সিলেট বোর্ড ২০২৫

১. উদ্দীপক

মিসেস লায়লা ময়মনসিংহ সদরের একটি বুটিক হাউজের মালিক। তিনি বাজার থেকে বিভিন্ন ধরনের থান কাপড় ও অন্যানা উপকরণ সংগ্রহ করে নানা ধরনের পোশাক তৈরি করেন। পরবর্তীতে পোশাকগুলো নিজস্ব বুটিক হাউজের মাধ্যমে বিক্রয় করেন। তার তৈরি পোশাক মানসম্মত হওয়ায় স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা শহরে তার পোশাকের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। সে কারণে তিনি দেশের বিভিন্ন জেলায় বুটিক হাউজের শাখা খুলে ক্রেতাদের নিকট নিজস্ব পরিবহনের মাধ্যমে পোশাক পৌছে দিয়ে লাভবান হন।
উত্তর উৎপাদিত পণ্য বা সেবার পরিমাণ বা মূল্যকে তা উৎপাদনে ব্যবহৃত উপকরণের পরিমাণ বা মূল্য দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায়, তাকে উৎপাদনশীলতা বলে।
উত্তর

উৎপাদন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব।

একটি প্রতিষ্ঠানের উৎপাদন নির্ভর করে তার উৎপাদনশীলতার দক্ষতার ওপর। প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যত দক্ষতার সাথে কাজ করবে উৎপাদনের পরিমাণ তত বৃদ্ধি পাবে। উৎপাদনের উপকরণ সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত পণ্য তৈরি করা পর্যন্ত উৎপাদনের কার্য সম্পাদনে প্রচুর পরিমাণ শ্রমের প্রয়োজন হয়। এভাবে উৎপাদনশীলতা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করে। তাছাড়া দক্ষ উৎপাদন আমাদের মানসম্পন্ন পণ্য বা সেবা প্রদান করে সকল চাহিদা পূরণ করে জীবনযাত্রার মানোন্নয়ন করে।

উত্তর

মিসেস লায়লা তার প্রাথমিক কর্মকাণ্ডের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করেন।

দ্রব্যকে একরূপ হতে অন্যরূপে রূপান্তরের মাধ্যমে গ্রাহকের চাহিদা মোতাবেক যে বিশেষ উপযোগ সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। উৎপাদন সেই রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন- আম থেকে জুস তৈরি, লোহা দিয়ে যন্ত্রপাতি তৈরি, বাঁশ ও বেত দিয়ে ফার্নিচার তৈরি ইত্যাদি।

উদ্দীপকে মিসেস লায়লা ময়মনসিংহ সদরের একটি বুটিক হাউজের মালিক। তিনি বাজার থেকে বিভিন্ন ধরনের থান কাপড় ও অন্যানা উপকরণ সংগ্রহ করে নানা ধরনের পোশাক তৈরি করেন। পরবর্তীতে পোশাকগুলো নিজস্ব বুটিক হাউজের মাধ্যমে বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে, মিসেস লায়লা কাপড় ও অন্যানা উপকরণের রূপ পরিবর্তন করে বিভিন্ন ধরনের পোশাকে রূপান্তর করেন। উক্ত রূপ পরিবর্তনের বিষয়টি বিবেচনায় বলা যায়, মিসেস লায়লা প্রাথমিক পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।

উত্তর

ব্যবসায়িক সাফল্য অর্জনে মিসেস লায়লার গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক। তিনি বর্তমানে স্থানগত উপযোগ সৃষ্টি করেন।

কোনো দ্রব্য একস্থান থেকে অন্যস্থানে পৌছানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়।

উদ্দীপকে মিসেস লায়লা ময়মনসিংহ সদরের একটি বুটিক হাউজের মালিক। তিনি নানা ধরনের পোশাক তৈরি করে নিজস্ব বুটিক হাউজের মাধ্যমে বিক্রয় করেন। তার তৈরি পোশাক মানসম্মত হওয়ায় স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা শহরে, তার পোশাকের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। সে কারণে তিনি দেশের বিভিন্ন জেলায় বুটিক হাউজের শাখা খুলে ক্রেতাদের নিকট নিজস্ব পরিবহনের মাধ্যমে পোশাক পৌছে দিয়ে লাভবান হন। এখানে বিভিন্ন জেলা শহরে পণ্য পৌঁছানোর মাধ্যমে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি হয়।

যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। উদ্দীপকের মিসেস লায়লার পণ্যের চাহিদা বিভিন্ন জেলা শহরে ব্যাপক হারে বৃদ্ধি পায়। ফলে তারা নিজ ব্যবস্থায় বিভিন্ন জেলা শহরে পণ্য পৌঁছে দেয় এবং ব্যবসায়ে সফলতা অর্জন করে। তাই ব্যবসায়ের সফলতা বিবেচনায় বলা যায়, স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন জেলায় পণ্য প্রেরণের সিদ্ধান্তটি যৌক্তিক।

২. উদ্দীপক

'আর সি সি লি.' ২০২৪ সালে আমের মৌসুমে কৃষকদের কাছ থেকে ২০ লক্ষ টাকার আম সংগ্রহ করে ২,০০,০০০ প্যাকেট আমের জুস উৎপাদন করে যার বিক্রয়মূল্য প্যাকেট প্রতি ২০ টাকা। উক্ত পণ্য উৎপাদনে ৩ লক্ষ টাকার যন্ত্রপাতি এবং ২০০০ ঘণ্টা শ্রম ব্যবহৃত হয় যার মূল্য ঘণ্টা প্রতি ১০০ টাকা। উক্ত প্রতিষ্ঠানটির ২০২৩ সালের মেটি উৎপাদনশীলতা ছিল ২।
উত্তর বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত সামগ্রীর মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা বা গুণ বিদ্যমান রয়েছে তাকে ঐ সামগ্রীর উপযোগ বলে।
উত্তর

একসময়ে উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্যসময়ে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে সময়গত উপযোগ বলে।

গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে। নানা কারণে পণ্য উৎপাদনের সময় এবং ভোগ সময়ের মধ্যে পার্থক্য লক্ষ করা যায়। ফলে উৎপাদিত পণ্য উৎপাদন সময় হতে ভোগ সময় পর্যন্ত ধরে রাখার প্রয়োজন হয়। উৎপাদক বা মধ্যস্থব্যবসায়ী কর্তৃক এভাবে পণ্য সংরক্ষণ করা বা গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা হয়।

উত্তর

মোট উৎপাদনমূল্য = ২,০০,০০০ × ২০ = ৪০,০০,০০০ টাকা।

কাঁচামালের উৎপাদনশীলতা = ৪০,০০,০০০ ÷ ২০,০০,০০০ = ২। প্রতি টাকা কাঁচামাল ব্যয়ের বিপরীতে ২ টাকা মূল্যের উৎপাদন পাওয়া গেছে।

উত্তর

মোট শ্রম ব্যয় = ২০০০ × ১০০ = ২,০০,০০০ টাকা।

মোট উপকরণ ব্যয় = ২০,০০,০০০ + ৩,০০,০০০ + ২,০০,০০০ = ২৫,০০,০০০ টাকা।

মোট উৎপাদনশীলতা = ৪০,০০,০০০ ÷ ২৫,০০,০০০ = ১.৬।

২০২৩ সালের ২-এর তুলনায় অনুপাত ০.৪ বা ২০% কমেছে। একই মূল্যায়ন ভিত্তিতে আর্থিক উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে। উপকরণের দাম ও উৎপাদন প্রক্রিয়া পর্যালোচনা করে কারণ নির্ণয় প্রয়োজন।

৩. উদ্দীপক

কামাল একটি পোশাক প্রস্তুতকারী কারখানার মেশিন অপারেটর। তিনি গড়ে প্রতিদিন ওভারটাইমসহ ১২-১৩ ঘণ্টা কাজ করে মাসে ২০ হাজার টাকা আয় করেন। অন্যদিকে, কারখানার ম্যানেজার তার অধস্তনদের আদেশ-নির্দেশ ও পরামর্শ দিয়ে এসি রুমে বসে সময় অতিবাহিত করেন। তিনি মাসে ১ লক্ষ টাকা বেতন পান। ম্যানেজারের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বেশির ব্যাপারটা কামালকে খুব ভাবায়।
উত্তর যখন পৃথক কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান অতিরিক্ত সুবিধাপ্রাপ্তির প্রত্যাশায় একত্রিত হয়ে একই ব্যবস্থাপনার অধীনে ব্যবসায়কার্য পরিচালনা করে তাকে ব্যবসায় জোট বলে।
উত্তর

যে সকল সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে।

উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভূমি প্রকৃতির দান আর মূলধন মানুষের সৃষ্টি। এর মধ্যে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। কারণ প্রাকৃতিক সম্পদে মানুষ শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করে পণ্যদ্রব্য উৎপাদন করে এবং সেই পণ্যদ্রব্যগুলো যখন পুনরায় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন তাকে মূলধন বলে। অর্থাৎ মূলধন ভূমি ও শ্রমের মতো মৌলিক উপাদান নয়। এটি উৎপাদন করার পর পরবর্তীতে আয় বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয়। তাই বলা যায়, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।

উত্তর

উদ্দীপকের কামালের কাজটি শারীরিক শ্রমের সাথে জড়িত।

উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক বা শারীরিক পরিশ্রমকে শারীরিক শ্রম বলে। শ্রম উৎপাদনের একটি জীবন্ত উপাদান। শ্রমিক তার কাজ সম্পাদন করতে দৈহিক শক্তির ব্যবহার করে যা শারীরিক শ্রম হিসেবে বিবেচিত।

উদ্দীপকে কামাল একটি পোশাক প্রস্তুতকারী কারখানার মেশিন অপারেটর। তিনি গড়ে প্রতিদিন ওভারটাইমসহ ১২-১৩ ঘণ্টা কাজ করে মাসে ২০ হাজার টাকা আয় করেন। এখানে দেখা যাচ্ছে, তার সম্পাদিত কাজটি একটি দৈহিক কাজ। উক্ত কাজটি ফলাফল অর্জন করতে তার শারীরিক শক্তি ব্যয় করতে হয়। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, উদ্দীপকের কামালের কাজটি শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত।

উত্তর

কামাল ও ম্যানেজারের কাজে শারীরিক ও মানসিক শ্রমের আপেক্ষিক গুরুত্ব আলাদা। মেশিন পরিচালনাতেও দক্ষতা, মনোযোগ ও সিদ্ধান্ত দরকার; ব্যবস্থাপনায় পরিকল্পনা, সমন্বয় ও দায়িত্বের গুরুত্ব বেশি হতে পারে।

প্রশিক্ষণ, অভিজ্ঞতা, বিশেষ দক্ষতার প্রাপ্যতা, সিদ্ধান্তের দায় এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পারিশ্রমিকের পার্থক্য হতে পারে। শুধু শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসা বা শারীরিক কষ্ট কম হওয়া দিয়ে কাজের অবদান নির্ধারিত হয় না।

উদ্দীপকে কামাল ১২–১৩ ঘণ্টা কাজ করে ২০ হাজার এবং ম্যানেজার এক লাখ টাকা পান। কিন্তু পূর্ণ দায়িত্ব, দক্ষতা, কাজের ফল, কর্মঘণ্টার শর্ত ও পারিশ্রমিক নির্ধারণের তথ্য দেওয়া নেই।

তাই ভিন্ন ভূমিকার কারণে বেতন আলাদা হওয়ার অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া যায়; এই নির্দিষ্ট পাঁচগুণ পার্থক্য সম্পূর্ণ ন্যায্য—এ সিদ্ধান্ত শুধু উদ্দীপক থেকে নিশ্চিত করা যায় না। উভয় ধরনের শ্রমের মর্যাদা ও কাজের প্রকৃত অবদান বিবেচনা করা প্রয়োজন।

৪. উদ্দীপক

মধুপুর আনারস উৎপাদনের জন্য বিখ্যাত। তাই জনাব বাদশা মিঞা মধুপুরের জলছত্রে তার পৈতৃক জমিতে আনারসের জুস ও জেলি তৈরির একটি কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি চাষিদের কাছ থেকে কমমূল্যে আনারস সংগ্রহ করেন এবং সেগুলো থেকে জুস ও জেলি তৈরি করে আকর্ষণীয় প্যাকেটে মোড়কজাত করে সারাদেশে সরবরাহ করেন। উক্ত কার্যাবলি সম্পাদনের জন্য জনাব বাদশা মিঞা নতুনভাবে ৫০ জন শ্রমিক নিয়োগ দেন। তিনি সকল কার্যাবলির তত্ত্বাবধান করেন এবং আর্থিকভাবে লাভবান এর মাধ্যমে এলাকার মানুষের কাজের সুযোগ সৃষ্টি করে আর্থিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে অবদান রাখেন।
উত্তর উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে।
উত্তর

১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্ববিশিষ্ট সংগঠনকে যৌথমূলধনি কোম্পানি বলা হয়।

কৃত্রিম ব্যক্তিসত্তা হচ্ছে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো ভূমিকা পালন করা। যৌথমূলধনি কোম্পানি নিজের নামে পরিচালিত হয়। এ ধরনের সংগঠন নিজস্ব নামে স্বাক্ষর দেওয়ার জন্য সিল ব্যবহার করে। আবার, কেউ মামলা করলে প্রতিষ্ঠানের নামে মামলা করে, এক্ষেত্রে কোনো ব্যক্তি দায়ী থাকে না। ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো এসব কাজ করার জন্য যৌথমূলধনি কোম্পানিকে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী বলা হয়।

উত্তর

জনাব বাদশা মিঞা উৎপাদনের ভূমি উপকরণের ভিত্তিতে মধুপুরে - কারখানাটি প্রতিষ্ঠা করেন।

সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান। যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি।

উদ্দীপকে মধুপুর আনারস উৎপাদনের জন্য বিখ্যাত। তাই জনাব বাদশ্য মিঞা মধুপুরের জলছত্রে তার পৈতৃক জমিতে আনারসের জুস ও জেলি তৈরির একটি কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি চাষিদের কাছ থেকে কমমূল্যে আনারস সংগ্রহ করেন এবং সেগুলো থেকে জুস ও জেলি তৈরি করে আকর্ষণীয় প্যাকেটে মোড়কজাত করে সারাদেশে সরবরাহ করেন। এখানে তিনি মধুপুর অঞ্চলের জলবায়ু ও ভূখণ্ডকে কেন্দ্র করে আসারসের জুস ও জেলির কারখানা প্রতিষ্ঠা করেন। উক্ত ভূখণ্ড ও জলবায়ু উৎপাদনের ভূমি উপকরণের অন্তর্ভুক্ত।

উত্তর

জনাব বাদশা মিঞার সামগ্রিক কার্যক্রম এলাকার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে, উক্ত বক্তব্যটির সাথে আমি একমত। বাদশা মিঞার সামগ্রিক কার্যক্রম সংগঠন উপকরণের অন্তর্গত।

যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদনকার্য সম্পাদন করে। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদের কার্য বণ্টন ও কর্তৃত্ব অর্পণ করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনকে ত্বরান্বিত করতে সংগঠন প্রধান ভূমিকা পালন করে।

উদ্দীপকে বাদশা মিঞা মধুপুরের জলছত্রে তার পৈতৃক জমিতে আনারসের জুস ও জেলি তৈরির একটি কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি চাষিদের কাছ থেকে কমমূল্যে আনারস সংগ্রহ করেন এবং সেগুলো থেকে জুস ও জেলি তৈরি করে আকর্ষণীয় প্যাকেটে মোড়কজাত করে 'সারাদেশে সরবরাহ করেন। উক্ত কার্যাবলি সম্পাদনের জন্য জনাব বাদশা মিঞা নতুনভাবে ৫০ জন শ্রমিক নিয়োগ দেন। এখানে তিনি নিজেই কারখানা স্থাপন করে শ্রমিক নিয়োগ দেন ও সকল সিদ্ধান্ত গ্রহণ করেন। তার কাজের মাধ্যমে উৎপাদনের সকল উপকরণের সঠিক সমন্বয় ঘটে; যা উৎপাদনের সংগঠন উপকরণকে নির্দেশ করে।

সংগঠন হলো উৎপাদনের এমন একটি উপকরণ যার মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্রিত করে এদের মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়। উদ্দীপকে জনাব বাদশা মিঞা তার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সফলভাবে কারখানা পরিচালনা করেন। তিনি তার কারখানায় শ্রমিক নিয়োগ দিয়ে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটান; যা সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে। আবার তিনি এলাকার মানুষের কাজের সুযোগ সৃষ্টি করে আর্থিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে অবদান রাখেন। তার এ সকল কর্মকাণ্ড একদিকে যেমন এলাকার বিভিন্ন লোকের কর্মসংস্থান সৃষ্টি করছে অপরদিকে উক্ত এলাকার অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। তাই বলা যায়, জনাব বাদশা মিঞার সামগ্রিক কার্যক্রম এলাকার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে।

৫. উদ্দীপক

জনাব মিঠু ঢাকার উত্তরায় বিলাসবহুল আধুনিক মানের একটি ফ্ল্যাট ক্রয় করেন। তার ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন করার জন্য "স্বপ্ন ইন্টেরিয়র ডিজাইন লি.” নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন। প্রতিষ্ঠানটি জনাব মিঠুর রুচি ও চাহিদা বিবেচনায় এনে ফ্ল্যাটের ডিজাইন করেন। এতে জনাব মিঠু অত্যন্ত সন্তুষ্ট হন। মিঠু তার সন্তুষ্টির বিষয়টি অন্যান্য পরিচিতজনদের সাথে শেয়ার করেন। ফলে অন্যান্য বাড়ির মালিকরাও ইন্টেরিয়র ডিজাইনের জন্য একই প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়ে। ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা লাভে সক্ষম হয়।
উত্তর কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করার কার্যাবলির পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কাজ করাকে উৎপাদন ব্যবস্থাপনা বলে।
উত্তর

সেবা হলো কোনো কাজ বা সুবিধা, যা স্পর্শ করা যায় না, কিন্তু মানুষের প্রয়োজন এবং অভাব মেটায়।

সেবা এমন একটি বিষয়, যা অল্প সময়ের জন্যও সংরক্ষণ করা যায় না। যেমন কেউ যদি ভ্রমণে বাংলাদেশ বিমানের টিকেট কিনে এবং সময়মত বিমানে উঠতে না পারে, তাহলে সে টিকেট কার্যকর হয় না। এছাড়াও হোটেলের কক্ষ খালি থাকা, সিনেমা হলের খালি আসন ইত্যাদি সেবার পচনশীলতা প্রকাশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'স্বপ্ন ইন্টেরিয়র ডিজাইন লি.' এর কার্যাবলি উৎপাদনের সেবা খাতের অন্তর্ভুক্ত।

উৎপাদনের যে খাত কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন না করে এমন কিছু বিষয় উৎপাদন করে যা মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবা খাত বলে। মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে সেবা খাত অন্যতম। বর্তমান বিশ্বায়নের যুগে সেবা খাতের প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল, পর্যটন হোটেল, শিক্ষালয়, সেলুন, পরিবহন, আই টি পার্ক ইত্যাদি সেবা খাতের অন্তর্গত।

উদ্দীপকে জনাব মিঠু ঢাকার উত্তরার বিলাসবহুল আধুনিক মানের একটি ফ্ল্যাট ক্রয় করেন। তার ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন করার জন্য 'স্বপ্ন ইন্টেরিয়র ডিজাইন লি.' নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন।

প্রতিষ্ঠানটি জনাব মিঠুর রুচি ও চাহিদা বিবেচনায় এনে ফ্ল্যাটের ডিজাইন করেন। উল্লিখিত প্রতিষ্ঠানটি যে ডিজাইনসংক্রান্ত কাজ সম্পাদন করে তা আমাদের কোনো দৃশ্যমান বস্তু প্রদান করে না; বরং আমাদের এমনকিছু সুবিধা প্রদান করে যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। তাই বলা যায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের সেবা খাতের অন্তর্গত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো উৎপাদন ব্যবস্থাপনার প্রবণতা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা অনুসরণ।

ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা বৃদ্ধি পায়।

উদ্দীপকে জনাব মিঠু ঢাকার উত্তরার বিলাসবহুল আধুনিক মানের একটি ফ্ল্যাট ক্রয় করেন। তার ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন করার জন্য 'স্বপ্ন ইন্টেরিয়র ডিজাইন লি.' নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন। প্রতিষ্ঠানটি জনাব মিঠুর রুচি ও চাহিদা বিবেচনায় এনে ফ্ল্যাটের ডিজাইন করেন। এতে জনাব মিঠু অত্যন্ত সন্তুষ্ট হন। মিঠু তার সন্তুষ্টির বিষয়টি অন্যান্য পরিচিতজনদের জানান। ফলে অন্যান্য বাড়ির মালিকরাও ইন্টেরিয়র ডিজাইনের জন্য একই প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়ে। এখানে দেখা যাচ্ছে, 'স্বপ্ন ইন্টেরিয়র ডিজাইন লি.' জনাব মিঠুর তথা গ্রাহকের স্বতন্ত্র চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করেন; যা কাস্টমাইজেশনের অন্তর্গত।

ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য বা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও কাস্টমাইজেশন ধারণাকে অনুসরণ করে। ফলে তাদের ইন্টেরিয়র ডিজাইনের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা লাভে সক্ষম হয়।

৬. উদ্দীপক

ডা. রাশেদ একজন হার্ট বিশেষজ্ঞ। তিনি হার্টের চিকিৎসায় আরও বেশি সেবা দেওয়ার জনা আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন চিকিৎসা পদ্ধতির ওপর একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য গমন করেন। এ সময়ে কিছু সংকটাপন্ন রোগী এসে চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়। তিনি দেশে ফিরে কম্পিউটার প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে আগের তুলনায় অনেক বেশি মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদান করায় রোগীরা খুবই সন্তুষ্ট।
উত্তর PERT-এর পূর্ণরূপ Program Evaluation and Review Technique।
উত্তর

যা দেখা যায়, স্পর্শ কারা যায়, জায়গা দখল করে এবং মানুষের অভাব মেটাতে সক্ষম তাকে দ্রব্য বা পণ্য বলে।

দ্রব্য হলো দৃশ্যমান কোনো বস্তু। এ বস্তুগুলোকে আমরা স্পর্শ করতে পারি এবং এর নির্দিষ্ট আকার আছে। এছাড়া এ বস্তুগুলো আমরা কিনে উপযোগ নিঃশেষ করি। এগুলোর মালিকানা হস্তান্তরযোগ্য। তাছাড়া পণ্য স্পর্শযোগ্য বলে একে স্থানান্তর করা যায়। সুতরাং দ্রব্য হলো স্পর্শনীয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রাথমিক পর্যায়ে সেবার অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।

সেবাকে সেবা দানকারী থেকে আলাদা করা যায় না সেবার এরূপ বৈশিষ্ট্যকে অবিচ্ছিন্নতা বলে। সেবা প্রদানকারী ও সেবা দানকারীর সাথে প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। সেবা গ্রহণ করতে হলে সেবা দানকারীকে অবশ্যই সেবা প্রদানের সময় উপস্থিত থাকতে হয়।

উদ্দীপকে ডা. রাশেদ একজন হার্ট বিশেষজ্ঞ। তিনি হার্টের চিকিৎসায় আরও বেশি সেবা দেওয়ার জন্য আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন চিকিৎসা পদ্ধতির ওপর একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যে গমন করেন। এ সময়ে কিছু সংকটাপন্ন রোগী এসে চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়। এখানে দেখা যাচ্ছে ডাক্তার উপস্থিত না থাকায় তিনি সেবা দিতে পারছেন না। কেননা সেবা দানকারী থেকে সেবাকে আলাদা করা যায় না। সেবার এরূপ বৈশিষ্ট্য হচ্ছে অবিচ্ছিন্নতা। যা উদ্দীপকে ডাক্তার উপস্থিত না থাকার ফলে রোগীদের সেবা প্রদান করা সম্ভব হয়নি। তাই বলা যায়, উদ্দীপকে সেবার অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে।

উত্তর

ডা. রাশেদ এর সফলতার কারণ হলো উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগ অনুসরণ।

উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান সময়কালকে আধুনিক যুগ বলা হয়। ১৯৫০ সালের পর এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগে উৎপাদনে আধুনিক কৌশল, কম্পিউটারাইজড পদ্ধতি ও বিভিন্ন পরিসংখ্যানিক তত্ত্ব ব্যবহার করা হয়।

উদ্দীপকে ডা. রাশেদ একজন হার্ট বিশেষজ্ঞ। তিনি হার্টের চিকিৎসায় আরও বেশি সেবা দেওয়ার জন্য আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন চিকিৎসা পদ্ধতির ওপর একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যে গমন করেন। দেশে ফিরে তিনি কম্পিউটার প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে আগের তুলনায় অনেক বেশি মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদান করায় রোগীরা খুবই সন্তুষ্ট। উক্ত চিকিৎসায় কম্পিউটার প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগকে নির্দেশ করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব ও কৌশলে ব্যাপক অগ্রগতি হয়। এ সময় উৎপাদন ব্যবস্থাপনায় PERT, CPM, Linear Programming সহ বিভিন্ন পদ্ধতি চালু হয়। এরপর কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তোলে। উৎপাদনের সমস্যা সমাধানে আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল প্রয়োগ করা হয়। এসব ব্যবস্থাই হলো আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাপনা। উদ্দীপকেও আধুনিক যুগ অনুসরণ করে ডাক্তার রাশেদ চিকিৎসায় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।

৭. উদ্দীপক

জনাব কাজল উৎপাদন ব্যবস্থাপক হিসেবে একটি প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি বর্তমানে নতুন ডিজাইনকৃত পণ্যটির উৎপাদনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সীমিত পরিমাণে পণ্য উৎপাদন করে বিক্রয়ের ব্যবস্থা করেন। এতে ক্রেতাদের প্রচুর সাড়া পাওয়ায় রমজানের ঈদ উপলক্ষ্যে উক্ত পণ্যটি বিক্রয়ের লক্ষ্যে বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে উৎপাদন করে বিক্রয়ের ব্যবস্থা করেন। তার ডিজাইনকৃত পণ্যটি ক্রেতাদের চাহিদামাফিক হওয়ায় সকল পণ্য অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। এতে ব্যবসায়ে সফলতা অর্জিত হয়।
উত্তর পরস্পর সংযোজনযোগ্য পৃথক মডিউল বা অংশের নকশা করে সেগুলো একত্রে পূর্ণ পণ্য গঠনের পদ্ধতিকে মডিউলার ডিজাইন বলে।
উত্তর

কোনো পণ্য উৎপাদন করার পূর্বেই তার রং, আকার-আকৃতি, ওজন, মোড়কসহ বিভিন্ন উপাদান নির্ধারণ করাকেই পণ্য ডিজাইন বলে।

পণ্যের ডিজাইন ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে। ফ্যাশন, আয়, জীবনযাত্রার মান, সংস্কৃতি ইত্যাদির ওপর ক্রেতার ক্রয় অভ্যাস পরিবর্তন হয়। ক্রেতার এ ধরনের পরিবর্তনশীল চাহিদার ওপর বিবেচনা করে উৎপাদনকারী পণ্যের ডিজাইন করে থাকে। যার ফলে পণ্যের কার্যকারিতা, কাঠামো বা আবরণকে ডিজাইন করা হয়। যা ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে তোলে।

উত্তর

উদ্দীপকের প্রথম অবস্থায় পণ্য ডিজাইনের পরীক্ষামূলক উৎপাদন। পর্যায়ের কথা বলা হয়েছে।

চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করার পূর্বে স্বল্প পরিমাণ পণ্য উৎপাদন করে পণ্যের গ্রহণযোগ্যতা যাচাই করার প্রক্রিয়াকে পরীক্ষামূলক উৎপাদন বলে। প্রতিষ্ঠানের নতুন ডিজাইনকৃত পণ্যটির যদি উৎপাদনের সামর্থ্য থাকে তবে স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে ডিজাইনকৃত পণ্যটি উৎপাদন করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে মূলত নতুন ডিজাইনকৃত পণ্য বা সেবাটি চূড়ান্ত উৎপাদন করা সম্ভব কিনা তা নির্ধারণ করা হয়।

উদ্দীপকে জনাব কাজল উৎপাদন ব্যবস্থাপক হিসেবে একটি প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি বর্তমানে নতুন ডিজাইনকৃত পণ্যটির উৎপাদনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সীমিত পরিমাণে পণ্য উৎপাদন করে বিক্রয়ের ব্যবস্থা করেন। তার এই সীমিত পরিমাণে পণ্য উৎপাদন পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ের অন্তর্ভুক্ত। কেননা পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ে স্বল্প পরিমাণে পণ্য উৎপাদন করে পণ্যটির বাজার সম্ভাব্যতা যাচাই করা হয়।

উত্তর

জনাব কাজলের সফলতার কারণ হলো পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ে সফলতার মাধ্যমে চূড়ান্তভাবে পণ্য উৎপাদন।

পরীক্ষামূলক উৎপাদন সফল হলে বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদন করাকে চূড়ান্ত উৎপাদন বলে। চূড়ান্ত উৎপাদন উৎপাদন ডিজাইনের সর্বশেষ পর্যায়। এ পর্যায়ে পণ্যটি বাণিজ্যিকভাবে উৎপাদন করে বাজারে ছাড়া হয়। চূড়ান্ত পণ্য উৎপাদনের মাধ্যমেই ব্যবসায়ের সফলতা নির্ভর করে।

উদ্দীপকে জনাব কাজল একটি নতুন ডিজাইনকৃত পণ্যের উৎপাদন সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সীমিত পরিমাণে পণ্য উৎপাদন করে বিক্রয়ের ব্যবস্থা করেন। এতে ক্রেতাদের প্রচুর সাড়া পাওয়ায় রমজানের ঈদ উপলক্ষে উক্ত পণাটি বিক্রয়ের লক্ষ্যে বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে উৎপাদন করে বিক্রয়ের ব্যবস্থা করেন। তার ডিজাইনকৃত পণ্যটি ক্রেতাদের চাহিদামাফিক হওয়ায় সকল পণ্য অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। এখানে দেখা যায়, জনাব কাজল প্রথমে স্বল্প পরিমাণে পণ্য উৎপাদন করে সফলতা অর্জনের পর বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে পণ্য উৎপাদন করে। তার এই উৎপাদন পণ্য ডিজাইনের চূড়ান্ত উৎপাদন পর্যায়কে নির্দেশ করে।

পণ্য ডিজাইন একটি পর্যায়ভিত্তিক কাজ। উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে চূড়ান্ত উৎপাদন পর্যন্ত উৎপাদককে ৫টি পর্যায় অতিক্রম করতে হয়। মূলত চূড়ান্ত উৎপাদন পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য। তবে তা নির্ভর করে পরীক্ষামূলক উৎপাদনের ওপর। পরীক্ষামূলক উৎপাদন সফল হলেই বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদন করা হয়। উদ্দীপকের জনাব কাজলও প্রথমে সীমিতভাবে পণ্য উৎপাদন করে পণ্যের সম্ভাব্যতা যাচাই করেন। পরবর্তীতে ক্রেতাদের পণ্যের প্রতি সাড়াদানকে কেন্দ্র করে চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করেন। যার দরুন সকল পণ্য অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায় এবং তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন।

৮. উদ্দীপক

জনাব জামাল একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক। সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্যের আকার-আকৃতি, আকর্ষণীয় রং, ধরন, স্টাইল ইত্যাদি নির্ধারণের প্রচেষ্টা চালান। বর্তমানে তিনি কম্পিউটারাইজড পদ্ধতিতে স্বল্প ব্যয়ে পাকা রংবিশিষ্ট উন্নত মানের পণ্য ডিজাইনের মাধ্যমে ক্রেতার চাহিদা উপযোগী পণ্য উৎপাদন করায় বিক্রির পরিমাণ বেড়ে যায়। এতে ক্রেতাদের সন্তুষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানের ইমেজ বৃদ্ধি পায়। ফলে অল্প দিনের মধ্যেই পণ্যের বাজার সম্প্রসারিত হয়।
উত্তর যে ডিজাইনে পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে।
উত্তর

পণ্যের আকার বা গুণাগুণ পরিবর্তন না করে শুধু প্যাকিং পরিবর্তন করাকে প্যাকেজিং ডিজাইন বলে।

এরূপ ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের নিকট পণ্যটি নতুনভাবে তুলে ধরে আকর্ষণীয় করে তোলা। এ উদ্দেশ্য অর্জনে উৎপাদকগণ নতুন প্যাকেটের মাধ্যমে পণ্যটি ক্রেতার নিকট উপস্থাপন করে। যেমন- আমরা প্রায়ই শুনে থাকি যে, নতুন মোড়কে পণ্যটি বাজারে এসেছে। বিশেষ করে ছোটদের জন্য তৈ রি চকলেট, চিপস, চুইংগাম ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এরূপ ডিজাইন করা হয়। এরূপ ডিজাইনের ক্ষেত্রে পরিবর্তিত মোড়কে ক্রেতারা পণ্যের প্রতি আকৃষ্ট হতে পারে।

উত্তর

উদ্দীপকের প্রথম অবস্থায় নান্দনিক পণ্য ডিজাইনের কথা বলা হয়েছে।

ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়। যেমন একটি কাঠের তৈরি আসবাবপত্রের গুণাগুণ পরিবর্তন না করে শুধু এর বাইরের নকশা পরিবর্তন করা।

উদ্দীপকে জনাব জামাল একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক। সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্যের আকার-আকৃতি, আকর্ষণীয় রং, ধরন, স্টাইল ইত্যাদি নির্ধারণের প্রচেষ্টা চালান। এখানে দেখা যাচ্ছে জনাব জামাল পণ্য উৎপাদনে পণ্যের গুণাগুণের দিকে গুরুত্ব না দিয়ে এর বাহ্যিক দিক ডিজাইন করার ওপর গুরুত্ব প্রদান করেন, যা নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনকে প্রকাশ করে।

উত্তর

জনাব জামালের ব্যবসায়ের সফলতার কারণ উৎপাদন ডিজাইনের ব্যবহার।

কোনো পণ্য ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি করার সাথে সাথে পণ্যের গুণগত মানও বৃদ্ধি ঘটে।

উদ্দীপকে জনাব জামাল একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক। প্রাথমিক পর্যায়ে তিনি নান্দনিক ডিজাইন ব্যবহার করে ক্রেতা আকৃষ্ট করার পাশাপাশি বিক্রয় বৃদ্ধির প্রয়াস চালান। বর্তমানে তিনি কম্পিউটারাইজড পদ্ধতিতে স্বল্প ব্যয়ে পাকা রংবিশিষ্ট উন্নত মানের পণ্য ডিজাইনের মাধ্যমে ক্রেতার চাহিদা উপযোগী পণ্য উৎপাদন করায় বিক্রির পরিমাণ বেড়ে যায়। এতে ক্রেতাদের সন্তুষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানের ইমেজ বৃদ্ধি পায়। উৎপাদন প্রক্রিয়ায় উক্ত প্রযুক্তি ব্যবহার উৎপাদন ডিজাইনকে নির্দেশ করে।

উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য হলো- উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান বৃদ্ধি। এছাড়া বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সেকেলের পদ্ধতি বাদ দিয়ে নিত্যনতুন পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন পড়ে। অন্যথায় প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয় না। আবার উৎপাদন ডিজাইন পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করে তার এককপ্রতি ব্যয় হ্রাস করে। উদ্দীপকেও জনাব জামাল উৎপাদন ডিজাইন ব্যবহার করেন। ফলে উৎপাদনে ব্যয় - হ্রাস হয় এবং বিক্রয় বৃদ্ধির মাধ্যমে তিনি সফলতা অর্জন করেন।

৯. উদ্দীপক

এ টু জেড সব বয়সের ক্রেতাদের টুথপেস্ট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। ২০২৩ সালে তাদের উৎপাদিত টুথপেস্ট নিম্নমানের হওয়ায় তারা ল্যাব-এ পরীক্ষণের মাধ্যমে এর মান পরিমাপ করে। উক্ত পরীক্ষণ কাজে প্রতিষ্ঠানটির ৮০,০০০ টাকা ব্যয় হয়। ক্রেতাদের আস্থা অর্জনের জন্য পরবর্তীতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ টুং-পেস্ট উৎপাদনের পূর্বের স্থির করা মান অনুযায়ী পেস্ট উৎপাদিত হচ্ছে কিনা তা যাচাই, ত্রুটি চিহ্নিতকরণ এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করে।
উত্তর যে লিখিত চুক্তির মাধ্যমে উৎপাদক বা বিক্রেতা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার পণ্যের ত্রুটি সংঘটিত হলে তা মেরামতের নিশ্চয়তা প্রদান করে তাকে ওয়ারেন্টি বলে।
উত্তর

মান ব্যবস্থাপনা হলো ক্রেতাদের প্রত্যাশা পূরণের সার্বিক ব্যবস্থা।

মান ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য দিক হলো বর্তমান মানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। বর্তমান মানকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন তথ্য আবিষ্কার ও গবেষণা মান ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য। মান ব্যবস্থাপনার মাধ্যমে কার্য মানের উত্তরোত্তর উন্নয়ন ঘটিয়ে প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকা যায়। তাই মান নিশ্চিতকরণ ব্যতীত ক্রেতাসন্তুস্টি অসম্ভব।

উত্তর

এ টু জেড প্রতিষ্ঠানটি প্রাথমিক অবস্থায় নিম্নমানজনিত মূল্যায়ন ব্যয় নির্বাহ করে।

একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য যে ব্যয় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। নিম্নমানের পণ্য পরীক্ষা করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ব্যয় বহন করতে হয়। পরীক্ষণ, পরিদর্শন ও পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত।

উদ্দীপকে এ টু জেড সব বয়সের ক্রেতাদের টুথপেস্ট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। ২০২৩ সালে তাদের উৎপাদিত টুথপেস্ট নিম্নমানের হওয়ায় তারা ল্যাবে পরীক্ষণের মাধ্যমে এর যান পরিমাপ করে। উক্ত পরীক্ষণ কাজে প্রতিষ্ঠানটির ৮০,০০০/- টাকা ব্যয় হয়। ল্যাবরেটরিতে উক্ত পরীক্ষাসংক্রান্ত ব্যয় মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে এ টু জেড প্রতিষ্ঠানটি মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট মান নিয়ন্ত্রণ অনুসরণের সিদ্ধান্ত নেয়; যা একটি যৌক্তিক ও সময়োপযোগী সিদ্ধান্ত।

পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা তদারকি করা এবং কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধনের ব্যবস্থা করাকে মান নিয়ন্ত্রণ বলে। মান ব্যবস্থাপনার প্রেক্ষাপটে মান নিয়ন্ত্রণ সর্বপ্রথম ধারণা। এক্ষেত্রে নির্ধারিত মানের সাথে উৎপাদিতব্য পণ্যের মান তুলনা করে পণ্যের মান নিশ্চিত করা হয়।

উদ্দীপকে এ টু জেড সব রয়সের ক্রেতাদের টুথপেস্ট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। ২০২৩ সালে তাদের উৎপাদিত টুথপেস্ট নিম্নমানের হওয়ায় তারা ল্যাবে পরীক্ষণের মাধ্যমে এর মান পরিমাপ করে। ক্রেতাদের আস্থা অর্জনের জন্য পরবর্তীতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ টুথপেস্ট উৎপাদনের পূর্বের স্থির করা মান অনুযায়ী পেস্ট উৎপাদিত হচ্ছে কিনা তা যাচাই, ত্রুটি চিহ্নিতকরণ এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। উক্ত কার্যক্রম মান ব্যবস্থাপনা ঐতিহাসিক প্রেক্ষাপট মান নিয়ন্ত্রণকে নির্দেশ করে।

মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখা সম্ভব। এতে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি করে এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। উৎপাদনের প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও মান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করে। এর মাধ্যমে তারা ক্রেতার প্রত্যাশিত মান নিশ্চিত করে ব্যবসায় সুনাম ফিরিয়ে আনতে পারবে বলে আমি মনে করি। তাই বলা যায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক।

১০. উদ্দীপক

নিশান নিজ বাড়িতে মাটি দিয়ে হাঁড়ি-পাতিল ও খেলনা তৈরি করে স্থানীয় বাজারে বিক্রয় করেন। এ সকল পণ্য ক্রেতাদের নিকট আকর্ষণীয় হওয়ায় তার বিক্রয়ের পরিমাণ অনেক বেশি। অন্যদিকে, 'হাসান ফ্যাশন সমগ্র উৎপাদন প্রক্রিয়াকে কতকগুলো স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়ায় বিভক্ত করে বিভিন্ন বিভাগের শ্রমিক দলের স্বতন্ত্র কাজের মাধ্যমে পোশাক তৈরি ও বিক্রয় করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক যথেষ্ট লাভবান হন।
উত্তর দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট ব্যবসায়িক উদ্দেশ্যে সম্পদ, দায়িত্ব, ঝুঁকি ও ফলাফল ভাগ করে যে যৌথ উদ্যোগ গড়ে তোলে, তাকে যৌথ উদ্যোগ বলে। অংশগ্রহণকারীরা দেশীয় বা বিদেশি হতে পারেন; সব ক্ষেত্রে পৃথক কোম্পানি গঠন আবশ্যক নয়।
উত্তর

একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিক্তিতে যে ব্যবসায় সংগঠন গঠন করে তাকে অংশীদারি সংগঠন বলে।

চুক্তি থেকেই অংশীদারি ব্যবসায় জন্মলাভ করে। এই চুক্তিতে অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, ব্যবসা সম্পর্কিত যাবতীয় নিয়ম, বিলোপসাধন, বিবাদ মীমাংসা প্রভৃতি বিস্তারিত উল্লেখ থাকে। অংশীদারি ব্যবসায়ের সবকিছুই চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তাই চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলা হয়।

উত্তর

উদ্দীপকে নিশানের কাজ সরল বা পেশাগত শ্রমবিভাগের অন্তর্ভুক্ত।

একজন শ্রমিক যখন একটি উৎপাদন প্রক্রিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্তরে কাজ নিজেই সম্পাদন করে তাকে পেশাগত বা সরল শ্রমবিভাগ বলে। সরল শ্রমবিভাগে একজন শ্রমিক পরিপূর্ণ পণ্য উৎপাদনের আনন্দ ভোগ করতে পারে।

উদ্দীপকে নিশান নিজ বাড়িতে মাটি দিয়ে হাঁড়ি-পাতিল ও খেলনা তৈরি করে স্থানীয় বাজারে বিক্রয় করেন। এসব পণ্য ক্রেতাদের নিকট আকর্ষণীয় হওয়ায় তার বিক্রয়ের পরিমাণ অনেক বেশি। এখানে দেখা যাচ্ছে, উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজের সাথে জনাব নিশান জড়িত এবং তিনি একাই উৎপাদনের সকল কাজ, সম্পাদন করেন। আমরা জানি, যদি কোনো উৎপাদনকার্যে প্রথম থেকে শেষ পর্যন্ত একজন ব্যক্তি সকল কাজ সম্পাদন করে তাহলে তাকে সরল বা পেশাগত শ্রমবিভাগ বলে। তাই বলা যায়, নিশানের কাজ সরল বা পেশাগত শ্রমবিভাগের অন্তর্ভুক্ত।

উত্তর

হাসান ফ্যাশনের মালিকের সফলতার কারণ হচ্ছে জটিল শ্রমবিভাগ যা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক।

একটি পরিপূর্ণ পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় নানান কাজ বিভিন্ন ব্যক্তির ওপর অর্পণ করাকে জটিল শ্রমবিভাগ বলে। জটিল শ্রমবিভাগে একজন শ্রমিক দীর্ঘদিন একই ধরনের কাজ সম্পাদন করায় উক্ত কাজে সে দক্ষ হয়ে উঠে। তবে এ ধরনের কাজে অনেক সময় একঘেয়ামি সৃষ্টি হয়।

উদ্দীপকে 'হাসান ফ্যাশন' সমগ্র উৎপাদন প্রক্রিয়াকে কতকগুলো স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়ায় বিভক্ত করে বিভিন্ন বিভাগের শ্রমিক দলের স্বতন্ত্র কাজের মাধ্যমে পোশাক তৈরি ও বিক্রয় করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক যথেষ্ট লাভবান হন। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি সর্বপ্রথম উৎপাদন কাজকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করেছেন এবং প্রত্যেক বিভাগের একেকজন ব্যক্তিকে উক্ত কাজের দায়িত্ব প্রদান করেন। যা জটিল শ্রমবিভাগকে নির্দেশ করে।

উৎপাদন কাজে গতিশীলতা বৃদ্ধি এবং দক্ষতার সাথে উৎপাদনকার্য সম্পাদনের জন্য শ্রমবিভাগের প্রয়োজন হয়। জটিল শ্রমবিভাগের মাধ্যমে শ্রমিকদের একটি কাজ দীর্ঘদিন যাবৎ করার ফলে তাদের দক্ষতাও বৃদ্ধি পায়। জটিল শ্রমবিভাগের মধ্যে একজন ব্যক্তি শুধু একটি কাজের মধ্যে ন্যস্ত থাকে। সেই একটি কাজ দীর্ঘদিন করার মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং উক্ত দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে মুনাফা বৃদ্ধি পায়। একইভাবে উদ্দীপকের হাসান ফ্যাশন জটিল শ্রমবিভাগ ব্যবহার করে এবং যথেষ্ট লাভবান হয়।

১১. উদ্দীপক

"সততা ফুড” একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে মানহীন পণ্য উৎপাদন হওয়ায় বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী সংস্থাটির কাছ থেকে পণ্য মানের সনদ লাভে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর প্রতিষ্ঠানটি পণ্যের মানের ব্যাপারে সচেতন হয়। প্রতিষ্ঠানটি উৎপাদন প্রক্রিয়া ঢেলে সাজায় এবং কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। ফলে উৎপাদিত পণ্য মানসম্পন্ন হয়। এসব কাজে প্রতিষ্ঠানের প্রচুর অর্থ বায় হলেও মানসনদ লাভ করে ব্যবসায়ে সফলকাম হয়।
উত্তর পণ্য বা সেবা নির্ধারিত মানের শর্ত পূরণ করবে—এই আস্থা সৃষ্টির জন্য পরিকল্পিত ও পদ্ধতিগত কার্যক্রমকে মান নিশ্চিতকরণ বলে।
উত্তর

মান যেমন ক্রেতাদের প্রত্যাশার বহিঃপ্রকাশ, তেমনি সার্বিক মান ব্যবস্থাপনা হলো ক্রেতাদের প্রত্যাশা পূরণের ব্যবস্থা।

সার্বিক মান ব্যবস্থাপনা হলো সেই মতবাদ, যা তিনটি নীতির ওপর গুরুত্ব দেয়। এগুলো হলো- ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়ন। অর্থাৎ সার্বিক মান ব্যবস্থাপনা হলো মানের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে ক্রেতাদের প্রত্যাশা সন্তুষ্টিসহকারে পূরণার্থে পণ্যের নকশাকরণ, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়করণ, উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে উন্নত জ্ঞান অর্জন, প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সকলকে সম্পৃক্ত করে উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ।

উত্তর

'সততা ফুড' প্রতিষ্ঠানটি দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে সনদ লাভে ব্যার্থ হয়।

BSTI হলো এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান, নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে।

উদ্দীপকে 'সততা ফুড' একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে মানহীন পণ্য উৎপাদন হওয়ায় বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী সংস্থাটির কাছ থেকে পণ্য মানের সনদ লাভে ব্যর্থ হয়। উদ্দীপকে যে সংস্থাটির নাম বলা হয়েছে তা হচ্ছে BSTI। কেননা বাংলাদেশের একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা। পণ্যের মান BSTI নির্ধারিত মানের সাথে তুলনা করে মানহীন বলে বিবেচিত হলে BSTI মান সনদ প্রদান করে না।

উত্তর

উদ্দীপকে প্রতিষ্ঠানটির গৃহীত পদক্ষেপটি হলো নিবারণ ব্যয় নির্বাহ করা। পণ্যের মান উন্নয়নে গৃহীত পদক্ষেপটি যৌক্তিক।

ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নির্বাচন ও প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয় বলে। উক্ত ব্যয় পণ্যকে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে। প্রশিক্ষণ, পুনঃডিজাইন, পুনঃপ্রক্রিয়া এ ধরনের ব্যয়ের অন্তর্গত।

উদ্দীপকে 'সততা ফুড' একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে মানহীন পণ্য উৎপাদন হওয়ায় বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী সংস্থাটির কাছ থেকে পণ্য মানের সনদ লাভে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর প্রতিষ্ঠানটি পণ্যের মানের ব্যাপারে সচেতন হয়। প্রতিষ্ঠানটি উৎপাদন প্রক্রিয়া ঢেলে সাজায় এবং কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। ফলে উৎপাদিত পণ্য মানসম্পন্ন হয়। এসব কাজে প্রতিষ্ঠানের প্রচুর অর্থ ব্যয় হলেও মানসনদ লাভ করে ব্যবসায়ে সফলকাম হয়। এখানে প্রতিষ্ঠানটি পুনঃপ্রক্রিয়া ও প্রশিক্ষণ ব্যয় নির্বাহ করে। এ ধরনের ব্যয় উৎপাদন করার পূর্বে পণ্যকে ত্রুটিমুক্ত রাখার জন্য করা হয়; যা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত।

পণ্য যেন ত্রুটিপূর্ণ না হয় এজন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়, ত্রুটি চিহ্নিত ও সংশোধন করা হয় এবং ক্রেতাদের পরিবর্তিত চাহিদা পূরণের জন্য পণ্য ও প্রক্রিয়ার পুনঃডিজাইন করা হয়। এ বিষয়গুলো কোনো কোনোটি প্রত্যক্ষভাবে এবং কোনো কোনোটি পরোক্ষভাবে পণ্যের মান উন্নয়নে সহায়তা করে। এ কারণে ব্যয়ের দিকে না তাকিয়ে প্রতিষ্ঠানটি তাদের পণ্যের মান উন্নয়ন করার পদক্ষেপ গ্রহণ করেছে; যা সম্পূর্ণরূপে যৌক্তিক বলে আমি মনে করি।