১. উদ্দীপক
বাণিজ্যের বিমা ব্যবস্থা ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করতে সহায়ক।
মানুষের জীবন ও সম্পদকে ঘিরে যে ঝুঁকি বিদ্যমান এরূপ ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে বিমা বলে। ব্যবসায়িক কাজের চাহিদা হ্রাস, পণ্য পচন, মূল্যহ্রাস, দুর্ঘটনা, চুরি, ডাকাতি ইত্যাদি ঝুঁকি বিদ্যমান। এরূপ ঝুঁকির কারণে ব্যবসায়ে প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে। এ আর্থিক ক্ষতি হতে রক্ষা পাওয়ার জন্য উক্ত ঝুঁকির বিপরীতে বিমা করা হয়। এভাবে বিমা ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে।
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সামাজিক ব্যবসায়।
যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারা বিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে।
উদ্দীপকের জনাব আলম ও তার বন্ধুরা মিলে 'গ্রামীণ বাংলা' নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেখানে তারা মূলধন বিনিয়োগ করবে কিন্তু সেখানে তাদের মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে না। সমাজের মানুষের কল্যাণসাধনই হবে মুখ্য উদ্দেশ্য। তাদের সংঘবিধিতে লেখা ছিল, প্রত্যেক শেয়ারহোল্ডার তাদের শেয়ারের অর্থ পাঁচ বছরের মধ্যে ফেরত নিবেন। এক্ষেত্রে তারা কোনো মুনাফা নিতে পারবেন না। উক্ত বৈশিষ্ট্যগুলো সামাজিক ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সামাজিক ব্যবসায়।
উদ্দেশ্যের ভিত্তিতে 'গ্রামীণ বাংলার' ব্যবসায়টি সামাজিক ব্যবসায়, যেটির কার্যক্রম সমাজের মানুষের কল্যাণের জন্য সামাজিক সমস্যা সমাধানকে ঘিরেই হয়ে থাকে।
যে ব্যবসায়, গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারা বিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে।
উদ্দীপকের জনাব আলম ও তার বন্ধুরা মিলে 'গ্রামীণ বাংলা' নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেখানে তারা মূলধন বিনিয়োগ করবে কিন্তু সেখানে তাঁদের মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে না। সমাজের মানুষের কল্যাণসাধনই হবে মুখ্য উদ্দেশ্য। তাদের সংঘবিধিতে লেখা ছিল, প্রত্যেক শেয়ারহোল্ডার তাদের শেয়ারের অর্থ পাঁচ বছরের মধ্যে ফেরত নিবেন। এক্ষেত্রে তারা কোনো মুনাফা নিতে পারবেন না।
সামাজিক ব্যবসায় ৭টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত, যা সমাজের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এরূপ ব্যবসায় থেকে বিনিয়োগকারীরা কোনো মুনাফা গ্রহণ করেন না। তবে তারা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবেন। এই ব্যবসায়ের মাধ্যমে সমাজের দরিদ্রতা দূর হয়। এছাড়াও এরূপ ব্যবসায়ের অর্জিত মুনাফা দ্বারা প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়ন কাজে ব্যয় হয়। ফলে দেশ ও সমাজের মানুষের উন্নয়ন হয়।
২. উদ্দীপক
ব্যবসায়ের বাণিজ্য শাখা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে।
শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত: কার্যসমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য হলো ব্যবসায়ের বণ্টনকারী শাখা। ব্যবসায়ের ক্ষেত্রে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বণ্টন করাই বাণিজ্যের কাজ। বাণিজ্যের প্রধান অঙ্গ হলো ক্রয়-বিক্রয়, যা মূলত ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে।
উদ্দীপকে জনাব আশিক চৌধুরী ব্যবসায়ের অর্থনৈতিক, পরিবেশের দ্বারা আকৃষ্ট হয়ে চা বাগান স্থাপন করেন।
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।
উদ্দীপকের জনাব আশিক চৌধুরী শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে জমি কিনে ৫টি চা বাগান প্রতিষ্ঠা করেন। তিনি শ্রমিকের সহজলভ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে চা বাগান করেন, যা অর্থনৈতিকি পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আশিক চৌধুরী ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের দ্বারা আকৃষ্ট হয়ে চা বাগান স্থাপন করেন।
প্রযুক্তিগত পরিবেশের সহায়তায় জনাব আশিক চৌধুরী সফলভাবে ব্যবসায় পরিচালনা করে বাংলাদেশে অবদান রাখতে পারবে বলে আমি মনে করি।
কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তির আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠেছে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে।
উদ্দীপকের জনাব আশিক চৌধুরী শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে জমি কিনে ৫টি চা বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয় পদ্ধতি ও পুরানো প্রযুক্তি ব্যবহারের কারণে তার চায়ের মান ততটা ভালো হয় না। এতে মুনাফাও কম হয়। এমতাবস্থায় তিনি তার বন্ধুর পরামর্শে আধুনিক মেশিন স্থাপনের মাধ্যমে চায়ের গুণগত মান বৃদ্ধি করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন।
শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করলে উৎপাদনে নতুনত্ব আনা যায় এবং উৎপাদিত পণ্যের মান ভালো হয়।
উদ্দীপকের জনাব আশিক চৌধুরীও তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন বৃদ্ধি করছেন এবং উন্নতমানের পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। তাই আমি মনে করি, প্রযুক্তিগত পরিবেশের সহায়তায় জনাব আশিক চৌধুরী সফলভাবে ব্যবসায় পরিচালনা করে বাংলাদেশে অবদান রাখতে পারবে।
৩. উদ্দীপক
গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে।
যে সমস্ত সেবাকর্ম অর্থের বিনিময়ে লাভ করা যায় এবং সেবাকে কেন্দ্র করে আর্থিক কর্মকাণ্ড পরিচালিত হয় সে সকল সেবাই ব্যবসায়ের প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত। যেমন: ডাক্তারি, আইন ব্যবসায়, নার্সিং, হিসাব বৃত্তি, প্রকৌশল সেবা ইত্যাদি। এসকল সেবা ভোক্তা যখন ভোগের জন্য আসে তখনই সেবা উৎপন্ন বা প্রদানের প্রয়োজন পড়ে।এজন্য প্রত্যক্ষ সেবাকে সংরক্ষণ অযোগ্য বলা হয়।
মালিকানার ভিত্তিতে রহিমের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হচ্ছে একমালিকানা ব্যবসায়।
যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।
উদ্দীপকের জনাব রহিম তার নিজ এলাকায় একটি মুড়ি কারখানা পরিচালনা করেন। সেখানে হাতে ভাজা মুড়ি তৈরি করা হয়। এ কাজে তার স্ত্রী ও সন্তানেরা সহায়তা করে। বাজারে প্রচলিত মেশিনের তৈরি মুড়ি থেকে তার কারখানার তৈরি হাতে ভাজা মুড়ির চাহিদা ব্যাপক। তার একক প্রচেষ্টায় ব্যবসায়টি পরিচালিত হয় বিধায় ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মালিকানার ভিত্তিতে রহিমের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হচ্ছে একমালিকানা ব্যবসায়।
উদ্দীপকে উল্লিখিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ব্যবসায় সংগঠনের মধ্যে দ্বিতীয় পর্যায়ের অংশীদারি ব্যবসায় উত্তম বলে আমি মনে করি।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। অন্যদিকে দুই তা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। চুক্তির মাধ্যমেই অংশীদারি ব্যবসায় গঠিত হয়।
উদ্দীপকের জনাব রহিম তার নিজ এলাকায় একটি মুড়ি কারখানা পরিচালনা করেন। বাজারে প্রচলিত মেশিনের তৈরি মুড়ি থেকে তার কারখানার তৈরি হাতে ভাজা মুড়ির চাহিদা ব্যাপক। এমতাবস্থায় তিনি তার ব্যবসায়টি সম্প্রসারণ করতে চান। কিন্তু এজন্য তার পর্যাপ্ত মূলধন নেই। এমন পরিস্থিতিতে তার আগ্রহী দুই বন্ধুকে মূলধনের বিনিময়ে সাথে নিয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ব্যবসায়টি পরিচালনা করে। এতে অল্প সময়ের মধ্যেই তাদের সুনাম ছড়িয়ে পড়ে।
উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হচ্ছে একমালিকানা ব্যবসায়। এতে মালিক একজন থাকায় মালিককে সমস্ত ঝুঁকি একাই বহন করতে হয়। আবার মূলধন স্বল্পতার জন্য ব্যবসায় সম্প্রসারণ করা যায় না। অন্যদিকে অংশীদারি ব্যবসায়ে মূলধনের পরিমাণ বেশি হয় বিধায় ব্যবসায় সম্প্রসারণ করা যায়। আবার এরূপ ব্যবসায়ে ঝুঁকি বণ্টনের সুযোগ থাকে। এসকল কারণেই উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায় হতে দ্বিতীয় পর্যায়ের অংশীদারি ব্যবসায়টি উত্তম।
৪. উদ্দীপক
অংশীদারি ব্যবসায়ের চুক্তির লিখিত রূপকে অংশীদারি চুক্তিপত্র বলে।
দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। উক্ত চুক্তি মৌখিক, লিখিত ও নিবন্ধিত যেকোনো ধরনের হতে পারে। তবে অংশীদারদের মধ্যকার ভুল বোঝাবুঝি নিরসনে চুক্তি লিখিত হওয়াই উত্তম। কারণ যেকোনো সমস্যার সমাধানে উক্ত লিখিত চুক্তি দলিল হিসেবে কাজ করে। এছাড়াও লিখিত চুক্তি আদালতে প্রামাণ্য দলিল হিসেবেও কাজ করে, যা মৌখিক চুক্তি দ্বারা কখনই সম্ভব নয়।
উদ্দীপকের রহিম কর্মী অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। কর্মী অংশীদার মূলত নিজের শ্রম, মেধা ও দক্ষতাকে পুঁজি হিসেবে বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী এ ধরনের অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহন করে।
উদ্দীপকের অসীম, করিম ও রহিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। এদের মধ্যে অসীম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করলে এবং পরিচালনায়ও অংশগ্রহণ করেন। করিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনা করে না। রহিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, তবে তিনি তার শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে ব্যবসায়ে নিয়োজিত রাখেন। রহিমের কর্মকাণ্ড কর্মী অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপক রহিম কর্মী অংশীদার।
উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়টি আদালতের নির্দেশে বিলোপসাধন হবে।
অংশীদারদের মধ্যকার চুক্তির অবসায়নকে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলে। অংশীদারি আইনের ৪৪ ধারা অনুযায়ী আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটে। অংশীদারদের আবেদনের প্রেক্ষিতে আদালত এরূপ বিলোপসাধনের নির্দেশ দিয়ে থাকে।.
উদ্দীপকের অসীম, করিম ও রহিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। এদের মধ্যে অসীম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন এবং পরিচালনায়ও অংশগ্রহণ করেন। করিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনা করেন না। রহিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন না, তবে তিনি তার শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে ব্যবসায়ে নিয়োজিত রাখেন। হঠাৎ অসীমের মস্তিষ্ক বিকৃতি হলে তিনি ব্যবসায় পরিচালনায় স্থায়িভাবে অক্ষম হয়ে পড়েন।
অংশীদারি ব্যবসায়ের কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃত হলে ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটে। উদ্দীপকে দেখা যায় তিন বন্ধু একটি অংশীদারি ব্যবসায় গঠন করেন এবং অসীম তাদের সক্রিয় অংশীদার। তিনি মানসিকভাবে অসুস্থ হলে ব্যবসায় পরিচালনায় অক্ষম হয়ে পড়েন। এরূপ পরিস্থিতিতে তাদের ব্যবসায়টি আদালতের নির্দেশে বিলোপসাধন হবে বলে আমি মনে করি।
৫. উদ্দীপক
শেয়ার ও ঋণপত্র ক্রয়ে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বিবরণপত্র তৈরি ও প্রচার করা হয়।
পাবলিক লিমিটেড কোম্পানির একটি গুরুত্বপূর্ণ দলিল হলো বিবরণপত্র। এটি এরূপ একটি প্রচারপত্র যার মাধ্যমে জনসাধারণকে কোম্পানির শেয়ার ও ডিবেঞ্চার ক্রয় করতে আহবান জানানো হয়। এই পত্রের মধ্যে কোম্পানির প্রয়োজনীয় সকল তথ্য উল্লেখ থাকে। যাতে শেয়ার ক্রয়ে ইচ্ছুক ব্যক্তিবর্গ এথেকে প্রয়োজনীয় তথ্য পেতে পারে।
উদ্দীপকে ব্যবসায় সংগঠনটি কোম্পানি সংগঠন।
কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। কোম্পানি সংগঠনে স্বাধীন ও কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব, সীমাবদ্ধ দায় ইত্যাদি সুবিধা থাকার কারণে সারা বিশ্বেই উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত।
উদ্দীপকের জনাব রহমান ও তার ২০ জন বন্ধু মিলে ২০২০ সালে 'ABC টেকনোলজি লি.' নামক একটি সফটওয়্যার প্রতিষ্ঠান স্থাপন করেন। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি ভালো মুনাফা অর্জন করে। ২০২২ সালে প্রতিষ্ঠানটি ২৫% স্টক ও ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করে। উক্ত বৈশিষ্ট্যগুলো কোম্পানি সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবসায় সংগঠনটি কোম্পানি সংগঠন।
ঋণপত্র ইস্যুর মাধ্যমে উদ্দীপকের কোম্পানি সংগঠনের অর্থসংস্থানের যৌক্তিকতা রয়েছে।
যে দলিলের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকে ঋণপত্র বলে। ঋণপত্র কোম্পানি আইনবলে কোম্পানি কর্তৃক অধিকারপ্রাপ্ত একটি ঋণের দলিল। এটি কোম্পানির সীলমোহরকৃত হতে হয়।
উদ্দীপকে জনাব রহমান ও তার ২০ জন বন্ধু মিলে ২০২০ সালে 'ABC টেক্সটাইল লি.' নামক একটি সফটওয়্যার প্রতিষ্ঠান স্থাপন করেন। ২০২২ সালে প্রতিষ্ঠানটি ২৫% স্টক ও ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি সম্প্রসারণের চিন্তাভাবনা করছেন। এজন্য তারা এমন একটি ঋণপত্র ইস্যু করে অর্থ সংগ্রহ করতে চাচ্ছেন, যা কোম্পানির বিলোপের পূর্ব পর্যন্ত এ ঋণের অর্থ পরিশোধ করতে হবে না।
যৌথমূলধনী কোম্পানির অর্থ সংগ্রহের উৎসগুলোর মধ্যে শেয়ারের পরই ঋণপত্রের স্থান। কখনো শেয়ার বিক্রয়ের অর্থ অপ্রতুল মনে হলে কোম্পানি ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি এই লক্ষ্যেই ঋণপত্র ইস্যু করে মূলধন সংগ্রহ করতে চাচ্ছেন। তবে তারা এমন ঋণপত্র অর্থাৎ অপরিশোধযোগ্য ঋণপত্র ইস্যু করতে চাচ্ছেন যা কোম্পানির বিলোপের পূর্ব পর্যন্ত এ ঋণের অর্থ পরিশোধ করতে হবে না। কোম্পানি সম্প্রসারণের স্বার্থে এমন ঋণপত্র ইস্যুর যৌক্তিকতা রয়েছে।
৬. উদ্দীপক
ব্যবসায়ের আইনগত সত্তা বলতে মালিক থেকে ব্যবসায়ের পৃথক অবস্থানকে বোঝায়।
আইনগত সত্তায় ব্যবসায় ব্যক্তি না হয়েও কোনো কিছু ব্যক্তির ন্যায় মর্যাদা ও অধিকার লাভ করে। ব্যবসায়ের আইনগত সত্তা থাকলে ব্যবসায় নিজ নামে পরিচিত ও পরিচালিত হয়, নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে পারে এবং নিজ নামে অন্যের বিরুদ্ধে মামলা করতে পারে। এছাড়াও এরূপ সত্তার কারণে কোম্পানি চিরন্তন অস্তিত্বের অধিকারী হয়।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি শ্রমজীবী সমবায় সমিতি।
বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ তাদের আর্থসামাজিক উন্নয়ন ও নিজেদের শ্রম স্বার্থরক্ষার জন্য যে সমিতি গঠন করে তাকে শ্রমজীবী সমবায় সমিতি বলে। আমাদের দেশের বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ নানামুখী চাপে থাকে। তাই তাদের স্বার্থ রক্ষার্থে এটি শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ২০ জন রিকশাচালক মিলে একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রতিষ্ঠানটি বিধি মোতাবেক অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট অংশ সংরক্ষিত তহবিল ও উন্নয়ন তহবিলে সংরক্ষণ করে না। এতে অডিটর আপত্তি করে। এক্ষেত্রে টেম্পু চালক, শ্রমিক, রিকশাচালক, ভ্যান চালক যে সমিতি গঠন করে তা শ্রমজীবী সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি শ্রমজীবী সমবায় সমিতি।
সমবায় সমিতির সঞ্চিতি সংরক্ষণ নীতি অনুসরণ না করায় অডিটরের আপত্তির মূল কারণ।
সমবায়ের বিধান বিধান অনুযায়ী অর্জিত মুনাফার একটা নির্দিষ্ট অংশ বাধ্যতামূলক সংরক্ষণকে সঞ্চিতি সংরক্ষণ নীতি বলে। ২০০১ সালের. সমবায় আইন অনুযায়ী সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩) = ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়।
উদ্দীপকে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ২০ জন রিকশাচালক মিলে একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রতিষ্ঠানটি বিধি মোতাবেক অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট অংশ সংরক্ষিত তহবিল ও উন্নয়ন তহবিলে সংরক্ষণ করে না। এতে অডিটর আপত্তি করে।
সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করতে পারে না। কারণ অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩) = ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০ – ১৮) = ৮২% সদস্যদের মধ্যে বণ্টন করতে হয়। কিন্তু উদ্দীপকের সমিতিটি তা না করেই সমস্ত মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করে দেয় যেটি অডিটরের আপত্তির মূল কারণ।
হিসাবের শর্ত: সংরক্ষিত তহবিলে ন্যূনতম ১৫% ও উন্নয়ন তহবিলে ৩% রাখা হয়। এই উত্তরে সংরক্ষিত তহবিলের হার ন্যূনতম ধরা হয়েছে। সমিতির ক্ষেত্রে প্রযোজ্য পূর্ববর্তী লোকসান সমন্বয়, উপবিধির অন্য বরাদ্দ বা ঋণদানকারী সমিতির কুঋণ তহবিল থাকলে সেগুলোও বিবেচ্য। তাই শুধু ১৫% ও ৩% বাদ দিয়ে পাওয়া ৮২% সব সমিতির জন্য নিঃশর্ত বণ্টনযোগ্য মুনাফা নয়; এখানে অন্য প্রযোজ্য খাত উল্লেখ না থাকলে সরলীকৃত হিসাব প্রযোজ্য।
৭. উদ্দীপক
সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীরা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই বর্তমানে মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর প্রতিও দায়িত্ব পালন করতে হয়। এদের উপেক্ষা করে কখনো ব্যবসায় পরিচালনা করা যায় না বলে ব্যবসায়কে সামাজিক দায়িত্ব পালন করতে হয়।
জনাব সালাম সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন।
ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা।
উদ্দীপকে জনাব সালাম একজন পলিথিন ব্যাগ উৎপাদনকারী। সম্প্রতি সরকার কর্তৃক পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ হওয়ায় তিনি নতুন একটি কারখানা স্থাপন করেন। সরকারের এমন নিয়মনীতি মেনে ব্যবসায় পরিচালনা করা সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালনের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব সালাম সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন।
উদ্দীপকে জনাব সালামের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিকতাসম্পন্ন।
উচিত এবং ন্যায়নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়নিষ্ঠাবান হয়ে থাকেন।
উদ্দীপকের জনাব সালাম একজন পলিথিন ব্যাগ উৎপাদনকারী। সম্প্রতি সরকার কর্তৃক পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ হওয়ায় তিনি নতুন একটি কারখানা স্থাপন করেন। সেখানে তিনি পাট, কাগজ ও কাপড় দিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করছেন। বর্তমানে বাজারে তার উৎপাদিত ব্যাগের চাহিদা ব্যাপক।
জনাব সালাম একজন সমাজ হিতৈষী মানুষ। তিনি সমাজের মানুষের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করেন। এজন্য তিনি সবসময় সমাজের মানুষের সন্তুষ্টি অর্জনের পরিবেশবান্ধব পণ্য বিক্রয় করেন। এছাড়াও তিনি সরকারের নিয়মনীতির প্রতি শ্রদ্ধাশীল। তার এসকল কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান সহজ ও উন্নত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব সালামের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিকতাসম্পন্ন।
৮. উদ্দীপক
অংশীদারদের অসীম দায় বলতে বিনিয়োজিত মূলধনের বাইরেও তাদের দায় সৃষ্টি হওয়াকে বোঝায়।
অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের যেকোনো দেনার জন্য প্রত্যেক অংশীদারকে এককভাবে ও যৌথভাবে দায়ী থাকতে হয়। অর্থাৎ কোনো পাওনাদার ব্যবসায় থেকে তার সম্পূর্ণ ঋণের টাকা বুঝে না পেলে প্রাথমিকভাবে ব্যবসায়ের সম্পত্তি ও সম্পদ ব্যবহার করা হয়। তাতেও দেনা পরিশোধ না হলে অংশীদারদের ব্যক্তিগত সম্পত্তি হতে তা পরিশোধ করতে হয়। প্রয়োজনে এ প্রক্রিয়া অংশীদারদের দেউলিয়া ঘোষিত না হওয়া পর্যন্ত চলতে পারে।
জনাব সুলতান নামমাত্র অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেয় তাকে নামমাত্র অংশীদার বলে। এরূপ অংশীদার নির্দিষ্ট বেতন বা লাভের অংশ বা অর্থের বিনিময়ে কাজ করে। এদেরকে অসীম দায় বহন করতে হয় না।
উদ্দীপকের জনাব সুলতান একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার দক্ষতা, অভিজ্ঞতা ও সুনামের কারণে সুমন, রাজন ও মোহন তাদের ব্যবসায়ে বিনা মূলধনে তাকে অংশীদার করে নেয়। জনাব সুলতান ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট বেতন উত্তোলন করেন। জনাব সুলতানের এমন বৈশিষ্ট্য নামমাত্র অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সুলতান নামমাত্র অংশীদার।
জনাব সুলতান নামমাত্র অংশীদার, তার সকলের সমান মুনাফা দাবির বিষয়টি অযৌক্তিক।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেয় তাকে নামমাত্র অংশীদার বলে। এরূপ অংশীদার নির্দিষ্ট বেতন বা লাভের অংশ বা অর্থের বিনিময়ে কাজ করে। এদেরকে অসীম দায় বহন করতে হয় না।
উদ্দীপকের জনাব সুলতান একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার দক্ষতা,অভিজ্ঞতা ও সুনামের কারণে সুমন, রাজন ও মোহন তাদের ব্যবসায়ে বিনা মূলধনে তাকে অংশীদার করে নেয়। জনাব সুলতান ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট বেতন উত্তোলন করেন। কিন্তু বছর শেষে তিনি সমান মুনাফা দাবি করেন। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানে সমস্যা তৈরি হয়।
উদ্দীপকে মনোয়ার মিয়া হচ্ছে নামমাত্র অংশীদার। এরূপ অংশীদার তার নামের সুনাম ব্যবসায়কে ব্যবহারের অনুমতি দেয়। এজন্য সে ব্যবসায় হতে বেতন বা লাভের অংশ গ্রহণ করে। কিন্তু তিনি বেতন বা লাভের অংশ পেলেও সমান মুনাফা পাবেন না। এসকল কারণেই জনাব সুলতানের সমান মুনাফা দাবির বিষয়টি অযৌক্তিক।
৯. উদ্দীপক
কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্বকে বোঝায়।
কোম্পানি আইনের মাধ্যমে গঠিত হয়ে চিরদিন টিকে থাকে বলে একে চিরন্তন অস্তিত্বের অধিকারী বলে। আইনের দেওয়া কৃত্রিম ব্যক্তিসত্তা কোম্পানিকে চিরন্তন অস্তিত্বের অধিকারী করেছে। ফলে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে এর ক্রমাগত উত্তরাধিকার সত্তা বজায় থাকে। তাই যে কেউ ইচ্ছা করলেই আইনের বিধান ছাড়া এর অস্তিত্ব বিলোপ করতে পারে না। এমনকি এর সকল সদস্যদের মৃত্যু ঘটলেও সংগঠনটি টিকে থাকে। এসকল কারণেই কোম্পানি সংগঠনকে চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয়।
উদ্দীপকে প্রথমে ঘোষিত শেয়ারটি হচ্ছে বোনাস শেয়ার।
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে নগদ অর্থ পরিশোধ না করে যে শেয়ার ইস্যু করা হয় তাকে বোনাস শেয়ার বলে। মুনাফার অংশ থেকে সৃষ্ট সঞ্চিতি তহবিলে সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সভার সিদ্ধান্তক্রমে উক্ত অর্থকে মূলধনে পরিণত করার লক্ষ্যে বোনাস শেয়ার প্রদান করা হয়।
উদ্দীপকের XYZ কোম্পানি লিমিটেড একটি সুনামধারী ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের মধ্যে দুই ধরনের শেয়ার বণ্টন করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথমে ঘোষণা করা হয়, শেয়ারহোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বণ্টন করা হবে। উক্ত ঘোষিত শেয়ারটি বোনাস শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে প্রথমে ঘোষিত শেয়ারটি হচ্ছে বোনাস শেয়ার।
XYZ কোম্পানির দ্বিতীয় পর্যায়ের সিদ্ধান্তটি হচ্ছে অধিকারযোগ্য শেয়ার বা রাইট শেয়ার ইস্যু করা।
কোম্পানির অতিরিক্ত মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বাজারে বণ্টনে পুরাতন শেয়ারহোল্ডারদের অধিকারকে গুরুত্ব দেওয়া হলে তাকে রাইট শেয়ার বলে। কোনো কোম্পানি যখন ভালো অবস্থায় থাকে তখন শেয়ার বাজারে তার শেয়ারের দামও বেশি থাকে। সে অবস্থায় নতুন ইস্যুকৃত শেয়ার পুরাতন শেয়ার মালিকগণ ক্রয় করতে তাদের স্বার্থ দাবি করতে পারে। এরূপ দাবি পূরণের জন্যই মূলত রাইট শেয়ার প্রদান করতে হয়।
উদ্দীপকে XYZ কোম্পানি লিমিটেড একটি সুনামধারী ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের মধ্যে দুই ধরনের শেয়ার বণ্টন করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথমে ঘোষণা করা হয়, শেয়ারহোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বণ্টন করা হবে। দ্বিতীয় পর্যায়ের ঘোষণাটি হচ্ছে, প্রতিষ্ঠানের আর্থিক প্রয়োজনে পুরাতন শেয়ারহোল্ডারদের মধ্যে পূর্বের ক্রয়কৃত শেয়ারের আনুপাতিকহারে শেয়ার বিক্রয় করার প্রস্তাব।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি দ্বিতীয় পর্যায়ে রাইট বা অধিকারযোগ্য শেয়ার বিক্রয়ের প্রস্তাব দেয়। এমন শেয়ার বিক্রয়ের মাধ্যমে একদিকে যেমন প্রতিষ্ঠানের মূলধন সংগৃহীত হবে অন্যদিকে পুরাতন শেয়ারহোল্ডারদের সাথে গভীর সম্পর্ক তৈরি হবে। এতে নতুন শেয়ারহোল্ডারদের সংখ্যাও বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি, XYZ কোম্পানির দ্বিতীয় পর্যায়ের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক।
১০. উদ্দীপক
পরিবর্তনশীল চাহিদাবিশিষ্ট পণ্যের ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় সংগঠন উপযোগী।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের মালিক থাকে একজন। ব্যবসায়ের পৃথক সত্তা না থাকায় সকল কাজ এ ব্যবসায় মালিকের ওপর নির্ভরশীল। যেসকল পণ্যের চাহিদা দ্রুত পরিবর্তনশীল সেসকল পণ্য একবারে অধিক উৎপাদন করা যায় না। এক্ষেত্রে একমালিকানা ব্যবসায়ের তুলনায় বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান অধিক ঝুঁকিপূর্ণ।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে সমবায় সংগঠন।
কম আয়ের সমশ্রেণির কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইনানুযায়ী যে সংস্থা গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে। সাধারণত নিম্ন আয়ের একই শ্রেণির মানুষ, যারা প্রচুর অর্থ বিনিয়োগ করে বৃহদায়তন ব্যবসায় গঠন করতে পারে না তারাই স্বেচ্ছায় সমবায় গঠন করে। সমবায়ের মাধ্যমে সমশ্রেণির বা পেশার মানুষ বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকে। এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় সদস্যদের অর্থনৈতিক কল্যাণসাধন করা।
উদ্দীপকে রাজশাহীর ২০ জন ব্যবসায়ী মিলে একটি আইনসৃষ্ট সংগঠন গঠন করে, যা উপবিধি দ্বারা পরিচালিত। শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি ১,০০,০০০ টাকা মূলধন সংগ্রহ করতে চাচ্ছে। এজন্য করিম নামের একজন সদস্য ৩০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাব দিয়েছে। উক্ত বৈশিষ্ট্যগুলো সমবায় সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে সমবায় সংগঠন।
একক আধিপত্যরোধে করিমের ৩০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাবনা প্রত্যাখ্যানের যৌক্তিকতা রয়েছে।
সমবায় সমিতির সদস্যদের মধ্যে যাতে কোনো ধরনের অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি না হয় তাই সমবায়ের সদস্যদের মধ্যে অবাধে শেয়ার ক্রয়ের সুযোগ দেওয়া হয় না। সমবায় সমিতির সকল সদস্যদের অধিকার সমান। তাই সমিতিতে কোনো সদস্য একাই এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না।
উদ্দীপকে রাজশাহীর ২০ জন ব্যবসায়ী মিলে একটি আইনসৃষ্ট সংগঠন গঠন করে, যা উপবিধি দ্বারা পরিচালিত। শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি ১,০০,০০০ টাকা মূলধন সংগ্রহ করতে চাচ্ছে। এজন্য করিম নামের একজন সদস্য ৩০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে।
সমবায় সমিতির কোনো সদস্য যাতে অধিক শেয়ার ক্রয় করে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য চাইলেও এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না। এক্ষেত্রে করিম কিনতে পারবে সর্বোচ্চ (১,০০,০০০ × ২০%) = ২০,০০০ টাকার শেয়ার। অথচ তিনি কিনতে চাইছেন ২০,০০০ টাকার শেয়ার। তাই আমি মনে করি, করিমের ৩০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাবনা প্রত্যাখ্যানের যৌক্তিকতা রয়েছে।
১১. উদ্দীপক
কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই মূল্যবোধ বলে।
মূল্যবোধ মনোভাব থেকে সৃষ্টি। যে মনোভাবের ওপর ভিত্তি করে ব্যবসায়িক রীতিনীতি ও কার্যক্রম পরিচালিত হয়। যা করা উচিত তা করা এবং যা করা উচিত নয় তা থেকে বিরত থাকাকে নৈতিকতা বলে। এক্ষেত্রে নৈতিকতার বিষয়টি মূলবোধ থেকে সৃষ্ট। কারণ মূল্যবোধের কারণেই মানুষ ন্যায়-অন্যায়ের বিষয়টি বুঝতে পারে। এসকল কারণেই মূল্যবোধ ব্যবসায়ের জন্য সহায়ক।
প্রতিষ্ঠানটির শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায়ের সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্বের মধ্যে পড়ে।
ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সমাজ ও সমাজের মানুষদের ঘিরেই ব্যবসায় ও এর কার্যাবলি আবর্তিত হয়। এই সমাজ হতে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায় সমৃদ্ধি লাভ করে।
উদ্দীপকে PQR লিমিটেড দেশের একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুনাম অর্জন ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালনের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রকল্প চালু করেছে। এতে তাদের প্রচুর অর্থ ব্যয় হয়। এই কার্যক্রমটি শিক্ষাবিস্তারে সহায়ক হবে। উক্ত কোম্পানির এমন কর্মকাণ্ড সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের মধ্যে পড়ে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায়ের সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্বের মধ্যে পড়ে।
সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ হতে PQR লিমিটেড সরকারের প্রতি দায়িত্ব পালন করছে, তাদের এমন কার্যক্রম সরকারের জন্য সহায়ক হবে।
ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা।
উদ্দীপকে PQR লিমিটেড দেশের একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুনাম অর্জন ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালনের জন্য। দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রকল্প চালু করেছে। এতে তাদের প্রচুর অর্থ ব্যয় হয়। এই কার্যক্রমটি শিক্ষাবিস্তারে সহায়ক হবে। এতে প্রতিষ্ঠানটি দ্রুত সম্প্রসারিত হয়। এছাড়াও প্রতিষ্ঠানটি সরকারকে নিয়মিত কর প্রদান করে এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে।
সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। দেশের ব্যবসায়ের উন্নয়নে সরকারের যেমন দায়িত্ব রয়েছে তেমনিভাবে ব্যবসায়েরও সরকারের প্রতি দায়িত্ব থাকতে হয়। ব্যবসায়ীদের বিভিন্ন দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে সরকারকে কর প্রদান করা, বেকার সমস্যার সমাধান করা। উদ্দীপকের প্রতিষ্ঠানটি এমন দায়িত্বগুলো পালন করছে, যা সরকারের জন্য সহায়ক হবে।