রাজশাহী বোর্ড ২০২৫

১. উদ্দীপক

বরহামপুরের অধিকাংশ মানুষ কৃষিনির্ভর। বর্তমানে কৃষি উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় তারা চা উৎপাদনে ঝুঁকে পড়েছে। তারা আলিবাবা চা কোম্পানির নিকট চা-পাতা বিক্রয় করে যথেষ্ট লাভবান হচ্ছে। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। চা কোম্পানিটি কৃষকদের নিকট থেকে চা পাতা সংগ্রহ করে এবং প্রক্রিয়াজাত করে চা প্রস্তুত করে। প্রস্তুতকৃত চা দেশের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করে অর্থনীতিতে অবদান রাখছে।
উত্তর কোনো জিনিসের মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা রয়েছে তাকে উপযোগ বলে।
উত্তর

যে শিল্পে প্রকৃতি প্রদত্ত সম্পদের কোনোরূপ পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যায় তাকে প্রাথমিক শিল্প বলে।

প্রাথমিক শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ উত্তোলন, শোধন এবং রূপগত পরিবর্তনের মাধ্যমে পণ্যদ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, খনিজ থেকে বিভিন্ন দ্রব্য উৎপাদন, বনের কাঠ থেকে আসবাবপত্র তৈরি, তুলা থেকে কাপড় তৈরি, সমুদ্র থেকে মৎস্য আহরণ, জমিতে ফসল ফলানো, মধু সংগ্রহ, গাভী, হাঁস-মুরগি ইত্যাদি লালন-পালন সবই প্রাথমিক শিল্পের অন্তর্গত।

উত্তর

প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পের আওতাভুক্ত।

শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকেই উৎপাদন শিল্প বলে। তুলা থেকে কাপড় ও বস্ত্র উৎপাদন, গম থেকে আটা ও বিস্কুট তৈরি, খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক ব্যবহার করে লৌহ ও ইস্পাত সামগ্রী উৎপাদন এর সবই এই শিল্পের অন্তর্ভুক্ত।

উদ্দীপকে বলা হয়েছে, বরহামপুরের অধিকাংশ মানুষ কৃষিনির্ভর। বর্তমানে কৃষি উৎপাদনে খরচ বৃদ্ধি পাওয়ায় তারা চা উৎপাদনে ঝুঁকে পড়েছে। উক্ত চা পাতা তারা আলিবাবা চা কোম্পানির নিকট বিক্রয় করে যথেষ্ট লাভবান হচ্ছে। কোম্পানিটি কৃষকদের কাছ থেকে চা পাতা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে চা প্রস্তুত করে। তাদের এই চা প্রস্তুতের কাজটি উৎপাদন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পের আওতাভুক্ত।

উত্তর

উদ্দীপকের উভয় পক্ষই দেশের অর্থনীতিতে অবদান রাখছে বলে আমি মনে করি।

ব্যবসায় তথা শিল্প-বাণিজ্যের অগ্রগতির ফলে দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ ঘটে। এতে ব্যবসায়ী তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। বাংলাদেশে যে মারাত্মক বেকার সমস্যা বিদ্যমান তা সমাধানে ব্যবসায় উন্নয়নের কোনো বিকল্প নেই।

উদ্দীপকে বলা হয়েছে, বরহামপুরের অধিকাংশ মানুষ কৃষিনির্ভর। বর্তমানে কৃষি উৎপাদনে খরচ বৃদ্ধি পাওয়ায় তারা চা উৎপাদনে ঝুঁকে পড়েছে। উক্ত চা পাতা তারা আলিবাবা চা কোম্পানির নিকট বিক্রয় করে যথেষ্ট লাভবান হচ্ছে। কোম্পানিটি কৃষকদের কাছ থেকে চা পাতা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে চা প্রস্তুত করে। অতঃপর তা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে।

উদ্দীপকের দুটি পক্ষ অর্থাৎ কৃষক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান উভয়ই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ কৃষকরা চা পাতা উৎপাদনে যেমন ভূমিকা রাখছে তেমনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটিও চা প্রস্তুতে ভূমিকা রাখছে। উক্ত চা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। এতে অনেক লোকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হচ্ছে।

২. উদ্দীপক

জনাব আকরাম একজন সফল আলু ব্যবসায়ী। এজন্য তিনি একটি কোল্ড স্টোরেজ স্থাপন করেছেন। তিনি আলুর মৌসুমে উৎপাদনকারীর নিকট হতে আলু সংগ্রহ করেন এবং কোল্ড স্টোরেজে রাখেন। তিনি ঢাকাসহ সারাদেশে আলু সরবরাহ করেন। তিনি দেশের চাহিদা পূরণের পর বিদেশেও আলু বিক্রয় করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।
উত্তর একদেশের সাথে অন্যদেশের বা একদেশের ব্যবসায়ীর সাথে অন্যদেশের ব্যবসাীর যে ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে।
উত্তর একদেশের সাথে অন্যদেশের বা একদেশের ব্যবসায়ীর সাথে অন্যদেশের ব্যবসাীর যে ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে।
বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও মজবুত হয়। এছাড়াও এমন বাণিজ্যের মাধ্যমে নিজ দেশের ভাবমূর্তি অন্য দেশে তুলে ধরা যায়। এতে দেশের অর্থনৈতিক অবস্থা আরও উন্নত হয়, যা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক।
উত্তর

জনাব আকরাম অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে জড়িত।

কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এক্ষেত্রে ক্রেতা বা ভোক্তা ও বিক্রেতা একই দেশে বসবাস করেন। প্রকৃতি অনুযায়ী একে পাইকারি ও খুচরা ব্যবসায় হিসেবে ভাগ করা যায়।

উদ্দীপকের জনাব আকরাম একজন সফল আলু ব্যবসায়ী। তিনি আলু সংরক্ষণের জন্য একটি কোল্ড স্টোরেজ স্থাপন করেন। আলুর মৌসুমে তিনি উৎপাদনকারী হতে আলু সংগ্রহ করে কোল্ড স্টোরেজে রাখেন। উক্ত আলু তিনি ঢাকাসহ সারাদেশে সরবরাহ করেন। জনাব আকরামের এমন ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাজটি অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আকরাম অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে জড়িত।

উত্তর

উদ্দীপকের জনাব আকরামের রপ্তানি বাণিজ্য কার্যক্রম বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে জড়িত।

মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিজ দেশের পণ্য অন্যদেশে বা অন্যদেশের ব্যবসায়ীর নিকট বিক্রয় করাকে রপ্তানি বলে। রপ্তানির মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ায় সকল দেশই রপ্তানি বৃদ্ধিতে সচেষ্ট থাকে। রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হয়।

উদ্দীপকের জনাব আকরাম একজন সফল আলু ব্যবসায়ী। তিনি আলু সংরক্ষণের জন্য একটি কোল্ড স্টোরজে স্থাপন করেন। আলুর মৌসুমে তিনি উৎপাদনকারী হতে আলু সংগ্রহ করে কোল্ড স্টোরেজে রাখেন। উক্ত আলু তিনি ঢাকাসহ সারাদেশে সরবরাহ করেন। এছাড়াও তিনি দেশের চাহিদা পূরণের পর বিদেশেও আলু বিক্রয় করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

উদ্দীপকে জনাব আকরাম নিজ দেশের চাহিদা পূরণ করে বিদেশেও আলু রপ্তানি করছেন। উক্ত রপ্তানি কাজের মাধ্যমে তিনি তার নিজের আয়ের পাশাপাশি দেশের রপ্তানি আয় বৃদ্ধি করছেন। এছাড়াও উক্ত রপ্তানি বাণিজ্যের সাথে কাজ করতে গিয়ে দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে দেশের বেকার সমস্যার সমাধানের পাশাপাশি অর্থনৈতিক অবস্থা সচল হচ্ছে। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব আকরামের রপ্তানি বাণিজ্য কার্যক্রম বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে জড়িত।

৩. উদ্দীপক

আবেদরা অত্যন্ত গরিব। তারা তিন ভাইবোন। তাসকিন সবার বড়। তাদের পিতা একজন কুলি। অভাব আর দারিদ্র্যের কারণে আবেদ স্কুলের গণ্ডি অতিক্রম করতে পারেনি। তাই আবেদ প্রতিবেশীদের নিকট হতে টাকা ধার নিয়ে 'ডিজিটাল সবজি শপ' নামক ভ্রাম্যমাণ সবজির দোকান চালু করেছে। ভ্রাম্যমাণ এই দোকানটি আবেদ নিজেই পরিচালনাসহ নিয়ন্ত্রণ করে। ব্যবসায়কে লাভজনক করার জন্য সে ব্যবসায়ের পরিকল্পনা পরিবর্তন ও পরিমার্জন করে।
উত্তর মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে।
উত্তর

সীমিত দায় বলতে বোঝায় বিনিয়োগকারী কিংবা শেয়ারহোল্ডারের দায় তার বিনিয়োগকৃত মূলধন কিংবা শেয়ার ক্রয়মূল্য পর্যন্ত নির্দিষ্ট।

অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারের দায় তার ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধনের সমপরিমাণ। আর যৌথমূলধনির ক্ষেত্রে অসীম দায়সম্পন্ন কোম্পানি ছাড়া সকল কোম্পানির শেয়ারহোল্ডারদের দায় স্মারকলিপির বর্ণনা অনুযায়ী শেয়ার মূল্য: দ্বারা সীমাবদ্ধ থাকে। যার অধিক দায় বহনে তাদেরকে বাধ্য করা যায় না। অর্থাৎ কেউ যদি শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানির ৫০ টাকা মূল্যমানের ১০০ শেয়ার ক্রয় করে তবে তার দায় ৫,০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। অর্থাৎ শেয়ারহোল্ডারদের দায় তার বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত। শেয়ারহোল্ডারদের এমন দায়গুলো সীমিত দায় হিসেবে বিবেচিত।

উত্তর

'ডিজিটাল সবজি শপ' মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।

যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।

উদ্দীপকের আবেদরা তিন ভাইবোন এবং তারা অত্যন্ত গরিব। এদের মধ্যে তাসকিন সবার বড়। তাদের পিতা একজন কুলি। অভাব আর দ্রারিদ্র্যের কারণে আবেদ স্কুলের গণ্ডি অতিক্রম করতে পারেনি। তাই আবেদ প্রতিবেশীদের নিকট হতে টাকা ধার নিয়ে 'ডিজিটাল সবজি শপ' নামক ভ্রাম্যমাণ সবজির দোকান চালু করেন। ভ্রাম্যমাণ এই দোকানটি আবেদ নিজেই পরিচালনাসহ নিয়ন্ত্রণ করেন। আবেদের ব্যবসায়ের বৈশিষ্ট্যটি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'ডিজিটাল সবজি শপ' মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।

উত্তর

একমালিকানা ব্যবসায়ের নমনীয়তার বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকে. উল্লিখিত ব্যবসায়ের পরিকল্পনা পরিবর্তন ও পরিমার্জন সহজ হয়েছে।

পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।

উদ্দীপকের আবেদরা তিন ভাইবোন এবং তারা অত্যন্ত গরিব। অভাব আর দ্ররিদ্র্যের কারণে আবেদ স্কুলের গণ্ডি অতিক্রম করতে পারেনি। তাই আবেদ প্রতিবেশীদের নিকট হতে টাকা ধার নিয়ে 'ডিজিটাল সবজি শপ' নামক ভ্রাম্যমাণ সবজির দোকান চালু করেন। ভ্রাম্যমাণ এই দোকানটি আবেদ নিজেই পরিচালনাসহ নিয়ন্ত্রণ করেন। ব্যবসায়কে লাভজনক করার জন্য সে ব্যবসায়ের পরিকল্পনা পরিবর্তন ও পরিমার্জন করেন।

পরিস্থিতি সবসময় একরকম থাকবে বিষয়টা এমন নয়। তাই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে পরিবর্তন ও পরিমার্জন করতে হয়। উক্ত পরিবর্তনই একজন ব্যবসায়ীকে সফল ব্যবসায়ীতে পরিণত করে। উদ্দীপকের আবেদও তাই পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের চাহিদা, রুচি ও পছন্দ অনুসারে পণ্য বিক্রয় করে। এতে তার বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। তাই আমি মনে করি, একমালিকানা ব্যবসায়ের নমনীয়তার বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায়ের পরিকল্পনা পরিবর্তন ও পরিমার্জন সহজ হয়েছে।

৪. উদ্দীপক

তামান্না একজন আইটি প্রকৌশলী। দেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হতে তিনি এই ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি তিনি একটি আইটি ফার্ম দেওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু তার যথেষ্ট মূলধন নেই। এজন্য তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন।
উত্তর যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে ও জীবনধারণ করে তাকে তার পরিবেশ বলে।
উত্তর

কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।

ব্যবসায় হলো পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন, বণ্টন ও এর সহায়ক কাজের সমষ্টি। ভূমির উন্নয়ন, দালানকোঠা নির্মাণ, মালামাল সংগ্রহ ও বিভিন্ন প্রয়োজনে মূলধনের সংস্থান ব্যবসায়ে গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক পরিবেশ উন্নত হলে এগুলো নির্মাণ ও জোগাড় করা সহজতর হয়। অর্থনৈতিক পরিবেশের সুবাদে জাপান, কোরিয়া, ইউরোপ আজ এগিয়ে। তাই বলা যায়, অর্থনৈতিক পরিবেশ ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

মিসেস তামান্নার মূলধন সংগ্রহের জন্য গৃহীত পদক্ষেপ অর্থনৈতিক পরিবেশের সাথে জড়িত।

কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।

উদ্দীপকের তামান্না একজন আইটি প্রকৌশলী। তিনি দেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হতে এই ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি তিনি একটি আইটি ফার্ম দেওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু এজন্য তার যথেষ্ট ' মূলধন নেই। এক্ষেত্রে তিনি উক্ত মূলধন সংগ্রহের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন। উক্ত আর্থিক প্রতিষ্ঠান অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, মিসেস তামান্নার। মূলধন সংগ্রহের জন্য গৃহীত পদক্ষেপ অর্থনৈতিক পরিবেশের সাথে জড়িত।

উত্তর

এ ব্যবসায়ে সফলতার জন্য মূলধন গুরুত্বপূর্ণ, যা অর্থনৈতিক পরিবেশের উপাদান।

কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।

উদ্দীপকের তামান্না একজন আইটি প্রকৌশলী। তিনি দেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হতে এই ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি তিনি একটি আইটি ফার্ম দেবার পরিকল্পনা করছেন। কিন্তু এজন্য তার যথেষ্ট মূলধন নেই। এক্ষেত্রে তিনি উক্ত মূলধন সংগ্রহের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন।

অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। কেননা যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসা-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের তামান্নাও তাই অর্থনৈতিক পরিবেশের মূলধন উপাদানের জন্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। এতে সে সফলকাম হবে বলে আমি মনে করি।

৫. উদ্দীপক

হাবিব এবং আরিফ স্বনামধন্য প্রতিষ্ঠান সাউদিয়ার মালিক। চুক্তি তাদের ব্যবসায়ের ভিত্তি। তারা প্রতিষ্ঠানটিতে সমান সমান মূলধন বিনিয়োগ করেছেন। হাবিব ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করলেও আরিফ অংশগ্রহণ করে না। সম্প্রতি তারা স্বনামধন্য ব্যবসায়ী জনাব সেলিমকে অংশীদার হিসেবে ব্যবসায়ে যুক্ত করেছে। কিন্তু জনাব সেলিম ব্যবসায়ে মূলধন সরবরাহ করবে না। এমনকি তিনি ব্যবসায় পরিচালনায়ও অংশগ্রহণ করবে না।
উত্তর অংশীদারি কারবারের সদস্যদের মধ্যকার সম্পর্ককে অংশীদার বা অংশীদারি বলে।
উত্তর

অংশীদারগণের ব্যবসায়সংক্রান্ত বিষয়ে অংশীদারদের একমত হওয়াকে অংশীদারি চুক্তি বলে।

দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে। আর এই চুক্তিপত্রে অংশীদারদের মধ্যকার ভবিষ্যৎ কলহ পরিহার করার জন্য ব্যবসায়ের নাম, ঠিকানা, অবস্থান, উদ্দেশ্য ও আদর্শ, মেয়াদাকাল, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত নিয়ম-নীতি, মূলধনের পরিমাণ, লাভ-লোকসান বণ্টন পদ্ধতি ইত্যাদি যাবতীয় বিষয় এ চুক্তিপত্রে লিপিবদ্ধ থাকে। ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে অংশীদারগণ এটি ব্যবহার করেন।

উত্তর

জনাব সেলিম নামমাত্র অংশীদার।

যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেয় তাকে নামমাত্র অংশীদার বলে। এরূপ অংশীদার নির্দিষ্ট বেতন বা লাভের অংশ বা অর্থের বিনিময়ে কাজ করে। এদেরকে অসীম দায় বহন করতে হয় না।

উদ্দীপকের হাবিব ও আরিফ স্বনামধন্য প্রতিষ্ঠান সাউদিয়ার মালিক। চুক্তি তাদের ব্যবসায়ের মূল ভিত্তি। হাবিব ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করলেও আরিফ অংশগ্রহণ করে না। সম্প্রতি তারা স্বনামধন্য ব্যবসায়ী জনাব সেলিমকে অংশীদার হিসেবে ব্যবসায়ে যুক্ত করেছে। তবে তিনি ব্যবসায়ে মূলধন সরবরাহ করবে না এবং পরিচালনায়ও অংশগ্রহণ করবে না। সেলিমের বৈশিষ্ট্যটি নামমাত্র অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সেলিম নামমাত্র অংশীদার।

উত্তর

চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, উক্তিটির সাথে আমি একমত।

অংশীদারগণের ব্যবসায়সংক্রান্ত বিষয়ে একমত হওয়াকে চুক্তি বলে। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। তবে চুক্তি করতে সক্ষম এমন দুইজন অসীম দায়সম্পন্ন ব্যক্তিকে অংশীদারি ব্যবসায়ের চুক্তি সম্পাদন করতে হয়।

উদ্দীপকের হাবিব ও আরিফ স্বনামধন্য প্রতিষ্ঠান সাউদিয়ার মালিক। চুক্তি তাদের ব‍্যবসায়ের মূল ভিত্তি। হাবিব ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করলেও আরিফ অংশগ্রহণ করে না। সম্প্রতি তারা নতুন চুক্তি মোতাবেক স্বনামধন্য ব্যবসায়ী জনাব সেলিমকে অংশীদার হিসেবে ব্যবসায়ে যুক্ত করেছে। তবে তিনি ব্যবসায়ে মূলধন সরবরাহ করবে না এবং পরিচালনায়ও অংশগ্রহণ করবে না।

অংশীদারি ব্যবসায় গঠিত হয় চুক্তি বলে। চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে। আর এই চুক্তিপত্রে অংশীদারদের মধ্যকার ভবিষ্যৎ কলহ পরিহার করার জন্য ব্যবসায়ের নাম, ঠিকানা, অবস্থান, উদ্দেশ্য ও আদর্শ, মেয়াদাকাল, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত নিয়ম-নীতি, মূলধনের পরিমাণ, লাভ-লোকসান বণ্টন পদ্ধতি ইত্যাদি যাবতীয় বিষয় লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ এর ওপর ভিত্তি করে অংশীদারি ব্যবসায় পরিচালিত হয় বলে চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলে।

৬. উদ্দীপক

নাবিলা লিমিটেড একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃষিপণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি বেশ লাভজনকভাবে তার কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সম্প্রসারণে মূলধন প্রয়োজন। কিন্তু পাবলিকের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারছে না।
উত্তর ব্যক্তি না হয়েও আইনের মাধ্যমে গঠিত হওয়ায় কোম্পানি একজন ব্যক্তির মতো নিজ নামে সকল ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে-পারে বলে একে কৃত্রিম সত্তা বলে।
উত্তর

আইন অনুযায়ী নিবন্ধন করে কোম্পানি গঠন করতে হয় বিধায় কোম্পানিকে আইনসৃষ্ট প্রতিষ্ঠান বলে।

দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় অথবা সরকারের বিশেষ অধ্যাদেশবলে কোম্পানি গঠিত হয়। যে কারণে কোম্পানির গঠন পদ্ধতি বেশ আনুষ্ঠানিকতাপূর্ণ এবং কোম্পানির আইনগত বিশেষ অস্তিত্ব রয়েছে। কোম্পানি আইনের বলে গঠিত হয় বলে এর পৃথক ও স্বাধীন সত্তা রয়েছে। যে আইনের অধীনে কোম্পানির সৃষ্টি হয় সেই আইনের অধীনে কোম্পানি পরিচালিত হয়। এছাড়াও কোম্পানি যে আইনের অধীনে গঠিত হয় সেই আইনের মাধ্যমে এর বিলোপ করতে হয়।

উত্তর

উদ্দীপকের নাবিলা লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি।

যে সীমাবদ্ধ কোম্পানিতে কমপক্ষে সদস্য সংখ্যা ২ জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়। উদ্দীপকের নাবিলা লিমিটেড একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃষিপণ্য নিয়ে লাভজনকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য মূলধনের প্রয়োজন। কিন্তু পাবলিকের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারছে না। উক্ত বৈশিষ্ট্যগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে নাবিলা লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি।

উত্তর

সকল কোম্পানি পাবলিকের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারে না বলে আমি মনে করি।

কোম্পানি আইনের অধীনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত সংগঠনকে কোম্পানি সংগঠন বলে। এটি আইনের অধীনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় বলে এ ব্যবসায় সহজে ভাঙে না এবং চিরন্তন অস্তিত্বের অধিকারী। সদস্যদের দায় সীমিত হওয়ায় এর সদস্য বা শেয়ারহোল্ডাররা শেয়ার ক্রয়ে এবং পরিচালকগণ ঝুঁকিপূর্ণ বিনিয়োগেও স্বাচ্ছন্দ্যবোধ করে।

উদ্দীপকের নাবিলা লিমিটেড একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃষিপণ্য নিয়ে লাভজনকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য মূলধনের প্রয়োজন। কিন্তু পাবলিকের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারছে না।

কোম্পানি বলতে মূলত প্রাইভেট ও পাবলিক এই দুটি কোম্পানিকে বোঝায়। এদের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি পাবলিকের নিকট শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারলেও প্রাইভেট লিমিটেড কোম্পানি পারে না। উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাই পাবলিকের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারেনি। তাই আমি মনে করি, সকল কোম্পানি পাবলিকের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারে না।

৭. উদ্দীপক

জনাব মিন্টু একজন তরমুজ ব্যবসায়ী। তিনি উপকূলীয় এলাকার উৎপাদনকারীর নিকট হতে ৫০ টাকা পিস তরমুজ কিনে আনেন। কিন্তু অতিরিক্ত লাভের আশায় তিনি কেজি দরে তরমুজ বিক্রয় করেন। তার মতো অন্য তরমুজ ব্যবসায়ীরা নিয়মিতভাবে সাধারণ ভোক্তাদের সাথে একইভাবে প্রতারণা করে যাচ্ছেন। ফলে দিন দিন ব্যবসায়ীদের প্রতি সাধারণ ক্রেতাদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে।
উত্তর ব্যবসায়ের ক্ষেত্রে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই ব্যবসায় মূল্যবোধ বলে।
উত্তর

সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীরা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে।

ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই' বর্তমানে মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর প্রতিও দায়িত্ব পালন করতে হয়। যা ব্যবসায়ের সামাজিক দায়িত্ব হিসেবে গণ্য।

উত্তর

উদ্দীপকে জনাব মিন্টুর ব্যবসায়ে ব্যৱসায় নৈতিকতার ব্যত্যয় হয়েছে।

ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা।মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্যদ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। আর এগুলো মেনে চললে প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে সুনাম বয়ে আনে।

উদ্দীপকের জনাব মিন্টু একজন তরমুজ ব্যবসায়ী। তিনি উপকূলীয় এলাকার উৎপাদনকারীর নিকট হতে ৫০ টাকা পিসে তরমুজ কিনে আনেন। কিন্তু তিনি অতিরিক্ত লাভের আশায় কেজি দরে বিক্রয় করেন। তার মতো অন্য তরমুজ ব্যবসায়ীরাও নিয়মিতভাবে সাধারণ ভোক্তাদের সাথে একইভাবে প্রতারণা করে যাচ্ছেন। মিন্টুর এমন কার্যক্রম নৈতিকতা বিরোধী। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মিন্টুর ব্যবসায়ে ব্যবসায় নৈতিকতার ব্যত্যয় হয়েছে।

উত্তর

ক্ষয়িষ্ণু মূল্যবোধই আস্থার সংকটের জন্য দায়ী - উক্তিটির সাথে আমি একমত।

কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এ সংক্রান্ত বোধ বা উপলব্ধিকেই মূল্যবোধ বলে। মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন।

উদ্দীপকের জনাব মিন্টু একজন তরমুজ ব্যবসায়ী। তিনি উপকূলীয় এলাকার উৎপাদনকারীর নিকট হতে ৫০ টাকা পিসে তরমুজ কিনে আনেন। কিন্তু তিনি অতিরিক্ত লাভের আশায় কেজি দরে বিক্রয় করেন। তার মতো অন্য তরমুজ ব্যবসায়ীরাও নিয়মিতভাবে সাধারণ ভোক্তাদের সাথে একইভাবে প্রতারণা করে যাচ্ছেন। ফলে দিন দিন ব্যবসায়ীদের প্রতি সাধারণ ক্রেতাদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে।

মূল্যবোধ মনোভাব থেকে সৃষ্টি। যে মনোভাবের ওপর ভিত্তি করে ব্যবসায়িক রীতিনীতি ও কার্যক্রম পরিচালিত হয়। যা করা উচিত তা করা এবং যা করা উচিত নয় তা থেকে বিরত থাকাকে নৈতিকতা বলে। এক্ষেত্রে নৈতিকতার বিষয়টি মূলবোধ থেকে সৃষ্ট। কারণ মূল্যবোধের কারণেই মানুষ ন্যায় অন্যায়ের বিষয়টি বুঝতে পারে। তাই আমি মনে করি, ক্ষয়িষ্ণু মূল্যবোধের কারণেই উদ্দীপকের ব্যবসায়ীদের প্রতি সাধারণ ক্রেতারা আস্থা হারাচ্ছে।

৮. উদ্দীপক

শীতলক্ষ্যা নদীর তীরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পকারখানা অবস্থিত। প্রত্যেক দিন প্রতিষ্ঠানগুলোর শিল্পকারখানা হতে অপরিশোধিত বর্জ্য শীতলক্ষ্যা নদীতে নিক্ষেপ করছে। অপরিশোধিত বর্জ্য নদীর পানিকে নষ্ট করে ফেলছে। দূষণের ফলে নদীর মাছ ও জলজ উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষ যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার প্রতিকার চেয়েও প্রতিকার পায়নি। কিন্তু স্থানীয় মানুষ মনে করে আইনের যথাযথ প্রয়োগেই বিষয়টির সমাধান সম্ভব।
উত্তর দূষণ থেকে পরিবেশকে রক্ষা করাকে পরিবেশ সংরক্ষণ বলে।
উত্তর

বিভিন্ন খারাপ উপাদান মিশে পরিবেশের স্বাভাবিকতা নষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে।

পরিবেশে বিভিন্ন খারাপ উপাদান মিশে মাটি, পানি, বায়ু ও শব্দ দূষিত হয়। এর ফলে মানুষের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের আবির্ভাব দেখা দেয়। কিন্তু মানুষের সুস্থতার জন্য প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ। তাছাড়া পরিবেশ দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় যা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে।

উত্তর

উদ্দীপকে পানি দূষণের কথা বলা হয়েছে।

শিল্প বর্জ্য, রাসায়নিক দ্রব্য ও ময়লা-আবর্জনা পানিতে দ্রবীভূত হয়ে পানির যে দূষণ হয় তাকে পানি দূষণ বলে। শিল্প কারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে পানিকে দূষিত করে। কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে তা বৃষ্টির পানিতে মিশে খাল-বিল ও নদীর পানিকে দূষিত করে।

উদ্দীপকে বলা হয়েছে, শীতলক্ষ্যা নদীর তীরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্প কারখানা অবস্থিত। প্রতিদিন ঐ প্রতিষ্ঠানগুলোর অপরিশোধিত বর্জ্য শীতলক্ষ্যা নদীতে নিক্ষেপ করছে। যা নদীর পানিকে নষ্ট করে ফেলছে। এর ফলে নদীর মাছ ও জলজ উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে। নদীতে অপরিশোধিত বর্জ্য ফেলার কারণে যে দূষণ হয় তা পানি দূষণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে পানি দূষণের কথা বলা হয়েছে।

উত্তর

আইনের যথাযথ প্রয়োগই দূষণরোধ সম্ভব- উক্তিটির সাথে আমি একমত।

ব্যবসায় করতে হলে একজন ব্যবসায়ীকে আইনের যে সকল বিধি-বিধান রয়েছে তা মেনে ব্যবসায় পরিচালনা করাকে ব্যবসায়ের আইনগত দিক বলে। ব্যবসায়ের এসকল বিধি-বিধানগুলো জানা না থাকলে ব্যবসায় পরিচালনায় বাধার সম্মুখীন হতে হয় এবং অনেক সময় ব্যবসায়টি অবৈধ হয়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।

উদ্দীপকে বলা হয়েছে, শীতলক্ষ্যা নদীর তীরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্প কারখানা অবস্থিত। প্রতিদিন ঐ প্রতিষ্ঠানগুলোর অপরিশোধিত বর্জ্য শীতলক্ষ্যা নদীতে নিক্ষেপ করছে। যা নদীর পানিকে নষ্ট করে ফেলছে। এর ফলে নদীর মাছ ও জলজ উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষ যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার প্রতিকার চেয়েও প্রতিকার পায়নি। কিন্তু তারা মনে করে আইনের যথাযথ প্রয়োগই বিষয়টির সমাধান সম্ভব।

উদ্দীপকে যে পানি দূষণের কথা বলা হয়েছে তার মূল কারণ হচ্ছে কলকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে নিক্ষেপ। এমন বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা না গেলে কখনই পানি দূষণ কমানো যাবে না। এজন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সরকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরিশোধিত বর্জ্য নদীতে নিক্ষেপ না করার জন্য বাধ্য করতে পারে, পাশাপাশি যারা বর্জ্য ফেলবে তাদেরকে জেল ও অর্থদণ্ডে দণ্ডিত করতে হবে। ফলে দূষণরোধ সম্ভব হবে।

৯. উদ্দীপক

জনাব ইমরান একজন প্রযুক্তি উদ্যোক্তা। দীর্ঘদিন তিনি দেশের বাইরে স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেছেন। বর্তমানে দেশে তিনি তার নিজ দক্ষতা ও অভিজ্ঞতানির্ভর একটি প্রতিষ্ঠান দিতে চান। যদিও তার প্রত্যাশিত প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক পরিবেশ অনুকূল নয়। কারণ তার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় শিক্ষিত লোকবল অপ্রতুল। এমনকি তার প্রত্যাশার চেয়ে প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাও কম হবে। সম্প্রতি তার প্রতিষ্ঠানের জন্য সম্পাদিত জরিপের ফলাফল সেই রকম ইঙ্গিত করছে।
উত্তর কোনো দেশের বাণিজ্যিক আইন, শিল্প আইন, 'পরিবেশসংক্রান্ত আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে আইনগত পরিবেশ বলে।
উত্তর

সার্বভৌমত্ব রাজনৈতিক পরিবেশের উপাদান।

দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তাভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক বিদ্বেষ ও অশ্রদ্ধা এবং এথেকে সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তা দেশের সকল অর্জনকেই পিছিয়ে দিচ্ছে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে ব্যবসায়ে অর্থনৈতিক পরিবেশ অনুকূল নয়।

কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ 'ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও. ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।

উদ্দীপকে জনাব ইমরান একজন প্রযুক্তি উদ্যোক্তা। দীর্ঘদিন তিনি দেশের বাইরে স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেছেন। বর্তমানে দেশে তিনি তার নিজ দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি প্রতিষ্ঠান দিতে চান। কিন্তু তার প্রত্যাশিত প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক পরিবেশ অনুকূল নয়। এক্ষেত্রে তিনি দক্ষতা ও অভিজ্ঞতা গুরুত্ব দিচ্ছেন, যা অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবসায়ে অর্থনৈতিক পরিবেশ অনুকূল নয়।

উত্তর

ব্যবসায়ের জন্য বর্তমানে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা অপরিহার্য, যা প্রযুক্তিগত পরিবেশের উপাদান।

কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তির আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠেছে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে।

উদ্দীপকের জনাব ইমরান একজন প্রযুক্তি উদ্যোক্তা। দীর্ঘদিন তিনি দেশের বাইরে স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেছেন।' বর্তমানে দেশে তিনি তার নিজ দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি প্রতিষ্ঠান দিতে চান। কিন্তু তার প্রত্যাশিত প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক পরিবেশ অনুকূল নয়। কারণ তার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় শিক্ষিত লোকবল অপ্রতুল। এমনকি তার প্রত্যাশার চেয়ে প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাও কম।

শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করলে উৎপাদনে নতুনত্ব আনা যায় এবং উৎপাদিত পণ্যের মান ভালো হয়। তাই আমি মনে করি, বর্তমান ব্যবসায়ের জন্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষা অপরিহার্য।

১০. উদ্দীপক

আসিফ লিমিটেড একটি তালিকাভুক্ত কোম্পানি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির সঞ্চিতি তহবিলে যথেষ্ট অর্থ রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণে শেয়ার ইস্যু ব্যতীত মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে।
উত্তর যে সকল সম্পদ আয় উপার্জনে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে।
উত্তর

যে দলিলের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকে ঋণপত্র বলে।

ঋণপত্র কোম্পানি আইনবলে কোম্পানি কর্তৃক অধিকারপ্রাপ্ত একটি ঋণের দলিল। এটি কোম্পানির সীলমোহরকৃত হতে হয়। যৌথ মূলধনী কোম্পানির অর্থ সংগ্রহের উৎসগুলোর মধ্যে শেয়ারের পরই ঋণপত্রের স্থান। কখনো শেয়ার বিক্রয়ের অর্থ অপ্রতুল মনে হলে কোম্পানি ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। কেবল পাবলিক লিমিটেড কোম্পানি, সরকার এবং সরকারি সংস্থাই ঋণপত্র ইস্যু করতে পারে।

উত্তর

আসিফ লিমিটেড নতুন শেয়ার ইস্যু না করে সঞ্চিত মুনাফা বা সঞ্চিতি তহবিলের ব্যবহারযোগ্য অর্থ পুনর্বিনিয়োগ করে ব্যবসায় সম্প্রসারণ করতে পারে।

মুনাফার যে অংশ লভ্যাংশ হিসেবে বিতরণ না করে প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয়, তা অভ্যন্তরীণ অর্থায়নের উৎস। উদ্দীপকে আসিফ লিমিটেড দীর্ঘদিন লাভজনকভাবে ব্যবসায় করেছে এবং তার সঞ্চিতি তহবিলে যথেষ্ট অর্থ আছে। প্রযোজ্য শর্ত মেনে ওই তহবিলের ব্যবহারযোগ্য অর্থ সম্প্রসারণে লাগালে নতুন শেয়ার বিক্রি করতে হবে না।

বোনাস শেয়ার ইস্যু করে নগদ অর্থ পাওয়া যায় না; এটি সঞ্চিতি থেকে শেয়ার মূলধনে হিসাবগত স্থানান্তর। তাই “শেয়ার ইস্যু না করে বোনাস শেয়ারে নতুন অর্থ সংগ্রহ” বলা সঠিক নয়।

উত্তর

“প্রতিটি কোম্পানির সঞ্চিতি তহবিল থাকে”—বক্তব্যটি সব পরিস্থিতিতে সঠিক নয়।

সাধারণত কোম্পানি অর্জিত মুনাফার কিছু অংশ লভ্যাংশ হিসেবে বিতরণ না করে সঞ্চিতি হিসেবে রাখে। এ অর্থ ভবিষ্যৎ প্রয়োজন বা ব্যবসায় সম্প্রসারণে কাজে লাগতে পারে। কিন্তু নবগঠিত কোম্পানি বা দীর্ঘদিন লোকসানকারী কোম্পানির সঞ্চিত মুনাফা নাও থাকতে পারে।

উদ্দীপকের আসিফ লিমিটেড দীর্ঘদিন সফলভাবে ব্যবসায় করেছে বলে তার সঞ্চিতি তহবিলে যথেষ্ট অর্থ রয়েছে। তাই এ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সঞ্চিতি থাকার বিষয়টি যুক্তিযুক্ত হলেও তা থেকে সব কোম্পানির সঞ্চিতি আছে—এমন সিদ্ধান্ত নেওয়া যায় না।

১১. উদ্দীপক

রসুলপুর গ্রামের ৩০ জন ব্যক্তি একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে। মূলত নিজেদের আর্থিক কল্যাণসাধনই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করা এবং স্থানীয়দের নিকট বিক্রয় করে তারা লাভবান হচ্ছে। ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের জন্য স্থানীয়রাও খুশি।
উত্তর BARD এর পূর্ণরূপ হলো- Bangladesh Academy for Rural Development.
উত্তর

সমবায় সমিতিতে সম-ভোটাধিকার সাম্য নীতির সমার্থক।

সমবায় সমিতির সদস্যদের পরিচয় যাই হোক না কেন সকল সদস্যই সমান মর্যাদার অধিকারী এরূপ নীতিকেই সাম্যের নীতি বলে। সাম্যের নীতি পরিহার করলে কোনো সমবায়ই উন্নতি করতে পারবে না। সমবায় সমিতিতে আইনের দ্বারা সকল সদস্যদের সমঅধিকার স্বীকৃত। এর সদস্যরা সামাজিক, অর্থনৈতিক বা পারিবারিকভাবে যে যেমনই হোক না কেন সবাই এখানে সমান মর্যাদার অধিকারী। সমবায়ে যে যেই পরিমাণে শেয়ার মূলধনের মালিক হোক না কেন সবাই এক ভোটের অধিকারী।

উত্তর

উদ্দীপকে ভোক্তা সমবায় সমিতির কথা উল্লেখ করা হয়েছে।

নির্দিষ্ট এলাকার ভোগকারীরা মধ্যস্বত্ব ভোগকারীদের হাত থেকে রক্ষা ও কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকার ক্রেতা বা ভোক্তাগণ এরূপ সমিতি গঠন করে।

উদ্দীপকে বলা হয়েছে, রসুলপুর গ্রামের ৩০ জন ব্যক্তি মিলে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে। মূলত নিজেদের আর্থিক কল্যাণসাধনই উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠানটির মাধ্যমে সদস্যরা ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করছে এবং স্থানীয়দের নিকট বিক্রয় করেও লাভবান হচ্ছে। উক্ত সমিতির এমন কার্যক্রমগুলো ভোক্তা সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ভোক্তা সমবায় সমিতির কথা উল্লেখ করা হয়েছে।

উত্তর

সদস্যদের আর্থিক কল্যাণ ব্যতীত সমবায় সমিতি অপ্রাসঙ্গিক-উক্তিটি উদ্দীপকের আলোকে যথার্থ।

কম আয়ের সমশ্রেণির কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইনানুযায়ী যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। সাধারণত নিম্ন আয়ের একই শ্রেণির মানুষ, যারা প্রচুর অর্থ বিনিয়োগ করে বৃহদায়তন ব্যবসায় গঠন করতে পারে না তারাই স্বেচ্ছায় সমবায় সমিতি গঠন করে। এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং সদস্যদের বৈষয়িক কল্যাণসাধন করা।

উদ্দীপকে বলা হয়েছে, রসুলপুর গ্রামের ৩০ জন ব্যক্তি মিলে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে। মূলত নিজেদের আর্থিক কল্যাণসাধনই উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠানটির মাধ্যমে সদস্যরা ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করছে এবং স্থানীয়দের নিকট বিক্রয় করেও লাভবান হচ্ছে। ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের জন্য স্থানীয়রাও খুশি।

সমবায় হচ্ছে এমন এক সংগঠন যা ব্যক্তি, সমাজ তথা দেশের কল্যাণে কাজ করে। এরূপ সংগঠনের মাধ্যমে সদস্যরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে এবং মধ্যস্বত্বভোগীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পেতে পারে। এরূপ ব্যবসায়ের মূল উদ্দেশ্য সদস্যদের অর্থনৈতিক কল্যাণসাধন করা। তাই সমিতির মাধ্যমে যদি সদস্যদের আর্থিক কল্যাণ না হয় তবে তা অপ্রাসঙ্গিক বলে আমি মনে করি।