রাজশাহী বোর্ড ২০২৫

১. উদ্দীপক

দৃশ্যকল্প-১: প্লেটো, অ্যারিস্টটল।

দৃশ্যকল্প-২ : আল-কিন্দি, আল-ফারাবি, ইবনে সিনা।

দৃশ্যকল্প-৩: জর্জ বুল, বার্ট্রান্ড রাসেল, হোয়াইটহেড।

উত্তর অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা।'
উত্তর যে বিজ্ঞান আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে। যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। তাই যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান।
উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ যুক্তিবিদ্যার ক্রমবিকাশের মধ্যযুগকে নির্দেশ করে। যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারার দ্বিতীয় যুগ হলো মধ্যযুগ।

যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো- প্রাচীনযুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও সাম্প্রতিক যুগ। যুক্তিবিদ্যা প্রাচীনকাল থেকে শুরু করে সাম্প্রতিক যুগ পর্যন্ত বিভিন্ন ধারার বিকশিত হয়েছে। মধ্যযুগ যুক্তিবিদ্যার কর্মবিকাশের একটি বিশেষ যুগ। মধ্যযুগে মূলত মুসলিম মনীষীদের আবির্ভাব ঘটে। আল-কিন্দি, আল-ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ প্রমুখ মনীষীরা তাদের যুক্তিচর্চায় প্রাচীন বিশ্ব ও মধ্যযুগীয় পশ্চিমা বিশ্বের মধ্যে সেতুবন্ধ স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। আল-ফারাবি ছিলেন অ্যারিস্টটলের অনুসারী। বিভিন্ন ক্ষেত্রে তিনি অ্যারিস্টটলের ব্যাখ্যাকে আরও বর্ধিত ও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি যুক্তিবিদ্যাকে মূলত দুটি অংশে বিভক্ত করে বিভিন্ন বিষয় সন্নিবেশিত করেন। এজন্য আল-ফারাবিকে মধ্যযুগের যুক্তিবিদ্যার জনক বলা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত যুক্তিবিদগণ হলেন আল-কিন্দি, আল-ফারাবি, ইবনে সিনা। যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারার এসব মুসলিম মনীষী যুক্তিবিদ্যার মধ্যযুগে আবির্ভূত হন। তারা সকলেই ছিলেন গ্রিক দার্শনিক এরিস্টটলের অনুসারী। মধ্যযুগে অ্যারিস্টটলের অনুসরণে তারা যুক্তিবিদ্যার বিস্তৃত আলোচনা করেছেন এবং যুক্তিবিদ্যার তাত্ত্বিক প্রসার ঘটিয়েছেন।

সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ যুক্তিবিদ্যার ক্রমবিকাশের মধ্যযুগকে নির্দেশ করে।

উত্তর

যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে প্রাচীন যুগ এবং দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে সাম্প্রতিক যুগকে নির্দেশ করে।

যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাকে চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো- প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও সাম্প্রতিক যুগ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর উল্লিখিত দার্শনিকগণ হলেন প্রাচীন যুগের দার্শনিক। দার্শনিক প্লেটোর অনেক সংলাপই ন্যায়, সত্য, ঈশ্বর প্রভৃতির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি গাণিতিক সংজ্ঞেয় গুরুত্ব দ্বারা প্রভাবিত ছিলেন। আর অ্যারিস্টটল ছিলেন যুক্তিবিদ্যার জনক। তিনি যুক্তিবিদ্যাকে চিন্তার বিকাশ হিসেবে অভিহিত করেছেন। চিন্তাকে কেন্দ্র করে জ্ঞানচর্চার সকল শাখা পরিচালিত হয়। এ চিন্তাকে গঠনমূলক চিন্তাপদ্ধতির মাধ্যমে বিকাশের একটি স্বতন্ত্র বিষয় হিসেবে যুক্তিবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন অ্যারিস্টটল। যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহারের ক্ষেত্রে তার অবদান অপরিসীম।

অপরদিকে দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত মনীষীগণ হলেন সাম্প্রতিক যুগের দার্শনিক। গাণিতিক ধারার যুক্তিবিদ জর্জ বুলের মাধ্যমে যুক্তিবিদ্যার সাম্প্রতিক যুগের সূত্রপাত ঘটে। তিনি যুক্তিবিদ্যার গাণিতিক পদ্ধতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাম্প্রতিক যুগের যুক্তিবিদ্যা মূলত তার যুক্তিচর্চারই ফসল। তিনি যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহারের মাধ্যমে গাণিতিক সূত্রের মতো করে যুক্তির বৈধতা যাচাই ও সত্যমান নির্ণয়ের যে ধারণা প্রদান করেন, তার ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রতীকী যুক্তিবিদ্যার প্রচলন হয়। সাম্প্রতিক কালের যুক্তিবিদদের মধ্যে বার্ট্রান্ড রাসেল ও হোয়াইটহেডও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারার প্রাচীন যুগ, সাম্প্রতিক যুগ উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২. উদ্দীপক

নির্দেশনা: অ = উদ্দেশ্য; আ = বিধেয়। শিখাযুক্ত চিহ্ন = ব্যাপ্য; শিখাবিহীন চিহ্ন = অব্যাপ্য।

দৃশ্যকল্প অ: উদ্দেশ্য আ: বিধেয়
১ ব্যাপ্য (শিখাযুক্ত) অব্যাপ্য (শিখাবিহীন)
২ ব্যাপ্য (শিখাযুক্ত) ব্যাপ্য (শিখাযুক্ত)
৩ অব্যাপ্য (শিখাবিহীন) ব্যাপ্য (শিখাযুক্ত)
উত্তর যখন দুটি পরস্পরবিরোধী পদ সংযুক্ত করলে সেই পদ দুটি দ্বারা নির্দেশিত আলোচ্য বিষয় বা বস্তুর সবটুকু ব্যক্ত্যর্থ লাভ করা যায় না, অনেক কিছু অবশিষ্ট থেকে যায় তখন তাদের বিপরীত পদ বলে।
উত্তর কোনো একটি ধারণা সম্পর্কে অন্য একটি ধারণা মনে মনে স্বীকার বা অস্বীকার করাই হলো অবধারণ। অর্থাৎ অবধারণ হচ্ছে দুটি ধারণার মানসিক সংযুক্তিকরণ। দুটি ধারণাকে মনে মনে সংযুক্ত করতে গিয়ে কোনো সময় তাদের মধ্যকার সম্পর্ককে স্বীকার করা হয়। আবার কোনো সময় অস্বীকার করা হয়। অবধারণ মনের মধ্যে গঠিত হয় এবং এটি চিন্তার প্রাথমিক স্তর। তাই অবধারণকে মানসিক প্রক্রিয়া বলা হয়।
উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে। কেননা, এখানে উদ্দেশ্যপদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য দেখানো হয়েছে।

যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি। যুক্তিবাক্যকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। এর মধ্যে যুক্তিবাক্যকে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী চার ভাগে ভাগ করা যায়। যার মধ্যে একটি হলো সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যস্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই সার্বিক সদর্থক হিসেবে 'A' যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ব্যাপ্যতার যে চিত্র উপস্থাপন করা হয়েছে, সেখানে কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য দেখানো হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এর দ্বারা সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর উভয় পদ ব্যাপ্য দেখানো হয়েছে। তাই এটি 'E' যুক্তিবাক্য বা সার্বিক নঞর্থক যুক্তিবাক্য এবং দৃশ্যকল্প-৩ এ উদ্দেশ্য পদ অব্যাপ্য ও বিধেয় পদ ব্যাপ্য দেখানোর কারণে এটি 'O' যুক্তিবাক্য বা বিশেষ নঞর্থক যুক্তিবাক্য নির্দেশ, করে। ব্যাপ্যতার নিয়মের আলোকে এদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো-

দৃশ্যকল্প-২ এর উদ্দেশ্য ও বিধেয় উভয় পদকেই ব্যাপ্য দেখানো হয়েছে। পদের ব্যাপ্যতার দিক থেকে দৃশ্যকল্প-২ 'E' যুক্তিবাক্য বা সার্বিক নঞর্থক যুক্তিবাক্য নির্দেশ করে। কোনো যুক্তিবাক্যে একটি পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থ প্রকাশ করলে পদটিকে ব্যাপ্য পদ বলে আর আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করলে পদটিকে অব্যাপ্য পদ বলে। ব্যপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই দৃশ্যকল্প-২ এর উদ্দেশ্য পদ ব্যাপ্য দেখানোর কারণে এটি সার্বিক যুক্তিবাক্য। আর বিধেয় পদও ব্যাপ্য দেখানোর কারণে এটি নঞর্থক যুক্তিবাক্য নির্দেশ করেছে। সুতরাং এটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা 'E' যুক্তিবাক্য।

অপরদিকে দৃশ্যকল্প-৩ এ উদ্দেশ্য পদ অব্যাপ্য দেখানো হয়েছে। তাই এটি একটি বিশেষ যুক্তিবাক্য এবং বিধেয় পদ ব্যাপ্য দেখানো হয়েছে। তাই এটি একটি নঞর্থক যুক্তিবাক্য। কেননা ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী কেবল সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। আবার কেবল নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। অতএব, দৃশ্যকল্প-৩ একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা 'O' যুক্তিবাক্য। সুতরাং দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বাক্যটি হবে সার্বিক নঞর্থক এবং দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত বাক্যটি হবে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য।

৩. উদ্দীপক

শীতের সকালে সূর্য যতই উপরের দিকে উঠতে থাকে, শীতের তীব্রতা ততই কমতে থাকে। আবার বিকেলে সূর্য যতই নিচের দিকে নামতে থাকে, শীতের তীব্রতা ততই বাড়তে থাকে।
উত্তর কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে।
উত্তর যে পদ দ্বারা কোনো বিষয় বা বস্তর সাধারণ ও অনিবার্য গুণকে নির্দেশ করে তাকে জাত্যর্থক পদ বলে। অর্থাৎ যে পদের বা ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই থাকে তাকে জাত্যর্থক পদ বলে। জাত্যর্থক পদে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই উপস্থিত থাকে। ফলে এই পদ একই সাথে সংখ্যা ও গুণ দুটিই নির্দেশ করে। 'ঢাকা', 'সততা', 'অন্ধত্ব' পদগুলো জাত্যর্থক নয়। কেননা এদের কোনোটিরই ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ একসাথে দুটিই নির্দেশ করে না। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের যেকোনো একটি নির্দেশ করে। তাই পদগুলো জাত্যর্থক নয়।
উত্তর

উদ্দীপকে সূর্যের উঠা-নামার সাথে শীতের তীব্রতা বাড়া-কমায় বিষয়টি পাঠ্যবইয়ের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির সম্পর্ককে নির্দেশ করে।

প্রতিটি পদের অপরিহার্য দুটি দিক থাকে। এর একটি হলো ব্যক্ত্যর্থের দিক এবং অন্যটি হলো জাত্যর্থের দিক। ব্যক্ত্যর্থের দিক বলতে পদের পরিমাণগত দিককে বোঝায়। আর জাত্যর্থের দিক বলতে পদের গুণগত দিককে বোঝায়। পদের এ দুটি দিকের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। তবে এদের মধ্যকার সম্পর্ক বিপরীতমুখী। এ বিপরীতমুখী সম্পর্কের চারটি দিক লক্ষ করা যায়। যথা-

১. কোনো পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেলে তার জাত্যর্থ হ্রাস পায়।

যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি করে 'জীব' করা হলে জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে হ্রাস পেয়ে কেবল 'জীববৃত্তি' হয়।

২. কোনো পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেলে তার জাত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ হ্রাস করে 'শিক্ষিত মানুষ' করা হলে জাত্যর্থ বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে 'জীববৃত্তি' 'বুদ্ধিবৃত্তি' ও শিক্ষা' হয়।

৩. কোনো পদের জাত্যর্থ বৃদ্ধি পেলে তার ব্যক্ত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদের জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা হলে ব্যক্ত্যর্থ 'মানুষ' থেকে হ্রাস পেয়ে কেবল 'সৎ মানুষ' হয়।

৪. কোনো পদের জাত্যর্থ হ্রাস পেলে তার ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'সৎ' মানুষ' পদের জাত্যর্থ 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা' থেকে হ্রাস পেয়ে কেবল 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' হলে ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়ে 'সৎ মানুষ' থেকে 'সকল মানুষ' হয়।

সুতরাং দেখা যাচ্ছে, কোনো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এ সম্পর্ক অবশ্যই বিপরীতমুখী হয়। অর্থাৎ এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।

সূর্যের আপাত উচ্চতা ও শীতের অনুভূতি এখানে উপমা, বাস্তব ব্যক্ত্যর্থ-জাত্যর্থ নয়। আবহাওয়ার পরিবর্তন এ উপমাকে সবসময় মেনে চলে না। একইভাবে শ্রেণিতে শর্ত যোগে সদস্যপরিসর বাড়ে না, কিন্তু প্রতিবার কঠোর সংখ্যাগত হ্রাস অবধারিত নয়।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত বিষয়টি হলো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির সম্পর্ক। তবে এর ব্যতিক্রম আছে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করা হলো-

১. কোনো পদকে ক্রমিকভাবে সাজানো না গেলে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি কার্যকর হয় না। অর্থাৎ যে সকল পদকে জাতি-উপজাতি, শ্রেণি-উপশ্রেণি আকারে ক্রমিকভাবে সাজানো যায় না, সেসব ক্ষেত্রে ব্যক্ত্যর্থ জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি কার্যকর হয় না।

২. কোনো একক পদের ক্ষেত্রে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি কার্যকর হয় না। কেননা কোনো পদের ব্যক্ত্যর্থ বা জাত্যর্থ বাড়িয়ে বা কমিয়ে দিলে সে পদটি পরিবর্তিত হয়ে নতুন পদের সৃষ্টি হয়।

৩. কোনো কোনো ক্ষেত্রে পদের ব্যক্ত্যর্থ বাড়তে পারে, কিন্তু জাত্যর্থ অপরিবর্তিত থাকে। যেমন- কোনো একটি নতুন গ্রহ আবিষ্কৃত হলে গ্রহের ব্যক্ত্যর্থ বাড়ে; কিন্তু জাত্যর্থ অপরিবর্তিত থাকে।

৪. কোনো পদের নতুন কোনো জাত্যর্থ আবিষ্কৃত হতে পারে; কিন্তু পদের ব্যক্ত্যর্থ অপরিবর্তিত থাকে। যেমন- পানির মৌলিক গুণের ক্ষেত্রে নতুন কোনো গুণের সন্ধান পাওয়া গেলেও পানির পরিমাণ অপরিবর্তিত থাকে।

৫. পদের ব্যক্তার্থ জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি গাণিতিক নিয়মের মতো আনুপাতিক হয় না। কেননা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাসবৃদ্ধি ঘটলেও এর কোনো আনুপাতিক হার সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায় না।

পরিশেষে বলা যায়, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি অনেক ক্ষেত্রে কার্যকর; কিন্তু সব ক্ষেত্রে কার্যকর নয়। অর্থাৎ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মের অনেক সীমাবদ্ধতা আছে।

৪. উদ্দীপক

দৃশ্যকল্প-১: যদি বসন্তকাল আসে, তাহলে কোকিল ডাকে।

দৃশ্যকল্প-২: কোনো পাখি নয় চতুষ্পদ।

দৃশ্যকল্প-৩ কিছু মাছ হয় আঁইশবিহীন।

উত্তর যে বাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে তাকে সংশ্লেষক বাক্য বলে।
উত্তর যুক্তিবাক্য ও অবধারণ এক নয়। কারণ যুক্তিবাক্য ও অবধারণ দুটি ভিন্ন বিষয়। দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের ভাষাগত প্রকাশকে যুক্তিবাক্য বলে। অপরদিকে, দুটি ধারণার মধ্যে সম্পর্কের মানসিক প্রকাশকে অবধারণ বলে। একটি অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তিবাক্য বলে। আর যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যে একটি ভাষাগত মিলন। একটি যুক্তিবাক্যের অনুরূপ অবধারণ আছে; কিন্তু প্রতিটি অবধারণের অনুরূপ যুক্তিবাক্য- নেই। অবধারণ একটি মানসিক প্রক্রিয়া, যার যুক্তিবাক্য একটি ভাষাগত প্রক্রিয়া। সুতরাং দেখা যাচ্ছে, যুক্তিবাক্য ও অবধারণ দুটি ভিন্ন বিষয়। তাই যুক্তিবাক্য ও অবধারণ এক নয়।
উত্তর

সম্বন্ধের দিক থেকে দৃশ্যকল্প-১ সাপেক্ষ, যুক্তিবাক্যকে নির্দেশ করে। কেননা এখানে বাক্যটি একটি শর্তের ওপর নির্ভরশীল।

যুক্তিবাক্য হচ্ছে দুটি পদের মধ্যে সম্পর্কের একটি ভাষাগত স্বীকৃতি বা অস্বীকৃতি। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার। একটি নিরপেক্ষ যুক্তিবাক্য, অন্যটি সাপেক্ষ যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে কোনো বক্তব্যের স্বীকৃতি বা অস্বীকৃতি কোনো শর্তের ওপর নির্ভরশীল তাকে শর্ত সাপেক্ষ বা সাপেক্ষ যুক্তিবাক্য বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ "যদি বসন্তকাল আসে, তাহলে কোকিল ডাকে।” যুক্তিবাক্যটিতে বসন্তকাল আসার ওপর কোকিল ডাকার বিষয়টি নির্ভরশীল। এখানে কোকিল ডাকার জন্য বসন্তকাল আসা শর্তটি আরোপ করা হয়েছে। সুতরাং দৃশ্যকল্প-১ এর যুক্তিবাক্যটিতে শর্ত আরোপ করার এটি সাপেক্ষ যুক্তিবাক্যকে নির্দেশ করেছে। অর্থাৎ সম্বন্ধের প্রকারভেদ অনুসারে দৃশ্যকল্প-১ এর যুক্তিবাক্যটি একটি সাপেক্ষ যুক্তিবাক্য।

উত্তর

গুণ ও পরিমাণের ভিত্তিতে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগের আলোকে দৃশ্যকল্প-২ সার্বিক নঞর্থক যুক্তিবাক্য এবং দৃশ্যকল্প-৩ বিশেষ সদর্থক যুক্তিবাক্য। যুক্তিবাক্য-

গুণ ও পরিমাণের ভিত্তিতে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-

১. সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A যুক্তিবাক্য,

২. সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E যুক্তিবাক্য।

৩. বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I যুক্তিবাক্য।

৪. বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা O যুক্তিবাক্য।

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ "কোনো পাখি নয় চতুষ্পদ।” এটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E যুক্তিবাক্য এবং দৃশ্যকল্প-৩ এর বাক্যটি কিছু মাছ হয় আঁইশবিহীন একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। যুক্তিবাক্য। নিচে এদের মধ্যে তুলনা করা হলো-

  • যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্যের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনোকিছু অস্বীকার করে তাকে সার্বিক, নঞর্থক যুক্তিবাক্য বলে। আর যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্যের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনোকিছু স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে।

  • সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে 'E' দ্বারা প্রতীকায়িত করা হয়। আর বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে 'I' দ্বারা প্রতীকায়িত করা হয়।

  • সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য। অপরদিকে, বিশেষ সদর্থক যুক্তিবাক্যের উভয় পদই অব্যাপ্য।

  • সার্বিক নঞর্থক যুক্তিবাক্য একটি নেতিবাচক বাক্য। অপরদিকে, বিশেষ সদর্থক যুক্তিবাক্য একটি ইতিবাচক বাক্য।

৫. উদ্দীপক

দৃশ্যকল্প-১: বিড়াল হয় স্তন্যপায়ী প্রাণী।

দৃশ্যকল্প-২: বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সাদা রঙের পোশাক পরতে পছন্দ করতেন।

উত্তর যে গুণ বা গুণাবলি একই জাতির অন্তর্ভুক্ত একটা উপজাতিকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করে দেখায় সে গুণ বা গুণাবলিকে ওই উপজাতির লক্ষণ বা বিভেদক লক্ষণ বলে।
উত্তর নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক অনুপস্থিত থাকে। বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক থাকতে পারে সেসব সম্পর্ককে বিধেয়ক বলে। সদর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এই কারণে সদর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে। কিন্তু নঞর্থক বাক্যে আরোপ অস্বীকারের সম্পর্ক প্রকাশিত হয়; তবে ঐতিহ্যগত পাঁচ বিধেয়কের সদর্থক শ্রেণিবিন্যাস সেখানে প্রয়োগ করা হয় না। এই কারণে নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না।
উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর উদ্দেশ্য ও বিধেয় পদ বিধেয়কের প্রকারভেদ জাতি ও উপজাতিকে নির্দেশ করে। কেননা এখানে বিড়াল পদটি উপজাতি এবং স্তন্যপায়ী পদটি জাতি।

বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে দুটি হলো জাতি ও উপজাতি। দুটি শ্রেণিবাচক পদ যখন এককভাবে বিদ্যমান থাকে যে, এদের একটির ব্যক্ত্যর্থ অন্যটির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটি কম ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় জাতি। আর কম ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় উপজাতি। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'বিড়াল হয় স্তন্যপায়ী প্রাণী'। এখানে 'বিড়াল' উপজাতিটি 'স্তন্যপায়ী প্রাণী' জাতির অন্তর্ভুক্ত। তাই উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে। জাতি ও উপজাতির প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, এরা উভয়ই বিধেয়ক শ্রেণির অন্তর্ভুক্ত। জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ। জাতি বলতে যেমন কোনো শ্রেণিকে বোঝায়, তেমনি উপজাতি বলতেও একটি শ্রেণিকে বোঝায়। জাতি ও উপজাতি পরস্পর সাপেক্ষ পদ। কেননা জাতি হতে গেলে উপজাতি থাকতে হয়। আর উপজাতি হতে গেলে কোনো না কোনো জাতির অন্তর্ভুক্ত হতে হয়। তাই জাতি ও উপজাতি বিভিন্ন দিক থেকে সম্পর্কিত।

উত্তর

অবান্তর লক্ষণের আলোকে দৃশ্যকল্প-২ এর মাধ্যমে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিলক্ষিত হয়।

বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে অন্যতম হলো অবান্তর লক্ষণ। এ অবান্তর লক্ষণ দুই প্রকার। যথা- ব্যক্তিগত অবান্তর লক্ষণ ও শ্রেণিগত বা জাতিগত অবান্তর লক্ষণ। ব্যক্তিগত অবান্তর লক্ষণকে আবার দুইভাগে ভাগ করা হয়েছে এর একটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অপরটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে বা ব্যক্তি থেকে কখনো বিচ্ছিন্ন করা যায় না তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির জন্ম সাল ও জন্মস্থান ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। তাই এটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। উদ্দীপকে বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেছেন উল্লেখ করা হয়েছে। এখানে রোকেয়ার জন্মস্থান তার সাথে সবসময় উপস্থিত থাকে। তাই অবান্তর লক্ষণের প্রকারভেদ হিসেবে জন্মস্থান ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে।

অপরদিকে তিনি সাদা রঙের পোশাক পরতে পছন্দ করতেন উল্লেখ করা হয়েছে। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো কোনো সময় উপস্থিত থাকে আবার কোনো কোনো সময় অনুপস্থিত থাকে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকে সাদা রঙের পোশাক বেগম রোকেয়ার ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে না। তাই অবান্তর লক্ষণের প্রকারভেদ হিসেবে এখানে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।

সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ অবান্তর লক্ষণের আলোকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশ করে।

৬. উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল গ্রহ হয় গতিশীল।

পৃথিবী হয় একটি গ্রহ।

অতএব, পৃথিবী হয় গতিশীল।

দৃশ্যকল্প-২ : মঙ্গল গ্রহ হয় গতিশীল।

প্লুটো হয় গতিশীল।

বুধ গ্রহ হয় গতিশীল। নেপচুন হয় গতিশীল।

অতএব, সকল গ্রহ হয় গতিশীল।

উত্তর যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।
উত্তর আরোহ অনুমান হচ্ছে বিশেষ থেকে সার্বিকে গমনের প্রক্রিয়া। এখানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমগ্র দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যেহেতু এখানে কয়েকটি দৃষ্টান্তের ভিত্তিতে সমগ্র দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে, তাই আরোহ অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে।
উত্তর

দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানটি হলো আরোহ অনুমান। কেননা এখানে কতিপয় জানা তথ্যের ওপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়েছে।

কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমান প্রধানত দুই প্রকার। এর একটি হলো অবরোহ অনুমান, অন্যটি আরোহ অনুমান। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ আরোহ অনুমান নির্দেশ করেছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। এ প্রকার অনুমানে সাধারণত বিশেষ থেকে সার্বিকে পদার্পণ করা হয় বিধায় এর সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। তাই এটি একটি নতুন তথ্য প্রকাশ করে। এ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত নাও হতে পারে। তাই কোনো কোনো ক্ষেত্রে এর সিদ্ধান্ত নিশ্চিত হলেও অধিকাংশ ক্ষেত্রে সম্ভাব্য হয়। আরোহ অনুমানের মূল লক্ষ আকারগত ও বস্তুগত উভয়' প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।

প্লুটো বর্তমানে বামন গ্রহ শ্রেণিভুক্ত; একে সৌরজগতের গ্রহশ্রেণির নমুনা হিসেবে অবিকল গণনা করা যথাযথ নয়। কয়েকটি বস্তুর গতিশীলতা থেকেও শুধু ওই তালিকা দিয়ে সব গ্রহের সার্বিক সিদ্ধান্ত অনিবার্য হয় না।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ যথাক্রমে অবরোহ ও আরোহ অনুমান নির্দেশ করে। নিচে অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে তুলনা করা হলো-

১. যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে 'আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অন্যদিকে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে।

২. অবরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা আশ্রয়বাক্যের সমব্যাপক হয়। অন্যদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়।

৩. অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়।

অন্যদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয় না।

৪. অবরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অর্থাৎ আকারগত সত্যতা প্রতিষ্ঠা করাই অবরোহ অনুমানের প্রধান উদ্দেশ্য। অন্যদিকে, আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠাই লক্ষ্য থাকে।

পরিশেষে বলা যায়, অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে অনেক দিক থেকে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।

৭. উদ্দীপক

দৃশ্যকল্প-১: কিছু উদ্ভিদ হয় সপুষ্পক।

অতএব, কিছু উদ্ভিদ নয় অ-পুষ্পক।

দৃশ্যকল্প-২: সকল বিজ্ঞানী হয় জ্ঞানী।

অতএব, সকল জ্ঞানী ব্যক্তি হয় বিজ্ঞানী।

উত্তর যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের ন্যায়সংগত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে।
উত্তর যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। 'O' যুক্তিবাক্যের আবর্তন করলে এর অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয়, যা আবর্তনের নিয়মবিরোধী। তাই 'O' যুক্তিবাক্যের আবর্তন করা যায় না।
উত্তর উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তনকে নির্দেশ করে। কেননা প্রতিবর্তনের নিয়ম অনুযায়ী যুক্তিটি উপস্থাপন করা হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো প্রতিবর্তন। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে আশ্রয়বাক্যের বিধেয় 'পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে প্রতিবর্তন, বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রতিবর্তনের সকল নিয়ম অনুসরণ করা হয়েছে। অর্থাৎ আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয়েছে এবং আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ পরিবর্তন করে সদর্থক যুক্তিবাক্যকে সিদ্ধান্তের নঞর্থক যুক্তিবাক্যে রূপান্তর করা হয়েছে; কিন্তু পরিমাণের দিক দিয়ে কোনো পরিবর্তন করা হয়নি। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তিটি অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন নির্দেশ করে।
উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর যুক্তিটি একটি আবর্তনের দৃষ্টান্ত। কিন্তু আবর্তনের নিয়ম লঙ্ঘন করায় দৃশ্যকল্প-২ বৈধ নয়।

অমাধ্যম অনুমানের একটি প্রকারভেদ হলো আবর্তন। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। আবর্তনের কোনো যুক্তি প্রতিষ্ঠা করতে হলে ওই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ একই হয়। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক এবং আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হয়। আর আশ্রয় বাক্যের কোনো অবাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর আশ্রয়বাক্যটি হলো- 'সকল বিজ্ঞানী হয় জ্ঞানী'- এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। এখানে আশ্রয়বাক্যটিকে আবর্তনের নিয়ম অনুযায়ী উদ্দেশ্য ও বিধেয়ের স্পান পরিবর্তন করা হলেও তা ন্যায়সংগতভাবে হয়নি। কেননা, আশ্রয়বাক্যে জ্ঞানী বিধেয় পদটি অব্যাপ্য। কিন্তু সিদ্ধান্তে 'সকল জ্ঞানী ব্যক্তি হয় বিজ্ঞানী- বাক্যটিতে বাক্যের বা সার্বিক যুক্তিবাক্যের 'উদ্দেশ্য হিসেবে জ্ঞানী পদটি ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের নিয়ম বিরোধী। সুতরাং দৃশ্যকল্প-২ এ আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ফলে যুক্তিটি অবৈধ হয়েছে।

৮. উদ্দীপক

দৃশ্যকল্প-১: কোনো দেশের রাজধানী হয় একটি ব্যস্ততম স্থান।

ঢাকা হয় বাংলাদেশের রাজধানী।

অতএব, ঢাকা হয় একটি ব্যস্ততম স্থান।

দৃশ্যকল্প-২: সকল গরু হয় চতুষ্পদ। সকল ঘোড়া হয় চতুষ্পদ।

অতএব, সকল গরু হয় ঘোড়া।

উত্তর যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি। অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে।
উত্তর সহানুমানে দুটি আশ্রয়বাক্য নঞর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। একটি নঞর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের, মধ্যকার সম্পর্ককে অস্বীকার করা হয়। একটি সহানুমানের দুটি আশ্রয়বাক্যই যদি নঞর্থক হয় তাহলে বুঝতে হবে, প্রধান এবং অপ্রধান তাদের কোনোটির সাথেই মধ্যপদের কোনো সম্পর্ক নেই। কাজেই মধ্যস্থতার অভাবে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন সম্ভব হয় না। কাজেই আশ্রয়বাক্য দুটি নঞর্থক হলে মধ্যপদ এদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করতে পারে 'না। ফলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। সিদ্ধান্ত পেতে হলে একটি আশ্রয়বাক্যকে অবশ্যই সদর্থক হতে হবে। আর যদি নঞর্থক বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় তবে তা ভ্রান্ত হবে।
উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত অনুমানটিতে 'রাজধানী' পদটি সহানুমানের মধ্যপদকে নির্দেশ করেছে। কেননা, 'রাজধানী' পদ উভয় আশ্রয়বাক্য বিদ্যমান থেকে উভয় আশ্রয়বাক্যের মধ্যস্থতার সিদ্ধান্ত স্থাপনে বিশেষ ভূমিকা পালন করেছে।

যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি পদ থাকে, যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। একটি সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে ব্যবহৃত হয়। আর অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। এভাবে প্রধান ও অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান পদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ওই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই সহানুমানের সিদ্ধান্তে মধ্যপদ অবস্থান না করলেও মধ্যপদ সহানুমানের 'সিদ্ধান্ত প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে। মধ্যপদের এই ভূমিকা সম্পর্ক বা সম্বন্ধ স্থাপনকারীর ভূমিকা উদ্দীপকে 'রাজধানী' সিদ্ধান্তে বিদ্যমান নেই। আর সহানুমানের যে পদটি আশ্রয়বাক্যে বিদ্যমান থাকে কিন্তু সিদ্ধান্তে বিদ্যমান থাকে না তাকে মধ্যপদ বলে। তাই উদ্দীপকের 'রাজধানী' পদটি সহানুমানের মধ্যপদকে নির্দেশ করছে।

উত্তর

সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ এর যুক্তিটি বৈধ নয়। কেননা এখানে সহানুমানের নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়নি। অর্থাৎ উভয় আশ্রয়বাক্যে মধ্যপদ একবারও ব্যাপ্য হয়নি।

যে মাধ্যম অবরোহ অনুমান পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমতি করে তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি পদ থাকে। যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানের একটি আবশ্যিক নিয়ম হলো সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদকে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। সহানুমানের এ নিয়ম লঙ্ঘন করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হলে সহানুমান ত্রুটিপূর্ণ বা অবৈধ হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত যুক্তিটিতে 'চতুষ্পদ' পদটি উভয় আশ্রয়বাক্যে অবস্থান করায় এটি মধ্যপদ। সহানুমানের নিয়ম অনুযায়ী মধ্যপদটি উভয় আশ্রয়বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। কিন্তু আলোচ্য যুক্তিটিতে মধ্যপদ চতুষ্পদ পদটি উভয় আশ্রয়বাক্যে বিধেয় হিসেবে অবস্থান করছে। যেহেতু আশ্রয়বাক্য দুটিই সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সেহেতু এখানে বিধেয় পদ উভয় ক্ষেত্রেই অব্যাপ্য। যার ফলে চতুষ্পদ পদটি একবারও ব্যাপ্য হয়নি। তাই উদ্দীপকে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে।

সুতরাং সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ এর অনুমানটি বৈধ নয়। কেননা এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে।

৯. উদ্দীপক

দৃশ্যকল্প-১: টক ফল আমাদের শরীরে ভিটামিন সি-এর অভাব পূরণ করে। ভবিষ্যতেও টক ফল আমাদের ভিটামিন সি-এর অভাব পূরণ করবে। কেননা ভবিষ্যৎ অতীতের মতো।

দৃশ্যকল্প-২: এবছর ধানের ফলন বৃদ্ধির ব্যাখ্যা দিতে গিয়ে সফিক সাহেব উন্নত বীজের ব্যবহার, যথাযথ সার ও কীটনাশক প্রয়োগ, খরা ও শিলাবৃষ্টি না হওয়ার কথা উল্লেখ করলেন।

উত্তর যার ওপর ভিত্তি করে আরোহের আকারগত দিক গড়ে ওঠে তাকে আরোহের আকারগত ভিত্তি বলে।
উত্তর আরোহের কূটাভাস হচ্ছে আরোহের আপাত অসংগত মতবাদ। যুক্তিবিদ মিল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের ভিত্তি বলে মনে করেন। তিনি বলেন, প্রতিটি আরোহের ক্ষেত্রে এই নীতিটি অবশ্য স্বীকার্য। কেননা আরোহের যুক্তি প্রতিষ্ঠা করতে গেলে এই নীতিটি দরকার হয়। আবার এই নীতির সমর্থনও পূর্ব অভিজ্ঞতার আরোহী সাধারণীকরণ থেকে নেওয়া হয়; ফলে আরোহের ভিত্তি আরোহ দিয়ে প্রতিষ্ঠার চক্রাকারতার প্রশ্ন ওঠে। তাই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সম্পর্কে মিলের মতকে আরোহের কূটাভাস বলা হয়।
উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রকাশ ঘটেছে।

প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের একটি আকারগত ভিত্তি। এই নীতির ওপর নির্ভর করে জানা থেকে অজানা এবং বিশেষ থেকে সার্বিকে পদার্পণ করা সম্ভব হয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি পরম নিয়ম। তাই এর সংজ্ঞা দেওয়া যায় না। তবে এ নিয়নকে নানাভাবে ব্যক্ত করা যায়। যেমন- প্রকৃতির নিয়মানুবর্তী অর্থ প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে ভবিষ্যৎ অতীতের মতো হবে। প্রকৃতি একই পরিস্থিতিতে একই রকম আচরণ করে। যদি একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে একই রকম ঘটনা ঘটবে। বিশ্বজগতের যা কিছু ঘটে সবই এই নিয়মের অধীন। জগতের যা কিছুই ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই। অর্থাৎ প্রকৃত্বি সর্বত্রই নিয়ম দ্বারা পরিগণিত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ টক ফল ভিটামিন-'সি'-এর অভাব পূরণ করে, যা ভবিষ্যতেও করবে। কেননা ভবিষ্যৎ অতীতের মতো। তাই এখানে আরোহের আকারগত ভিত্তি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে।

সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রকাশ ঘটেছে।

উদাহরণটি নিয়মিত ফলের প্রত্যাশা বোঝায়। শুধু টক স্বাদ দিয়ে ফলের ভিটামিনের পরিমাণ বা কোনো ব্যক্তির ঘাটতি পূরণ নিশ্চিত করা যায় না; সুনির্দিষ্ট উপাদান ও গ্রহণের তথ্য প্রয়োজন।

উত্তর

যুক্তিবিদ্যার কারণ হলো যেসব শর্তের সমষ্টি সেগুলোর প্রত্যেকটির উপস্থিতি ছাড়া কার্যটি সংঘটিত হতে পারে না। সুতরাং কারণ হলো কতকগুলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের এক একটি আবশ্যিক অংশ। কারণের শর্তগুলোকে দুইভাগে ভাগ করা হয়েছে। এর একটি সদর্থক কারণ এবং অন্যটি নঞর্থক কারণ সংঘটনের জন্য যে শর্তের উপস্থিতি দরকার তাকে কারণের সদর্থক শর্ত বলে। আর কার্য সংঘটনের জন্য যে শর্তের অনুপস্থিতি দরকার তাকে কারণের নঞর্থক শর্ত বলে। সুতরাং কোনো কার্য উৎপাদনের জন্য সদর্থক শর্তাবলির উপস্থিতি এবং নঞর্থক শর্তাবলির অনুপস্থিতি একান্ত প্রয়োজন।

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ শফিক সাহেব ধানের ফলন বৃদ্ধির ব্যাখ্যা দিতে গিয়ে কারণের যে সদর্থক-শর্ত উল্লেখ করেন তা হলো- উন্নত বীজের ব্যবহার, যথাযথ সার ও কীটনাশক প্রয়োগ ইত্যাদি। অপরদিকে কারণের নঞর্থক শর্ত হলো- খরা ও শিলাবৃষ্টি না হওয়া। এখানে ধানের ফলন বৃদ্ধির জন্য সদর্থক শর্তসমূহের উপস্থিতি এবং নঞর্থক শর্তসমূহের অনুপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সুতরাং কার্য উৎপাদনের জন্য সদর্থক শর্তগুলো প্রত্যক্ষ এবং নঞর্থক শর্তগুলো পরোক্ষ অবদান রাখার কারণে কার্য সম্পাদন সম্ভব হয়।

১০. উদ্দীপক

কারণ হিসেবে দেখানো বিষয় তীরের অপর প্রান্তে কার্য
চাকরি অর্থ উপার্জন
ব্যবসায় বাণিজ্য অর্থ উপার্জন
খামার প্রতিষ্ঠা অর্থ উপার্জন
ফ্রিল্যান্সিং অর্থ উপার্জন
উত্তর কোনো কার্যকে ঘটানোর জন্য যেসব পূর্ববর্তী ঘটনার প্রয়োজন তাদের সমষ্টিকে কারণ বলে।
উত্তর

শুধু কারণের উপস্থিতিতেই কার্য ঘটে। এজন্য কারণ ও কার্য দুটি সাপেক্ষ পদ।

জগতের প্রত্যেকটি ঘটনাই কার্যকারণ শঙ্খলে বাধা। বিনা কারণে কোনো কার্য ঘটে না। কোনো কারণ থেকে যে কার্য ঘটে, একই অবস্থায় অন্যত্র ঐ কারণ থেকে একই কার্য ঘটে। অর্থাৎ কারণ না থাকলে কার্য হয় না। একটির উপস্থিতিতে অন্যটিও উপস্থিত হয়। এজন্য কারণ ও কার্য পদ দুটিকে সাপেক্ষ পদ বলা হয়।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি পাঠ্যবইয়ের কার্যকারণ সংক্রান্ত বহুকারণবাদকে নির্দেশ করে। কেননা, এখানে একই কার্যের একাধিক কারণ দেখানো হয়েছে।

কার্যকরণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। জগতের প্রতিটি কার্যেরই কারণ রয়েছে। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। এই হিসেবে প্রতিটি কার্যেরই একটিমাত্র কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলে। আর 'বহুকারণ সংক্রান্ত মতবাদকে বহুকারণবাদ বলা হয়। অর্থাৎ বহুকারণবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, একাধিক। উদ্দীপকে অর্থ উপার্জন নামক কার্যের অনেকগুলো কারণ দেখানো হয়েছে। অর্থাৎ অর্থ উপার্জনের যে কারণ রয়েছে তা হলো চাকরি, ব্যবসা-বাণিজ্য, খামার প্রতিষ্ঠা, ফ্রিল্যান্সিং ইত্যাদি। যেহেতু উদ্দীপকে একটি কার্যের একাধিক কারণ দেখানো হয়েছে, তাই উদ্দীপকের মাধ্যমে কার্যকারণ সংক্রান্ত বহুকারণবাদ নির্দেশিত হয়েছে।

উত্তর

চাকরি, ব্যবসা-বাণিজ্য, খামার ও ফ্রিল্যান্সিং ভিন্ন পথে আয় অর্জনের উদাহরণ। অর্থ উপার্জন বিস্তৃত ফলধরন হিসেবে একাধিক পদ্ধতিতে হতে পারে—এ অর্থে চিত্রের ধারণার সঙ্গে একমত হওয়া যায়। প্রতিটি পদ্ধতির আয়, ব্যয় ও অন্যান্য শর্ত আলাদা; কোনো একটি নাম একা আয় নিশ্চিত করে না।

পাঠ্য সমালোচনায় সাধারণ কার্য ও নির্দিষ্ট কারণকে একই বর্ণনার স্তরে আনা এবং পূর্ণ শর্তসমষ্টি বিবেচনার কথা বলা হয়। কিন্তু একটি নির্দিষ্ট আয়ঘটনার পূর্ণ কারণ এবং আয়ধরনের বিকল্প পথ আলাদা। একই কারণ একই ফল দেয় থেকে একই ফলের কেবল একটি বিকল্প কারণ থাকবে—এ উল্টো সিদ্ধান্ত যুক্তিসংগত নয়।

১১. উদ্দীপক

দৃশ্যকল্প-১: বাবুর্চি সেলিম মিয়া শিম, টমেটো, গাজর, ফুলকপি, আলু ও মিষ্টি কুমড়ার সমন্বয়ে 'পাঁচমিশালি সবজি' রান্না করল।

দৃশ্যকল্প-২: তুহিন শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য ট্রাউজার, গেঞ্জি, সোয়েটার, চাদর ও মাফলার দ্বারা নিজেকে আবৃত করল।

দৃশ্যকল্প-৩: সালেহা বেগম তার ছেলের জন্য ছানা, চিনি ও ময়দার মিশ্রণে অত্যন্ত সুস্বাদু মিষ্টি তৈরি করলেন।

উত্তর যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ বা উল্লম্ফন বিদ্যমান তাকে প্রকৃত আরোহ বলে।
উত্তর আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। আরোহের ক্ষেত্রে সবসময় সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। কেননা এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। যে বৈশিষ্ট্য বা যার ওপর ভিত্তি করে আরোহ অনুমানে জ্ঞাত থেকে বা কিছু থেকে সমগ্রে গমন করা হয় সেটি হলো আরোহাত্মক উল্লম্ফন। তাই আরোহমূলক উল্লম্ফনকে আরোহের প্রাণ বলা হয়।
উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের কার্যসংমিশ্রণ বিষয়ের প্রতিফলন ঘটেছে। কারণ এখানে কয়েকটি কারণের সমন্বয়ে একটি কার্য সংঘটিত হয়েছে।

একাধিক কারণ একসাথে মিলিত হয়ে যখন কোনো কার্য সংঘটন করে এবং সৃষ্ট কার্যগুলো যদি আলাদাভাবে প্রকাশিত না হয়ে একসাথে মিশ্রিত হয়ে প্রকাশিত হয় তবে সেই মিশ্রিত কার্যকে কার্য সংমিশ্রণ বলে। কার্য সংমিশ্রণকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-

১. সমজাতীয় কার্যসংমিশ্রণ: একাধিক কারণ একসাথে মিলিত হয়ে কাজ করার ফলে যখন একটা মিশ্রকার্যের সৃষ্টি হয় এবং মিশ্রকার্যটা যদি সমজাতীয় হয় তবে তাকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। অর্থাৎ এক্ষেত্রে কারণগুলোর একক ক্রিয়ার ফলে একই জাতীয় কার্যের সৃষ্টি হয় এবং এর উৎস হিসেবে ওই কারণগুলোও থাকে সমজাতীয়। যেমন- তিনটি এসি কারণ হিসেবে যেমন সমজাতীয়, তেমনি এগুলো থেকে সৃষ্ট কার্যটিও সমজাতীয়। তাই এ ধরনের কার্যসংমিশ্রণকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে।

২. ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ: একাধিক কারণ একসাথে মিলিত হয়ে কাজ করার ফলে যখন একটা মিশ্রকার্যের সৃষ্টি হয় এবং ওই মিশ্রকার্যটি যদি ভিন্ন ধরনের হয় তবে তাকে ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণ বলে। অর্থাৎ কারণগুলো একত্র ক্রিয়ার ফলে ভিন্ন। জাতীয় কার্য সৃষ্টি হয় এবং উৎস হিসেবে ওই কারণগুলোও থাকে ভিন্নজাতীয়। যেমন- হাইড্রোজেন ও অক্সিজেন উপযুক্ত বিক্রিয়াশর্তে নির্দিষ্ট অনুপাতে বিক্রিয়া করলে পানি সৃষ্টি হয়। এখানে 'পানি' যে গুণবিশিষ্ট কার্য, এর কারণ হিসেবে হাইড্রোজেন ও অক্সিজেন ভিন্ন গুণবিশিষ্ট দুটি পৃথক জাতীয় রাসায়নিক পদার্থ। সুতরাং এ ধরনের কার্যসংমিশ্রণকে ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ বলে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ সমজাতীয় কার্যসংমিশ্রণ এবং দৃশ্যকল্প-৩ এ ভিন্নজাতীয় কার্যসংমিশণ প্রতিফলিত হয়েছে। এই দুই প্রকার কার্যসংমিশ্রণ এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

দৃশ্যকল্প-২ সমজাতীয় কার্যসংমিশ্রণকে নির্দেশ করে এবং দৃশ্যকল্প-৩ ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণকে নির্দেশ করে। এ দুটি কার্যসংমিশ্রণ একটি অপরটি থেকে পৃথক। নিচে তা দেখানো হলো-

১. যে কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি একাধিক সমজাতীয় কারণ দ্বারা উৎপন্ন হয় তাকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। অপরদিকে, যে কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি একাধিক ভিন্নজাতীয় কারণ দ্বারা উৎপন্ন হয় তাকে ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ বলে।

২. সমজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যের গুণ অপরিবর্তিত থাকে। কিন্তু ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যের গুণ পরিবর্তিত হয়ে যায়।

৩. সমজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি কারণগুলোর সমজাতীয়। কিন্তু ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি কারণগুলো থেকে ভিন্ন জাতীয়।

সুতরাং দেখা যাচ্ছে, সমজাতীয় কার্য সংমিশ্রণও ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণ সম্পূর্ণ আলাদা দুটি বিষয়।

মূল পার্থক্য শুধু উপাদান একই বা ভিন্ন ধরনের কি না নয়, তাদের পৃথক ফল কীভাবে সম্মিলিত হচ্ছে। বহু পোশাকের তাপরোধী ভূমিকা পাঠ্য সমজাতীয় উপমা; মিষ্টি তৈরিতে রান্না ও মিশ্রণের পরে স্বাদ-গঠন বদলায় বলে ভিন্নজাতীয় উপমা। এটিকে সব উপাদান বিলুপ্ত হয়ে নতুন রাসায়নিক যৌগ হওয়ার দাবি হিসেবে নেওয়া যাবে না।