চট্টগ্রাম বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জনাব মামুন তার কারখানায় উন্নত কাঁচামাল ব্যবহার করে আধুনিক ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন। মান উন্নত হওয়ায় কারণে আসবাবপত্রগুলোর চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যার কারণে জনাব মামুন উক্ত আসবাবপত্র দেশের বিভিন্ন জেলায় বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন।
উত্তর বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত সামগ্রীর মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা বা গুণ বিদ্যমান রয়েছে তাকে ঐ সামগ্রীর উপযোগ বলে।
উত্তর

একসময়ে উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্যসময়ে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে সময়গত উপযোগ বলে।

গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে। নানা কারণে পণ্য উৎপাদনের সময় এবং ভোগ সময়ের মধ্যে পার্থক্য লক্ষ করা যায়। ফলে উৎপাদিত পণ্য উৎপাদন সময় হতে ভোগ সময় পর্যন্ত ধরে রাখার প্রয়োজন হয়। উৎপাদক বা মধ্যস্থব্যবসায়ী কর্তৃক এভাবে পণ্য সংরক্ষণ করা বা গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা হয়।

উত্তর

উদ্দীপকে প্রাথমিক অবস্থায় রূপগত উপযোগ সৃষ্টি করা হয়েছে।

দ্রব্যকে একরূপ হতে অন্যরূপে রূপান্তরের মাধ্যমে গ্রাহকের চাহিদা মোতাবেক যে বিশেষ উপযোগ সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। উৎপাদন সেই রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন- আম থেকে জুস তৈরি, লোহা দিয়ে যন্ত্রপাতি তৈরি, বাঁশ ও বেত দিয়ে ফার্নিচার তৈরি ইত্যাদি।

উদ্দীপকে জনাব মামুন তার কারখানায় উন্নত কাঁচামাল ব্যবহার করে আধুনিক ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি কাঁচামালের রূপ পরিবর্তন করে আসবাবপত্রে রূপান্তর করেন। তার এরূপ কাজের ফলে উপযোগ সৃষ্টি করতে পারে এমন বিশেষ বিশেষ পণ্য তৈরি হয়েছে। রূপ পরিবর্তনের বিষয়টি বিবেচনায় বলা যায়, জনাব মামুন প্রাথমিক পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।

উত্তর

'উদ্দীপকে তৈরিকৃত আসবাবপত্র দেশের বিভিন্ন জেলায় বিক্রয়ের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক' - উক্তিটি সঠিক ও যথার্থ। উক্ত কাজের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়।

কোনো দ্রব্য একস্থান থেকে অন্যস্থানে পৌছানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়।

উদ্দীপকের জনাব মামুন তার কারখানায় উন্নত কাঁচামাল ব্যবহার করে আধুনিক ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন। মান উন্নত হওয়ার কারণে আসবাবপত্রগুলোর চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যার কারণে জনাব মামুন উক্ত আসবাবপত্র দেশের বিভিন্ন জেলায় বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। দেশের বিভিন্ন জেলায় পণ্য সরবরাহের মাধ্যমে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি হবে।

যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। যেহেতু কোনো পণ্যের ক্রেতা বা ভোক্তারা একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকেন না, তাই ভোক্তাদের দ্বারপ্রান্তে পণ্য পৌছে দিতে স্থানগত উপযোগ সৃষ্টির কোনো বিকল্প নেই। সুতরাং একথা নিঃসন্দেহেই বলা যায় যে, উদ্দীপকে তৈরিকৃত আসবাবপত্র দেশের বিভিন্ন জেলায় বিক্রয়ের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।

২. উদ্দীপক

মডার্ন কোম্পানি ২০২৪ সালে আধুনিক ডিজাইনের আলমারি প্রস্তুত করে। এক্ষেত্রে প্রতি আলমারির বিক্রয়মূল্য ছিল ৩০,০০,০০০ টাকা। উক্ত কোম্পানি ২০২৪ সালে ২,০০০টি আলমারি প্রস্তুত করে। এতে করে মোট কাঁচামালের প্রয়োজন হয়েছিল ৯,০০,০০০ টাকার। এছাড়া শ্রম বাবদ ৩,০০,০০০ টাকা, যন্ত্রপাতি বাবদ ১,৬০,০০০ টাকা এবং অন্যান্য খরচ বাবদ মোট ১,৪০,০০০ টাকা। উল্লেখ্য যে, ২০২৩ সালে উক্ত কোম্পানিটির শ্রমের উৎপাদনশীলতা ছিল ১২।
উত্তর প্রকৃত ভোগকারীদের নিকট অথবা তাদের স্বত্বাধীনে বা মালিকানায় বিক্রয়কারী বা উৎপাদকের পণ্য পৌছানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে মালিকানাগত বা স্বত্বগত উপযোগ বলে।
উত্তর উৎপাদনের মাধ্যমে মানুষের প্রয়োজনীয় পণ্য ও সেবার সরবরাহ বাড়ে, কর্মসংস্থান ও আয় সৃষ্টি হয় এবং নতুন প্রযুক্তি ও উন্নত মানের পণ্য ব্যবহারের সুযোগ তৈরি হয়। এসব জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক। তবে সুফল কতটা পৌঁছাবে তা আয়বণ্টন, পণ্যের মূল্য, নিরাপত্তা ও পরিবেশগত প্রভাবের ওপরও নির্ভর করে।
উত্তর

উদ্দীপকের এককপ্রতি বিক্রয়মূল্য ৩০,০০,০০০ টাকা এবং উৎপাদন ২,০০০ একক আক্ষরিকভাবে নিলে মোট উৎপাদনমূল্য = ৩০,০০,০০০ × ২,০০০ = ৬,০০,০০,০০,০০০ টাকা। মোট উপকরণ ব্যয় = ৯,০০,০০০ + ৩,০০,০০০ + ১,৬০,০০০ + ১,৪০,০০০ = ১৫,০০,০০০ টাকা।

তাই আক্ষরিক তথ্য অনুযায়ী মোট উৎপাদনশীলতা = ৬,০০,০০,০০,০০০ ÷ ১৫,০০,০০০ = ৪০০০।

যদি উৎসের উদ্দেশ্য এককপ্রতি মূল্য নয়, মোট উৎপাদনমূল্য ৩০,০০,০০০ টাকা বোঝানো হয়ে থাকে, তবে অনুপাত হবে ২। এই বিকল্পটি উৎসের উত্তরের সাথে মেলে; কিন্তু প্রশ্নের বাক্যে সেই সংশোধন নিশ্চিত নয়।

উত্তর

উদ্দীপকের এককপ্রতি মূল্য ও উৎপাদনসংখ্যা আক্ষরিকভাবে নিলে ২০২৪ সালের শ্রমের উৎপাদনশীলতা = (৩০,০০,০০০ × ২,০০০) ÷ ৩,০০,০০০ = ২০,০০০; যা ২০২৩ সালের ১২-এর চেয়ে বেশি।

অন্যদিকে ৩০,০০,০০০ টাকাকে মোট উৎপাদনমূল্য ধরে উৎসের সম্ভাব্য উদ্দেশ্য অনুযায়ী হিসাব করলে অনুপাত = ৩০,০০,০০০ ÷ ৩,০০,০০০ = ১০; এ ক্ষেত্রে তা ১২ থেকে কমেছে।

প্রশ্নের এককপ্রতি মূল্য ও উৎসের সমাধানে সংঘর্ষ থাকায় কোন সিদ্ধান্তটি চূড়ান্ত হবে তা নির্ধারণের আগে মূল্যসংক্রান্ত তথ্য নিশ্চিত করা প্রয়োজন।

৩. উদ্দীপক

জনাব রকিব একটি মৎস্য খামার গড়ে তোলেন। এ খামারের যাবতীয় সিদ্ধান্ত ও ঝুঁকি তিনি একাই নিয়ে থাকেন। ব্যবসায়ে লাভবান হওয়ায় তিনি তার ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষ্যে তার ঘনিষ্ঠ দুইজন বন্ধুকে চুক্তির ভিত্তিতে উক্ত খামার ব্যবসায়ে যুক্ত করেন।
উত্তর আইনসৃষ্ট, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্ববিশিষ্ট ব্যবসায় সংগঠনকে যৌথমূলধনি সংগঠন বলে।
উত্তর

রাষ্ট্রীয় মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কেই রাষ্ট্রীয় ব্যবসায় বলে।

মুনাফা অর্জনের উদ্দেশ্যে রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করা হয় না। জনগণের কল্যাণসাধনে এ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করা হয়। সাধারণত দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, সম্পদের সুসম বণ্টন ও ব্যবহার নিশ্চিত করা, জনস্বার্থ রক্ষা করা, একচেটিয়া ব্যবসায় পরিহার করা ইত্যাদি উদ্দেশ্যে রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করা হয়। তাই বলা যায়, মুনাফা অর্জন রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য নয়; বরং জনকল্যাণই এর মুখ্য উদ্দেশ্য।

উত্তর

শুরুতে জনাব রাকিব একমালিকানা ব্যবসায় সংগঠন গড়ে তোলেন।

একক মালিকানা দ্বারা গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে একমালিকানা ব্যবসায় সংগঠন বলে। এ ধরনের সংগঠনে ব্যবসায়ের লাভ-ক্ষতি মালিক একাই বহন করেন। একমালিকানা ব্যবসায় সংগঠনের গঠন ও পরিচালনা সহজ হলেও এটি অসীম দায়বিশিষ্ট ব্যবসায় সংগঠন।

উদ্দীপকে জনাব রাকিব একটি মৎস্য খামার গড়ে তোলেন। এ খামারের যাবতীয় সিদ্ধান্ত ও ঝুঁকি তিনি একাই নিয়ে থাকেন। যেহেতু তিনি একাই ব্যবসায়টি গঠন ও পরিচালনা করেন তাই এটাকে আমরা একমালিকানা ব্যবসায় বলতে পারি। এই ব্যবসায়সংক্রান্ত সকল সিদ্ধান্ত একক ব্যক্তি কর্তৃক গৃহীত হয়। মালিক নিজে ব্যবসায়ে প্রয়োজনীয় মূলধনের যোগান দেন, সব ধরনের ঝুঁকি বহন করেন এবং প্রয়োজনে বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ করেন।

উত্তর

ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে জনাব রাকিব 'কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক। এক্ষেত্রে তার সিদ্ধান্তটি হলো ব্যবসায়কে অংশীদারি ব্যবসায়ে রূপান্তর করা।

দুই বা ততোধিক ব্যক্তি পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী এই ব্যবসায় সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। তবে আর্থিক ও ব্যাংক ব্যবসার ক্ষেত্রে সদস্যের সর্বোচ্চ সীমা ১০ জন।

উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব রাকিব একটি একমালিকানা ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি একটি মৎস্য খামার গড়ে তোলেন। এ খামারের যাবতীয় সিদ্ধান্ত ও ঝুঁকি তিনি একাই নিয়ে থাকেন। ব্যবসায়ে লাভবান হওয়ায় তিনি তার ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষ্যে তার ঘনিষ্ঠ দুইজন বন্ধুকে চুক্তির ভিত্তিতে উক্ত খামার ব্যবসায়ে যুক্ত করেন। এরূপ সিদ্ধান্তের ফলে উক্ত প্রতিষ্ঠানটি, অংশীদারি ব্যবসায় সংগঠনে রূপান্তর হবে; যা তার ব্যবসায় সম্প্রসারণে সহায়তা করবে।

একমালিকানা ব্যবসায়ে আর্থিক সীমাবদ্ধতা, অল্প পুঁজি, কম পরিচালক ইত্যাদি অসুবিধার কারণে অনেক সময় ব্যবসায় সম্প্রসারণ করা সম্ভব হয় না। এমতাবস্থায় কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে চুক্তির ভিত্তিতে পুঁজি বিনিয়োগ করে ব্যবসায়টি সম্প্রসারণ করতে পারে। যা একটি অংশীদারি ব্যবসায় হিসেবে গণ্য হবে এবং বৃহৎ পরিসরে ব্যবসায় সম্পাদন করে ক্রেতার চাহিদা মোকাবিলা করে ব্যবসায় উন্নতি করতে পারবে। তাই ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে জনাব রাকিবের দুইজন বন্ধুকে নিয়ে অংশীদারি ব্যবসায় গঠনের সিদ্ধান্তটি যৌক্তিক।

৪. উদ্দীপক

রাজশাহীর আমচাষিরা নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে সমঅধিকারের ভিত্তিতে একটি সংগঠন গড়ে তোলেন। আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পর নিজেরা একটি আমের জুস তৈরির কারখানা স্থাপন করেন। উক্ত কারখানার বিভিন্ন বিভাগে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি সারাদেশে সফলতার সাথে ব্যবসায় করছে।
উত্তর উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের বুদ্ধিবৃত্তিক তথা মানসিক পরিশ্রমকে মানসিক শ্রম বলে।
উত্তর

মাটি, মাটির উর্বরাশক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদনদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছে তাই হলো ভূমি।

ভূমি প্রকৃতির দান, আদিম ও অক্ষয়। ভূমি চিরন্তন অস্তিত্বসম্পন্ন। অবশ্য আবাদি জমির উর্বরতা শক্তি হ্রাস পেতে পারে। প্রকৃতির অন্যান্য দান যেমন- চন্দ্র, সূর্য, বাতাস ইত্যাদির ন্যায় ভূমি অবিনশ্বর। সৃষ্টিকর্তার ইচ্ছায় এগুলো একদিন ধ্বংস হলেও আপাতদৃষ্টিতে আমরা বলতে পারি ভূমি অবিনশ্বর।

উত্তর

উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে আমচাষিরা সমবায় সংগঠন গড়ে তোলেন।

কম আয়ের সমশ্রেণির কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইনানুযায়ী যে সংস্থা গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে। সাধারণত নিম্ন আয়ের একই শ্রেণির মানুষ, যারা প্রচুর অর্থ বিনিয়োগ করে বৃহদায়তন ব্যবসায় গঠন করতে পারে না তারাই স্বেচ্ছায় সমবায় গঠন করে। সমবায়ের মাধ্যমে সমশ্রেণির বা পেশার মানুষ বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকে। এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, সদস্যদের অর্থনৈতিক কল্যাণসাধন করা।

উদ্দীপকে রাজশাহীর আমচাষিরা নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে সমঅধিকারের ভিত্তিতে একটি সংগঠন গড়ে তোলেন। আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পর নিজেরা একটি আমের জুস তৈরির কারখানা স্থাপন করেন। এখানে দেখা যাচ্ছে, কতিপয় সমশ্রেণির ব্যক্তি আর্থিক সচ্ছলতার উদ্দেশ্যে সমঅধিকারের ভিত্তিতে সংগঠনটি গড়ে তোলে। তাদের গঠিত সংগঠনটির সাথে সমবায় সমিতির মিল রয়েছে। তাই বলা যায়, প্রাথমিক পর্যায়ে আমচাষিরা সমবায় সংগঠন গড়ে তোলেন।

উত্তর

"দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করাই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ"-উক্তিটির সাথে আমি একমত। প্রতিষ্ঠানটির উক্ত কার্যক্রমটি শ্রমবিভাগের অন্তর্গত।

উৎপাদনের সামগ্রিক ব্যবস্থাকে বিভিন্ন স্তরে ভাগ করে শ্রমিকের - দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী তাদের কাজ বণ্টন করে দেওয়াকে শ্রমবিভাগ বলে। শ্রমবিভাগের ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়, পণ্যের মান উন্নয়ন ঘটে ও শ্রমিকরা দক্ষতার সাথে তাদের কাজ সম্পাদন করতে পারে।

উদ্দীপকে রাজশাহীর আমচাষিরা নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে সমঅধিকারের ভিত্তিতে একটি সমবায় সংগঠন গড়ে তোলেন। আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পর নিজেরা একটি আমের জুস তৈরির কারখানা স্থাপন করেন। উক্ত কারখানার বিভিন্ন বিভাগে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি সারাদেশে সফলতার সাথে ব্যবসায় করছে। শ্রমিকদের দক্ষতা অনুযায়ী কর্মী নিয়োগ দিয়ে কাজ ভাগ করে দেওয়া শ্রমবিভাগের অন্তর্গত; যা শ্রমিকের কাজে দক্ষতা বৃদ্ধি করে উৎপাদন কাজ ত্বরান্বিত করে।

সকল কাজে সকল শ্রমিকের সমান দক্ষতা থাকে না। যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হলে একজন শ্রমিক একই কাজ দীর্ঘদিন ধরে সম্পাদন করে। যার ফলে ওই কাজের প্রতি শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায় এবং শ্রমিক তার যোগ্যতা অনুযায়ী কাজ করে। এতে তাদের কাজে আনন্দ সৃষ্টি হয়। শ্রমবিভাগের মাধ্যমে উৎপাদনের কাজগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। এরপর প্রতিটি কাজের দায়িত্ব এক একজন কর্মীকে অর্পণ করা হয়। এতে শ্রমিকরা তাদের নিজের কাজের অংশে দক্ষতা অর্জন করে থাকে বলে উৎপাদনকার্যে গতিশীলতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করাই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ।

৫. উদ্দীপক

মিসেস নাজনিন একজন বিশেষজ্ঞ ডাক্তার। মেধা ও অভিজ্ঞতার কারণে দিন দিন তার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই তিনি রোগীদের সঠিক সেবা প্রদানের জন্য দুইজন অফিস সহকারী নিয়োগ দেন।
উত্তর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সমাজ তার মূলধন সম্পদের যে বৃদ্ধি করতে সক্ষম হয় তাকে মূলধন গঠন বলা হয়।
উত্তর

উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম একটি মানবীয় উপাদান যা শ্রমিক থেকে অবিচ্ছেদ্য, গতিশীল এবং পচনশীল।

উৎপাদনের যে সকল উপকরণ বিদ্যমান তাদের মধ্যে একমাত্র শ্রম হলো জীবন্ত উপাদান। যারা শ্রম প্রদান করে তারা মানুষ এবং তাদের জীবন রয়েছে। তাছাড়া শ্রম সরবরাহকারী হিসেবে মানুষই চিন্তাভাবনা দিয়ে কার্য সম্পাদন করতে পারে। তাদের বিচক্ষণতার মাধ্যমে সঠিকভাবে উৎপাদনের অন্যান্য উপাদানের সঠিক ব্যবহার নিশ্চিত করে। শ্রমিকদের বুদ্ধিমত্তা ও জীবন আছে বলেই শ্রমকে জীবন্ত উপাদান বলা হয়।

উত্তর

উদ্দীপক অনুযায়ী মিসেস নাজনিনের কাজটি মানসিক শ্রমের অন্তর্ভুক্ত।

কায়িক শ্রম ব্যতীত অন্য যেকোনো শ্রমকে মানসিক শ্রম হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ কোনো কাজ করতে একজন ব্যক্তির মেধা বা বুদ্ধির যে পরিশ্রম হয় তাকে মানসিক শ্রম বলে। তবে মানসিক শ্রমের সাথে কায়িক বা শারীরিক শ্রমেরও প্রয়োজন পড়ে।

উদ্দীপকের মিসেস নাজনিন একজন বিশেষজ্ঞ ডাক্তার। মেধা ও অভিজ্ঞতার কারণে দিন দিন তার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকের মিসেস নাজনিনের কার্যসম্পাদনের জন্য শারীরিক শ্রমের তুলনায় মানসিক শ্রমের ব্যবহার বেশি। কেননা তিনি মানসিক পরিশ্রমের মাধ্যমে ডাক্তারি পেশার জন্য জ্ঞান আহরণ করেন। আবার মানসিক শ্রম প্রয়োগের মাধ্যমে রোগীদের সেবা করছেন। যদিও শুধু মানসিক শ্রম ব্যবহারের মাধ্যমেই তার কাজ সম্পাদন হচ্ছে না। কেননা তাকে উক্ত কাজের জন্য বিভিন্ন শারীরিক শ্রমও দিতে হচ্ছে। তবে শারীরিকের তুলনায় মানসিক শ্রমের পরিমাণই বেশি। সুতরাং উদ্দীপকের মিসেস নাজনিনের কাজটি মানসিক শ্রমের অন্তর্ভুক্ত।

উত্তর

মিসেস নাজনিন ও অফিস সহকারীদের কাজের দায়িত্ব এবং দক্ষতার ধরন এক নয়। চিকিৎসকের কাজের ক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান, বিচারবোধ ও সিদ্ধান্তগ্রহণের প্রয়োজন বেশি, তাই সেটি প্রধানত মানসিক শ্রম।

তবে শুধু “অফিস সহকারী” পদবি দেখে তাঁদের শ্রমকে পুরোপুরি কায়িক বলা যায় না। রোগীর তথ্য লেখা, হিসাব রাখা বা সময়সূচি তৈরির কাজ হলে তাতেও মানসিক শ্রম লাগে; বহন বা পরিষ্কারের কাজ হলে কায়িক শ্রমের অংশ বেশি হতে পারে। উদ্দীপকে তাঁদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া নেই। তাই কাজের পার্থক্য স্বীকার করা যায়, কিন্তু সহকারীদের শ্রমের ধরন নিশ্চিতভাবে নির্ধারণের জন্য আরও তথ্য প্রয়োজন।

৬. উদ্দীপক

'আকাশ ফার্নিচার' একটি আসবাবপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব আকাশ পূর্বপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উৎস থেকে কাঠ সংগ্রহ, কাঠমিস্ত্রি নিয়োগ ও তাদের কার্যক্রম তত্ত্বাবধান করেন। ক্রেতাদের রুচি, চাহিদা ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ডিজাইনের আসবাবপত্রের অর্ডার গ্রহণ এবং সঠিক সময়ে সরবরাহ করেন। এভাবে অল্পদিনেই তিনি ব্যবসায় সফলতা অর্জনে সক্ষম হন।
উত্তর প্রয়োজনীয় কাঁচামাল, চলতি কাজ ও প্রস্তুত পণ্যের মজুদ এমনভাবে পরিকল্পনা, পর্যবেক্ষণ ও সমন্বয় করা, যাতে ঘাটতি ও অতিরিক্ত মজুদের ব্যয় কমে, তাকে মজুদ নিয়ন্ত্রণ বলে।
উত্তর

পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং মানের সাথে বর্তমান কাজের কোনো অমিল লক্ষ করা গেলে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণের সামগ্রিক প্রক্রিয়াকে মান নিয়ন্ত্রণ বলে।

মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার অন্যতম একটি কাজ; যা পণ্যের আদর্শ মান নিশ্চিত করে। উৎপাদনের প্রতিটি স্তরে কঠোরভাবে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তা সংশোধনের জন্য তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে পণ্যটি সঠিক ও আদর্শ মানের হয়। তাই বলা যায়, মান নিয়ন্ত্রণ পণ্যের আদর্শমান নিশ্চিত করে।

উত্তর

উদ্দীপকে জনাব আকাশ কর্তৃক সম্পাদিত কার্যাবলি উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত।

চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলিকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা পণ্য উৎপাদনের কাজে ব্যবহার হয়। উৎপাদন ব্যবস্থাপনার সাহায্যে নির্ধারিত পরিমাণ ও চাহিদামাফিক পণ্য ন্যূনতম ব্যয়ে উৎপাদন করা যায়।

উদ্দীপকে 'আকাশ ফার্নিচার' একটি আসবাবপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব আকাশ পূর্বপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উৎস থেকে কাঠ সংগ্রহ, কাঠমিস্ত্রি নিয়োগ ও তাদের কার্যক্রম তত্ত্বাবধান করেন। অর্থাৎ তিনি সেবা উৎপাদনের জন্য উৎপাদন পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান ও নিয়ন্ত্রণসংক্রান্ত কাজ করেন; যা উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে জনাব আকাশের ব্যবসায় সফলতার কারণ হলো 'ক্রেতাকেন্দ্রিকতা' উক্তিটি যথার্থ।

ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা অর্জন ত্বরান্বিত হয়।

উদ্দীপকে 'আকাশ ফার্নিচার' একটি আসবাবপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব আকাশ উক্ত প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপনার সামগ্রিক কাজ সম্পাদন করেন। তিনি ক্রেতাদের রুচি, চাহিদা ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ডিজাইনের আসবাবপত্রের অর্ডার গ্রহণ এবং সঠিক সময়ে সরবরাহ করেন। এভাবে অল্পদিনেই তিনি ব্যবসায় সফলতা অর্জনে সক্ষম হন। প্রতিষ্ঠানটি প্রতিটি ক্রেতার জন্য চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতার অন্তর্গত।

ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য বা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। অনুরূপভাবে বলা যায়, জনাব আকাশের ব্যবসায় সফলতার কারণ হলো ক্রেতাকেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন।

৭. উদ্দীপক

জনাব শ্যামল একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। তিনি তার চেম্বারে অত্যাধুনিক কম্পিউটারাইজড প্রযুক্তি ও সরঞ্জামাদি ব্যবহার করে চোখের নানাবিধ সার্জারিসহ রেটিনার বিভিন্ন চিকিৎসা প্রদান করেন। এতে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। বর্তমানে তিনি একজন সফল চিকিৎসক হিসেবে জনগণের নিকট সমাদৃত।
উত্তর পণ্যের প্রয়োজনীয় চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী উৎপাদন কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনাকে উৎপাদন পরিকল্পনা বলে।
উত্তর

যে সকল বস্তু বা জিনিস চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, মানুষের অভাব ও প্রয়োজন মেটাতে পারে এবং যার বিনিময়মূল্য আছে তাকে দ্রব্য বলে।

দ্রব্য হলো দৃশ্যমান বস্তু যা দেখা যায় ও স্পর্শ করা যায়। মানুষের অভাব বা চাহিদা পূরণের জন্য দ্রব্য উৎপাদন করা হয়। দ্রব্য ব্যবহার করে মানুষ তার প্রয়োজন মেটায়। যে সকল বস্তু দেখা বা ছোঁয়া যায় না কিন্তু মানুষের প্রয়োজন মেটায় তা দ্রব্য হবে না। দ্রব্য বলতে আমরা বুঝি গাড়ি, টিভি, ফ্রিজ ইত্যাদি। এ অর্থে সকল দ্রব্য দৃশ্যমান।

উত্তর

উদ্দীপকে জনাব শ্যামলের কাজটি উৎপাদনের সেবাখাতের অন্তর্ভুক্ত।

উৎপাদনের যে খাত কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন না করে এমন কিছু বিষয় উৎপাদন করে যা মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবাখাত বলে। মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে সেবাখাত অন্যতম। বর্তমান বিশ্বায়নের যুগে সেবাখাতের প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল, পর্যটন হোটেল, শিক্ষালয়, সেলুন, পরিবহন, আই টি পার্ক ইত্যাদি সেবাখাতের অন্তর্গত।

উদ্দীপকে জনাব শ্যামল একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। তিনি তার চেম্বারে অত্যাধুনিক কম্পিউটারাইজড প্রযুক্তি ও সরঞ্জামাদি ব্যবহার করে চোখের নানাবিধ সার্জারিসহ রেটিনার বিভিন্ন চিকিৎসা প্রদান করেন। উল্লিখিত চেম্বারটি কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন করছে না; বরং এমনকিছু সুবিধা প্রদান করছে যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। তাই বলা যায়, জনাব শ্যামলের কাজটি উৎপাদনের সেবাখাতের অন্তর্ভুক্ত।

উত্তর

জনাব শ্যামলের সফল চিকিৎসক হয়ে উঠার পেছনে উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশে আধুনিক যুগের ভূমিকা রয়েছে।

উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান সময়কালকে আধুনিক যুগ বলা হয়। ১৯৫০ সালের পর এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগে উৎপাদনে আধুনিক কৌশল, কম্পিউটারাইজড পদ্ধতি ও বিভিন্ন পরিসংখ্যানিক তত্ত্ব ব্যবহার করা হয়।

উদ্দীপকে ডাক্তার শ্যামল একজন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ। তিনি তার চেম্বারে অত্যাধুনিক কম্পিউটারাইজড প্রযুক্তি ও সরঞ্জামাদি ব্যবহার করে চোখের নানাবিধ সার্জারিসহ রেটিনার বিভিন্ন চিকিৎসা প্রদান করেন। এতে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। উক্ত চক্ষুরোগ চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগকে নির্দেশ করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব ও কৌশলে ব্যাপক অগ্রগতি হয়। এ সময় উৎপাদন ব্যবস্থাপনায় PERT, CPM, Linear Programming সহ বিভিন্ন পদ্ধতি চালু হয়। এরপর কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তোলে। উৎপাদনের সমস্যা সমাধানে আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল প্রয়োগ করা হয়। এ সকল ব্যবস্থাই হলো আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাপনা। উদ্দীপকেও আধুনিক যুগ অনুসরণ করে ডাক্তার শ্যামল চিকিৎসায় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাই বলা যায়, জনাব শ্যামলের সফল চিকিৎসক হয়ে উঠার পেছনে উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগের ভূমিকা রয়েছে।

৮. উদ্দীপক

জনাব ফয়সাল তার বেকারিতে ব্রেড উৎপাদন করেন। পণ্যমান উন্নয়নের লক্ষ্যে তিনি পণ্যের বিদ্যমান কার্যকারিতা ও উপযোগিতায় পরিবর্তন নিয়ে আসেন। অন্যদিকে, মিসেস মিতু তার বেকারিতে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে পণ্যকে বাহ্যিকভাবে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেন। এক্ষেত্রে মিসেস মিতু মূলত পণ্যের মান ঠিক রেখে পণ্যের রং ও বাহ্যিক আকৃতিতে পরিবর্তন নিয়ে আসেন। এর ফলে ক্রেতারাও আকৃষ্ট হয়।
উত্তর কী পণ্য, কী পদ্ধতিতে, কোন প্রযুক্তি ও উপকরণ ব্যবহার করে উৎপাদন করা হবে—সে প্রক্রিয়ার কাঠামো নির্ধারণকে উৎপাদন ডিজাইন বলে।
উত্তর

পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠান পণ্যটি উৎপাদন করবে কি-না সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

প্রতিষ্ঠানের নতুন ডিজাইনকৃত পণ্যটির যদি উৎপাদনের সামর্থ্য থাকে তবে স্বল্প আকারে পরীক্ষামূলকভাবে ডিজাইনকৃত পণ্যটি উৎপাদন করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে মূলত নতুন ডিজাইনকৃত পণ্য বা সেবাটি চূড়ান্ত উৎপাদন করা সম্ভব কিনা তা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে ফলাফল ইতিবাচক হলে প্রতিষ্ঠান উৎপাদনে মনোনিবেশ করে।

উত্তর

উদ্দীপক অনুযায়ী জনাব ফয়সাল ব্যবহারিক ডিজাইন অনুসরণ করেন।

যে ডিজাইনের মাধ্যমে কোনো পণ্যের ব্যবহার, উপযোগিতা বা স্থায়িত্ব বৃদ্ধি করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে। ব্যবহারিক ডিজাইনে পণ্যের রং, প্যাকিং, আকার ইত্যাদিকে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।

উদ্দীপকে জনাব ফয়সাল তার বেকারিতে ব্রেড উৎপাদন করেন। পণ্যমান উন্নয়নের লক্ষ্যে তিনি পণ্যের বিদ্যমান কার্যকারিতা ও উপযোগিতায় পরিবর্তন নিয়ে আসেন। এখানে দেখা যাচ্ছে জনাব ফয়সাল পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের বাহ্যিক দিককে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতা ও গুণগত মানের দিকে গুরুত্ব দিয়েছেন। উক্ত বিষয়টি পণ্যের অন্তর্নিহিত গুণাগুণ বৃদ্ধি করবে। ব্যবহারিক ডিজাইনের মাধ্যমেই পণ্যের অন্তর্নিহিত গুণাবলি বৃদ্ধি করা হয়। সুতরাং বলা যায়, জনাব ফয়সাল ব্যবহারিক ডিজাইন অনুসরণ করেন।

উত্তর

"উদ্দীপকে দু'টি পণ্য ডিজাইনের উল্লেখ থাকলেও এদের ধরন এক নয়।"- উক্তিটি সঠিক ও যথার্থ। এদের একটি হলো ব্যবহারিক ডিজাইন ও অপরটি নান্দনিক ডিজাইন।

যে ডিজাইনের মাধ্যমে কোনো পণ্যের ব্যবহার, উপযোগিতা বা স্থায়িত্ব বৃদ্ধি করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে। অন্যদিকে ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। ব্যবহারিক ডিজাইনে যেখানে পণ্যের গুণাগুণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। অপরদিকে নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়।

উদ্দীপকে জনাব ফয়সাল তার বেকারিতে ব্রেড উৎপাদন করেন। পণ্যমান উন্নয়নের লক্ষ্যে তিনি ব্যবহারিক ডিজাইনের মাধ্যমে পণ্যের বিদ্যমানকার্যকারিতা ও উপযোগিতায় পরিবর্তন নিয়ে আসেন। অন্যদিকে, মিসেস মিতু তার বেকারিতে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে পণ্যকে বাহ্যিকভাবে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেন। এক্ষেত্রে মিসেস মিতু মূলত পণ্যের মান ঠিক রেখে পণ্যের রং ও বাহ্যিক আকৃতিতে পরিবর্তন নিয়ে আসেন। এর ফলে ক্রেতারাও আকৃষ্ট হয়। উক্ত বাহ্যিক আকৃতি ও রং পরিবর্তন নান্দনিক ডিজাইনের অন্তর্গত।

পণ্য উৎপাদনের ক্ষেত্রে সকল ধরনের ডিজাইনের গুরুত্ব রয়েছে। ব্যবহারিক ডিজাইন পণ্যের কার্যকারিতা ও মান উন্নয়নে কাজ করে। ফলে ক্রেতা ভালো মানের পণ্য ভোগ করে সন্তুষ্ট থাকে। অন্যদিকে নান্দনিক ডিজাইনের মাধ্যমে পণ্যকে ক্রেতার কাছে আকর্ষণীয় করে ক্রয়ে আগ্রহ সৃষ্টি করা হয়। উদ্দীপকেও জনাব ফয়সাল পণ্যের গুণাগুণের প্রতি গুরুত্ব দেন; যা ব্যবহারিক ডিজাইনকে প্রকাশ করে। আবার মিসেস মিতু তার পণ্যের রং ও আকর্ষণের প্রতি গুরুত্ব দেন; যা নান্দনিক ডিজাইনকে প্রকাশ করে। অর্থাৎ নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকে দু'টি পণ্য ডিজাইনের উল্লেখ থাকলেও এদের ধরন এক নয়।

৯. উদ্দীপক

মিসেস মাহবুবা ইসলাম তার প্রতিষ্ঠানের পণ্যের গুণাগুণ পরিবর্তন না করে আকর্ষণীয় মোড়ক ব্যবহার করে আসছিলেন। এতে তিনি ক্রেতাদের আশানুরূপ সাড়া না পেয়ে বর্তমানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নতুন ডিজাইনের পণ্য উৎপাদন করে সফলতা পাচ্ছেন।
উত্তর কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করার কার্যাবলির পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কাজ করাকে উৎপাদন ব্যবস্থাপনা বলে।
উত্তর

যকোনো পণ্য উৎপাদন করার পূর্বেই তার রং, আকার-আকৃতি, ওজন, মোড়কসহ বিভিন্ন উপাদান নির্ধারণ করাকেই পণ্য ডিজাইন বলে।

পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যকে ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলা যায়। অনেক দিনের পুরাতন একঘেয়েমি ডিজাইন ক্রেতাদের মাঝে তেমন আকর্ষণ সৃষ্টি করতে পারে না। কিন্তু নতুন ডিজাইনের ফলে পণ্যের আকর্ষণ সৃষ্টি হয়। নতুন ডিজাইনের মাধ্যমে পণ্যটি ক্রেতাদের মাঝে আকর্ষণীয় হলে পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি পায়। তাই বলা যায়, ডিজাইন পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি করে।

উত্তর

উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে মিসেস মাহবুবা ইসলাম প্যাকিং ডিজাইন অনুসরণ করেন।

পণ্যের আবরণকে আকৃষ্ট করার জন্য যে ডিজাইন করা হয় তাকে প্যাকিং ডিজাইন বলে। প্যাকিং ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাকে আকৃষ্ট করা। এছাড়া পণ্যের স্থায়িত্ব ও মান রক্ষার জন্যও প্যাকিং ডিজাইন করা হয়।

উদ্দীপকে মিসেস মাহবুবা ইসলাম তার প্রতিষ্ঠানের পণ্যের গুণাগুণ পরিবর্তন না করে আকর্ষণীয় মোড়ক ব্যবহার করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি তার পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের আবরণকে বেশি গুরুত্ব দেন; যা প্যাকিং ডিজাইনকে নির্দেশ করে। উক্ত ডিজাইন ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে এবং পণ্যকে বিভিন্ন ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করে।

উত্তর

মিসেস মাহবুবার সফলতার কারণ হচ্ছে ডিজাইনের ধরন পরিবর্তন করে উৎপাদন ডিজাইন ব্যবহার করা।

কোনো পণ্য ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। এটি উৎপাদনশীলতা বৃদ্ধি করার সাথে পণ্যের গুণগত মানেরও বৃদ্ধি ঘটায়।

উদ্দীপকের মিসেস মাহবুবা ইসলাম তার প্রতিষ্ঠানের পণ্যের গুণাগুণ পরিবর্তন না করে আকর্ষণীয় মোড়ক ব্যবহার করে আসছিলেন। এতে তিনি ক্রেতাদের আশানুরূপ সাড়া না পেয়ে বর্তমানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নতুন ডিজাইনের পণ্য উৎপাদন করে সফলতা পাচ্ছেন। আমরা জানি পণ্য ডিজাইনের ক্ষেত্রে আধুনিক পদ্ধতি বা কলাকৌশল ব্যবহার করলে তা উৎপাদন ডিজাইন হিসেবে বিবেচিত হয়। একইভাবে উদ্দীপকে প্রতিষ্ঠানটিও তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করায় আমরা বলতে পারি প্রতিষ্ঠানটি উৎপাদন ডিজাইন অনুসরণ করছে।

উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য হলো- উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান বৃদ্ধি। উৎপাদন ডিজাইনের মাধ্যমে একদিকে যেমন পণ্যের মানের উন্নয়ন ঘটে অন্যদিকে তা ক্রেতাদের পণ্য ক্রয়ে আকৃষ্ট করে। এছাড়া বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে নিত্যনতুন পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন পড়ে। অন্যথায় প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয় না। আবার উৎপাদন ডিজাইন পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করে এককপ্রতি ব্যয় হ্রাস করে। এসব বিষয়কে লক্ষ রেখে মিসেস মাহবুবা তার পূর্বের ডিজাইনের ধরন পরিবর্তন করে উৎপাদন ডিজাইন ব্যবহার করেন এবং ব্যবসায়িক সফলতা অর্জন করেন।

১০. উদ্দীপক

'ফ্রেশ ফুডস' উন্নতমানের কমলা থেকে জুস উৎপাদন করে। প্রতিষ্ঠানটি দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করে পুরো দেশে জুস বিপণন করে। উৎপাদিত জুসের স্বাদ ও গন্ধ ক্রেতাদেরকে আকৃষ্ট করায় উক্ত জুসের চাহিদা দেশে-বিদেশে বৃদ্ধি পাচ্ছে। তাই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে জুস রপ্তানির জন্য স্বীকৃত মান নিয়ন্ত্রণ সংস্থার সনদ গ্রহণের আবেদন করেছেন।
উত্তর ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাই হলো মান।
উত্তর

ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মানসংরক্ষণ ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রমকে মান ব্যবস্থাপনা বলে।

মান ব্যবস্থাপনা পণ্যের মানের নিশ্চয়তা প্রদান করে। পণ্যের মানের মধ্যে পণ্যের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা তা দেখা মান ব্যবস্থাপনার কাজ। এ সকল কাজের মাধ্যমে মান ব্যবস্থাপনা পণ্যের মান নিশ্চিত করে যা ক্রেতাদের পণ্য ক্রয়ে সহায়তা করে। মানসম্পন্ন পণ্য বিক্রয়ের ফলে পণ্যের প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টির মাধ্যমে মুনাফা বৃদ্ধি পায়।

উত্তর

'ফ্রেশ ফুডস' দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে মানসনদ সংগ্রহ করেছে।

BSTI এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে।

উদ্দীপকের 'ফ্রেশ ফুডস' উন্নতমানের কমলা থেকে জুস উৎপাদন করে। প্রতিষ্ঠানটি দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে মানসনদ
সংগ্রহ করে পুরো দেশে জুস বিপণন করে। এখানে যে প্রতিষ্ঠানের মান সনদের কথা উল্লেখ করা হয়েছে তা হলো BSTI। কেননা বাংলাদেশে একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা; যে সংস্থা জাতীয় পর্যায়ে সঠিক মানসম্মত পণ্যের মানসনদ ও সিলমোহর প্রদান করে থাকে।

উত্তর

উদ্দীপকে আন্তর্জাতিক মান অনুসরণের মাধ্যমে বিদেশি ক্রেতার আস্থা অর্জনের কথা বোঝানো হয়েছে। ISO আন্তর্জাতিক মান প্রণয়ন করে; ISO নিজে সনদ দেয় না। প্রযোজ্য মান অনুসরণের সনদ স্বাধীন সার্টিফিকেশন সংস্থা দেয়।

মানসম্মত উৎপাদন ও উপযুক্ত সনদ ব্যবস্থাপনা উন্নত করা, ত্রুটি কমানো ও বাজারের নির্দিষ্ট শর্ত পূরণে সহায়তা করতে পারে। তবে সব পণ্য বা রপ্তানির জন্য একই ISO সনদ বাধ্যতামূলক নয়। পণ্যের ধরন, গন্তব্য বাজারের বিধান, নিরাপত্তা ও ক্রেতার চাহিদা বিবেচনা করতে হবে; সনদ একাই বিক্রয় বা মানের সব দিক নিশ্চিত করে না।

১১. উদ্দীপক

'মজাদার' একটি বড় ধরনের বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। দাঘাদন ধরে প্রতিষ্ঠানটি বেশ সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে গত বছর প্রতিষ্ঠানটির উৎপাদিত অনেক বিস্কুটের প্যাকেট ফেরত আসে। ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানটি দক্ষ ও যোগ্য কর্মীদের উৎপাদন কাজে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে বিস্কুটের গুণগত মান বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
উত্তর পণ্য বা সেবায় ত্রুটি সৃষ্টি প্রতিরোধের জন্য মান পরিকল্পনা, প্রশিক্ষণ, উন্নত পদ্ধতি ও অনুরূপ কার্যক্রমে যে ব্যয় হয়, তাকে প্রতিরোধ ব্যয় বলে।
উত্তর ISO 14000 হলো পরিবেশ ব্যবস্থাপনা-সম্পর্কিত আন্তর্জাতিক মানসমূহের পরিবার। ISO 14001 পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থার শর্ত নির্ধারণ করে। এটি সব দূষণ নিশ্চয়তার সাথে দূর করার প্রতিশ্রুতি নয়; প্রতিষ্ঠানকে প্রভাব শনাক্ত, লক্ষ্য নির্ধারণ ও ধারাবাহিক উন্নয়নে সহায়তা করে।
উত্তর

উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানটির বিস্কুটের প্যাকেট ফেরত আসায় নিম্নমানের পণ্য উৎপাদনজনিত বাহ্যিক ব্যর্থতার ব্যয় বৃদ্ধি পেয়েছে।

কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে তা সমাধান বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। পণ্যে এ ধরনের ত্রুটি থাকলে তা ক্রেতা ও ভোক্তাদের অসন্তুষ্ট করে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয়।

উদ্দীপকের 'মজাদার' একটি বড় ধরনের বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বেশ সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে গত বছর প্রতিষ্ঠানটির উৎপাদিত অনেক বিস্কুটের প্যাকেট ফেরত আসে। ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। উদ্দীপকের এ ধরনের ক্ষতি বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্গত। কেননা উক্ত ব্যয়টি পণ্য বিক্রয় করে ক্রেতার নিকট পৌছানের পর সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানটির বিস্কুটের প্যাকেট ফেরত আসায় নিম্নমানের পণ্য উৎপাদনজনিত বাহ্যিক ব্যর্থতার ব্যয় বৃদ্ধি পেয়েছে।

কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে তা সমাধান বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। পণ্যে এ ধরনের ত্রুটি থাকলে তা ক্রেতা ও ভোক্তাদের অসন্তুষ্ট করে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয়।

উদ্দীপকের 'মজাদার' একটি বড় ধরনের বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বেশ সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে গত বছর প্রতিষ্ঠানটির উৎপাদিত অনেক বিস্কুটের প্যাকেট ফেরত আসে। ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। উদ্দীপকের এ ধরনের ক্ষতি বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্গত। কেননা উক্ত ব্যয়টি পণ্য বিক্রয় করে ক্রেতার নিকট পৌছানের পর সংঘটিত হয়। সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে বিস্কুটের গুণগত মান বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের জন্য উৎপাদন কাজে কর্মীদের সম্পৃক্ত করছে এবং ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। এসব কার্য থেকে বোঝা যায় তারা মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করছে।

সার্বিক মান ব্যবস্থাপনা পণ্যের মানের নিশ্চয়তা প্রদান করে। পণ্যের মানের মধ্যে পণ্যের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা সার্বিক মান ব্যবস্থাপনা তা প্রতিষ্ঠান ও কর্মীদের সমন্বয়ে নিশ্চিত করে। তাছাড়া সার্বিক মান ব্যবস্থাপনায় পণ্য উন্নয়নের ধারা অব্যাহত রেখে তা ধারাবাহিকভাবে উন্নয়ন করা হয়। ফলে ক্রেতাদের পরিবর্তিত চাহিদা পূরণ করা সম্ভব হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের বিস্কুটের গুণগত মান বৃদ্ধির জন্য সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণের সিদ্ধান্ত গ্রহণ করে; যা তাদের পূর্বের ক্ষতি হতে উত্তরণে সহায়তা করবে। তাই বলা যায়, বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানটি সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণের সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে যৌক্তিক।