীপক

ছক-১

মানুষ → বাম শাখা A: বুদ্ধি; ডান শাখা B: ক্ষুধা, তৃষ্ণা।

ছক-২

জীব → মানুষ; বাঘ; বিড়াল।

উত্তর বৃহত্তম জাতিকে পরমতম জাতি বলে। একে আর অন্য কোনো বড় জাতির অন্তর্ভুক্ত করা যায় না।
উত্তর যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের ক্ষেত্রে অপরিবর্তনীয়রূপে সবসময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মস্থান, জন্মতারিখ, বংশ ইত্যাদি ব্যক্তির অবিচ্ছেদ্য, অবান্তর লক্ষণ। কারণ কোনো ব্যক্তি দুই স্থানে বা দুই জন্মতারিখে জন্মগ্রহণ করতে পারে না।
উত্তর

ছক-১ এ 'A' বিধেয়কের লক্ষণ বা বিভেদক লক্ষণকে নির্দেশ করে। যে গুণ বা গুণাবলি একই জাতির অন্তর্ভুক্ত একটা উপজাতিকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করে দেখায়, সে গুণ বা গুণাবলিকে ওই উপজাতির লক্ষণ বা বিভেদক লক্ষণ বলে। এটিকে উপজাতিগত গুণ বা উপজাতির নিজস্ব গুণও বলা যায়। যেমন- 'উদ্দীপকের A- 'বুদ্ধি' গুণটা মানুষ উপজাতিকে 'জীব' জাতির অন্যান্য উপজাতি (যেমন-গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি) থেকে পৃথক করে দেখায়। এটি “মানুষ = বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী”—এই প্রচলিত যৌক্তিক সংজ্ঞার আলোকে বলা হচ্ছে। অন্যান্য প্রাণীর কোনো বুদ্ধি বা শেখার ক্ষমতাই নেই—এমন জীববৈজ্ঞানিক দাবি এর দ্বারা করা হচ্ছে না। সুতরাং 'বুদ্ধি' হলো মানুষ উপজাতির বিভেদক লক্ষণ। লক্ষণ সর্বদাই জাত্যর্থের অংশবিশেষ।

'মানুষ' উপজাতির আসন্নতম জাতি 'প্রাণীর" জাত্যর্থ হচ্ছে প্রাণিত্ব। উপজাতি 'মানুষের' জাত্যর্থ হচ্ছে প্রাণিত্ব বুদ্ধিবৃত্তি। সুতরাং মানুষ পদের লক্ষণ হলো 'বুদ্ধিবৃত্তি'। কেননা এ গুণটি জীবের জাত্যর্থ থেকে অতিরিক্ত।

উত্তর

উদ্দীপকে ছক-২ এ 'জীব' পদটি দ্বারা জাতি বোঝায়। 'মানুষ', 'বাঘ' ও 'বিড়াল' দ্বারা উপজাতি বিধেয়ককে নির্দেশ করে। জাতি ও উপজাতির সম্পর্ক নিচে আলোচনা করা হলো-

১. জাতি ও উপজাতি দুটি শ্রেণিবাচক পদ: কোনো শ্রেণিকে জাতি বলার অর্থ হচ্ছে তা অন্য কোনো উপজাতির তুলনায় জাতি। অন্যদিকে কোনো শ্রেণিকে উপজাতি বলার অর্থ হচ্ছে সে বিশেষ শ্রেণিটি অন্যকোনো জাতির তুলনায় উপজাতি।

২. জাতি ও উপজাতি দুটি সাপেক্ষ পদ: জাতি ও উপজাতি পরস্পর নির্ভরশীল। কোনো জাতির অন্তর্গত উপজাতিগুলোকে বাদ দিলে যেমন জাতি বলা যায় না, তেমনিভাবে কোনো উপজাতি যে জাতির অন্তর্গত সেই জাতিকে বাদ দিলে উপজাতি বলে আর কিছু থাকে না। সম্পর্কভেদে একই পদ জাতি ও উপজাতি দুই-ই হতে পারে।

৩. ব্যক্ত্যর্থের দিক থেকে উপজাতি জাতির আওতাভুক্ত : উপজাতির চেয়ে জাতির ব্যক্ত্যর্থ বেশি। এজন্য উপজাতি সবসময় জাতির আওতাভুক্ত।

৪. জাত্যর্থের দিক থেকে জাতি উপজাতির আওতাভুক্ত: আমরা জানি, যার ব্যক্ত্যর্থ বেশি তার জাত্যর্থ কম এবং যার ব্যক্ত্যর্থ কম তার জাত্যর্থ বেশি। জাতির ব্যক্ত্যর্থ বেশি এবং উপজাতির ব্যক্ত্যর্থ কম। এজন্য জাতির তুলনায় উপজাতির জাত্যর্থ বেশি। তাই জাত্যর্থের দিক থেকে জাতি উপজাতির আওতাভুক্ত।

সুতরাং আমরা বলতে পারি, জাতি ও উপজাতি একে অপরের ওপর নির্ভরশীল।

৭. উদ্দীপক

তথ্য-১:

সকল মানুষ হয় মরণশীল।

অতএব, কোনো মানুষ নয় অমরণশীল।

তথ্য-২:

সকল দার্শনিক হয় প্রজ্ঞাবান।

সক্রেটিস হয় একজন দার্শনিক।

অতএব, সক্রেটিস হয় প্রজ্ঞাবান।

উত্তর যে অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে।
উত্তর যে অবরোহ অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমান নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতপার্থক্য আছে। যুক্তিবিদ মিল ও বেইন অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলতে রাজি নন। কেননা তাদের মতে, অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যে বিবৃত বিষয়কেই সিদ্ধান্ত আকারে উপস্থাপন করা হয়। কিন্তু যুক্তিবিদ ওয়েলটনের মতে, অমাধ্যম অনুমানের আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে উত্তরণের পথ সংক্ষিপ্ত হলেও এটি প্রকৃত অনুমান। তাই ওয়েলটনের মত অনুযায়ী অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায়।
উত্তর

তথ্য-১ অমাধ্যম অনুমানকে নির্দেশ করে।

যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে মোট দুটি যুক্তিবাক্য থাকে। এদের একটি আশ্রয়বাক্য এবং অপরটি হলো সিদ্ধান্ত। অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত অনিবার্যভাবে আশ্রয়বাক্য থেকে নিঃসৃত হয়। এই উদাহরণে A যুক্তিবাক্যের প্রতিবর্তন E যুক্তিবাক্যে হয়েছে। বৈধতার কারণে আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তও সত্য হবে। বৈধতা যুক্তির আকারের বৈশিষ্ট্য, আর সত্য-মিথ্যা যুক্তিবাক্যের বৈশিষ্ট্য; এ দুটিকে এক করে দেখা যাবে না। তথ্য-১ এ 'সকল মানুষ হয় মরণশীল' হলো আশ্রয়বাক্য এবং 'কোনো মানুষ নয় অমরণশীল' হলো সিদ্ধান্ত। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে কোনো নতুন তথ্য থাকে না। আশ্রয় বাক্যটিকেই নতুনভাবে উপস্থাপন করা হয়। অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান। এই ধরনের অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোনো মাধ্যম থাকে না বলে একে অমাধ্যম অনুমান বলে।

উত্তর

তথ্য-১ অমাধ্যম এবং তথ্য-২ মাধ্যম অবরোহ অনুমান।

অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত হয়; তথ্য-১-এ “সকল মানুষ হয় মরণশীল” থেকে প্রতিবর্তনের মাধ্যমে “কোনো মানুষ নয় অমরণশীল” পাওয়া যায়। মাধ্যম অনুমানে একাধিক সম্পর্কিত আশ্রয়বাক্য লাগে; তথ্য-২-এ “সকল দার্শনিক হয় প্রজ্ঞাবান” এবং “সক্রেটিস হয় একজন দার্শনিক”—এই দুই আশ্রয়বাক্য থেকে “সক্রেটিস হয় প্রজ্ঞাবান” পাওয়া যায়।

এই সহানুমানে দার্শনিক মধ্যপদ, সক্রেটিস অপ্রধান পদ এবং প্রজ্ঞাবান প্রধান পদ। মধ্যপদ দুটি আশ্রয়বাক্যকে সংযুক্ত করে, কিন্তু সিদ্ধান্তে থাকে না। অমাধ্যম উদাহরণে এমন মধ্যপদ নেই; মূল বক্তব্যের যৌক্তিক সমার্থক রূপ প্রকাশ করা হয়েছে।

উভয় উদাহরণই বৈধ; তাই উভয়ের ক্ষেত্রেই আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত অনিবার্য নয়—এমন দাবি ভুল। এটি নতুন জ্ঞান দেয় কি না—সেই ঐতিহাসিক বিতর্ককে এর আকারগত বৈধতার সঙ্গে মেশানো যাবে না। সাধারণ সব মাধ্যম অনুমানের পদসংখ্যা তিন হবেই নয়; তিন পদের নিয়মটি এই শ্রেণিগত সহানুমানের ক্ষেত্রে প্রযোজ্য।

৮. উদ্দীপক

সজল ও সুমন ঘনিষ্ঠ বন্ধু। সবকিছুতে একসাথে থাকে। কিন্তু ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই বন্ধুর ঝগড়া হয়। তাদের শিক্ষক ফরিদ স্যার 'দুইজনের সাথে আলাদাভাবে কথা বলেন এবং দুই বন্ধুর ভুল বোঝাবুঝির অবসান ঘটান। সুমন ও সজল আবার আগের মতো আনন্দে মেতে ওঠে।
উত্তর যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে।
উত্তর সহানুমান হলো বিশেষ এক প্রকার মাধ্যম অবরোহ অনুমান। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। সহানুমান যেহেতু এক বিশেষ প্রকার অবরোহ অনুমান, তাই সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না।
উত্তর

উদ্দীপকে ফরিদ স্যারের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনা করা যায়।

যেকোনো সহানুমানে মধ্যপদ বা হেতুপদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মধ্যপদের সাথে প্রধান পদ ও অপ্রধান পদের সম্পর্কের ওপর নির্ভর করেই সিদ্ধান্ত প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। যে পদ সহানুমানের উভয় আশ্রয়বাক্যে ব্যবহৃত হয় কিন্তু সিদ্ধান্তে থাকে না সে পদটিকে মধ্যপদ বলে। মধ্যপদের সাথে প্রধান পদ ও অপ্রধান পদের সম্পর্কের ওপর নির্ভর করেই সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। মধ্যপদটি প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে সম্পর্কিত হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে সম্পর্কিত হয়। এ সম্পর্কের ভিত্তিতেই প্রধান ও অপ্রধান পদের মধ্যে সিদ্ধান্তে একটি সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়।

একইভাবে উদ্দীপকের ফরিদ স্যারের কার্যক্রমে সহানুমানের মতো ভূমিকা দেখা যায়। তাই ফরিদ স্যারের কার্যক্রম ও সহানুমানের মধ্যপদের মধ্যে তুলনা করা যায়।

উত্তর

সুমন, সজল ও ফরিদ স্যারের তুলনাযোগ্য পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ। উদ্দীপকের সজল ও সুমনের সাথে সহানুমানের প্রধান পদ ও অপ্রধান পদ এবং ফরিদ স্যারের সাথে সহানুমানের মধ্যপদ তুলনা করা যায়।

সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ এবং সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে অপ্রধান পদ বলে। আর যে পদ সহানুমানের উভয় আশ্রয়বাক্যে ব্যবহৃত হয় কিন্তু সিদ্ধান্তে থাকে না সে পদটিকে মধ্যপদ বলে। মধ্যপদের সাথে প্রধান পদ ও অপ্রধান পদের সম্পর্কের ওপর নির্ভর করেই সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। মধ্যপদটি প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে সম্পর্কিত হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে সম্পর্কিত হয়। এ সম্পর্কের ভিত্তিতেই প্রধান ও অপ্রধান পদের মধ্যে সিদ্ধান্তে একটি সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়। মধ্যপদের সাথে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে এ সম্বন্ধ প্রতিষ্ঠিত না হলে কোনো অনুমানই করা যেত না। অর্থাৎ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যেত না। সুতরাং দেখা যাচ্ছে, মধ্যপদটিই হচ্ছে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ স্থাপনের একমাত্র মাধ্যম বা যোগসূত্র।

এভাবেই উদ্দীপকের সুমন, সজল ও ফরিদ স্যারের সাথে প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদের মধ্যে তুলনা করা যায় এবং এদের মধ্যে আন্তঃসম্পর্ক দেখা যায়।

এটি ভূমিকার একটি উপমা। কোনো প্রকৃত সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয় নির্দিষ্ট করা হয়নি বলে সজল ও সুমনের মধ্যে কাকে নিশ্চিতভাবে প্রধান এবং কাকে অপ্রধান পদ বলতে হবে, তা উদ্দীপক থেকে এককভাবে নির্ধারণ করা যায় না; দুজনকে দুই প্রান্তিক পদের তুল্য ধরা যথেষ্ট।

৯. উদ্দীপক

যুক্তি-১:

কিছু মানুষ হয় সৎ-I

অতএব, কিছু মানুষ নয় অসৎ-O

যুক্তি-২:

সকল কাপুরুষ হয় অসাধু-A

অতএব, সকল অসাধু লোক হয় কাপুরুষ-A

উত্তর আবর্তনের নিয়ম চারটি।
উত্তর আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তিত হয়। আর আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য; হতে পারে না। এটি আবর্তনের একটি আবশ্যিক নিয়ম। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী 'O' যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য কিন্তু উদ্দেশ্য পদ অব্যাপ্য। 'O' যুক্তিবাক্যের আবর্তন করলে এর আশ্রয়বাক্যের অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয়, যা আবর্তনের নিয়মবিরোধী। তাই 'O' যুক্তিবাক্যের বৈধ আবর্তন সম্ভব নয়।
উত্তর

উদ্দীপকে যুক্তি-১ অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তনকে নির্দেশ করছে। কেননা প্রতিবর্তনের যুক্তি যেভাবে উপস্থাপন করা হয় এখানে যুক্তিটি সেভাবে উপস্থাপন করা হয়েছে।

অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো প্রতিবর্তন। এই প্রকার অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে কিন্তু গুণের পরিবর্তন হয়। আর আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। তাই বলা যায়, যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। উদ্দীপকের 'যুক্তি-১' এ 'কিছু মানুষ হয় সৎ-Ⅰ' এই আশ্রয়বাক্য থেকে 'কিছু মানুষ নয় অসৎ-O' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অর্থ অপরিবর্তিত রয়েছে। আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন হয়েছে। আর আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই যুক্তি-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন নির্দেশিত হয়েছে।

এই প্রতিবর্তনে “অসৎ”কে “সৎ নয়”—অর্থাৎ সৎ শ্রেণির যৌক্তিক পরিপূরক অর্থে ধরা হয়েছে। দৈনন্দিন অর্থে দুটি নৈতিক বিপরীত বিশেষণকে সব ক্ষেত্রে পরস্পরের সম্পূর্ণ পরিপূরক ধরে নেওয়া যাবে না। মানক প্রতীকী রূপ: I(S,P) → O(S,অ-P)।

উত্তর

আবর্তনের নিয়মানুসারে যুক্তি-২ বৈধ যুক্তি নয়, এটি একটি অবৈধ যুক্তি। নিচে আবর্তন নিয়মানুসারে যুক্তি-২ এর বৈধতা বিচার আলোচনা করা হলো-

যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। উদ্দীপকের যুক্তি-২ অনুযায়ী-'সকল কাপুরুষ হয় অসাধু-A' এই আশ্রয়বাক্য থেকে 'সকল অসাধু লোক হয় কাপুরুষ-A' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'অসাধু' সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের নিয়মবিরোধী। কেননা আবর্তনের আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। যেহেতু যুক্তি-২ এ আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়েছে। তাই যুক্তিটি অবৈধ।

১০. উদ্দীপক

মূল চিত্রে তীরের শুরু তীরের গন্তব্য
আলো চন্দ্র
আলো বিদ্যুৎ
আলো সূর্য
আলো মোমবাতি
আলো টর্চলাইট
উত্তর কোনো ঘটনার পূর্ববর্তী, অপরিবর্তনীয়, শর্তনিরপেক্ষ ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনাকে ওই ঘটনার কারণ বলে।
উত্তর কারণ ও শর্ত বিভিন্ন দিক থেকে সম্পর্কিত। কারণ ও শর্ত উভয়ই কোনো কার্যের পূর্ববর্তী ঘটনা। অর্থাৎ কারণ ও শর্ত সবসময় কোনো সংঘটিত কার্যের পূর্বে অবস্থান করে। শর্ত দিয়েই কারণ তৈরি হয়। কেননা কারণ হলো শর্তের সমষ্টি। কারণের যেমন সদর্থক ও নঞর্থক দিক আছে, তেমনি কারণ গঠনের শর্তগুলোরও সদর্থক ও নঞর্থক দিক আছে।
উত্তর

উদ্দীপকে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে।

উদ্দীপকে একটি কার্যের একাধিক কারণ দেখানো হয়েছে। এখানে 'আলো' নামক কার্যের কারণ হিসেবে চন্দ্র, বিদ্যুৎ, সূর্য, মোমবাতি, টর্চলাইট ইত্যাদিকে দেখানো হয়েছে। অর্থাৎ কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটতে পারে বলে এখানে উপস্থাপন করা হয়েছে। চিত্রের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। কিন্তু যৌক্তিকভাবে বিচার করলে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। বহুকারণবাদে কারণকে একটি বিশিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করা হয়; কিন্তু কার্যকে বিশিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না। তাই কারণের মতো কার্যকে বিশিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করলে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। বহুকারণবাদে কার্যকে সাধারণভাবে গ্রহণ করে বিভিন্ন কারণের ফল হিসেবে একই কার্যকে গ্রহণ করা হয়। অর্থাৎ এখানে কার্যের সার্বিকীকরণ করা হয়; কিন্তু কারণের সার্বিকীকরণ করা হয় না। তাই কার্যের মতো কারণের সার্বিকীকরণ করলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের নির্দিস্ট কারণ রয়েছে। এই হিসেবে প্রতিটি কার্যের নির্দিষ্ট একটি কারণ আছে। তাই কার্যকারণ নিয়মকে মেনে নিলে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। পরিশেষে বলা যায়, উদ্দীপক এর মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। আর পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, বহুকারণবাদ কোনো সন্তোষজনক মতবাদ নয়।

এটি একই সাধারণ ফলের বিকল্প উৎস নিয়ে প্রচলিত বহুকারণবাদ-বিতর্ক। চন্দ্র নিজে আলো উৎপন্ন করে না; সূর্যের আলো প্রতিফলিত করে। তাই উদ্দীপকের তালিকাকে আলো পাওয়ার বিভিন্ন উৎস বা উপায় হিসেবে পড়তে হবে। ঐতিহ্যগত আপত্তি দিয়ে আধুনিক বিজ্ঞানে বিকল্প কারণগত প্রক্রিয়ার অস্তিত্ব অস্বীকার করা যাবে না।

উত্তর

উদ্দীপকে “আলো” নামের সাধারণ ফল পাওয়ার বিভিন্ন উৎস দেখিয়ে বহুকারণবাদের ধারণা বোঝানো হয়েছে। সাধারণ অর্থে একই ধরনের ফল বিভিন্ন কার্যকর উপায়ে ঘটতে পারে—সূর্যালোক, বৈদ্যুতিক বাতি ও মোমবাতির আলো তার পরিচিত দৃষ্টান্ত। চন্দ্রের দৃশ্যমান আলো সূর্যালোকের প্রতিফলন; চন্দ্র নিজে আলোক উৎপাদন করে না।

পাঠ্যবইয়ের প্রচলিত সমালোচনায় বলা হয়, এ ধরনের উদাহরণে কার্যকে সাধারণ নামে এবং কারণকে পৃথক নির্দিষ্ট ঘটনায় নেওয়া হয়। আলোর তীব্রতা, বর্ণালি, তাপ ও উৎপাদনপদ্ধতি নির্দিষ্ট করলে সূর্যের আলো ও মোমবাতির আলো সব দিক থেকে অভিন্ন নয়। সম্পূর্ণ কারণ বলতে প্রাসঙ্গিক সদর্থক ও নঞর্থক শর্তসহ নির্দিষ্ট পরিস্থিতি ধরলে তুলনার স্তরও বদলে যায়।

তবে “প্রত্যেক ঘটনার কারণ আছে” থেকে “একই সাধারণ ফলের বিকল্প কোনো কারণ থাকতে পারে না”—এই সিদ্ধান্ত অনিবার্য নয়। একই কারণ-পরিস্থিতিতে একই ফল হয় বলা এবং একই ধরনের ফল কেবল একটি উপায়েই ঘটতে পারে বলা পৃথক দাবি। তাই ঐতিহ্যগত সমালোচনার যথার্থ দিক হলো কারণ ও কার্যের অর্থ ও বিশ্লেষণের স্তর একই রাখা; বহুকারণের সব বৈজ্ঞানিক উদাহরণকে অর্থহীন বলা গ্রহণযোগ্য নয়।

১১. উদ্দীপক

আরোহের আকারগত ভিত্তি

শাখা প্রদত্ত বাক্য
A শীতের পর বসন্ত আসে
B এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়
উত্তর কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার পদ্ধতিই হলো আরোহ।
উত্তর কারণ শুধুমাত্র সদর্থক শর্তের সমষ্টি নয়। কারণ কারণের শর্তগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটি সদর্থক, অন্যটি নঞর্থক। কোনো কার্য উৎপাদনের জন্য সদর্থক শর্তাবলির উপস্থিতি এবং-নঞর্থক শর্তাবলির অনুপস্থিতি একান্ত প্রয়োজন। এদের মধ্যে আবার সদর্থক শর্তের অনুপস্থিতি এবং নঞর্থক শর্তের উপস্থিতি থাকলেও কারণের পক্ষে কার্য উৎপাদন সম্ভব হয় না। কার্য উৎপাদনের জন্য সদর্থক শর্তগুলোর প্রত্যক্ষ এবং নঞর্থক শর্তগুলোর পরোক্ষ অবদান থাকে। তাই উভয় প্রকার শর্তই কারণ হিসেবে গণ্য হয়। এজন্যই বলা হয়, কারণ শুধু সদর্থক শর্তের সমষ্টি নয়।
উত্তর

উদ্দীপকের ছকের 'A' এ নির্দেশিত বিষয়টি আরোহের আকারগত ভিত্তি হিসেবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির বিষয়টি নির্দেশিত হয়েছে।

প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহ অনুমানের অন্যতম আকারগত ভিত্তি। জগতের মধ্যে যা কিছু আছে এবং যা কিছু ঘটে সবই এই নিয়মের অধীন। প্রকৃতির নিয়মানুবর্তী-এ বিশ্বাস থাকার কারণেই আমরা বিশেষ থেকে সার্বিকে, জানা থেকে অজানায় উত্তরণ করতে পারি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রকৃতির নিয়মানুবর্তী, প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে ভবিষ্যৎ অতীতের মতোই। এগুলোর মধ্য দিয়ে এটাই প্রতীয়মান হয়, প্রকৃতি একই রূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে আচরণ করে। আরোহ অনুমানে কতিপয় বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক সংশ্লেষক বাক্য স্থাপন করে। জানা থেকে অজানায়, বিশেষ থেকে সার্বিকে উত্তরণের যে প্রক্রিয়া এটি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রতিফলন। কেননা প্রকৃতি নিয়মের অধীন। শীতের পর বসন্ত আসা প্রত্যক্ষণ করে সার্বিকভাবে বলা 'শীতের পরে বসন্ত আসে' বা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা প্রকৃতিই আমাদের শিখিয়েছে। উদ্দীপকের ছকের 'A' এর মাধ্যমে তাই প্রতিফলিত হয়েছে।

উত্তর

ছকের 'B' কার্যকারণ সম্পর্ককে নির্দেশ করে।

আরোহের আকারগত ভিত্তি হলো কার্যকারণ নিয়ম। আরোহের এটি একটি মৌলিক এবং অপরিহার্য নিয়ম। এর ওপর ভিত্তি করে আরোহের সিদ্ধান্ত স্থাপন করা হয়। এজন্য একে 'আরোহের আকারগত ভিত্তি' বলে। কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রত্যেক কার্যের একটা কারণ রয়েছে। আর প্রতি ক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। নীতি যা আরোহের অন্যতম আকারগত ভিত্তি।

ছকের 'B' এ বলা হয়েছে, এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। 'যেটা কার্যকারণের সাথে সম্পর্কিত। কেননা আমরা সবসময় দেখি, কারণ কার্যের আগে আসে। অর্থাৎ প্রতিটি ঘটনার একটা কারণ থাকে। বিনা কারণে কোনো ঘটনা ঘটে না। কারণ ও কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক বিদ্যমান। এখানে এডিস মশার কামড়কে ডেঙ্গুর কারণ হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ এডিস মশার কামড় হলো কারণ এবং ডেঙ্গু হচ্ছে কার্য।

সুতরাং উদ্দীপকের ছকের 'B' কার্যকারণ সম্পর্ককে নির্দেশ করে।

উদ্দীপকের বাক্যটি সংক্ষিপ্ত উদাহরণ। বাস্তবে ডেঙ্গুর রোগকারক ডেঙ্গু ভাইরাস; ভাইরাসবাহী স্ত্রী এডিস মশা সংক্রমণের বাহক। প্রতিটি এডিস মশার প্রতিটি কামড়েই ডেঙ্গু হয় না। সংক্রামিত মশা, সংক্রমণযোগ্য ভাইরাস ও উপযুক্ত সংস্পর্শসহ প্রাসঙ্গিক শর্ত বিবেচনা করেই কার্যকারণ ব্যাখ্যা সম্পূর্ণ করতে হবে।