ময়মনসিংহ বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জনাব রূপম জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাছ চাষ ও রেণু পোনা উৎপাদনের প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে নিজস্ব পুকুরে মাছ চাষ শুরু করেন। তাঁর সংগৃহীত উন্নত জাতের কার্প জাতীয় মাছের রেণু থেকে উৎপাদিত পোনা কিছু দিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে উঠে। স্থানীয় মাছ চাষিদের কথা চিন্তা করে পোনাগুলো ভালোভাবে কৃত্রিম উপায়ে সংরক্ষণের ব্যবস্থা করেন। চাষিরা তাঁদের সুবিধামতো সময় চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারেন। তাঁর উৎপাদিত মাছের পোনার চাহিদা স্থানীয় বাজার ছাড়াও অন্যান্য বাজারে ছড়িয়ে পড়েছে। কিন্তু অর্থ স্বল্পতার কারণে বাড়তি চাহিদা মেটানোর জন্য বাজার সম্প্রসারণ তাঁর পক্ষে প্রায় অসম্ভব।
উত্তর মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সেবা গ্রাহকদের সরাসরি প্রদান করা হয় তাকে প্রত্যক্ষ সেবা বলে।
উত্তর

ব্যবসায়ের ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাকেই ব্যবসায় নৈতিকতা বলে।

ব্যবসায় সমাজবিজ্ঞানের একটি শাখা। তাই জনকল্যাণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য। ব্যবসায়ে উচিত এবং ন্যায়নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্যদ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। আর এগুলো মেনে চললে প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে সুনাম বয়ে আনে।

উত্তর

জনাব রূপমের শিল্পটি প্রজনন শিল্পের অন্তর্গত।

যে শিল্পের উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন: নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ ও ফলমূল উৎপাদন করে, পোল্ট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপাতি হয়, হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয় যার সব কিছুই পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয়।

উদ্দীপকের জনাব রূপম জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাছ চাষ ও রেণু পোনা উৎপাদনের প্রশিক্ষণ গ্রহণ করেন। অতঃপর তিনি দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে নিজস্ব পুকুরে মাছ চাষ শুরু করেন। উক্ত মাছ চাষ কার্যক্রম প্রজনন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রূপমের শিল্পটি প্রজনন শিল্পের অন্তর্গত।

উত্তর

জনাব রূপম ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসায়কে সম্প্রসারিত করে ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণ করতে পারবে।

যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়।

উদ্দীপকের জনার রূপম জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাছ চাষ ও রেণু পোনা উৎপাদনের প্রশিক্ষণ গ্রহণ করেন। অতঃপর তিনি দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে নিজস্ব পুকুরে মাছ চাষ শুরু করেন। তাঁর সংগৃহীত উন্নত জাতের কার্পজাতীয় মাছের রেণু থেকে উৎপাদিত পোনা অল্প কিছু দিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে। উক্ত মাছের পোনার চাহিদা স্থানীয় বাজার ছাড়াও অন্যান্য বাজারে ছড়িয়ে পড়ে। - কিন্তু স্বল্প পুঁজির কারণে বাড়তি চাহিদা পূরণের জন্য বাজার সম্প্রসারণ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে হলে অর্থের প্রয়োজন। ব্যবসায় পরিচালনা করার জন্যও অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় 'এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, জনাব রূপম ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসায়কে সম্প্রসারিত করে ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণ করতে পারবে।

২. উদ্দীপক

জনাব শরীফ 'আদিবাহ পোল্ট্রি' খামারের স্বত্বাধিকারী কুমিল্লার রাজেশপুর গ্রামের একজন সফল ব্যবসায়ী। ২০২৪ সালের অতিবৃষ্টি, পাহাড়ি ঢলের পানি ও বন্যা রক্ষা বাঁধ ভাঙনের ফলে বন্যা কবলিত হয়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ প্রায় আট জেলার তিয়াত্তরটি উপজেলা বন্যার পানিতে ডুবে 'আদিবাহ পোল্ট্রি' খামারের সব মুরগি মারা যায়। তাঁর ক্ষতির পরিমাণ প্রায় চল্লিশ লক্ষ টাকা। বন্যা কবলিত এলাকার সকল খামারির একই অবস্থা হয়েছে। জনাব শরীফসহ অন্যান্য ব্যবসায়ীরা বর্তমানে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারি - সহায়তাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন।
উত্তর কোনো দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি। ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তাভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।
উত্তর

কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।

বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে। বিজ্ঞান আমাদেরকে নতুন নতুন জ্ঞান শিক্ষা দেয়। কিন্তু এ জ্ঞানের ব্যবহার ঘটে প্রযুক্তির মাধ্যমে। তাই প্রযুক্তিগত উন্নয়নের ফলে কম খরচে নতুন নতুন পণ্য ও সেবার উৎপাদন সম্ভব হয়। আর এর ফলে ব্যবসা-বাণিজ্য আরও ব্যাপকতা লাভ করে। পৃথিবীর শিল্পোন্নত দেশগুলোর উন্নতির পেছনে প্রযুক্তির অবদান সবচেয়ে বেশি। সুতরাং বলা যায়, প্রযুক্তিগত পরিবেশ দেশের উন্নয়নে অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত এলাকায় প্রাকৃতিক পরিবেশের কারণে বন্যা দেখা দিয়েছে।

কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, সাগর, প্রাকৃতিক সম্পদ, দেশীয় আয়তন, দেশীর অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ধরনের। পরিবেশের এমন পার্থক্যের কারণেই এক এক অঞ্চলে এক এক ধরনের ফসল বেশি হয়।

উদ্দীপকের জনাব শরীফ 'আদিবাহ পোল্ট্রি' খামারের স্বত্বাধিকারী। তিনি কুমিল্লার রাজেশপুর গ্রামের একজন সফল ব্যবসায়ী। কিন্তু ২০২৪ সালের অতিবৃষ্টি, পাহাড়ি ঢলের পানি ও বন্যা রক্ষা বাঁধ ভাঙনের ফলে বন্যা কবলিত হয়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালিসহ প্রায় আট জেলার তিয়াত্তরটি উপজেলা বন্যার পানিতে ডুবে যায়। এতে 'আদিবাহ পোল্ট্রি' খামারের সব মুরগি মারা যায়। উক্ত বন্যা মানুষ তৈরি করতে পারে না, এটি প্রকৃতির দান। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত এলাকায় প্রাকৃতিক পরিবেশের কারণে বন্যা দেখা দিয়েছে।

উত্তর

সরকারি সহায়তা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থনৈতিক' সুবিধা পেলে উদ্দীপকের ব্যবসায়ীরা আবার স্বাবলম্বী হবেন বলে আমি মনে করি।

কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অন্যদিকে দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও. নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তাভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।

উদ্দীপকের জনাব শরীফ 'আদিবাহ পোল্ট্রি' খামারের স্বত্বাধিকারী। তিনি কুমিল্লার রাজেশপুর গ্রামের একজন সফল ব্যবসায়ী। কিন্তু ২০২৪ সালের বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালিসহ প্রায় আট জেলার তিয়াত্তরটি উপজেলা পানিতে ডুবে যায়। এতে 'আদিবাহ পোল্ট্রি' 'খামারের সব মুরগি মারা যায়। এতে তাঁর প্রায় চল্লিশ লক্ষ টাকা ক্ষতি হয়। এছাড়াও এলাকার প্রায় সকল খামারির একই অবস্থা। জনাব শরীফসহ অন্যান্য ব্যবসায়ীদের বর্তমান ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারি সহায়তাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব‍্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের সরকার রাজনৈতিক পরিবেশের উপাদান এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। এসকল পরিবেশের সহযোগিতা পেলে জনাব শরীফসহ অন্যান্য ব্যবসায়ীরা তাদের সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। কারণ অর্থ ও সরকারি সহযোগিতা ছাড়া এত বড় সমস্যা কাটিয়ে ওঠা সম্ভবপর নয়। সুতরাং উক্ত সহায়তা পেলে ব্যবসায়ীরা স্বাবলম্বী হবেন বলে আশা করা যায়।

৩. উদ্দীপক

জনাব সুমন, মামুন, আরিফ ও রাকিব চারজন সমঝোতার ভিত্তিতে একটি 'আইটি' সেন্টার স্থাপন করেন। প্রথম তিনজন প্রত্যেকে চার লক্ষ টাকা করে মূলধন বিনিয়োগ করেন। জনাব রাকিব একজন কম্পিউটার প্রকৌশলী। তিনি কোনো মূলধন বিনিয়োগ করেননি। কারণ আইটিসংক্রান্ত সকল কাজ তিনিই পরিচালনা করেন। অন্য সদস্য জনাব সুমন ব্যবসার পরিচালনায় অংশগ্রহণ করেন না। বছর শেষে প্রতিষ্ঠানটি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মুনাফা করে। মুনাফা বণ্টনের সময় সকল অংশীদার সমান মুনাফা দাবি করেন। ফলে তাঁদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
উত্তর চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে।
উত্তর

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণ করাকে বোঝায়।

অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়নি। এক্ষেত্রে ব্যবসায়ের নিবন্ধন না করলে চুক্তিজাত অধিকার আদায়ে অপর অংশীদারির বিরুদ্ধে মামলা করতে পারে না, তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না, পাল্টা পাওনা দাবিতে মামলা করা যাবে না, পাওনা আদায়ে মামলা করা যাবে না। কিন্তু অংশীদারি ব্যবসায়টি নিবন্ধিত হলে উক্ত সুবিধাগুলো ভোগ করতে পারে। তাই নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম।

উত্তর

জনাব সুমন ঘুমন্ত অংশীদার।

যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে, ঝুঁকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায় সবসময়ই অসীম এবং অন্যান্য অংশীদারের ন্যায় মুনাফার অংশও পায়। তবে এ ধরনের অংশীদারের অবসরের সময় গণবিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না।

উদ্দীপকের জনাব সুমন, মামুন, আরিফ ও রাকিব চারজনে সমঝোতার ভিত্তিতে একটি 'আইটি' সেন্টার স্থাপন করেন। এদের মধ্যে প্রথম তিনজনে প্রত্যেকে চার লক্ষ টাকা করে মূলধন বিনিয়োগ করেন। তবে রাকিব একজন কম্পিউটার প্রকৌশলী। তিনি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেননি। আবার সুমন মূলধন দিলেও ব্যবসায় পরিচালনা করছেন না। সুমনের বৈশিষ্ট্যটি ঘুমন্ত অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সুমন ঘুমন্ত অংশীদার।

উত্তর

উদ্দীপকের প্রত্যেক অংশীদারদের মুনাফা পরিমাণ নির্ণয়পূর্বক তাদের মধ্যকার মতবিরোধসংক্রান্ত সমস্যা সমাধানে চুক্তি করা উচিত। অংশীদারি ব্যবসায়েল মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। তবে চুক্তি করতে সক্ষম এমন দুইজন অসীম দায়সম্পন্ন ব্যক্তিকে অংশীদারি ব্যবসায়ের চুক্তি সম্পাদন করতে হয়।

উদ্দীপকের জনাব সুমন, মামুন, আরিফ ও রাকিব চারজনে সমঝোতার ভিত্তিতে একটি 'আইটি' সেন্টার স্থাপন করেন। এদের মধ্যে প্রথম তিনজনে প্রত্যেকে চার লক্ষ টাকা করে মূলধন বিনিয়োগ করেন। তবে রাকিব একজন কম্পিউটার প্রকৌশলী। তিনি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেননি। আবার সুমন মূলধন দিলেও ব্যবসায় পরিচালনা করছেন না। বছর শেষে প্রতিষ্ঠানটি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মুনাফা অর্জন করলে সকলে সমান মুনাফা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

অংশীদারি ব্যবসায় গঠিত হয় চুক্তি বলে। উক্ত চুক্তির মধ্যে ব্যবসায়ের যাবতীয় বিষয় লেখা থাকে এবং ভবিষ্যতে উক্ত চুক্তিপত্র অনুযায়ী ব্যবসায়টি পরিচালিত হতে থাকে। তাই উদ্দীপকের ব্যবসায়ের সদস্যদের মধ্যে মুনাফা বণ্টন নিয়ে মতপার্থক্য রোধ করার জন্য নতুন করে চুক্তি করতে হবে। এতে করে ভবিষ্যতে অংশীদারদের মধ্যে এমন বিরোধ দেখা যাবে না বলে আমি মনে করি।

৪. উদ্দীপক

শাকিল উচ্চ মাধ্যমিক পাসের পরে পারিবারিক কারণে আর লেখাপড়া করতে পারেনি। তার নিজের কিছু জমানো টাকা এবং বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে স্থানীয় বাজারে মৌসুমি ফলের ব্যবসায় শুরু করে। গত বছর ফলের পাশাপাশি ইফতার সামগ্রী বিক্রয় করে ভালোই লাভবান হয়েছে। এ বছর পূর্বের ব্যবসায়ের সাথে ছোট ভাইকে নিয়ে ঈদ সামগ্রী বিক্রয় করে প্রচুর মুনাফা অর্জন করে। শাকিল ঠিক করেছে প্রতিবছর এভাবে সময়োপযোগী পণ্যের ব্যবসায়ই করবে।
উত্তর বিনিয়োগকৃত মূলধনের বাইরে ব্যক্তিগত দায় সৃষ্টি হওয়াকে অসীম দায় বলে।
উত্তর

ব্যবসায় শুরু করার জন্য সরকারি অনুমতিপত্রই হলো ট্রেড লাইসেন্স।

যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। আর এই অনুমোদন বা নিবন্ধন করাই হলো ট্রেড লাইসেন্স। অনুমোদন বা নিবন্ধন করার পদ্ধতি বিভিন্ন রকমের হয়। যেমন: একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যদি এর-অবস্থান পৌর এলাকার ভিতরে হয় তাহলে পৌর কর্তৃপক্ষের নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আবার এর অবস্থান যদি পৌর এলাকার বাইরে হয় তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়।

উত্তর

উদ্দীপকের ব্যবসায়টিতে একমালিকানা ব্যবসায়ের নমনীয়তা বৈশিষ্ট্য লক্ষ করা যায়।

পরিবর্তিত পরিস্থতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।

উদ্দীপকে শাকিল উচ্চ মাধ্যমিক পাসের পর পারিবারিক কারণে আর লেখাপড়া করতে পারেনি। তাই সে নিজের জমানো কিছু টাকা এবং বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে স্থানীয় বাজারে মৌসুমি ফলের ব্যবসায় শুরু করে। গত বছর ফলের পাশাপাশি ইফতার সামগ্রী বিক্রয় করে। এবছর পূর্বের ব্যবসায়ের সাথে ছোট ভাইকে নিয়ে ঈদ সামগ্রী বিক্রয় করে প্রচুর মুনাফা অর্জন করে। ব্যবসায়ের ক্ষেত্রে এমন পরিবর্তন নমনীয়তা বৈশিষ্ট্যের সদৃশ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টিতে একমালিকানা ব্যবসায়ের নমনীয়তা বৈশিষ্ট্য লক্ষ করা যায়।

উত্তর

শাকিলের একমালিকানা ব্যবসায়টি ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগত (যেক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়) সুবিধার কারণে সফল হয়েছে।

যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।

উদ্দীপকের শাকিল উচ্চ মাধ্যমিক পাসের পর পারিবারিক কারণে আরা লেখাপড়া করতে পারেনি। তাই সে নিজের জমানো কিছু টাকা এবং বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে স্থানীয় বাজারে মৌসুমি ফলের ব্যবসায় শুরু করে। গত বছর ফলের পাশাপাশি ইফতার সামগ্রী বিক্রয় করে। এবছর পূর্বের ব্যবসায়ের সাথে ছোট ভাইকে নিয়ে ঈদ সামগ্রী বিক্রয় করে প্রচুর মুনাফা অর্জন করে। শাকিল ঠিক করেছে প্রতিবছর এভাবে সময়োপযোগী পণ্যের ব্যবসায় করবে।

একমালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায়। শুধু মালিকের ইচ্ছা এবং সামান্য পরিমাণ মূলধন থাকলেই এ ধরনের ব্যবসায় খুব সহজেই গঠন করা যায়। উদ্দীপকের শাকিলও এমন ধরনের একটি ব্যবসায় গড়ে তুলেছে। যেখানে সে মৌসুমি ফলের ব্যবসায় করছে। উক্ত ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র যেক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এমন ব্যবসায়। এমন ব্যবসায়ের মাধ্যমে শাকিল বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সফল হয়েছেন।

৫. উদ্দীপক

কাজী মিলন ও তাঁর ৫ ভাই মিলে কাজী অ্যান্ড ব্রাদার্স লি. নামে একটি ব্যবসায় শুরু করেন। তাদের উৎপাদিত পণ্যের বাজারে ব্যাপক চাহিদা থাকায় ব্যবসায়টি দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটেছে। তাই প্রতিষ্ঠানটি সম্প্রসারণে প্রচুর মূলধনের প্রয়োজন দেখা দেয়। অর্থ সংগ্রহের জন্য কর্তৃপক্ষ বাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়।
উত্তর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে নগদ অর্থ পরিশোধ না করে যে শেয়ার ইস্যু করা হয় তাকে বোনাস শেয়ার বলে।
উত্তর

যে ব্যক্তি না হয়েও আইনের মাধ্যমে গঠিত হওয়ায় কোম্পানি একজন ব্যক্তির মতো নিজ নামে সকল ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে পারে বলে একে কৃত্রিম ব্যক্তি সত্তা বলে।

নির্দিষ্ট আইনের আওতায় সৃষ্টি হয় বলে আইন কোম্পানিকে রক্তমাংসে গড়া মানুষের ন্যায় একটি কৃত্রিম ব্যক্তিসত্তা প্রদান করেছে। যদিও একে দেখা যায় না বা ছোঁয়া যায় না অথবা মানুষের ন্যায় এর কোনো ভোটাধিকার থাকে না। ফলে এরূপ প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে, লেনদেন করতে এবং প্রয়োজনে মোকদ্দমা দায়ের করতে পারে। অন্যরাও একইভাবে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।

উত্তর

উদ্দীপকের কাজী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি।

যে সীমাবদ্ধ কোম্পানিতে কমপক্ষে সদস্যসংখ্যা ২ জন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়।

উদ্দীপকের কাজী মিলন ও তাঁর ৫ ভাই মিলে কাজী অ্যান্ড ব্রাদার্স লি. নামে একটি ব্যবসায় শুরু করেন। তাঁদের উৎপাদিত পণ্যের বাজারে ব্যাপক চাহিদা থাকায় ব্যবসায়টি দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটেছে। সদস্যসংখ্যা বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের কাজী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি।

উত্তর

বাজারে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হলে উদ্দীপকের কোম্পানিটিকে পাবলিক লি. কোম্পানিতে পরিণত করতে হবে।

যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।

উদ্দীপকের কাজী মিলন ও তাঁর ৫ ভাই মিলে কাজী অ্যান্ড ব্রাদার্স লি. নামে একটি ব্যবসায় শুরু করেন। তাঁদের উৎপাদিত পণ্যের বাজারে ব্যাপক চাহিদা থাকায় ব্যবসায়টি দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটেছে। তাই প্রতিষ্ঠানটির সম্প্রসারণের প্রয়োজনে মূলধনের প্রয়োজন দেখা দিলে কর্তৃপক্ষ বাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়।

উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। উক্ত কোম্পানি জনগণের নিকট শেয়ার বিক্রয় করতে পারে না। তাই কোম্পানিটি শেয়ার বিক্রয় করতে চাইলে তাদেরকে পাবলিক লি. কোম্পানিতে রূপান্তর করতে হবে। কারণ এরূপ কোম্পানি জনগণের নিকট শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারে, যা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সম্ভব নয়। তাই আমি মনে করি, বাজারে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হলে উদ্দীপকের কোম্পানিটিকে পাবলিক লি. কোম্পানিতে পরিণত করতে হবে।

৬. উদ্দীপক

পাথরঘাটার পঁচিশ জেলে নিজেদের আর্থসামাজিক কল্যাণের জন্য একটি সমবায় সমিতি গঠন করেন। তারা মাছ ধরে স্থানীয় মহাজনের কাছে বিক্রয় করেন। মহাজনদের কাছ থেকে জেলেরা কখনো ন্যায্যমূল্য পায় না। বর্তমানে দক্ষিণ অঞ্চলের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় তাদের সংগৃহীত মাছগুলো সমিতির মাধ্যমে ঢাকায় বিক্রির জন্য একটি মালবাহী গাড়ি ক্রয় করার চিন্তা করছেন। যার মূল্য প্রায় চার লক্ষ টাকা। তাদের বিগত তিন বছরে অর্জিত মুনাফা ২০২১ সালে ৩,৫০,০০০ টাকা, ২০২২ সালে ৩,৮০,০০০ টাকা এবং ২০২৩ সালে ৪,৭০,০০০ টাকা। সমিতির উপ-বিধি অনুসারে মুনাফা বণ্টিত হয়।
উত্তর ভোক্তাগণ ন্যায্যমূল্যে ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে।
উত্তর

সমবায় সমিতিতে সম-ভোটাধিকার সাম্য নীতির সমার্থক।

সমবায় সমিতির সদস্যদের পরিচয় যাই হোক না কেন সকল সদস্যই সমান মর্যাদার অধিকারী এরূপ নীতিকেই সাম্যের নীতি বলে। সাম্যের নীতি পরিহার করলে কোনো সমবায়ই উন্নতি করতে পারবে না। সমবায় সমিতিতে আইনের দ্বারা সকল সদস্যদের সমঅধিকার স্বীকৃত। এর সদস্যরা সামাজিক, অর্থনৈতিক বা পারিবারিকভাবে যে যেমনই হোক না কেন সবাই এখানে সমান মর্যাদার অধিকারী। সমবায়ে যে যেই পরিমাণে শেয়ার মূলধনের মালিক হোক না কেন সবাই এক ভোটের অধিকারী।

উত্তর

উদ্দীপকের সমবায় সমিতিটি সদস্যদের প্রকৃতি বিচারে উৎপাদক সমবায় সমিতি।

উৎপাদকগণ উৎপাদন ও তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় কার্যকে ফলপ্রসূ করার জন্য যে সমবায় সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এর মাধ্যমে উৎপাদকরা মহাজন বা মধ্যস্থ ব্যবসায়ীদের হাত হতে রক্ষা পায়।

উদ্দীপকে পাথরঘাটার পঁচিশজন জেলে নিজেদের আর্থসামাজিক কল্যাণের উদ্দেশ্যে একটি সমবায় সমিতি গঠন করে। উক্ত সমিতিটি মাছ ধরে স্থানীয় মহজনদের কাছে বিক্রয় করেন। কিন্তু তার কখনই মহাজনদের কাছ থেকে কখনই ন্যায্যমূল্য পায় না। জেলে, কামার, কুমার, তাঁতি, কৃষক যে সমিতি গঠন করে তা উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সমবায় সমিতিটি সদস্যদের প্রকৃতি বিচারে উৎপাদক সমবায় সমিতি।

উত্তর

উদ্দীপকে সমবায় সমিতির সদস্যরা তাদের জমাকৃত সংরক্ষিত তহবিলের অর্থ দিয়ে ৪,০০,০০০ টাকা মূল্যের ১টি মালবাহী গাড়ি কেনার সিদ্ধান্ত নেয়। তারা তাদের সংরক্ষিত তহবিলের অর্থ দিয়ে উক্ত গাড়িটি কিনতে পারবে কি না, তা গাণিতিক যুক্তিসহ নিম্নে দেওয়া হলো:

সমবায় আইন অনুযায়ী, অর্জিত নিট মুনাফার ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়।
উদ্দীপকের সমিতিটির বিগত তিন বছরের মোট মুনাফার পরিমাণ = (৩,৫০,০০০ + ৩,৮০,০০০ + ৪,৭০,০০০) = ১২,০০,০০০ টাকা।
সুতরাং, বিগত তিন বছরে তাদের সংরক্ষিত তহবিলে মোট জমার পরিমাণ = (১২,০০,০০০ × ১৫%) = ১,৮০,০০০ টাকা।

উদ্দীপকের সমিতিটির সংরক্ষিত তহবিলে জমার পরিমাণ ১,৮০,০০০ টাকা। অথচ তাদের মালবাহী গাড়ি কিনতে প্রয়োজন ৪,০০,০০০ টাকা। এক্ষেত্রে তাদের (৪,০০,০০০ - ১,৮০,০০০) = ২,২০,০০০ টাকা ঘাটতি বা কম আছে।

যেহেতু সংরক্ষিত তহবিলের জমানো অর্থের চেয়ে গাড়ির মূল্য অনেক বেশি, তাই আমি মনে করি, উদ্দীপকের সমিতিটি মুনাফা বণ্টন নীতি মান্য করে শুধুমাত্র সংরক্ষিত তহবিলের অর্থ দিয়ে মালবাহী গাড়িটি কিনতে পারবে না।

৭. উদ্দীপক

চাঁদপুরের জনাব সাগর ঢাকার মিরপুরের একজন মুদি ব্যবসায়ী। তিনি লক্ষ করলেন ২০২৪ এর প্রাকৃতিক দুর্যোগে বড় বড় কোম্পানি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনেক অর্থ জমার সংবাদ গণমাধ্যমগুলোতে প্রচার করে। এছাড়াও সমাজের বড় ব্যবসায়িগণ তাঁদের এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় অর্থ দান করেন যার ফলে সমাজে যথেষ্ট সুনাম অর্জন করছেন। জনাব সাগর এভাবে বড় কিছু করতে পারেন না। তবে তিনি গ্রাহকদের সঠিক মাপের ও ভালো মানের পণ্য দিতে চেষ্টা করেন। অন্যায়ভাবে অতিরিক্ত লাভ থেকে বিরত থাকেন। দুর্যোগের সময় তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করেন এবং গরিব মানুষকে অনেক সময় বিনামূল্যে কিছু পণ্য বিতরণ করেন। এটাকেই তিনি সামাজিক দায়িত্ব পালন মনে করেন।
উত্তর যে দলিলের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকে ঋণপত্র বলে।
উত্তর

বিভিন্ন খারাপ উপাদান মিশে পরিবেশের স্বাভাবিকতা নষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে। আর পরিবেশকে দূষণমুক্ত রাখাই হলো পরিবেশ দূষণরোধ।

পরিবেশে বিভিন্ন খারাপ উপাদান মিশে মাটি, পানি, বায়ু ও শব্দ দূষিত হয়। এর ফলে মানুষের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের আবির্ভাব দেখা দেয় এবং মানুষের জীবনযাত্রায় ও ব্যবসায়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু মানুষের সুস্থতার জন্য প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ বা পরিবেশ দূষণরোধ। তাছাড়া পরিবেশ দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় যা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে। এসব কারণেই পরিবেশকে দূষণমুক্ত রাখা গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকের বড় বড় কোম্পানিগুলো সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছে।

ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা।

উদ্দীপকের জনাব সাগর ঢাকার মিরপুরের একজন মুদি ব্যবসায়ী।তিনি লক্ষ করলেন ২০২৪ সালের প্রাকৃতিক দুর্যোগের সময় বড় বড় কোম্পানিগুলো প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনেক অর্থ জমা দেয়। কোম্পানিগুলোর এমন দান সরকারের প্রতি সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই বলা যায়, উদ্দীপকের বড় বড় কোম্পানিগুলো সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছে।

উত্তর

উদ্দীপকের ব্যবসায়ী সাগরের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিকতাসম্পন্ন।

উচিত এবং ন্যায়নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে। মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়নিষ্ঠাবান হয়ে থাকেন।

উদ্দীপকের জনাব সাগর ঢাকার মিরপুরের একজন মুদি ব্যবসায়ী। তিনি কখনই গ্রাহকদের ঠকান না, মাপে কম দেন না, ভালো মাল দিতে সচেষ্ট থাকেন। এছাড়াও তিনি অন্যায় লাভ থেকে নিজেকে বিরত রাখেন এবং দুর্যোগের সময় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করেন।আবার অনেক গরিব মানুষের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করেন। অর্থাৎ সাগর তার সামর্থ্যের মধ্যে যা আছে তাই করছেন এবং তিনি এটাকে সামাজিক দায়িত্ব পালন মনে করেন।

জনাব সাগর একজন সমাজ হিতৈষী মানুষ। তিনি গ্রাহকদের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকান্ড পরিচালনা করেন। এজন্য তিনি সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সঠিক দামে, উৎকৃষ্ট মানের পণ্য বিক্রয় করেন। এছাড়াও তিনি কখনই ওজনে কম দেন না। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে সাগরের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিকতাসম্পন্ন।

৮. উদ্দীপক

জনাব লায়লা সাত লক্ষ টাকা বিনিয়োগ করে তাঁর নিজ গ্রামে একটি নতুন ব্যবসায় শুরু করেছেন। ব্যবসায়ে তিনি মূলধন বিনিয়োগ করেন কিন্তু তার পেছনে মুনাফা প্রাপ্তির কোনো উদ্দেশ্য নেই। এ ব্যবসায়ে সাতটি নীতির কথা উল্লেখ আছে। প্রথম বছর আশি হাজার টাকা মুনাফা হলেও অর্জিত মুনাফার টাকা তিনি গ্রহণ করেননি। তবে তিনি পাঁচ বছর পরে তাঁর বিনিয়োগকৃত অর্থ ফেরত পেয়েছেন। বর্তমানে ঢাকায় বসবাসকারী তাঁর এলাকার কয়েকজন বড় ব্যবসায়ী বন্ধুদের সাথে পরামর্শ করেন এবং গ্রামে একটি ব্যবসায় গঠন করেন। সংগঠনের মাধ্যমে অত্র গ্রামে একটি মডেল স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলের শৃঙ্খলা ও শিক্ষার মান অনেক ভালো হওয়ায় প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভর্তি হলো। শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে দশ বছরের মধ্যেই ব্যবসায়ীদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দিয়ে অত্র প্রতিষ্ঠানটি স্বাবলম্বী হলো।
উত্তর দেশের ভৌগোলিক সীমানা অতিক্রম করে ক্রয়-বিক্রয় কার্য সম্পাদন করাকে বৈদেশিক বাণিজ্য বলে।
উত্তর

স্মারকলিপিকে কোম্পানির সনদ বলা হয়।

স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এতে কোম্পানির মূল বিষয়াবলি, কর্মপরিধি ও ক্ষমতার সীমা নির্দেষ করা হয় এবং যার দ্বারা কোম্পানির সঙ্গে শেয়ারহোল্ডার ও তৃতীয় পক্ষের সম্পর্ক নির্ধারণ করা হয়। এতে অন্তর্ভুক্ত নেই এমন কাজ কোম্পানি সম্পাদন করতে পারে না। করলে তা ক্ষমতা বহির্ভূত কাজ হিসেবে গণ্য হয় যা আইনত বহাল করা যায় না। আইনের ধারা অনুসরণ করে এরূপ দলিল সংশোধন বা পরিবর্তন করা যায়, তবে তা করা আনুষ্ঠানিকতাপূর্ণ ও কষ্টসাধ্য।

উত্তর

উদ্দীপকে জনাব লায়লার ব্যবসায়টি সামাজিক ব্যবসায়।

যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারা বিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে।

উদ্দীপকের জনাব লায়লা সাত লক্ষ টাকা বিনিয়োগ করে তাঁর নিজ গ্রামে একটি নতুন ব্যবসায় শুরু করেন। ব্যবসায়ে তিনি মূলধন বিনিয়োগ করলেও এর পেছনে মুনাফা প্রাপ্তির কোনো উদ্দেশ্য নেই। এ ব্যবসায়ে সাতটি নীতির কথা উল্লেখ আছে। প্রথম বছরে ৮০ -হাজার টাকা মুনাফা হলেও তিনি তা গ্রহণ করেননি। তবে পাঁচ বছরের মধ্যে তিনি তার বিনিয়োগকৃত অর্থ ফেরত পেয়েছেন। জনাব লায়লার ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো সামাজিক ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব লায়লার ব্যবসায়টি সামাজিক ব্যবসায়।

উত্তর

ব্যবসায়ের কাজ হবে বাণিজ্যিক কিন্তু উদ্দেশ্য হবে সামাজিক, উক্তিটি সামাজিক ব্যবসায়ের প্রতি ইঙ্গিত করেছে- যা সমাজের জন্য গুরুত্বপূর্ণ।

যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু' তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারাবিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে।

উদ্দীপকের জনাব লায়লা সাত লক্ষ টাকা বিনিয়োগ করে তাঁর নিজ গ্রামে একটি নতুন ব্যবসায় শুরু করেন। ব্যবসায়ে তিনি মূলধন বিনিয়োগ করলেও এর পেছনে মুনাফা প্রাপ্তির কোনো উদ্দেশ্য নেই। এ ব্যবসায়ে সাতটি নীতির কথা উল্লেখ আছে। প্রথম বছরে ৮০ হাজার টাকা মুনাফা হলেও তিনি তা গ্রহণ করেননি। তবে পাঁচ বছরের মধ্যে তিনি তার বিনিয়োগকৃত অর্থ ফেরত পেয়েছেন। এছাড়াও তিনি গ্রামের বন্ধুদের সাথে নিয়ে একটি মডেল স্কুল প্রতিষ্ঠা করেন। উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত অর্থ দ্বারা দশ বছরের মধ্যেই ব্যবসায়ীদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দিয়ে প্রতিষ্ঠানটি স্বাবলম্বী হলো।

সামাজিক ব্যবসায় ৭টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত, যা সমাজের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এরূপ ব্যবসায় থেকে বিনিয়োগকারীরা কোনো মুনাফা গ্রহণ করেন না। তবে তারা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবেন। এই ব্যবসায়ের মাধ্যমে সমাজের দরিদ্রতা দূর হয়। এছাড়াও এরূপ ব্যবসায়ের অর্জিত মুনাফা দ্বারা প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়ন কাজে ব্যয় হয়। ফলে দেশের বেকার সমস্যা সমাধানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

৯. উদ্দীপক

১। উদ্যোগ গ্রহণ পর্যায়

↓

২। দলিলপত্র প্রণয়ন

↓

৩। নিবন্ধনপত্র সংগ্রহ

↓

৪। কার্যারম্ভ পর্যায়

উত্তর কোম্পানি গঠনের প্রাথমিক প্রয়োজন মেটাতে শেয়ার বিক্রির মাধ্যমে যে ন্যূনতম অর্থ সংগ্রহের প্রয়োজন হয় এবং যার পরিমাণ বিবরণপত্রে উল্লেখ থাকে, তাকে ন্যূনতম মূলধন বলে।
উত্তর সমাজের মানুষের মূল্যবোধ, বিশ্বাস, রীতি-নীতি, ঐতিহ্য, আচার-আচরণ ও জীবনধারার সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে। এসব উপাদান মানুষের চাহিদা, পছন্দ ও ভোগের ধরনকে প্রভাবিত করে। ফলে ব্যবসায়ের পণ্য নির্বাচন, বিপণন ও পরিচালনায় সাংস্কৃতিক পরিবেশ বিবেচনা করতে হয়।
উত্তর

উদ্দীপকের চিত্রটি কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি।

কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। কোম্পানি সংগঠনে স্বাধীন ও কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব, সীমাবদ্ধ দায় ইত্যাদি সুবিধা থাকার কারণে সারাবিশ্বেই উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত। তাছাড়া শেয়ারের মূল্যমান কম হওয়ায় সকল ধরনের মানুষ ও আর্থিক প্রতিষ্ঠান এর শেয়ার কিনে বিনিয়োগ করতে পারে।

কোম্পানি সংগঠন গঠনের পর্যায় চারটি। এগুলো হচ্ছে: উদ্যোগ গ্রহণ পর্যায়, দলিলপত্র প্রণয়ন পর্যায়, নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায় এবং কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়। উদ্দীপকের চিত্রে এই চারটি পর্যায় দেখানো হয়েছে, যা কোম্পানি সংগঠনকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রটি কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি।

উত্তর

উদ্দীপকের ৩নং ধাপ সম্পন্ন হলে প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসায় শুরু করতে পারে। তবে এজন্য বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হবে।

যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লি. কোম্পানি বলে। এরূপ কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ শুরু করে দেয়। তবে এরা জনসাধারণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে পারে না; প্রযোজ্য বিধিনিষেধ মেনে ব্যক্তিগতভাবে শেয়ার হস্তান্তরের বিষয়টি পৃথক।

কোম্পানি সংগঠন গঠনের পর্যায় চারটি। এগুলো হচ্ছে: উদ্যোগ গ্রহণ পর্যায়, দলিলপত্র প্রণয়ন পর্যায়, নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায় এবং কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়। এই পর্যায়গুলোর মধ্যে ৩য় অর্থাৎ নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ের পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে।

উদ্দীপকে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বুঝানো হয়েছে। কোম্পানি আইন অনুযায়ী উক্ত কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ - শুরু করে দিতে পারে। তবে উক্ত নিবন্ধনপত্র সংগ্রহ করার জন্য নিবন্ধক অফিস হতে প্রয়োজনীয় ফরম সংগ্রহ করে তা পূরণ ও স্বাক্ষরপূর্বক দলিলপত্র সন্নিবেশিত করে নিবন্ধকের নিকট জমা দিতে হয়। এছাড়াও অনুমোদিত মূলধন অনুপাতে প্রয়োজনীয় স্ট্যাম্প ও ফি এর সাথে দাখিল করতে হয়। পাশাপাশি স্মারকলিপি ও সংঘবিধিতে দুই জন সদস্যের স্বাক্ষর থাকতে হয়।

১০. উদ্দীপক

অতিমাত্রায় পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশের জন্য অতিরিক্ত ক্ষতিকর। অনেক বছর যাবৎ দেখা যাচ্ছে নানা রঙের বিভিন্ন ডিজাইনের শক্ত পলিথিনের প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উন্নতমানের প্যাকেটজাত করে বাজারে চলছে। উক্ত শক্ত পলিথিন মাটি, পানি ও পরিবেশের অনেক ক্ষতিসাধন করছে। বর্তমানে দেখা যাচ্ছে সর্বত্র পলিথিন যা নদী, খাল, বিল, সমুদ্র পর্যন্ত চলে যাচ্ছে। যা দেশের ভবিষ্যৎ পরিবেশের ওপর হুমকিস্বরূপ। বর্তমান সরকার এ অবস্থা হতে পরিবেশকে রক্ষা করতে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধে বিভিন্ন নির্দেশনা জারি করছেন এবং কার্যকর ফল অর্জনের জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন। এরূপ বিরূপ পরিস্থিতিতে গণসচেতনতা বৃদ্ধির ওপর কঠোরভাবে জোর দিচ্ছেন। এর সুফল ভবিষ্যতে পাওয়া যাবে বলে ধারণা করা যায়।
উত্তর নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য, সেবা, পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ বলে।
উত্তর

যে দলিলে কোম্পানির দৈনন্দিন অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কার্য পরিচালনাসংক্রান্ত বিষয় লেখা থাকে তাকে পরিমেল নিয়মাবলি বলে।

কোম্পানি কীভাবে তাদের কাজকর্ম পরিচালনা করবে তা পূর্ব থেকে নির্ধারিত হলে ভালো হয়। পরিমেল নিয়মাবলি কোম্পানির তেমনি একটি দলিল যাতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার সকল নিয়ম উল্লেখ থাকে। এতে উল্লিখিত নিয়মাবলি স্মারকলিপিতে প্রদত্ত ক্ষমতার মধ্যে হতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটি তৈরি বাধ্যতামূলক। তবে পাবলিক লিমিটেড কোম্পানি পরিমেল নিয়মাবলি তৈরি না করেও ১৯৯৪ সালের কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ ব্যবহার করতে পারে।

উত্তর

অতিরিক্ত পলিথিন উৎপাদনে সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘিত হয়েছে।

ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা।

উদ্দীপকে বলা হয়েছে, অতিমাত্রায় পলিথিন উৎপাদন ও এর ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এর পরও অনেক বছর যাবৎ দেখা যাচ্ছে নানা রঙের বিভিন্ন ডিজাইনের শক্ত পলিথিনের প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উন্নতজাতের প্যাকেটজাত করে বাজারে চলছে। উক্ত পলিথিন মাটি, পানি ও পরিবেশের অনেক ক্ষতি সাধন করছে। এভাবে চলতে থাকলে দেশের ভবিষ্যৎ হুমকিস্বরূপ। এক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারের নিয়মনীতি না মেনে ব্যবসায় পরিচালনা করছেন, যা সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালনের পরিপন্থি। তাই বলা যায়, অতিরিক্ত পলিথিন উৎপাদনে সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘিত হয়েছে।

উত্তর

গণসচেতনতাই পারে পলিথিনের ব্যবহার ও উৎপাদন বন্ধ করতে।

পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে। এর ব্যবহারে মাটি দূষণ হয় এবং ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়। তাই সরকার এর উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে আইন প্রণয়ন করে। এরূপ আইন বাস্তবায়নে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্দীপকে বলা হয়েছে, অতিমাত্রায় পলিথিন উৎপাদন ও এর ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এর পরও অনেক বছর যাবৎ দেখা যাচ্ছে নানা রঙের বিভিন্ন ডিজাইনের শক্ত পলিথিনের প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উন্নতজাতের প্যাকেটজাত করে বাজারে চলছে। উক্ত পলিথিন মাটি, পানি ও পরিবেশের অনেক ক্ষতি সাধন করছে। এ অবস্থা থেকে পরিবেশকে রক্ষা করতে সরকার পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধের নির্দেশ দেয়। এছাড়াও এমন পরিস্থিতিতে গণসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন। এর সুফল, ভবিষ্যতে পাওয়া যাবে বলে ধারণা করা যায়।

পলিথিনের উৎপাদন ও ব্যবহার সরকার আইন প্রণয়ন করে বন্ধ করতে চাচ্ছে। কিন্তু সরকার চাইলেই আইনের যথাযথ বাস্তবায়ন সম্ভব হয় না। এজন্য জনগণকেও সচেতন হতে হয়। তাই এ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের উচিত বিভিন্ন গণমাধ্যমে পলিথিনের ক্ষতিকারক দিক নিয়ে প্রচারণা চালানো। ফলে সবাই পলিথিনের বিরুদ্ধে কথা বলবে এবং জনসচেতনতা তৈরি হয়ে এর উৎপাদন ও ব্যবহার বন্ধ হবে। তাই আমি মনে করি, গণসচেতনতাই পারে পলিথিনের ব্যবহার ও উৎপাদন বন্ধ করতে।

১১. উদ্দীপক

মি. X, Y ও Z একটা মৌখিক চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠা করেন। তিনজনের মূলধনের পরিমাণ সমান এবং মুনাফা ভোগের হারও সমানুপাতিক। তবে মি. Z তাঁর মূলধনের অতিরিক্ত দায় বহন করে না। ব্যবসায় প্রতিষ্ঠানটি সুনামের সাথে ভালোই চলছে। বর্তমানে মি. P নামক একজন দেনাদারের কাছ থেকে ৫০,০০০ টাকা আদায় করতে পারছে না। তারা ভাবছেন পাওনা আদায়ের জন্য আদালতের আশ্রয় নিবেন।
উত্তর কমপক্ষে ১০টি কেন্দ্রীয় সমবায় সমিতি নিয়ে দেশের জাতীয় পর্যায়ে যে সমবায় সমিতি গঠন করা হয় তাকে জাতীয় সমবায় সমিতি বলে।
উত্তর

যে ব্যক্তি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেন তাকে নামমাত্র অংশীদার বলে।

নামমাত্র অংশীদার ব্যবসায়ের কোনো অংশীদার নন। সমাজে যে সকল ব্যক্তির প্রচুর সুনাম থাকে, তারা তাদের সুনাম ব্যবহারের জন্য ব্যবসায়কে অনুমতি দিয়ে বিনিময়ে ব্যবসায়ের অংশীদারিত্ব গ্রহণ করে এবং নিয়মিত মুনাফা বা বেতন নেয়। এরূপ অংশীদার সাধারণ অংশীদারের ন্যায় অসীম দায় বহন করে না। তবে কোনো তৃতীয় পক্ষ সরল বিশ্বাসে ঐ অংশীদারের উপস্থিতির কারণে সাধারণ অংশীদার মনে করে ব্যবসায়ে ঋণ দিলে তার জন্য নামমাত্র অংশীদারও দায়বদ্ধ হন।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়।

যে অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে একজন অংশীদারের দায় সীমিত থাকে এবং অন্য সকল অংশীদারের দায় সীমাহীন তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সংগঠন বলে। অংশীদারি ব্যবসায়ে অনেক সময় মূলধনের প্রয়োজন হয়। এক্ষেত্রে নতুন সাধারণ অংশীদার গ্রহণে সম্ভাব্য পরিচালনাগত জটিলতা দেখা দেওয়ার ভয় থাকে। এমতাবস্থায় ব্যবসায়ে মূলধন বিনিয়োগের মাধ্যমে সীমাবদ্ধ অংশীদার গ্রহণ করা হয়।

উদ্দীপকের মি. X, Y ও Z মৌখিক চুক্তির ভিত্তিতে একটি অংশীদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। চুক্তি মোতাবেক তিনজনের মূলধনের পরিমাণ সমান। মুনাফাও সমান হারে ভোগ করেন। তবে চুক্তির শর্ত অনুযায়ী মি. Z তাঁর মূলধনের অতিরিক্ত দায় বহন করবে না। মি. Z এর দায় বিবেচনায় উদ্দীপকের ব্যবসায়টি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়।

উত্তর

নিবন্ধন না থাকার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে না।

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝায়। যদিও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম।

উদ্দীপকের মি. X, Y ও Z মৌখিক চুক্তির ভিত্তিতে একটি অংশীদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। চুক্তি মোতাবেক তিনজনের মূলধনের পরিমাণ সমান। মুনাফাও সমান হারে ভোগ করেন। তবে চুক্তির শর্ত অনুযায়ী মি. Z তাঁর মূলধনের অতিরিক্তি দায় বহন করবে না। বর্তমানে মি. P নামক একজন দেনাদারের কাছ থেকে ৫০,০০০ টাকা আদায় করতে পারছে না। এমতাবস্থায় তারা আদালতের আশ্রয়ের কথা ভাবছেন।

অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ে সুবিধা পেতে হলে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায়। কিন্তু নিবন্ধন না থাকলে এমন সুবিধা পাওয়া যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি মৌখিক চুক্তিতে গঠিত হয়, যা নিবন্ধিত না হওয়ারই প্রমাণ। তাই আমি মনে করি, নিবন্ধন না থাকার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে না।