১. উদ্দীপক
একস্থান থেকে দ্রব্যসামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এ ধরনের উপযোগের মাধ্যমে একস্থানে উৎপাদিত পণ্য অন্যস্থানে অর্থাৎ দেশে বিদেশের বিভিন্ন স্থানের সরবরাহ করা যায়।
উদ্দীপকে জনাব হাবিব একজন আলু ব্যবসায়ী। উৎপাদন মৌসুমে তিনি লালমনিরহাট জেলা থেকে আলু সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের পাইকারদের কাছে সরবরাহ করেন। উক্ত সরবরাহকৃত কাজটি পরিবহন ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়, যা স্থানগত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব হাবিবের কার্যক্রমের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।
কোনো দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। বিভিন্ন কৃষিজাত। পণ্য যেমন- আলু, পেঁয়াজ, টমেটো ইত্যাদি একটি নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয়। এসব পণ্য সুষ্ঠুভাবে সংরক্ষণের মাধ্যমে সারা বছর ভোগ বা ব্যবহার করা সম্ভব।
উদ্দীপকে জনাব হাবিব একজন আলু ব্যবসায়ী। উৎপাদন মৌসুমে তিনি লালমনিরহাট জেলা থেকে আলু সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের পাইকারদের কাছে সরবরাহ করেন। বর্তমান বছরে আলুর। বাম্পার ফলন হওয়ায় আলুর দাম কমে যায়। এমতাবস্থায় তিনি। কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে ব্যর্থ হন। এরূপ পরিস্থিতিতে তিনি খুবই চিন্তিত হয়ে পড়েছেন।'
উৎপাদিত পণ্য উৎপাদন সময় হতে ভোগ বা ব্যবহারের সময় পর্যন্ত ধরে রাখার প্রয়োজন দেখা দেয়। এমন প্রয়োজন হতেই গুদামজাতকরণের সৃষ্টি। এর মাধ্যমে দীর্ঘদিন পণ্য সংরক্ষণ করা যায়, যা সময়গত উপযোগ সৃষ্টি করে। উদ্দীপকের জনাব হাবিবের উচিত আলু গুদামজাতকরণ করা। এতে নির্দিষ্ট সময় পর যখন আলুর দাম বৃদ্ধি পাবে তখন তিনি তা বিক্রয় করে লাভবান হতে পারবেন এবং তার দুশ্চিন্তা দূর করতে পারবেন বলে আমি মনে করি।
২. উদ্দীপক
রূপসা লিমিটেড এর ২০২০ ও ২০২১ সালের উৎপাদন চিত্র নিম্নরূপ :
| বিবরণ | ২০২০ সাল | ২০২১ সাল |
|---|---|---|
| উৎপাদনের পরিমাণ | ২ লক্ষ একক | ২.৫০ লক্ষ একক |
| বিক্রয়মূল্য (এককপ্রতি) | ৯০০ টাকা | ১,০০০ টাকা |
| ব্যবহৃত কাঁচামালের মূল্য | ৬ কোটি টাকা | ৮ কোটি টাকা |
| বেতন ও মজুরি বাবদ ব্যয় | ২ কোটি টাকা | ২ কোটি টাকা |
| যন্ত্রপাতির ব্যয় | ১ কোটি টাকা | ১ কোটি টাকা |
| অন্যান্য ব্যয় | ৫০ লক্ষ টাকা | ৫০ লক্ষ টাকা |
উল্লেখ্য ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.৬৮।
উৎপাদনের মাধ্যমে রূপগত, স্বত্বগত, স্থানগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত ইত্যাদি উপাযোগ সৃষ্টি করা হয়। এসব উপযোগ সৃষ্টি করার মাধ্যমে উৎপাদক একদিকে যেমন তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা। ] করে, অন্যদিকে বেকার জনগোষ্ঠীকে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। আবার পরোক্ষভাবে উৎপাদিত পণ্য বণ্টন, শিল্পোন্নয়ন ও সরকারের আয় বৃদ্ধিতে অবদান রাখার মাধ্যমেও উৎপাদন কর্মসংস্থানের সযোেগ সষ্টি করে।
মোট উৎপাদনশীলতা = মোট উৎপাদনমূল্য ÷ মোট উপকরণ ব্যয়।
২০২১ সালের উৎপাদনমূল্য = ২,৫০,০০০ × ১,০০০ = ২৫,০০,০০,০০০ টাকা।
মোট উপকরণ ব্যয়:
- কাঁচামাল: ৮,০০,০০,০০০ টাকা
- বেতন ও মজুরি: ২,০০,০০,০০০ টাকা
- যন্ত্রপাতি: ১,০০,০০,০০০ টাকা
- অন্যান্য: ৫০,০০,০০০ টাকা
মোট ব্যয় = ১১,৫০,০০,০০০ টাকা।
মোট উৎপাদনশীলতা = ২৫,০০,০০,০০০ ÷ ১১,৫০,০০,০০০ ≈ ২.১৭।
অর্থাৎ প্রতি টাকা উপকরণ ব্যয়ের বিপরীতে প্রায় ২.১৭ টাকা মূল্যের উৎপাদন পাওয়া গেছে।
২০২০ সালের উৎপাদনমূল্য = ২,০০,০০০ × ৯০০ = ১৮,০০,০০,০০০ টাকা।
মোট উপকরণ ব্যয়:
- কাঁচামাল: ৬,০০,০০,০০০ টাকা
- বেতন ও মজুরি: ২,০০,০০,০০০ টাকা
- যন্ত্রপাতি: ১,০০,০০,০০০ টাকা
- অন্যান্য: ৫০,০০,০০০ টাকা
মোট ব্যয় = ৯,৫০,০০,০০০ টাকা।
মোট উৎপাদনশীলতা = ১৮,০০,০০,০০০ ÷ ৯,৫০,০০,০০০ ≈ ১.৮৯।
প্রতিষ্ঠানটির আর্থিক উৎপাদনশীলতার অনুপাত ২০১৯ সালে ১.৬৮, ২০২০ সালে প্রায় ১.৮৯ এবং ২০২১ সালে প্রায় ২.১৭। একই মূল্যায়ন ভিত্তিতে অনুপাতটি ধারাবাহিকভাবে বেড়েছে।
৩. উদ্দীপক
একই ব্যক্তির বা একই শ্রমিকের সকল ধরনের কার্য সম্পাদনের যোগ্যতা থাকে না। এক এক ব্যক্তি এক এক ধরনের কার্য সম্পাদনে পারদর্শী হয়। তাই শ্রমবিভাগের মাধ্যমে যে শ্রমিক যে কাজের জন্য যোগ্য তাকে সেই কাজে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ শ্রমবিভাগ যোগ্যতা অনুসারে কাজ বণ্টন করে।
প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির সকল প্রয়াস সংশ্লিষ্ট খাতকেই শিল্পখাত বলে। শিল্পবিপ্লবের পর উৎপাদনের ক্ষেত্রে শিল্পখাত কৃষিখাত থেকে অনেক বেশি অগ্রগতি লাভ করে। শিল্প এখন এত বড় খাত যে, এর নির্দিষ্ট সীমা নির্ধারণ কার্যত অসম্ভব। কুটিরশিল্প থেকে শুরু করে ছোট, মাঝারি, বৃহদায়তন সকল শিল্প এর অন্তর্ভুক্ত।
উদ্দীপকে মিস মনিষা নিজ গ্রামের দরিদ্র, নিরক্ষর, স্বল্পশিক্ষিত বেকার নারীদের নিয়ে 'বুনন' নামে একটি কারখানা গড়ে তোলেন। সেখানে নারীরা কঠোর পরিশ্রম করে হাতের তৈরি নকশীকাঁথা, খেলনাসামগ্রী ও থ্রি পিস ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করে। উক্ত বৈশিষ্ট্যগুলো উৎপাদনের শিল্পখাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিস মনিষার প্রতিষ্ঠানটি উৎপাদনের শিল্পখাতের অন্তর্ভুক্ত।
প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য উৎপাদনের উপকরণগুলোকে (যেমন- ভূমি, শ্রম ও মূলধন) একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্য বিধান করার কার্যকে সংগঠন বলে। সংগঠনের মাধ্যমে উৎপাদনের উপাদান যথা- ভূমি, শ্রম ও মূলধন এগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয়সাধন করা হয়। এতে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন সহজতর হয়।
উদ্দীপকে মিস মনিষা নিজ গ্রামের বেকার নারীদের নিয়ে 'বুনন' নামে একটি কারখানা গড়ে তোলেন। সেখানে নারীরা কঠোর পরিশ্রম করে হাতের তৈরি নকশীকাঁথা, খেলনাসামগ্রী ও থ্রি পিস ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করে। এতে গ্রামের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে তাদের জীবিকা নির্বাহ ও জীবনযাত্রার মান উন্নয়নে মিস মনিষার প্রতিষ্ঠিত 'বুনন' প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি গ্রামের দরিদ্র, নিরক্ষর, স্বল্পশিক্ষিত বেকার নারীদের নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এভাবে মানুষদের সংগঠিত করা উৎপাদনের সংগঠন উপাদান হিসেবে বিবেচিত। এরূপ সংগঠনের মাধ্যমে শ্রমিক-কর্মীদের সংগঠিত করা হয়, তাদের কাজ ভাগ করে বণ্টন করে দেওয়া হয়। ফলে প্রতিষ্ঠান তার কাজ যথাসময়ে সম্পাদনের পাশাপাশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। তাই আমি মনে করি, দারিদ্র্যতা বিমোচনে মিস মনিষার প্রতিষ্ঠিত 'বুনন' প্রতিষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ।
৪. উদ্দীপক
মাটি, মাটির উর্বরাশক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদনদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছেন তাকে ভূমি বলে। ভূমির অন্তর্গত যত বিষয় আছে তার একটিও মানুষ সৃষ্টি করতে পারে না। পৃথিবী সৃষ্টির শুরু থেকে স্রষ্টা আমাদেরকে এ সকল বিষয় অকাতরে দান করেছেন।
উদ্দীপকে জনাব আসলাম দিনাজপুর জেলার ১০ বিঘা জমিতে উন্নত প্রজাতির ড্রাগন ফলের চাষ শুরু করেন। তাঁর উৎপাদিত ড্রাগন ফল সু-স্বাদু হওয়ায়, সারাদেশে ক্রেতাদের কাছে চাহিদা ব্যাপক আকার ধারণ করে। দিনাজপুর জেলার ভূমি ড্রাগন চাষে উপযোগী বলে জনাব আসলাম উক্ত এলাকাকে বেছে নিলেন। তাই বলা যায়, প্রাথমিকভাবে জনাব আসলাম উৎপাদনের ভূমি উপকরণটি ব্যবহার করেছেন।
ব্যবসায়-বাণিজ্য, আয়-উপার্জনে ব্যবহৃত হয় এমন অর্থ ও সম্পদকে মূলধন বলে। মানুষ শ্রমের দ্বারা মূলধন সৃষ্টি করে, যা পরবর্তীতে উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। অর্থ ছাড়াও দালানকোঠা, যন্ত্রপাতি, কল-কারখানা, কাঁচামাল ও ব্যবসায়ে নিয়োজিত মানবসৃষ্ট সকল উৎপাদনের উপকরণই মূলধন হিসেবে গণ্য।
উদ্দীপকে জনাব আসলাম দিনাজপুর জেলার ১০ বিঘা জমিতে উন্নত প্রজাতির ড্রাগন ফলের চাষ শুরু করেন। তাঁর উৎপাদিত ড্রাগন ফলের. চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যাংক থেকে দশ লক্ষ টাকা ঋণ নিয়ে উন্নত বীজ সংগ্রহ করে ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও ব্যাপকভাবে ড্রাগন উৎপাদন শুরু করেন। বর্তমানে তিনি ড্রাগন ফল বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তার দেখাদেখি অনেকেই ড্রাগন চাষে উৎসাহিত হচ্ছে।
জনাব হাসান তার ব্যবসায়টি সম্প্রসারিত করার জন্য ব্যাংক থেকে ঋণ নেন। উক্ত ঋণ গ্রহণের মাধ্যমে তিনি উন্নত বীজ সংগ্রহ করে ও আধুনিক প্রযুক্তি ক্রয় করতে পারবেন এবং তা দ্বারা বিভিন্ন উন্নতজাতের ড্রাগন চাষ করতে সক্ষম হবেন। এতে তার উৎপাদিত ড্রাগনের চাহিদা আরও বেড়ে যাবে এবং তিনি আর্থিকভাবে লাভবান হতে সক্ষম হবেন। সুতরাং, উদ্দীপকে উল্লিখিত জনাব আসলাম কর্তৃক উৎপাদন বৃদ্ধির জন্য উৎপাদনের যে মূলধন উপকরণ ব্যবহার করেছে তা সম্পূর্ণ যুগোপযোগী।
৫. উদ্দীপক
এরূপ ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের নিকট পণ্যটি নতুনভাবে তুলে ধরে আকর্ষণীয় করে তোলা। এ উদ্দেশ্য অর্জনে উৎপাদকগণ নতুন প্যাকেটের মাধ্যমে পণ্যটি ক্রেতার নিকট উপস্থাপন করে। যেমন- আমরা প্রায়ই শুনে থাকি যে, নতুন মোড়কে পণ্যটি বাজারে এসেছে। বিশেষ করে ছোটদের জন্য তৈরি চকলেট, চিপস, চুইংগাম ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এরূপ ডিজাইন করা হয়। এরূপ ডিজাইনের ক্ষেত্রে পরিবর্তিত মোড়কে ক্রেতারা পণ্যের প্রতি আকৃষ্ট হতে পারে।
ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের উৎকর্ষসাধনের মাধ্যমে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে।
নান্দনিক পণ্য ডিজাইনে ভোক্তার রুচি ও পছন্দের সাথে সাথে পণ্যের বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এসব পণ্য সুন্দর, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়ে থাকে।
উদ্দীপকে 'মনিকা ডল হাউস' একটি খেলনা উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন দিবস উপলক্ষ্যে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী খেলনা তৈরি করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি খেলনাগুলোর মানের পরিবর্তন না করে শুধু বাহ্যিক সৌন্দর্যকে আকর্ষণীয় করে উৎপাদন ও বিপণন করে। উক্ত বৈশিষ্ট্যগুলো নান্দনিক ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, শুরুতে 'মনিকা ডল হাউস' নান্দনিক ডিজাইন করেছে।
কোনো পণ্যের ডিজাইনকে বাস্তবায়ন করার জন্য উৎপাদন প্রক্রিয়ায় নতুন ও উন্নত কলাকৌশল ব্যবহার করাকে উৎপাদন ডিজাইন বলে। এ ধরনের মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ব্যয় হ্রাসের ওপর অধিক গুরুত্বারোপ করা। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের ক্ষেত্রে ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে স্বয়ংক্রিয় বা কম্পিউটারাইজ পদ্ধতি ব্যবহার করে।
উদ্দীপকে 'মনিকা ডল হাউস' একটি খেলনা উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন দিবস উপলক্ষ্যে নান্দনিক ডিজাইন ব্যবহার করে খেলনা তৈরি করে। এতে প্রথমদিকে বিক্রয় বেশি হলেও আস্তে আস্তে বিক্রয় কমে যায়। ফলে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি সফলতা অর্জন করার লক্ষ্যে উন্নত ও নতুন কলাকৌশল এবং কম্পিউটারভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে নতুন ডিজাইনের খেলনা উৎপাদন ও বিপণন শুরু করে।
উৎপাদন ডিজাইনের মাধ্যমে 'মনিকা ডল হাউস' নতুন নতুন ডিজাইনের খেলনা উৎপাদন ও বিপণন শুরু করে। এধরনের ডিজাইনের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে নতুন নতুন ডিজাইনের পণ্য উৎপাদন করা যায়। ফলে প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য গ্রাহকদের নিকট অধিক সমাদৃত হয় এবং প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হয়। তাই আমি মনে করি, উৎপাদন ডিজাইনের মাধ্যমে 'মনিকা ডল হাউস' দীর্ঘমেয়াদি সফলতা অর্জনে সক্ষম হবে।
৬. উদ্দীপক
বাজারের চাহিদা মোকাবিলা করার মতো যথেষ্ট পরিমাণ কারিগরি ও অন্যান্য যোগ্যতা প্রতিষ্ঠানের আছে কিনা, তার সামর্থ্যকে প্রতিষ্ঠানের - উৎপাদন সামর্থ্য বলে। কারণ ডিজাইনকৃত পণ্য উৎপাদন করার সামর্থ্য যদি প্রতিষ্ঠানের না থাকে তাহলে পণ্য ডিজাইন করে কোনো লাভ নেই। সামর্থ্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার শক্তি ও সামর্থ্য, আর্থিক সক্ষমতা ও কারিগরি দক্ষতা মূল্যায়ন করা হয়।
উদ্দীপকে বলা হয়েছে, 'স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড' আধুনিক ডিজাইনের ফ্রিজ তৈরি ও বিপণন করে থাকে। প্রতিষ্ঠানটি উৎপাদনের পূর্বে বাজার চাহিদা পূর্বানুমান করে সে অনুযায়ী ফ্রিজ উৎপাদনের জন্য কারিগরি দিক বিবেচনা করে। উক্ত বিবেচনার কাজটি পণ্য ডিজাইনের উৎপাদন সামর্থ্য বিশ্লেষণ স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড প্রাথমিক পর্যায়ে পণ্য ডিজাইনের উৎপাদন সামর্থ্য বিশ্লেষণ স্তরে অবস্থান করছে।
নতুন ডিজাইনকৃত পণ্যটির উৎপাদনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নমুনা হিসেবে সীমিত পরিমাণে পণ্য উৎপাদন করাকে পরীক্ষামূলক উৎপাদন বলে। পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে ডিজাইনকৃত পণ্যটি কতটুকু সফল হবে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়। এর ফলে প্রতিষ্ঠান সম্ভাব্য আর্থিক ক্ষতি ও ঝুঁকির হাত থেকে রক্ষা পায়।
উদ্দীপকে বলা হয়েছে, 'স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড' আধুনিক ডিজাইনের ফ্রিজ তৈরি ও বিপণন করে থাকে। প্রতিষ্ঠানটি উৎপাদনের পূর্বে বাজার চাহিদা পূর্বানুমান করে সে অনুযায়ী ফ্রিজ উৎপাদনের জন্য কারিগরি দিক বিবেচনা করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির উৎপাদিত ফ্রিজ সম্ভাব্য বাজার পর্যবেক্ষণের জন্য সীমিত আকারে উৎপাদন করে বাজারে ছাড়ে। এক্ষেত্রে ভোক্তাদের নিকট উক্ত ডিজাইনের ফ্রিজ বেশ সমাদৃত হওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপক পরিমাণে উৎপাদনের চিন্তা করছে।
প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতির হাত হতে রক্ষা করার জন্য অবশ্যই প্রতিটি প্রতিষ্ঠানের উচিত পরীক্ষামূলক পণ্য উৎপাদন করা। অতঃপর তা বাজারে ছেড়ে গ্রাহকদের নিকট এর গ্রহণযোগ্যতা কতটুকু তা যাচাই করা। এতে গ্রাহকদের নিকট এর চাহিদা থাকলে চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করা। কিন্তু গ্রাহকের নিকট এর চাহিদা না থাকলে উৎপাদন বন্ধ করে দেওয়া। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পরবর্তী পর্যায়ে পণ্য ডিজাইনের যে পরীক্ষামূলক উৎপাদন স্তরে অবস্থান করছে, তা তাদের ভবিষ্যৎ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক।
৭. উদ্দীপক
মান ব্যবস্থাপনার মূলকথা হলো কার্যক্রমের সকল স্তরে উন্নত মান নিশ্চিত করে গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান করা। এ লক্ষ্যে ক্রেতাদের প্রত্যাশা মোতাবেক পণ্য বা সেবার ডিজাইন করা এবং তাদের প্রত্যাশার কথা চিন্তা করে কাঁচামাল ক্রয় ও পণ্যের মান সঠিক রাখাই হলো মান ব্যবস্থাপনার মূল কাজ। কাজেই বলা যায়, মান ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো গ্রাহকের সন্তুষ্টি বিধান।
একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য যে ব্যয় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। পণ্যের মান নিম্নমানের হলে প্রতিষ্ঠানের মূল্যায়ন ব্যয় বৃদ্ধি পায়। পণ্যের মান নিশ্চিতকরণে মূল্যায়ন ব্যয় ব্যবস্থাপনাকে ব্যাপক সহায়তা প্রদান করে।
উদ্দীপকে জনাব সৈকত একটি বৈদ্যুতিক পাখা তৈরি কারখানার মান ব্যবস্থাপক। মান ব্যবস্থাপনায় তিনি সবসময় ভোক্তার সন্তুষ্টির জন্য পণ্য পরিদর্শন, পরীক্ষণসংক্রান্ত খরচ প্রভৃতির ওপর বেশি জোর দেন। উক্ত বৈশিষ্ট্যগুলো মূল্যায়ন ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সৈকত যেসব খরচের ওপর জোর দেন সেগুলো নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়ের মূল্যায়ন ব্যয়ের অন্তর্গত।
যে প্রক্রিয়ায় পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা হয় এবং মানের বিচ্যুতি হলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে মান নিয়ন্ত্রণ বলে। মূলত মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পণ্য বা সেবার সাথে সংশ্লিষ্ট একাধিক ধারাবাহিক কার্যসম্পন্ন করা হয়। মান নিয়ন্ত্রণ করা উৎপাদন ব্যবস্থাপনার একটি অপরিহার্য কাজ।
উদ্দীপকে জনাব সৈকত একটি বৈদ্যুতিক পাখা তৈরি কারখানার মান - ব্যবস্থাপক। মান ব্যবস্থাপনায় তিনি সবসময় ভোক্তার সন্তুষ্টির জন্য পণ্য - পরিদর্শন, পরীক্ষণসংক্রান্ত খরচ প্রভৃতির ওপর বেশি জোর দেন। এছাড়া তিনি মাননিয়ন্ত্রণের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। এতে মানসম্মত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি সফল হয়েছে।
মাননিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিতমাত্রায় রাখা সম্ভব। এর মাধ্যমে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি হয় এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। ফলে প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করা এবং প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভবপর হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এমন মাননিয়ন্ত্রণের প্রতি গুরুত্বারোপ করে, যা প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ।
৮. উদ্দীপক
যেকোনো প্রতিষ্ঠানের জন্য মান ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মান ব্যবস্থাপনা একটি দলগত কাজ। এককভাবে সার্বিক মান অর্জন করা সম্ভব নয়। দলগত সমঝোতা এবং ঐক্য হলো মান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সমস্যা সমাধানে দলীয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে মান নিশ্চিত করা সহজ হয় এবং একই সাথে কর্মীদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক বাড়ে। তাই মান ব্যবস্থাপনাকে একটি দলীয় মতবাদ বলা হয়
অনেক পণ্য বিক্রয়ের পরও কিছু কিছু ব্যয় সংঘটিত হতে পারে, যাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। প্রতিষ্ঠানের সুনাম বা বাজার ধরে রাখার জন্য এরূপ ব্যয় করতে হয়। এই ব্যয়ের অন্তর্ভুক্ত হলো: ওয়ারেন্টি, মামলা পরিচালনা খরচ ইত্যাদি।
উদ্দীপকে সোনালী ইলেকট্রনিক্স লিমিটেড LED টিভি উৎপাদন ও বাজারজাতকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পণ্য বিক্রয়ে ক্রেতাদের ৫ বছরের গ্যারান্টি দিয়ে থাকে। গত বছর প্রতিষ্ঠানটির ৩০% টিভি নষ্ট হওয়াতে ফেরত আসে। গ্যারান্টি অনুযায়ী টিভি দিতে না পারায় ক্রেতারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। ফলে মামলা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি প্রচুর লোকসানের সম্মুখীন হয়। উক্ত মামলা পরিচালনার খরচ বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়টি বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত।
ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নিবারণ বা প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রতিরোধমূলক ব্যয় বলে। এই ব্যয়ের অন্তর্ভুক্ত হলো: প্রশিক্ষণ ব্যয়, পণ্য পুনঃডিজাইন ব্যয়, প্রক্রিয়ার পুনঃডিজাইন ব্যয়, ত্রুটি চিহ্নিতকরণ ব্যয় ইত্যাদি।
উদ্দীপকে সোনালী ইলেকট্রনিক্স লিমিটেড LED টিভি উৎপাদন ও বাজারজাতকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদের ৫ বছরের গ্যারান্টি দিয়ে থাকে। গত বছর প্রতিষ্ঠানটির ৩০% টিভি নষ্ট হওয়াতে ফেরত আসে। গ্যারান্টি অনুযায়ী টিভি দিতে না পারায় ক্রেতারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করলে মামলা পরিচালনায় প্রতিষ্ঠানটির প্রচুর লোকসান হয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি উৎপাদিত টেলিভিশনের ত্রুটি চিহ্নিতকরণ, সংশোধনমূলক ব্যবস্থা ও পণ্যের পুনঃডিজাইন করার মাধ্যমে পুনরায় উৎপাদন শুরু করে বর্তমান অবস্থা থেকে মুক্তি পেতে চায়।
সাধারণত উৎপাদনের পূর্বে পণ্যের ত্রুটি রোধের জন্য প্রতিষ্ঠানকে বিভিন্ন খাতে প্রতিরোধমূলক ব্যয় বহন করতে হয়। যেমন- পুনঃডিজাইন ব্যয়, প্রশিক্ষণ ব্যয়, ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, সংশোধনমূলক কার্যক্রম ব্যয়, অতিরিক্ত বিনিয়োগ ও সময় ব্যয় ইত্যাদি। এরূপ ব্যয় কমানো না গেলে প্রতিষ্ঠানের পক্ষে লাভবান হওয়া সম্ভব নয়। তাই পণ্য উৎপাদনের পূর্বেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি এমন প্রতিরোধমূলক ব্যয়ের মাধ্যমে উিৎপাদন শুরু করে বর্তমান অবস্থা থেকে মুক্তি পেতে চায়।
৯. উদ্দীপক
শিল্পপণ্যগুলো উৎপাদনকারীরা ক্রয় করে থাকে।' ক্রেতারা পণ্যের মান, উপযোগিতা, সহজ প্রাপ্যতা, সরবরাহের নিশ্চয়তা ইত্যাদি বিষয় বিবেচনা করে এসব পণ্য ক্রয় করে। একত্রে বিপুল পরিমাণ পণ্য উৎপাদক'বা বণ্টনকারীর নিকট থেকে তারা সরাসরি ক্রয় করে। এতে নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব হয়। এসব কারণেই শিল্পায়নে শিল্পপণ্যের গুরুত্ব অপরিসীম।
যেসব পণ্য ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে, সেগুলোকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ে ক্রেতা বা ভোক্তারা পূর্বপরিকল্পনা গ্রহণ করে এবং এজন্য তারা সময় ও শক্তি ব্যয় করতেও কুণ্ঠাবোধ করে না। যেমন- রেডিও, টিভি, দামি শাড়ি, গহনা ইত্যাদি।
উদ্দীপকে জনাব আকাশ চট্টগ্রামের হালিশহর এলাকায় 'আধুনিক ফার্নিচার' নামে একটি শো-রুম প্রতিষ্ঠা করেন। তিনি ফার্নিচার তৈরিতে মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ ব্যবহার করেন। পাশাপাশি অভিজ্ঞ ও দক্ষ কারিগর দ্বারা অল্প খরচে ফার্নিচার সামগ্রী তৈরি করেন। উক্ত ফার্নিচার ক্রয়ের ক্ষেত্রে ভোক্তারা অনেক চিন্তা-ভাবনা করে ক্রয় করেন, যা শপিং পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আকাশের প্রতিষ্ঠানটি ভোগ্যপণ্যের অন্তর্গত শপিং পণ্যের উৎপাদনে নিয়োজিত।
উদ্দীপকের 'আধুনিক ফার্নিচার' বর্তমানে নান্দনিক ডিজাইন ব্যবহার করছে, যা প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের উৎকর্ষসাধনের মাধ্যমে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক পণ্য ডিজাইনে ভোক্তার রুচি ও পছন্দের সাথে সাথে পণ্যের বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এসব পণ্য সুন্দর, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়ে থাকে।
উদ্দীপকে জনাব আকাশ চট্টগ্রামের হালিশহর এলাকায় 'আধুনিক ফার্নিচার' নামে একটি শো-রুম প্রতিষ্ঠা করেন। ফার্নিচার তৈরিতে তিনি মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ ব্যবহার করেন। এতে তাঁর ফার্নিচার বেশ জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়। সম্প্রতি তিনি ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী যুগের সাথে তাল মিলিয়ে নান্দনিক কারুকার্যসংলিত ফার্নিচার তৈরির ব্যবস্থা করেন। এতে তাঁর প্রতিষ্ঠানের বিক্রয় আরও ব্যাপক আকারে বৃদ্ধি পায়।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি' নান্দনিক পণ্য ডিজাইনের প্রতি গুরুত্ব দিয়েছে। এ ধরনের ডিজাইনে পণ্য আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়। ফলে এরূপ ডিজাইনের পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি পায়। আর আকর্ষণ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের বিক্রয়ও বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠানের লাভের সম্ভাবনাও অনেক বেড়ে যায়। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্তৃক ব্যবহৃত নান্দনিক ডিজাইন প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১০. উদ্দীপক
দ্রব্য ও সেবা দুটিই মানুষের অভাব পূরণ করলেও কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এদের আলাদা করা যায়। যেমন: দ্রব্য দৃশ্যমান হলেও সেবা 'অদৃশ্যমান, দ্রব্যের মালিকানা পরিবর্তন হলেও সেবার মালিকানা পরিবর্তন করা যায় না। আবার দ্রব্যকে উৎপাদনকারী থেকে আলাদা করা গেলেও সেবাকে সেবাদানকারী থেকে আলাদা করা যায় না। এ সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে দ্রব্যকে সেবা থেকে আলাদা করা যায়।
পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এ ধরনের উপযোগের মাধ্যমে একস্থানে উৎপাদিত পণ্য অন্যস্থানে অর্থাৎ দেশ বিদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা যায়। বর্তমানে পরিবহন সেবা খাত ব্যাপক' উন্নতি করছে। যার ফলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও পরিবহন ব্যবস্থা চাল হয়েছে।
উদ্দীপকে 'আনন্দ ট্রাভেলস্' ঢাকা-কক্সবাজার সড়কে অত্যাধুনিক বিলাসবহুল এসি বাস সার্ভিস পরিচালনা করে। গত সপ্তাহে তাদের ৩০ শতাংশ টিকেট অবিক্রীত থাকে বলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি লোকসান পুষিয়ে নেওয়ার জন্য ভোক্তাদের চাহিদা, পছন্দ ও সামর্থ্য অনুযায়ী এসি ও নন-এসি গাড়ির মাধ্যমে বিভিন্ন দামের টিকেটের ব্যবস্থা করে। উক্ত কার্যক্রমগুলো পরিবহন সেবাখাতের প্রবৃদ্ধি পর্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'আনন্দ ট্রাভেলস্' পরিবহন সেবাখাতের প্রবৃদ্ধির পর্যায়ের অন্তর্ভুক্ত।
ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাকে কাস্টমাইজেশন বলে। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই কাস্টমাইজেশনের ধারণা প্রয়োগ করে ব্যবসায় ক্ষেত্রে সফলতা অর্জন করছে এবং একই সাথে দীর্ঘমেয়াদে ক্রেতার আনুগত্য ধরে রাখতে সক্ষম হচ্ছে।
উদ্দীপকে 'আনন্দ ট্রাভেলস্' ঢাকা-কক্সবাজার সড়কে অত্যাধুনিক বিলাসবহুল এসি বাস সার্ভিস পরিচালনা করে। গত সপ্তাহে তাদের ৩০ শতাংশ, টিকেট অবিক্রীত থাকে বলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি লোকসান পুষিয়ে নেওয়ার জন্য ভোক্তাদের চাহিদা, পছন্দ ও সামর্থ্য অনুযায়ী এসি ও নন-এসি গাড়ির মাধ্যমে বিভিন্ন দামের টিকেটের ব্যবস্থা করে। এতে সব ধরনের ভোক্তার কাছে এই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।
কাস্টমাইজেশনের মাধ্যমে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে একেবারেই তার উপযোগী করে পণ্য ও সেবা উৎপাদন এবং বিপণন করা হয়। এতে করে প্রতিষ্ঠানের প্রতি ক্রেতার আনুগত্য বৃদ্ধি পায়, যা প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে এই কাস্টমাইজেশন পদ্ধতি ব্যবহার করে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়বে। সুতরাং, উদ্দীপকে উল্লিখিত 'আনন্দ ট্রাভেলস্' কর্তৃক গৃহীত উদ্যোগ কাস্টমাইজেশন ধারণাকে গুরুত্ব দিয়েছে বলে আমি মনে করি।
১১. উদ্দীপক
উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ উৎপাদনশীলতা হ্রাস, পেলে প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এগুলো হলো: পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি, উপকরণ মূল্য বৃদ্ধি, শ্রমিকের বেতন ও মজুরি হ্রাস, মুনাফা হ্রাস, ব্যবসায় সংকোচন ইত্যাদি। এ চ্যালেঞ্জসমূহ সফলভাবে মোকাবিলার ক্ষমতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার না থাকলে প্রতিষ্ঠানের অস্তিত্ব সংকটে পড়ে।
পণ্য উৎপাদনের জন্য কী, কখন, কোথায়, কীভাবে করতে হবে তা নির্ধারণ করাকে উৎপাদন পরিকল্পনা বলে। উৎপাদন ব্যবস্থাপক পণ্যের চাহিদা পূরণ করার জন্য প্রয়োজনীয় উৎপাদন পরিকল্পনা গ্রহণ করেন। এরূপ প্রণীত পরিকল্পনা অনুযায়ী উৎপাদন কার্যক্রম পরিচালিত হলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যার্জন সম্ভব হয়।
উদ্দীপকে জনাব বাদল 'বাদল ফুডস' এর স্বত্বাধিকারী। তিনি বিভিন্ন ধরনের বেকারি পণ্য উৎপাদনের লক্ষ্যে কী উৎপাদন করবেন, কীভাবে এবং কাদের নিয়ে উৎপাদন করবেন ইত্যাদি বিষয়ে পূর্ব থেকেই সিদ্ধান্ত নেন। জনাব বাদলের এমন সিদ্ধান্ত উৎপাদন পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব বাদল প্রথমে উৎপাদন ব্যবস্থাপনার উৎপাদন পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন।
উৎপাদনের কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য দ্রব্য মজুদ রাখাকে মজুদ নিয়ন্ত্রণ বলে। মজুদ মাল নিয়ন্ত্রণের জন্য উৎপাদন ব্যবস্থাপনা Analysis Better Control (ABC), Economic Order Quantity (EOQ) এবং High, Medium, Low Cost (HML) সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে।
উদ্দীপকে জনাব বাদল 'বাদল ফুডস' এর স্বত্বাধিকারী। বাজারে পণ্যের সম্ভাব্য চাহিদা বিবেচনা করে তিনি বিস্কুট, কেক, চানাচুর ইত্যাদি পণ্য উৎপাদন শুরু করেন। প্রথম থেকেই তিনি কাঁচামালের অবচয় রোধ করে মিতব্যয়ী উৎপাদনের পরিমাণ নির্ধারণ করেন। ফলে দিনের উৎপাদিত পণ্য দিনের শেষে বিক্রয় হয়ে যায় এবং সার্বিকভাবে উৎপাদিত পণ্যের মজুদ এড়ানো সম্ভব হয়।
মজুদ নিয়ন্ত্রণ করা বর্তমানে যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে অধিক পণ্য মজুদ থাকলে অপচয় বৃদ্ধি পায়, অন্যদিকে কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে কম পণ্য মজুদ থাকলে বাজারে পণ্যের ঘাটতি দেখা দেয়। তাই মজুদের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে তা নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি এই নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেই দিনের পণ্য দিনে বিক্রয় করতে সক্ষম হয়, যা প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে সহায়ক।