১. উদ্দীপক
দৃশ্যকল্প-১: জামান সত্যের আদর্শকে ধারণ করে জীবনযাপন করেন।
দৃশ্যকল্প-২: শোভন কৃষিবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি গ্রামে গিয়ে তার অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে একটি সমন্বিত কৃষিখামার গড়ে তোলেন।
সত্যের আদর্শ কথাটি ধরে পাঠ্য উদ্দেশ্যে যুক্তিবিদ্যার সত্য ও বৈধ অনুমানের মানদণ্ডের দিক বোঝানো যেতে পারে। যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তি পৃথক করার নীতি শেখায় এবং বাস্তব চিন্তায় তার প্রয়োগ আছে।
কিন্তু শুধু সত্যনিষ্ঠ জীবনযাপনের বর্ণনা নৈতিক সততাকেও নির্দেশ করতে পারে। উদ্দীপকে কোনো নির্দিষ্ট অনুমানের আকার বা বৈধতা বিচার নেই, তাই একমাত্র যুক্তিবিদ্যাই নিশ্চিতভাবে বোঝানো হয়েছে বলা অতিরিক্ত। সত্য বলা উচিত—এ নৈতিক প্রশ্ন এবং কোন সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে আসে—এ যৌক্তিক প্রশ্ন আলাদা।
উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত বিষয়টি হলো যুক্তিবিদ্যার স্বরূপ।
দৃশ্যকল্প-২ শোভন বিজ্ঞানের কৃষি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং গ্রামে গিয়ে সেই শিক্ষা বাস্তবজীবনে প্রয়োগ করে একটি সমন্বিত কৃষিখামার গড়ে তোলেন। এ থেকে বুঝা যাচ্ছে, এই দৃশ্যকল্পে যুক্তিবিদ্যার স্বরূপ নির্দেশক তিনটি গুণের উল্লেখ রয়েছে। সেগুলো হলো- বিজ্ঞান, তাত্ত্বিক বিজ্ঞান ও ব্যবহারিক বিজ্ঞান। যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা প্রত্যেক বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যারও সুনির্দিষ্ট আলোচ্য বিষয় আছে এবং এই আলোচ্য বিষয়কে ব্যাখ্যা করার জন্য নিজস্ব পদ্ধতি আছে। প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুনিশ্চিত ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলা হয়। আবার যুক্তিবিদ্যাকে একটি তাত্ত্বিক বিজ্ঞানও বলা হয়। কেননা তাত্ত্বিক বিজ্ঞানের অনুরূপ যুক্তিবিদ্যাও নিয়মকানুন প্রণয়ন করে। যেমন-অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, অবধারণ গঠনের নিয়ম, যুক্তির নিয়ম প্রভৃতি। যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান। কারণ ব্যবহারিক বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচিত বিষয়সমূহ আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে থাকি। যেমন- অনুমান, যুক্তি, শ্রেণিবিন্যাস, বৈধতা প্রভৃতি।
২. উদ্দীপক
দৃষ্টান্ত-১ : চিনি, পাতা, ফুল, ফল
দৃষ্টান্ত-২: শিক্ষক, স্বামী, পিতা, দাদা
দৃষ্টান্ত-৩: কী চমৎকার!, সাবাস!, ছিঃ ছিঃ, বাহ!
শিক্ষক, স্বামী, পিতা ও দাদা সাপেক্ষ পদ। শিক্ষক বললে শিক্ষার্থীর সঙ্গে, স্বামী বললে স্ত্রীর সঙ্গে, পিতা বললে সন্তানের সঙ্গে এবং দাদা বললে নাতি-নাতনির সঙ্গে সম্পর্ক বোঝানো হয়। এদের অর্থ সম্পর্কমূলক, অর্থহীন নয়।
উৎসে পিতা-মাতা ও দাদা-দাদিকে সরাসরি পরস্পর-সাপেক্ষ জোড়া বলা যথাযথ নয়; পিতা ও মাতা উভয়েরই সন্তান-সম্পর্ক আছে, আর দাদা-দাদির নাতি-নাতনির সম্পর্ক আছে। সংশ্লিষ্ট সম্পর্কটি স্পষ্ট করাই এখানে প্রয়োজন।
উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর শব্দগুলো দ্বারা পদযোগ্য শব্দ এবং দৃষ্টান্ত-৩ এর শব্দগুলোর দ্বারা পদনিরপেক্ষ শব্দ নির্দেশিত হয়েছে। এই দুই প্রকার শব্দের মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো-
যুক্তিবিদ্যায় শব্দ তিন প্রকার। যথা- ১. পদযোগ্য শব্দ, ২. সহ-পদযোগ্য শব্দ ও ৩. পদনিরপেক্ষ শব্দ। যে শব্দ বা শব্দসমষ্টি অন্যকোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন- 'ফুল হয় সুন্দর' যুক্তিবাক্যটিতে 'ফুল' ও 'সুন্দর' শব্দ দুটি পদযোগ্য শব্দ। কারণ এ যুক্তিবাক্যে 'ফুল' শব্দটি উদ্দেশ্য এবং 'সুন্দর' শব্দটি বিধেয়রূপে ব্যবহৃত হয়েছে। আর যে শব্দ বা শব্দসমষ্টি সরাসরি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে পদনিরপেক্ষ শব্দ বলে। যেমন- আহা, হায়! হায়! ইত্যাদি হচ্ছে পদনিরপেক্ষ শব্দ। কারণগুলো কোনোভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয় না। পদযোগ্য শব্দ কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে কিন্তু পদনিরপেক্ষ, শব্দ অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও যুক্তিবাক্যে " ব্যবহৃত হতে পারে না। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ চিনি, পাতা, ফুল, ফল এগুলো পদযোগ্য শব্দ এবং এদের স্বাধীন অস্তিত্ব রয়েছে। অপরদিকে, দৃষ্টান্ত-৩ এ কী চমৎকার! সাবাস! ছিঃ ছিঃ বাহ! ইত্যাদি শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ, যেগুলো এ আবেগসূচক ব্যবহারে উদ্দেশ্য বা বিধেয়ের ভূমিকা নেয় না।
পরিশেষে বলা যায়, দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-৩ এ প্রতিফলিত পদযোগ্য ও পদনিরপেক্ষ শব্দের মধ্যে পার্থক্য বিদ্যমান থাকলেও এদের মধ্যে পরস্পর সম্পর্ক অনস্বীকার্য।
৩. উদ্দীপক
নির্দেশনা: ক = উদ্দেশ্য; খ = বিধেয়। রেখায় ভরা গ্লাস = ব্যাপ্য; ফাঁকা গ্লাস = অব্যাপ্য।
| চিত্র | ক: উদ্দেশ্য | খ: বিধেয় |
|---|---|---|
| ১ | ব্যাপ্য (রেখায় ভরা) | অব্যাপ্য (ফাঁকা) |
| ২ | অব্যাপ্য (ফাঁকা) | অব্যাপ্য (ফাঁকা) |
| ৩ | অব্যাপ্য (ফাঁকা) | ব্যাপ্য (রেখায় ভরা) |
বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ আংশিক ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয় তাই এটি অব্যাপ্য।
কোনো যুক্তিবাক্যে একটি পদ তার আংশিক ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হলে তাকে অব্যাপ্য পদ বলে। আবার, যে যুক্তিবাক্যে বিধেয় পদকে উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিশেষ যুক্তিবাক্য বলে। সুতরাং, আংশিক ব্যক্ত্যর্থ নির্দেশক পদকে যেহেতু অব্যাপ্য বলা হয়, সেহেতু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য।
উদ্দীপকের চিত্র-২ এ ব্যাপ্যতা অনুসারে I যুক্তিবাক্য বা বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে। কেননা ব্যাপ্যতার নিয়ম অনুসারে চিত্র-২ এর কোনো পদই ব্যাপ্য নয়।
দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি হলো যুক্তিবাক্য। গুণ ও পরিমাণের ভিত্তিতে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা হয়েছে এবং এর মধ্যে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I যুক্তিবাক্য একটি। যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী কেবলমাত্র সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। আবার, কেবলমাত্র নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ 'অব্যাপ্য'। উদ্দীপকের চিত্র-২ এর উদ্দেশ্য বা বিধেয় কোনো পদই ব্যাপ্য নয়। তাই ব্যাপ্যতা অনুসারে এটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I যুক্তিবাক্য। কেননা বিশেষ যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য আবার সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদও অব্যাপ্য।
সুতরাং উদ্দীপকের চিত্র-২ এর যুক্তিবাক্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I যুক্তিবাক্য।
ব্যাপ্যতার দিক থেকে 'চিত্র-১' এর মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর 'চিত্র-৩' এর মাধ্যমে বিশেষ নঞর্থক বা 'O' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। ব্যাপ্যতার দিক থেকে এ দুই প্রকার যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য রয়েছে।
'চিত্র-১' এর ব্যাপ্যতার যে ধরন দেখানো হয়েছে সেখানে কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য দেখানো হয়েছে। আর সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাই, 'চিত্র-১' এর মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য নয়। তাই 'A' যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য।
অপরপক্ষে, 'চিত্র-৩' এ ব্যাপ্যতার যে ধরন দেখানো হয়েছে, সেখানে কেবল বিধেয় পদ ব্যাপ্য দেখানো হয়েছে। আর বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য। তাই 'চিত্র-৩' এর মাধ্যমে বিশেষ নঞর্থক বা 'O' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য নয়। তাই 'O' যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য।
৪. উদ্দীপক
১ম যুক্তিবাক্য- সব ফুল হয় সুন্দর।
২য় যুক্তিবাক্য - কিছু ফুল হয় সুগন্ধযুক্ত।
৩য় যুক্তিবাক্য- কোনো ফুল নয় অসুন্দর।
উদ্দীপকের ২য় যুক্তিবাক্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করেছে।
গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে বিশেষ সদর্থক বা I যুক্তিবাক্য হলো একটি। যুক্তিবাক্যটি পরিমাণের দিক দিয়ে বিশেষ এবং গুণের দিক দিয়ে সদর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনোকিছু স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। উদ্দীপকের ২য় যুক্তিবাক্যটি হলো- 'কিছু ফুল হয় সুগন্ধযুক্ত'। এ যুক্তিবাক্যে বিধেয় পদ 'সুগন্ধযুক্ত' কিছু ফুল উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে, তাই এটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I যুক্তিবাক্য। বিশেষ যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য আবার সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদও অব্যাপ্য। কেননা ব্যাপ্যতার নিয়ম অনুসারে কেবলমাত্র সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। অপরদিকে, কেবলমাত্র নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। তাই উদ্দীপকের বাক্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I যুক্তিবাক্য।
উদ্দীপকে ১ম ও ৩য় যুক্তিবাক্য হলো যথাক্রমে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A যুক্তিবাক্য ও সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E যুক্তিবাক্য। নিচে এদের মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো-
উদ্দীপকের ১ম যুক্তিবাক্য হলো- 'সব ফুল হয় সুন্দর' যুক্তিবাক্যটি পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। আর এর বিধেয় 'সুন্দর' পদটি উদ্দেশ্য সব 'ফুল' সম্পর্কে সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কেননা যে যুক্তিবাক্যে বিধেয়টি উদ্দেশ্যের পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যটিকে 'A' দ্বারা চিহ্নিত করা হয়। সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য আর সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদ অব্যাপ্য।
আর ৩য় যুক্তিবাক্যটি হলো-'কোনো ফুল নয় অসুন্দর' এটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থকে সার্বিক এবং গুণের দিক থেকে নঞর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্য বলে। উদ্দীপকের বাক্যটিও একটি সার্বিক নঞর্থক বাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। সুতরাং পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের ১ম ও ৩য় যুক্তিবাক্য দুটি সার্বিক যুক্তিবাক্য হওয়ায় এদের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক বিদ্যমান।
আরও নির্দিষ্ট সম্পর্ক হলো প্রতিবর্তন: অসুন্দরকে সুন্দরের যথাযথ পরিপূরক ধরলে সব ফুল সুন্দর এবং কোনো ফুল নয় অ-সুন্দর একই অর্থ প্রকাশ করে। শুধু দুটিই সার্বিক বলাই পূর্ণ সম্পর্কের ব্যাখ্যা নয়।
৫. উদ্দীপক
দৃষ্টান্ত-১ : সকল হাতি হয় প্রাণী।
দৃষ্টান্ত-২ : সকল কাক হয় কালো।
দৃষ্টান্ত-৩: কিছু পাখি হয় সুকণ্ঠি।
উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বিধেয়ক হিসেবে জাতি ও উপজাতির সম্পর্কের প্রকাশ ঘটেছে। কেননা এখানে প্রাণী জাতি এবং সকল হাতি উপজাতি।
বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে দুটি হলো জাতি ও উপজাতি। দুটি শ্রেণিবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে, এদের একটির ব্যক্ত্যর্থ অন্যটির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদটি কম ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে বলা হয় জাতি। আর কম ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে বলা হয় উপজাতি। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ 'সকল হাতি হয় প্রাণী'। এখানে সকল হাতি উপজাতিটি প্রাণী জাতির অন্তর্ভুক্ত। তাই উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে। বিধেয়কের প্রকারভেদ। হিসেবে জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ। জাতি একটি বৃহত্তর শ্রেণি এবং উপজাতি বৃহত্তর শ্রেণির অন্তর্গত একটি ক্ষুদ্রতর শ্রেণি। ব্যক্ত্যর্থের দিক থেকে জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করে আর জাত্যর্থের দিক থেকে উপজাতি জাতিকে অন্তর্ভুক্ত করে। জাতি ও উপজাতি উভয়ই সাপেক্ষ পদ এবং পরস্পর গভীর সম্পর্কযুক্ত। সুতরাং দৃষ্টান্ত-১ এ যে ধরনের বিধেয়কের প্রকাশ ঘটেছে তা হলো জাতি ও উপজাতি।
এ উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর মাধ্যমে শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং দৃষ্টান্ত-৩ এর মাধ্যমে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে। নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ হলো অবান্তর লক্ষণ। বিধেয়কের অবান্তর লক্ষণকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটি হলো শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অন্যটি হলো শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো জাতির বেলায় সর্বদাই উপস্থিত এবং যাকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না তাকে শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে।
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ 'সকল কাক হয় কালো' এখানে কালো রংটি সকল কাকের 'অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা কালো রং সকল কাকের ক্ষেত্রে প্রযোজ্য এবং কাক থেকে এ রংটি আলাদা করা যায় না। এটি কাকের অস্তিত্বের সাথে জড়িত এবং কাকের সার্বিক গুণ। তাই দৃষ্টান্ত-২ এ বিধেয়কের শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।
অপরদিকে, দৃষ্টান্ত-৩ এ 'কিছু পাখি হয় সুকণ্ঠি'। এখানে 'সুকণ্ঠি' গুণটি পাখির ক্ষেত্রে প্রযোজ্য হলেও সকল পাখির ক্ষেত্রে প্রযোজ্য নয় আবার পাখির সার্বিক গুণ নয়। এ গুণটি পাখি শ্রেণি থেকে আলাদা করা যায়। পাখির মধ্যে এ গুণটি সবসময় থাকে না। কোনো কোনো সময় উপস্থিত থাকে আবার কোনো কোনো সময় উপস্থিত থাকে না। তাই দৃষ্টান্ত-৩ এর মাধ্যমে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।
সুতরাং যে গুণ ব্য, গুণাবলি কোনো জাতির ক্ষেত্রে অবিচ্ছেদ্যভাবে জড়িত সে গুণ বা গুণাবলি হলো শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর যে গুণ বা গুণাবলি জাতির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত নয় সে গুণ বা গুণাবলি হলো: শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।
কাকের কালো রংকে অবিচ্ছেদ্য বলা এখানে সাধারণ পাঠ্য উদাহরণ। বাস্তবে প্রজাতি ও বর্ণগত ব্যতিক্রম থাকতে পারে; কালো না হলেই কোনো পাখি কাক হতে পারে না—এ সিদ্ধান্ত নয়। তাই উদাহরণটি সংজ্ঞাগত অনিবার্যতার বৈজ্ঞানিক প্রমাণ নয়।
৬. উদ্দীপক
উদ্দীপকের প্রথম বাক্যটিতে বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণের ইঙ্গিত রয়েছে। কেননা এখানে কলকাতার কালীঘাটে জন্মস্থানের উল্লেখ রয়েছে, যা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।
বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে এ সম্পর্ক তৈরি হয়। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ হলো অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়, আবার পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয় না, সেসব গুণাবলিকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। আর যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অপরিবর্তনীয়রূপে সবসময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মস্থান, জন্মতারিখ ইত্যাদি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।
উদ্দীপকের প্রথম বাক্যটিতে সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। এখানে সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান হিসেবে কলকাতার কালীঘাটকে উপস্থাপন করা হয়েছে। তাই জন্মস্থান কালীঘাটের ক্ষেত্রে সবসময় উপস্থিত। কারণ একই ব্যক্তি দুই স্থানে জন্মগ্রহণ করতে পারে না।
তাই বলা যায়, উদ্দীপকের প্রথম 'বাক্য দ্বারা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।
উদ্দীপকের শেষবাক্যে উল্লিখিত গুণগুলো বিধেয়কের প্রকারভেদ হিসেবে উপলক্ষণকে নির্দেশ করেছে। নিচে উপলক্ষণের প্রকৃতি ব্যাখ্যা করা হলো-
সাধারণত উপলক্ষণ বলতে লক্ষণ বা বিভেদক লক্ষণ থেকে নিঃসৃত কোনো অনুমিত গুণকে বোঝায়। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেই গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। একটি কারণ থেকে যেভাবে তার কার্য উৎপন্ন হয় ঠিক সেভাবেই একটি পদের জাত্যর্থ থেকে তার উপলক্ষণ নিঃসৃত হয়। যেমন- মানুষের বিচারশক্তি গুণটি মানুষ শ্রেণির উপলক্ষণ। উপলক্ষণ দুই প্রকার। যথা-
১. জাতিগত উপলক্ষণ: যে উপলক্ষণ একটি শ্রেণির আসন্নতম জাতির জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাকে জাতিগত উপলক্ষণ বলে। যেমন- ক্ষুধা বা তৃষ্ণা মানুষের জাতিগত উপলক্ষণ।
২. উপজাতিগত উপলক্ষণ: যে উপলক্ষণ কোনো উপজাতির বিভেদক লক্ষণ বা নিজস্ব গুণ থেকে নিঃসৃত হয় তাকে উপজাতিগত উপলক্ষণ বলে। যেমন- বিচার ক্ষমতা মানুষের উপজাতিগত উপলক্ষণ।
৭. উদ্দীপক
দৃষ্টান্ত-১ :
সকল পাখি হয় সুন্দর।
সকল দোয়েল হয় পাখি।
অতএব, সকল দোয়েল হয় সুন্দর।
দৃষ্টান্ত-২ :
সুমন হয় মরণশীল।
সজল হয় মরণশীল।
গীতা হয় মরণশীল।
মিতা হয় মরণশীল।
অতএব, সকল মানুষ হয় মরণশীল।
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ আরোহ অনুমানকে নির্দেশ করে। কেননা এখানে বিশেষ থেকে সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয়েছে।
যুক্তিবিদ্যায় অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটি হলো আরোহ অনুমান। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের - অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলা হয়। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয় বিধায় এই প্রকার অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। আর সার্বিক সংশ্লেষক হওয়ার কারণে আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করে। এই প্রকার অনুমানে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। এখানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। আরোহ অনুমানে আরোহাত্মক উল্লম্ফন বা আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে বিধায় এখানে বিশেষ বিশেষ পর্যবেক্ষণ থেকে সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়।
সুতরাং উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃষ্টান্ত-২ আরোহ অনুমানকে নির্দেশ করেছে।
উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ অবরোহ অনুমান এবং দৃষ্টান্ত-২ এ আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। নিচে অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো-
যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক বা সমান ব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ দুটি আশ্রয়বাক্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। আশ্রয়বাক্য দুটির মধ্যে অনিরার্য সম্পর্কের ভিত্তিতে আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার কারণে দৃষ্টান্ত-১ এ অবরোহ অনুমান নির্দেশ করেছে।
যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ সুমন, সজল, গীতা, মিতা-এর মরণশীলতার ওপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ এটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক তা হলো-
১. আরোহ ও অবরোহ দুটিই হলো অনুমান। অনুমান বলতে জানা থেকে অজানায় গমন করার মানসিক প্রক্রিয়াকে বোঝায়।
২. অবরোহ অনুমান যে সার্বিক বাক্য দিয়ে শুরু করে সেগুলো সরবরাহ করে আরোহ অনুমান। আবার আরোহ অনুমান যে সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে তাকে যাচাই করতে অবরোহ পদ্ধতির আশ্রয় নিতে হয়।
৩. আরোহ ও অবরোহ উভয়েরই মূল লক্ষ্য বা উদ্দেশ্য একই। আর সেটি হচ্ছে সার্বিক নিয়মের সাথে বিশেষ ঘটনাবলির সম্পর্ক নিরূপণ করা।
৪. আরোহ ও অবরোহ উভয় অনুমানেরই লক্ষ্য সত্যতা অর্জন করা।
৫. যুক্তিবিদ ওয়েলটন বলেন, প্রকৃতির বিশেষ বস্তু বা ঘটনার মধ্যে একটা সমগ্রতার রূপ লুকিয়ে আছে। এ রূপকে খুঁজে বের করাই আরোহ ও অবরোহ অনুমানের লক্ষ্য।
৮. উদ্দীপক
দৃষ্টান্ত-১ :
সকল মানুষ হয় জীব।
অতএব, সকল জীব হয় মানুষ।
দৃষ্টান্ত-২:
কিছু কবি হয় দার্শনিক
অতএব, কিছু দার্শনিক হয় কবি।
দৃষ্টান্ত-৩:
কিছু বাড়ি নয় পাকা ঘর।
অতএব, কিছু বাড়ি হয় অ-পাকা ঘর।
এটি A-এর সরল আবর্তনের চেষ্টা, কিন্তু বৈধ আবর্তন নয়। সকল মানুষ হয় জীব থেকে সকল জীব হয় মানুষ সিদ্ধান্ত আসে না। প্রথম বাক্যে জীব বিধেয় অব্যাপ্য, আর সিদ্ধান্তে উদ্দেশ্য হয়ে ব্যাপ্য হয়েছে; এতে আবর্তনের নিয়ম ভাঙে।
জীব অথচ মানুষ নয়—এমন সদস্য ধরলেই আশ্রয়বাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। ঐতিহ্যগত সীমিত আবর্তনে মানুষ আছে ধরে কিছু জীব হয় মানুষ পাওয়া যায়, কিন্তু সেটি প্রদত্ত সার্বিক সিদ্ধান্ত নয়।
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের আবর্তন এবং প্রতিবর্তন নির্দেশ করে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-
-
প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই পদ হয়। কিন্তু আবর্তনে আশ্রয়বাক্যের বিধেয় পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয়।
-
প্রতিবর্তনে আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়। অপরদিকে, আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদকে-সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়।
-
প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তর গুণ ভিন্ন হয় অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হয়, আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হয়। অন্যদিকে, আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ একইরূপ হয়। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্তও সদর্থক হয়, আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্তও নঞর্থক হয়।
-
প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ সমান হয়। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হয়, আবার আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্তও বিশেষ হয়। কিন্তু আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ কখনো সমান হয়, আবার কখনো ভিন্ন হয়। সবসময় একইরূপ হয় না।
৯. উদ্দীপক
দৃষ্টান্ত-১:
সকল ফুল হয় সুন্দর।
কোনো ফুল নয় অসুন্দর।
দৃষ্টান্ত-২:
কিছু গাছ নয় ঔষধি।
কিছু ঔষধি উদ্ভিদ নয় গাছ।
উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তনকে নির্দেশ করে। কেননা প্রতিবর্তনের নিয়ম অনুসরণ করে এখানে যুক্তিটি উপস্থাপন করা হয়েছে।
যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই পদ রেখে ও আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত দেখে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে প্রতিবর্তন বলে। এরূপ অনুমানের দুটি যুক্তিবাক্য থাকে একটি আশ্রয়বাক্য এবং অন্যটি সিদ্ধান্ত। প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে 'প্রতিবর্তনীয়' এবং সিদ্ধান্তকে 'প্রতিবর্তিত' বলা হয়। প্রতিবর্তনের চারটি নিয়ম আছে। যথা-১. প্রতিবর্তনের এবং প্রতিবর্তিতের উদ্দেশ্য একই পদ হবে। ২. প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের বিধেয় পরস্পর বিরুদ্ধ পদ হবে। ৩. প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের গুণ ভিন্ন হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় সদর্থক হলে প্রতিবর্তিত নঞর্থক হবে এবং প্রতিবর্তনীয় নঞর্থক হলে প্রতিবর্তিত সদর্থক হবে। ৪. প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের পরিমাণ একইরূপ হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় সার্বিক হলে প্রতিবর্তিতও সার্বিক হবে এবং প্রতিবর্তনীয় বিশেষ হলে প্রতিবর্তিতও বিশেষ হবে।
উদ্দীপকে দৃষ্টান্ত-১ সকল ফুল হয় সুন্দর, কোন ফুল নয় অসুন্দর-এখানে 'সকল ফুল হয় সুন্দর' আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। 'কোনো ফুল নয় অসুন্দর'- প্রতিবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে এবং আশ্রয়বাক্যের উদ্দেশ্য 'ফুল' পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং দৃষ্টান্ত-১ এ প্রতিবর্তনের সকল নিয়ম অনুসরণ করায় এটি অমাধ্যম অনুমানের প্রতিবর্তনের দৃষ্টান্ত।
উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ নির্দেশিত 'অনুমানটি বৈধ নয়। কেননা এখানে 'O' বাক্যের সরল আবর্তন করা হয়েছে। কিন্তু 'O' বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। তাই অনুমানটি বৈধ নয়।
যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ 'O' বাক্যের সরল আবর্তন দেখানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে 'O' যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। কেননা 'O' যুক্তিবাক্য একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী 'O' যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য পদ কিন্তু উদ্দেশ্য পদ ব্যাপ্য নয় তাই 'O' যুক্তিবাক্যের আবর্তন করলে এর অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয়, যা আবর্তনের নিয়ম বিরোধী। তাই 'O' যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। দৃষ্টান্ত-২ অনুযায়ী কিছু গাছ নয় ঔষধি কিছু ঔষধি উদ্ভিদ নয় গাছ।
উক্ত দৃষ্টান্তে দুটি বাক্যই 'O' যুক্তিবাক্য। এখানে আবর্তনীয়ের উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু বিধেয় পদ ব্যাপ্য। অন্যদিকে, আবর্তিতে উদ্দেশ্য পদ অব্যাপ্য হলেও বিধেয় পদ আবর্তনীয়ের উদ্দেশ্য পদ হিসেবে অবৈধভাবে ব্যাপ্য হয়ে গিয়েছে। উদ্দীপকে আশ্রয়বাক্যের 'গাছ' উদ্দেশ্য পদটি 'O' বাক্যের বিধেয় হিসেবে সিদ্ধান্তে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়েছে। তাই অনুমানটি বৈধ নয়।
পরিশেষে বলা যায়, দৃষ্টান্ত-২ এ নির্দেশিত অনুমানটিতে 'O' বাক্যের অবৈধ সরল আবর্তন করে দেখানো হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে 'O' বাক্যের আবর্তন করা সম্ভব নয়, তাছাড়া আবর্তনের নিয়ম লঙ্ঘন করায় অনুমানটি অবৈধ।
১০. উদ্দীপক
দৃষ্টান্ত-১:
সব গোলাপ হয় সুন্দর।"
সব জবা হয় সুন্দর।
অতএব, সব জবা হয় গোলাপ।
দৃষ্টান্ত-২:
সকল বাদাম হয় ক্যালরিযুক্ত।
কাজু হয় এক প্রকার বাদাম।
অতএব, কাজু হয় ক্যালরিযুক্ত।
যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের কতকগুলো নিয়ম রয়েছে তার মধ্যে ১ম নিয়মটি হলো-
"প্রতিটি সহানুমানে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে।” পদ তিনটি সহানুমানে দুইবার করে ব্যবহৃত হয়। সহানুমানের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো যুক্তিতে তিনটির পরিবর্তে চারটি পদ ব্যবহার করা হয় তখন চতুষ্পদী অনুপপত্তি ঘটে।
উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে মধ্যপদ উভয় আশ্রয়বাক্যে একবারও ব্যাপ্য হয়নি।
যেকোনো সহানুমানেরই তিনটি পদ থাকে, এর মধ্যে মধ্যপদ অন্যতম। সহানুমানে মধ্যপদের সাহায্যে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা হয়। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদ এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মধ্যপদের তুলনা করা হয় এবং মধ্যপদের মধ্যস্থতায় আশ্রয়বাক্য দুটির মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি হয় এবং সিদ্ধান্ত অনুমিত হয়। কিন্তু সহানুমানের ৩য় নিয়ম অনুযায়ী সহানুমানের মধ্যপদকে আশ্রয় বাক্যে একবার ব্যাপ্য হতে হবে। সহানুমানে মধ্যপদ আশ্রয়বাক্য দুটিতে একবারও ব্যাপ্য না হলে যে অনুপপত্তি ঘটে তাকে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ 'সুন্দর' পদটি মধ্যপদ, কারণ এটি উভয় আশ্রয়বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। কিন্তু উদ্দীপকে 'সুন্দর' পদটি উভয় আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু উভয় আশ্রয়বাক্য সার্বিক সদর্থক বাক্য তাই আশ্রয়বাক্য দুটির বিধেয় পদ অব্যাপ্য। মধ্যপদ 'সুন্দর' উভয় আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে ব্যবহার হওয়ার কারণে একবারও ব্যাপ্য হয়নি, যা সহানুমানের নিয়ম বিরোধী কেননা সহানুমানের নিয়ম অনুযায়ী, মধ্যপদকে উভয় আশ্রয়বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ মধ্যপদ একবারও ব্যাপ্য না হওয়ায় দৃষ্টান্তটিতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে।
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর অনুমানটি একটি যথার্থ সহানুমান। কেননা এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। কথাটির তাৎপর্য বিশ্লেষণ করা হলো-
যে অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত্ব হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে দুটি আশ্রয়বাক্য থাকে এবং আশ্রয়বাক্য দুটির মধ্যকার অনিবার্য সম্পর্কের ভিত্তিতে এখানে সিদ্ধান্ত অনুমিত হয়। সহানুমানের সিদ্ধান্ত হিসেবে যে নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হয় সেখানে নতুনত্ব থাকে। অর্থাৎ, সিদ্ধান্তবাক্যটি গ্রহণকারীর কাছে নতুনভাবে স্পষ্ট হতে পারে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর যুক্তিটিতে দুটি আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে। এখানে সিদ্ধান্ত হিসেবে যে যুক্তিবাক্যটি প্রতিষ্ঠিত হয়েছে সেটি একটি নতুন যুক্তিবাক্য এবং এখানে নতুনত্ব রয়েছে।
উদ্দীপকের দৃষ্টান্ত-২
সকল বাদাম হয় ক্যালরিযুক্ত।
কাজু হয় এক প্রকার বাদাম।
অতএব, কাজু হয় ক্যালরিযুক্ত।
উক্ত দৃষ্টান্ত-২ এর যুক্তিটিতে দুটি আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে। তাই দৃষ্টান্ত-২ এ সহানুমানের উল্লেখ করা হয়েছে।
পরিশেষে বলা যায় যে, মাধ্যম অনুমান বা সহানুমান পরস্পর সম্পর্কযুক্ত এবং অর্থগত দিক থেকে সংগতিপূর্ণ। একাধিক আশ্রয়বাক্য অনুমান করে পরস্পর সম্পর্কযুক্ত বাক্যগুলোর ভিত্তিতেই সিদ্ধান্ত তথা নতুন বাক্য প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়।
১১. উদ্দীপক
দৃশ্যকল্প-১
| ডানদিক থেকে তীরযুক্ত বিষয় | বামদিকের বিষয় |
|---|---|
| হলুদ গোলাপ | গোলাপ ফুলের বাগান |
| সাদা গোলাপ | গোলাপ ফুলের বাগান |
| লাল গোলাপ | গোলাপ ফুলের বাগান |
| কালো গোলাপ | গোলাপ ফুলের বাগান |
দৃশ্যকল্প-২
| ডানদিক থেকে তীরযুক্ত বিষয় | বামদিকের বিষয় |
|---|---|
| অপর্যাপ্ত ঘুম | মাথা ব্যথা |
| সর্দিজ্বর | মাথা ব্যথা |
| দুশ্চিন্তা | মাথা ব্যথা |
| সাইনাস | মাথা ব্যথা |
| চোখের সমস্যা | মাথা ব্যথা |
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সমজাতীয় কার্যসংমিশ্রণকে নির্দেশ করেছে। কার্যকারণ নিয়ম অনুসারে কারণই কার্যকে উৎপন্ন করে। কিন্তু অনেক সময় দেখা যায়, একাধিক কার্য একসাথে সমন্বিত হয়ে একটি কার্য উৎপন্ন করে। এভাবে একাধিক কারণ একসাথে হয়ে একটি মিশ্রকার্য উৎপন্ন করে এবং কারণগুলো পৃথক পৃথকভাবে প্রকাশিত না হয়ে একসাথে প্রকাশিত হয় তখন সেটাকে কার্যসংমিশ্রণ বলে। এ কার্যসংমিশ্রণ কখনো সমজাতীয় আবার কখনো ভিন্ন জাতীয় হতে পারে। যদি একাধিক কারণ একসাথে কাজ করে এমন একটি মিশ্রিত কার্য উৎপন্ন করে, যা প্রতিটি কারণ থেকে পৃথকভাবে সৃষ্ট কার্যের সমজাতীয় হয় তাহলে এ কার্যসংমিশ্রণকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ কতকগুলো রংয়ের গোলাপ একসাথে মিলিত হয়ে একটি গোলাপ ফুলের বাগানে পরিণত হয়েছে। এখানে গোলাপ ফুলের বাগান কার্যসংমিশ্রণ এবং এটি সমজাতীয় কার্যসংমিশ্রণ। কেননা এতে মিশ্রিত কার্যটি স্বতন্ত্র কার্যগুলোর অনুরূপ। ভিন্ন ভিন্ন রঙের গোলাপ-এর সংমিশ্রণে উৎপন্ন মিশ্রকার্যটি একই জাতীয়। তাই উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সমজাতীয় কার্যসংমিশ্রণের নির্দেশ করেছে।
দৃশ্যকল্প-২-এ অপর্যাপ্ত ঘুম, সর্দিজ্বর, দুশ্চিন্তা, সাইনাস ও চোখের সমস্যাকে মাথাব্যথার সঙ্গে যুক্ত দেখিয়ে বহুকারণবাদ বোঝানো হয়েছে। একই উপসর্গ ভিন্ন পরিস্থিতিতে ঘটতে পারে—এ অর্থে ধারণাটি গ্রহণযোগ্য। কেবল মাথাব্যথা থেকে নির্দিষ্ট রোগ নির্ণয় করা যায় না এবং তালিকাটি সব সম্ভাব্য কারণের পূর্ণ তালিকা নয়।
পাঠ্য সমালোচনা অনুযায়ী একটি নির্দিষ্ট ঘটনার পূর্ণ শর্তসমষ্টি ও সাধারণ উপসর্গের বিকল্প কারণ আলাদা করা দরকার। কিন্তু একই কারণ একই ফল ঘটায় থেকে একই ফলের অন্য কোনো কারণ থাকতে পারে না—এ দাবি আসে না। তাই বহুকারণকে সব ক্ষেত্রে অগ্রহণযোগ্য বলার উৎসের সিদ্ধান্ত অতিরঞ্জিত।