ময়মনসিংহ বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জনাব আরব আলী মৌসুমে বৃহত্তর ফরিদপুর ও পাবনা অঞ্চল হতে - পেঁয়াজ ও রসুন সংগ্রহ করে দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে সরবরাহ করেন। এ সময় বিদেশ হতে প্রচুর পেঁয়াজ ও রসুন আমদানি হওয়ায় পেঁয়াজ ও রসুনের দাম কমে যায়। তাই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তিনি দ্রুত সেগুলো বিক্রি করে দেন। ভবিষ্যতে এরূপ পরিস্থিতি মোকাবিলায় তিনি ভিন্ন ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন।
উত্তর মোট উৎপাদন একক এবং মোট শ্রমঘণ্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে।
উত্তর উৎপাদনের প্রক্রিয়ায় পণ্যদ্রব্য সংগ্রহ থেকে ভোগের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করা হয় বলে উৎপাদনকে একটি চলমান প্রক্রিয়া বলা হয়।
প্রকৃতিপ্রদত্ত সম্পদকে রূপগত পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। এটি একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় প্রকৃতি থেকে প্রাপ্ত উপকরণকে ভোগের উপযোগী করার জন্য বিভিন্ন ধরনের কার্যাদি সম্পাদন করা হয়। যেমন- আমের জুস বানানোর জন্য বাগান থেকে আম সংগ্রহ থেকে শুরু করে কারখানায় প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করা হয়।
উত্তর জনাব আরব আলী পেঁয়াজ ও রসুন সংগ্রহের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছেন।
পণ্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে। পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। পণ্য বণ্টনের ক্ষেত্রে একটি অন্যতম বাধা হলো মালিকানা পরিবর্তন। এরূপ বাধা দূর করার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়।
উদ্দীপকে জনাব আরব আলী মৌসুমে বৃহত্তর ফরিদপুর ও পাবনা অঞ্চল হতে পেঁয়াজ ও রসুন সংগ্রহ করে দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে সরবরাহ করেন। এখানে দেখা যাচ্ছে জনাব আরব আলী ফরিদপুর ও পাবনা অঞ্চল থেকে পণ্য সংগ্রহ করেন অর্থাৎ সরবরাহকারীর কাছ থেকে পণ্যের মালিকানা গ্রহণ করেন। উক্ত কাজের মাধ্যমে তিনি স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন। পরবর্তীতে দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে সরবরাহের মাধ্যম তিনি স্থানগত উপযোগও সৃষ্টি করেন।
উত্তর জনাব আরব আলী ঝুঁকি কমাতে গুদামজাতকরণ ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন; যা পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে।
উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে একসময়ের পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে। ফলে নির্দিষ্ট মৌসুম ছাড়াও পণ্য ভোগ বা ব্যবহার করা সম্ভব হয়।
উদ্দীপকে জনাব আরব আলী মৌসুমে বৃহত্তর ফরিদপুর ও পাবনা অঞ্চল হতে পেঁয়াজ ও রসুন সংগ্রহ করে দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে সরবরাহ করেন। এ সময় বিদেশ হতে প্রচুর পেঁয়াজ ও রসুন আমদানি হওয়ায় পেঁয়াজ ও রসুনের দাম কমে যায়। তাই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তিনি দ্রুত সেগুলো বিক্রি করে দেন। এখানে দেখা যাচ্ছে, চলতি মৌসুমে প্রচুর পেঁয়াজ ও রসুন আমদানি হওয়ায় তিনি পণ্যের প্রকৃত মূল্য পাচ্ছেন না। এমতাবস্থায় তার প্রয়োজন উক্ত। পেঁয়াজ ও রসুন সংরক্ষণ করে রাখা এবং পরবর্তী মৌসুমে দাম বৃদ্ধি পেলে তা বিক্রয় করা। ফলে একসময় উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময় ব্যবহারের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হবে।
একই ধরনের পণ্য সকল সময়ে উৎপাদন করা যায় না বা সকল পণ্য সবসময় ব্যবহার করা হয় না। আবার সকল সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহারে উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে; যা গুদামজাত করে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব। উদ্দীপকেও জনাব আরব আলীর উচিত পণ্যগুলো পরবর্তী মৌসুম পর্যন্ত সংরক্ষণ করে গুদামজাতকরণের কাজ সম্পাদন করা। এর ফলে একদিকে যেমন তিনি ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ভোক্তারাও উক্ত পণ্যের সরবরাহ সকল মৌসুমে পেতে পারবেন।

২. উদ্দীপক

নাহিয়ান ইলেকট্রনিক্স কোম্পানি ২০২৪ সালে ২০০ টাকা মূল্যের ১,০০,০০০ এলইডি বাল্ব উৎপাদন করে, যার মূল্য ২,০০,০০,০০০ টাকা। বাল্ব উৎপাদনে ৫০,০০,০০০ টাকার যন্ত্রপাতি এবং মজুরি বাবদ ৫,৫০,০০০ টাকা ব্যয় হয়। উক্ত বাল্ব উৎপাদনে মোট যন্ত্র সময় বাবদ ব্যয় হয় ২৫০০ ঘণ্টা। প্রতিষ্ঠানটির ২০২২ ও ২০২৩ সালের মোট উৎপাদনশীলতা ছিল যথাক্রমে ৩.১৫ ও ৩.৩০।
উত্তর সেবা প্রদানের মাধ্যমে অভাব পূরণের যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলে।
উত্তর উৎপাদন এবং উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদশীলতা বলে।
যেকোনো প্রতিষ্ঠানের জন্য উৎপাদনশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দক্ষতার সাথে বিভিন্ন উপকরণ ব্যবহার করা যায়। পণ্য উৎপাদনে কাঁচামাল, শ্রম, যন্ত্র ইত্যাদি উপকরণ ব্যবহার করা হয়। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে এ সকল উপকরণের কাম্য ব্যবহার নিশ্চিত করে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়।
উত্তর

নাহিয়ান ইলেকট্রনিক্স কোম্পানির ২০২৪ সালের যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করা হলো:
আমরা জানি,

$ \text { যন্ত্রের উৎপাদনশীলতা }=\frac{\text { মোট উৎপাদন একক }}{\text { মোট যন্ত্রের সময় }} $

$ =\frac{\text { ১,০০,০০০ একক }}{\text { ২৫০০ ঘণ্টা }}=৪০ \text { একক (প্রতি ঘন্টা)। }$

নাহিয়ান ইলেকট্রনিক্স কোম্পানির ২০২৪ সালের যন্ত্রের উৎপাদনশীলতা ৪০ একক (প্রতি ঘণ্টা)।

উত্তর

উদ্দীপকে দেওয়া উপকরণ ব্যয় ধরে মোট ব্যয় = ৫০,০০,০০০ + ৫,৫০,০০০ = ৫৫,৫০,০০০ টাকা।

২০২৪ সালের মোট উৎপাদনশীলতা = ২,০০,০০,০০০ ÷ ৫৫,৫০,০০০ ≈ ৩.৬০। এখানে মধ্যবর্তী লাইনে ৩,০০,০০,০০০ লেখা উৎসের ভুল।

২০২২ ও ২০২৩ সালে অনুপাত ছিল ৩.১৫ ও ৩.৩০; একই ভিত্তিতে ২০২৪-এর অনুপাত বেশি। তবে উৎপাদনমূল্য-ব্যয়ের অনুপাত বেশি হওয়া মানেই নিট মুনাফার পরিমাণও সর্বাধিক নয়। মুনাফা বিচার করতে প্রকৃত বিক্রয় ও সব প্রাসঙ্গিক ব্যয় জানা প্রয়োজন; উদ্দীপকে না-দেওয়া ব্যয় শূন্য বলে নিশ্চিত করা যায় না।

৩. উদ্দীপক

হামিদ মিয়া একজন গরিব চাষি। তিনি স্ত্রী ও ৫ সন্তান নিয়ে কোনো রকমে দিনাতিপাত করতেন। পরবর্তীতে তিন ছেলেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে প্রেরণ করে। দক্ষ হওয়ায় তারা ভালো বেতনের কাজ পায়। ফলে তারা প্রচুর অর্থ দেশে প্রেরণ করে। বর্তমানে হামিদের সংসারে বেশ সচ্ছলতা ফিরে এসেছে। তিনি এখন পাকা বাড়ি ও একটি গাড়ি ক্রয়ের কথা ভাবছেন।
উত্তর যে সকল উপাদান (ভূমি, শ্রম, মূলধন, সংগঠন) ব্যবহারের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয় তাদেরকে উৎপাদনের উপকরণ বলে।
উত্তর যে সকল সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে।
উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভূমি প্রকৃতির দান আর মূলধন মানুষের সৃষ্টি। এর মধ্যে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। কারণ প্রাকৃতিক সম্পদে মানুষ শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করে পণ্যদ্রব্য উৎপাদন করে এবং সেই পণ্যদ্রব্যগুলো যখন পুনরায় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন তাকে মূলধন বলে। অর্থাৎ মূলধন ভূমি ও শ্রমের মতো মৌলিক উপাদান নয়। এটি উৎপাদন করার পর পরবর্তীতে আয় বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয়। তাই বলা যায়, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।
উত্তর হামিদ মিয়া শারীরিক শ্রমের সাথে যুক্ত ছিলেন।
উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক বা শারীরিক পরিশ্রমকে শারীরিক শ্রম বলে। শ্রম উৎপাদনের একটি জীবন্ত উপাদান। শ্রমিক তার কাজ সম্পাদন করতে দৈহিক শক্তির ব্যবহার করে যা শারীরিক শ্রম হিসেবে বিবেচিত।
উদ্দীপক হামিদ মিয়া একজন গরিব চাষি। তিনি স্ত্রী ও ৫ সন্তান নিয়ে কোনো রকমে দিনাতিপাত করতেন। হামিদ মিয়ার সম্পাদিত কৃষিকাজ একটি দৈহিক কাজ। উক্ত কাজটি ফলাফল অর্জন করতে তার শারীরিক শক্তি ব্যয় করতে হয়। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, উদ্দীপকের হামিদ মিয়ার কাজটি শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত।
উত্তর "শ্রমগতিশীলতাই হামিদ মিয়ার সচ্ছলতার মূল কারণ" উক্তিটি যৌক্তিক। এখানে শ্রমের ভৌগোলিক গতিশীলতা প্রকাশ পায়।
শ্রমিক তার কাজের উদ্দেশ্যে একস্থান থেকে অন্যস্থান, একপেশা থেকে অন্যপেশা অথবা একশিল্প থেকে অন্যশিল্পে গমন করাকে শ্রমের গতিশীলতা বলে। একই উদ্দেশ্যে শ্রমিক যখন একস্থান থেকে অন্যস্থানে গমন করে তখন তাকে শ্রমের ভৌগোলিক গতিশীলতা বলে। শ্রম নির্দিষ্ট স্থান বা কাজে স্থির থাকে না; বরং প্রয়োজনে তা পরিবর্তন করতে পারে।
উদ্দীপকে হামিদ মিয়া একজন গরিব চাষি। তিনি স্ত্রী ও ৫ সন্তান নিয়ে কোনো রকমে দিনাতিপাত করতেন। পরবর্তীতে তিন ছেলেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে প্রেরণ করেন। দক্ষ হওয়ায় তারা ভালো বেতনের কাজ পায়। ফলে তারা প্রচুর অর্থ দেশে প্রেরণ করে। বর্তমানে হামিদের সংসারে বেশ সচ্ছলতা ফিরে এসেছে। এখানে তার তিন ছেলে কাজের উদ্দেশ্যে একদেশ থেকে অন্যদেশে গমন করে; যা শ্রমের ভৌগোলিক গতিশীলতাকে প্রকাশ করে।
উৎপাদনের, প্রধান হাতিয়ার হলো শ্রমিক বা শ্রম। উৎপাদনের চাকা সচল রাখার জন্য শ্রমিকের শ্রম প্রয়োজন। হামিদ মিয়া একজন গরিব চাষি হলেও তিন ছেলেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে প্রেরণ করেন। উক্ত ভৌগোলিক গতিশীলতার কারণেই তারা প্রচুর অর্থ দেশে প্রেরণ করে। বর্তমানে হামিদের সংসারে বেশ সচ্ছলতা ফিরে এসেছে। তিনি এখন পাকা বাড়ি ও একটি গাড়ি ক্রয়ের কথা ভাবছেন। তাই বলা যেতে পারে, শ্রমের গতিশীলতাই জনাব হামিদ মিয়ার সচ্ছলতার মূল কারণ।

৪. উদ্দীপক

কৌশিক মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরে এবং তা বাজারে বিক্রি করে। প্রতিদিনের আয় হতে তিনি কিছু টাকা জমা করে রাখেন। পুরো এক বছরের সঞ্চিত অর্থ দিয়ে মাছ ধরার জন্য একটি আধুনিক জাল কেনেন।
উত্তর পণ্য ডিজাইনের শেষ ধাপ হচ্ছে চূড়ান্ত উৎপাদন।
উত্তর মাটি, মাটির উর্বরাশক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদনদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছে তাই হলো ভূমি।
ভূমি প্রকৃতির অবারিত দান, সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না। মাটির উর্বরাশক্তি, সূর্যালোক, বৃষ্টিপাত, আবহাওয়া, খনিজ সম্পদ, বনজ সম্পদ সবই প্রকৃতি মানুষকে মুক্তহস্তে দান করেছে। প্রকৃতির এরূপ অমূল্য দানের ওপর নির্ভর করেই মানুষ উৎপাদনকার্য সম্পাদন ও অভাবপূরণে সচেষ্ট থাকে।
উত্তর কৌশিকের কাজটি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্ভুক্ত।
যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদনকার্য সম্পাদন করে। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদের কার্য বণ্টন ও কর্তৃত্ব অর্পণ করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনকে ত্বরান্বিত করতে সংগঠন প্রধান ভূমিকা পালন করে।
উদ্দীপকে কৌশিক মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরে এবং তা বাজারে বিক্রি করে। প্রতিদিনের আয় হতে তিনি কিছু টাকা জমা করে রাখেন। পুরো এক বছরের সঞ্চিত অর্থ দিয়ে মাছ ধরার জন্য একটি আধুনিক জাল কেনেন। এখানে তিনি নিজেই মাছ ধরাসহ যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। আবার পরবর্তীতে তিনি মূলধন সংগ্রহ করে উৎপাদনের যাবতীয় উপকরণ একত্র করেন। অর্থাৎ তার কাজের মাধ্যমে উৎপাদনের যাবতীয় উপকরণের সঠিক সমন্বয় ঘটে; যা উৎপাদনের সংগঠন উপকরণকে নির্দেশ করে।
উত্তর হ্যাঁ, কৌশিকের আধুনিক জাল ক্রয় উৎপাদনের উৎপাদিত উপাদান মূলধন উপকরণের অন্তর্ভুক্ত।
যেসব সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধনকে উৎপাদনের চালিকাশক্তি বা জীবনীশক্তিও বলা হয়। এটি অতীত শ্রমের ফল যা উৎপাদনের উৎপাদিত উপাদান হিসেবে বিবেচিত।
উদ্দীপকে কৌশিক মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরে এবং তা বাজারে বিক্রি করে। প্রতিদিনের আয় হতে তিনি কিছু টাকা জমা করে রাখেন। পুরো এক বছরের সঞ্চিত অর্থ দিয়ে মাছ ধরার জন্য একটি আধুনিক জাল কেনেন। এখানে তিনি প্রথমে মূলধন গঠন করেন এবং মাছের আধুনিক জাল ক্রয় করেন। উক্ত জাল একটি সম্পদ যা পরবর্তীতে তার আয় বৃদ্ধিতে সহায়তা করবে। তাই বলা যায়, তার। ক্রয়কৃত জাল মূলধনের অন্তর্ভুক্ত।
বিভিন্ন উপক্রণ ব্যবহার করে পণ্য উৎপাদন করা হয়। এর মধ্যে ভূমি প্রাকৃতিক দান এবং শ্রম একটি জীবন্ত উপাদান। তবে মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ। কেননা মূলধন অতীত শ্রমের ফসল। এটি পূর্বেই শ্রম ও যান্ত্রিকশক্তি ব্যবহার করে উৎপাদিত পণ্যে রূপান্তর করা হয় এবং পরবর্তীতে তা মূলধন হিসেবে উৎপাদন কাজে ব্যবহৃত হয়। উদ্দীপকের জনাব কৌশিকের ক্রয়কৃত জালটিও অতীত শ্রমের ফল। কেননা প্রথমে শ্রম ও শক্তি ব্যবহার করে উক্ত জাল উৎপাদন করা হয় এবং পরবর্তীতে তা মাছ ধরার কাজে ব্যবহার হয়। তাই বলা যায়, কৌশিকের আধুনিক জাল ক্রয় উৎপাদনের উৎপাদিত উপাদান মূলধন উপকরণের অন্তর্ভুক্ত।

৫. উদ্দীপক

আশরাফ বেকারি উন্নত মানের পণ্য তৈরি করার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করে। সে অনুযায়ী উপকরণাদি এবং কার্যাবলির সমন্বয়সাধন করে। এতে প্রতিষ্ঠানটি ন্যায্যমূল্যে মান ও রুচিসম্মত পণ্য সরবরাহ করতে পারে। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকা এবং বিদেশে পণ্য রপ্তানির জন্য একটি সনদ গ্রহণের কথা ভাবছে।
উত্তর BSTI এর পূর্ণরূপহলো Bangladesh Standards and Testing Institution.
উত্তর মানুষের প্রয়োজন এবং অভাব মেটায়। ওই সেবা হলো কোনো কাজ বা সুবিধা, যা স্পর্শ করা যায় না, কিন্তু।
সেবা এমন একটি বিষয়, যা অল্প সময়ের জন্যও সংরক্ষণ করা যায় না। যেমন কেউ যদি ভ্রমণে বাংলাদেশ বিমানের টিকেট কিনে এবং সময়মত বিমানে উঠতে না পারে , তাহলে সে টিকেট কার্যকর হয় না।
এছাড়াও হোটেলের কক্ষ খালি থাকা, সিনেমা হলের খালি আসন ! ইত্যাদি সেবার পচনশীলতা প্রকাশ করে।
উত্তর আশরাফ বেকারির পণ্য তৈরির কাজটি উৎপাদন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত।
চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলিকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা পণ্য উৎপাদনের কাজে ব্যবহার হয়। উৎপাদন ব্যবস্থাপনার সাহায্যে নির্ধারিত পরিমাণ ও চাহিদামাফিক পণ্য ন্যূনতম ব্যয়ে উৎপাদন করা যায়।
উদ্দীপকে আশরাফ বেকারি উন্নত মানের পণ্য তৈরি করার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করে। সে অনুযায়ী উপকরণাদি এবং কার্যাবলির সমন্বয়সাধন করে। এতে প্রতিষ্ঠানটি ন্যায্যমূল্যে মান ও রুচিসম্মত পণ্য সরবরাহ করতে পারে। এখানে দেখা যায়, তিনি পণ্য উৎপাদনের জন্য উৎপাদন পরিকল্পনা, সংগঠন ও সমন্বয়সংক্রান্ত কাজ করেন; যা উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্গত।
উত্তর

উদ্দীপকে আন্তর্জাতিক মান অনুসরণের মাধ্যমে বিদেশি ক্রেতার আস্থা অর্জনের কথা বোঝানো হয়েছে। ISO আন্তর্জাতিক মান প্রণয়ন করে; ISO নিজে সনদ দেয় না। প্রযোজ্য মান অনুসরণের সনদ স্বাধীন সার্টিফিকেশন সংস্থা দেয়।

মানসম্মত উৎপাদন ও উপযুক্ত সনদ ব্যবস্থাপনা উন্নত করা, ত্রুটি কমানো ও বাজারের নির্দিষ্ট শর্ত পূরণে সহায়তা করতে পারে। তবে সব পণ্য বা রপ্তানির জন্য একই ISO সনদ বাধ্যতামূলক নয়। পণ্যের ধরন, গন্তব্য বাজারের বিধান, নিরাপত্তা ও ক্রেতার চাহিদা বিবেচনা করতে হবে; সনদ একাই বিক্রয় বা মানের সব দিক নিশ্চিত করে না।

৬. উদ্দীপক

জনাব আবির পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা বেড়াতে যাবেন। তিনি ড্রিম পার্ক ও রিসোর্ট' এর সাথে যোগাযোগ করেন। জনাব আবির যে ধরনের সুবিধা চান তা জেনে ব্যবস্থাপক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কর্তৃপক্ষ তাদের কার্যক্রম এমনভাবে পরিচালনা করেন যাতে সকল ধরনের গ্রাহকের পছন্দ ও চাহিদা অনুযায়ী সুবিধা প্রদান করতে পারেন। এতে প্রতিষ্ঠানটি সুনামের সাথে গ্রাহকদের সন্তুষ্ট করতে পারছে।
উত্তর যে সকল দৃশ্যমান বস্তু মানুষের অভাব মেটাতে সক্ষম এবং বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থাপন করা হয় তাকে দ্রব্য বলে।
উত্তর পণ্য বিক্রয়ের পর যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে।
বিক্রয়ের পর কোম্পানিগুলো ওয়ারেন্টি, গ্যারান্টি প্রদান করে থাকে এতে কোম্পানির প্রতি ক্রেতার আস্থা তৈরি হয়। সাধারণত ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে এ ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে। বিক্রয়োত্তর সেবার কারণে কোম্পানির ব্যয় অনেকটাই বেড়ে যায় তবে এতে কোম্পানির সুনাম বৃদ্ধি পাওয়ার ফলে সার্বিকভাবে কল্যাণ বয়ে আনে।
উত্তর উদ্দীপকে পর্যটন সেবাখাতের কথা উল্লেখ করা হয়েছে।
উৎপাদনের যে খাত কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন না করে এমন কিছু বিষয় উৎপাদন করে যা মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবাখাত বলে। বর্তমান বিশ্বায়নের যুগে সেবাখাতের প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পর্যটন সেবাখাত হলো সেবাখাতের একটি উপখাত। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট পর্যটনখাতের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে জনাব আবির পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা বেড়াতে যাবেন। তিনি ড্রিম পার্ক ও রিসোর্ট' এর সাথে যোগাযোগ করেন। জনাব আবির যে ধরনের সুবিধা চান তা জেনে ব্যবস্থাপক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তারা এমনকিছু বিষয় প্রদান করে যা দৃশ্যমান নয় কিন্তু গ্রাহকদের আবাসিক ও বিনোদন সুবিধা প্রদান করে। উল্লেখ্য, গ্রাহকরা উক্ত সেবা গ্রহণ করলেও তারা দৃশ্যমান কিছুর মালিকানা গ্রহণ করতে পারে না। এসব বৈশিষ্ট্য থেকে বোঝা যায়, তাদের রিসোর্টটি পর্যটন সেবাখাতের অন্তর্গত।
উত্তর "ক্রেতাকেন্দ্রিকতার যথাযথ অনুসরণই ব্যবসায়ের সফলতার মূল কারণ" - উক্তিটির সাথে আমি একমত।
ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা অর্জন ত্বরান্বিত হয়।
উদ্দীপকে জনাব আবির পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা বেড়াতে যাবেন। তিনি ড্রিম পার্ক ও রিসোর্ট -এর সাথে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ তাদের কার্যক্রম এমনভাবে পরিচালনা করেন যাতে সকল ধরনের গ্রাহকের পছন্দ ও চাহিদা অনুযায়ী সুবিধা প্রদান করতে পারেন। এতে প্রতিষ্ঠানটি সুনামের সাথে গ্রাহকদের সন্তুষ্ট করতে পারছে। কর্তৃপক্ষের প্রতিটি ক্রেতার জন্য চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতার অন্তর্গত।
ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য বা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। অনুরূপভাবে বলা যায়, উদ্দীপকের ড্রিম পার্ক ও রিসোর্টের সফলতার মূল কারণ হলো ক্রেতাকেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন।

৭. উদ্দীপক

"থ্রি স্টার টেকনোলজি” পাঁচ বৎসর যাবৎ রাইস কুকার তৈরি ও বিপণন করছে। প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্যের জন্য ২ বছরের ওয়ারেন্টি দেয়। অতি সম্প্রতি একজন ক্রেতা পণ্যটি ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মামলা করলে আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য কর্তৃপক্ষ পণ্যের পুনঃনকশায়ন ও কর্মীদের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেয়।
উত্তর পণ্যের আবরণকে আকৃষ্ট করার জন্য যে ডিজাইন করা হয় তাকে প্যাকিং ডিজাইন বলে।
উত্তর মান যেমন ক্রেতাদের প্রত্যাশার বহিঃপ্রকাশ, তেমনি সার্বিক মান ব্যবস্থাপনা হলো ক্রেতাদের প্রত্যাশা পূরণের ব্যবস্থা।
সার্বিক মান ব্যবস্থাপনা হলো সেই মতবাদ, যা তিনটি নীতির ওপর গুরুত্ব দেয়। এগুলো হলো- ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়ন। অর্থাৎ সার্বিক মান ব্যবস্থাপনা হলো মানের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে ক্রেতাদের প্রত্যাশা সন্তুষ্টিসহকারে পূরণার্থে পণ্যের নকশাকরণ, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়করণ, উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে উন্নত জ্ঞান অর্জন, প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সকলকে সম্পৃক্ত করে উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ।
উত্তর উদ্দীপকে উল্লিখিত ক্ষতিপূরণ প্রদান বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্গত।
কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে তা সমাধান বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। পণ্যে এ ধরনের ত্রুটি থাকলে তা ক্রেতা ও ভোক্তাদের অসন্তুষ্ট করে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয়।
উদ্দীপকে 'থ্রি স্টার টেকনোলজি' পাঁচ বৎসর যাবৎ রাইস কুকার তৈরি ও বিপণন করছে। প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্যের জন্য ২ বছরের ওয়ারেন্টি - দেয়। অতি সম্প্রতি একজন ক্রেতা পণ্যটি ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মামলা করলে আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। উক্ত ব্যয় পণ্য বিক্রয়ের পর ওয়ারেন্টি ও মামলা বাবদ সংঘটিত হয়; যা বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত।
উত্তর প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং ভবিষ্যৎ ঝুঁকি হ্রাসকল্পে থ্রি স্টার টেকনোলজির নিবারণ ব্যয় নির্বাহের সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি।
ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নির্বাচন ও প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয় বলে। উক্ত ব্যয় পণ্যকে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে। প্রশিক্ষণ, পুনঃডিজাইন, পুনঃপ্রক্রিয়া এ ধরনের ব্যয়ের অন্তর্গত।
উদ্দীপকে 'থ্রি স্টার টেকনোলজি' পাঁচ বৎসর যাবৎ রাইস কুকার তৈরি ও বিপণন করছে। অতি সম্প্রতি একজন ক্রেতা পণ্যটি ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মামলা করলে আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখার জন্য কর্তৃপক্ষ পণ্যের পুনঃনকশায়ন ও কর্মীদের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেয়। এখানে প্রতিষ্ঠানটি পুনঃডিজাইন ও প্রশিক্ষণ ব্যয় নির্বাহ করে। এ ধরনের ব্যয় উৎপাদন করার পূর্বে পণ্যকে ত্রুটিমুক্ত রাখার জন্য করা হয়; যা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত।
পণ্য যেন ত্রুটিপূর্ণ না হয় এজন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়, ত্রুটি চিহ্নিত ও সংশোধন করা হয় এবং ক্রেতাদের পরিবর্তিত চাহিদা পূরণের জন্য পণ্য ও প্রক্রিয়ার পুনঃডিজাইন করা হয়। এ বিষয়গুলো কোনো কোনোটি প্রত্যক্ষভাবে এবং কোনো কোনোটি পরোক্ষভাবে পণ্যের মান উন্নয়নে সহায়তা করে। এ কারণে ব্যয়ের দিকে না তাকিয়ে প্রতিষ্ঠানটি তাদের পণ্যের মান উন্নয়ন করার পদক্ষেপ গ্রহণ করেছে; যা সম্পূর্ণরূপে যৌক্তিক বলে আমি মনে করি।

৮. উদ্দীপক

দুলু মিয়া স্থানীয় শহরে 'পিউর ওয়াটার' নামে বোতলজাত পানি বিক্রি করে আসছে। এছাড়া বড় জারে স্থানীয় হোটেল ও বাসাবাড়িতেও পানি সরবরাহ করছে। সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কারখানাটি পরিদর্শন করেন। তারা সেখানে নোংরা পরিবেশ ও ত্রুটিযুক্ত যন্ত্রপাতি দেখতে পান। এছাড়া দুলু মিয়া পণ্যের গুণগত মানের সরকারি অনুমোদন দেখাতে পারেনি। কর্তৃপক্ষ তাকে -জরিমানা করে কারখানাটি সিল করে দেন।
উত্তর ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাই হলো মান।
উত্তর ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মানসংরক্ষণ ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রমকে মান ব্যবস্থাপনা বলে।
মান ব্যবস্থাপনা পণ্যের মানের নিশ্চয়তা প্রদান করে। পণ্যের মানের মধ্যে পণ্যের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা তা দেখা মান ব্যবস্থাপনার কাজ। এ সকল কাজের মাধ্যমে মান ব্যবস্থাপনা পণ্যের মান নিশ্চিত করে যা ক্রেতাদের পণ্য ক্রয়ে সহায়তা করে। মানসম্পন্ন পণ্য বিক্রয়ের ফলে পণ্যের প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টির মাধ্যমে মুনাফা বৃদ্ধি পায়।
উত্তর দুলু মিয়া দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে অনুমোদন নেননি।
BSTI হলো এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে।
উদ্দীপকে দুলু মিয়া স্থানীয় শহরে 'পিউর ওয়াটার' নামে বোতলজাত পানি বিক্রি করে আসছেন। সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কারখানাটি পরিদর্শন করেন। তারা সেখানে নোংরা পরিবেশ ও ত্রুটিযুক্ত যন্ত্রপাতি দেখতে পান। এছাড়া দুলু মিয়া পণ্যের গুণগত মানের সরকারি অনুমোদন দেখাতে পারেন নি। উদ্দীপকে যে সংস্থাটির অনুমোদনের কথা বলা হয়েছে তা হচ্ছে BSTI। কেননা বাংলাদেশের একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা যা পণ্যের মানসনদ প্রদান করে থাকে।
উত্তর আমার মতে, দুলু মিয়া নিবারণ ব্যয়ের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। তিনি তার উৎপাদন প্রক্রিয়াকে পুনঃডিজাইন ও পুনঃপ্রক্রিয়ার মাধ্যমে উক্ত সমস্যার সমাধান করতে পারবেন।
ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নির্বাচন ও প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয় বলে। উক্ত ব্যয় পণ্যকে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে। প্রশিক্ষণ, পুনঃডিজাইন, পুনঃপ্রক্রিয়া এ ধরনের ব্যয়ের অন্তর্গত।
উদ্দীপকে দুলু মিয়া স্থানীয় শহরে 'পিউর ওয়াটার' নামে বোতলজাত পানি বিক্রি করে আসছেন। সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কারখানাটি পরিদর্শন করেন। তারা সেখানে নোংরা পরিবেশ ও ত্রুটিযুক্ত যন্ত্রপাতি দেখতে পান। তাছাড়া তিনি BSTI এর মানসনদ প্রদর্শন করতে ব্যর্থ হন। ফলে কর্তৃপক্ষ তাকে।
জরিমানা করে কারখানাটি সিল করে দেন। এখন তার প্রয়োজন উৎপাদন প্রক্রিয়াকে পুনরায় ডিজাইন করে কারখানার পরিবেশ ও যন্ত্রপাতির ত্রুটি দূর করা; যা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত।
পণ্য যেন ত্রুটিপূর্ণ না হয় এজন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়, ত্রুটি চিহ্নিত ও সংশোধন করা হয় এবং ক্রেতাদের পরিবর্তিত চাহিদা পূরণের জন্য পণ্য ও প্রক্রিয়ার পুনঃডিজাইন করা হয়। এ বিষয়গুলো কোনো কোনোটি প্রত্যক্ষভাবে এবং কোনো কোনোটি পরোক্ষভাবে পণ্যের মান উন্নয়নে সহায়তা করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ও উৎপাদন পরিবেশ দুটি ত্রুটিযুক্ত। তাই তাদের প্রয়োজন উত্ত ত্রুটি নিরসনে উৎপাদন প্রক্রিয়াকে পুনঃডিজাইন করা ও যন্ত্রপাতির মান উন্নয়ন করা। এসব নিবারণ ব্যয় সম্পাদনের মাধ্যমে দুলু মিয়া তার সমস্যা সমাধান করতে পারবেন বলে আমি মনে করি। তবে পরবর্তীতে অবশ্যই তাকে BSTI থেকে মানসনদ গ্রহণ করতে হবে।

৯. উদ্দীপক

চৌধুরী আনাস একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য তিনি পণ্য ডিজাইনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করে থাকেন। এছাড়া উৎপাদন ব্যয়কেও বিবেচনা করেন। উন্নত ও রুচিশীল ডিজাইন এবং উৎপাদন ব্যয় কমানোর ফলে প্রতিষ্ঠানটি সহজেই গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়।
উত্তর উৎপাদিতব্য পণ্যের আকার, ধরন, মান ইত্যাদি পণ্য উৎপাদনের পূর্বেই ঠিক করাকে পণ্য ডিজাইন বলে।
উত্তর যে ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয় তাকে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলে।
নান্দনিক ডিজাইন পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়ক। এ ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মান পূর্বের ন্যায় রেখে পণ্যের রং, স্টাইল ও বাহ্যিক ডিজাইনের পরিবর্তন করা হয়। এ ধরনের ডিজাইনের ক্ষেত্রে পণ্যটি পূর্ব থেকেই বাজারে থাকে এবং দীর্ঘদিন ধরে ক্রেতারা তা ক্রয় করে। এছাড়া এরূপ ডিজাইনে ক্রেতাদের নিকট পণ্যের আকর্ষণ বাড়ানোর চেষ্টা চালানো হয় যা পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে।
উত্তর উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপক পণ্যের উৎপাদন ডিজাইন অনুসরণ করেন।
কোনো পণ্য ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি করার সাথে সাথে পণ্যের গুণগত মানও বৃদ্ধি ঘটে।
উদ্দীপকে চৌধুরী আনাস একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য তিনি পণ্য ডিজাইনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করে থাকেন। এছাড়া উৎপাদন ব্যয়কেও বিবেচনা করেন। 'উৎপাদন প্রক্রিয়ায় উক্ত প্রযুক্তি ব্যবহার উৎপাদন ডিজাইনকে নির্দেশ করে। তাছাড়া উৎপাদন ডিজাইনের মাধ্যমেই অপচয় হ্রাস করে উৎপাদন ব্যয়কে বিবেচনায় আনা হয়। তাই বলা যায়, উৎপাদন ব্যবস্থাপক পণ্যের উৎপাদন ডিজাইন অনুসরণ করেন।
উত্তর "উৎপাদন ব্যবস্থাপকের কাজটি প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতায় সহায়তা করবে"- উক্তিটি যথার্থ।
চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলিকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা উৎপাদনে ব্যবহার হয়। আর যে বা যারা এ কাজ সম্পাদন করেন তাকে উৎপাদন ব্যবস্থাপক বলা হয়।"
উদ্দীপকে চৌধুরী আনাস একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য তিনি পণ্য ডিজাইনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করে থাকেন। এছাড়া উৎপাদন ব্যয়কেও বিবেচনা করেন। উন্নত ও রুচিশীল ডিজাইন এবং উৎপাদন ব্যয় কমানোর ফলে প্রতিষ্ঠানটি সহজেই গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়। এখানে প্রতিষ্ঠানটির গ্রাহক আস্থা অর্জনের একমাত্র কারণ হলো চৌধুরী আনাস তথা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপকের কার্যক্রম। যার ফলে প্রতিষ্ঠানটি সফলভাবে প্রতিযোগিতা মোকাবিলা করতে পারবে।
উৎপাদন ব্যবস্থাপনা হলো চূড়ান্ত পণ্য বা সেবা তৈরির উদ্দেশ্যে পণ্য ডিজাইন, মান নিয়ন্ত্রণ, সমন্বয়সংক্রান্ত কাজের সমষ্টি। নতুন নতুন প্রযুক্তির কল্যাণে প্রতিনিয়ত উৎপাদন ব্যবস্থাপনা জটিল থেকে জটিলতর হচ্ছে। এ কারণে উৎপাদন ব্যবস্থাপনার গতি ও প্রকৃতি দ্রুত পরিবর্তন হচ্ছে। বিশ্বায়নের চ্যালেঞ্জ, ব্যবসায়িক জোট, পরিবেশের প্রতি গুরুত্ব, ক্রেতামুখিতা ইত্যাদি প্রবণতা উৎপাদন ব্যবস্থাপনায় লক্ষ করা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও চৌধুরী আনাস এসব কার্যক্রমের প্রতি গুরুত্ব প্রদান করে তার ব্যবসায়ের প্রতিযোগিতা মোকাবিলা করতে পারবেন বলে আমি মনে করি।

১০. উদ্দীপক

রয়েল টেক কোম্পানি মানসম্মত ইলেকট্রিক বাইক তৈরি করে থাকে। বাইকটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ডিজাইন করে। সবগুলো অংশ এমনভাবে সংযোজন করা হয় যাতে কোনো অংশ নষ্ট হলে তা মেরামত করে ব্যবহার উপযোগী করা যায়। এছাড়া বাইকটি দেখতে আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব হওয়ায় ব্যাপক চাহিদা পরিলক্ষিত হচ্ছে।
উত্তর কোম্পানির উৎপাদন সামর্থ্য বলতে বাজারের চাহিদা মোকাবিলা করার আর্থিক ও কারিগরি সামর্থ্যকে বোঝায়।
উত্তর যে ডিজাইন পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন করা হয় তাকে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন বলে।
এক্ষেত্রে পণ্যের কার্যকারিতা বা মান প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায়। পণ্যের বর্তমান কার্যকারিতা পরিবর্তনের জন্য এ ডিজাইন করা হয়। যেমন-বর্তমানে মোবাইলে 3G এর পরিবর্তে 4G গতির ইন্টারনেট সুবিধা যোগ করা হচ্ছে ফলে ক্রেতা সন্তুষ্টি বৃদ্ধি পাচ্ছে।
উত্তর উদ্দীপকে পণ্যটির মডিউলার ডিজাইন করা হয়েছে।
পণ্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ভিন্ন ভিন্ন ডিজাইন করাকে মডিউলার ডিজাইন বলে। মডিউলার ডিজাইনে পণ্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ভাগ করে প্রত্যেক ভাগে আলাদাভাবে ডিজাইন করা হয়। ফলে পণ্যের কোনো অংশ নষ্ট হলে সম্পূর্ণ পণ্যের মেরামত প্রয়োজন হয় না।
উদ্দীপকে রয়েল টেক কোম্পানি মানসম্মত ইলেকট্রিক বাইক তৈরি করে থাকে। বাইকটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ডিজাইন করে। সবগুলো অংশ এমনভাবে সংযোজন করা হয় যাতে কোনো অংশ নষ্ট হলে তা মেরামত করে ব্যবহার উপযোগী করা যায়। উক্ত ডিজাইনের বৈশিষ্ট্যটি মডিউলার ডিজাইনের সাথে সম্পর্কযুক্ত। কেননা মডিউলার ডিজাইনেই পণ্যের বিভিন্ন ক্ষুদ্র অংশ আলাদাভাবে ডিজাইন করা হয়।
উত্তর পণ্যের ডিজাইন ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে বলে আমি মনে করি।
কোনো পণ্য উৎপাদন করার পূর্বেই তার রং, আকার-আকৃতি, ওজন, মোড়কসহ বিভিন্ন উপাদান নির্ধারণ করাকেই পণ্য ডিজাইন বলে। বিভিন্ন ধরনের ডিজাইন যেমন- ব্যবহারিক, নান্দনিক, উৎপাদন, প্যাকিং ও মডিউলার ডিজাইন পণ্য ক্রয়ে ক্রেতাকে আকৃষ্ট করে।
উদ্দীপকে রয়েল টেক কোম্পানি মানসম্মত ইলেকট্রিক বাইক তৈরি করে থাকে। তারা তাদের বাইকের ক্ষেত্রে মডিউলার ডিজাইন ব্যবহার করে থাকে। এছাড়া বাইকটি দেখতে আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব হওয়ায় ব্যাপক চাহিদা পরিলক্ষিত হচ্ছে। তাদের সমগ্রিক কাজে মডিউলার ডিজাইনের সাথে নান্দনিক ও ব্যবহারিক ডিজাইন অনুসরণ করা হয়। এসব ডিজাইন পণ্য ক্রয়ে ক্রেতাকে আকৃষ্ট করে।
পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যকে ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে যায়। অনেক দিনের পুরাতন একঘেয়েমি ডিজাইন ক্রেতাদের তোলা মাঝে তেমন আকর্ষণ সৃষ্টি করতে পারে না। কিন্তু নতুন ডিজাইনের ফলে পণ্যের আকর্ষণ সৃষ্টি হয়। নতুন ডিজাইনের মাধ্যমে পণ্যটি ক্রেতাদের মাঝে আকর্ষণীয় হলে পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি পায়। তাছাড়া ফ্যাশন, আয়, জীবনযাত্রার মান, সংস্কৃতি ইত্যাদির ওপর ক্রেতার ক্রয় অভ্যাস পরিবর্তন হয়। ক্রেতার এ ধরনের পরিবর্তনশীল চাহিদার ওপর বিবেচনা করে উৎপাদনকারী পণ্যের ডিজাইন করে থাকে। যার ফলে পণ্যের কার্যকারিতা, কাঠামো বা আবরণকে ডিজাইন করা হয়; যা ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে তোলে।

১১. উদ্দীপক

মারুফ তার বন্ধুর সহযোগিতায় কৃষকদের কাছ থেকে ৪ একর জমি লিজ নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানিতে চিংড়ি চাষ শুরু করেন। অনুকূল পরিবেশ থাকায় চিংড়ি উৎপাদন ও রপ্তানি করে তিনি বেশ লাভবান হন। তাই তিনি ব্যবসায়টি সম্প্রসারণ ও কর্মীসংখ্যা বদ্ধির সিদ্ধান্ত নেন।
উত্তর পণ্যের ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী উৎপাদন কর্মসূচি নেওয়াই হলো উৎপাদন পরিকল্পনা।
উত্তর কোনো পণ্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে।
সাধারণত একজন উৎপাদক বিক্রয়ের উদ্দেশ্য নিয়েই পণ্যসামগ্রী উৎপাদন করে থাকেন। এসব পণ্যসামগ্রী ক্রেতা বা চূড়ান্ত ভোগকারীর নিকট পৌছানোর প্রক্রিয়ায় ক্রয়-বিক্রয় প্রত্যক্ষ ভূমিকা পালন করে। মূলত এ ক্রয়-বিক্রয়ের মাধ্যমেই পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়।
উত্তর উদ্দীপকের মারুফের প্রতিষ্ঠানটি হচ্ছে একমালিকানা ব্যবসায় সংগঠন।
একক মালিকানা দ্বারা গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে একমালিকানা ব্যবসায় সংগঠন বলে। এ ধরনের সংগঠনে ব্যবসায়ের লাভ-ক্ষতি মালিক একাই বহন করেন। একমালিকানা ব্যবসায় সংগঠনের গঠন ও পরিচালনা সহজ হলেও এটি অসীম দায়বিশিষ্ট ব্যবসায় সংগঠন।
উদ্দীপকে মারুফ তার বন্ধুর সহযোগিতায় কৃষকদের কাছ থেকে ৪ একর জমি লিজ নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানিতে চিংড়ি চাষ শুরু করেন। অনুকূল পরিবেশ থাকায় চিংড়ি উৎপাদন ও রপ্তানি করে তিনি বেশ লাভবান হন। তাই তিনি ব্যবসায়টি সম্প্রসারণ ও কর্মীসংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেন। এখানে দেখা যায় মারুফ একাই ব্যবসায় সংগঠন গড়ে তুলেন। উক্ত কাজের জন্য তিনি শুধু বন্ধুদের কাছ থেকে সহযোগিতা নেন কিন্তু তাদের সাথে কোনো চুক্তি সম্পাদন করেননি। ব্যবসায়সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত তিনি একাই গ্রহণ করেন। তাছাড়া তিনি নিজেই শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ করেন। এসব বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, মারুফের প্রতিষ্ঠানটি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন।
উত্তর উদ্দীপকের ব্যবসায় সফলতা লাভের ক্ষেত্রে উৎপাদনের ভূমি উপকরণটি বিশেষভাবে ভূমিকা রেখেছে।
সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রাকৃতিক দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি।
উদ্দীপকে মারুফ তার বন্ধুর সহযোগিতায় কৃষকদের কাছ থেকে ৪ একর জমি লিজ নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানিতে চিংড়ি চাষ শুরু করেন। অনুকূল পরিবেশ থাকায় চিংড়ি উৎপাদন ও রপ্তানি করে তিনি বেশ লাভবান হন। এখানে দেখা যাচ্ছে, জনাব মারুফের চিংড়ি চাষে অগ্রসর হওয়ার পেছনে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানির প্রভাব রয়েছে। উক্ত ভূখণ্ড বা দ্বীপের লোনা পানি প্রকৃতির দান, এর উৎপাদন ব্যয় নেই এবং মানুষ এটি তৈরি বা সৃষ্টি করতে পারে না। এসব বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায়, ব্যবসায় সফলতা লাভের ক্ষেত্রে উৎপাদনের ভূমি উপকরণটি বিশেষভাবে ভূমিকা রেখেছে।
ভূমি হলো সৃষ্টির আদি উপাদান। সাধারণভাবে পৃথিবীর উপরিভাগকে ভূমি বললেও প্রকৃতির অবাধ দান মাটি, পানি, বাতাস, খনিজ সম্পদ, বনজ সম্পদ, নদনদী ইত্যাদি সবকিছুই ভূমির অন্তর্ভুক্ত। প্রকৃতিতে পাওয়া যায় বলে এর কোনো যোগান দাম নেই এবং এটি অবিনশ্বর। ভূমি উৎপাদনের মূল উপাদান। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি। উদ্দীপকের মতো চিংড়ি চাষযোগ্য ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সঠিক পানি বা ভূমি ছাড়া উন্নতমানের চিংড়ি উৎপাদন করা সম্ভব নয়। তাই বলা যায়, জনাব মারুফের ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে উৎপাদনের ভূমি উপকরণের ভূমিকা সর্বাধিক।