বরিশাল বোর্ড ২০২৫

১. উদ্দীপক

পিরোজপুরের জনাব সুমন এলাকার বিভিন্ন গ্রাম থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র তৈরি করেন। ঐ সমস্ত আসবাবপত্র তিনি রংপুরের বিভিন্ন দোকানে ন্যায্যমূল্যে বিক্রয় করেন। তার তৈরি আসবাবপত্র আধুনিক, মানসম্মত ও স্বল্পমূল্যের হওয়ায় এবং যথেষ্ট চাহিদা থাকায় তিনি ব্যবসা সম্প্রসারণ করতে চান। কিন্তু পুঁজির কারণে সমস্যা হচ্ছে। অন্যদিকে পিরোজপুর থেকে রংপুরের দূরত্ব কিছুটা বেশি হওয়ায় তিনি আসবাবপত্র নির্দিষ্ট সময়ে পৌঁছানোর ব্যাপারে চিন্তিত। কিন্তু তারপরেও তিনি তার ব্যবসার ব্যাপারে আশাবাদী।
উত্তর যে শিল্পে প্রকৃতিপ্রদত্ত সম্পদের কোনোরূপ পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যায় তাকে প্রাথমিক শিল্প বলে।
উত্তর

শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকে বাণিজ্য বলে।

বাণিজ্য হলো ব্যবসায়ের বণ্টনকারী শাখা। ব্যবসায়ের ক্ষেত্রে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বণ্টন করাই ব্যবসায়ের কাজ। বাণিজ্য মূলত ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি 'করে। বাণিজ্যের প্রধান অঙ্গ হলো ক্রয়-বিক্রয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় বিধায় বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়।

উত্তর

উদ্দীপকের সুমন রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।

দ্রব্যের আকার-আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। উৎপাদনের মাধ্যমেই সে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। শিল্প প্রকৃতিপ্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে এই রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে।

উদ্দীপকের জনাব সুমন পিরোজপুরের বিভিন্ন গ্রাম থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র তৈরি করেন। ঐ সমস্ত আসবাবপত্র তিনি রংপুরের বিভিন্ন দোকানে ন্যায্যমূল্যে বিক্রয় করেন। তার তৈরি আসবাবপত্র আধুনিক, মানসম্মত ও স্বল্পমূল্যের হওয়ায় এবং যথেষ্ট চাহিদা থাকায় তিনি তার ব্যবসায়টি সম্প্রসারণ করতে চান। জনাব সুমনের তৈরিকৃত আসবাবপত্র রূপগত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, উদ্দীপকে সুমন রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।

উত্তর

জনাব সুমন তার ব্যবসায়ে সফল হতে চাইলে তাকে বাণিজ্যের অর্থগত প্রতিবন্ধকতাকে গুরুত্ব দিতে হবে, যা ব্যাংক ঋণের মাধ্যমে সম্ভব।

যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়।

উদ্দীপকের জনাব সুমন পিরোজপুরের বিভিন্ন গ্রাম থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র তৈরি করেন। ঐ সমস্ত আসবাবপত্র তিনি রংপুরের বিভিন্ন দোকানে ন্যায্যমূল্যে বিক্রয় করেন। তার তৈরি আসবাবপত্র আধুনিক, মানসম্মত ও স্বল্পমূল্যের হওয়ায় এবং যথেষ্ট চাহিদা থাকায় তিনি তার ব্যবসায়টি সম্প্রসারণ করতে চান। কিন্তু পুঁজির কারণে সমস্যা হচ্ছে।

অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে হলে অর্থের প্রয়োজন। ব্যবসায় পরিচালনা করার জন্যও অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব সুমনের প্রথম সমস্যা অর্থাৎ ব্যবসায় সম্প্রসারণগত বাধা দূর করার জন্য ব্যাংক ঋণের প্রয়োজন।

২. উদ্দীপক

মহনপুর গ্রামের ২৫ জন যুবক মিলে, আইনসম্মতভাবে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির ৭ সদস্যবিশিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাইক্রোক্রেডিট প্রোগ্রাম, গরুর খামার প্রকল্প এবং বিভিন্ন মৌসুমের পণ্য ক্রয়-বিক্রয়ের কার্যক্রমে যুক্ত হন। মহনপুরের এই প্রতিষ্ঠানটি ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ারে বিভক্ত। ভবিষ্যতে প্রতিষ্ঠান লাভজনক হবে মনে করে জনাব জামাল নামক একজন সদস্য ৫০,০০০ টাকার শেয়ার ক্রয় করার আগ্রহ পোষণ করেন।
উত্তর কমপক্ষে ১০টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে দেশের জাতীয় পর্যায়ে যে সমবায় সমিতি গঠন করা হয় তাকে জাতীয় সমবায় সমিতি রলে।
উত্তর

সমবায় সমিতির সদস্যদের মধ্যে যাতে কোনো ধরনের অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি না হয় তাই সমবায়ের সদস্যদের মধ্যে অবাধে শেয়ার ক্রয়ের সুযোগ দেওয়া হয় না।

সমবায় সমিতি সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে। এ ধরনের সমিতির সকল সদস্যদের অধিকার সমান। সমিতিতে কোনো সদস্যই এক-পঞ্চমাংশের অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না। এর কারণ সমিতির কোনো সদস্য যাতে অধিক শেয়ার ক্রয় করে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে। এসব কারণেই সমবায়ের সদস্যদের অবাধে শেয়ার ক্রয়ের সুযোগ দেওয়া হয় না।

উত্তর

উদ্দেশ্যের ভিত্তিতে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি বহুমুখী সমবায় সংগঠন।

একাধিক উদ্দেশ্য নিয়ে যে সমিতি গঠিত হয় তাকে বহুমুখী সমবায় সমিতি বলে। এরূপ সমিতি বহুমুখী উদ্দেশ্য (যেমন- ক্রয়-বিক্রয়, উৎপাদন, ঋণদান ইত্যাদি) নিয়ে গঠিত হয়। আমাদের দেশের অধিকাংশ সমিতি বহুমুখী সমবায় সমিতি হিসেবে গঠিত ও পরিচালিত হতে দেখা যায়।

উদ্দীপকের মহনপুর গ্রামের ২৫ জন যুবক মিলে আইনসম্মতভাবে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির ৭ সদস্যবিশিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাইক্রোক্রেডিট প্রোগ্রাম, গরুর খামার প্রকল্প এবং বিভিন্ন মৌসুমে পণ্য ক্রয়-বিক্রয়ের কার্যক্রমে যুক্ত হবে। এভাবে বিভিন্ন কার্যক্রমে যুক্ত থেকে যে সমবায় সমিতি গঠিত হয় তা বহুমুখী সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দেশ্যের ভিত্তিতে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি বহুমুখী সমবায় সংগঠন।

উত্তর

উদ্দীপকের আলোকে জনার জামালের ৫০,০০০ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত অযৌক্তিক।

সমবায় সমিতির সদস্যদের মধ্যে যাতে কোনো ধরনের অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি না হয় তাই সমবায়ের সদস্যদের মধ্যে অবাধে শেয়ার ক্রয়ের সুযোগ দেওয়া হয় না। সমবায় সমিতির সকল সদস্যের অধিকার সমান। তাই সমিতিতে কোনো সদস্য একাই এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না।

উদ্দীপকের মহনপুর গ্রামের ২৫ জন যুবক মিলে আইনসম্মতভাবে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। উক্ত প্রতিষ্ঠানটি ১০ টাকা মূল্যোর ২০,০০০ শেয়ার অর্থাৎ ২,০০,০০০ টাকায় বিভক্ত। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি লাভজনক হবে মনে করে জনাব জামাল নামক একজন সদস্য ৫০,০০০ টাকার শেয়ার ক্রয় করার আগ্রহ পোষণ করেন।

সমবায় সমিতির কোনো সদস্য যাতে অধিক শেয়ার ক্রয় করে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য চাইলেও এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না। এক্ষেত্রে জনাব জামাল কিনতে পারবে সর্বোচ্চ (২,০০,০০০ × ২০%) = ৪০,০০০ টাকার শেয়ার। অথচ জামাল কিনতে চাইছে ৫০,০০০ টাকার শেয়ার। তাই আমি মনে করি, উদ্দীপকের জনাব জামালের ৫০,০০০ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত অযৌক্তিক।

৩. উদ্দীপক

ঢাকার বিপু দত্ত ২ লক্ষ টাকা খাটিয়ে কারওয়ান বাজারের পাশেই একটি দই মিষ্টির দোকান দেয়। সে মোট ৫ জন কর্মচারী নিয়োগ দেয়। সে তার ব্যবসায়টি সফলতার সাথেই পরিচালনা করে। খুব অল্প সময়ের মধ্যেই তার দোকানের সুনাম আশেপাশে ছড়িয়ে পড়ে। দোকানে প্রচুর ভিড় লেগে থাকে। বিভিন্ন অনুষ্ঠানে সে তার উৎপাদিত দই এবং মিষ্টি সরবরাহ করে।
উত্তর একমালিকানা ব্যবসায় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন।
উত্তর

ব্যবসায় শুরু করার জন্য সরকারি অনুমতিপত্রই হলো ট্রেড লাইসেন্স যেটি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে পরিগণিত হয়।

যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। আর এই অনুমোদন বা নিবন্ধন করাই হলো ট্রেড লাইসেন্স। অনুমোদন বা নিবন্ধন করার পদ্ধতি বিভিন্ন রকমের হয়। যেমন- একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যদি এর অবস্থান পৌর এলাকার ভেতরে হয় তাহলে পৌর কর্তৃপক্ষের নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আবার এর অবস্থান যদি পৌর এলাকার বাইরে হয় তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। মূলত ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসায় শুরু করা যায় না। তাই ট্রেড লাইসেন্স ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দলিল।

উত্তর

উদ্দীপকের বিপু দত্তের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।

যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।

উদ্দীপকে ঢাকার বিপু দত্ত ২ লক্ষ টাকা খাটিয়ে কারওয়ান বাজারের পাশেই একটি দই মিষ্টির দোকান দেন। তার দোকানে মোট ৫ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। তিনি তার ব্যবসায়টি সফলতার সাথে পরিচালনা করেন। খুব কম সময়ের মধ্যেই তার দোকানের সুনাম আশেপাশে ছড়িয়ে পড়ে এবং দোকানে ভিড় লেগেই থাকে। বিপু দত্তের ব্যবসায় কার্যক্রমটি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বিপু দত্তের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।

উত্তর

ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই বিপু দত্ত সফল হয়েছেন বলে আমি মনে করি।

একমালিকানা ব্যবসায় একক মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। ফলে এ ব্যবসায় সহজেই যেকোনো স্থানে গঠন করা যায়। যার কারণে পৃথিবীর সর্বত্রই এ ব্যবসায়ের সংখ্যাই বেশি এবং এর মাধ্যমে সম্পদের সুসম বণ্টন করা সম্ভবপর হয়।

উদ্দীপকের ঢাকার বিপু দত্ত ২ লক্ষ টাকা খাটিয়ে কারওয়ান বাজারের পাশেই একটি দই মিষ্টির দোকান দেন। তার দোকানে মোট ৫ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। তিনি তার ব্যবসায়টি সফলতার সাথে পরিচালনা করেন। খুব কম সময়ের মধ্যেই তার দোকানের সুনাম আশেপাশে ছড়িয়ে পড়ে এবং দোকানে ভিড় লেগেই থাকে। এছাড়াও তিনি বিভিন্ন অনুষ্ঠানে দই ও মিষ্টি সরবরাহ করেন।

ব্যবসায় স্থাপন করার শুরুতেই ব্যবসায়ের স্থান নির্বাচনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে। কারণ সব ধরনের স্থান সব ধরনের পণ্যের ব্যবসায়ের জন্য উপযোগী নয়। এক্ষেত্রে উদ্দীপকের বিপু দত্তকে একজন সচেতন ও বিচক্ষণ ব্যক্তি বলা যায়। কারণ তিনি তার ব্যবসায়টি স্থাপনের পূর্বে স্থান নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়েছেন, যা তাকে অল্প কিছু দিনের মধ্যেই সফলতা এনে দিয়েছে।

৪. উদ্দীপক

লাল বাবু মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। মাছ বিক্রির টাকায় তিনি একজোড়া গরু কিনলেন। তার স্ত্রী সেলাই কাজে পারদর্শী। তিনি বাজার থেকে কাপড় কিনে তার নিজের ছেলেমেয়ের জন্য- পোশাক তৈরি করলেন। সেই সঙ্গে তিনি তার তৈরি কিছু পোশাক বাজারেও। বিক্রি করলেন। এতে তার বেশ মুনাফাও হলো।
উত্তর যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে।
উত্তর

বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে পণ্যের মানের ওপর ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভরশীল।

বাজারে যতবেশি প্রতিযোগীর আগমন ঘটবে ততই পণ্যের মান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি পাবে। বাজারে দুই ধরনের (যেমন- ভোগ্য পণ্য ও শিল্পপণ্য) পণ্য পাওয়া যায়। এদের মধ্যে ভোগ্যপণ্যের চাহিদা বাজারে ব্যাপক হওয়ায় প্রতিযোগীর সংখ্যাও এর অনেক বেশি। তবে এরূপ প্রতিযোগিতা থাকায় পণ্যের মান উন্নত হয়েছে। কারণ প্রতিটি প্রতিষ্ঠানই চায় তার উৎপাদিত পণ্য বাজার দখল করবে এবং বাজারে আজীবন টিকে থাকবে। এতে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় পণ্যের মান উন্নত করে এবং তা ধরে রাখতে চায়। তাই বলা যায়, প্রতিযোগিতা পণ্যের মান উন্নয়নে সহায়ক।

উত্তর

লাল বাবুর গরু ক্রয়ের কাজটি ব্যবসায় নয়।

মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোনো কাজকে ব্যবসায় বলা যায়। স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়াম, মানসিক আনন্দ লাভের জন্য গান-বাজনা, কৃষি কাজের জন্য গরু ক্রয় ব্যবসায় নয়। কারণ এমন কাজগুলোর মধ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই।

উদ্দীপকের লাল বাবু মাছ বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন। মাছ বিক্রির টাকায় তিনি একজোড়া গরু ক্রয় করেন। উক্ত গরু লাল বাবু মুনাফা অর্জনের জন্য না কিনে বরং সখের বশে ক্রয় করেন। তাই লাল বাবুর এমন ক্রয় কার্যক্রমে মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকায় তার ক্রয় কাজটিকে ব্যবসায় বলা যায় না।

উত্তর

লাল বাবুর স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে ব্যবসায়ের আওতাভুক্ত। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোনো কাজকে ব্যবসায় বলা যায়। স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়াম, মানসিক আনন্দ লাভের জন্য গান-বাজনা, কৃষি কাজের জন্য গরু ক্রয় ব্যবসায় নয়। কারণ এ ধরনের কাজের মধ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই।

উদ্দীপকের লাল বাবু মাছ বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন। মাছ বিক্রির টাকায় তিনি একজোড়া গরু ক্রয় করেন। অন্যদিকে তার স্ত্রী সেলাই কাজে পারদর্শী। তিনি বাজার থেকে কাপড় কিনে তার নিজের ছেলেমেয়ের জন্য পোশাক তৈরি করেন। পাশাপাশি তিনি তার তৈরিকৃত কিছু পোশাক বাজারেও বিক্রয় করেন। এতে তার বেশ মুনাফা হয়।

অর্থনৈতিক উদ্দেশ্যে জড়িত যেকোনো বৈধ কর্মকাণ্ড ব্যবসায় বলে গণ্য হয়। কিন্তু যে ব্যবসায়ের উদ্দেশ্য মুনাফা অর্জন নয় তা ব্যবসায় বলে গণ্য হয় না। উদ্দীপকে লাল বাবুর স্ত্রী নিজ ছেলেমেয়ের পাশাপাশি মানুষের জন্যও পোশাক তৈরি করেন। উক্ত পোশাক বাজারে বিক্রয় করে মুনাফা অর্জন করেন। তাই আমি মনে করি, লাল বাবুর স্ত্রীর কর্মকাণ্ডে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকায় তা ব্যবসায় বলে গণ্য।

৫. উদ্দীপক

চাঁদপুরের ইলিশ বিশ্বব্যাপী পরিচিত। দেশের ইলিশ বিদেশে রপ্তানি হচ্ছে অনেক দিন থেকে। সরকার এবং মৎস্যজীবীদের সঠিক পদক্ষেপের কারণে ইলিশের উৎপাদন অনেকগুণ বেড়েছে। উৎপাদন বাড়লেও বাজারজাতকরণের সমস্যা থাকায় বাজারে ইলিশের দাম অস্থিতিশীল। বিশেষ করে সংরক্ষণ এবং যথাসময়ে বাজারে প্রেরণের সীমাবদ্ধতা এ ধরনের সমস্যা তৈরি করেছে।
উত্তর এক দেশ হতে পণ্য ক্রয় করে তা অন্য দেশে বিক্রয় করাকে পুনঃরপ্তানি বলে।
উত্তর

আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ব্যবসায়কে নিয়ন্ত্রণ করা যায়।

যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। উক্ত ব্যবসায়কে নিয়ন্ত্রণ করার জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। নচেৎ ব্যবসায়ের উন্নয়ন সম্ভব নয়। এলক্ষ্যে আইনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। সব ধরনের ঘুস, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি দূর করতে হবে। আর তা নিশ্চিত করা গেলে ব্যবসায়কে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যাবে।

উত্তর

রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে ইলিশ উৎপাদনে ভূমিকা রেখেছে বলে আমি মনে করি।

দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। রাজনৈতিক পরিবেশ মূলত কোনো দেশের রাজনীতির চর্চার ধরন ও চিন্তাধারার সাথে জড়িত। একটা দেশের ব্যবসায়ে সফলতা ও ব্যর্থতার পেছনে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা রাখে।

উদ্দীপকে বলা হয়েছে, চাঁদপুরের ইলিশ বিশ্বব্যাপী পরিচিত। দেশের ইলিশ বিদেশে রপ্তানি হচ্ছে অনেক দিন থেকে। সরকার এবং মৎস্যজীবীদের সঠিক পদক্ষেপের কারণে ইলিশের উৎপাদন অনেকগুণ বেড়েছে। এক্ষেত্রে সরকার রাজনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে ইলিশ উৎপাদনে ভূমিকা রেখেছে।

উত্তর

বাজারে ইলিশের মূল্য স্থিতিশীল রাখার জন্য দেশের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।

কোনো প্রতিষ্ঠান স্থাপনে যেসব সুযোগ-সুবিধা সহায়ক ভূমিকা পালন করে তাকে অবকাঠামোগত সুবিধা বলে। এরূপ সুবিধার মধ্যে রয়েছে রাস্তা-ঘাট, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক, বিমা ইত্যাদি। যেকোনো ধরনের ব্যবসায় স্থাপনে এসব সুযোগ-সুবিধা অপরিহার্য।"

উদ্দীপকে বলা হয়েছে, চাঁদপুরের ইলিশ বিশ্বব্যাপী পরিচিত। দেশের ইলিশ বিদেশে রপ্তানি হচ্ছে অনেক দিন থেকে। সরকার এবং মৎস্যজীবীদের সঠিক পদক্ষেপের কারণে ইলিশের উৎপাদন অনেকগুণ বেড়েছে। কিন্তু উৎপাদন বাড়লেও বাজারজাতকরণের সমস্যা থাকায় বাজারে ইলিশের দাম অস্থিতিশীল। বিশেষ করে সংরক্ষণ ও যথাসময়ে বাজারে প্রেরণের সীমাবদ্ধতা এ ধরনের সমস্যা তৈরি করেছে।

যেকোনো দেশের ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে অবকাঠামোগত সুযোগ-সুবিধার অনুকূল উপস্থিতি ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের ইলিশের ব‍্যবসায়ীরাও এই অবকাঠামোগত সুযোগ-সুবিধা অর্থাৎ সংরক্ষণমূলক ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার অভাবে তাদের ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া কোনো ব্যবসায়ীর পক্ষে ব্যবসায়ে টিকে থাকা সম্ভবপর হয় না। তাই আমি মনে করি, বাজারে ইলিশের মূল্য স্থিতিশীল রাখার জন্য দেশের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।

৬. উদ্দীপক

হিমেল ও তার ৫ বন্ধু মিলে যমুনা পোলট্রি ফার্ম নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করেন। অনেক বছর যাবৎ তারা প্রতিষ্ঠানটি সফলতার সাথে চালিয়ে আসছিলেন। কিন্তু অর্থসংস্থানের জন্য তারা জনসাধারণের কাছ থেকে ৭ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেন।
উত্তর অতিরিক্ত মূলধন সংগ্রহের উদ্দেশ্যে কোম্পানি তার পুরাতন শেয়ারহোল্ডারদের অধিকারকে গুরুত্ব দিয়ে যে নতুন শেয়ার বাজারে ছাড়ে ঐ শেয়ারকে রাইট শেয়ার বলে।
উত্তর

কোম্পানি আইনের বিধান অনুযায়ী কোম্পানির সকল কাজকর্ম বন্ধ করে ব্যবসায়ের অবসান ঘোষণা করাকে কোম্পানির বিলোপসাধন বলে।

কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী একটি ব্যবসায় প্রতিষ্ঠান, যা আইনের মাধ্যমে সৃষ্টি হয়। শুধু গঠনের ক্ষেত্রেই নয়; বরং এর পরিচালনা, নিয়ন্ত্রণ ও অবসায়ন সকল ক্ষেত্রেই কোম্পানি আইনের যথাযথ নিয়ম বা প্রক্রিয়া অনুসরণ করা হয়। তাই যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানির কাজ-কর্ম গুটিয়ে ফেলা হয়, দায়-দেনার নিষ্পত্তি করা হয় তাকে কোম্পানির বিলোপসাধন বলে। কোম্পানির বিলোপসাধনের জন্য একজন অবসায়ক নিয়োগ করতে হয়। তিনি কোম্পানির বিলোপের দায়ভার গ্রহণ করেন, দায় নির্ধারণ করেন, পাওনাদারের দায় পরিশোধ করেন এবং অবশিষ্টাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে আনুপাতিকহারে বণ্টন করেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।

যে সীমাবদ্ধ কোম্পানিতে কমপক্ষে সদস্যসংখ্যা ২ জন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়।

উদ্দীপকের হিমেল ও তার ৫ বন্ধু মিলে যমুনা পোলট্রি ফার্ম নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করেন। অনেক বছর যাবৎ তারা প্রতিষ্ঠানটি সফলতার সাথে চালিয়ে আসছিলেন। কিন্তু অর্থসংস্থানের জন্য তারা জনসাধারণের কাছ থেকে ৭ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেন। সদস্য বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লি. কোম্পানি, তাদের শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি সঠিক ছিল না।

যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লি. কোম্পানি বলে। এরূপ কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ শুরু করে দেয়। তবে এরা বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না।

উদ্দীপকে হিমেল ও তার ৫ বন্ধু মিলে যমুনা পোলট্রি ফার্ম নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করেন। অনেক বছর যাবৎ তারা প্রতিষ্ঠানটি সফলতার সাথে চালিয়ে আসছিলেন। কিন্তু অর্থসংস্থানের জন্য তারা জনসাধারণের কাছ থেকে ৭ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেন।

উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ শুরু করতে পারলেও বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি সঠিক ছিল না।

৭. উদ্দীপক

মি. সুমন একজন ব্যবসায়ী। তিনি তার কর্মচারীদের যথাযথ বেতন প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন উৎসবে বোনাস ও বার্ষিক বনভোজনের ব্যবস্থা করেন। অধিকন্তু তিনি শীতকালে তার এলাকার দুস্থদের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন এবং স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অনুদান দিয়ে থাকেন।
উত্তর ব্যবসায়ের ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাকেই ব্যবসায় নৈতিকতা বলে।
উত্তর

শব্দ, বায়ু, পানি, মাটি ইত্যাদির দূষণ থেকে পরিবেশ সুরক্ষাকেই পরিবেশ সংরক্ষণ বলে।

পরিবেশ এবং ব্যবসায় পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত। সুষ্ঠু পরিবেশ ছাড়া ব্যবসায় প্রতিষ্ঠা ও উন্নতি লাভ করা যায় না। নানা কারণে পরিবেশ দূষিত হতে পারে। শিল্পের বর্জ্য নদনদীতে মিশে পানি দূষিত করছে। ফলে পানি বিষাক্ত হয়ে পড়ছে। শিল্প স্থাপনের জন্য গাছ ও পাহাড় কেটে পরিবেশকে দূষিত করা হচ্ছে। তাছাড়া খালবিল ভরাট,নদীভাঙন, যানবাহনের কালো ধোঁয়া, যানবাহন ও যন্ত্রপাতির বিকট আওয়াজ শব্দ দূষণ বাড়াচ্ছে। এরূপ দূষণের হাত হতে পরিবেশ রক্ষা করাকে পরিবেশ সংরক্ষণ বলা যেতে পারে।

উত্তর

উদ্দীপকের মি. সুমন তার প্রথম পর্যায়ের কাজগুলোর মাধ্যমে সমাজের শ্রমিক-কর্মীদের প্রতি দায়িত্ব পালন করছেন।

ব্যবসায়ে শ্রমিক কর্মচারীরা যে শ্রম দিয়ে থাকে তার বিপরীতে শ্রমিকদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে শ্রমিক-কর্মচারীদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ব্যবসায়ের অন্যতম উপাদান হলো শ্রমিক ও কর্মীবৃন্দ। এদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ব্যবসায় পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব।

উদ্দীপকের মি. সুমন একজন ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারীদের যথাসময়ে বেতন প্রদান করেন। এছাড়াও বিভিন্ন উৎসবে বোনাস প্রদান ও বার্ষিক বনভোজনের আয়োজন করেন। তার এই কার্যক্রমগুলো ব্যবসায়ীদের শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব পালনের মধ্যে পড়ে। তাই বলা যায়, মি. সুমন তার প্রথম পর্যায়ের কাজগুলোর মাধ্যমে সমাজের শ্রমিক-কর্মীদের প্রতি দায়িত্ব পালন করছেন।

উত্তর

মি. সুমন তার দ্বিতীয় পর্যায়ের কাজ অর্থাৎ সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে ব্যবসায়ে সুবিধা পেতে পারেন।

ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। এই দায়িত্বগুলোর মধ্যে রয়েছে- জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো; এলাকায় স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাস স্থাপন; গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট সুবিধা প্রদান ইত্যাদি।

উদ্দীপকের মি. সুমন একজন ব্যবসায়ী। তিনি শীতকালে শীতার্তদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনুষ্ঠানে আর্থিক সাহায্য প্রদান করে থাকেন। মি. সুমনের এসব কর্মকাণ্ড সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের মধ্যে পড়ে।

ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই বর্তমানে মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর প্রতিও দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকের মি. সুমনও তাই মুনাফা অর্জনের পাশাপাশি সাধারণ সম্প্রদায়ের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এতে করে সমাজের নিকট তার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে এবং তিনি ব্যবসায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।

৮. উদ্দীপক

নাইম, রানা, রঞ্জু ও মাহমুদুল সবসময় একইসাথে চলাফেরা করে, সেই সাথে তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তারা সকলে মিলে একটি রেডিমেড পোশাকের ব্যবসা শুরু করল। নাইমের আগে থেকেই নিজস্ব পোশাকের ব‍্যবসা ছিল। ভবিষ্যতে তাদের ব্যবসা অনেক দূর যাবে ভেবে তারা তাদের ব্যবসার যাবতীয় বিষয় সমঝোতার ভিত্তিতে দলিলাকারে লিপিবদ্ধ করে ও নিবন্ধন করে। পরবর্তীতে তাদের ব্যবসার পরিধি বেড়ে যাওয়াতে নাইম তার নিজস্ব ব্যবসায় বন্ধ করে দিয়েছে।
উত্তর একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব‍্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি 'ব্যবসায় বলে।
উত্তর

নাবালক অংশীদার হতে পারে না। তবে কিছু সময়ের জন্য নাবালক অংশীদারকে ব্যবসায়ের সুবিধা প্রদান করা যায়।

অংশীদারি আইনের ৩০(১) ধারা অনুযায়ী যার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি তাকে নাবালক অংশীদার বলে। এধরনের অংশীদার ব্যবসায়ের অংশীদার হতে পারে না। তবে সকল অংশীদার সম্মত থাকলে কিছু সময়ের জন্য নাবালক অংশীদারকে ব্যবসায়ের সুবিধা দেওয়া যেতে পারে। এরূপ অংশীদারকে সীমাবদ্ধ অংশীদার হিসেবে গণ্য করা হয়। তাই এরা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তবে ব্যবসায়ের হিসাব চাইতে পারে।

উত্তর

নাইমের ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায়, উক্ত ব্যবসায়ের অনিশ্চিত স্থায়িত্ব বৈশিষ্ট্যের কারণে বন্ধ করে দেওয়া সহজ হয়েছে।

অনিশ্চিত স্থায়িত্ব বলতে যেকোনো সময় ব্যবসায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাকে বোঝায়। একমালিকানা ব্যবসায় গড়ে তুলতে আইনের কোনো ঝামেলা পোহাতে হয় না এবং বন্ধ করতেও আইনের আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। স্বল্প পুঁজির এই. ব‍্যবসায়টির অনিশ্চিত স্থায়িত্বের কারণে মালিক ইচ্ছা করলেই যেকোনো সময় বন্ধ করে দিতে পারে।

উদ্দীপকে নাইম, রানা, রঞ্জু ও মাহমুদুল সবসময় একসাথে চলাফেরা করে। তারা সকলে মিলে একটি রেডিমেড পোশাকের ব্যবসা শুরু করে। এদের মধ্যে নাইমের আগে থেকেই নিজস্ব পোশাকের ব্যবসা ছিল। অধিক লাভের আশায় তারা সকলে মিলে ব্যবসায়ের যাবতীয় বিষয় সমঝোতার ভিত্তিতে দলিলাকারে লিপিবদ্ধ করে ও নিবন্ধন করে। অতঃপর ব্যবসায়ের পরিধি বেড়ে যাওয়ায় নাইম তার নিজস্ব ব্যবসায়টি বন্ধ করে দেয়। এক্ষেত্রে একমালিকানা ব্যবসায়ের অনিশ্চিত স্থায়িত্বের বৈশিষ্ট্যটি বিদ্যমান থাকায় নাইমের ব্যবসায়টি বন্ধ করে দেওয়া সহজ হয়েছে।

উত্তর

উদ্দীপকের ৪ জনের দ্বারা পরিচালিত ব্যবসায়টি হলো অংশীদারি ব্যবসায়, উক্ত ব্যবসায়টি দলিলাকারে লিপিবদ্ধ ও নিবন্ধন করার পেছনে আইনগত অধিকার পাওয়ার কারণ রয়েছে।

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে ব্যবসায়ের নাম ও চুক্তিপত্র নিবন্ধন করাকে বোঝায়। উক্ত নিবন্ধন অংশীদারি আইনে বাধ্যতামূলক করা না হলেও ভবিষ্যৎ আইনগত সুযোগ-সুবিধা পাওয়ার জন্য নিবন্ধন করাটাই উত্তম।

উদ্দীপকের নাইম, রানা, রঞ্জু ও মাহমুদুল সবসময় একসাথে চলাফেরা করে। তারা সকলে মিলে একটি রেডিমেড পোশাকের ব্যবসা শুরু করে। অধিক লাভের আশায় তারা সকলে মিলে ব্যবসায়ের যাবতীয় বিষয় সমঝোতার ভিত্তিতে দলিলাকারে লিপিবদ্ধ করে অর্থাৎ চুক্তিপত্র তৈরি করে ও নিবন্ধন করে। উক্ত চুক্তিপত্রটি নিবন্ধনের ফলে তারা ভবিষ্যতে আইনগত বিভিন্ন সুবিধা ভোগ করবে।

উদ্দীপকের নাইম, রানা, রঞ্জু ও মাহমুদুল ৪ জনে মিলে একটি অংশীদারি ব্যবসায় গঠন করে। উক্ত ব্যবসায়ের মূল দলিলকে চুক্তিপত্র: বলে। উক্ত চুক্তিপত্র নিবন্ধন করা না থাকলে ভবিষ্যতে আইনগত কোনো সুযোগ-সুবিধা অর্থাৎ পাওনা টাকা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যায় না। অথচ নিবন্ধন করা থাকলে। মামলা দায়ের করে পাওনা টাকা আদায় করা সহজ হয়। তাই আমি মনে করি আইনগত সুবিধা পাওয়ার জন্যই উদ্দীপকের চার বন্ধু তাদের ব্যবসায়টি দলিলাকারে লিপিবদ্ধ ও নিবন্ধন করে।

৯. উদ্দীপক

মি. হাবিব খুলনা শহরের স্থায়ী বাসিন্দা। তিনি সেখানে একটি পলিথিনের কারখানা চালু করেন। কিন্তু বর্তমান সরকার পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করেছেন। সরকার এ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির চেষ্টা করছেন।
উত্তর CSR এর পূর্ণরূপ হলো: Corporate Social Responsibility.
উত্তর

পলিথিন উৎপাদন ও এর ব্যবহারের কুফল থাকায় বাংলাদেশ সরকার এর ব্যবহার নিষিদ্ধ করেছে।

বাংলাদেশে যেসব কারণে পরিবেশ দূষিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পলিথিন। পলিথিন এমন একটা পণ্য যা মাটির সাথে মিশে না ও পানিতে গলে না। ফলে মাটি দূষণ ও পানি দূষণের অন্যতম একটি কারণ হচ্ছে পলিথিন। এর ব্যাপক ব্যবহারের কারণে রাস্তা-ঘাট, বাসা বাড়ি সর্বত্রই আবর্জনার সৃষ্টি হয় এবং স্যুয়ারেজ লাইন আটকে যাওয়ার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও ব্যবহৃত পলিথিন সংগ্রহ করে পুনরায় উৎপাদন করার সময় বায়ুদূষণের সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকের মি. হাবিব সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করছেন।

ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা।

উদ্দীপকের মি. হাবিব খুলনা শহরের বাসিন্দা। তিনি সেখানে একটি পলিথিনের কারখানা চালু করেন। কিন্তু বর্তমান সরকার পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করেছেন। এক্ষেত্রে মি. হাবিব সরকারের নিয়ম নীতি না মেনে ব্যবসায় পরিচালনা করছেন, যা সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালনের পরিপন্থি। তাই বলা যায়, উদ্দীপকে মি.হাবিব সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করছেন।

উত্তর

"গণসচেতনতাই পারে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে"- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।

পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে। এর ব্যবহারে মাটি দূষণ হয় এবং ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে। পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়। তাই সরকার এর উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে আইন প্রণয়ন করে। এরূপ আইন বাস্তবায়নে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্দীপকের মি. হাবিব খুলনা শহরের বাসিন্দা। তিনি সেখানে একটি পলিথিনের কারখানা চালু করেন। কিন্তু বর্তমান সরকার পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করেছেন। এ অবস্থা থেকে পরিবেশকে রক্ষা করতে সরকার জেল জরিমানা আইন প্রণয়ন করেছেন এবং গণসচেতনতা বৃদ্ধির চেষ্টা করছেন।

পলিথিনের উৎপাদন ও ব্যবহার সরকার আইন প্রণয়ন করে বন্ধ করতে চাচ্ছে। কিন্তু সরকার চাইলেই আইনের যথাযথ বাস্তবায়ন সম্ভব হয় না। এজন্য জনগণকেও সচেতন হতে হয়। তাই এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের উচিত বিভিন্ন গণমাধ্যমে পলিথিনের ক্ষতিকারক দিক নিয়ে প্রচারণা চালানো। ফলে সবাই পলিথিনের বিরুদ্ধে কথা বলবে এবং জনসচেতনতা তৈরি হয়ে এর উৎপাদন ও ব্যবহার বন্ধ হবে। তাই আমি মনে করি, গণসচেতনতাই পারে পলিথিনের ব্যবহার ও উৎপাদন বন্ধ করতে।

১০. উদ্দীপক

মি. আযম নোয়াখালী থেকে এসে তার চাচাতো ভাইয়ের সুবাদে দিনাজপুরে বসবাস শুরু করেন। পরবর্তীতে দিনাজপুর ভালো লাগায় সে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি ঔষধের দোকান দেয়। দোকানে ক্রেতার ব্যাপক সাড়া পাওয়াতে তার একার পক্ষে ব্যবসায়টি পরিচালনা করা কঠিন হয়ে পড়ায় তিনি তার চাচাতো ভাই ফ্রান্সিসকে ১০ হাজার টাকা বেতন দেওয়ার শর্তে নিয়োগ দিয়ে ব্যবসা পরিচালনা করেন। কিছুদিনের মধ্যে দোকানে পর্যাপ্ত মুনাফা হয়। ফলে ফ্রান্সিস মুনাফার অংশ দাবি করেন। কিন্তু আযম তা প্রত্যাখ্যান করেন।
উত্তর একমালিকানা ব্যবসায়ের পরিচালক এর মালিক নিজে।
উত্তর

একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানার ব্যবসায় বলে।

একমালিকানার ব্যবসায়ের মালিক একক দায়িত্বে মূলধন জোগাড় করে, এককভাবে দায় বহন করে এবং এককভাবেই মুনাফা ভোগ করে। তিনি নিজেই ব্যবসায় পরিচালনা করেন। ব্যবসায়ের যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি কারো সাথে কোনোরূপ পরামর্শ করতে বাধ্য থাকেন না। তিনি ইচ্ছা করলেই যেকোনো সময় ব্যবসায় বিলোপও করতে পারেন। এসব কারণেই একমালিকানা ব্যবসায়কে স্বাধীন ব্যবসায় বলে।

উত্তর

উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের সহজ গঠন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।

একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের মালিক থাকে একজন। একক মালিক ইচ্ছা করলে সীমিত মূলধন নিয়ে সহজেই এ ব্যবসায় গঠন করতে পারে। এক্ষেত্রে আইনের কোনো ঝামেলা তাকে পোহাতে হয় না।

উদ্দীপকের মি. আযম নোয়াখালী থেকে এসে তার চাচাতো ভাইয়ের সুবাদে দিনাজপুরে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি ঔষধের ব্যবসা শুরু করেন। তার এই ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের অনুরূপ। এরূপ ব্যবসা গঠনে তাকে কোনো আইনের ঝামেলা পোহাতে হয়নি। স্বল্প পুঁজি নিয়ে খুব সহজেই তিনি ব্যবসায়টি গঠন করেন। তাই বলা যায়, উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের সহজ গঠন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।

উত্তর

ফ্রান্সিস শুধু মি. আযমের ব্যবসায়ের একজন কর্মী, মালিক নয়। তাই মি. আযম ফ্রান্সিসের দাবি প্রত্যাখ্যান করেন।

একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের মালিক থাকে একজন। আর অন্য যারা ব্যবসায়ে তাকে সহযোগিতা করে তারা শুধু ব‍্যবসায়ের কর্মী, অংশীদার নয়।

উদ্দীপকের মি. আযম নোয়াখালী থেকে এসে তার চাচাতো ভাইয়ের সুবাদে দিনাজপুরে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি ঔষধের ব্যবসা - শুরু করেন। দোকানে ক্রেতার ব্যাপক সাড়া পাওয়াতে তার একার পক্ষে ব্যবসায়টি পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় তার চাচাতো ভাই ফ্রান্সিসকে ১০ হাজার টাকা বেতনে নিয়োগ দেন।কিছুদিন পর ব্যবসায়ে পর্যাপ্ত মুনাফা হলে ফ্রান্সিস মুনাফার অংশ দাবি করেন। কিন্তু মি. আযম তা প্রত্যাখ্যান করে।

উদ্দীপকে ফ্রান্সিস শুধু একজন কর্মী, অংশীদার নয়। সে কেবল প্রতিষ্ঠান থেকে বেতন পাবে, মুনাফার অংশ নয়। সে কখনই মুনাফার অংশ পাওয়ার জন্য দাবি করতে পারবে না। এসব কারণেই মি. আযম ফ্রান্সিসকে মুনাফার অর্থ দিতে অস্বীকৃতি জানান। তাই আমি মনে করি, মি. আযম কর্তৃক ফ্রান্সিসের দাবি প্রত্যাখ্যান করা সম্পূর্ণ যৌক্তিক।

১১. উদ্দীপক

মঞ্জুআরা একজন গৃহিণী। তার এলাকায় পর্যাপ্ত পরিমাণে কাঁচা ফলমূল পাওয়া যায়। তিনি বাসায় বসেই বিভিন্ন ধরনের ফল, যেমন- আম, জলপাই ও বরইয়ের আচার বানালেন এবং সেগুলো বিভিন্ন দোকানে ও সুপারসপে সরবরাহ করলেন। অল্পদিনেই ব্যবসায়টি ব্যাপক পরিচিতি লাভ করে। তাই তিনি গোটা দেশব্যাপী পাইকারি ব্যবসায়ী ও অন্য প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেইসাথে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম অনলাইনেও তার পণ্যের প্রচারের কথা ভাবছেন। তবে পদ্ধতিগুলোর দীর্ঘসূত্রিতা নিয়ে তিনি চিন্তিত।
উত্তর কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
উত্তর

প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিদ্যমান অবস্থাবলি ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমন্বয়ে উক্ত প্রতিষ্ঠানে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অভ্যন্তরীণ পরিবেশ বলে।

অভ্যন্তরীণ পরিবেশ প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিদ্যমান বিভিন্ন পক্ষের (যেমন- মালিক বা শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, শ্রমিক-কর্মী,প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা ইত্যাদি) সমন্বয়ে গঠিত। আর এসব পক্ষকে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে বা বিবেচনা না করলে প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব নয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনা খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মঞ্জুআরা ব্যবসায় পরিবেশের প্রাকৃতিক উপাদান বিবেচনায় এনে ব্যবসায় শুরু করেন।

কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এসব উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। এ ধরনের উপাদান মানুষ যেমন তৈরিও করতে পারে না তেমনি এর ব্যাপক পরিবর্তনও মানুষ ঘটাতে পারে না।

উদ্দীপকে মঞ্জুআরা একজন গৃহিণী। তার এলাকায় পর্যাপ্ত পরিমাণে কাঁচা ফলমূল পাওয়া যায়। তিনি বাসায় বসেই বিভিন্ন ধরনের ফল, যেমন- আম, জলপাই ও বরইয়ের আচার তৈরি করেন এবং সেগুলো বিভিন্ন দোকান ও সুপারসপে সরবরাহ করেন। মঞ্জুআরা আচার তৈরিতে যে উপাদানগুলো বিবেচনা করেছেন, তা প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত মঞ্জুআরা ব্যবসায় পরিবেশের প্রাকৃতিক উপাদান বিবেচনায় এনে ব্যবসায় শুরু করেন।

উত্তর

মঞ্জুআরার ব্যবসায়ে প্রযুক্তিগত পরিবেশের উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। এ প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের ধারা ও গতি-প্রকৃতিকে আধুনিক করে তুলতে পারে। আর এর ফলেই কম খরচে উন্নতমানের পণ্য ও সেবা উৎপাদন ও বাজারজাতকরণ করা সম্ভব।

উদ্দীপকে মঞ্জুআরা একজন গৃহিণী। তার এলাকায় পর্যাপ্ত পরিমাণে কাঁচা ফলমূল পাওয়া যায়। তিনি বাসায় বসেই বিভিন্ন ধরনের ফল, যেমন- আম, জলপাই ও বরইয়ের আচার তৈরি করেন এবং সেগুলো বিভিন্ন দোকান ও সুপারসপে সরবরাহ করেন। অল্প দিনের মধ্যেই তিনি ব্যাপক পরিচিতি পান। তাই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনেও তার পণ্যের প্রচারের কথা ভাবছেন।

পণ্য প্রচার বা অনলাইন বিক্রয়ে ব্যবহৃত ওয়েবসাইট ও ফেসবুক: প্রযুক্তিগত পরিবেশের উপাদান। এরূপ বিক্রয় পদ্ধতিতে শুধু যে দেশের মানুষ তার উৎপাদিত সামগ্রী সম্পর্কে অবহিত হবে এমন নয়; বরং সারা বিশ্ব জানতে পারবে। এতে বিক্রয়ের পরিমাণ অনেকগুণ বেড়ে যাবে বলে আশা করা যায়। এর ফলে তিনি আর্থিকভাবে বেশ লাভবান হবেন। সুতরাং, মঞ্জুআরার ব্যবসায়ে প্রযুক্তিগত পরিবেশের উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।