১. উদ্দীপক
উৎপাদন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে।
উৎপাদনশীলতা মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে একই পরিমাণ শ্রম, কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে পূর্বের তুলনায় অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা যায়। যার ফলে একই ব্যয়ে পূর্বের তুলনায় বেশি পণ্য উৎপাদন করা যায় এবং অতিরিক্ত উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা যায়। তাই বলা যায়, উৎপাদনশীলতা মুনাফা বৃদ্ধি করে।
গী নুহা 'সু' কোম্পানির ২০২১ সালের যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় :
আমরা জানি,
যন্ত্রের উৎপাদনশীলতা = মোট উৎপাদন মূল্য ÷ মোট যন্ত্রপাতির ব্যয়।
= ১২,০০,০০০ ÷ ২,০০,০০০
= ৬ টাকা ( প্রতি একক)
নুহা 'সু' কোম্পানির ২০২১ সালের যন্ত্রের উৎপাদনশীলতা ৬ টাকা।
নুহা 'সু' কোম্পানির ২০২১ সালের মোট উৎপাদনশীলতার অবস্থার মূল্যায়ন করা হলো:
আমরা জানি,
মোট উৎপাদনশীলতা = মোট উৎপাদন মূল্য ÷ মোট উপকরণ ব্যয়।
= মোট উৎপাদন মূল্য ÷ (কাঁচামাল + যন্ত্রপাতি + মজুরি ও বেতন + অন্যান্য ব্যয়)
= ১২,০০,০০০ ÷ (৪,০০,০০০ + ২,০০,০০০ + ২,০০,০০০ + ১,০০,০০০)
= ১২,০০,০০০ ÷ ৯,০০,০০০
= ১.৩৩ টাকা (প্রতি একক)
মতামত : উদ্দীপকে নুহা 'সু' কোম্পানির ২০২০ সালের মোট উৎপাদনশীলতা ছিল ১.২০ টাকা। ২০২১ সালে তা বৃদ্ধি পেয়ে ১.৩৩ টাকা হয়; যা বিগত বছরের তুলনায় বেশি। প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ায় বলা যায়, বর্তমানে তাদের সার্বিক অবস্থা সন্তোষজনক।
২. উদ্দীপক
মানুষের অভাব পূরণের জন্য দ্রব্য ও সেবার উপযোগ সৃষ্টিকে উৎপাদন বলে। উৎপাদনের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য ও সেবা পাওয়া যায় এবং কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হয়।
একটি প্রতিষ্ঠানের উৎপাদন নির্ভর করে তার উৎপাদনশীলতার দক্ষতার ওপর। প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যত দক্ষতার সাথে কাজ করবে উৎপাদনের পরিমাণ তত বৃদ্ধি পাবে। উৎপাদনের উপকরণ সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত পণ্য তৈরি করা পর্যন্ত উৎপাদনের কার্য সম্পাদনে প্রচুর পরিমাণ শ্রমের প্রয়োজন হয়। এভাবে উৎপাদনশীলতা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করে। তাছাড়া দক্ষ উৎপাদন আমাদের মানসম্পন্ন পণ্য বা সেবা প্রদান করে সকল চাহিদা পূরণ করে জীবনযাত্রার মানোন্নয়ন করে।
উদ্দীপকে উল্লিখিত জনাব আরমান হোসেনের ব্যবসায়িক কার্যাবলি উৎপাদনের কৃষিখাতের অন্তর্ভুক্ত।
উৎপাদনের যে খাত আমাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শিল্পের কাঁচামাল সরবরাহ করে তাকে কৃষিখাত বলে। কৃষিখাত হলো উৎপাদনের সবচেয়ে প্রাচীন খাত। আবাদি জমি চাষ, ফসল উৎপাদন, বিভিন্ন পশুপাখির খামার ইত্যাদি কৃষি খাতের অন্তর্গত।
উদ্দীপকে জনাব আরমান হোসেনের গ্রামের বাড়িতে তার দুইটি বড় পুকুর রয়েছে। তিনি ঐ পুকুরে মৎস্যচাষ করার পরিকল্পনা করেন। এজন্য তিনি স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাছচাষের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। এখানে দেখা যাচ্ছে তার কর্মকান্ডের মূলে রয়েছে মৎস্যচাষ করা। উক্ত মৎস্যচাষ কৃষিখাতের অন্তর্গত।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো জনাব আরমানের সাংগঠনিক দক্ষতা তথা উৎপাদনের সংগঠন উপাদান।
যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদনকার্য সম্পাদন করে। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদের কার্য বণ্টন ও কর্তৃত্ব অর্পণ করে থাকে।
উদ্দীপকে জনাব আরমান হোসেনের গ্রামের বাড়িতে মৎস্যচাষ করার পরিকল্পনা করেন। এজন্য তিনি স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাছচাষের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু তার আর্থিক সংগতি না থাকায় স্থানীয় 'আলোর পথ' এনজিও থেকে ৩,০০,০০০ টাকা ঋণ নিয়েছেন। সহযোগিতা করার জন্য ৫ জন কর্মী নিয়োগ দিয়েছেন। তিনি উৎপাদিত মাছগুলো স্থানীয় বাজারে বিক্রি না করে নিজস্ব পরিবহনযোগে ঢাকার পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এখানে দেখা যাচ্ছে জনাব আরমান উৎপাদনের সকল উপাদানের সমন্বয় করেছেন। তিনি প্রথমে ঋণের মাধ্যমে মূলধন বিনিয়োগ করেন। মাছচাষের জন্য ভূমির ব্যবহার করেন আবার শ্রমিক নিয়োগ দিয়ে সকল কাজ তত্ত্বাবধানও করেন। তার এ সকল কর্মকান্ড উৎপাদনের সংগঠন উপকরণকে নির্দেশ করে।
একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে শক্তিশালী সংগঠন কাঠামো অপরিহার্য। কারণ একটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে তার উপকরণগুলো সঠিক ব্যবহারের মাধ্যমে। সংগঠন হলো উৎপাদনের এমন একটি উপকরণ যার মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্রিত করে এদের মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়। ফলে উৎপাদনের কাম্য ব্যবহার নিশ্চিত হয় এবং উপকরণসমূহের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। উদ্দীপকেও জনাব আরমানের তথা সংগঠন উপকরণের প্রভাবেই প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
৩. উদ্দীপক
সংস্কৃতি হলো মানুষের মূল্যবোধ, রুচি, বিশ্বাস, আচার-আচরণ, শিল্পকলা, অগ্রাধিকার ইত্যাদির সংমিশ্রিত রূপ।
এলাকা ও দেশের ভিত্তিতে মানুষের রুচিবোধের পার্থক্য লক্ষ করা যায়। এক এলাকার মানুষের নিকট যা অতি পছন্দনীয় অন্য জায়গায় তা সবচেয়ে অপছন্দনীয় হতে পারে। এ বিষয়টি নির্ভর করে ঐ এলাকার বা দেশের মানুষের সংস্কৃতির ওপর। তাই ব্যবসায়ীরা কোনো নির্দিষ্ট এলাকার মানুষের মূল্যবোধ, রুচিবোধ, বিশ্বাস ইত্যাদি বিবেচনা করে পণ্য ডিজাইন ও পণ্য উৎপাদন করেন। কেননা সংস্কৃতি দ্বারা পণ্য ডিজাইন ব্যাপকভাবে প্রভাবিত হয়।
জনাব আদিলুর রহমান পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন ধাপের ওপর গুরুত্বারোপ করেছেন।
পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থিরকরণের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। ধারণা উন্নয়ন পণ্য ডিজাইনের দ্বিতীয় পর্যায়। পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উক্ত পণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্যের ধারণা উন্নয়ন করা হয়।
উদ্দীপকে জনাব আদিলুর রহমান একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন তিনি বিদেশে একটি মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। সম্প্রতি নিজ দেশে ফিরে মোবাইল ফোন তৈরি ও বিপণন করার চিন্তাভাবনা করেন। এ উদ্দেশ্যে তিনি বাজারে প্রচলিত অন্যান্য মোবাইল কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ ও তা পর্যালোচনা করে 'রেডব্লু' ব্র্যান্ডের মোবাইল ফোন উৎপাদন শুরু করেন। তিনি বিভিন্ন মাধ্যমে বাজার তথ্য সংগ্রহ ও প্রতিযোগীদের পণ্য বিশ্লেষণের ওপর গুরুত্ব প্রদান করেন। তার এই কার্যক্রমটি পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ের অন্তর্ভুক্ত।
জনাব আদিলুর রহমানের ব্যবসায়িক সাফল্যের কারণ হচ্ছে ব্যবহারিক ডিজাইন অনুসরণ।
যে ডিজাইনের মাধ্যমে কোনো পণ্যের ব্যবহার, উপযোগিতা বা স্থায়িত্ব বৃদ্ধি করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে। ব্যবহারিক ডিজাইনে পণ্যের রং, প্যাকিং, আকার ইত্যাদিকে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।
উদ্দীপকে জনাব আদিলুর রহমান দীর্ঘদিন বিদেশে একটি মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। সম্প্রতি নিজ দেশে ফিরে মোবাইল ফোন তৈরি ও বিপণন করার চিন্তাভাবনা করেন। এ উদ্দেশ্যে তিনি ভোক্তামুখী ধারণা উন্নয়ন করেন এবং সে অনুযায়ী মোবাইল উৎপাদন করেন।উৎপাদিত মোবাইল ফোনে অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকায় অতি দ্রুত সময়ের মধ্যে ক্রেতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়।
উল্লেখ্য, তিনি পণ্য ডিজাইনের ক্ষেত্রে এর বাহ্যিক দিককে গুরুত্ব না দিয়ে তার সুযোগ-সুবিধার প্রতি গুরুত্ব প্রদান করেন। উক্ত সুযোগ-সুবিধা পণ্যের কার্যকারিতা বৃদ্ধি করে; যা ব্যবহারিক ডিজাইনের অন্তর্গত।
পণ্য উৎপাদনের ক্ষেত্রে সকল ধরনের ডিজাইনের গুরুত্ব রয়েছে। ব্যবহারিক ডিজাইন পণ্যের কার্যকারিতা ও মান উন্নয়নে কাজ করে। ফলে ক্রেতা ভালো মানের পণ্য ভোগ করে সন্তুষ্ট থাকে। তাছাড়া ব্যবহারিক ডিজাইনের মাধ্যমে পণ্যের স্থায়িত্ব বৃদ্ধি করা হয়। যে কারণে ক্রেতারা দীর্ঘ সময় পণ্য ব্যবহার করতে পারে। উদ্দীপকে জনাব আদিলুর রহমানও ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইন ব্যবহার করেন। ফলে অতি দ্রুত সময়ের মধ্যে ক্রেতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন।
৪. উদ্দীপক
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা তদারকি করা এবং কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধনের ব্যবস্থা করাকে মান নিয়ন্ত্রণ বলে।
মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখা সম্ভব এতে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি করে এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। উৎপাদনের প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ মান নিয়ন্ত্রণের মূল কাজ হচ্ছে বিচ্যুতি নির্ণয় এবং তার সংশোধনের ব্যবস্থা করা।
উদ্দীপকে জনাব আজিম স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন।
পণ্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে। পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। পণ্য বণ্টনের ক্ষেত্রে একটি অন্যতম বাধা হলো মালিকানা পরিবর্তন। এরূপ বাধা দূর করার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়।
উদ্দীপকে জনাব আজিম একজন ডাল ব্যবসায়ী। তিনি ডালের উৎপাদন মৌসুমে ৩,০০০ টাকা মণ দরে ৫০০ মণ ডাল ক্রয় করেন। 'পরবর্তীতে ক্রীত ডাল পুনরায় বাজারে বিক্রয় করতে উদ্যোগ গ্রহণ করেন। এখানে দেখা যাচ্ছে জনাব আজিম একপক্ষ থেকে পণ্য ক্রয় করেন আবার তা অন্যপক্ষের নিকট বিক্রয় করেন। তার উক্ত ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাজ স্বত্বগত উপযোগ সৃষ্টি করে।
জনাব আজিম পণ্য সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করেন। কাঙ্ক্ষিত মুনাফা লাভের উদ্দেশ্যে তার গৃহীত উদ্যোগ খুবই যৌক্তিক।
উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে একসময়ের পণ্য অন্যসময় ভোগের ব্যবস্থা করে। ফলে নির্দিষ্ট মৌসুমে পণ্য উৎপাদন হলেও তা সারাবছর ভোগ করা সম্ভব হয়।
উদ্দীপকে জনাব আজিম একজন ডাল ব্যবসায়ী। তিনি ডালের উৎপাদন মৌসুমে ৩,০০০ টাকা মণ দরে ৫০০ মণ ডাল ক্রয় করেন। পরবর্তীতে ক্রীত ডাল পুনরায় বাজারে বিক্রয় করতে উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু যে দামে তিনি ডাল ক্রয় করেছেন তার চেয়ে কম দামে বাজারে ডাল বিক্রয় করতে হচ্ছে। সে কারণে তিনি ডাল সংরক্ষণ করার কথা ভাবছেন। উক্ত সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে তিনি ডালের সময়গত উপযোগ সৃষ্টি করবেন; যা পরবর্তীতে অধিক দামে বিক্রয় করে মুনাফা অর্জনে সক্ষম হবেন।
একই ধরনের পণ্য সকল সময়ে উৎপাদন করা যায় না। কিন্তু পণ্যের চাহিদা সকল সময়ে বিদ্যমান থাকতে পারে। আবার সকল সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহারে উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। যা গুদামজাত করে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব। এতে করে যেমন এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে ব্যবহার করা যায় তেমনি পণ্যের ন্যায্যমূল্য পাওয়া যায়। তাই উদ্দীপকে জনাব আজিমের পণ্যকে সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করার সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি।
৫. উদ্দীপক
বাজারে নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠানের পণ্য, সেবা ও প্রক্রিয়া পরিমাপের একটি ধারাবাহিক ও পদ্ধতিগত কৌশল হলো বেঞ্চমার্কিং।
বেঞ্চমার্কিং হলো পণ্যের মান উন্নয়নের একটি অন্যতম কৌশল। এর মাধ্যমে বাজারে নেতৃত্বপ্রদানকারী প্রতিষ্ঠানের কার্যাবলি মূল্যায়ন করে নিজেদের কাজে ধারাবাহিক উন্নয়ন করার চেষ্টা করে। এর সাহায্যে বাজারে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের মানকে আদর্শ মান ধরে তার আলোকে নিজ প্রতিষ্ঠানের মান উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। ফলে পণ্যের মানের উন্নয়ন ঘটে।
প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানটি মূল্যায়ন ব্যয় নির্বাহ করে।
একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য যে ব্যয় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। নিম্নমানের পণ্য পরীক্ষা করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ব্যয় বহন করতে হয়। পণ্য নিম্নমান থেকে মানসম্মত পণ্য উৎপাদন করতে হলে পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ এবং উক্ত তথ্য বিশ্লেষণে প্রতিষ্ঠানকে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়।
উদ্দীপকে 'সোনিয়া ট্রেডার্স' একটি শাড়ি উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি নতুন ডিজাইনের শাড়ি উৎপাদন শুরু করে। কিন্তু নতুন ডিজাইনে প্রস্তুতকৃত শাড়িগুলো অত্যন্ত নিম্নমানের বলে প্রতীয়মান হয়। তাই প্রতিষ্ঠানটিকে তার তৈরিকৃত শাড়িগুলোর মান উন্নয়নের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ ও তা যাচাই-বাছাই করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি শাড়ির মান উন্নয়নের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা পরীক্ষার জন্য অর্থ ব্যয় করে; যা মূল্যায়ন ব্যয় হিসেবে বিবেচিত।
ব্যবসায় সফলতা লাভের জন্য প্রতিষ্ঠানটির গৃহীত মান নিয়ন্ত্রণের পদক্ষেপ কার্যকরী হতে পারে বলে আমি মনে করি।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা তদারকি করা এবং কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধনের ব্যবস্থা করাকে মান নিয়ন্ত্রণ বলে। মান ব্যবস্থাপনার প্রেক্ষাপটে মান নিয়ন্ত্রণ সর্বপ্রথম ধারণা। এক্ষেত্রে নির্ধারিত মানের সাথে উৎপাদিতব্য পণ্যের মান তুলনা করে পণ্যের মান নিশ্চিত করা হয়।
উদ্দীপকে 'সোনিয়া ট্রেডার্স' একটি শাড়ি উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি নতুন ডিজাইনের শাড়ি উৎপাদন শুরু করে। প্রাথমিকভাবে শাড়িগুলো অত্যন্ত নিম্নমানের বলে প্রতীয়মান হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি গুণগত মানসম্পন্ন শাড়ি উৎপাদনের জন্য প্রথমেই মান স্থির করে এবং পূর্বনির্ধারিত মান অনুযায়ী শাড়ি উৎপাদন হচ্ছে তা নিশ্চিত করে। প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। উক্ত কার্যক্রম মান ব্যবস্থাপনা ঐতিহাসিক প্রেক্ষাপট মান নিয়ন্ত্রণকে নির্দেশ করে।
মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখা সম্ভব। এতে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি করে এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। উৎপাদনের প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মাধ্যমে ক্রেতাকে সন্তুষ্ট করা যায় এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন ক্রেতাকে আকৃষ্ট করা যায়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করায় বর্তমানে ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির গৃহীত মান নিয়ন্ত্রণের পদক্ষেপটি যৌক্তিক।
৬. উদ্দীপক
উৎপাদনের সামগ্রিক ব্যবস্থাকে বিভিন্ন স্তরে ভাগ করে শ্রমিকের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী তাদের কাজ বণ্টন করে দেওয়াকে শ্রমবিভাগ বলে।
সকল কাজে সকল শ্রমিকের সমান দক্ষতা থাকে না। যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হলে একজন শ্রমিক একই কাজ দীর্ঘদিন ধরে সম্পাদন করে। যার ফলে ওই কাজের প্রতি শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায় এবং শ্রমিক তার যোগ্যতা অনুযায়ী কাজ করে। এতে তাদের কাজে আনন্দ সৃষ্টি হয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
জনাব সোহান কর্তৃক সম্পাদিত কার্যাবলি উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত।
চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলিকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা পণ্য উৎপাদনের কাজে ব্যবহার হয়। উৎপাদন ব্যবস্থাপনার সাহায্যে নির্ধারিত পরিমাণ ও চাহিদামাফিক পণ্য ন্যূনতম ব্যয়ে উৎপাদন করা যায়।
উদ্দীপকে জনাব সোহান বরিশালের সদর রোডে 'ড্রেস প্লাবন' নামে একটি টেইলারিং দোকান পরিচালনা করেন। তিনি তার পূর্বপরিকল্পনা অনুসারে ঢাকার চকবাজার থেকে কাপড়, সুতাসহ অন্যান্য মালামাল সংগ্রহ করেন। কাজে সহযোগিতা করার জন্য ৫ জন শ্রমিক নিয়োগ দেন। তিনি নিয়মিতভাবে শ্রমিকদের কার্যক্রম তত্ত্বাবধান করেন। অর্থাৎ তিনি সেবা উৎপাদনের জন্য উৎপাদন পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান ও নিয়ন্ত্রণসংক্রান্ত কাজ করেন; যা উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্গত।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা।
ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা অর্জন ত্বরান্বিত হয়।
উদ্দীপকে জনাব সোহান বরিশালের সদর রোডে 'ড্রেস প্লাবন' নামে একটি টেইলারিং দোকান পরিচালনা করেন। তিনি উক্ত প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপনার সামগ্রিক কাজ সম্পাদন করেন। প্রতিষ্ঠানটি প্রত্যেক ক্রেতার সামর্থ্য, রুচি ও পছন্দের প্রতি গুরুত্ব দিয়ে পোশাক উৎপাদন ও সরবরাহ করে। ফলে অল্পদিনের মধ্যে আশাতীত সাফল্য অর্জনে সক্ষম হয়। প্রতিষ্ঠানটির প্রতিটি ক্রেতাদের জন্য চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতার অন্তর্গত।
ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য বা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। অনুরূপভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিও ব্যাপক সফলতা অর্জন করে।
৭. উদ্দীপক
পণ্য বিক্রয়ের পর ক্রেতাকে যে সুবিধা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে।
বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের যুগে অনেক প্রতিষ্ঠান বিক্রয়ের পর ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে।যেমন- পণ্য ব্যবহারের নিয়ম, পণ্য বাসায় পৌঁছে দেওয়া, পণ্য স্থাপন করে দেওয়া, নষ্ট হয়ে গেলে পরিবর্তন বা মেরামত করে দেওয়া ইত্যাদি কার্য বিক্রয়োত্তর সেবা হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে যে বিপণনকারী যত বেশি বিক্রয়োত্তর সেবা প্রদান করে তার প্রতি গ্রাহকদের তত বেশি আস্থা ও দুর্বলতা তৈরি হয়। ফলে বিক্রয়ের পরিমাণও বেশি হয়।
প্রাথমিক পর্যায়ে জনাব রতন নান্দনিক ডিজাইনের ওপর গুরুত্ব দিয়েছেন।
ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়। যেমন একটি কাঠের তৈরি আসবাবপত্রের গুণাগুণ পরিবর্তন না করে শুধু এর বাইরের নকশা পরিবর্তন করা।
উদ্দীপকে জনাব রতন সিলেটে 'কিংস ফার্নিচার হাউজ' নামে শো-রুম স্থাপন করে ফার্নিচার ব্যবসায় শুরু করেন। তিনি সবসময় ক্রেতাদের চাহিদা ও সময়ের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক ও শৈল্পিক ডিজাইনের ফার্নিচার তৈরি ও সরবরাহ করে থাকেন। এখানে তিনি ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যের বাহ্যিক পরিবর্তন করেন; যা নান্দনিক ডিজাইনের অন্তর্গত। অর্থাৎ বলা যায়, প্রাথমিক পর্যায়ে জনাব রতন নান্দনিক ডিজাইনের ওপর গুরুত্ব দিয়েছেন।
'জনাব রতনের উৎপাদন প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত যুক্তিসংগত' উক্তিটির সাথে আমি একমত। পণ্যের বর্ধিত চাহিদা পূরণে তিনি। উৎপাদন ডিজাইন ব্যবহারের সিদ্ধান্ত নেন।
কোনো পণ্য, ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনে আধুনিক। প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি করার সাথে সাথে পণ্যের গুণগত মানও বৃদ্ধি ঘটে।
উদ্দীপকে জনাব রতন সিলেটে 'কিংস ফার্নিচার হাউজ' নামে শো-রুম স্থাপন করে ফার্নিচার ব্যবসায় শুরু করেন। প্রাথমিক পর্যায়ে তিনি নান্দনিক ডিজাইন ব্যবহার করে ক্রেতা আকৃষ্ট করার পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হন। তাই বর্ধিত চাহিদা পূরণের। জন্য তিনি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়ায়। পরিবর্তনের কথা ভাবছেন। উৎপাদন প্রক্রিয়ায় উক্ত প্রযুক্তি ব্যবহার উৎপাদন ডিজাইনকে নির্দেশ করে।
উৎপাদন ভিজাইনের মূল উদ্দেশ্য হলো- উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান বৃদ্ধি। এছাড়া বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সেকেলের পদ্ধতি বাদ দিয়ে নিত্যনতুন পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন পড়ে। অন্যথায় প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয় না। আবার উৎপাদন ডিজাইন পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করে তার এককপ্রতি ব্যয় হ্রাস করে। তাই বর্ধিত চাহিদা পূরণের জন্য জনাব রতনের উৎপাদন ডিজাইন ব্যবহার করার সিদ্ধান্তটি বাস্তবসম্মত ও যুক্তিসংগত।
৮. উদ্দীপক
একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিক্তিতে যে ব্যবসায় সংগঠন গঠন করে তাকে অংশীদারি সংগঠন বলে।
চুক্তি থেকেই অংশীদারি ব্যবসায় জন্মলাভ করে। এই চুক্তিতে অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, ব্যবসা সম্পর্কিত যাবতীয় নিয়ম, বিলোপসাধন, বিবাদ মীমাংসা প্রভৃতি বিস্তারিত উল্লেখ থাকে। অংশীদারি ব্যবসায়ের সবকিছুই চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তাই চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলা হয় ।
জনাব রূপমের ব্যবসায়িক সফলতার পেছনে উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।
সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ দান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি।
উদ্দীপকে খুলনা অঞ্চলের পানি ও মাটি চিংড়ি চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় জনাব রূপম ৫০ লক্ষ টাকা ব্যয়ে খুলনায় একটি চিংড়ির ঘের প্রতিষ্ঠা করেন। কাজে সহযোগিতা করার জন্য জনপ্রতি ২০,০০০ টাকা পারিশ্রমিকে ২০ জন শ্রমিক নিয়োগ দেন। জনাব রূপম নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকায় পাইকারি ব্যবসায়ীদের কাছে চিংড়ি বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করেন। এখানে তিনি খুলনা অঞ্চলের পানি ও মাটিকে কেন্দ্র করে চিংড়ির ঘের প্রতিষ্ঠা করেন। উক্ত পানি ও মাটি প্রকৃতির দান, এর উৎপাদন ব্যয় নেই এবং মানুষ তৈরি বা সৃষ্টি করতে পারে না। এসব বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায়, জনাব রূপম উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাবে সফলতা অর্জন করেন।
"শ্রমের গতিশীলতাই জনাব রূপমের শ্রমিক স্বল্পতার মূল কারণ"-উক্তিটির সাথে আমি একমত।
শ্রমিক তার কাজের উদ্দেশ্যে একস্থান থেকে অন্যস্থান, এক পেশা থেকে অন্য পেশা অথবা এক শিল্প থেকে অন্য শিল্পে গমন করাকে শ্রমের গতিশীলতা বলে। শ্রম হলো উৎপাদনের সবচেয়ে গতিশীল উপাদান। শ্রম নির্দিষ্ট স্থান বা কাজে স্থির থাকে না; বরং প্রয়োজনে তা পরিবর্তন করতে পারে।
উদ্দীপকের জনাব রূপমের চিংড়ি ঘেরে শ্রমিকের মাসিক বেতন ২০,০০০ টাকা কিন্তু সেই একই শ্রমিক জনাব মাসুদের চিংড়ি ঘেরে গিয়ে বেতন পায় ২৫,০০০ টাকা। অর্থাৎ একই শ্রমিক একই পরিমাণ শ্রম দিয়ে সমজাতীয় অন্য একটি প্রতিষ্ঠানে গিয়ে প্রতি মাসে (২৫,০০০-২০,০০০) বা ৫,০০০ টাকা বেশি বেতন পাচ্ছে। যে কারণে জনাব রূপমের প্রতিষ্ঠানে শ্রমিক স্বল্পতা দেখা দিয়েছে।
উৎপাদনের প্রধান হাতিয়ার হলো শ্রমিক বা শ্রম। উৎপাদনের চাকা সচল রাখার জন্য শ্রমিকের শ্রম প্রয়োজন। জনাব রূপমের চিংড়ি ঘেরেও শ্রমিকরা শ্রম দিত। কিন্তু অধিক বেতনের আশায় অনেক শ্রমিক জনাব রূপমের চিংড়ি ঘের ছেড়ে চলে যায়। এ থেকে প্রতীয়মান হয় যে, শ্রম গতিশীল। তাই বলা যেতে পারে, শ্রমের গতিশীলতাই জনাব রূপমের শ্রমিক স্বল্পতার মূল কারণ।
৯. উদ্দীপক
উৎপাদনের সামগ্রিক ব্যবস্থাকে বিভিন্ন স্তরে ভাগ করে শ্রমিকের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী তাদের কাজ বণ্টন করে দেওয়াকে শ্রমবিভাগ বলে।
সকল কাজে সকল শ্রমিকের সমান দক্ষতা থাকে না। যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হলে একজন শ্রমিক একই কাজ দীর্ঘদিন ধরে সম্পাদন করে। যার ফলে ঐ কাজের প্রতি শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়। শ্রমিকরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পেয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ সম্পাদন করার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিপূর্বক উৎপাদন বৃদ্ধি পায়।
উদ্দীপকে উল্লিখিত ডাক্তার জেরিন সেবা উৎপাদনের সাথে জড়িত।
কতিপয় সুনির্দিষ্ট ও অদৃশ্যমান কাজ, সুবিধা এবং তৃপ্তি যা মানবীয় বা প্রযুক্তিগত বৈশিষ্ট্যের সমন্বয়ের মাধ্যমে অভাব পূরণ করতে পারে এবং বিভিন্ন পক্ষের মধ্যে লেনদেন করা যায় তাকে সেবা বলা হয়। সেবা এমন একটি বিষয় যা দেখা যায় না স্পর্শও করা যায় না; কিন্তু মানুষের অভাব ও চাহিদা পূরণ করে থাকে। যেমন- শিক্ষা সেবা, চিকিৎসা সেবা, আইনি সেবা ইত্যাদি সেবাখাতের মধ্যে অন্যতম।
উদ্দীপকের ডাক্তার জেরিন একজন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ। দীর্ঘ পনেরো বছর ধরে তিনি এ পেশার সাথে জড়িত রয়েছেন। তিনি ধৈর্যসহকারে রোগীদের সমস্যার কথা শোনেন এবং সে অনুযায়ী পরামর্শ দেন। এক্ষেত্রে জেরিন যে ধরনের চিকিৎসা সহায়তা প্রদান করেন তা দেখা বা স্পর্শ করা যায় না।। এছাড়া এরূপ কাজকে ডাক্তার জেরিন থেকে বিচ্ছিন্নও করা যাবে না; যা সেবা উৎপাদনকে নির্দেশ করছে। সুতরাং এটি স্পষ্ট যে, ডাক্তার জেরিন সেবা উৎপাদন করছেন।
উল্লিখিত উদ্দীপকে ডাক্তার জেরিনের সফলতার পেছনে উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগের ভূমিকা রয়েছে।
উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান সময়কালকে আধুনিক যুগ বলা হয়। ১৯৫০ সালের পর এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগে উৎপাদনে আধুনিক কৌশল, কম্পিউটারাইজড পদ্ধতি ও বিভিন্ন পরিসংখ্যানিক তত্ত্ব ব্যবহার করা হয়।
উদ্দীপকে ডাক্তার জেরিন একজন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ। দীর্ঘ পনেরো বছর ধরে তিনি এ পেশার সাথে জড়িত রয়েছেন। তিনি বর্তমানে ঢাকা লায়নস চক্ষু হাসপাতালে অত্যাধুনিক কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে চোখের ফ্যাকো সার্জারিসহ রেটিনার বিভিন্ন চিকিৎসা প্রদান করেন। উক্ত চক্ষু চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগকে নির্দেশ করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব ও কৌশলে ব্যাপক অগ্রগতি হয়। এ সময় উৎপাদন ব্যবস্থাপনায় PERT, CPM, Linear Programming সহ বিভিন্ন পদ্ধতি চালু হয়। এরপর কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তোলে। উৎপাদনের সমস্যা সমাধানে আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল প্রয়োগ করা হয়। এ সকল ব্যবস্থাই হলো আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাপনা। উদ্দীপকেও আধুনিক যুগ অনুসরণ করে ডাক্তার জেরিন চিকিৎসায় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।
১০. উদ্দীপক
পণ্যের আকার বা গুণাগুণ পরিবর্তন না করে শুধু প্যাকিং পরিবর্তন করাকে প্যাকেজিং ডিজাইন বলে।
এরূপ ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের নিকট পণ্যটি নতুনভাবে তুলে ধরে আকর্ষণীয় করে তোলা। এ উদ্দেশ্য অর্জনে উৎপাদকগণ নতুন প্যাকেটের মাধ্যমে পণ্যটি ক্রেতার নিকট উপস্থাপন করে। যেমন- আমরা প্রায়ই শুনে থাকি যে, নতুন মোড়কে পণ্যটি বাজারে এসেছে। বিশেষ করে ছোটদের জন্য তৈ রি চকলেট, চিপস, চুইংগাম ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এরূপ ডিজাইন করা হয়। এরূপ ডিজাইনের ক্ষেত্রে পরিবর্তিত মোড়কে ক্রেতারা পণ্যের প্রতি আকৃষ্ট হতে পারে।
উদ্দীপকের প্রথম অবস্থায় BRL কোম্পানির সাফল্যের পেছনে দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI এর প্রভাব রয়েছে।
BSTI এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে।
উদ্দীপকের BRL সাভারে একটি প্লাস্টিক কারখানা স্থাপন করে। প্লাস্টিক তৈরিতে উন্নত কাঁচামাল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রতিটি প্লাস্টিক দ্রব্যের গায়ে একটি দেশীয় প্রতিষ্ঠানের নাম অঙ্কিত সিলমোহর থাকায় অল্পসময়ের মধ্যে প্লাস্টিক দ্রব্যসামগ্রীগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। এখানে যে প্রতিষ্ঠানের সিলমোহরের কথা উল্লেখ করা হয়েছে তা হলো BSTI। কেননা বাংলাদেশে একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা; যে সংস্থা জাতীয় পর্যায়ে সঠিক মানসম্মত পণ্যের মানসনদ ও সিলমোহর প্রদান করে থাকে।
আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রাসঙ্গিক ISO মান অনুসারে ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নত করে স্বতন্ত্র উপযুক্ত সনদদানকারী সংস্থার মাধ্যমে সনদ গ্রহণের সিদ্ধান্ত যৌক্তিক হতে পারে।
ISO-এর পূর্ণনাম International Organization for Standardization। ISO আন্তর্জাতিক মান প্রণয়ন করে; সংস্থাটি নিজে প্রতিষ্ঠানকে সনদ দেয় না। প্রযোজ্য মান অনুযায়ী সনদদানকারী সংস্থা নিরীক্ষা করে সনদ প্রদান করে। ব্যবস্থাপনা-ব্যবস্থার সনদ প্রত্যেকটি পণ্য ত্রুটিমুক্ত—এমন নিশ্চয়তাও নয়।
উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিদেশি ক্রেতাদের মানসংক্রান্ত আস্থা অর্জন ও রপ্তানি সহজ করার উদ্যোগ নিয়েছে। মানসম্মত প্রক্রিয়া, নিয়মিত মূল্যায়ন ও ক্রেতার চাহিদা পূরণের মাধ্যমে এ উদ্যোগ সুনাম বাড়াতে পারে। তবে রপ্তানির জন্য সংশ্লিষ্ট দেশের বাধ্যতামূলক পণ্যমানে সম্মতি ও অন্যান্য শর্তও পূরণ করতে হবে; সব পণ্যের রপ্তানিতে ISO সনদ সর্বজনীন বাধ্যতামূলক শর্ত নয়।
১১. উদ্দীপক
যে সকল সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে।
মূলধন উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। মূলধন ছাড়া শুধু শ্রম দিয়ে যে পরিমাণ পণ্যসামগ্রী উৎপাদন করা যায়, মূলধনের সাহায্যে তার চেয়ে অনেক বেশি পণ্যসামগ্রী উৎপাদন করা সম্ভব। সাধারণত উৎপাদনের ক্ষেত্রে মূলধন যত বাড়ানো যাবে উৎপাদনের পরিমাণ তত বেশি বৃদ্ধি পাবে। তাই বলা যায়, মূলধন উৎপাদনশীল।
উদ্দীপকে উল্লিখিত রাহেলা বেগম পিঠা তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
দ্রব্যের আকার-আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। প্রকৃতিপ্রদত্ত অনেক পণ্যই সরাসরি ব্যবহার করা যায় না। তার বিভিন্ন রূপ পরিবর্তনের প্রয়োজন হয়। যেমন- কাঠের রূপ পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করা হয়।
উদ্দীপকে যশোর শহরের পার্ক রোডের বাসিন্দা রাহেলা বেগম প্রতিবছর শীতকালে বিক্রির উদ্দেশ্যে পিঠা তৈরি করেন। এজন্য স্থানীয় বাজার থেকে পিঠা তৈরির বিভিন্ন উপকরণ যেমন- চালের গুঁড়া, নারিকেল, গুড় ইত্যাদি সতর্কভাবে ক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে তিনি প্রয়োজনীয় উপকরণের রূপ পরিবর্তন করে পিঠায় রূপান্তর করছেন; যা রূপগত উপযোগ সৃষ্টি করে।
রাহেলা বেগমের ফাস্টফুডের দোকানগুলোতে পিঠা সরবরাহের সিদ্ধান্তটি চাহিদা বিবেচনায় যৌক্তিক। উক্ত কাজের মাধ্যমে তিনি স্থানগত উপযোগ সৃষ্টি করবেন।
কোনো দ্রব্য একস্থান থেকে অন্যস্থানে পৌছানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়।
উদ্দীপকে যশোর শহরের পার্ক রোডের বাসিন্দা রাহেলা বেগম প্রতিবছর শীতকালে বিক্রির উদ্দেশ্যে পিঠা তৈরি করেন। তার উৎপাদিত পিঠাগুলো মানসম্মত হওয়ায় এর চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বর্তমানে তিনি দেশের নামকরা ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্ত নেন। তার বর্তমান সিদ্ধান্তের ফলে একটি নির্দিষ্ট স্থানে পিঠা উৎপাদন হলেও সারাদেশের ভোক্তা তা ভোগ করতে পারবেন। মূলত পরিবহন ব্যবস্থার মাধ্যমেই তিনি পণ্যকে বিভিন্ন স্থানে সরবরাহ করবেন; যা স্থানগত উপযোগ সৃষ্টি করে।
যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে, কাঙ্ক্ষিত মুনাফা অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। যেহেতু কোনো পণ্যের ক্রেতা বা ভোক্তারা একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকেন না, তাই ভোক্তাদের দ্বারপ্রান্তে পণ্য পৌছে দিতে স্থানগত উপযোগ সৃষ্টির কোনো বিকল্প নেই। সুতরাং উদ্দীপকে রাহেলা বেগমের পিঠার চাহিদা বিবেচনায় একথা নিঃসন্দেহেই বলা যায় যে, রাহেলা বেগমের ফাস্টফুডের দোকানগুলোতে পিঠা সরবরাহের সিদ্ধান্তটি যৌক্তিক।