১. উদ্দীপক
মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাজকে পণ্য বিনিময় বলে।
শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে ব্যক্তিগত বা স্বত্বগত বাধা প্রথমত বড় হয়ে দেখা দেয়। কারণ উৎপাদনকারী ও ভোগকারী ভিন্ন ব্যক্তি। তাই ভোক্তার মালিকানায় পণ্য না যাওয়া পর্যন্ত সে তা ভোগ করতে পারে না। তাই পণ্যটিকে ভোগকারীর মালিকানায় পৌঁছাতে পথিমধ্যে একাধিকবার ক্রয়-বিক্রয়ের প্রয়োজন হতে পারে। প্রতিবারই এই ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাজকে পণ্য বিনিময় নামে অভিহিত করা হয়।
উদ্দীপকে জনাব মাহির কর্মকাণ্ড প্রজনন শিল্পের অন্তর্গত।
যে শিল্পের উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন- নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ ও ফলমূল উৎপাদন করে, পোল্ট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপাদিত হয়, হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয় যার সব কিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে বা প্রজননের মাধ্যমে মানুষের ভোগের উপযোগী পণ্যের যোগান দিয়ে থাকে।
উদ্দীপকের জনাব মাহি স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র ৩০,০০০ টাকা পুঁজি নিয়ে নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার এই কাজটি পুনঃউৎপাদন কাজের সাথে জড়িত, যা প্রজনন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মাহির কর্মকাণ্ড প্রজনন শিল্পের অন্তর্গত।
জনাব মাহি ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসায়কে সম্প্রসারিত করে ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণ করতে পারবে।
যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়।
উদ্দীপকের জনাব মাহি স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র ৩০,০০০ টাকা পুঁজি নিয়ে নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার উৎপাদিত মাছের পোনা অল্প কিছু দিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে। জনাব মাহির উৎপাদিত মাছের পোনা সতেজ থাকায় ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু স্বল্প পুঁজির কারণে তার পক্ষে ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে হলে অর্থের প্রয়োজন। ব্যবসায় পরিচালনা করার জন্যও অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, জনাব মাহি ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসায়কে সম্প্রসারিত করে ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণ করতে পারবে।
২. উদ্দীপক
কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।
বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে। বিজ্ঞান আমাদেরকে নতুন নতুন জ্ঞান শিক্ষা দেয়। কিন্তু এ জ্ঞানের ব্যবহার ঘটে প্রযুক্তির মাধ্যমে। তাই প্রযুক্তিগত উন্নয়নের ফলে কম খরচে নতুন নতুন পণ্য ও সেবার উৎপাদন সম্ভব হয়। আর এর ফলে ব্যবসায়-বাণিজ্য আরও ব্যাপকতা লাভ করে। পৃথিবীর শিল্পোন্নত দেশগুলোর উন্নতির পেছনে প্রযুক্তির প্রভাব সবচেয়ে বেশি।
জনাব করিমের ব্যবসায় উদ্যোগ গ্রহণে প্রাকৃতিক পরিবেশের প্রভাব সর্বাধিক।
কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। এ ধরনের উপাদান মানুষ যেমন তৈরিও করতে পারে না তেমনি এর ব্যাপক পরিবর্তনও মানুষ করতে পারে না।
উদ্দীপকে বলা হয়েছে, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা নারিকেলের জন্য বিখ্যাত। স্বাভাবিকভাবেই ঐ এলাকার ডাব খুবই সস্তা। উক্ত এলাকার বাসিন্দা জনাব করিম ডাবের পানি বোতলজাত করে ব্যবসায় 'শুরু করেন। এক্ষেত্রে তিনি তার ব্যবসায়ের জন্য কাঁচামাল হিসেবে যে ডাব বিক্রি করছেন তা প্রকৃতি থেকে সংগ্রহ করতে হয়। তাই বলা যায়, জনাব করিমের ব্যবসায় উদ্যোগ গ্রহণে প্রাকৃতিক পরিবেশের প্রভাব সর্বাধিক।
উদ্দীপকে সৃষ্ট সমস্যা সমাধানে প্রযুক্তিগত পরিবেশের সহযোগিতার প্রয়োজন।
বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। এ প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের ধারা ও গতি-প্রকৃতিকে আধুনিক করে তুলতে পারে। আর এর ফলেই কম খরচে উন্নতমানের পণ্য ও সেবা উৎপাদন ও বাজারজাতকরণ করা সম্ভব।
উদ্দীপকে বলা হয়েছে, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা নারিকেলের জন্য বিখ্যাত। স্বাভাবিকভাবেই ঐ এলাকার ডাব খুবই সস্তা। তা। উক্ত এলাকার বাসিন্দা জনাব করিম ডাবের পানি বোতলজাত করে ব্যবসায় শুরু করেন। কিন্তু জনাব করিমের বোতলজাতকৃত ডাবের পানির স্বাদ ও গুণ ১২ ঘণ্টা অটুট থাকে। এতে তার বাজারজাতকরণে সমস্যা হচ্ছে।
উদ্দীপকে জনাব করিম বোতলজাত করে ডাবের পানি বিক্রয় করেন। কিন্তু উক্ত পানির স্বাদ ও গুণ মাত্র ১২ ঘণ্টা অটুট থাকে। এতে তার ব্যবসায়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় আমি মনে করি উন্নত প্রযুক্তি ব্যবহার করা। কারণ উন্নত প্রযুক্তির মাধ্যমে দীর্ঘসময় পানির স্বাদ ও গুণ ধরে রাখা সম্ভবপর হবে। এতে বিক্রয়ের পরিমাণ অনেকগুণ বেড়ে যাবে এবং তিনি আর্থিকভাবে বেশ লাভবান হবেন।
৩. উদ্দীপক
বিনিয়োগকৃত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় সৃষ্টি হওয়াকে অসীম দায় বলে।
একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম। ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি ক্ষেত্রবিশেষে দায়বদ্ধ থাকে। বিনিয়োগকৃত মূলধন দ্বারা দায় পরিশোধ না হলে মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে দেনা শোধ করতে হয়। একমালিকানা ব্যবসায়ে মালিক যেমন একা সমস্ত মুনাফা ভোগ করে ঠিক তেমনি সমস্ত দায় তাকেই বহন করতে হয়। তাই একমালিকানা ব্যবসায়ের দায় অসীম হয়।
উদ্দীপকে বর্ণিত ব্যবসায় প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।
উদ্দীপকের জনাব শরীফ আটজন কর্মী নিয়ে জেলা সদর হাসপাতালের ঠিক উল্টোপাশে একটি রেস্টুরেন্ট চালু করেন। তিনি মাত্র ৭০ টাকায় দুপুরের খাবার এবং ২৫ টাকায় সকালের নাস্তা পরিবেশন করেন। জনাব শরীফের ব্যবসায় কার্যক্রমটি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব শরীফের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
জনাব শরীফের একমালিকানা ব্যবসায়টি উপযুক্ত স্থান নির্বাচনের কারণে সফল হয়েছে বলে আমি মনে করি।
একমালিকানা ব্যবসায় একক মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। ফলে এ ব্যবসায় সহজেই যেকোনো স্থানে গঠন করা যায়। যার কারণে পৃথিবীর সর্বত্রই এ ব্যবসায়ের সংখ্যাই বেশি এবং এর মাধ্যমে সম্পদের সুসম বণ্টন করা সম্ভবপর হয়।
উদ্দীপকে জনাব শরীফ আটজন কর্মী নিয়ে জেলা সদর হাসপাতালের ঠিক উল্টোপাশে একটি রেস্টুরেন্ট চালু করেন। তিনি মাত্র ৭০ টাকায় দুপুরের খাবার এবং ২৫ টাকায় সকালের নাস্তা পরিবেশন করেন। রেস্টুরেন্টটি রোগী ও তাদের স্বজনদের নিকট বেশ জনপ্রিয়। সম্প্রতি শহরের কেন্দ্রস্থলে রেস্টুরেন্টটির আরেকটি শাখা খোলার চিন্তা-ভাবনা করা হচ্ছে।
যেকোনো স্থানে স্থাপন করলেই যে ব্যবসায়ে সফলতা আসবে এমন নয়; বরং ব্যবসায় স্থাপন করার শুরুতেই ব্যবসায়ের স্থান নির্বাচনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে। কারণ সব ধরনের স্থান সব ধরনের পণ্যের ব্যবসায়ের জন্য উপযোগী নয়। এক্ষেত্রে উদ্দীপকের জনাব শরীফকে একজন সচেতন ও বিচক্ষণ ব্যক্তি বলা যায়। কারণ তিনি তার ব্যবসায়টি স্থাপনের পূর্বে স্থান নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়েছেন, যা তাকে অল্প কিছু দিনের মধ্যেই সফলতা এনে দিয়েছে।
৪. উদ্দীপক
এক দেশ হতে পণ্য ক্রয় করে তা অন্যদেশে বিক্রয় করাকে পুনঃরপ্তানি বলে।
উৎপাদনকারী দেশের সাথে আমদানিকারক দেশের সরাসরি ব্যবসায়িক সম্পর্ক না থাকলে সেক্ষেত্রে এ ধরনের ব্যবসায় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। যেমন- মিয়ানমারের সাথে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেকক্ষেত্রেই সরাসরি ব্যবসায় সম্পর্ক না থাকায় সেখানকার মাছ, শুঁটকি ইত্যাদি পণ্য বাংলাদেশের ব্যবসায়িগণ আমদানি করে তা উক্ত দেশগুলোতে প্রায়ই বিক্রয় করে থাকেন।
মি. হালিম অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্গত পাইকারি ব্যবসায়ের সাথে জড়িত।
উৎপাদনকারীর কাছ থেকে অধিক পরিমাণে পণ্যদ্রব্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয়কার্যকে পাইকারি ব্যবসায় বলে। পাইকারি ব্যবসায়িগণ ভোগ্যপণ্যের বেলায় উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীর মধ্যে এবং শিল্পের কাঁচামালের বেলায় উৎপাদনকারী ও শিল্পমালিকদের মধ্যে সংযোগ স্থাপন করেন।
উদ্দীপকের মি. হালিম মৌসুমের সস্ময় বিভিন্ন জেলা হতে পেঁয়াজ সংগ্রহ করে নিজস্ব কোল্ডস্টোরেজে সংরক্ষণ করেন। সারা বছর নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় উক্ত সংগৃহীত পেঁয়াজ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। মি. হালিমের এমন কার্যক্রম পাইকারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. হালিম অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্গত পাইকারি ব্যবসায়ের সাথে জড়িত।
পণ্য বিনিময়ের পাশাপাশি মি. হালিম ব্যবসায় সহায়ক পরিবহন কার্যাবলির সাথেও সম্পৃক্ত।
যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় তাকে পরিবহন বলে। পরিবহন ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এটি স্থানগত উপযোগ সৃষ্টি করে। কেননা পণ্য উৎপাদন হয় একস্থানে আর ভোগ বা ব্যবহার হয় সারা বিশ্বে। আর এটি সম্ভব হচ্ছে পরিবহনের মাধ্যমে।
উদ্দীপকের মি. হালিম মৌসুমের সময় বিভিন্ন জেলা হতে পেঁয়াজ সংগ্রহ করে নিজস্ব কোল্ডস্টোরেজে সংরক্ষণ করেন। সারা বছর নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় উক্ত সংগৃহীত পেঁয়াজ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন।
বিভিন্ন জেলায় পণ্য সরবরাহের মাধ্যমে মি. হালিম পরিবহন কাজের সাথে জড়িত। বিশ্বায়নের এ যুগে পৃথিবীর একপ্রান্তে উৎপাদিত পণ্য ব্যবহার বা ভোগ করছে পৃথিবীর নানান প্রান্তের মানুষ। আর তা সম্ভব হচ্ছে পরিবহনের মাধ্যমে। পরিবহন দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় প্রকার বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ পণ্যদ্রব্য পেয়ে উপৃকত হয় এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।
৫. উদ্দীপক
অংশীদারগণের ব্যবসায়সংক্রান্ত বিষয়ে একমত হওয়াকে অংশীদারি চুক্তি বলে।
দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে। আর এই চুক্তিপত্রে অংশীদারদের মধ্যকার ভবিষ্যৎ কলহ পরিহার করার জন্য ব্যবসায়ের নাম, ঠিকানা, অবস্থান, উদ্দেশ্য ও আদর্শ, মেয়াদকাল, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত নিয়ম-নীতি, মূলধনের পরিমাণ,লাভ-লোকসান বণ্টন পদ্ধতি ইত্যাদি যাবতীয় বিষয় এ চুক্তিপত্রে লিপিবদ্ধ থাকে। ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে অংশীদারগণ এটি ব্যবহার করে। তাই চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি বলা হয়।
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সংগঠন।
যে অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে একজন অংশীদারের দায় সীমিত থাকে এবং অন্য সকল অংশীদারের দায় সীমাহীন তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সংগঠন বলে। অংশীদারি ব্যবসায়ে অনেক সময় মূলধনের প্রয়োজন হয়। এক্ষেত্রে নতুন সাধারণ অংশীদার গ্রহণে সম্ভাব্য পরিচালনাগত জটিলতা দেখা দেওয়ার ভয় থাকে। এমতাবস্থায় ব্যবসায়ে মূলধন বিনিয়োগের মাধ্যমে সীমাবদ্ধ অংশীদার গ্রহণ করা হয়।
উদ্দীপকের জামাল, কামাল ও শাহেদ লিখিত চুক্তির ভিত্তিতে ২০২২ সালের ১লা জানুয়ারি থেকে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করছে। তিন জনের মূলধনের পরিমাণ সমান এবং মুনাফা ভোগের হারও সমানুপাতিক। তবে চুক্তির শর্ত অনুযায়ী শাহেদ শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করবে। অর্থাৎ শাহেদের দায় সীমাবদ্ধ, যা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সংগঠন।
উদ্দীপকে তমালিকা নাবালক অংশীদার, তার দায় অস্বীকার করার যৌক্তিকতা রয়েছে।
অংশীদারি আইন অনুযায়ী যার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি তাকে নাবালক অংশীদার বলে। এ ধরনের অংশীদারকে ব্যবসায়ের কোনো দায় বহন করতে হয় না এবং কোনো দায়-দেনার জন্য তাকে দায়ী করা যায় না। তবে এরূপ অংশীদার সাবালকত্ব প্রাপ্তির পর ব্যবসায়ের অংশীদার না হয়েও যদি শুধু আচরণের দ্বারা নিজেকে ব্যবসায়ের অংশীদার বলে পরিচয় দেয় তবে সেক্ষেত্রে তাকে দায়ী করা যাবে।
উদ্দীপকে জামাল, কামাল ও শাহেদ লিখিত চুক্তির ভিত্তিতে ২০২২ সালের ১লা জানুয়ারি থেকে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করছে। কিন্তু ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর তারিখে কামালের মৃত্যুর পর তাঁর ১৫ বছরের কন্যা তমালিকাকে ব্যবসায়ে সম্পৃক্ত করতে জামাল ও শাহেদ সম্মত হয়। এক বছর পর প্রতিষ্ঠানের ৭৫,০০০ টাকা লোকসান হয়। কিন্তু তমালিকা কোনো দায় বহন করে না।
অংশীদারি আইন অনুযায়ী নাবালক অংশীদারকে ব্যবসায়ের দায়দেনার জন্য কোনোভাবেই দায়ী করা যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটির তমালিকা একজন নাবালক অংশীদার। তাকে ব্যবসায়ের কোনো দায়ভার বহন করতে হবে না। তাই প্রতিষ্ঠানের লোকসানের দায়ভার নিতে তমালিকা অস্বীকৃতি জানায়। তমালিকার এই অস্বীকৃতি জানানোর বিষয়টি আইন অনুযায়ী সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।
৬. উদ্দীপক
অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়নি।
অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন না করলে চুক্তিজাত অধিকার আদায়ে অপর অংশীদারির বিরুদ্ধে মামলা করতে পারে না, তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না, পাল্টা পাওনা দাবিতে মামলা করা যাবে না, পাওনা আদায়ে মামলা করা যাবে না। কিন্তু অংশীদারি ব্যবসায়টি নিবন্ধিত হলে উক্ত সুবিধাগুলো ভোগ করতে পারে। তাই নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম। তবে নিবন্ধন বাধ্যতামূলক নয়।
ঐ উদ্দীপকে জনাব রহিম নামমাত্র অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেয় তাকে নামমাত্র অংশীদার বলে। এরূপ অংশীদার নির্দিষ্ট বেতন বা লাভের অংশ বা অর্থের বিনিময়ে কাজ করে। এদেরকে অসীম দায় বহন করতে হয় না।
উদ্দীপকের করিম, হামিদ ও রহিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। এদের মধ্যে রহিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন না, আবার ব্যবসায় পরিচালনায়ও অংশগ্রহণ করেন না। তবে ব্যবসায়ে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। রহিমের এমন বৈশিষ্ট্যটি নামমাত্র অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রহিম নামমাত্র অংশীদার।
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন ঘটবে।
যদি এমন কোনো বিশেষ ঘটনা ঘটে যেখানে অংশীদারি ব্যবসায়ের - বিলোপ ঘটতে পারে তবে তাকে বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন বলে। ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪২ ধারা অনুযায়ী এরূপ বিলোপসাধন হয়ে থাকে।
উদ্দীপকের করিম, হামিদ ও রহিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। এদের মধ্যে করিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন। হামিদ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। রহিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন না, আবার ব্যবসায় পরিচালনায়ও অংশগ্রহণ করেন না। তবে ব্যবসায়ে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। পরবর্তী সময়ে করিমের মৃত্যু হলে তাঁরা ব্যবসায়টি অবসায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন।
অংশীদারি আইনের ৪২ ধারায় বলা হয়েছে, যদি কোনো অংশীদার মারা যায় বা কোনো অংশীদার 'দেউলিয়া হয় তবে ব্যবসায়টির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে দেখা যায়, করিম নামক একজন অংশীদার মারা যায়। এমতাবস্থায় করিমের মৃত্যুর কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপ হবে বলে আমি মনে করি।
৭. উদ্দীপক
যে পত্রের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণকে শেয়ার ক্রয়ের জন্য আহ্বান জানায় তাকে বিবরণপত্র বলে।
শেয়ার ও ঋণপত্র ক্রয়ে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বিবরণপত্র প্রচার. করা হয়। এটি পাবলিক লিমিটেড কোম্পানির একটি গুরুত্বপূর্ণ দলিল। এর মাধ্যমে জনসাধারণকে কোম্পানির শেয়ার ও ডিবেঞ্চার ক্রয় করতে আহ্বান জানানো হয়। এই পত্রের মধ্যে কোম্পানির প্রয়োজনীয় সকল তথ্য উল্লেখ থাকে। যাতে শেয়ার ক্রয়ে ইচ্ছুক ব্যক্তিবর্গ এ থেকে প্রয়োজনীয় তথ্য পেতে পারে।
উদ্দীপকে জনাব রাশেদ অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন।
যে শেয়ারের মালিকগণ অন্যান্য শেয়ারমালিকদের পূর্বে লভ্যাংশ পায় ঐ শেয়ারকে অগ্রাধিকার শেয়ার বলে। এরা কোম্পানির বিলোপসাধনকালীন বিনিয়োগকৃত সম্পূর্ণ মূলধন ফেরত পায়। তবে এরা ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারে না, সভায় অংশগ্রহণ করতে পারে না, ভোট দিতে পারে না, হিসাব চাইতে পারে না।
উদ্দীপকের রূপালী ফ্যাশন একটি স্বনামধন্য কোম্পানি। রাশেদ ও আলতাফ উভয়ে ঐ কোম্পানির শেয়ারহোল্ডার। এদের মধ্যে রাশেদ নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। রাশেদের শেয়ারের বৈশিষ্ট্যটি অগ্রাধিকার শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রাশেদ অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন।
জনাব আলতাপ সাধারণ শেয়ার ক্রয় করেছেন, যে কারণে তিনি কোম্পানির সাধারণ সভায় যোগদান করতে পারবেন।
যে শেয়ারমালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। এরূপ শেয়ার মালিকগণ কোম্পানির প্রকৃত মালিকরূপে গণ্য হয়। এরা অগ্রাধিকার শেয়ারমালিকদের পরে লভ্যাংশ পায়।
উদ্দীপকের রূপালী ফ্যাশন একটি স্বনামধন্য কোম্পানি। রাশেদ ও আলতাফ উভয়ে ঐ কোম্পানির শেয়ারহোল্ডার। এদের মধ্যে আলতাফ রাশেদের পরে লভ্যাংশ পান এবং লভ্যাংশের হার প্রতি বছর সমান থাকে না। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণের জন্য একটি সাধারণ সভা আহ্বান করে।
উদ্দীপকের আলতাফ সাধারণ শেয়ার ক্রয় করে। উক্ত শেয়ারহোল্ডারগণ কোম্পানি মালিক হিসেবে গণ্য হয়। তাই এরা কোম্পানির পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারে, ভোট দিতে পারে, সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে, সভায় নিজের মতামত ব্যক্ত করতে পারে, যা অগ্রাধিকার শেয়ারমালিকদের পক্ষে সম্ভব নয়। তাই আমি মনে করি, জনাব আলতাপ কোঁম্পানির সাধারণ সভায় যোগদান করতে পারবেন।
৮. উদ্দীপক
সমবায় সমিতিতে সম-ভোটাধিকার সাম্য নীতির সমার্থক।
সমবায় সমিতির সদস্যদের পরিচয় যাই হোক না কেন সকল সদস্যই সমান মর্যাদার অধিকারী এরূপ নীতিকেই সাম্যের নীতি বলে। সাম্যের নীতি পরিহার করলে কোনো সমবায়ই উন্নতি করতে পারবে না। সমবায় সমিতিতে আইনের দ্বারা সকল সদস্যের সমঅধিকার স্বীকৃত। এর সদস্যরা সামাজিক, অর্থনৈতিক বা পারিবারিকভাবে যে যেমনই হোক না কেন সবাই এখানে সমান মর্যাদার অধিকারী। সমবায়ে যে যেই পরিমাণে শেয়ার মূলধনের মালিক হোক না কেন সবাই এক ভোটের অধিকারী। তাই বলা যায়, সমবায় সমিতিতে সম-ভোটাধিকার সাম্য নীতির সমার্থক।
সদস্যদের প্রকৃতি বিচারে 'সৃজন' শ্রমজীবী সমবায় সমিতি।
বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও নিজেদের শ্রম স্বার্থ রক্ষার জন্য যে সমিতি গঠন করে তাকে শ্রমজীবী সমবায় সমিতি বলে। আমাদের দেশের বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ নানামুখী চাপে থাকে। তাই তাদের স্বার্থ রক্ষার্থে এটি শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে বলা হয়েছে, সৃজন সমবায় সমিতির মোট মূলধন ২ লক্ষ টাকা, যা ১০ টাকা করে ২০,০০০ শেয়ারে বিভক্ত। উক্ত সমিতির মোট সদস্য ১০০ জন রিকশাচালক। এক্ষেত্রে টেম্পু চালক, শ্রমিক, রিকশাচালক, ভ্যান চালক যে সমিতি গঠন করে তা শ্রমজীবী সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সমিতিটি সদস্যদের প্রকৃতি বিচারে শ্রমজীবী সমবায় সমিতি।
কার্যকরী কমিটি কর্তৃক ৫০০০ শেয়ার ক্রয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করা যৌক্তিক ছিল।
সমবায় সমিতির সদস্যদের মধ্যে যাতে কোনো ধরনের অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি না হয় তাই সমবায়ের সদস্যদের মধ্যে অবাধে শেয়ার ক্রয়ের সুযোগ দেওয়া হয় না। সমবায় সমিতির সকল সদস্যের অধিকার সমান। তাই সমিতিতে কোনো সদস্য একাই এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না।
উদ্দীপকে বলা হয়েছে, সৃজন সমবায় সমিতির মোট মূলধন ২ লক্ষ টাকা, যা ১০ টাকা করে ২০,০০০ শেয়ারে বিভক্ত। উক্ত সমিতির মোট সদস্য ১০০ জন রিকশাচালক। এদের মধ্যে একজন সদস্য একাই ৫০০০ শেয়ার কিনতে চায়। কিন্তু সমিতিটির কার্যকরী কমিটি তা প্রত্যাখ্যান করে।
সমবায় সমিতির কোনো সদস্য যাতে অধিক শেয়ার ক্রয় করে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য চাইলেও এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না। এক্ষেত্রে একজন সদস্য ক্রয় করতে পারবে সর্বোচ্চ (২০,০০০ × ২০%) = ৪,০০০ শেয়ার। অথচ সমিতির একজন সদস্য ক্রয় করতে চাইছে ৫,০০০ শেয়ার। তাই আমি মনে করি, কার্যকরী কমিটি কর্তৃক ৫,০০০ শেয়ার ক্রয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করা যৌক্তিক ছিল।
৯. উদ্দীপক
ব্যক্তি না হয়েও আইনের মাধ্যমে গঠিত হওয়ায় কোম্পানি একজন ব্যক্তির মতো নিজ নামে সকল ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে পারে বলে একে কৃত্রিম সত্তা বলে।
নির্দিষ্ট আইনের আওতায় সৃষ্টি হয় বলে আইন কোম্পানিকে রক্তমাংসে গড়া মানুষের ন্যায় একটি কৃত্রিম ব্যক্তিসত্তা প্রদান করেছে। যদিও একে দেখা যায় না বা ছোঁয়া যায় না অথবা মানুষের ন্যায় এর কোনো ভোটাধিকার থাকে না। ফলে এরূপ প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে, লেনদেন করতে এবং প্রয়োজনে মোকদ্দমা দায়ের করতে পারে। অন্যরাও একইভাবে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।
উদ্দীপকে বর্ণিত শায়লা কোং লি. হোল্ডিং কোম্পানিতে রূপান্তরিত হয়েছে।
যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির ৫০% এর অধিক শেয়ার মালিকানার অধিকারী তবে তাকে হোল্ডিং কোম্পানি বলে। হোল্ডিং কোম্পানি সবসময় সাবসিডিয়ারি কোম্পানিকে নিয়ন্ত্রণ করে। এবং সাবসিয়ারি কোম্পানি সবসময় হোল্ডিং কোম্পানি কর্তৃক পরিচালিত হয়।
উদ্দীপকের শায়লা কোম্পানি লিমিটেড একটি শক্তিশালী এবং স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। অপরদিকে Y কোম্পানি লিমিটেড তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মূলধন সংকটে পড়ে। এমতাবস্থায় Y কোম্পানি লিমিটেড তাদের ৫৫% শেয়ার শায়লা - কোম্পানির নিকট বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। শায়লা কোম্পানিও উক্ত শেয়ার কিনতে সম্মত হয়। অন্য কোম্পানির অধিকাংশ শেয়ার ক্রয় হোল্ডিং কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত শায়লা কোং লি. হোল্ডিং কোম্পানিতে রূপান্তরিত হয়েছে।
উদ্দীপকে Y কোম্পানি তাদের শেয়ার বিক্রয়ের মাধ্যমে সাবসিডিয়ারি কোম্পানিতে পরিণত হয়েছে, প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য এমন সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।
যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির নিকট ৫০% এর অধিক শেয়ারমালিকানা বিক্রয় করে তবে তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলে। হোল্ডিং কোম্পানি সবসময় সাবসিডিয়ারি কোম্পানিকে নিয়ন্ত্রণ করে। এবং সাবসিডিয়ারি কোম্পানি সবসময় হোল্ডিং কোম্পানি কর্তৃক পরিচালিত হয়।
উদ্দীপকের শায়লা কোম্পানি লিমিটেড একটি শক্তিশালী এবং স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। অপরদিকে Y কোম্পানি লিমিটেড তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মূলধন সংকটে পড়ে। এমতাবস্থায় Y কোম্পানি লিমিটেড তাদের ৫৫% শেয়ার শায়লা কোম্পানির নিকট বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। শায়লা কোম্পানিও উক্ত শেয়ার কিনতে সম্মত হয়।
উদ্দীপকের বর্তমান পরিস্থিতিতে শায়লা কোম্পানি লিমিটেড হচ্ছে হোল্ডিং কোম্পানি এবং Y কোম্পানি লিমিটেড হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানি সবসময়ই হোল্ডিং কোম্পানির অধীনস্থ হয়ে কাজ করবে এবং হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে নিয়ন্ত্রণ করবে। তবে প্রতিষ্ঠানের স্বার্থে বা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য অন্য কোম্পানির নিকট অধিকাংশ শেয়ার বিক্রয়ের যৌক্তিকতা রয়েছে।
১০. উদ্দীপক
নির্দিষ্ট এলাকার ভোগকারীরা কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে।
দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকার ক্রেতা বা ভোক্তাগণ ভোক্তা সমবায় সমিতি গঠন করে। এরূপ সমিতি গঠনের মাধ্যমে ক্রেতাগণ বৃহদায়তন ক্রয় সুবিধা পেতে পারে এবং ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ করতে পারে। কেবল পণ্য প্রাপ্তিই নয়, এটি সদস্যদের আর্থিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরূপ সমিতির বিশেষ বৈশিষ্ট্য হলো এর লভ্যাংশ সদস্যদের মধ্যে শেয়ার অনুপাতে বণ্টন না করে তাদের প্রত্যেকের সারা বছরের ক্রয়মূল্যের অনুপাতে বণ্টন করা হয়।
উদ্দেশ্যগত দিক বিচারে উদ্দীপকের 'সততা' বহুমুখী সমবায় সমিতি।
একাধিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে যে সমিতি গঠন করা হয় তাকে বহুমুখী সমবায় সমিতি বলে। এরূপ সমিতি সাধারণত উৎপাদন, ক্রয়-বিক্রয়, ঋণদান ইত্যাদি বিভিন্নমুখী উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হতে পারে। আমাদের দেশের অধিকাংশ সমিতি বহুমুখী সমবায় সমিতি হিসেবে গঠিত হতে দেখা যায়।
উদ্দীপকে বলা হয়েছে ১০০ জন কৃষক ক্রয়, বিক্রয় ও ঋণ সুবিধা পাওয়ার উদ্দেশ্যে সততা নামে একটি সমবায় সমিতি গঠন করে। সমিতির প্রত্যেক সদস্যের শেয়ার সমান। উদ্দীপকে সমিতিটি একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত, যা বহুমুখী সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দেশ্যগত দিক বিচারে উদ্দীপকের 'সততা' বহুমুখী সমবায় সমিতি।
'সততা' সমবায় সমিতির প্রত্যেক সদস্যের প্রাপ্ত মুনাফার পরিমাণ ৮,২০০ টাকা।
সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩) = ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০ – ১৮) = ৮২% সদস্যদের মধ্যে বণ্টন করা হয়।
উদ্দীপকে বলা হয়েছে ১০০ জন কৃষক ক্রয়, বিক্রয় ও ঋণ সুবিধা পাওয়ার উদ্দেশ্যে সততা নামে একটি সমবায় সমিতি গঠন করে। সমিতির প্রত্যেক সদস্যের শেয়ার সমান। ২০২৪ সালে উক্ত সমিতি ১০ লক্ষ টাকা মুনাফা অর্জন করে। সমবায় আইন অনুযায়ী তারা অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করে।
উদ্দীপকের সমিতির মোট মুনাফা ১০,০০,০০০ টাকা। উক্ত মুনাফার ৮২% টাকা সদস্যরা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবে।
এক্ষেত্রে সদস্যরা পাবে = $\left(১০,০০,০০০+\frac{৮২}{১০০}\right)$ = ৮,২০,০০০ টাকা।সমবায় আইন অনুযায়ী সদস্যরা ৮,২০,০০০ টাকা পাবে। উক্ত টাকার মধ্য হতে সততা সমবায় সমিতির প্রত্যেক সদস্য মুনাফা পাবে (৮,২০,০০০ ÷ ১০০) = ৮,২০০ টাকা।
১১. উদ্দীপক
ব্যবসায়ের ক্ষেত্রে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই ব্যবসায় মূল্যবোধ বলে।
ব্যবসায় পরিচালনাগত বিষয়ে ব্যবসায়ী যে বিশ্বাস, ধ্যান-ধারণা, মতামত প্রভৃতি স্থায়িভাবে পালন করে, তাই ব্যবসায় মূল্যবোধ। মূল্যবোধ ব্যবসায়ীর ব্যবসায় পরিচালনায় প্রভাব ফেলে। মানুষ, সমাজ ও পরিবেশের অনুকূল পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন এবং সেগুলোর সরবরাহে সততা ও ন্যায়ের পথ অবলম্বনে ব্যবসায়ীর ধনাত্মক মূল্যবোধ থাকা প্রয়োজন।
জন শ্রমিক-কর্মীদের প্রতি সামাজিক দায়িত্ব পালন না করার কারণে উদ্দীপকে বর্ণিত কারখানাটির উৎপাদনকার্য ব্যাহত হয়।
ব্যবসায়ে শ্রমিক-কর্মচারীরা যে শ্রম দিয়ে থাকে তার বিপরীতে শ্রমিকদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে শ্রমিক-কর্মচারীদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। শ্রমিক-কর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ব্যবসায় পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব। তাই সমাজে বসবাসরত অন্যান্যদের চেয়ে সহায়ক শক্তি হিসেবে শ্রমিক-কর্মীদের সন্তুষ্ট ও কর্মচঞ্চল রাখতে ব্যবসায়ীদের উচিত তাদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করা, নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা, ভালো ব্যবহার করা, চাকরির নিরাপত্তা বিধান করা।
উদ্দীপকের মি. রহিমের পোশাক কারখানাটি সাভারে অবস্থিত। কারখানাটিতে ৪০০ জন কর্মী কর্মরত। তিনি কর্মীদের সুযোগ-সুবিধার। চেয়ে উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেন। অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা হিসেবে মি. রহিম শ্রমিক-কর্মীদের প্রতি দায়িত্ব পালনে অনীহা করেন। তাই শ্রমিক-কর্মীদের প্রতি সামাজিক দায়িত্ব পালন না করায় উদ্দীপকে বর্ণিত কারখানায় উৎপাদনকার্য ব্যাহত হয়।
উদ্দীপকের কারখানাটি পানি দূষণ করছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে আমি মনে করি।
শিল্প বর্জ্য, রাসায়নিক দ্রব্য ও ময়লা-আবর্জনা পানিতে দ্রবীভূত হয়ে পানির যে দূষণ হয় তাকে পানি দূষণ বলে। শিল্পকারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্নভাবে পানিকে দূষিত করে। খনিজ পদার্থ, কারখানার বর্জ্য, সালফার, তামা, সীসা, নাইট্রেট, ফসফেট, মানুষের বর্জ্য ও ময়লা পানি নদী ও সমুদ্রের তলদেশে ভরাট প্রভৃতি কারণে পানি দূষিত হয়।
উদ্দীপকে মি. রহিমের পোশাক কারখানাটি সাভারে অবস্থিত। কারখানাটিতে ৪০০ জন কর্মী কর্মরত। তিনি কর্মীদের সুযোগ-সুবিধার চেয়ে উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেন। এছাড়াও তিনি তার কারখানার বর্জ্য শোধনের ব্যবস্থা না করে পার্শ্ববর্তী নদীতে ফেলেন। এর ফলে পানি মারাত্মকভাবে দূষিত হয়, যা নদী দূষণের পাশাপাশি পরিবেশ দূষণের জন্য হুমকিস্বরূপ।
সুস্থতার জন্য দূষণমুক্ত পরিবেশ প্রয়োজন। কিন্তু অপরিকল্পিতভাবে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও বিস্তারের ফলে বিভিন্নভাবে পরিবেশ দূষিত হচ্ছে। দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব বিস্তার করছে। উদ্দীপকে প্রতিষ্ঠানটিই এর প্রমাণ। কারণ উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের কারখানার বর্জ্য নদীতে ফেলছে। এতে করে নদী মারাত্মকভাবে দূষিত হবে। যার ফলে নদীতে কোনো ধরনের মাছ পাওয়া যাবে না। আবার নদীর পানি ব্যবহার করার ফলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ-ব্যাধি দেখা দিবে। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত কারখানাটি পানি দূষণের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।