১. উদ্দীপক
যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। কেননা অর্থ ছাড়া কোনো ধরনের ব্যবসায়ই পরিচালনা করা যায় না। একজন শিল্পোদ্যোক্তাকে যেমনি শিল্প প্রতিষ্ঠায় স্বল্প ও দীর্ঘমেয়াদি অর্থংসংস্থান করতে হয় তেমনি একজন ছোট দোকানিকেও দোকান ভাড়ার অগ্রিম প্রদানসহ দোকানের সাজসজ্জা, মালামাল সংগ্রহ ইত্যাদি প্রয়োজনে অর্থসংস্থানের করতে হয়। এসকল কারণেই অর্থসংস্থান ব্যবসায়ের গুরুত্বপূর্ণ কাজ।
উদ্দীপকে উল্লিখিত রিয়া জেনারেল স্টোরের ব্যবসায়টি খুচরা ব্যবসায়।
যে ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে পাইকারদের কাছ থেকে পণ্য কিনে ভোক্তাদের নিকট বিক্রয় করে তাকে খুচরা ব্যবসায় বলে। কিছু ব্যতিক্রম বাদ দিলে বেশিরভাগ খুচরা ব্যবসায় ক্ষুদ্রায়তন প্রকৃতির হয়ে থাকে। সাধারণত স্বল্প পুঁজি নিয়ে এরূপ ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়।
উদ্দীপকে বলা হয়েছে, 'রিয়া জেনারেল স্টোর' এ নানা ধরনের পণ্যসামগ্রীতে ভরা। এলাকার বিভিন্ন ধরনের ক্রেতা রিয়া জেনারেল স্টোর থেকে পণ্য ক্রয় করে। জনগণের চাহিদামতো পণ্য সরবরাহের জন্য এর মালিককে বগুড়ায় যেতে হয় পণ্য সংগ্রহের জন্য। উক্ত বৈশিষ্ট্যগুলো খুচরা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত রিয়া জেনারেল স্টোরের ব্যবসায়টি খুচরা ব্যবসায়।
বগুড়ার ব্যবসায়ীদের ব্যবসায়টি পাইকারি ব্যবসায়, যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ।
উৎপাদনকারীর কাছ থেকে অধিক পরিমাণে পণ্যদ্রব্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয়কার্যকে পাইকারি ব্যবসায় বলে। পাইকারী ব্যবসায়িগণ ভোগ্যপণ্যের বেলায় উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীর মধ্যে এবং শিল্পের কাঁচামালের বেলায় উৎপাদনকারী ও শিল্পমালিকদের মধ্যে সংযোগ স্থাপন করেন।
উদ্দীপকে বলা হয়েছে, 'রিয়া জেনারেল স্টোর' এ নানা ধরনের পণ্যসামগ্রীতে ভরা। এলাকার বিভিন্ন ধরনের ক্রেতা রিয়া জেনারেল স্টোর থেকে পণ্য ক্রয় করে। জনগণের চাহিদামতো পণ্য সরবরাহের জন্য এর মালিককে বগুড়ায় যেতে হয় পণ্য সংগ্রহের জন্য। সেখানকার বড় ব্যবসায়ীরা বিদেশ থেকে পণ্য ক্রয় করে এনে ছোট ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে।
উদ্দীপকে বগুড়ার ব্যবসায়ীদের ব্যবসায়টি পাইকারি ব্যবসায়। এরূপ ব্যবসায়িগণ একত্রে অধিক পরিমাণে পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় করে থাকে। তাই এদের অনেক বেশি আর্থিক সামর্থ্য থাকতে হয়। এরূপ ব্যবসায়ীদের কারণেই দেশের বিভিন্ন প্রান্তে অবস্থারত সাধারণ জনগণ পণ্যদ্রব্য পেয়ে থাকে। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় আয় বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, বগুড়ার পাইকারি ব্যবসায়টি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ।
২. উদ্দীপক
গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে।
যে সমস্ত সেবাকর্ম অর্থের বিনিময়ে লাড় করা যায় এবং সেবাকে কেন্দ্র করে আর্থিক কর্মকাণ্ড পরিচালিত হয় সেসব সেবাই ব্যবসায়ের প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত। যেমন- ডাক্তারি, আইন ব্যবসায়, নার্সিং, হিসাব বৃত্তি, প্রকৌশল সেবা ইত্যাদি। এসব সেবা ভোক্তা যখন ভোগের জন্য আসে তখনই সেবা উৎপন্ন বা প্রদানের প্রয়োজন পড়ে। এজন্য প্রত্যক্ষ সেবা সংরক্ষণ অযোগ্য।
উদ্দীপকে সামাজিক ব্যবসায়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না; বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারা বিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে।
উদ্দীপকের মি. মাসুদ গ্রামের ছেলে-মেয়েদের শিক্ষাব্যবস্থা উন্নয়নের জন্য ঢাকায় বসবাসকারী তাঁর কয়েকজন বন্ধুর সাথে পরামর্শ করেন। এলক্ষ্যে তাঁরা একটি কোম্পানি গঠন করে তার মাধ্যমে ভালো স্কুল গড়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে সাশ্রয়ী মূল্যে শিক্ষা দেওয়া হবে। সংবিধিতে লেখা হলো, প্রত্যেক শেয়ারহোল্ডারদের শেয়ারের অর্থ দশ বছরের মধ্যে ফেরত দিয়ে প্রতিষ্ঠানটি নিজের পায়ে দাঁড়াবে। এক্ষেত্রে তারা লভ্যাংশ পাবে না। উক্ত বৈশিষ্ট্যগুলো সামাজিক ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক ব্যবসায়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
উদ্দীপকের সামাজিক ব্যবসায়টি ৭টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত, যেগুলো প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না; বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারা বিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে।
উদ্দীপকের মি. মাসুদ গ্রামের ছেলে-মেয়েদের শিক্ষাব্যবস্থা উন্নয়নের জন্য ঢাকায় বসবাসকারী তাঁর কয়েকজন বন্ধুর সাথে পরামর্শ করেন। এ লক্ষ্যে তাঁরা একটি ভালো স্কুল গড়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে সাশ্রয়ী মূল্যে শিক্ষা দেওয়া হবে। সংবিধিতে লেখা হলো, প্রত্যেক শেয়ারহোল্ডারকে শেয়ারের 'অর্থ দশ বছরের মধ্যে ফেরত দিয়ে প্রতিষ্ঠানটি নিজের পায়ে দাঁড়াবে। এক্ষেত্রে তারা লভ্যাংশ পাবে না।
সামাজিক ব্যবসায় ৭টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত, যা সমাজের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এরূপ ব্যবসায়ের ৭টি মূলনীতি হলো:(১) এরূপ ব্যবসায়ের উদ্দেশ্য হবে সমাজের কোনো সমস্যার উত্তরণ;(২) এটি আর্থিক সামর্থ্য অর্জন করবে; (৩) বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবে; (৪) ব্যবসায়ের মুনাফা প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়নে ব্যয় হবে; (৫) সমাজ সচেতনতার সাথে পরিচালনা করতে হবে; (৬) উত্তম কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে; (৭) আনন্দের সাথে প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
৩. উদ্দীপক
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়ীকে সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণ করতে হয়। যা ব্যবসায়ের সামাজিক দায়িত্ব হিসেবে গণ্য। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব সেসব দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কযুক্ত যা পালনের মাধ্যমে সমাজের কল্যাণ ও এর অগ্রগতি ঘটে। এছাড়াও প্রতিষ্ঠানকে এমনভাবে পরিচালিত হতে হয় যাতে তা মানবকল্যাণের মাধ্যমে ব্যক্তিগত কল্যাণসাধন করতে পারে।
উদ্দীপকে পঞ্চগড়ে চা-শিল্প গড়ে ওঠার পেছনে প্রাকৃতিক পরিবেশের অবদান বেশি।
কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবার বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এসব উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।
উদ্দীপকে বলা হয়েছে, পঞ্চগড়ে পাথরভাঙ্গা শিল্পের পাশাপাশি চা-শিল্প গড়ে উঠেছে। এক্ষেত্রে উক্ত অঞ্চল চা উৎপাদনের জন্য মাটিকে গুরুত্ব দিয়েছে, যা প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, উদ্দীপকে পঞ্চগড়ে চা-শিল্প গড়ে উঠার পেছনে প্রাকৃতিক পরিবেশের অবদান বেশি।
উদ্দীপকের আলোকে জীবনযাত্রার মান বৃদ্ধিতে অর্থনৈতিক পরিবেশের উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।
উদ্দীপকে বলা হয়েছে, পঞ্চগড়ে পাথরভাঙ্গা শিল্পের পাশাপাশি চা-শিল্প গড়ে উঠেছে। যে কারণে সীমান্ত অঞ্চল হওয়া সত্ত্বেও পঞ্চগড়ে ব্যাংক বিমা গড়ে উঠেছে। এর ফলে ঐ অঞ্চলের মানুষের আয় যেমন বেড়েছে, তেমনি জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। তারা এখন অন্য শহরের লোকের মতো উন্নতমানের জীবন উপভোগ করে।
অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের পঞ্চগড়ে পাথরভাঙ্গা শিল্পের জন্য যে ব্যাংক ও বিমা ব্যবস্থা গড়ে উঠেছে, তা ঐ এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এর মাধ্যমে মানুষ বিভিন্নভাবে অর্থনৈতিক সুযোগ-সুবিধা পাবে। তাই আমি মনে করি, জীবনযাত্রার মান বৃদ্ধিতে অর্থনৈতিক পরিবেশের উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৪. উদ্দীপক
মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে।
একটি দেশে বিদ্যমান সম্পদসমূহের যথাযথ ব্যবহারের ওপর দেশের জাতীয় উন্নতি নির্ভরশীল। ব্যবসায়ের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়। ব্যবসায় দেশের খনিজ সম্পদসহ সকল সম্পদের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করে। মূলধন গঠন ও তার সদ্ব্যবহার করে। ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে। সরকারের রাজস্ব আদায়ের মুখ্য খাত হলো দেশের ব্যবসায় খাত। এসব কারণেই অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় খাত গুরুত্বপূর্ণ।
উদ্দীপকের আলোকে মি. রবিন বৈদেশিক বাণিজ্যের অন্তর্গত পুনঃরপ্তানি বাণিজ্য পরিচালনা করছেন।
বিদেশ থেকে পণ্য আমদানি করে তা পুনরায় অন্য কোনো দেশে রপ্তানি করাকে পুনঃরপ্তানি বাণিজ্য বলে। সাধারণত এক দেশ থেকে কাঁচামাল বা পণ্য ক্রয় করে এনে নিজ দেশে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তা তৃতীয় কোনো দেশে বিক্রয়ের উদ্দেশ্যে পাঠানোর জন্য এ ধরনের বাণিজ্য করা হয়।
উদ্দীপকে দেখা যায়, ভুটানে সমুদ্রবন্দর না থাকায় সেখানকার ব্যবসায়ীরা বৈদেশিক বাণিজ্যে পিছিয়ে আছে। এই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ী মি. রবিন বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্য ক্রয় করে আনেন (আমদানি)। এরপর সেই পণ্য দেশে প্রক্রিয়াজাত করে বিক্রয়ের উদ্দেশ্যে পুনরায় ভুটানে প্রেরণ করেন (রপ্তানি)। যেহেতু তিনি এক দেশ থেকে পণ্য কিনে তা প্রক্রিয়াজাত করার পর অন্য দেশ ভুটানে রপ্তানি করছেন, তাই পাঠ্যবইয়ের ধারণানুযায়ী তার এই কার্যক্রমটি সুস্পষ্টভাবে পুনঃরপ্তানি বাণিজ্য।
উদ্দীপকে উল্লিখিত বাণিজ্যটি হলো 'পুনঃরপ্তানি বাণিজ্য', যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য।
বিদেশ থেকে কাঁচামাল বা অর্ধ-প্রস্তুত পণ্য আমদানি করে, তা নিজ দেশে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মান ও উপযোগ বৃদ্ধি করে তৃতীয় কোনো দেশে রপ্তানি করাকে পুনঃরপ্তানি বাণিজ্য বলে। এ ধরনের বাণিজ্যের ফলে দেশে শিল্পের প্রসার ঘটে, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।
উদ্দীপকে দেখা যায়, মি. রবিন বিদেশ হতে প্রয়োজনীয় পণ্য কিনে আনেন এবং তা দেশে প্রক্রিয়াজাত করে সমুদ্রবন্দরহীন দেশ ভুটানে রপ্তানি করেন। এর মাধ্যমে তিনি মূলত পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত হয়েছেন। রবিনের এই কাজটির ফলে আমদানিকৃত পণ্যের মূল্য সংযোজন হচ্ছে এবং দেশের অভ্যন্তরে প্রক্রিয়াজাতকরণের কারণে কারখানার প্রসার ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের বাণিজ্যের ভূমিকা অনস্বীকার্য। মি. রবিনের মতো ব্যবসায়ীরা যখন পুনঃরপ্তানি বাণিজ্যে নিয়োজিত হন, তখন দেশে আমদানি করা পণ্যের ওপর ভিত্তি করে নতুন নতুন শিল্প গড়ে ওঠে। এতে একদিকে যেমন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়, অন্যদিকে বিদেশে পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। উদ্দীপকেও বলা হয়েছে, এই কার্যক্রমের ফলে মি. রবিনের সাথে দেশও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ যৌক্তিক।
পরিশেষে বলা যায়, দেশের শিল্পের বিকাশ, সম্পদের সর্বোচ্চ ব্যবহার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে উদ্দীপকে উল্লিখিত পুনঃরপ্তানি বাণিজ্য সত্যিই অপরিহার্য।
৫. উদ্দীপক
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।
স্বল্প পুঁজি নিয়ে শহরে, গ্রামে-গঞ্জের যেকোনো জায়গায় একমালিকানা ব্যবসায় গঠন করা যায়। এরূপ ব্যবসায়ে মালিক একজন থাকে বিধায় তা স্বাধীনভাবে পরিচালনা করা যায়। এছাড়াও এরূপ ব্যবসায় গঠনে আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। যেকোনো ব্যক্তি ইচ্ছা করলে শুধু ট্রেড লাইসেন্স সংগ্রহ করে যেকোনো স্থানে এরূপ ব্যবসায় গঠন করতে পারে।
এই উদ্দীপকের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক একজন থাকে বিধায় তা স্বাধীনভাবে পরিচালনা করা যায়। এছাড়াও এরূপ ব্যবসায়ে লাভ হলে মালিক একাই ভোগ করেন এবং ক্ষতি হলে একাই বহন করেন। যেকোনো ব্যক্তি ইচ্ছা করলে শুধু ট্রেড লাইসেন্স সংগ্রহ করে যেকোনো স্থানে এরূপ ব্যবসায় গঠন করতে পারে।
উদ্দীপকে রফিকের দাদা তার বাড়ির নিকট বাজারে স্থানীয় লোকের চাহিদা মেটাতে একটি মুদির দোকান করেন। তার মৃত্যুর পর রফিকের বাবা ঐ দোকানের হাল ধরেন। রফিকের বাবা বৃদ্ধ হওয়ায় রফিক ঐ দোকান পরিচালনা করছেন। উক্ত ব্যবসায়ে যা লাভ হয় তা তিনি একাই ভোগ করেন এবং ক্ষতি হলেও একাই বহন করেন। উক্ত বৈশিষ্ট্যগুলো একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
উদ্দীপকের একমালিকানা ব্যবসায়টি টিকে থাকার অন্যতম কারণ একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থা।
একজন মাত্র মালিক কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায় অত্যন্ত সহজ প্রকৃতির। যে কেউ ইচ্ছা করলে স্বল্প পুঁজি নিয়ে একক মালিকানা ও কর্তৃত্বে এরূপ ব্যবসায় গঠন করতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন।
উদ্দীপকে রফিকের দাদা তার বাড়ির নিকট বাজারে স্থানীয় লোকের চাহিদা মেটাতে একটি মুদির দোকান করেন। তার মৃত্যুর পর রফিকের বাবা ঐ দোকানের হাল ধরেন। রফিকের বাবা বৃদ্ধ হলে রফিক ঐ দোকান পরিচালনা করছেন। উক্ত ব্যবসায়ে যা লাভ হয় তা তিনি একাই ভোগ করেন এবং ক্ষতি হলেও একাই বহন করেন।
উদ্দীপকের রফিক একমালিকানা ব্যবসায়ের সাথে জড়িত।, তিনি একাই তার ব্যবসায়টি পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। এতে ব্যবসায়ের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত তিনি দ্রুত নিতে পারেন। এক্ষেত্রে তাকে কারো সাথে পরামর্শ গ্রহণ করতে হয় না। এর ফলে তিনি ভোক্তাদের পরিবর্তিত রুচি ও চাহিদার সাথে তাল মিলিয়ে ব্যবসায়টি পরিচালনা করতে পারেন। তাই আমি মনে করি, একমালিকানা ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে রফিকের একমালিকানা ব্যবসায়টি টিকে রয়েছে।
৬. উদ্দীপক
চুক্তি ব্যতীত অংশীদারি ব্যবসায় গঠন করা যায় না। তাই চুক্তিকে অংশীদারি কারবারের মূলভিত্তি বলা হয়।
দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে। আর এই চুক্তিপত্রে অংশীদারদের মধ্যকার ভবিষ্যৎ কলহ পরিহার করার জন্য ব্যবসায়ের নাম, ঠিকানা, অবস্থান, উদ্দেশ্য ও আদর্শ, মেয়াদাকাল, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত নিয়ম-নীতি, মূলধনের পরিমাণ, লাভ-লোকসান বণ্টন পদ্ধতি ইত্যাদি যাবতীয় বিষয় লিপিবদ্ধ থাকে। ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে অংশীদারগণ এটি ব্যবহার করে। তাই চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়টি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়।
যে অংশীদারি ব্যবসায় একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হয় তাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ের সময় শেষ হলে বা উদ্দেশ্য বাস্তবায়িত হলে আপনা আপনি বিলোপ ঘটে। তবে সময় শেষ হওয়ার পর বা উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার পরও যদি চলতে থাকে তবে তা নির্দিষ্ট না হয়ে ঐচ্ছিক হয়ে যায়।
উদ্দীপকের 'অঙ্কন ট্রেডার্স' একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের অংশীদারদের চুক্তিতে উল্লেখ ছিল, তারা পুকুর লিজ নিয়ে সাত বছর মাছ চাষ করবে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের জন্য তারা ব্যবসায়টি গঠন করে, যা নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়টি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়।
উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টির নিবন্ধন না থাকার কারণে অঙ্কন ট্রেডার্স আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হয়।
নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করাকে বোঝায়। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক না করা হলেও অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের চেয়েও নিবন্ধিত অংশীদারি ব্যবসায় অধিক আইনগত সুবিধা এবং অধিক মর্যাদা লাভ করে। চুক্তিগত অধিকার প্রতিষ্ঠায় এবং পাওনা অর্থ আদায় এরূপ ব্যবসায় অধিকতর সুবিধা ভোগ করে। তাই বাধ্যতামূলক না হলেও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করাই উত্তম।
উদ্দীপকে 'অঙ্কন ট্রেডার্স' একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের অংশীদারদের চুক্তিতে উল্লেখ ছিল, তারা পুকুর লিজ নিয়ে সাত বছর মাছ চাষ করবে। কিন্তু সাত বছর পর মি. রহিমের কাছে মাছ বিক্রয় বাবদ পাওনা ৫০,০০০ টাকা আদায় করতে পারছে না। এমতাবস্থায় তারা আদালতের মাধ্যমে তাদের সমুদয় পাওনা আদায় করতে গিয়েও ব্যর্থ হয়।
অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ের সুবিধা পেতে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায়, নচেৎ করা যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটির নিবন্ধন করা ছিল না। তাই আমি মনে করি, নিবন্ধন না থাকার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে ব্যর্থ হয়।
৭. উদ্দীপক
যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যে অংশীদারি ব্যবসায়টির বিলোপসাধন ছাড়া আর কোনো উপায় নেই তবে তাকে বাধ্যতামূলক বিলোপসাধন বলে।
অংশীদারি আইনের ৪১ ধারা অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন হয়ে থাকে। এরূপ বিলোপসাধন দুটি কারণে হয়ে থাকে। এর একটি হচ্ছে: একজন ব্যতীত সকল অংশীদার একযোগে দেউলিয়া হলে, অন্যটি হচ্ছে: কোনো ব্যবসায় গঠনকালে বৈধ হয়ে পরবর্তীতে অবৈধ বলে গণ্য হলে।
উদ্দীপকে মি. মনি ঘুমন্ত অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এমন কিছু ব্যক্তি আছে যাদের ব্যবসায়ে মূলধন' বিনিয়োগ করার মতো সামর্থ্য রয়েছে কিন্তু ব্যবসায়ে শ্রম দেওয়ার মতো সময় বা যোগ্যতা নেই তারাই ঘুমন্ত অংশীদার হিসেবে ব্যবসায়ে যোগদান করে।
উদ্দীপকে রনি, মনি ও জনি তিনজন বন্ধু। তিন জনে মিলে গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরি গঠন করে। যেখানে রনি ও মনি মূলধন বিনিয়োগ করলেও রনি পরিচালনায় অংশগ্রহণ করে কিন্তু মনি করে না। মনির এমন বৈশিষ্ট্যটি ঘুমন্ত অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ।
তাই বলা যায়, উদ্দীপকে মি. মনি ঘুমন্ত অংশীদার।
মি. জনি একজন কর্মী অংশীদার, ব্যবসায়ের প্রয়োজনে তাকে অংশীদার হিসেবে গ্রহণ করা সম্পূর্ণ যৌক্তিক।
যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। এ ধরনের অংশীদার মূলত নিজের শ্রম, মেধা ও দক্ষতাকে পুঁজি। হিসেবে বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী এ ধরনের অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহন করে।
উদ্দীপকে রনি, মনি ও জনি তিনজন বন্ধু। তিন জনে মিলে গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরি গঠন করে। যেখানে রনি ও মনি মূলধন বিনিয়োগ করলেও রনি পরিচালনায় অংশগ্রহণ করে কিন্তু মনি করে না। অপর বন্ধু জনি মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে।
উদ্দীপকের জনি কর্মী অংশীদার। এমন অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না শুধু তার শ্রম ও দক্ষতা দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় ব্যবসায়ে বিনিয়োগ করার মতো মূলধন থাকলেও অভিজ্ঞতা না থাকার কারণে ব্যবসায় গঠন করা যায় না। তখন এমন অংশীদার নিয়ে ব্যবসায় শুরু করার প্রয়োজন দেখা দেয়। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানের স্বার্থে এমন অংশীদার গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে।
৮. উদ্দীপক
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।
প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়। এরূপ কোম্পানির সদস্যগণই প্রয়োজনীয় মূলধনের যোগান দিয়ে থাকে। এছাড়াও কোম্পানি বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনের নিকট হতে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে। কারণ এই কোম্পানি শেয়ার বা ঋণপত্র বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারে না। এটি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ববিশিষ্ট ব্যবসায় সংগঠন।
মি. B অগ্রাধিকার শেয়ারের মালিক।
যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বণ্টন ও বিলোপসাধনকালীন মূলধন ফেরতে অন্যান্য শেয়ারমালিকগণের চেয়ে বেশি অগ্রাধিকার পেয়ে থাকে তাকেই অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে। এরূপ শেয়ারমালিকদের লভ্যাংশ সর্বপ্রথম দেওয়া হয় এবং কোম্পানির অবসান হলেও প্রথমে এদের মূলধন ফেরত দেওয়া হয়। এরা ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারে না।
উদ্দীপকে মি. A এবং মি. B তাসিন কোম্পানি লিমিটেডের শেয়ার ক্রয় করেছেন। এদের মধ্যে মি. A কোম্পানির বার্ষিক সাধারণ সভায়। উপস্থিত থাকার আমন্ত্রণপত্র পেলেও মি. B পান না। এছাড়াও কোম্পানিটি বিলোপের সময় মি. B বিনিয়োগকৃত ৫ লক্ষ টাকা ফেরত পেলেও মি. A তার বিনিয়োগ অপেক্ষা ১ লক্ষ টাকা কম পান। মি. B এর বৈশিষ্ট্যগুলো অগ্রাধিকার শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. B অগ্রাধিকার শেয়ারের মালিক।
উদ্দীপকে মি. A সাধারণ শেয়ার ক্রয় করে এবং মি. B অগ্রাধিকার শেয়ার ক্রয় করে, কোম্পানির মালিকদ্বয়ের মধ্যে মি. A বেশি মর্যাদাপূর্ণ।
যে শেয়ারমালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। অন্যদিকে যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বণ্টন ও বিলোপসাধনকালীন সময়ে মূলধন ফেরতে অন্যান্য শেয়ারমালিকের চেয়ে বেশি অগ্রাধিকার পেয়ে থাকে তাকেই অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে। সাধারণ শেয়ারহোল্ডারগণই কোম্পানির প্রকৃত মালিক। তাই এদের মর্যাদা বেশি।
উদ্দীপকের মি. A এবং মি. B তাসিন কোম্পানি লিমিটেডের শেয়ার ক্রয় করেছেন। এদের মধ্যে মি. A কোম্পানির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার আমন্ত্রণপত্র পেলেও মি. B. পান না। এছাড়াও কোম্পানিটি বিলোপের সময় মি. B বিনিয়োগকৃত ৫ লক্ষ টাকা ফেরত পেলেও মি. A তার বিনিয়োগ অপেক্ষা ১ লক্ষ টাকা কম পান।
সাধারণ শেয়ারহোল্ডারগণ অগ্রাধিকার শেয়ারমালিকদের লভ্যাংশ বণ্টনের পর শতকরা হারে লভ্যাংশ পায় এবং কোম্পানির বিলোপসাধনকালে সবার শেষে মূলধন ফেরত পায়। তবে এরা কোম্পানির পরিচালক হতে পারে, পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে, সভায় অংশগ্রহণ করতে পারে, সভায় নিজের মতামত ব্যক্ত করতে পারে। সর্বোপরি এরূপ শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিকরূপে গণ্য হয়। তাই আমি মনে করি, মি. A এবং মি. B এর মধ্যে মি. A বেশি মর্যাদাপূর্ণ।
৯. উদ্দীপক
ব্যক্তি না হয়েও আইনের মাধ্যমে গঠিত হওয়ায় কোম্পানি একজন ব্যক্তির মতো নিজ নামে সকল ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে পারে বলে একে কৃত্রিম সত্তা বলে।
নির্দিষ্ট আইনের আওতায় সৃষ্টি হয় বলে আইন কোম্পানিকে রক্তমাংসে গড়া মানুষের ন্যায় একটি কৃত্রিম ব্যক্তিসত্তা প্রদান করেছে। যদিও একে দেখা যায় না বা ছোঁয়া যায় না অথবা মানুষের ন্যায় এর কোনো ভোটাধিকার থাকে না। ফলে এরূপ প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে, লেনদেন করতে এবং প্রয়োজনে মোকদ্দমা দায়ের করতে পারে। অন্যরাও একইভাবে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।
জী উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি।
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেলেও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন' হলে তারা বাজারে, শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।
উদ্দীপকের মি. সাদ ও তার ২৬ জন বন্ধু মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাদের সকলের মালিকানা শেয়ারা দ্বারা নির্ধারিত। উক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এছাড়াও তাদের প্রতিষ্ঠানের পরিচালক সংখ্যা ৭ জন। উক্ত বৈশিষ্ট্যগুলো পাবলিক লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি।
উদ্দীপকে উল্লিখিত পাবলিক লিমিটেড কোম্পানিটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।
উদ্দীপকের মি. সাদ ও তার ২৬ জন বন্ধু মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাদের সকলের মালিকানা শেয়ারা দ্বারা নির্ধারিত। উক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এছাড়াও তাদের প্রতিষ্ঠানের পরিচালক সংখ্যা ৭ জন।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি পাবলিক লি. কোম্পানি। উক্ত কোম্পানিটি একটি বৃহদায়তন ব্যবসায় সংগঠন। এতে দেশের অনেক বেকার লোকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে দেশের বেকার সমস্যার সমাধান হয় এবং দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে যায়। আর মাথাপিছু আয় বেড়ে যায় বলে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। এছাড়াও বৃহদায়তন ব্যবসায়ের মাধ্যমে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত পাবলিক লিমিটেড কোম্পানিটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
১০. উদ্দীপক
সমবায়ীদের একত্রে মিলে-মিশে চলার নীতিকেই একতাই বল নীতি বলে।
ইংরেজিতে একটি প্রবাদ আছে 'Unity is strength' অর্থাৎ একতাই বল। সমবায়ের মূলমন্ত্রই একতাই বল। যা ঐক্যের শক্তিকে প্রাধান্য দেয় এবং বিচ্ছিন্নতা পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস চালায়। দরিদ্র ও সমমনা ব্যক্তিগণ একটি সুন্দর ভবিষ্যতের আশায় নিজেদের সীমিত সামর্থ্যকে একত্রিত করে যেমনি সমবায় গঠন করে, তেমনি সফলতা লাভে সকল অবস্থায় সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হয়।
উদ্দীপকের সংগঠনটি ঋণদান সমবায় সংগঠন।
বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিগণ ঋণ সুবিধাপ্রাপ্তির লক্ষ্যে যে সমিতি গঠন করে তাকে ঋণদান সমবায় সমিতি বলে। এরূপ সমিতির সদস্যদের ক্রয়কৃত শেয়ার ও জমাকৃত আমানত এবং প্রয়োজনে সমবায় ব্যাংক বা অন্যান্য ব্যাংক হতে তহবিল সংগ্রহ করে তা থেকে প্রয়োজনমতো সমবায়ীদের ঋণ দেওয়া হয়।
উদ্দীপকের রফিক মিয়া রাজাপুরের ৪৫ জনকে সাথে নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সুদি মহাজনদের ঋণের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তারা প্রতিষ্ঠানটি গঠন করে। উক্ত প্রতিষ্ঠান হতে সদস্যরা কম সুদে ঋণ পেয়ে থাকে। উক্ত বৈশিষ্ট্যগুলো ঋণদান সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সংগঠনটি ঋণদান সমবায় সংগঠন।
চতুর্থ বছরে এসে তাদের মুনাফা দাঁড়ায় ২,৯০,০০০ টাকা। কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সদস্যরা সমানভাবে ভোটাধিকার প্রয়োগ করে। নব নির্বাচিত নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেয় তারা সংরক্ষিত তহবিল দ্বারা একটি অটোরিকশা ক্রয় করবে।
উদ্দীপকের তথ্য অনুযায়ী অটোরিকশা কেনার সম্পূর্ণ অর্থ সংরক্ষিত তহবিল থেকে জোগানো যাবে না।
মোট মুনাফা = ২,৯০,০০০ = ২,৯০,০০০ টাকা। ন্যূনতম ১৫% হারে সংরক্ষিত তহবিল = ২,৯০,০০০ × ১৫% = ৪৩,৫০০ টাকা।
সমবায় সমিতি আইন, ২০০১-এর ৩৪(২) ধারায় সংরক্ষিত তহবিলের সর্বোচ্চ ৫০% ব্যবসায়ে বিনিয়োগ করা যায়। অতএব এই বিনিয়োগে ব্যবহারযোগ্য সর্বোচ্চ অর্থ = ৪৩,৫০০ × ৫০% = ২১,৭৫০ টাকা। অটোরিকশা কিনতে প্রয়োজন ৬০,০০০ টাকা; ঘাটতি = ৬০,০০০ − ২১,৭৫০ = ৩৮,২৫০ টাকা।
এই হিসাব পূর্বের সঞ্চিতি, অতিরিক্ত সংরক্ষণ, ক্ষতি সমন্বয় বা পূর্ববিনিয়োগের তথ্য না থাকায় শুধু প্রদত্ত মুনাফা থেকে ন্যূনতম সংরক্ষণ এবং আগে কোনো অর্থ ব্যবহৃত হয়নি ধরে করা হয়েছে। উন্নয়ন তহবিল বা কুঋণ সঞ্চিতিকে সাধারণ সংরক্ষিত তহবিল ধরে এই বিনিয়োগে যোগ করা যাবে না। উপবিধি ও প্রযোজ্য অনুমোদনও মানতে হবে।
১১. উদ্দীপক
ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কিত।
ব্যবসায়ের ক্ষেত্রে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয় এ সংক্রান্ত বোধ বা উপলব্ধিকে ব্যবসায় মূল্যবোধ বলে। অন্যদিকে ব্যবসায়ের ক্ষেত্রে যা করা উচিত তা করা, যা করা উচিত নয় তা থেকে বিরত থাকাকে ব্যবসায় নৈতিকতা বলে। একজন ব্যক্তিকে ঠকিয়ে বড়লোক হওয়া যায় না এটা ব্যক্তির বোধের বিষয়। এই বোধ আচরণের মাধ্যমে প্রকাশিত হয়, যা নৈতিকতার সাথে সম্পর্কিত। মূল্যবোধ যদি এক্ষেত্রে নেতিবাচক হয় তবে অনৈতিক আচরণ প্রকাশ পায়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কিত বলা হয়।
উদ্দীপকে তৌহিদের কাজটির মাধ্যমে ব্যবসায় নৈতিকতার দিকটি বিশেষভাবে ফুটে উঠেছে।
ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্য-দ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। আর এগুলো মেনে চললে প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে সুনাম বয়ে আনে।
উদ্দীপকে তৌহিদ মৌসুমি ফলের ব্যবসায় করে। সে দেশের বিভিন্ন স্থান থেকে ফলমূল সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করে। ফলমূল পচনরোধে বিভিন্ন ব্যবসায়ী রাসায়নিক ব্যবহার করলেও তৌহিদ তা করেন না। সে সরাসরি বাগান থেকে বিষমুক্ত ফল সংগ্রহ করে এবং ক্রেতাদের কাছে সঠিক মূল্যে সরবরাহ করে। জনাব তৌহিদের কার্যক্রমগুলোর মাধ্যমে তার মধ্যে ব্যবসায় নৈতিকতার দিকটি ফুটে উঠেছে।
তৌহিদ ব্যবসায় নৈতিকতার বিষয়টি মেনে ব্যবসায় করছে, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা।মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্য-দ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন।
উদ্দীপকে তৌহিদ মৌসুমি ফলের ব্যবসায় করে। সে দেশের, বিভিন্ন স্থান থেকে ফলমূল সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করে। ফলমূল পচনরোধে বিভিন্ন ব্যবসায়ী রাসায়নিক ব্যবহার করলেও তৌহিদ তা করে না। সে সরাসরি বাগান থেকে বিষমুক্ত ফল সংগ্রহ করে এবং ক্রেতাদের কাছে সঠিক মূল্যে সরবরাহ করে।
তৌহিদ একজন সমাজ হিতৈষী মানুষ। তিনি গ্রাহকদের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করেন। এজন্য তিনি সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সঠিক দামে, উৎকৃষ্ট মানের ফল বিক্রয় করেন। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই আমি মনে করি, তৌহিদের কর্মকান্ড দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।