১. উদ্দীপক
আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে।
ব্যবসায়ের সব পর্যায়েই ঝুঁকি বিদ্যমান। কারণ ব্যবসায়ে সবসময় লাভ বা মুনাফা হবে বিষয়টি এমন নয়। এতে লোকসানের আশঙ্কা, চুরি-ডাকাতির সম্ভাবনা, উৎপাদিত পণ্যের মূল্য কমে যাওয়া, বাজারে মন্দাভাব সৃষ্টি, আগুনে ক্ষতি ইত্যাদি হতে পারে। তাই ব্যবসায়ীকে সবসময় ঝুঁকি নিয়ে চলতে হয়। আবার কোথাও বিনিয়োগের মাধ্যমে আয় নির্ধারিত হলে ঝুঁকির অনুপস্থিতিতে তা ব্যবসায় বলে বিবেচিত হয় না। সুতরাং ঝুঁকি ছাড়া ব্যবসায় সম্ভব নয়।
জনাব আমজাদের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের মধ্যে পড়ে।
যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন সাধারণত ছোট হয়ে থাকে।
উদ্দীপকে জনাব আমজাদ একটি পোশাক কারখানায় চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ কারখানাটি বন্ধ হয়ে গেলে তিনি বিপাকে পড়েন। তাই তিনি জীবিকার তাগিদে একটি বাইসাইকেল ক্রয় করেন। উক্ত সাইকেলের মাধ্যমে তিনি বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী বাড়ি বাড়ি ঘুরে বিক্রয় করেন। জনাব আমজাদের এমন কাজটি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আমজাদের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের মধ্যে পড়ে।
জীবিকা অর্জনের উপায় হিসেবে জনাব আমজাদের একমালিকানা ব্যবসায় কার্যক্রমের যৌক্তিকতা রয়েছে।
যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন সাধারণত ছোট হয়ে থাকে।
উদ্দীপকের জনাব আমজাদ একটি পোশাক কারখানায় চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ কারখানাটি বন্ধ হয়ে গেলে তিনি বিপাকে পড়েন। তাই তিনি জীবিকার তাগিদে একটি বাইসাইকেল ক্রয় করেন। উক্ত সাইকেলের মাধ্যমে তিনি বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী বাড়ি বাড়ি ঘুরে বিক্রয় করেন। সারাদিনের বিক্রয় দিয়ে তিনি যা মুনাফা পান তা দিয়ে তার সংসার চলে।
উদ্দীপকের আমজাদ একটি কারখানায় চাকরি করতেন, কিন্তু কারখানাটি বন্ধ হয়ে গেলে তিনি সাইকেলে করে গৃহস্থালি সামগ্রী বিক্রয় শুরু করেন। এতে তার যে মুনাফা হয় তা দিয়ে তার সংসার চলে। জনাব আমজাদের এমন কার্যক্রম একমালিকানা ব্যবসায়ের সাদৃশ। এরূপ ব্যবসায়ের মাধ্যমে ব্যক্তি তার নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তাই আমি মনে করি, জীবিকা নির্বাহের উপায় হিসেবে জনাব আমজাদ কর্তৃক গৃহীত একমালিকানা ব্যবসায় কার্যক্রমের যৌক্তিকতা রয়েছে।
২. উদ্দীপক
ব্যবসায় এমন একটি স্বাধীন পেশা, যার মাধ্যমে বিশ্বের অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করছে।
ব্যবসায়ের মাধ্যমেই মানুষ নিজস্ব বুদ্ধিমত্তা ও স্বকীয়তাকে কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপাদন করে অর্থ উপার্জন করছে। এ প্রক্রিয়ার মাধ্যমে নিজের যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় তেমনিভাবে অন্যেরও কর্মের সুযোগ সৃষ্টি হয়। বাংলাদেশে যে প্রকট বেকার সমস্যা বিদ্যমান তা সমাধানে ব্যবসায় উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রচুর জনসংখ্যার এ দেশে দেখা যায়, গ্রামে-গঞ্জে সর্বত্র মানুষ ছোটোখাটো নানান ব্যবসায়ে নিয়োজিত থেকে জীবনধারণ করছে, যা বেকার সমস্যার সমাধান করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।
মালিকানার ভিত্তিতে জনাব ফাহিম মুর্শেদের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন সাধারণত ছোট হয়ে থাকে।
উদ্দীপকে জনাব ফাহিম মুর্শেদ ছোটবেলা থেকেই একরোখা। তিনি কারো অধীনতা পছন্দ করেন না। তাই লেখাপড়া শেষ করে তিনি পিতার জমানো ৫ লক্ষ টাকার সাথে ৫ লক্ষ টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি বড় মুদির দোকান দিলেন। দোকানে সহযোগিতা করার জন্য দুইজন লোক নিয়োগ করলেন। ব্যবসায়ের সকল বিষয় তার নিয়ন্ত্রণে এবং সকল সুবিধা তিনি একাই ভোগ করেন। জনাব ফাহিম মুর্শেদের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মালিকানার ভিত্তিতে জনাব ফাহিম মুর্শেদের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
একমালিকানা ব্যবসায়ের অসীম দায় বৈশিষ্ট্যের কারণে এর মালিকগণ কোনো কোনো সময় ব্যক্তিগত সম্পত্তিও হারিয়ে ফেলতে পারেন।
বিনিয়োগকৃত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় সৃষ্টি হওয়াকে অসীম দায় বলে। একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম। ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি ক্ষেত্রবিশেষে দায়বদ্ধ থাকে।
উদ্দীপকের জনাব ফাহিম মুর্শেদ ছোটবেলা থেকেই একরোখা। তাই তিনি লেখাপড়া শেষ করেই পিতার জমানো ৫ লক্ষ টাকার সাথে ৫ লক্ষ টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি বড় মুদির দোকান দেন। দোকানে দুইজন লোক নিয়োগ দিলেন এবং ব্যবসায়ের সকল বিষয় তিনি একাই নিয়ন্ত্রণ করেন। কিছুদিন পর দোকানে সময় কমিয়ে দিলে কর্মচারীরা তাদের খেয়াল খুশিমতো চলে। সম্প্রতি তিনি ঋণগ্রস্ত হয়ে পড়লে একজন পাওনাদার আদালতে মামলা করলে আদালত তার ব্যক্তিগত সম্পত্তি থেকে দেনা পরিশোধের নির্দেশ দেন।
একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম। এমন দায়ের কারণে ব্যক্তির বিনিয়োগকৃত মূলধন দ্বারা দায় পরিশোধ না হলে ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে দেনা পরিশোধ করতে হয়। এমালিকানা ব্যবসায়ে মালিক যেমন একা সমস্ত মুনাফা ভোগ করে ঠিক তেমনি সমস্ত দায়ও তাকেই বহন করতে হয়। এমন দায় বহন করতে গিয়ে এমনও হতে পারে ব্যক্তির সমস্ত সম্পত্তি বিক্রয় করে নিঃস্ব হয়ে যেতে পারে। তাই আমি মনে করি, একমালিকানা ব্যবসায়ের অসীম দায় বৈশিষ্ট্যের কারণে এর মালিকগণ কোনো কোনো সময় ব্যক্তিগত সম্পত্তিও হারিয়ে ফেলতে পারেন।
৩. উদ্দীপক
দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় ও ব্যবসায়ের ওপর নেতিবাচক প্রভাববিস্তার করে বিধায় পরিবেশ দূষণরোধ গুরুত্বপূর্ণ।
পরিবেশে বিভিন্ন খারাপ উপাদান মিশে মাটি, পানি, বায়ু ও শব্দ দূষিত হয়। এর ফলে মানুষের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের আবির্ভাব দেখা দেয়। কিন্তু মানুষের সুস্থতার জন্য প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ। তাছাড়া পরিবেশ দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় যা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে। এসব কারণেই পরিবেশকে দূষণমুক্ত রাখা গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে জনাব আজিম ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব পালনে উদাসীন ছিল।
ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার ওপরই প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে।
উদ্দীপকের জনাব আজিম সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১০,০০০ টাকা জরিমানা প্রদান করেন।' তারপরেও তিনি 'নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করেন। জনাব আজিমের এমন কর্মকাণ্ড দ্বারা বোঝা যায় তিনি ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন করছেন না। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আজিম ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব পালনে উদাসীন ছিলেন।
নৈতিকতার মানদণ্ড বিচারে জনাব হাসিনের ব্যবসায় কার্যক্রমটি নৈতিকতাসম্পন্ন।
উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন।
উদ্দীপকে জনাব হাসিন একজন ঔষধ বিক্রেতা। তিনি সরকারের সকল নিয়ম-কানুন মেনে, ব্যবসায় করেন। তার দোকানে কোনো মেয়াদ উত্তীর্ণ বা নকল ঔষধ নেই। তিনি কখনো অতিরিক্ত দাম রাখেন না।এমনকি ষাটোর্ধ্ব ব্যক্তিদের তিনি ৫% কমিশন দিয়ে থাকেন।
উদ্দীপকে জনাব হাসিন একজন সমাজ হিতৈষী মানুষ। তিনি গ্রাহকদের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করেন।এজন্য তিনি সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সঠিক দামে, উৎকৃষ্ট মানের পণ্য বিক্রয় করেন। এছাড়াও তিনি সরকারের সমস্ত নিয়মনীতি মেনে ব্যবসায় পরিচালনা করেন। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই আমি মনে করি, নৈতিকতার মানদণ্ড বিচারে জনাব হাসিনের ব্যবসায় কার্যক্রমটি নৈতিকতাসম্পন্ন।
৪. উদ্দীপক
কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।
বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য থেকে শুরু করে সকল কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে। বিজ্ঞান আমাদেরকে নতুন নতুন জ্ঞান শিক্ষা দেয়। কিন্তু এ জ্ঞানের ব্যবহার ঘটে প্রযুক্তির মাধ্যমে। তাই প্রযুক্তিগত উন্নয়নের ফলে কম খরচে নতুন নতুন পণ্য ও সেবার উৎপাদন সম্ভব হয়। আর এর ফলে ব্যবসায়-বাণিজ্য, আরও ব্যাপকতা লাভ করে। পৃথিবীর শিল্পোন্নত দেশগুলোর উন্নতির পেছনে প্রযুক্তির অবদান সবচেয়ে বেশি।
অর্থনৈতিক পরিবেশের কথা চিন্তা করে মি. উইলিয়াম কারখানা স্থাপন করেছিলেন।
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। মে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।
উদ্দীপকের উইলিয়াম সম্প্রতি বাংলাদেশে এসে সরকারি বিধিবিধান মেনে একটি পোশাক কারখানা স্থাপন করেন। এক্ষেত্রে তিনি জমির মূল্য কম এবং সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া যায় বিষয়গুলো বিবেচনায় আনেন। উক্ত বিষয়গুলো অর্থনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, অর্থনৈতিক পরিবেশের কথা চিন্তা করে মি. উইলিয়াম কারখানা স্থাপন করেছিলেন।
"রাজনৈতিক পরিবেশই মি. উইলিয়ামকে তার ব্যবসায় অন্যত্র স্থানান্তরের জন্য আগ্রহী করে তোলে"- উক্তিটির সাথে আমি একমত।
দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। একটা দেশের ব্যবসায়ে সফলতা ও ব্যর্থতার পেছনে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা রাখে।
উদ্দীপকে উইলিয়াম সম্প্রতি বাংলাদেশে এসে সরকারি বিধিবিধান মেনে একটি পোশাক কারখানা স্থাপন করেন। এক্ষেত্রে তিনি জমির মূল্য কম এবং সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া যায় বিষয়গুলো বিবেচনায় আনেন। তিনি আশা করছেন এতে অল্প মূলধনে অধিক মুনাফা পাবেন। তবে কয়েকদিন থেকে শ্রমিক আন্দোলন তাকে ভাবিয়ে তুলছে। এমতাবস্থায় তিনি প্রতিষ্ঠানটি অন্য দেশে স্থানান্তরের চিন্তা-ভাবনা করছেন।
যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের রাজনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের শ্রমিক আন্দোলন রাজনৈতিক পরিবেশের উপাদান, যা গার্মেন্টস শিল্পের সমস্যা তৈরিতে ভূমিকা রাখছে। এতে গার্মেন্টস শিল্পে ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। তাই মি. উইলিয়াম তার ব্যবসায়টিকে অন্য দেশে স্থানান্তরের চিন্তাভাবনা করছেন, যা সম্পূর্ণ যৌক্তিক।
৫. উদ্দীপক
বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে একজন ব্যবসায়ীকে সমজাতীয় ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়।
প্রতিযোগীরা সবসময়ই ব্যবসায়ের জন্য সবচেয়ে বড় হুমকি। কারণ প্রতিযোগীরা সবসময়ই প্রতিষ্ঠানসংশ্লিষ্ট উপায়-উপকরণ ও সুযোগ-সবিধা নিয়ে কড়াকড়িতে লিপ্ত। এক্ষেত্রে বাজার, প্রযুক্তি, পদ্ধতি, জনশক্তি ইত্যাদি মুখ্য। তাই ব্যবসায়ীকে সবসময়ই প্রতিযোগী সম্পর্কে সতর্ক থাকতে হয় এবং প্রতিযোগীদের সফলভাবে মোকাবিলা করে উদ্দেশ্য অর্জন করতে হয়।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে সমবায় সংগঠন।
কম আয়ের সমশ্রেণির কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইনানুযায়ী যে সংস্থা গড়ে তোলে, তাকে সমবায় সংগঠন বলে। সাধারণত নিম্নআয়ের একই শ্রেণির মানুষ, যারা প্রচুর অর্থ বিনিয়োগ করে, বৃহদায়তন ব্যবসায় গঠন করতে পারে না তারাই স্বেচ্ছায় সমবায় গঠন করে। সমবায়ের মাধ্যমে সমশ্রেণির বা পেশার মানুষ বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকে। এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় সদস্যদের অর্থনৈতিক কল্যাণসাধন করা।
উদ্দীপকে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলের ২০ জন মৎস্যজীবী মিলে আইনসৃষ্ট একটি প্রতিষ্ঠান গঠন করেন। উক্ত সংগঠনের মাধ্যমে তারা একটি বিপণি বিতান তৈরি করেন। এখান থেকে মৎস্যজীবীরা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করেন 'এবং স্থানীয় লোকজনও সুবিধা ভোগ করেন। তাদের এই সংগঠনটি সমবায় সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে সমবায় সংগঠন।
মৎস্যজীবীদের সংগঠনটি ভোক্তা সমবায় সমিতি, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক।
নির্দিষ্ট এলাকার ভোগকারীরা মধ্যস্বত্ব ভোগকারীদের হাত থেকে রক্ষা ও কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকার ক্রেতা বা ভোক্তাগণ এরূপ সমিতি গঠন করে।
উদ্দীপকে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলের ২০ জন মৎস্যজীবী মিলে আইনসৃষ্ট একটি প্রতিষ্ঠান গঠন করেন। উক্ত সংগঠনের মাধ্যমে তারা একটি বিপণি বিতান তৈরি করেন। এখান থেকে মৎস্যজীবীরা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করেন এবং স্থানীয় লোকজনও সুবিধা ভোগ করেন। তাদের এই প্রচেষ্টার ফলে সদস্যদের আর্থিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটে। এখন তারা আগের তুলনায় স্বাবলম্বী।
সমবায় হচ্ছে এমন এক সংগঠন যা ব্যক্তি, সমাজ তথা দেশের কল্যাণে কাজ করে। এরূপ সংগঠনের মাধ্যমে সদস্যরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে এবং মধ্যস্বত্বভোগীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পেতে পারে। উদ্দীপকের ভোক্তা সমবায় সমিতির মাধ্যমে সদস্যরা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবে। এতে তারা মধ্যস্বত্বভোগীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পাবে। তাই আমি মনে করি, মৎস্যজীবীদের ভোক্তা সমবায় সমিতি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক।
৬. উদ্দীপক
কোম্পানির অভ্যন্তরীণ উৎস থেকে মূলধন সংগ্রহ করা হলে বিবরণপত্রের যে বিকল্প একটি দলিল নিবন্ধকের নিকট দাখিল করতে হয় তাকে বিকল্প বিবরণী বলে।
বিকল্প বিবরণী বিবরণপত্রের অনুরূপ একটি বিবরণী। এতে বিবরণপত্রের সকল বিষয় হুবহু অন্তর্ভুক্ত করা হলেও তা জনগণের উদ্দেশ্যে প্রচার করা হয় না। শুধু নিবন্ধনের অফিসে জমাদানের উদ্দেশ্যেই এ ধরনের বিবরণী তৈরি করা হয়। কোম্পানি যখন তাদের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে সক্ষম হয় তখন বাজারে বিবরণপত্র প্রচার করতে হয় না। কিন্তু নিবন্ধকের নিকট ঠিকই জমা দিতে হয়। এক্ষেত্রে নিবন্ধকের নিকট জমাদানের জন্য বিবরণপত্রের অনুরূপ বিবরণপত্র তৈরি করে জমা দেওয়া হয়, যা বিকল্প বিবরণী হিসেবে পরিচিত।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানি।
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেলেও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।
উদ্দীপকের জনাব ওয়াসিম ও তার ১০ বন্ধু মিলে একটি কোম্পানি গঠন করে প্রতিষ্ঠানটির নাম দিলেন 'ফ্রেন্ডস লিমিটেড'। তারা কোম্পানির সকল দলিল তৈরি করে নিবন্ধকের নিকট জমা দিলেন। নিবন্ধক কাগজপত্র যাচাই করে সন্তুষ্ট হয়ে নিবন্ধনপত্র প্রদান করেন। তবে তাদের ব্যবসায়ের কার্যক্রম শুরু করতে হলে তাদেরকে আরেকটি ধাপ অতিক্রম করতে হবে। নিবন্ধনপত্র পেয়েও পাবলিক লিমিটেড কোম্পানি কাজ 'শুরু করতে পারে না। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানি।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক কার্যক্রম কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করার পর শুরু করতে পারবে।
পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসায়সংক্রান্ত কার্যক্রম আরম্ভ করার জন্য নিবন্ধক যে সনদ প্রদান করেন তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে। কার্যারম্ভের অনুমতিপত্র পাবলিক লিমিটেড কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল সংগৃহীত না হওয়া পর্যন্ত কোম্পানি তার কার্য শুরু করতে পারে না।
উদ্দীপকের জনাব ওয়াসিম ও তার ১০ বন্ধু মিলে একটি কোম্পানি গঠন করে প্রতিষ্ঠানটির নাম দিলেন 'ফ্রেন্ডস লিমিটেড'। তারা কোম্পানির সকল দলিল তৈরি করে নিবন্ধকের নিকট জমা দিলেন। নিবন্ধক কাগজপত্র যাচাই করে সন্তুষ্ট হয়ে নিবন্ধনপত্র প্রদান করেন। তবে তাদের ব্যবসায়ের কার্যক্রম শুরু করতে হলে তাদেরকে আরেকটি ধাপ অতিক্রম করতে হবে।
কার্যারম্ভের অনুমতিপত্র ব্যতীত পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই নিবন্ধনপত্র পেয়েও তাদের কাজ শুরু করতে পারছে না। এমতাবস্থায় তাদেরকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহে নিবন্ধকের নিকট বিবরণপত্রের ১ কপি, পরিচালকগণ যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করেছেন এমন ঘোষণাপত্র এবং ন্যূনতম চাঁদা সংগৃহীত হয়েছে এমন ঘোষণাপত্র জমা দিতে হবে। উক্ত কাজগুলো সম্পাদন করার পর নিবন্ধক সন্তুষ্ট হলে তবেই তারা কাজ শুরু করতে পারবে।
৭. উদ্দীপক
যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় তাকে পরিবহন বলে।
পরিবহন ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এটি স্থানগত উপযোগ সৃষ্টি করে। বিশ্বায়নের এ যুগে পৃথিবীর একপ্রান্তে উৎপাদিত পণ্য ব্যবহার বা ভোগ করছে পৃথিবীর নানান প্রান্তের মানুষ। আর তা সম্ভব হচ্ছে পরিবহনের মাধ্যমে। পরিবহন দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় প্রকার বাণিজ্যে গরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
জনাব আল-আমিনের প্রথম ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
যে ব্যবসায়ে একজন, মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়ে থাকে।
উদ্দীপকের জনাব আল-আমিন একটি পাঁচতারকা হোটেলের মালিক।পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার হোটেলে লোক আসে। গ্রাহক সেবাই তার ব্রত। তাই অল্প দিনেই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। উদ্দীপকের ব্যবসায়টির মালিক একজন হওয়ায় ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আল-আমিনের প্রথম ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
জনাব আল-আমিনের একমালিকানা ব্যবসায়টি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।
উদ্দীপকে জনাব আল-আমিন একটি পাঁচতারকা হোটেলের মালিক। গ্রাহক সেবাই তার ব্রত। তাই অল্প দিনেই তিনি ব্যাপক পরিচিতি লাভকরেন। এই ব্যবসায়ের পাশাপাশি তিনি একটি ট্রেনিং সেন্টার তৈরি করেন। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে তার প্রতিষ্ঠানে কাজ করতে পারবে আবার বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এর ফলে দেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।
ব্যবসায় বাণিজ্যের অগ্রগতির ফলে শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকের জনাব আল-আমিন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই একটি ট্রেনিং সেন্টার চালু করে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক লোকেরই দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। তাই আমি মনে করি, জনাব আল-আমিনের একমালিকানা ব্যবসায়টি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
৮. উদ্দীপক
যে অংশীদারগণ চুক্তিবদ্ধ সম্পর্কে আবদ্ধ।
চুক্তির মাধ্যমে অংশীদারদের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে চুক্তিবদ্ধ সম্পর্ক বলে। এরূপ সম্পর্কের বলেই অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়। অংশীদারদের মধ্যে অন্য সম্পর্ক থাকতে পারে তবে তা ব্যবসায় পরিচালনায় মুখ্য নয়। এক্ষেত্রে চুক্তির বিষয়গুলোই মুখ্য হিসেবে বিবেচিত। কারণ চুক্তিপত্রে ব্যবসায়ের নাম, ঠিকানা, অবস্থান, উদ্দেশ্য ও আদর্শ, মেয়াদকাল, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত নিয়ম-নীতি, মূলধনের পরিমাণ, লাভ-লোকসান বণ্টন পদ্ধতি ইত্যাদি যাবতীয় বিষয় লিপিবদ্ধ থাকে। সেই সাথে অংশীদাররা ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে এটি ব্যবহার করে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় হিসেবে গঠিত হয়েছিল।
দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি। চুক্তির বিষয়বস্তুগুলো দিয়েই অংশীদারি ব্যবসায় পরিচালিত হয়। এরূপ ব্যবসায়ের অংশীদারদের মধ্যে অন্য সম্পর্ক থাকতে পারে, তবে তা ব্যবসায় পরিচালনায় মুখ্য নয়। বাংলাদেশে ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী এরূপ ব্যবসায় নিয়ন্ত্রিত হয়ে থাকে।
উদ্দীপকে হোসেন ও হামিদ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ৫ বছরের জন্য একটি ব্যবসায় সংগঠন তৈরি করেন। শর্ত মোতাবেক তারা মূলধন প্রদান করেন এবং কাজকর্ম পরিচালনা করেন। এক সময় প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করে। উক্ত প্রতিষ্ঠানটি সমঝোতার ভিত্তিতে গড়ে উঠে, যা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় হিসেবে গঠিত হয়েছিল।
অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকলে চুক্তিজনিত অধিকার বাস্তবায়নের কিছু মামলায় সীমাবদ্ধতা থাকে। তবে ব্যবসায়ের বিলোপসাধন, বিলুপ্ত প্রতিষ্ঠানের হিসাব এবং সম্পত্তি আদায়ের ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে।
উদ্দীপকে আবেদনটি ব্যবসায় গুটিয়ে নেওয়ার জন্য করা হয়েছে। তাই শুধু প্রতিষ্ঠান অনিবন্ধিত—এই কারণে বিলোপসাধনের আবেদন আদালত গ্রহণ করতে পারে না বলে নিঃশর্ত সিদ্ধান্ত দেওয়া যথার্থ নয়। আবেদনের প্রকৃতি, অন্যান্য প্রক্রিয়াগত ত্রুটি ও প্রযোজ্য ব্যতিক্রম না জেনে আদালতের সিদ্ধান্তের কারণ নিশ্চিত করা যায় না। উৎসে নিবন্ধনের সাধারণ সুবিধার সঙ্গে বিলোপসাধনের ব্যতিক্রম গুলিয়ে ফেলা হয়েছে; প্রশ্নটির এই পূর্বধারণা পুনঃপর্যালোচনা প্রয়োজন।
৯. উদ্দীপক
যে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকে বাণিজ্য বলে।
বাণিজ্য হলো ব্যবসায়ের বণ্টনকারী শাখা। ব্যবসায়ের ক্ষেত্রে শিল্পে। উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বণ্টন করাই বাণিজ্যের কাজ। বাণিজ্য মূলত ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি। করে। বাণিজ্যের প্রধান অঙ্গ হলো ক্রয়-বিক্রয়। এর মাধ্যমে পণ্যের। মালিকানা হস্তান্তরিত হয় বিধায় বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়।
এ প্রাকৃতিক পরিবেশের কারণে জনাব বখতিয়ারের পূর্বপুরুষরা চা বাগানের ব্যবসায়ের দিকে ঝুঁকেছিলেন।
কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।
উদ্দীপকে জনাব বখতিয়ার সিলেটের অধিবাসী। উপযুক্ত অবস্থার কারণে তার পূর্বপুরুষরা চা বাগানের ব্যবসায় করতেন। জনাব বখতিয়ারের দুটি চা বাগান আছে। তাদের চা বিদেশে রপ্তানি হয়। এক্ষেত্রে বখতিয়ারের পরিবার সিলেটে চা উৎপাদনের জন্য মাটিকে গুরুত্ব দিয়েছেন, যা প্রাকৃতিক পরিবেশের উপাদান। সুতরাং প্রাকৃতিক পরিবেশের কারণে জনাব বখতিয়ারের পূর্বপুরুষরা চা বাগানের ব্যবসায়ের দিকে ঝুঁকেছিলেন।
অর্থনৈতিক পরিবেশের সহজীকরণ জনাব বখতিয়ারের হতাশা দূর করতে পারে উক্তিটির সাথে আমি একমত।
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।
উদ্দীপকে জনাব বখতিয়ার সিলেটের অধিবাসী। তার দুটি চা বাগান আছে, যা বিদেশেও রপ্তানি হয়। সম্প্রতি বখতিয়ার লক্ষ করলেন তাদের চা বাগান দেখতে অনেক লোক আসে। কিন্তু তাদের জন্য তেমন কোন আবাসন ও আপ্যায়নের ব্যবস্থা নেই। তাই তিনি একটি রিসোর্ট করার জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করলে ব্যাংক অর্থায়নের জন্য যে সকল শর্ত দিল তাতে বখতিয়ার বেশ হতাশ।
অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই ব্যবসায়ের পরিবেশ উন্নত করার লক্ষ্যে উদ্দীপকের বখতিয়ার ব্যাংক ঋণ আনতে গেলে ব্যাংক তাকে বিভিন্ন শর্ত দিয়ে দেয়, যা দেখে তিনি হতাশ। কিন্তু ব্যাংক যদি শর্ত আরোপ সহজীকরণ করে তবে বখতিয়ারের পক্ষে ঋণ নিয়ে রিসোর্ট তৈরি করা সম্ভবপর হবে। এতে তার ব্যবসায়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণও উপকৃত হবে। তাই আমি মনে করি, অর্থনৈতিক পরিবেশের সহজীকরণ জনাব বখতিয়ারের হতাশা দূর করতে পারে।
১০. উদ্দীপক
শেয়ারহোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বণ্টন করা হলে ঐ শেয়ারকে বোনাস শেয়ার বলে।
কোম্পানির অর্জিত মুনাফার সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসেবে বণ্টন না করে অংশবিশেষ এর সংরক্ষিত তহবিলে জমা রাখা হয়। এরূপ তহবিলে সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সভার সিদ্ধান্তক্রমে উক্ত তহবিলের অর্থকে মূলধনে পরিণত করার লক্ষ্যে বোনাস শেয়ার বণ্টন করা হয়।
উদ্দীপকের অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে জনাব হেলাল কর্মী অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। এ ধরনের অংশীদার মূলত নিজের শ্রম, মেধা ও দক্ষতাকে পুঁজি হিসেবে বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী এ ধরনের অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহন করে।
উদ্দীপকে আলাল, দুলাল এবং হেলাল একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। এদের মধ্যে আলাল ব্যাবসায়ের সংশ্লিষ্ট কাজগুলোতে অংশগ্রহণ করলেও দুলাল টাকা দিয়েই ক্ষান্ত। সে কোনো কাজ করে না। অন্যদিকে হেলাল মূলধন দিতে না পারলেও সকল কাজ একাই করে থাকে। হেলালের কর্মকাণ্ডটি কর্মী অংশীদারের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে জনাব হেলাল কর্মী অংশীদার।
"বিলোপসাধনই উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের একমাত্র পরিণতি"— মন্তব্যটি সর্বাংশে সঠিক নয়।
১৯৩২ সালের অংশীদারি আইনের ৪২ ধারা অনুযায়ী, অংশীদারদের মধ্যে কোনো চুক্তি না থাকলে নির্দিষ্ট কিছু বিশেষ ঘটনা ঘটলে (যেমন- কোনো অংশীদারের মৃত্যু হলে, মেয়াদ শেষ হলে বা উদ্দেশ্য অর্জিত হলে) ব্যবসায়ের বিলোপসাধন ঘটে। একে 'বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপসাধন' বলে। তবে চুক্তিতে ভিন্নরূপ শর্ত থাকলে বা জীবিত অংশীদাররা সম্মত হলে ব্যবসায়টি বিলুপ্ত না হয়ে চলমান থাকতে পারে।
উদ্দীপকে দেখা যায়, আলাল, দুলাল ও হেলাল একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। একসময় আলাল অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। আলালের আকস্মিক মৃত্যুর কারণে অবশিষ্ট অংশীদাররা (দুলাল ও হেলাল) প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
অংশীদারি আইনের ৪২ ধারা অনুযায়ী, যেহেতু আলাল মৃত্যুবরণ করেছেন, তাই স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির 'বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপসাধন' ঘটার কথা। কিন্তু এটিই প্রতিষ্ঠানটির জন্য একমাত্র পরিণতি নয়। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি। আলাল, দুলাল ও হেলালের মধ্যকার মূল অংশীদারি চুক্তিতে যদি এমন কোনো শর্ত থাকে যে, "কোনো অংশীদারের মৃত্যু বা অবসরের কারণে ব্যবসায়ের বিলোপসাধন ঘটবে না", তবে আলালের মৃত্যু হলেও ব্যবসায়টি বন্ধ হবে না। সেক্ষেত্রে অবশিষ্ট অংশীদার দুলাল ও হেলাল নতুন করে চুক্তিপত্র তৈরি করে বা সংশোধন করে ব্যবসায়টি স্বাভাবিকভাবে চালিয়ে নিতে পারবেন।
পরিশেষে বলা যায়, চুক্তির অবর্তমানে বিলোপসাধন অবশ্যম্ভাবী হলেও, চুক্তিতে উল্লেখ থাকলে বা জীবিত অংশীদাররা সম্মত হলে বিলোপসাধন না হয়েও ব্যবসায়টি টিকে থাকতে পারে। তাই বিলোপসাধনই উদ্দীপকের ব্যবসায়ের একমাত্র পরিণতি নয়।
১১. উদ্দীপক
স্মারকলিপির যে ধারায় কোম্পানি কোন কোন ধরনের কাজে অংশ নিতে পারবে তার উল্লেখ থাকে তাকে এর উদ্দেশ্য ধারা বলে।
স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল, সংবিধান ও গঠনতন্ত্র। এর ৬টি ধারার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারা হচ্ছে উদ্দেশ্য ধারা। কোম্পানি কী কী কাজ করতে পারবে তা এ ধারায় উল্লেখ থাকে। এই ধারা পরিবর্তনের মাধ্যমে কোম্পানি ব্যয় সংকোচ ও পরিচালনায় দক্ষতা বৃদ্ধিজনিত সুবিধা পায়।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়।
উদ্দীপকে খলিল ও তার চার বন্ধু মিলে 'চমচম ফুড লিমিটেড' নামে একটি কোম্পানি গঠন করেন। প্রতিষ্ঠানটি খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় করে থাকে। কোম্পানিটি দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে চায়। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে তারা বাজারে শেয়ার বিক্রয় করতে পারছে না। শেয়ার বিক্রয় করতে না পারার বৈশিষ্ট্যটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
'চমচম ফুড লিমিটেড' এর সমস্যা সমাধানে কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে।
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেয়েও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।
উদ্দীপকের খলিল ও তার চার বন্ধু মিলে 'চমচম ফুড লিমিটেড' নামে একটি কোম্পানি গঠন করেন। প্রতিষ্ঠানটি খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় করে থাকে। কোম্পানিটি দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে চায়। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে তারা বাজারে শেয়ার বিক্রয় করতে পারছে না। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির সম্প্রসারণ কাজ স্থবির হয়ে আছে। তাই তারা তাদের প্রতিষ্ঠানের কাঠামো পরিবর্তন করে আইনি বাধা দূর করতে চায়।
উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। শেয়ার বিক্রয় করতে হলে কোম্পানিটিকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় বাজারে শেয়ার বিক্রয় করতে গিয়ে ঝামেলার সম্মুখীন হয়। এমতাবস্থায় আমি মনে করি, 'চমচম ফুড লিমিটেড' এর সমস্যা সমাধানে কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে।