১. উদ্দীপক
কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, সাগর, প্রাকৃতিক সম্পদ, দেশীয় আয়তন, দেশীয় অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ধরনের। পরিবেশের এমন পার্থক্যের কারণেই এক এক অঞ্চলে এক এক ধরনের ফসল উৎপাদিত হয়। ফলে ব্যবসায়-বাণিজ্যের মধ্যেও তারতম্য ঘটে। এছাড়াও একটা দেশের মানুষের জীবন-যাত্রা, পোশাক-পরিচ্ছেদ, খাওয়া-দাওয়া সবকিছুই প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত। বিশেষভাবে কৃষি, শিল্পসহ অর্থনীতির বিভিন্ন খাত এর দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়ে থাকে।
প্রাকৃতিক পরিবেশ মলয় চাকমার আনারস উৎপাদনে আকৃষ্ট করেছে।
কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এসব উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।
উদ্দীপকে মলয় চাকমা বান্দরবান জেলার একজন অধিবাসী। তিনি পাহাড়ি অঞ্চলে আনারস চাষ করেন। পাহাড়ের উপযুক্ত মাটি, পরিমিত বৃষ্টিপাত ও অন্যান্য পরিবেশ অনুকূলে থাকায় প্রতিবছর আনারসের ব্যাপক ফলন হয়। আনারস চাষে মলয় চাকমা যে বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়েছে তা প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশ মলয় চাকমার আনারস উৎপাদনে আকৃষ্ট করেছে।
মলয় চাকমা প্রাকৃতিক পরিবেশের প্রভাবে মাঝে মাঝে চিন্তিত হন এবং তা থেকে উত্তরণের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এসব উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।.
উদ্দীপকের মলয় চাকমা বান্দরবান জেলার পাহাড়ি অঞ্চলে আনারস চাষ করেন। পাহাড়ের উপযুক্ত মাটি, পরিমিত বৃষ্টিপাত ও অন্যান্য পরিবেশ অনুকূলে থাকায় প্রতিবছর আনারসের ব্যাপক ফলন হয়। এছাড়াও পাহাড়ি অঞ্চলের আনারস খুবই সুস্বাদু হওয়ায় দেশের বিভিন্ন জেলায় এই আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু পাহাড়ি অঞ্চলের সাথে অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থা না থাকায় তিনি মাঝে মাঝে আনারস উৎপাদন নিয়ে চিন্তিত থাকেন।
যেকোনো দেশের ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে অবকাঠামোগত সুযোগ-সুবিধার অনুকূল উপস্থিতি ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের মলয় চাকমাও এই অবকাঠামোগত সুযোগ-সুবিধা অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার অভাবে তার ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। উক্ত যোগাযোগ ব্যবস্থা প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই প্রাকৃতিক পরিবেশের যথাযথ ব্যবস্থা গ্রহণ ছাড়া মলয় চাকমার পক্ষে ব্যবসায়ে টিকে থাকা সম্ভবপর হয় না। তাই আমি মনে করি, উদ্দীপকের উদ্ভূত সমস্যার সমাধানের জন্য প্রাকৃতিক পরিবেশ তথা যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে।
২. উদ্দীপক
গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে।
যে সমস্ত সেবাকর্ম অর্থের বিনিময়ে লাভ করা যায় এবং সেবাকে কেন্দ্র করে আর্থিক কর্মকাণ্ড পরিচালিত হয় সেসব সেবাই ব্যবসায়ের প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত। যেমন- ডাক্তারি, আইন ব্যবসায়, নার্সিং, হিসাব বৃত্তি, প্রকৌশল সেবা ইত্যাদি। এসব সেবা ভোক্তা যখন ভোগের জন্য আসে তখনই সেবা উৎপন্ন বা প্রদানের প্রয়োজন পড়ে।
উদ্দীপকে বর্ণিত নাজমা বেগম মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়ী।
যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।
উদ্দীপকের নাজমা বেগম একজন হস্তশিল্প ব্যবসায়ী। তিনি পটুয়াখালী জেলার পর্যটন এলাকায় বসবাস করেন। সমুদ্রসৈকত থেকে তিনি শামুক, ঝিনুক ও অন্যান্য পাথর সংগ্রহ করে গৃহে বসে মানুষের ব্যবহার উপযোগী নান্দনিক পণ্য তৈরি করে বিভিন্ন দোকানে বিক্রয় করেন। নাজমা বেগম একক প্রচেষ্টায় তার ব্যবসায় কার্যক্রম পরিচালনা করেন, যা একমালিকানা ব্যবসায়ের সাদৃশ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত নাজমা বেগম মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়ী।
"ব্যাংক ঋণই সমস্যা সমাধানের উৎকৃষ্ট উপায়”- উক্তিটির সাথে আমি একমত।
যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়।
উদ্দীপকে নাজমা বেগম পটুয়াখালী জেলার পর্যটন এলাকার একজন হস্তশিল্প ব্যবসায়ী। সমুদ্রসৈকত থেকে তিনি শামুক, ঝিনুক ও অন্যান্য পাথর সংগ্রহ করে গৃহে বসে মানুষের ব্যবহার উপযোগী নান্দনিক পণ্য তৈরি করে বিভিন্ন দোকানে বিক্রয় করেন। কুয়াকাটা পর্যটন এলাকা দিন দিন মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠায় তার পণ্যের চাহিদা দিন -দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু স্বল্প মূলধন ও স্বল্পসংখ্যক শ্রমিক থাকায় তিনি গ্রাহকদের চাহিদা মেটাতে পারছেন না।
অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, ব্যাংক ঋণই নাজমা বেগমের সমস্যা সমাধানের উৎকৃষ্ট উপায় হতে পারে।
৩. উদ্দীপক
অংশীদারগণের ব্যবসায়সংক্রান্ত বিষয়ে একমত হওয়াকে অংশীদারি চুক্তি বলে।
দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে। আর এই চুক্তিপত্রে অংশীদারদের মধ্যকার ভবিষ্যৎ কলহ পরিহার করার জন্য ব্যবসায়ের নাম, ঠিকানা, অবস্থান, উদ্দেশ্য ও আদর্শ, মেয়াদাকাল, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত নিয়ম-নীতি, মূলধনের পরিমাণ, লাভ-লোকসান বণ্টন পদ্ধতি ইত্যাদি যাবতীয় বিষয় এ চুক্তিপত্রে লিপিবদ্ধ থাকে। ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে অংশীদারগণ এটি ব্যবহার করে। তাই চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি বলা' হয়।
উদ্দীপকের সাথী ঘুমন্ত অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে, ঝুঁকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায় সবসময়ই অসীম এবং অন্যান্য অংশীদারের ন্যায় মুনাফার অংশও পায়। তবে এ ধরনের অংশীদারের অবসরের সময় গণবিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না।
উদ্দীপকের তিশা, মিতা ও সাথী তিন বান্ধবী পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে একটি ব্যবসায় গড়ে তোলেন। তারা তিনজনেই ব্যবসায়ে সমহারে মূলধন বিনিয়োগ করেন। এদের মধ্যে সাথী ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। সাথীর বৈশিষ্ট্যটি ঘুমন্ত অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সাথী ঘুমন্ত অংশীদার।
মিতা আপাতদৃষ্টিতে অংশীদার, তিনি ব্যবসায় হতে মুনাফার অংশ পাবেন না।
যে অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণ করে কিন্তু ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধন উত্তোলন করে না তাকে আপাতদৃষ্টিতে অংশীদার বলে। মূলত এরূপ অংশীদার ব্যবসায়ের অংশীদার নয়, বিনিয়োগকারী বা পাওনাদার। তবে কোনো সক্রিয় অংশীদার গণবিজ্ঞপ্তি না দিয়ে অবসর গ্রহণ করে তবে তিনি তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ হবেন।
উদ্দীপকে তিশা, মিতা ও সাথী তিন বান্ধবী পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে একটি ব্যবসায় গড়ে তোলেন। তারা তিনজনেই ব্যবসায়ে সমহারে মূলধন বিনিয়োগ করেন। এদের মধ্যে সাথী ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। কয়েক বছর পর মিতা ব্যবসায় হতে অবসর গ্রহণ করে কিন্তু মূলধন তুলে নেননি। হিসাবকাল শেষে সবাই মুনাফার অংশ দাবি করে।
আপাতদৃষ্টিতে অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণ করে তার বিনিয়োগকৃত মূলধন ব্যবসায়ে ঋণ হিসেবে রেখে দেয়। 'অংশীদারি আইন অনুযায়ী এরা ব্যবসায় হতে মুনাফা পাবে না। তবে তার বিনিয়োগকৃত মূলধনের ওপর নির্দিষ্ট হারে সুদ পাবে। তাই আমি মনে করি আপাতদৃষ্টিতে অংশীদার হিসেবে মিতা ব্যবসায় হতে মুনাফার অংশ পাবেন না।
৪. উদ্দীপক
যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন বিনিয়োগ করে কিন্তু তার পেছনে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না; বরং সমাজের কল্যাণসাধনের উদ্দেশ্য থাকে তাকে সামাজিক ব্যবসায় বলে।
সামাজিক ব্যবসায়ের কাজ হলো বাণিজ্যিক কিন্তু এর মূল উদ্দেশ্য হলো ব্যবসায়কে দক্ষতার সাথে পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করা। এটি এমন একটি কোম্পানি হবে যা সমাজের দরিদ্র ও অবহেলিত শ্রেণির মানুষকে কিছু দেওয়ার জন্য গঠিত হবে। স্বাস্থ্যসেবা, গৃহায়ন, দরিদ্রদেরকে ঋণদান, দরিদ্র শিশুদেরকে খাদ্য প্রদান ও শিক্ষা দান, পুষ্টিশিক্ষা, টিকাদান কর্মসূচি, নিরাপদ খাবার পানি সরবরাহ ইত্যাদি সামাজিক ব্যবসায়ের উদাহরণ এসব কারণেই সামাজিক ব্যবসায় এত গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে বর্ণিত রহিমা বেগম ব্যবসায়ের রূপগত উপযোগ সৃষ্টি করছেন।
দ্রব্যের আকার-আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। উৎপাদনের মাধ্যমেই সে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। শিল্প প্রকৃতিপ্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে এই রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে।
উদ্দীপকে রহিমা বেগম একজন কুটিরশিল্প ব্যবসায়ী। তিনি বিভিন্ন অঞ্চল থেকে বাঁশ, বেত সংগ্রহ করে আসবাবপত্র তৈরি করেন। অতঃপর তা শহরে বিক্রয় করেন। রহিমা বেগম বাঁশ ও বেত দিয়ে আসবাবপত্র তৈরি করেন, যা রূপগত উপযোগের সাদৃশ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত রহিমা বেগম ব্যবসায়ের রূপগত উপযোগ সৃষ্টি করছেন।
একমালিকানা ব্যবসায়ের জন্য উপযুক্ত স্থান প্রয়োজন, তাই রহিমা বেগম কর্তৃক শহরে দোকান ও গুদাম ভাড়ার চিন্তা যথার্থ।
একমালিকানা ব্যবসায় একক মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। ফলে এ ব্যবসায় সহজেই যেকোনো স্থানে গঠন করা যায়। যার কারণে পৃথিবীর সর্বত্রই এ ব্যবসায়ের সংখ্যাই বেশি এবং এর মাধ্যমে সম্পদের সুসম বণ্টন করা সম্ভবপর হয়।
উদ্দীপকে রহিমা বেগম একজন কুটিরশিল্প ব্যবসায়ী। তিনি বিভিন্ন অঞ্চল থেকে বাঁশ, বেত সংগ্রহ করে আসবাবপত্র তৈরি করেন। অতঃপর তা শহরে বিক্রয় করেন। দিন দিন বাঁশ ও বেতের আসবাবপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তাঁর ব্যবসায়ের প্রসার ঘটেছে। তিনি এখন চিন্তাভাবনা করছেন শহরে একটি দোকান ও গুদাম ভাড়া নিবেন।
যেকোনো স্থানে স্থাপন করলেই যে ব্যবসায়ে সফলতা আসবে এমন নয়; বরং ব্যবসায় স্থাপন করার শুরুতেই ব্যবসায়ের স্থান নির্বাচনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে। কারণ সব ধরনের স্থান সব ধরনের পণ্যের ব্যবসায়ের জন্য উপযোগী নয়। এক্ষেত্রে উদ্দীপকের রহিমা বেগমকে একজন সচেতন ও বিচক্ষণ ব্যক্তি বলা যায়। কারণ তিনি তার ব্যবসায়টি স্থাপনের পূর্বে স্থান নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়েছেন।
৫. উদ্দীপক
যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির ৫০% এর অধিক শেয়ার মালিকানার অধিকারী হয় তবে তাকে হোল্ডিং কোম্পানি বলে।
হোল্ডিং কোম্পানিগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিকাংশ পরিচালক নিয়োগ করার ক্ষমতার অধিকারী হয়। এরূপ কোম্পানিকে নিয়ন্ত্রণকারী কোম্পানিও বলা হয় এবং এর অধীনে যারা থাকে তাদেরকে অধীনস্থ কোম্পানি বলে। এরূপ কোম্পানি তার অধীন কোম্পানিগুলোর সহযোগে এক ধরনের জোটের সৃষ্টি করে। বাংলাদেশে স্কয়ার গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ ইত্যাদি ক্ষেত্রে মূল কোম্পানি এ ধরনের কোম্পানি হিসেবে কর্মরত।
উদ্দীপকে বর্ণিত জনাব রসুল ও তার বন্ধুরা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছে।
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়।
উদ্দীপকের জনাব রসুল ও তার তিন বন্ধু মিলে ঢাকার গাজীপুর এলাকায় একটি পোশাক কারখানা গড়ে তুলবে এই মর্মে চিন্তাভাবনা করলেন। এজন্য তারা কোম্পানি গঠনের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে নিবন্ধকের নিকট জমা দিলেন। নিবন্ধক প্রয়োজনীয় কাগজপত্র দেখে সন্তুষ্ট হয়ে কোম্পানির নিবন্ধনপত্র প্রদান করে। উক্ত নিবন্ধনপত্র পেয়েই তারা ব্যবসায়ের কার্যক্রম শুরু করেন। একমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পেয়ে কাজ শুরু করে দিতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত জনাব রসুল ও তার বন্ধুরা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছে।
উদ্দীপকের কোম্পানিকে শেয়ার বিক্রয় করতে হলে প্রাইভেট থেকে পাবলিক লি. কোম্পানিতে রূপান্তর করতে হবে।
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেয়েও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।
উদ্দীপকের জনাব রসুল ও তার তিন বন্ধু মিলে ঢাকার গাজীপুর এলাকায় একটি পোশাক কারখানা গড়ে তুলবে এই মর্মে চিন্তাভাবনা করলেন। এজন্য তারা কোম্পানি গঠনের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে নিবন্ধকের নিকট জমা দিলেন। নিবন্ধক প্রয়োজনীয় কাগজপত্র দেখে সন্তুষ্ট হয়ে কোম্পানির নিবন্ধনপত্র প্রদান করে। উক্ত নিবন্ধনপত্র পেয়েই তারা ব্যবসায়ের কার্যক্রম শুরু করেন। বর্তমানে তারা কোম্পানির মূলধন বৃদ্ধি করতে চায় কিন্তু তারা বাজারে শেয়ার বিক্রয় করতে পারছে না।
উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোম্পানি আইন অনুযায়ী বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। শেয়ার বিক্রয় করতে হলে কোম্পানিটিকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় বাজারে শেয়ার বিক্রয় করতে গিয়ে ঝামেলার সম্মুখীন হয়। এমতাবস্থায় আমি মনে করি, উদ্দীপকের কোম্পানিকে শেয়ার বিক্রয় করতে হলে প্রাইভেট থেকে পাবলিক লি. কোম্পানিতে রূপান্তর করতে হবে।
৬. উদ্দীপক
পলিথিনের ব্যবহার পরিবেশকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে।
বাংলাদেশে যেসব কারণে পরিবেশ দূষিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পলিথিন। পলিথিন এমন একটা পণ্য যা মাটির সাথে মিশে না ও পানিতে গলে না। ফলে মাটি দূষণ ও পানি দূষণের অন্যতম একটি কারণ হচ্ছে পলিথিন। এর ব্যাপক ব্যবহারের কারণে রাস্তা-ঘাট, বাসা বাড়ি সর্বত্রই আবর্জনার সৃষ্টি হয় এবং স্যুয়ারেজ লাইন আটকে যাওয়া ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও ব্যবহৃত পলিথিন সংগ্রহ করে পুনরায় উৎপাদন করার সময় বায়ু দূষণের সৃষ্টি হয়।
জনাব হাশেম ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন।
ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার ওপরই প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে।
উদ্দীপকে জনাব হাশেম একজন মুদি ব্যবসায়ী। তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করে থাকেন। এছাড়াও তিনি শিশুখাদ্য বিক্রয়ের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করেন। তিনি কখনই মেয়াদ উত্তীর্ণ বা নকল পণ্য বিক্রয় করেন না। জনাব হাশেমের এসব কর্মকাণ্ড ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব হাশেম ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন।
জনাব হাশেমের কর্মকান্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিকতাসম্পন্ন।
উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন।
উদ্দীপকের জনাব হাশেম একজন মুদি ব্যবসায়ী। তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করে থাকেন। এছাড়াও তিনি শিশুখাদ্য বিক্রয়ের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করেন এবং তিনি কখনই মেয়াদ উত্তীর্ণ বা নকল পণ্য বিক্রয় করেন না। এমনকি তিনি যথাসময়ে সরকারকে কর প্রদান করেন। রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করেন। প্রথমদিকে লাভজনক না হলেও এখন তার ব্যবসায়ের বেশ সুনাম সকলের মুখে মুখে।
জনাব হাশেম একজন সমাজ হিতৈষী মানুষ। তিনি গ্রাহকদের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করেন। এজন্য তিনি সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সঠিক দামে, উৎকৃষ্ট মানের পণ্য বিক্রয় করেন। এছাড়াও তিনি কখনই ওজনে কম দেন না এবং সরকারকে সময়মতো কর প্রদান করেন। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই আমি মনে করি, জনাব হাশেমের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিকতাসম্পন্ন।
৭. উদ্দীপক
সমবায়ীদের একত্রে মিলে-মিশে চলার নীতিকেই একতাই বল নীতি বলে।
ইংরেজিতে একটি প্রবাদ আছে, 'Unity is strength' অর্থাৎ একতাই বল। সমবায়ের মূলমন্ত্র একতাই বল। যা ঐক্যের শক্তিকে প্রাধান্য দেয় এবং বিচ্ছিন্নতা পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস চালায়। দরিদ্র ও সমমনা ব্যক্তিগণ একটি সুন্দর ভবিষ্যতের আশায় নিজেদের সীমিত সামর্থ্যকে একত্রিত করে যেমনি সমবায় গঠন করে, তেমনি সফলতা লাভে সকল অবস্থায় সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হয়।
উদ্দীপকে বর্ণিত সদস্যদের প্রকৃতি বিচারে এটি একটি 'উৎপাদক সমবায় সমিতি'।
সমমনা ও সমপেশায় নিয়োজিত ক্ষুদ্র উৎপাদকগণ (যেমন- কৃষক, জেলে, তাঁতি, কুমার ইত্যাদি) নিজেদের উৎপাদন কাজকে সহজতর করা, প্রয়োজনীয় মূলধন সংগ্রহ এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে যে সমবায় সমিতি গঠন করে, তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।
উদ্দীপকে দেখা যায়, পদ্মা পাড়ের দরিদ্র ও অসহায় জেলেরা তাদের দুঃখ-দুর্দশা দূর করার জন্য একত্রিত হয়ে ২০ জনের একটি সমবায় সমিতি গঠন করেছে। তারা নিজেদের আয়ের একটি নির্দিষ্ট অংশ চাঁদা হিসেবে সমিতিতে জমা দিচ্ছে। ব্যবসায়িক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জেলেরা হলেন প্রাথমিক উৎপাদক, কারণ তারা প্রকৃতি (নদী) থেকে মৎস্য আহরণ করেন। সমপেশায় নিয়োজিত এই ক্ষুদ্র উৎপাদকরা (জেলেরা) নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, মাছ ধরার সরঞ্জাম ক্রয় ও মূলধন গঠনের লক্ষ্যেই একতাবদ্ধ হয়েছেন। যেহেতু উদ্দীপকের সদস্যদের পেশাগত প্রকৃতি হলো উৎপাদন বা মৎস্য আহরণ, তাই তাদের গঠিত এই সমিতিটি সুস্পষ্টভাবেই একটি 'উৎপাদক সমবায় সমিতি'।
জীবনযাত্রার মান উন্নয়নে জেলেদের সংরক্ষিত তহবিলে টাকা জমা রাখার সিদ্ধান্তটি যথাযথ।
সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩) = ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০ – ১৮) = ৮২% সদস্যদের মধ্যে বণ্টন করা হয়।
উদ্দীপকে বলা হয়েছে, পদ্মা পাড়ের জেলেরা গরিব ও অসহায়। বছরের বেশিরভাগ সময়ই তাদের সংসারে দুঃখ-দুর্দশা লেগেই থাকে। এমতাবস্থায় তারা চিন্তা করল, নিজেদের দুঃখ-দুর্দশা দূর করার লক্ষ্যে একতা, সততা ও ন্যায্যতার ভিত্তিতে একটি সমবায় সমিতি গঠন করবে। এই লক্ষ্যে তারা বিশ জন সদস্য মিলে একটি সমবায় সমিতি গঠন করে। তাদের আয়ের নির্দিষ্ট একটা অংশ চাঁদা হিসেবে সমিতিতে জমা দেয়।
সমবায় হচ্ছে এমন এক সংগঠন যা ব্যক্তি, সমাজ তথা দেশের কল্যাণে কাজ করে। এরূপ সংগঠনের মাধ্যমে সদস্যদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। উক্ত সঞ্চিত অর্থ দিয়ে নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে এবং মধ্যস্বত্বভোগীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পেতে পারে। তাই আমি মনে করি, জীবনযাত্রার মান উন্নয়নে জেলেদের সংরক্ষিত তহবিলে টাকা জমা রাখার সিদ্ধান্তটি যথাযথ।
৮. উদ্দীপক
ব্যক্তি না হয়েও আইনের মাধ্যমে গঠিত হওয়ায় কোম্পানি একজন ব্যক্তির মতো নিজ নামে সকল ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে পারে বলে একে কৃত্রিম সত্তা বলে।
নির্দিষ্ট আইনের আওতায় সৃষ্টি হয় বলে আইন কোম্পানিকে রক্তমাংসে গড়া মানুষের ন্যায় একটি কৃত্রিম ব্যক্তিসত্তা প্রদান করেছে। যদিও একে দেখা যায় না বা ছোঁয়া যায় না অথবা মানুষের ন্যায় এর কোনো ভোটাধিকার থাকে না। ফলে এরূপ প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে, লেনদেন করতে এবং প্রয়োজনে মোকদ্দমা দায়ের করতে পারে। অন্যরাও একইভাবে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।
জনাব কবির হোসেন অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন।
যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বণ্টন ও বিলোপসাধনকালীন মূলধন ফেরতে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে বেশি অগ্রাধিকার পেয়ে থাকে তাকেই অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে। এরূপ শেয়ারমালিকদের লভ্যাংশ সর্বপ্রথম দেওয়া হয় এবং কোম্পানির অবসান হলেও প্রথমে এদের মূলধন ফেরত দেওয়া হয়। এরা ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারে না।
উদ্দীপকে জনাব কবির হোসেন একটি স্বনামধন্য ব্যাংকের শেয়ার ক্রয় করেছেন। উক্ত শেয়ারের লভ্যাংশ অন্য কোনো শেয়ার থেকে আগে পরিশোধ করতে হয়। তবে এমন শেয়ারহোল্ডার কোম্পানির ভোটে অংশগ্রহণ করতে পারে না। জনাব কবির হোসেনের ক্রয়কৃত শেয়ারের বৈশিষ্ট্যটি অগ্রাধিকার শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব কবির হোসেন অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন।
জনাব রাহাত সাধারণ শেয়ার ক্রয় করেছেন, যা অধিক উৎকৃষ্টমানের।
যে শেয়ারমালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। সাধারণ শেয়ারহোল্ডারগণ অগ্রাধিকার শেয়ারমালিকদের লভ্যাংশ বণ্টনের পর শতকরা হারে লভ্যাংশ পায় এবং কোম্পানির বিলোপসাধনকালে সবার শেষে মূলধন ফেরত পায়।
উদ্দীপকের জনাব রাহাত একটি কোম্পানির এমন শেয়ার ক্রয় করেছেন, যে শেয়ারের লভ্যাংশ অন্য কোনো শেয়ার হতে পরে পরিশোধ করা হয়। তবে জনাব রাহাত শেয়ারহোল্ডার হিসেবে কোম্পানির পরিচালক নির্বাচনে ভোট দিতে পারেন এবং পরিচালনায়ও অংশগ্রহণ করতে পারেন।
উদ্দীপকের জনাব রাহাত সাধারণ শেয়ার ক্রয় করেছেন। এমন শেয়ারহোল্ডারগণ অগ্রাধিকার শেয়ারমালিকদের লভ্যাংশ বণ্টনের পর শতকরা হারে লভ্যাংশ পায় এবং কোম্পানির বিলোপসাধনকালে সবার শেষে মূলধন ফেরত পায়। তবে এরা কোম্পানির পরিচালক হতে পারে, পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে, সভায় অংশগ্রহণ করতে পারে, সভায় নিজের মতামত ব্যক্ত করতে পারে। সর্বোপরি এরূপ শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিকরূপে গণ্য হয়। তাই আমি মনে করি, জনাব রাহাতের ক্রয়কৃত সাধারণ শেয়ার অধিক উৎকৃষ্টমানের।
৯. উদ্দীপক
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে।
কোনো কোনো ব্যক্তি আছে যাদের ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করার মতো সামর্থ্য রয়েছে কিন্তু ব্যবসায়ে শ্রম দেওয়ার মতো সময় বা যোগ্যতা নেই তারাই ঘুমন্ত অংশীদার হিসেবে ব্যবসায়ে যোগদান করে। এরা ব্যবসায় পরিচালনায় অংশ নেয় না। তবে এরূপ অংশীদারের দায় সক্রিয় অংশীদারের ন্যায় অসীম হয়।
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি সাধারণ অংশীদারি ব্যবসায় সংগঠন।
যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় অসীম থাকে এবং প্রত্যেকেই ব্যবসায় পরিচালনার অধিকার রাখে তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে। এরূপ অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় তাদের বিনিয়োজিত মূলধন অপেক্ষা বেশি হয় এবং ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ হয়। এরূপ দায়ের জন্য কোনো অংশীদার দেউলিয়া ঘোগিত হতে 'পারে।
উদ্দীপকে জনাব তুহিন ও তার চারভাই বোঝাপড়ার ভিত্তিতে আশা ফার্নিচার নামক একটি দোকান গড়ে তোলেন। ভালো নক্শা ও সুলভমূল্যের কারণে প্রতিষ্ঠানটির পণ্য ক্রেতাদের মধ্যে বেশ গ্রহণযোগ্যতা পায়। তাই প্রতিষ্ঠানটি স্বল্প সময়ে বেশ সুনাম অর্জন করে। তুহিন ও তার ভাইদের ব্যবসায়টি সাধারণ অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি সাধারণ অংশীদারি ব্যবসায় সংগঠন।
শফিক নাবালক অংশীদার, ব্যবসায়ের স্বার্থে তাকে অংশীদার হিসেবে গ্রহণের যৌক্তিকতা রয়েছে।
যে অংশীদারের দায় তার বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাকে নাবালক অংশীদার বলে। এ ধরনের অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। শুধু তার বিনিয়োগকৃত মূলধনের হিসাব চাইতে পারে এবং বিনিয়োগকৃত মূলধন অনুপাতে লাভের অংশ ভোগ করতে পারে। তবে তাকে বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত দায় বহন করতে হয় না।
উদ্দীপকে জনাব তুহিন ও তার চার ভাই বোঝাপড়ার ভিত্তিতে আশা ফার্নিচার নামক একটি দোকান গড়ে তোলেন। ভালো নক্শা ও সুলভমূল্যের কারণে প্রতিষ্ঠানটির পণ্য ক্রেতাদের মধ্যে বেশ গ্রহণযোগ্যতা পায়। তাই প্রতিষ্ঠানটি স্বল্প সময়ে বেশ সুনাম অর্জন করে। তিন বছর পর তুহিনের বড় ভাই মারা গেলে তার ১৬ বছরের ছেলে শফিককে ব্যবসায় দেখাশুনার সুযোগ দেওয়া হয়।
অংশীদারি আইন অনুযায়ী শফিক সীমিত বা নাবালক অংশীদার। এরূপ অংশীদার ব্যবসায় হতে লাভের অংশ ভোগ করে, ব্যবসায়ের হিসাব চাইতে পারে। তবে তাকে ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত দায় বা অন্যান্যা দায় নিতে হয় না। অর্থাৎ এরূপ অংশীদারের দায় সীমিত। তবে ব্যবসায়ের স্বার্থে এমন অংশীদার গ্রহণ করার যৌক্তিকতা রয়েছে।
১০. উদ্দীপক
কৃষিকাজ কৃষিজ শিল্পের অন্তর্ভুক্ত।
কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে কৃষিজ শিল্প বলে। প্রকৃতিপ্রদত্ত ভূমি বা উর্বর জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদনদী ও ভূগর্ভস্থ পানি ইত্যাদি কৃষিকাজের মুখ্য অবলম্বন। এই শিল্প যেমনি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের যোগান দেয় তেমনি শিল্পীয় কাঁচামালের একটা উল্লেখযোগ্য অংশ আসে এই শিল্প থেকে। বাংলাদেশে উৎপন্ন শস্য বা ফসল, মৎস্য, প্রাণী সম্পদ এবং বন এ চারটি উপখাত কৃষিকাজের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
কতিপয় উৎপাদকগণ উৎপাদন সুবিধা ও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার জন্য যে সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। এ ধরনের সমিতি মূলত কোনো এলাকায় নিজেদের প্রয়োজন মিটানোর জন্য বা আর্থিক ও বৃহদায়তন উৎপাদনের সুবিধা অর্জনের লক্ষ্যে গঠিত হয়। এটি দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে আসলাম শিকদার একজন কৃষক। তিনি এ বছর কয়েক বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। কিন্তু তার টমেটো ক্ষেত থেকে প্রত্যাশিত ফসল না আসায় তিনি চিন্তিত হয়ে পড়েছেন। উক্ত টমেটো চাষ যে পরিবেশের ওপর নির্ভরশীল তা প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার যা প্রযুক্তিগত পরিবেশের উপাদান, উক্ত পরিবেশের ব্যবহার আসলাম শিকদারের ব্যবসায়িক সফলতার চাবিকাঠি বলে আমি মনে করি।
বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। এ প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের ধারা ও গতি-প্রকৃতিকে আধুনিক করে তুলতে পারে। আর এর ফলেই কম খরচে উন্নতমানের পণ্য এবং সেবা উৎপাদন ও বাজারজাতকরণ করা সম্ভব।
উদ্দীপকে আসলাম শিকদার একজন কৃষক। তিনি এ বছর কয়েক বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। কিন্তু তার টমেটো ক্ষেত থেকে প্রত্যাশিত ফসল না আসায় তিনি চিন্তিত হয়ে পড়েছেন। এমতাবস্থায় তিনি একজন কৃষি অফিসারের সাথে পরামর্শ করে ফসলি জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঝে মাঝে তার সাথে পরামর্শ করেন।
কৃষিতে উন্নত প্রযুক্তির' ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। আর প্রযুক্তি দ্বারা উৎপাদন করলে উৎপাদনে নতুনত্ব আনা সম্ভব। এতে পূর্বের তুলনায় উৎপাদন বহুগুণে বেড়ে যায়। তাই উদ্দীপকের আসলাম শিকদার টমেটো চাষে যদি প্রযুক্তি ব্যবহার করে তবে টমেটো উৎপাদন বহুগুণে বেড়ে যাবে। উক্ত উৎপাদিত টমেটো বিক্রয় করে তিনি আর্থিকভাবে লাভবান হবেন, যা তাকে ব্যবসায়িক সফলতা এনে দিবে।
১১. উদ্দীপক
অন্যের অধীনে না থেকে নিজেই সিদ্ধান্ত নিয়ে সকল কার্যক্রম পরিচালনা করে বলে ব্যবসায়কে স্বাধীন পেশা বলা হয়।
ব্যবসায় একটি স্বাধীন পেশা। এখানে এর মালিককে অন্যের অধীনে থাকতে হয় না। তিনি নিজেই সকল সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ের যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন। এক্ষেত্রে অন্যের নির্দেশ মানতে বাধ্য নয়। একজন চাকরিজীবী যেভাবে তার কাজ, পারিশ্রমিক, অফিস সময়, ছুটিসহ নানান কাজেই বাধ্যতামূলকভাবে অন্যের অধীন; ব্যবসায়ী বা বিনিয়োগকারী তা নয়।
জনাব মনির সাহেব প্রত্যক্ষ সেবা ব্যবসায়ের সাথে জড়িত।
গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে। যে সমস্ত সেবাকর্ম অর্থের বিনিময়ে লাভকরা যায় এবং সেবাকে কেন্দ্র করে আর্থিক কর্মকান্ড পরিচালিত হয় সে সকল সেবাই ব্যবসায়ের প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত। যেমন-ডাক্তারি, আইন ব্যবসায়, নার্সিং, হিসাব বৃত্তি, প্রকৌশল সেবা ইত্যাদি।
উদ্দীপকের মনির সাহেব পেশায় একজন উকিল। তিনি তার মক্কেলদের সুনামের সাথে সেবা প্রদান করেন। পাশাপাশি তিনি গরিব দুঃখী মক্কেলদের বিনা অর্থে সেবা প্রদান করেন। মনির সাহেবের উক্ত কার্যক্রমগুলো ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব মনির সাহেব প্রত্যক্ষ সেবা ব্যবসায়ের সাথে জড়িত।
জনাব মনির সাহেব সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা।
উদ্দীপকের মনির সাহেব পেশায় একজন উকিল। তিনি তার মক্কেলদের সুনামের সাথে সেবা প্রদান করেন। পাশাপাশি তিনি গরিব দুঃখী মক্কেলদের বিনা অর্থে সেবা প্রদান করেন। এছাড়াও তিনি প্রতিবছর নিয়মিত কর প্রদান করেন এবং তার কাছে যে সকল ব্যবসায়িক মক্কেল আসে তাদেরকে ভ্যাট ও ট্যাক্স প্রদানের পরামর্শ ও উৎসাহ প্রদান করেন।
সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। দেশের ব্যবসায়ের উন্নয়নে সরকারের যেমন দায়িত্ব রয়েছে তেমনিভাবে ব্যবসায়েরও সরকারের প্রতি দায়িত্ব থাকতে হয়। ব্যবসায়ীদের বিভিন্ন দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে সরকারকে কর প্রদান করা, যা দ্বারা সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করে। তাই আমি মনে করি, জনাব মনির সাহেব সরকারের প্রতি যে সামাজিক দায়িত্ব পালন করছে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।