১. উদ্দীপক
নির্দিষ্ট সময়ে মোট উৎপাদনকে ব্যবহৃত মোট যন্ত্রঘণ্টা দিয়ে ভাগ করলে যন্ত্রের উৎপাদনশীলতা পাওয়া যায়।
উদাহরণস্বরূপ, ২০,০০০ একক উৎপাদনে মোট ২০০ যন্ত্রঘণ্টা লাগলে উৎপাদনশীলতা = ২০,০০০ ÷ ২০০ = ১০০ একক প্রতি যন্ত্রঘণ্টা। মূল উত্তরের ২০০ একক ফলটি গাণিতিকভাবে ভুল।
উদ্দীপকে জনাব অলোক ঘোষের কাজের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে।
দ্রব্যকে একরূপ হতে অন্যরূপে রূপান্তরের মাধ্যমে গ্রাহকের চাহিদা মোতাবেক যে বিশেষ উপযোগ সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। উৎপাদন সেই রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন- আম থেকে জুস তৈরি, লোহা দিয়ে যন্ত্রপাতি তৈরি, বাঁশ ও বেত দিয়ে ফার্নিচার তৈরি ইত্যাদি।
উদ্দীপকে জনাব অলোক ঘোষ যশোরের 'শোভা মিষ্টান্ন ভান্ডার' নামে দোকান প্রতিষ্ঠা করেন। এখানে তিনি বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করেন। দীর্ঘদিনের সুনামের কারণে তার দোকানের মিষ্টির প্রচুর চাহিদা রয়েছে। এখানে দেখা যাচ্ছে, জনাব অলোক ঘোষ মিষ্টি তৈরি করেন; যা একটি রূপান্তর প্রক্রিয়া। উক্ত প্রক্রিয়ায় তিনি বিভিন্ন উপকরণের সমন্বয়ে তার রূপ পরিবর্তন করে মিষ্টি উৎপাদন করেন। উক্ত রূপ পরিবর্তনের বিষয়টি বিবেচনায় বলা যায়, জনাব অলোক ঘোষ প্রাথমিক পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে জনাব অলোক ঘোষের গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক; যা স্থানগত উপযোগ সৃষ্টি করে।
কোনো দ্রব্য একস্থান থেকে অন্যস্থানে পৌঁছানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে 'স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়।
উদ্দীপকে জনাব অলোক ঘোষ যশোরের 'শোভা মিষ্টান্ন ভান্ডার' নামে দোকান প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিনের সুনামের কারণে তার দোকানের মিষ্টির প্রচুর চাহিদা রয়েছে। বর্তমানে একই শহরে অন্যান্য ব্যবসায়ীরা সমমানের মিষ্টি তৈরি করায় জনাব অলোক ঘোষের মিষ্টি অবিক্রীত থেকে যায়। তাই এ সমস্যা নিরসনে তিনি খুলনাসহ বিভিন্ন এলাকায় মিষ্টি সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেন। তার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন এলাকায় পণ্য পৌছানোর মাধ্যমে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি হবে।
যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। উদ্দীপকে প্রতিযোগিতা বৃদ্ধির ফলে জনাব অলোক খুলনাসহ বিভিন্ন এলাকায় মিষ্টি সরবরাহের সিদ্ধান্ত নেন। যেহেতু তার পণ্যের চাহিদা রয়েছে এবং পণ্য অবিক্রীত থেকে যাচ্ছে, সেহেতু স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্যকে বিভিন্ন এলাকায় সরবরাহ করার সিদ্ধান্তটি যৌক্তিক।
২. উদ্দীপক
উৎপাদন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে।
উৎপাদনশীলতার মাধ্যমে উপকরণাদি ব্যবহারের দক্ষতা প্রকাশ করা যায়। একটি প্রতিষ্ঠান যত কম উপকরণ ব্যবহার করবে তাকে ততই দক্ষ হিসেবে বিবেচনা করা যাবে। তাই যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যত বেশি সে প্রতিষ্ঠান তত দক্ষতার সাথে পণ্য উৎপাদন করে। তাই বলা যায়, উৎপাদনশীলতা উপকরণ ব্যবহারের দক্ষতা নির্দেশ করে।
মোট উৎপাদনমূল্য = ৪০,০০০ × ২০ = ৮,০০,০০০ টাকা।
কাঁচামালের উৎপাদনশীলতা = ৮,০০,০০০ ÷ ১,৬০,০০০ = ৫। প্রতি টাকা কাঁচামাল ব্যয়ের বিপরীতে ৫ টাকা মূল্যের উৎপাদন পাওয়া গেছে।
মোট উপকরণ ব্যয় = ১,৬০,০০০ + ৬০,০০০ + ৮০,০০০ + ২০,০০০ = ৩,২০,০০০ টাকা।
মোট উৎপাদনশীলতা = ৮,০০,০০০ ÷ ৩,২০,০০০ = ২.৫।
২০২৩ সালের ৪.৬-এর তুলনায় ২০২৪ সালের অনুপাত কমেছে। একই ভিত্তিতে প্রতি টাকা ব্যয়ের বিপরীতে উৎপাদনমূল্য কম পাওয়া গেছে। এর কারণ নির্ণয়ে দাম, পণ্যের মান, উৎপাদন-মিশ্রণ ও উপকরণের ব্যবহার পরীক্ষা করা প্রয়োজন; আর্থিক অনুপাত একাই কর্মীর ভৌত দক্ষতা কমার নিশ্চিত প্রমাণ নয়।
৩. উদ্দীপক
উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে।
শ্রম একটি জীবন্ত উপাদান। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমের গুরুত্ব অত্যধিক। শ্রমের সাহায্যে দেশের মানুষের আয় ও ভোগ বৃদ্ধি পায়, ফলে দেশের জাতীয় আয় বৃদ্ধি ঘটে। আবার শ্রমের সাহাজ্যে উৎপাদন বৃদ্ধি পেয়ে সঞ্চয়, মূলধন ও বিনিয়োগ বৃদ্ধি পায় ফলে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে।
উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে উৎপাদনের ভূমি উপকরণের প্রভাব রয়েছে।
সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি।
উদ্দীপকে জনাব মামুন কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে থাইল্যান্ড থেকে ফেরার পথে বেশ কয়েকটি ড্রাগন ফলের চারা এনে কুষ্টিয়ায় নিজস্ব এক বিঘা জমিতে রোপণ করেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ ড্রাগন ফল চাষের উপযোগী হওয়ায় তার জমিতে প্রচুর ড্রাগন উৎপাদিত হয়। এখানে দেখা যাচ্ছে জনাব মামুন ড্রাগন চাষে আগ্রহ সৃষ্টির পেছনে কুষ্টিয়ার মাটি বা ভূখণ্ডের প্রভাব রয়েছে। উক্ত ভূখণ্ড প্রকৃতির দান, এর উৎপাদন ব্যয় নেই, এবং মানুষ এটি তৈরি বা সৃষ্টি করতে পারে না। এসব বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায়, ড্রাগন ফল উৎপাদনে উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।
জনাব মামুন কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক। তিনি মূলধন গঠনের বিনিয়োগ পর্যায়ে অবস্থান করেন এবং উক্ত মূলধন উপকরণ ব্যবহার করে ড্রাগন চাষ শুরু করেন।
যেসব সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। আবার মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। মূলধন গঠন করতে কতকগুলো পরস্পর সম্পর্কযুক্ত পর্যায় অতিক্রম করতে হয়। তা হলো- আয়, সঞ্চয়, সঞ্চয় সংগ্রহ ও বিনিয়োগ।
উদ্দীপকে জনাব মামুন কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে থাইল্যান্ড থেকে ফেরার পথে কয়েকটি ড্রাগন ফলের চারা এনে কুষ্টিয়ায় নিজস্ব এক বিঘা জমিতে রোপণ করেন। বর্তমানে তিনি জমি লিজ নিয়ে ড্রাগন চাষে উৎসাহিত হন। এ লক্ষ্যে ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন ফলের চাষ শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেন। উল্লিখিত ঋণ প্রথমত ব্যাংক বিভিন্ন সঞ্চয় গ্রহণ করে একত্র করে যা মূলধন গঠনের সঞ্চয় হিসেবে বিবেচিত। পরবর্তীতে উক্ত সংগ্রহকৃত অর্থ ব্যাংক বিভিন্ন ব্যবসায়ে বিনিয়োগ করে যার মাধ্যমে মূলধন গঠিত হয়।
উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভূমি প্রকৃতির দান, মূলধন মানুষের সৃষ্টি। এর মধ্যে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধন ব্যবসায়ের চালিকাশক্তি। ব্যবসায় সম্প্রসারণ ও পরিচালনার জন্য মূলধনের প্রয়োজন অত্যধিক। উদ্দীপকে জনাব মামুন বাণিজ্যিকভাবে ড্রাগন চাষের জন্য আগ্রহী থাকলেও তার পর্যাপ্ত মূলধনের অভাব রয়েছে। এমতাবস্থায় তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তার প্রাথমিক সফলতা বিবেচনায় বলা যায়, ঋণ গ্রহণ করে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষের সিদ্ধান্তটি যৌক্তিক।
৪. উদ্দীপক
কম আয়ের সমশ্রেণির কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইনানুযায়ী যে সংস্থা গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে।
সাধারণত নিম্নআয়ের একই শ্রেণির মানুষ, যারা প্রচুর অর্থ বিনিয়োগ করে বৃহদায়তন ব্যবসায় গঠন করতে পারে না তারাই স্বেচ্ছায় সমবায় গঠন করে। সমবায়ের মাধ্যমে সমশ্রেণির বা পেশার মানুষ বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকে। এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় সদস্যদের অর্থনৈতিক কল্যাণসাধন করা।
উদ্দীপকে উল্লিখিত 'নীলাচল' প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় সংগঠনের অন্তর্ভুক্ত।
দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। চুক্তি এ ব্যবসায়ের মূলভিত্তি। অংশীদারগণ চুক্তির বাইরে কোনো কার্যক্রম সম্পাদন করতে পারে না।
উদ্দীপকে জনাব লাবিব ও তার বন্ধু সাবিব চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে শেরপুরে 'নীলাচল' নামে একটি কাপড়ের দোকান চালু করেন। তারা উভয়েই ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন এবং ব্যবসায়ের অর্জিত মুনাফা সমান ভাগ করে নেন। উক্ত সংগঠনের বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম পর্যায়ের সংগঠনটি অংশীদারি ব্যবসায় সংগঠন।
উদ্দীপকে জনার লাবিব ও সাবিব পরবর্তীতে অংশীদারি সংগঠনের পরিবর্তে যৌথমূলধনি সংগঠন গড়ে তোলেন। তাদের ব্যবসায়ের ধরন পরিবর্তনের এমন সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অন্যদিকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি দেশের প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী যে সংগঠন গড়ে তোলে তাকে যৌথমূলধনি সংগঠন বলে।
উদ্দীপকে জনাব লাবিব ও তার বন্ধু সাবিব চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে শেরপুরে 'নীলাচল' নামে একটি অংশীদারি ব্যবসায় সংগঠন চালু করেন। অল্প সময়ের মধ্যে বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রচুর ক্রেতার সমাগম লক্ষ করা যায়। তারা ব্যবসায়ে ব্যাপক সাফল্য অর্জন করেন। তাই তারা প্রতিষ্ঠানটির সম্প্রসারণপূর্বক পণ্যসামগ্রী উৎপাদন ও বিক্রয়ের উদ্দেশ্যে 'মডার্ন ফ্যাশন লি.' নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পাদন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের এ কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি যৌথমূলধনি কোম্পানিতে রূপান্তরিত হবে। কেননা একমাত্র যৌথমূলধনি কোম্পানি তাদের নামের সাথে লি. বা লিমিটেড শব্দটি বাধ্যতামূলকভাবে ব্যবহার করে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমে অংশীদারি ব্যবসায় ছিল। কিন্তু অংশীদারি ব্যবসায়ের সীমিত মূলধন এবং স্থায়িত্বের অনিশ্চয়তা রয়েছে। তাই উদ্দীপকের দুই বন্ধু তাদের ব্যবসায়ের ধরন পরিবর্তন করে আইনসৃষ্ট ও সসীম দায়সম্পন্ন কোম্পানি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে তারা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন। তাছাড়া কোম্পানি আইনসৃষ্ট প্রতিষ্ঠান হওয়ায় সহজে এর বিলোপ হয় না। তাই তাদের প্রাথমিক সাফল্যের কথা বিবেচনায় উদ্দীপকে উল্লিখিত দুই বন্ধুর ব্যবসায়ের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
৫. উদ্দীপক
মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে মূলধন গঠন বলে।
সঞ্চয় হতে মূলধন গঠন শুরু হয়। মূলধন গঠন করতে হলে সঞ্চিত সম্পদ অবশ্যই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের মাধ্যমে সঞ্চয় পুঁজি দ্রব্যে রূপান্তরিত হয়, যা মূলধন গঠনের শর্ত। গঠিত মূলধন পরবর্তীতে আবার ব্যবসায়ে বিনিয়োগ করে উৎপাদন কাজে ব্যবহৃত হয়। উক্ত উৎপাদন দেশের মোট দেশজ ও জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত হয়ে জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে।
উদ্দীপকে উল্লিখিত জনাব সাহেদের জমানো অর্থ মূলধন গঠনের সঞ্চয় পর্যায়ের সাথে সম্পর্কযুক্ত।
কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সমাজ তার মূলধন সম্পদের যে পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয় তাকে মূলধন গঠন বলে। মানুষ যা আয় করে তা থেকে প্রথমে তার ভোগ ব্যয় নির্বাহ করে। উক্ত ভোগ ব্যয়ের পর যদি কোনো অংশ অবশিষ্ট থাকে তাহলে তা সঞ্চয় সৃষ্টি করে।
উদ্দীপকে জনাব সাহেদ ঢাকাতে একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন।তিনি তার অর্জিত আয় থেকে প্রতিমাসে ১৫,০০০ টাকা ব্যাংকে জমা করেন। তার জমাকৃত অর্থ এবং নিজের কিছু সম্পদ বিক্রয় করে ১০,০০,০০০ টাকা দিয়ে তিনি পটুয়াখালীতে একটি শুঁটকি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তুলেন। এখানে দেখা যাচ্ছে জনাব সাহেদ তার আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট অংশ ব্যাংকে জমা করেন। উক্ত জমাকৃত অর্থ মূলধন গঠনের সঞ্চয় পর্যায়ের অন্তর্ভুক্ত।
জনাব সাহেদের ব্যবসায়িক সাফল্যের কারণ হলো তার সাংগঠনিক দক্ষতা তথা উৎপাদনের সংগঠন উপাদান।
যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদনকার্য সম্পাদন করে। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদের কার্য বণ্টন ও কর্তৃত্ব অর্পণ করে থাকে।
উদ্দীপকে জনাব সাহেদ তার জমাকৃত অর্থ এবং নিজের কিছু সম্পদ বিক্রয় করে ১০,০০,০০০ টাকা দিয়ে তিনি পটুয়াখালীতে একটি শুঁটকি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি জেলেদের নিকট থেকে মাছ ক্রয় করে কিছু শ্রমিক নিয়োগ করে সূর্যের তাপে শুকিয়ে শুঁটকি তৈরি করেন। শুঁটকি প্রস্তুত ও বিক্রয়কার্য তিনি নিজেই তত্ত্বাবধান করেন। এতে অল্প সময়ের মধ্যে তিনি তার ব্যবসায়ে ব্যাপক সাফল্য অর্জন করেন। এখানে দেখা যাচ্ছে জনাব সাহেদ উৎপাদনের সকল উপাদানের সমন্বয় করেছেন। তিনি প্রথমে মূলধন বিনিয়োগ করেন। পরবর্তীতে শুঁটকি শুকানোর জন্য ভূমি ব্যবহার করেন আবার শ্রমিক নিয়োগ দিয়ে সকল কাজ তত্ত্বাবধানও করেন। তার এসব কর্মকাণ্ড উৎপাদনের সংগঠন উপকরণকে নির্দেশ করে।
একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে শক্তিশালী সংগঠন কাঠামো অপরিহার্য। কারণ একটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে তার উপকরণগুলো সঠিক ব্যবহারের মাধ্যমে। সংগঠন হলো উৎপাদনের এমন একটি উপকরণ যার মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্রিত করে এদের মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়। ফলে উৎপাদনের কাম্য ব্যবহার এবং উপকরণসমূহের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। উদ্দীপকেও জনাব সাহেদের তথা সংগঠন উপকরণের প্রভাবেই প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
৬. উদ্দীপক
যে সকল বস্তু বা জিনিস চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, মানুষের অভাব ও প্রয়োজন মেটাতে পারে এবং যার বিনিময়মূল্য আছে তাকে দ্রব্য বলে।
দ্রব্য হলো দৃশ্যমান বস্তু যা দেখা যায় ও স্পর্শ করা যায়। মানুষের অভাব বা চাহিদা পূরণের জন্য দ্রব্য উৎপাদন করা হয়। দ্রব্য ব্যবহার করে মানুষ তার প্রয়োজন মেটায়। যে সকল বস্তু দেখা বা ছোঁয়া যায় না কিন্তু মানুষের প্রয়োজন মেটায় তা দ্রব্য হবে না। দ্রব্য বলতে আমরা বুঝি গাড়ি, টিভি, ফ্রিজ ইত্যাদি। এ অর্থে সকল দ্রব্য দৃশ্যমান।
জনাব গিয়াসউদ্দিন সেবা উৎপাদনের সাথে জড়িত।
কতিপয় সুনির্দিষ্ট ও অদৃশ্যমান কাজ, সুবিধা এবং তৃপ্তি যা মানবীয় বা প্রযুক্তিগত বৈশিষ্ট্যের সমন্বয়ের মাধ্যমে অভাব পূরণ করতে পারে এবং বিভিন্ন পক্ষের মধ্যে লেনদেন করা যায় তাকে সেবা বলা হয়। সেবা এমন একটি বিষয় যা দেখা যায় না স্পর্শও করা যায় না; কিন্তু মানুষের অভাব ও চাহিদা পূরণ করে থাকে। যেমন- শিক্ষা সেবা, চিকিৎসা সেবা, আইনি সেবা ইত্যাদি সেবা খাতের মধ্যে অন্যতম।
উদ্দীপকের জনাব গিয়াসউদ্দিন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। তিনি দীর্ঘদিন ধরে ধানমন্ডিতে চেম্বার স্থাপন করে চোখের চিকিৎসা করে আসছেন। এক্ষেত্রে জনাব গিয়াসউদ্দিন যে ধরনের চিকিৎসা সহায়তা প্রদান করেন তা দেখা বা স্পর্শ করা যায় না।। এছাড়া এরূপ কাজকে ডাক্তার গিয়াসউদ্দিন থেকে বিচ্ছিন্নও করা যাবে না; যা সেবা উৎপাদনকে নির্দেশ করছে। সুতরাং এটি স্পষ্ট যে, জনাব গিয়াসউদ্দিন সেবা উৎপাদন করছেন।
উল্লিখিত উদ্দীপকে জনাব গিয়াসউদ্দিনের সফলতার পেছনে উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগের ভূমিকা রয়েছে।
উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান সময়কালকে আধুনিক যুগ বলা হয়। ১৯৫০ সালের পর এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগে উৎপাদনে আধুনিক কৌশল, কম্পিউটারাইজড পদ্ধতি ও বিভিন্ন পরিসংখ্যানিক তত্ত্ব ব্যবহার করা হয়।
উদ্দীপকে জনাব গিয়াসউদ্দিন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ।বর্তমানে তাঁর অনেক প্রতিযোগী সৃষ্টি হওয়ায় তিনি প্রশিক্ষণ গ্রহণপূর্বক কম্পিউটার প্রযুক্তি ও সরঞ্জামাদি ব্যবহার করে চোখের ফ্যাকো সার্জারিসহ রেটিনার বিভিন্ন চিকিৎসা প্রদান করা শুরু করেছেন। ফলে তার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। তিনি একজন সফল চক্ষুরোগ, চিকিৎসক হিসেবে সকলের নিকট সমাদৃত। উক্ত চক্ষুরোগ চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগকে নির্দেশ করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব ও কৌশলে ব্যাপক অগ্রগতি লাভ করে। এ সময় উৎপাদন ব্যবস্থাপনায় PERT, CPM, Linear Programming সহ বিভিন্ন পদ্ধতি চালু হয়। এরপর কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তোলে। উৎপাদনের সমস্যা সমাধানে আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল প্রয়োগ করা হয়। এসব ব্যবস্থাই হলো আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাপনা। উদ্দীপকেও আধুনিক যুগ অনুসরণ করে ডাক্তার গিয়াসউদ্দিন চিকিৎসায় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।
৭. উদ্দীপক
উৎপাদনশীলতার চ্যালেঞ্জ উৎপাদনশীলতার ওপর সৃষ্ট বাধাকে নির্দেশ করে।
উৎপাদন ও উৎপাদনের উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে।মূলত ঝুঁকি ও অনিশ্চয়তা, ব্যয় বৃদ্ধি, বিক্রয়ের পরিমাণ হ্রাস, প্রযুক্তিগত দুর্বলতা ইত্যাদি কারণে উৎপাদনশীলতার ওপর বাধার সৃষ্টি হয়। উৎপাদনকারীকে উক্ত বাধা বা চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন বৃদ্ধির প্রয়াস চালাতে হয়। অন্যথায় উৎপাদনশীলতায় ঋণাত্মক প্রভাব দেখা দেয়।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সম্পাদিত কার্যক্রম উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত।
চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলিকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা পণ্য উৎপাদনের কাজে ব্যবহার হয়। উৎপাদন ব্যবস্থাপনার সাহায্যে নির্ধারিত পরিমাণ ও চাহিদামাফিক পণ্য ন্যূনতম ব্যয়ে উৎপাদন করা যায়।
উদ্দীপকে জনাব করিম একটি পোশাক কারখানার মালিক। প্রতিষ্ঠানটিতে দক্ষতার সঙ্গে আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাক উৎপাদন করা হয়। এগুলো আরও আধুনিকায়ন করতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সঠিক পরিকল্পনা প্রণয়ন, দক্ষ কর্মী সংগ্রহ ও নিয়োগ, সঠিক নির্দেশনা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ তিনি পোশাক উৎপাদনের জন্য উৎপাদন পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান ও নিয়ন্ত্রণসংক্রান্ত কাজ করেন; যা উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্গত।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা।
ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা অর্জন ত্বরান্বিত হয়।
উদ্দীপকে জনাব করিম একটি পোশাক কারখানার মালিক। তিনি উক্ত প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপনার সামগ্রিক কাজ সম্পাদন করেন। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান যথেষ্ট ভালো হওয়ায় চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পায়। এক্ষেত্রে কিছু কিছু ক্রেতা বিশেষ বৈশিষ্ট্যের পণ্য চায়। তাই প্রতিষ্ঠানটি প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে ক্রেতার উপযোগী পোশাক প্রস্তুত ও সরবরাহ করে। প্রতিষ্ঠানটির ক্রেতাদের জন্য স্বতন্ত্র চাহিদা অনুযায়ী পণ্য প্রস্তুত ও সরবরাহ করা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতার অন্তর্গত।
ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেওয়া হয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য বা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। অনুরূপভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিও ব্যাপক সফলতা অর্জন করে।
৮. উদ্দীপক
পণ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ভিন্ন ভিন্ন ডিজাইন করাকে মডিউলার ডিজাইন বলে।
মডিউলার ডিজাইনের মাধ্যমে পণ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে প্রতিটি অংশকে আলাদা আলাদাভাবে ডিজাইন করা হয়। এভাবে পণ্য ডিজাইন করা হলে পণ্যের কোনো অংশে ক্ষতি হলে সম্পূর্ণ পণ্যকে মেরামত না করে শুধু সংশ্লিষ্ট পণ্যকে মেরামত করা যায়। যা পণ্যের স্থায়িত্ব বৃদ্ধি করতে সহায়তা করে।
জনাব সাজিদ প্রাথমিক পর্যায়ে প্যাকিং ডিজাইন অনুসরণ করেন।
পণ্যের আবরণকে আকৃষ্ট করার জন্য যে ডিজাইন করা হয় তাকে প্যাকিং ডিজাইন বলে। প্যাকিং ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাকে আকৃষ্ট করা। এছাড়া পণ্যের স্থায়িত্ব ও মান রক্ষার জন্যও প্যাকিং ডিজাইন করা হয়।
উদ্দীপকে জনাব সাজিদ উন্নতমানের বডি স্প্রে উৎপাদন করেন। তিনি বডি স্প্রে আকর্ষণীয় ও নজরকাড়া আবরণে আবদ্ধ করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি তার পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের আবরণকে বেশি গুরুত্ব দেন; যা প্যাকিং ডিজাইনকে নির্দেশ করে। উক্ত ডিজাইন ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে এবং পণ্যকে বিভিন্ন ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করে।
জনাব সাজিদের ব্যবসায়িক সাফল্যের কারণ হচ্ছে উৎপাদন ডিজাইন অনুসরণ।
কোনো পণ্য ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি করার সাথে সাথে পণ্যের গুণগত মানও বৃদ্ধি ঘটে।
উদ্দীপকে জনাব সাজিদ উন্নতমানের বডি স্প্রে উৎপাদন করেন। প্রাথমিক পর্যায়ে তিনি প্যাকিং ডিজাইনের প্রতি গুরুত্ব দেন। সম্প্রতি এর মানে আরও উন্নয়ন ও অল্প সময়ে অধিক পরিমাণ বডি স্প্রে উৎপাদনের জন্য উৎপাদন প্রক্রিয়ায় নতুন মেশিন ও অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করেন। উৎপাদন প্রক্রিয়ায় উক্ত মেশিন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার উৎপাদন ডিজাইনকে নির্দেশ করে। উক্ত ডিজাইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জনে সমর্থ হয়।
উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য হলো- উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান বৃদ্ধি। এছাড়া বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সেকেলের পদ্ধতি বাদ দিয়ে নিত্যনতুন পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন পড়ে। আবার উৎপাদন ডিজাইন পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করে তার এককপ্রতি ব্যয় হ্রাস করে। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও উৎপাদন ডিজাইন ব্যবহার করার মাধ্যমে পণ্যের ব্যয় হ্রাস করে। ফলে তুলনামূলক কম দামে উন্নতমানের বডি স্প্রে ক্রয় করে ভোক্তারা তৃপ্ত হয়, এবং জনাব সাজিদও ব্যবসায় সফলতা অর্জন করেন।
৯. উদ্দীপক
কোনো পণ্য উৎপাদন করার পূর্বেই তার রং, আকার-আকৃতি, ওজন, মোড়কসহ বিভিন্ন উপাদান নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে।
পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যকে ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলা যায়। অনেক দিনের পুরাতন একঘেয়েমি ডিজাইন ক্রেতাদের মাঝে তেমন আকর্ষণ সৃষ্টি করতে পারে না। কিন্তু নতুন ডিজাইনের ফলে পণ্যের আকর্ষণ সৃষ্টি হয়। নতুন ডিজাইনের মাধ্যমে পণ্যটি ক্রেতাদের মাঝে আকর্ষণীয় হলে পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি পায়; যা পণ্যের বাজার সম্প্রসারণে সহায়তা করে।
'রোকন ইলেকট্রিক' এর প্রাথমিক কার্যক্রম পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ের অন্তর্ভুক্ত।
পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থিরকরণের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। ধারণা উন্নয়ন পণ্য ডিজাইনের দ্বিতীয় পর্যায়। পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উক্ত পণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্যের ধারণা উন্নয়ন করা হয়।
উদ্দীপকে 'রোকন ইলেকট্রিক' আমাদের দেশে এনার্জি সেভিং বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশে এনার্জি সেভিং বাল্ব ব্যবহারকারীদের হার বৃদ্ধির প্রবণতা সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, প্রতিযোগী পণ্য বিশ্লেষণ ও-বাজার গবেষণা করে এনার্জি বাল্ব উৎপাদন শুরু করে। এখানে দেখা যাচ্ছে জনাব রোকনের প্রতিষ্ঠানটি যেসব কাজ সম্পাদন করছে তা ক্রেতা বা ভোক্তাকেন্দ্রিক। তারা বিভিন্ন মাধ্যমে বাজার তথ্য সংগ্রহ ও ক্রেতাদের চাহিদা প্রাক্কলন করেন; যা ধারণা উন্নয়ন পর্যায়ের অন্তর্ভুক্ত।
রোকন ইলেকট্রিকের ব্যবসায়ের সফলতা লাভের কারণ হলো ব্যবহারিক ডিজাইন প্রয়োগ।
যে ডিজাইনের মাধ্যমে কোনো পণ্যের ব্যবহার, উপযোগিতা বা স্থায়িত্ব বৃদ্ধি করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে। ব্যবহারিক ডিজাইনে পণ্যের রং, প্যাকিং, আকার ইত্যাদিকে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।
উদ্দীপকে রোকন ইলেকট্রিক প্রতিষ্ঠানটি দেশে এনার্জি সেভিং বাল্ব ব্যবহারকারীদের হার বৃদ্ধির প্রবণতা সম্পর্কে ভোক্তামুখী ধারণা উন্নয়ন করেন। তিনি দেখলেন বেশিরভাগ বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের ক্ষেত্রে এক বৎসরের গ্যারান্টি প্রদান করা হয়। কিন্তু তারা এটির পরিবর্তে অধিকতর উজ্জ্বল আলো ও আরও দীর্ঘস্থায়ী বাল্ব তৈরি ও বিক্রয় শুরু করে এবং অল্প সময়ে ব্যবসায়িক সফলতা লাভে সক্ষম হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের ক্ষেত্রে এর বাহ্যিক দিককে গুরুত্ব না দিয়ে তার সুযোগ-সুবিধার প্রতি গুরুত্ব প্রদান করে। উক্ত সুযোগ-সুবিধা পণ্যের কার্যকারিতা বৃদ্ধি করে; যা ব্যবহারিক ডিজাইনের অন্তর্গত।
পণ্য উৎপাদনের ক্ষেত্রে সকল ধরনের ডিজাইনের গুরুত্ব রয়েছে। ব্যবহারিক ডিজাইন পণ্যের কার্যকারিতা ও মান উন্নয়নে কাজ করে। ফলে ক্রেতা ভালো মানের পণ্য ভোগ করে সন্তুষ্ট থাকে। তাছাড়া ব্যবহারিক ডিজাইনের মাধ্যমে পণ্যের স্থায়িত্ব বৃদ্ধি করা হয়। যার দরুন ক্রেতারা দীর্ঘ সময় পণ্য ব্যবহার করতে পারে। উদ্দীপকে রোকন ইলেকট্রিকও বাল্ব উৎপাদনে ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইন ব্যবহার করে। ফলে অতি দ্রুত সময়ের মধ্যে ক্রেতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়।
১০. উদ্দীপক
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা এবং মানের বিচ্যুতি হলে তার সংশোধনমূলক ব্যবস্থাকে মান নিয়ন্ত্রণ বলে।
মান নিয়ন্ত্রণ মান ব্যবস্থাপনার অন্যতম কাজ, যার মাধ্যমে পণ্যমানের উন্নয়ন ঘটে। উৎপাদনের প্রতিটি স্তরে কঠোরভাবে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তা সংশোধনের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে পণ্যের মানের উন্নয়ন ঘটে এবং প্রতিষ্ঠানের অপচয় হ্রাস পায়।
উদ্দীপকে নিয়মিত কর্মী প্রশিক্ষণের জন্য ব্যয় প্রতিরোধমূলক বা নিবারণ ব্যয়।
পণ্য বা প্রক্রিয়ায় ত্রুটি ঘটার আগেই তার কারণ কমানো ও সঠিকভাবে কাজ করার সক্ষমতা তৈরির ব্যয় এ শ্রেণিতে পড়ে। কর্মী প্রশিক্ষণ, মান পরিকল্পনা ও প্রক্রিয়ার আগাম উন্নয়ন এর উদাহরণ। ত্রুটিপূর্ণ পণ্যের পুনঃপ্রক্রিয়াকরণ বা মেরামত সাধারণত অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়; তা আগাম প্রতিরোধের সমার্থক নয়।
জনাব সুমিত জুসের মান উন্নয়নে কর্মীদের প্রশিক্ষণ দেন এবং বছরে গড়ে ৫ কোটি টাকা ব্যয় করেন। এই নির্দিষ্ট ব্যয়টি দক্ষতা বাড়িয়ে ত্রুটির সম্ভাবনা কমানোর উদ্দেশ্যে করা হয়েছে বলে প্রতিরোধমূলক ব্যয়।
উল্লিখিত জুসের গ্রহণযোগ্যতা বৃদ্ধির কারণ দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে মানসনদ গ্রহণ।
BSTI এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে।
উদ্দীপকের জনাব সুমিত রাঙামাটিতে একটি আনারসের জুস ফ্যাক্টরি গড়ে তোলেন। তিনি আনারসের নতুন জুস দেশের অভ্যন্তরে বিক্রয়ের পূর্বে এর মান সম্পর্কে একটি মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নিকট থেকে সনদ গ্রহণ করেন। এর ফলে জুসের গ্রহণযোগ্যতা সকলের নিকট বৃদ্ধি পাচ্ছে। এখানে যে প্রতিষ্ঠানের মানসনদের কথা উল্লেখ করা হয়েছে তা হলো BSTI। কেননা বাংলাদেশে একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা; যে সংস্থা জাতীয় পর্যায়ে সঠিক মানসম্মত পণ্যের মানসনদ ও সিলমোহর প্রদান করে থাকে।
BSTI হচ্ছে ক্রেতা বা ভোক্তার স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৫ সালে গঠিত বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা। যার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা BSTI। উক্ত প্রতিষ্ঠানটি দেশের পণ্যের মান নিয়ন্ত্রণ ও পণ্যের মানের পরামর্শ প্রদান করে। ফলে ক্রেতাগণ পণ্যের মানের প্রতি আস্থা তৈরি করতে পারেন। উক্ত সংস্থার সনদ গ্রহণের ফলেই উদ্দীপকের প্রতিষ্ঠানটির জুসের গ্রহণযোগ্যতা সকলের নিকট বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সফলতা অর্জনে সক্ষম হয়।
১১. উদ্দীপক
দৃশ্যকল্প-১: জনাব নাঈম একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের পণ্যের বাজার/অবস্থান ধরে রাখার জন্য পণ্য উৎপাদনের ক্ষেত্রে কর্মী সম্পৃক্ততা ও মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্বারোপ করেন। ফলে প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় তিনি অধিক মুনাফা অর্জনে সক্ষম হন।
দৃশ্যকল্প-২: জনাব সেবু একটি টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। বাজারে একই ধরনের প্রতিষ্ঠানের প্রাচুর্যতা রয়েছে। জনাব সেবুর প্রতিষ্ঠানের উৎপাদিত টিভির মান ভালো হওয়ায় প্রতিযোগী প্রতিষ্ঠানের মতো ওয়ারেন্টি প্রদান করেন না। ফলে ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহ হারিয়ে ফেলে। চলতি বছর প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।
পরিদর্শন ব্যয় নিম্নমানজনিত মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত।
ত্রুটিযুক্ত পণ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য যেসব ব্যয় সম্পাদন করা হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। পণ্য উৎপাদনের সময় প্রায়ই পণ্যের ত্রুটি পরিলক্ষিত হয়। এমতাবস্থায় পণ্যের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়। আবার পণ্য উৎপাদনের সময় কার্য পরিদর্শন করে কাজের গতিবিধি নির্ধারণ করা হয়। এসব কাজ মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত।
দৃশ্যকল্প-১-এ জনাব নাঈম মান ব্যবস্থাপনার প্রেক্ষাপট সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করেন।
যে ব্যবস্থাপনায় ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করা হয়, তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনার নীতি ৩টি। যথা- ক্রেতাসন্তুষ্টি, কর্মী সম্পৃক্ততা ও ধারাবাহিক মান উন্নয়ন। মান ব্যবস্থাপনায় তিনটি কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ জনাব নাঈম একজন উৎপাদন ব্যবস্থাপক।তিনি প্রতিষ্ঠানের পণ্যের বাজার অবস্থান ধরে রাখার জন্য পণ্য উৎপাদনের ক্ষেত্রে কর্মী সম্পৃক্ততা ও মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্বারোপ করেন। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের জন্য উৎপাদন কাজে কর্মীদের সম্পৃক্ত করছে এবং ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। এসব কার্য থেকে বোঝা যায়, তারা মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করছে।
জনাব সেবুর জন্য বাস্তবসম্মত ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবার ব্যবস্থা করা যুক্তিসংগত। ক্রেতারা দীর্ঘমেয়াদি পণ্য ব্যবহারে ত্রুটি হলে সহায়তার নিশ্চয়তা চান।
বিক্রির পর ত্রুটিজনিত ওয়ারেন্টি মেরামত, বদল বা অভিযোগ নিষ্পত্তির ব্যয় বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত। তবে ব্যয় বাড়ানো নিজেই লক্ষ্য নয়; মান বজায় রেখে ক্রেতার আস্থা রক্ষা করাই উদ্দেশ্য।
উদ্দীপকে ভালো মানের টিভি থাকা সত্ত্বেও ওয়ারেন্টি না দেওয়ায় ক্রেতার আগ্রহ কমেছে। প্রতিযোগীদের সেবার মান, নিজের সক্ষমতা ও সম্ভাব্য ব্যয় বিশ্লেষণ করে সুস্পষ্ট ওয়ারেন্টি শর্ত ও কার্যকর সেবাব্যবস্থা করা দরকার।
পাশাপাশি প্রশিক্ষণ, পরীক্ষণ ও ত্রুটির কারণ দূর করার উদ্যোগ নিতে হবে, যাতে প্রকৃত ওয়ারেন্টি দাবি কমে। তাই সমস্যা সমাধানকে শুধু ‘বাহ্যিক ব্যর্থতার ব্যয় নির্বাহ’ বলা অসম্পূর্ণ; সেবা ও মানের সমন্বয় প্রয়োজন।