সিলেট বোর্ড ২০২৫

১. উদ্দীপক

মি. A একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার। পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মি, B উৎপাদন ব্যবস্থাপক ও মি. C বিপণন ব্যবস্থাপক হিসেবে ঐ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। উৎপাদনের কাজে ২ জন সুপারভাইজার সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
উত্তর যান্ত্রিক শক্তির আবিষ্কার ও ব্যবহারের ফলে অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে ইউরোপ ও আমেরিকায় শিল্প জগতে যে বৈপ্লবিক উন্নয়নে সূচিত হয় তাকে শিল্পবিপ্লব বলে।
উত্তর

সে সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলে।

ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে ব্যবস্থাপনার প্রতি সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ও পছন্দকে বোঝায়। বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার আবশ্যকতা যেমনি দৃশ্যমান তেমনি ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ব্যবস্থাপনা অপরিহার্য। যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ করে সে অনুযায়ী কাজ করলে উভয় ধরনের প্রতিষ্ঠানই লাভবান হতে পারে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট-বড় সব প্রতিষ্ঠানকেই উপায়-উপকরণাদির সংহতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ সম্পাদন করতে হয়। এ কারণেই বলা হয় 'ব্যবস্থাপনা সর্বজনীন'।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সুপারভাইজার ব্যবস্থাপনার নিম্ন পর্যায়ে কর্মরত রয়েছেন।

যে ব্যবস্থাপনা উচ্চ ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে তাদেরকেই নিম্নপর্যায়ের ব্যবস্থাপনা বলে। এ পর্যায়ের উপরে থাকে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকগণ এবং নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক, সুপারভাইজার ও ফোরম্যানদেরকে এ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয়।

উদ্দীপকে মি. A একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার। পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য উৎপাদনের কাজে ২ জন সুপারভাইজার সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এরা মাঠপর্যায়ে কমর্রত কর্মীদের কাছ থেকে কাজ আদায় করেন। তাই সুপারভাইজারদের নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক বলা হয়। সুতরাং উদ্দীপকে বর্ণিত সুপারভাইজার ব্যবস্থাপনার নিম্ন পর্যায়ে কর্মরত রয়েছেন।

উত্তর

উদ্দীপকের A উচ্চস্তরের কর্মকর্তা এবং B মধ্যস্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে উভয়ে কাজ করলেও তাদের কাজ ভিন্ন।

ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চস্তরের ব্যবস্থাপনা বলে। অন্যদিকে প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতিনির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে।

উদ্দীপকে মি. A একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার। পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত, গ্রহণ করেন। মি. B উৎপাদন ব্যবস্থাপক এবং মি. C বিপণন ব্যবস্থাপক হিসেবে ঐ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। উৎপাদনের কাজে ২ জন সুপারভাইজার সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের নীতি ও পরিকল্পনা প্রণয়ন করেন। আর মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ ঐ নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগান। তিনি দক্ষতার সাথে নিম্নস্তরের কাজ তত্ত্বাবধান করেন, ভুলত্রুটি হলে শুধরে দেন। ফলে উভয়ের কর্মপ্রচেষ্টায় প্রতিষ্ঠান এগিয়ে যায়। তাই আমি মনে করি, A এবং B প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে উভয়ে কাজ করলেও তাদের কাজ ভিন্ন।

২. উদ্দীপক

সাহেদ চৌধুরী বিক্রয় বিভাগের ব্যবস্থাপক। আগে থেকে সবকিছু ঠিকঠাক করে তিনি বিক্রয় কাজ পরিচালনা করেন। প্রয়োজনীয় তদারকির অভাবে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। ভবিষ্যতে এরূপ অবস্থার সম্মুখীন না হওয়ার জন্য তিনি প্রয়োজনীয় তদারকির ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে বিক্রয় কাজে গতিশীলতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।
উত্তর কোনো তাত্ত্বিক বিষয়ে জ্ঞান অর্জনের পর তা বাস্তব জীবনে প্রয়োগ করাকে পেশা বলে।
উত্তর

ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে।

ব্যবস্থাপনা হলো কতকগুলো কাজের সমষ্টি। আর চক্র বলতে কোনো কাজের ধারাবাহিক আবর্তনকে বোঝায়। ব্যস্থাপনার মৌলিক কাজগুলো, চক্রাকারে পর পর চলতে থাকে বলে সেগুলোকে ব্যবস্থাপনা চক্র বলে। অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে পুনরায় তা পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে। এভাবেই একটি প্রতিষ্ঠান যতদিন চলতে থাকে ব্যবস্থাপনার চক্রও ততদিন স্বাভাবিক নিয়মেই আবর্তিত হতে থাকে।

উত্তর

ব্যবস্থাপনা প্রক্রিয়ার পরিকল্পনা কাজের মাধ্যমে সাহেদ চৌধুরী বিক্রয়কার্য শুরু করেন।

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্যাবলি পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে কাজ ঠিক করতে হয়।

উদ্দীপকে সাহেদ চৌধুরী একটি প্রতিষ্ঠানের 'বিক্রয় বিভাগের ব্যবস্থাপক। তিনি আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে বিক্রয় কাজ পরিচালনা করেন। এভাবে আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে কার্য পরিচালনা করা ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ব্যবস্থাপনা প্রক্রিয়ার পরিকল্পনা কাজের মাধ্যমে সাহেদ চৌধুরী বিক্রয় কার্য শুরু করেন।

উত্তর

যে জনাব সাহেদ চৌধুরী ভবিষ্যতে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবস্থাপনা প্রক্রিয়ার নির্দেশনা কাজের সিদ্ধান্ত নিয়েছেন, যা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ।

পরিকল্পনা অনুযায়ী কার্যাবলি সম্পাদনের জন্য কর্মীদেরকে প্রয়োজনীয় আদেশ, নির্দেশ, তত্ত্বাবধান, উপদেশ ও পরামর্শদান ইত্যাদি কার্যকে নির্দেশনা বলে। এটি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ এবং একে একটি প্রতিষ্ঠানের প্রশাসনের হৃৎপিন্ডের সাথে তুলনা করা হয়েছে। এর মাধ্যমেই ব্যবস্থাপনার বাস্তব কাজ শুরু হয়।

উদ্দীপকে সাহেদ চৌধুরী একটি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের ব্যবস্থাপক। তিনি আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে বিক্রয়কাজ পরিচালনা করেন। তবে প্রয়োজনীয় তদারকির অভাবে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। তাই ভবিষ্যতে যাতে এমন অবস্থার সম্মুখীন হতে না হয় এজন্য তিনি প্রয়োজনীয় তদারকির সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে বিক্রয়কাজে গতিশীলতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।

পরিকল্পনামাফিক প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য কাজের সাথে সংশ্লিষ্ট কর্মীকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে হয়। তবে শুধু নির্দেশ প্রদান করলেই কর্মীরা কাজ করবে বিষয়টি এমন নয়। তাই সময়ে সময়ে তাদের কাজের তদারকি করতে হবে। এতে কর্মীরা সবসময় নিজেদেরকে কাজে ব্যস্ত রাখবে এবং প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হবে। তাই আমি মনে করি, জনাব সাহেদ চৌধুরীর ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবস্থাপনা প্রক্রিয়ার নির্দেশনা কাজের প্রতি গুরুত্ব দিতে হবে, যা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

৩. উদ্দীপক

একটি কারখানায় 'ক' ও 'খ' দুইজন সুপারভাইজারের অধীনে ১০ জন করে শ্রমিক দুইটি কক্ষে একই ধরনের কাজে নিয়োজিত রয়েছে। শ্রমিকদের ওভারটাইম-সংক্রান্ত বিষয়ে উভয় সুপারভাইজার কর্তৃক প্রদত্ত নির্দেশনা একই রকম ছিল না। পারিশ্রমিকের হার একই থাকলেও দুই কক্ষের শ্রমিকের কর্মঘণ্টা ভিন্ন ছিল। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
উত্তর এফ. ডব্লিউ, টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়।
উত্তর

প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিম্নস্তরের ব্যবস্থাপকদের হাতে থাকাকে বিকেন্দ্রীকরণ বলে।

ঊর্ধ্বতন অতিমাত্রায় কর্তৃত্বশালী হলে অধস্তনদের গুরুত্ব হ্রাস পায়। এতে অধস্তন কর্মীরা কাজের প্রতি মনোবল হারায়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা দিন দিন হ্রাস পায়। তাই প্রতিষ্ঠানের এমন অনেক কাজ আছে যেখানে অধস্তনদের গুরুত্ব দিতে হয়। নচেৎ প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। আর বিকেন্দ্রীকরণের মাধ্যমেই অধস্তনদের গুরুত্ব দেওয়া হয় বলে বিকেন্দ্রীকরণ অধস্তনদের গুরুত্ব বৃদ্ধি করে।

উত্তর

উদ্দীপকের সুপারভাইজার ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতি লঙ্ঘন করেছেন।

এ নীতিতে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের প্রকৃতি, মেধা ও যোগ্যতা অনুযায়ী তাদের উপযুক্ত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে। এতে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের মান বৃদ্ধি পায়।

উদ্দীপকে একটি কারখানায় ক ও খ নামে দুইজন সুপারভাইজারের অধীনে ১০ জন করে শ্রমিক দুইটি কক্ষে একই ধরনের কাজে নিয়োজিত রয়েছে। শ্রমিকদের ওভারটাইমসংক্রান্ত বিষয়ে উভয় সুপারভাইজার কর্তৃক প্রদত্ত নির্দেশনা একই রকম ছিল না। সুপারভাইজারের এমন নির্দেশ ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির পরিপন্থি। তাই বলা যায়, উদ্দীপকের সুপারভাইজার ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতি লঙ্ঘন করেছেন।

উত্তর

উদ্দীপকের শ্রমিকদের মধ্যকার অসন্তোষ দূরীকরণে ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতিটি অনুসরণ করা উচিত।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে।

উদ্দীপকে একটি কারখানায় ক ও খ নামে দুইজন সুপারভাইজারের অধীনে ১০ জন করে শ্রমিক দুইটি কক্ষে একই ধরনের কাজে নিয়োজিত রয়েছে। শ্রমিকদের ওভারটাইমসংক্রান্ত বিষয়ে উভয় সুপারভাইজার কর্তৃক প্রদত্ত নির্দেশনা একই রকম ছিল না। এক্ষেত্রে তাদের পারিশ্রমিকের হার একই রকম থাকলেও দুই কক্ষের শ্রমিকের কর্মঘণ্টাও ভিন্ন ছিল। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতি অনুসরণ করছে না। এতে শ্রমিকদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি অসন্তোষ সৃষ্টি হয়। যার ফলে প্রতিষ্ঠানের প্রতি তাদের আন্তরিকতা কমে যাচ্ছে। এমতাবস্থায় আমি মনে করি ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতি মেনে শ্রমিকদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করা। এতে প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যকার অসন্তোষ দূর হবে।

৪. উদ্দীপক

জনাব আদিল একটি বৃহদায়তন কোম্পানির এমডি। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন, ক্রয়, বিক্রয় ও অন্যান্য সকল বিভাগের জন্য আলাদাভাবে পরিকল্পনা প্রণয়ন করার নির্দেশ দেন। কিন্তু পরিকল্পনাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় ও যোগসূত্রিতা না থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। তাই প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে বিভিন্ন স্তরে গৃহীত পরিকল্পনার সমন্বয় করার ওপর জোর দেন।
উত্তর পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে।
উত্তর

যে সকল অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে তার সম্পর্কে পূর্বানুমান করাকে পরিকল্পনার আঙ্গিনা বলে।

পরিকল্পনার সফলতা কতকগুলো প্রাকৃতিক ও পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভর করে। যে ব্যবস্থাপক যত বেশি সঠিকভাবে পারিপার্শ্বিক অবস্থা নির্ণয় করতে পারবে পরিকল্পনা তত বেশি সফল হবে। অর্থাৎ পরিকল্পনার পূর্বানুমান যত বেশি তথ্যনির্ভর, যুক্তিসম্মত ও বিজ্ঞানভিত্তিক হয় পরিকল্পনা তত বেশি কার্যকরী ও ফলপ্রসূ হয়। পরিকল্পনায় প্রভাববিস্তারকারী এসব বিষয়কে পরিকল্পনার আঙ্গিনা নামে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকে সংগঠন কাঠামোভিত্তিক বিভাগীয় পরিকল্পনা তৈরি করা হয়।

প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগের জন্য পৃথক পৃথক যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বিভাগীয় পরিকল্পনা বলে। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। উদাহরণস্বরূপ উৎপাদন বিভাগের পরিকল্পনা, ক্রয় বিভাগের পরিকল্পনা, বিক্রয় বিভাগের পরিকল্পনা, মানবসম্পদ বিভাগের পরিকল্পনা ইত্যাদি।

উদ্দীপকে জনাব আদিল একটি বৃহদায়তন কোম্পানির এমডি। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন, ক্রয়, বিক্রয় ও অন্যান্য সকল বিভাগের জন্য আলাদাভাবে পরিকল্পনা প্রণয়ন করার নির্দেশ দেন। বিভিন্ন বিভার্গ অনুযায়ী প্রণীত পরিকল্পনা বিভাগীয় পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সংগঠন কাঠামোভিত্তিক বিভাগীয় পরিকল্পনা তৈরি করা হয়।

উত্তর

উদ্দীপকে বিভিন্ন পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে, মূল লক্ষ্যের আলোকে সংযুক্ত করা বলতে সমন্বয় ও যোগসূত্রকে বোঝানো হয়েছে, যা প্রতিষ্ঠানের জন্য যুক্তিযুক্ত।

প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে সমন্বয় ও যোগসূত্র স্থাপন বলে। এর অভাবে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের মধ্যে অসন্তুষ্টি, অদক্ষতা ও বিশৃঙ্খলা এবং সর্বত্রই ব্যয় বৃদ্ধি পায়। তাই প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের মধ্যে বৈসাদৃশ্য দূর করে দলীয় প্রচেষ্টাকে জোরদার করার ক্ষেত্রে সমন্বয় ও যোগসূত্র স্থাপন অপরিহার্য।

উদ্দীপকে জনাব আদিল একটি বৃহদায়তন কোম্পানির এমডি। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন, ক্রয়, বিক্রয় ও অন্যান্য সকল বিভাগের জন্য আলাদাভাবে পরিকল্পনা প্রণয়ন করার নির্দেশ দেন। কিন্তু পরিকল্পনাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় ও যোগসূত্রিতা না থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। তাই প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে বিভিন্ন স্তরে গৃহীত পরিকল্পনা সমন্বয় করার ওপর জোর দেন।

প্রতিটি প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয়কাজে সাফল্য অর্জনের জন্য সমন্বয় ও যোগসূত্র স্থাপন অপরিহার্য। কারণ সমন্বয় ও যোগসূত্র স্থাপনের মাধ্যমে দলীয় প্রচেষ্টাকে জোরদার করা যায়। ফলে সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটির সমন্বয় ও যোগসূত্র স্থাপনের প্রতি জোর দেওয়া সম্পূর্ণরূপে যুক্তিযুক্ত।

৫. উদ্দীপক

সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ৫ বছরের মধ্যে মিরশরাই শিল্পাঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে যে সকল বিষয় বিবেচনা করে শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে তা সবসময় একই রকম নাও থাকতে পারে। তাই ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন হলে পরিকল্পনার সংশোধনসহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে রাখেন। যার ফলে আশা করা যায় নির্ধারিত সময়ে শিল্পাঞ্চল স্থাপনের কাজ শেষ হয়ে যাবে।
উত্তর প্রতিষ্ঠানের কোনো বিশেষ লক্ষ্য অর্জনের জন্য একাধিক কর্ম সম্পাদনের প্রয়োজনে তুলনামূলক যে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কর্মসূচি বলে।
উত্তর

স্ট্র্যাটিজিক পরিকল্পনা বা রণনৈতিক লক্ষ্য বাস্তবায়নের জন্য মধ্যম পর্যায়ের নির্বাহী কর্তৃক প্রণীত পরিকল্পনাকে কৌশলগত পরিকল্পনা বলে।

প্রতিষ্ঠানে যেক্ষেত্রে স্ট্র্যাটিজিক দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা নেওয়া হয় সেক্ষেত্রে তার এক একটি দিক বাস্তবায়নের জন্য উচ্চ ও মধ্যম পর্যায়ের নির্বাহীরা মিলে কৌশল নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন করে। কোনো প্রতিষ্ঠানে স্ট্র্যাটিজিক পরিকল্পনার লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য কৌশলগত পরিকল্পনা করা হয়। সাধারণত স্বল্পমেয়াদি এবং তাৎক্ষণিকভাবে সৃষ্ট কোনো পরিস্থিতি মোকাবিলা বা ঘটনা প্রতিরোধের লক্ষ্যে বুদ্ধিদীপ্ত কৌশল নির্ধারণ করাই এ ধরনের পরিকল্পনার মূল বিষয়। তাই শিল্পপ্রতিষ্ঠানের জন্য এরূপ পরিকল্পনা গুরুত্বপূর্ণ।

উত্তর

সময়ের ভিত্তিতে মিরশরাই শিল্পাঞ্চল স্থাপনের জন্য প্রণীত পরিকল্পনাটি মধ্যমেয়াদি পরিকল্পনা।

যে পরিকল্পনা এক বছরের বেশি এবং পাঁচ বছরের কম সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে মধ্যমেয়াদি পরিকল্পনা বলে। এ ধরনের পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অধীনে অন্তবর্তীকালীন কোনো উদ্দেশ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয়। দেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট লেভেলে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের পরিকল্পনা ব্যবহৃত হয়।

উদ্দীপকে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ৫ বছরের মধ্যে মিরশরাই শিল্পাঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। এক থেকে পাঁচ বছরের জন্য মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকের পরিকল্পনাটি ৫ বছরের জন্য, যা মধ্যমেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সময়ের ভিত্তিতে মিরশরাই শিল্পাঞ্চল স্থাপনের জন্য প্রণীত পরিকল্পনাটি মধ্যমেয়াদি পরিকল্পনা।

উত্তর

পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি উদ্দীপকের ভবিষ্যৎ অবস্থার পরিবর্তনকে সহজ করে তোলে।

পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।

উদ্দীপকে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ৫ বছরের মধ্যে মিরশরাই শিল্পাঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে যে সকল বিষয় বিবেচনা করে শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে তা সবসময় নাও মিলতে পারে। তাই ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন হলে পরিকল্পনায় সংশোধনসহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে রাখেন। যার ফলে আশা করা যায় নির্ধারিত সময়ে শিল্পাঞ্চল স্থাপনের কাজ শেষ হয়ে যাবে।

পরিবেশ-পরিস্থিতি সবসময় একরকম থাকে না। তাই বিভিন্ন ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়, যা পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের সরকার এই নমনীয়তা বৈশিষ্ট্য অনুসরণ করেই শিল্পাঞ্চল বাস্তবায়ন করতে যাচ্ছে। কারণ এরূপ বৈশিষ্ট্যবলে যেকোনো প্রয়োজনে পরিকল্পনার সংশোধন করা যায়। তাই আমি মনে করি, পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি উদ্দীপকের ভবিষ্যৎ অবস্থার পরিবর্তনকে সহজ করে তোলে।

৬. উদ্দীপক

জুম আইটি একটি স্বনামধন্য ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১০,০০০ একক ল্যাপটপ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে। বছরের মাঝামাঝি সময়ে দেখা যায় মাত্র ৩৫% উৎপাদন সম্ভব হয়েছে। ফলে ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করা যাচ্ছে না। এতে বাজার প্রতিযোগী প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে।
উত্তর কোনো প্রতিষ্ঠানের সকল বিভাগ বা অঞ্চলের পরিকল্পনাকে একত্রিত করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে সামগ্রিক পরিকল্পনা বলে।
উত্তর

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে।

পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্যা পরিকল্পনার অন্তর্ভুক্ত। এমন পরিকল্পনা প্রতিষ্ঠান যতদিন চলে ততদিন চলতে থাকে। অর্থাৎ একটি পরিকল্পনা শেষ হওয়ার পর নতুন আরেকটি পরিকল্পনা শুরু হয়। তাই পরিকল্পনাকে একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া বলা হয়।

উত্তর

আদর্শমানের সাথে কার্যফলের তুলনা করে বিচ্যুতির পরিমাণ নির্ণয় করা যায়।

নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাবিশেষ। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মৌলিক কার্যক্রমগুলোর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ। কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে গণ্য হয়।

উদ্দীপকের 'জুম আইটি' একটি স্বনামধন্য ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১০,৫০০ একক ল্যাপটপ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বছরের মাঝামাঝিতে দেখা যায় ৩৫% উৎপাদন সম্ভর হয়েছে। কিন্তু মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠানটির উৎপাদন হওয়ার কথা (১০,৫০০ × ৬/১২) বা ৫,২৫০ একক। অথচ তাদের উৎপাদন হয়েছে (১০,৫০০ × ৩৫%) বা ৩,৬৭৫ একক। এক্ষেত্রে তাদের বিচ্যুতির পরিমাণ হচ্ছে (৫,২৫০- ৩,৬৭৫) বা ১,৫৭৫ একক।

উত্তর

নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথ ধাপ অর্থাৎ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানের বাজার পুনরুদ্ধার করা সম্ভব।

নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যেমন- নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি।

উদ্দীপকের 'জুম আইটি' একটি স্বনামধন্য ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১০,৫০০ একক ল্যাপটপ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বছরের মাঝামাঝিতে দেখা যায় ৩৫% উৎপাদন সম্ভব হয়েছে। ফলে ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করা যাচ্ছে না। এতে বাজার প্রতিযোগী প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে।

উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তাই প্রতিষ্ঠানের উৎপাদক ব্যবস্থাপকের উচিত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে কর্মী নিয়োগ, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, নতুন মেশিন স্থাপন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা। এমন ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই উদ্দীপকে প্রতিষ্ঠানটি আবার তাদের বাজার পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে আমি মনে করি।

৭. উদ্দীপক

জনাব হাফিজ একটি বৃহৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। ব্যবস্থাপনা পরিচালকের অধীনে অনেক কর্মকর্তা কাজ করে। সকলের কাজ তদারকি করা তার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। এজন্য প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। তার কর্মভার লাঘব করার জন্য কোম্পানি একজন উপদেষ্টা নিয়োগ দেয়। ফলে দিন দিন কোম্পানির অবস্থার পরিবর্তন হচ্ছে।
উত্তর পূর্বনির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানকে নির্দেশনার ঐক্য বলে।
উত্তর

কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের ওপর কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় তাকে কমিটি বলে।

প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে মাঝেমধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রায়ই প্রতিষ্ঠানে কমিটি গঠন করা হয়। কমিটি কার্য সম্পাদনে ও বিভিন্ন সমস্যা সমাধানের তখন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করে। তবে এই কমিটি বিশেষ প্রয়োজনে গঠন করা হয় বিধায় তারা সঠিকভাবে কাজ করে না। ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। তাই বলা হয়, প্রতিষ্ঠানে কমিটি সকল রোগের মহৌষধ নয়।

উত্তর

উদ্দীপকে প্রাথমিক পর্যায়ের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন কাঠামো ছিল।

যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এরূপ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিম্নস্তরের কর্মকর্তাদের মধ্যে সরলরেখার মতো কর্তৃত্ব প্রবাহিত হয়। এতে প্রত্যেক কর্মী নিজ নিজ কর্তব্য ও দায়িত্ব সহজেই বুঝতে পারে। ফলে কর্তৃত্ব ও দায়িত্ব নিয়ে কোনোরূপ সংঘাত সৃষ্টি হয় না।

উদ্দীপকে জনাব হাফিজ একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তার অধীনে অনেক কর্মকর্তা কাজ করে। কিন্তু সকলের কাজ তদারকি করা তার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। জনাব হাফিজের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে প্রাথমিক পর্যায়ের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন কাঠামো ছিল।

উত্তর

উপদেষ্টা নিয়োগের ফলে কোম্পানির সংগঠন কাঠামোটি পরিবর্তন হয়ে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোতে রূপ নেয়।

যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। উৎপাদনকারী সরলরৈখিক সংগঠনে কর্মীদের পরামর্শ দেওয়ার জন্য অনেক সময় বিশেষজ্ঞ নিয়োগ করে থাকে। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে পদস্থ কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা প্রদান করা।

উদ্দীপকে জনাব হাফিজ একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তার অধীনে অনেক কর্মকর্তা কাজ করে। কিন্তু সকলের কাজ তদারকি করা তার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। এজন্য প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। তাই তার কর্মভার লাঘব করার জন্য কোম্পানি একজন উপদেষ্টা নিয়োগ দেয়। ফলে দিন দিন কোম্পানির অবস্থার পরিবর্তন হচ্ছে।

সরলরৈখিক সংগঠনে নির্বাহীকে সমস্ত কাজ একাই করতে হয়। এর ফলে প্রতিষ্ঠানের কাজ বৃদ্ধি পেলে তার একার পক্ষে প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ বা পরামর্শক কর্মী নিয়োগ দেওয়া হয়। এতে নির্বাহীর কর্মভার লাঘব হয় এবং তিনি সহজেই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন। তাই আমি মনে করি, নির্বাহীর কার্যভার লাঘব করার জন্য কোম্পানির দ্বিতীয় পর্যায়ে ব্যবহৃত সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

৮. উদ্দীপক

এবিসি গ্রুপ বিশ জন মাঠ কর্মকর্তা নিয়োগ দিবে। এজন্য বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রথমে লিখিত পরীক্ষা নিয়ে পঞ্চাশ জনকে বাছাই করা হয়। উত্তীর্ণদের তিন দিনের জন্য একটি ক্যাম্পে রেখে বিভিন্ন বিষয় আলোচনা ও পরীক্ষা নেওয়া হয়। এর আলোকে বিশজনকে চূড়ান্ত নিয়োগপত্র ইস্যু করা হয়। এরপর কাজে যোগদানের আগে একদিনের জন্য তাদের নিয়ে আলোচনার ব্যবস্থা করা হয়। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও করণীয় প্রভৃতি বিষয়ের ওপর বক্তব্য দেন।
উত্তর বর্তমান পদ হতে কর্মীকে উচ্চপদে পদায়ন করাকে পদোন্নতি বলে।
উত্তর

কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসটি উত্তম।

প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। অধিক যোগ্যতাসম্পন্ন কর্মী সংগ্রহে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করতে হয়। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এরূপ পদ্ধতিতে কর্মী সংগ্রহ করলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী সংগ্রহ করা যায়। এর ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।

উত্তর

'এবিসি গ্রুপ' এর প্রথম পর্যায়ের কাজগুলো কর্মীসংস্থান প্রক্রিয়ার কর্মী নির্বাচন পর্যায়ের অন্তর্ভুক্ত।

কর্মী নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংগৃহীত প্রতিভাবান এবং সম্ভাবনাময় কর্মীদের মধ্য হতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য যথোপযুক্ত কর্মী বাছাই ও নির্বাচন করা হয়। প্রাতিষ্ঠানিক কার্য সম্পাদনের জন্য যোগ্য কর্মী প্রয়োজন। আর যোগ্য কর্মী পেতে হলে কর্মী নির্বাচন প্রক্রিয়ার বিকল্প নেই। এই নির্বাচন প্রক্রিয়ায় আবেদনকৃত কর্মীদের মধ্য হতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন কর্মী রেখে অবশিষ্টদের বাদ দেওয়া হয়।

উদ্দীপকে 'এবিসি' গ্রুপ' বিশ জন মাঠ কর্মকর্তা নিয়োগ দিবে বলে সিদ্ধান্ত নেয়। এলক্ষ্যে বিজ্ঞপ্তি দেওয়ার পর আবেদনকৃত কর্মীদের লিখিত পরীক্ষা নিয়ে পঞ্চাশ জনকে বাছাই করে। উত্তীর্ণদের তিন দিনের জন্য একটি ক্যাম্পে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরীক্ষা নেওয়া হয়। উক্ত কাজগুলো কর্মীসংস্থান প্রক্রিয়ার কর্মী নির্বাচন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'এবিসি গ্রুপ' এর প্রথম পর্যায়ের কাজগুলো কর্মীসংস্থান প্রক্রিয়ার কর্মী নির্বাচন পর্যায়ের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কাজটি প্রতিষ্ঠানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য যে প্রক্রিয়া বা শিক্ষাদান কর্মসূচি গ্রহণ করা হয় তাকে প্রশিক্ষণ বলে। এটি এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে।

উদ্দীপকে 'এবিসি গ্রুপ' বিশ জন মাঠ কর্মকর্তা নিয়োগ দিবে বলে সিদ্ধান্ত নেয়। এলক্ষ্যে বিজ্ঞপ্তি দেওয়ার পর আবেদনকৃত কর্মীদের লিখিত পরীক্ষা নিয়ে পঞ্চাশ জনকে বাছাই করে। উত্তীর্ণদের তিন দিনের জন্য একটি ক্যাম্পে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরীক্ষা নেওয়া হয়। অতঃপর এর আলোকে বিশ জনকে চূড়ান্ত নিয়োগপত্র ইস্যু করা হয়। এরপর কাজে যোগদানের আগে একদিনের জন্য তাদের নিয়ে আলোচনার ব্যবস্থা করা হয়।

উদ্দীপকের প্রতিষ্ঠানটি আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করে, যা প্রশিক্ষণ কার্যক্রমের অন্তর্ভুক্ত। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। এর মাধ্যমে কর্মীকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয় বলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কাজটি প্রতিষ্ঠানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৯. উদ্দীপক

কমিউনিকেশন প্লাস লি. একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। সম্প্রতি তারা চট্টগ্রামে নতুন একটি ইউনিট চালু করে। এই অফিসের জন্য কিছু অফিস সহকারী ও আইটি বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়। এজন্য তারা একটি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে। নতুন অফিস সহকারী ও আইটি বিশেষজ্ঞ নিয়োগ পাওয়ায় নির্বাহীদের কাজের পরিধি বেড়ে যায়। তাদের কাজের দক্ষতা বাড়াতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য প্রতিদিন একটি করে সেশনের আয়োজন করা হয়। এতে এক বা একাধিক প্রবন্ধ উপস্থাপন করে প্রশিক্ষণার্থীদের মতামত দিতে ও আলোচনা করতে বলা হয়।
উত্তর কর্মীদের চাকরি ছেড়ে যাওয়া ও তদস্থলে নতুন কর্মী নিয়োগকেই শ্রম ঘূর্ণায়মানতা বলে।
উত্তর

কোনো বিশেষ ঘটনা বা সমস্যা মোকাবিলায় কর্মীদের ভূমিকা কী হবে তা নাটকের মাধ্যমে উপস্থাপন করাকে নাট্যাভিনয়ের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি বলে।

পদস্থ কর্মকর্তা ও কার্য নির্বাহীদের প্রশিক্ষণ প্রদানের জন্য নাট্যাভিবনয় কৌশল ব্যবহৃত হয়ে থাকে। এ পদ্ধতিতে প্রশিক্ষণার্থীরা কোনো বাস্তব সমস্যার অনুকরণে কৃত্রিম সমস্যার সৃষ্টি করে বিভিন্ন ভূমিকায় অভিনয় করে। প্রশিক্ষণার্থীদের মধ্যে কেউ কেউ পর্যবেক্ষকের ভূমিকা পালন করে। অভিনয় শেষে বিষয়টি নিয়ে' আলোচনা করা হয়। এভাবে বাস্তব পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিনয়ের মাধ্যমে প্রত্যেকে সমস্যার গভীরে প্রবেশ করতে পারে এবং সমাধানের বাস্তবসম্মত পন্থা খুঁজে বের করতে পারে।

উত্তর

কমিউনিকেশন প্লাস লি: কর্মী নিয়োগে বাহ্যিক উৎসের শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করেছে।

প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বাহ্যিক উৎসগুলোর মধ্যে অন্যতম একটি উৎস হলো শিক্ষাপ্রতিষ্ঠান। এক্ষেত্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সহায়তায় বা সরাসরি কর্মীর চাহিদা জানিয়ে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দিয়ে প্রয়োজনীয় সংখ্যক কর্মী সংগ্রহ করা হয়।

উদ্দীপকে 'কমিউনিকেশন প্লাস লিঃ' একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। সম্প্রতি চট্টগ্রামে তারা একটি নতুন ইউনিট চালু করে। উক্ত অফিসের জন্য কিছু অফিস সহকারী ও আইটি বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়। এজন্য তারা একটি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে। উক্ত নিয়োগ কার্যক্রমটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, কমিউনিকেশন প্লাস লি: কর্মী নিয়োগে বাহ্যিক উৎসের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করেছে।

উত্তর

যে কমিউনিকেশন প্লাস লি. এর নির্বাহীদের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে।

উদ্দীপকে 'কমিউনিকেশন প্লাস লি.' একটি' ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। সম্প্রতি চট্টগ্রামে তারা একটি নতুন ইউনিট চালু করে। উক্ত অফিসের জন্য কিছু অফিস সহকারী ও আইটি বিশেষজ্ঞ নিয়োগ - দেওয়া হয়। এতে উক্ত প্রতিষ্ঠানের নির্বাহীদের কাজের পরিধি বেড়ে যায়। এজন্য তাদের কাজের দক্ষতা বাড়াতে 'সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য প্রতিদিন একটি করে সেশনের আয়োজন করা হয়। এতে এক বা একাধিক প্রবন্ধ উপস্থাপন করে প্রশিক্ষণার্থীদের মতামত দিতে ও আলোচনা করতে বলা হয়।

প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। এর মাধ্যমে কর্মীকে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই তাদের নতুন নিয়োগকৃত অফিস সহকারী ও আইটি বিশেষজ্ঞের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। এতে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, যা প্রতিষ্ঠানটিকে সাফল্য অর্জনে সহায়তা করবে।

১০. উদ্দীপক

জনাব আতিক ও আনিস দুইটি প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক। জনাব আতিক সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন এবং কঠোর শাসনের মাধ্যমে কর্মীদের কাজ করতে বাধ্য করেন। এতে কর্মীদের মনোবল ও কার্যদক্ষতা হ্রাস পায়। পরিণামে প্রতিষ্ঠান আশানুরূপ সাফল্য অর্জন করতে পারে না। অন্যদিকে জনাব আনিস পরিকল্পনা প্রণয়ন ও নির্দেশ প্রদানের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেন। এতে কর্মীরা সন্তষ্ট থাকে। তাদের মনোবল ও কার্যদক্ষতা বেড়ে যায়। ফলে জনাব আনিস প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সফল হন।
উত্তর অধস্তনদের আদেশ দান, উপদেশ ও পরামর্শ প্রদান, তত্ত্বাবধান ও অনুসরণ কার্যকে নির্দেশনা বলে।
উত্তর

কোনো দল বা গোষ্ঠীকে একটি নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশলকে নেতৃত্ব বলে।

বর্তমান কর্মী সচেতনতার যুগে দক্ষ নেতৃত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। নেতা একটি সংঘবদ্ধ দলের কর্ণধার। নেতা তার সচেতনতা, দূরদর্শিতা, বিচক্ষণতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দ্বারা সব কর্মীকে তাদের সর্বশক্তি প্রয়োগ করে কার্যসম্পাদনে সচেষ্ট রাখে এবং তাদের মধ্যে সমন্বয়ের ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ অধস্তনদের কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনা করার প্রক্রিয়াই হলো নেতৃত্ব।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব আনিসের নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্ব।

যে নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা এবং মতামত গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। এক্ষেত্রে নেতা সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে।

উদ্দীপকে জনাব আনিস একটি প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক। জনাব আনিস প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন ও নির্দেশ প্রদানের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেন। এতে কর্মীরা তার প্রতি সন্তুষ্ট থাকে এবং তাদের মনোবল ও কার্যদক্ষতা বেড়ে যায়। এর ফলে জনাব আনিস প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে সফল হয়। জনাব আনিসের এমন নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব আনিসের নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্ব।

উত্তর

জনাব আতিকের নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, যা দীর্ঘমেয়াদে সমর্থনযোগ্য নয়।

যে নেতৃত্বে নেতা 'সর্বময় ক্ষমতার অধিকারী হন, একক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়ভীতি ও শাস্তি প্রদান করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এটি এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা বা কর্তৃত্ব ভোগ করেন। এক্ষেত্রে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ-আলোচনার প্রয়োজন বোধ করেন না।

উদ্দীপকে জনাব আতিক অন্য একটি প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক। এদের মধ্যে জনাব আতিক তার প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন এবং কঠোর শাসনের মাধ্যমে কর্মীদের কাজ করতে বাধ্য করেন। এতে কর্মীদের মনোবল ও কার্যদক্ষতা হ্রাস পায়। পরিণামে তিনি তার প্রতিষ্ঠানে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারে না।

উদ্দীপকে জনাব আতিকের প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এমন নেতৃত্বে অধস্তনগণ ঊর্ধ্বতন নির্বাহিগণের দাস হিসেবে বিবেচিত হয়। ফলে নেতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো সাথে আলাপ-আলোচনা করেন না এবং কাজ আদায়ের ক্ষেত্রে ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। এতে প্রতিষ্ঠানটির কর্মীরা প্রথমদিকে নেতার অনুগত থাকলেও পরবর্তীতে আর থাকে না। ফলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। তাই আমি মনে করি, জনাব আতিকের স্বৈরতান্ত্রিক নেতৃত্বটি দীর্ঘমেয়াদে সমর্থনযোগ্য নয়।

১১. উদ্দীপক

লিজা ফুড লিমিটেড এর বিক্রয় ব্যবস্থাপক তার অধীনস্থ সকল কর্মীকে মাসিক একটি বিক্রয় লক্ষ্য স্থির করে দেন এবং প্রতি তিন দিন পর পর তাদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখতে পান বিক্রয় কর্মী জনাব জালাল তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছেন।
উত্তর যে প্রক্রিয়া একবার চালু হওয়ার পর কাজের সাথে মিল রেখে অব্যাহতভাবে চলতে থাকে তাকে অবিরাম প্রক্রিয়া বলে।
উত্তর

পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে।

নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মৌলিক কার্যক্রমের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ। একটি প্রতিষ্ঠানে পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কার্যক্রম শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে। কারণ নিয়ন্ত্রণ কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সুবিধা এবং অসুবিধার যে বাস্তব চিত্র ফুটে ওঠে তার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে পরিকল্পনা গ্রহণ করে নতুন উদ্যমে উদ্দেশ্য অর্জনের প্রয়াস চালানো হয়। তাই নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয়।

উত্তর

উদ্দীপকে জনাব জালাল নিয়ন্ত্রণের আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা ধাপে রয়েছে।

যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করা হয় তাকে আদর্শমানের সাথে সম্পাদিত কাজের তুলনা বলা হয়। এটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার তৃতীয় পদক্ষেপ। এই তুলনার মাধ্যমে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শমান অনুযায়ী কাজে বিচ্যুতি আছে কিনা তা নির্ণয় করা হয় এবং বিচ্যুতি থাকলে তার পরিমাণ কতটুকু তা চিহ্নিত করা হয়।

উদ্দীপকে, লিজা ফুড লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক তার অধীনস্থ সকল কর্মীকে মাসিক একটি বিক্রয় লক্ষ্য স্থির করে দেন। প্রতি তিন দিন পর পর তিনি উক্ত কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখেন রিক্রয় কর্মী জনাব জালাল তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছেন। এই পিছিয়ে থাকার বিষয়টি নির্ণয়ের জন্য নিয়ন্ত্রণের পদ্ধতি আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা করে নির্ণয় করতে হয়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব জালাল নিয়ন্ত্রণের আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা ধাপে রয়েছে।

উত্তর

প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিক্রয় ব্যবস্থাপক জনাব জালালকে সহায়তা করতে পারেন।

সংশোধনমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোনো কাজে বিচ্যুতি বা অসঙ্গতি থাকলে তা দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ এ পর্যায়ে প্রতিষ্ঠানের নির্ধারিত মান অপেক্ষা সম্পাদিত কাজের পরিমাণে বিচ্যুতি ঘটলে, তা খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়।

উদ্দীপকে লিজা ফুড লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক- তার অধীনস্থ সকল কর্মীকে মাসিক একটি বিক্রয় লক্ষ্য স্থির করে দেন। প্রতি তিন দিন পর পর তিনি উক্ত কাজের অগ্রগিত পর্যালোচনা করেন। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখেন বিক্রয় কর্মী জনাব জালাল তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছেন।

উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মী জনাব জালাল যেহেতু নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না, তাই বিক্রয় ব্যবস্থাপকের উচিত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা, অথবা তাকে সহযোগিতা করার জন্য কিছু কর্মী নিয়োগ দেওয়া ইত্যাদি প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে তাকে সহায়তা করা।