১. উদ্দীপক
উৎপাদনের প্রক্রিয়ায় পণ্যদ্রব্য সংগ্রহ থেকে ভোগের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করা হয় বলে উৎপাদনকে একটি চলমান প্রক্রিয়া বলা হয়।
প্রকৃতিপ্রদত্ত সম্পদকে রূপগত পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। এটি একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় প্রকৃতি থেকে প্রাপ্ত উপকরণকে ভোগের উপযোগী করার জন্য বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করা হয়। যেমন- আমের জুস বানানোর জন্য বাগান থেকে আম সংগ্রহ থেকে শুরু করে কারখানায় প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করা হয়।
উদ্দীপকের আলোকে জনাব রহমানের কারখানায় রূপগত উপযোগ সৃষ্টি করেছে।
দ্রব্যকে একরূপ হতে অন্যরূপে রূপান্তরের মাধ্যমে গ্রাহকের চাহিদা মোতাবেক যে বিশেষ উপযোগ সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। উৎপাদন সেই রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন- আম থেকে জুস তৈরি, লোহা দিয়ে যন্ত্রপাতি তৈরি, বাঁশ ও বেত দিয়ে ফার্নিচার তৈরি ইত্যাদি।
উদ্দীপকে জনাব রহমান খুলনার রূপসায় একটি নারিকেল তৈল প্রস্তুতকারী কারখানা স্থাপন করেন। খুলনা এলাকায় প্রচুর নারিকেল পাওয়া যায়। উক্ত নারিকেল তার কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এখানে দেখা যাচ্ছে, তিনি কাঁচামালের রূপ পরিবর্তন করে তা তেলে রূপান্তর করেন। তার এরূপ কাজের ফলে উপযোগ সৃষ্টি করতে পারে এমন পণ্য তৈরি হয়েছে। তাই রূপ পরিবর্তনের বিষয়টি বিবেচনায় বলা যায়, জনাব রহমান প্রাথমিক পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
উদ্দীপকে বর্ণিত জনাব রহমানের মূলধন সমস্যার সমাধানে তিনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারেন।
যেসব সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধনকে উৎপাদনের চালিকাশক্তি বা জীবনীশক্তিও বলা হয়। ঋণ বা অর্থ মূলধনের অন্তর্ভুক্ত। কেননা এই ঋণ ব্যবসায়ে বিনিয়োগ করে তা থেকে পরবর্তীতে আয় বৃদ্ধি করা যায়।
উদ্দীপকে জনাব রহমান খুলনার রূপসায় একটি নারিকেল তৈল প্রস্তুতকারী কারখানা স্থাপন করেন। খুলনা এলাকায় প্রচুর নারিকেল পাওয়া যায়। যা তার কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তিনি ৩০ জন শ্রমিক নিয়োগ দিয়ে কারখানা চালু করলেও মূলধনের অভাবে যন্ত্রপাতি ক্রয় করতে পারছিলেন না। এখানে জনাব রহমান মূলধন সংগ্রহের ক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। উক্ত ঋণ গ্রহণের মাধ্যমে তিনি তার ব্যবসায় পরিচালনা করতে পারবেন।
প্রাকৃতিক সম্পদে মানুষ শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করে পণ্যদ্রব্য উৎপাদন করে এবং সেই পণ্যদ্রব্যগুলো যখন পুনরায় আয় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন তাকে মূলধন বলে। উদ্দীপকে জনাব রহমানের প্রয়োজনীয় সাংগঠনিক দক্ষতা রয়েছে। তাছাড়া তার পণ্য উৎপাদনে কাঁচামালের পর্যাপ্ততাও লক্ষ করা যায় এবং প্রয়োজনীয় শ্রমিকও বিদ্যমান। তবে শুধু মূলধনের অভাবে তিনি ব্যবসায় পরিচালনা করতে পারছেন না। তাই তার উচিত ঋণ গ্রহণের মাধ্যমে অর্থসংস্থান করে মূলধন সংগ্রহ করা।
২. উদ্দীপক
উৎপাদন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে।
উৎপাদনশীলতা মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে একই পরিমাণ শ্রম, কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে পূর্বের তুলনায় অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা যায়। যার ফলে একই ব্যয়ে পূর্বের তুলনায় বেশি পণ্য উৎপাদন করা যায় এবং অতিরিক্ত উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা যায়। তাই বলা যায়, উৎপাদনশীলতা মুনাফা বৃদ্ধি করে।
দি গোপালপুর চিনিকল লিমিটেডের মোট উৎপাদনশীলতা নির্ণয়:
আমরা জানি,
মোট উৎপাদনশীলতা = মোট উৎপাদন মূল্য ÷ মোট উপকরণ ব্যয়
= মোট উৎপাদন মূল্য ÷ (কাঁচামাল + শ্রম ও যন্ত্রপাতি ব্যয়)
= ৯০,০০,০০০ ÷ (৫০,০০,০০০ + ১০,০০,০০০)
= ৯০,০০,০০০ ÷ ৬০,০০,০০০ = ১.৫।
দি গোপালপুর চিনিকল লিমিটেডের মোট উৎপাদনশীলতা ১.৫ টাকা।
কাঁচামালের সহজলভ্যতার বিষয়টি বিবেচনায় দি গোপালপুর চিনিকল লিমিটেডের রাজশাহীর কাটাখালিতে কারখানা স্থাপন যৌক্তিক বলে আমি মনে করি।
যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করা হয় বা যে স্থান হতে ব্যবসায় পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে। ব্যবসায়ের অবস্থান নানান বিষয়ের ওপর নির্ভর করে। ব্যবসায়টির প্রকৃতি কীরূপ, কাঁচামালের সহজলভ্যতা রয়েছে কিনা, শ্রমিক সহজলভ্যতা, জলবায়ু ও ভূপ্রকৃতি প্রভৃতি ব্যবসায়ের অবস্থানের অন্যতম প্রভাববিস্তারকারী উপাদান।
উদ্দীপকে দি গোপালপুর চিনিকল লিমিটেড একটি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান। রাজশাহীর কাটাখালিতে প্রচুর আখ উৎপাদন হওয়ায় গোপালপুর থেকে প্রতিষ্ঠানটির কারখানা রাজশাহীতে স্থানান্তর করল। এখানে দেখা যচ্ছে, প্রতিষ্ঠানটির চিনিকলের স্থান পরিবর্তনের একমাত্র কারণ হলো প্রয়োজনীয় কাঁচামালের সহজ প্রাপ্যতা। পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল অতীব গুরুত্বপূর্ণ উপাদান। তাই কাঁচামালের নৈকট্য প্রাপ্তিতে প্রতিষ্ঠানটির স্থান পরিবর্তন যৌক্তিক।
ব্যবসায়ের অবস্থান নানান বিষয়ের ওপর নির্ভর করে। ব্যবসায়টির প্রকৃতি কীরূপ, কাঁচামালের সহজলভ্যতা রয়েছে কিনা, শ্রমিক সহজলভ্যতা, জলবায়ু ও ভূপ্রকৃতি প্রভৃতি ব্যবসায়ের অবস্থানের অন্যতম প্রভাববিস্তারকারী উপাদান। এসব বিষয় ব্যবসায়ের সফলতা কিংবা ব্যর্থতায় প্রভাব রাখে। যেখানে স্থানীয় কাঁচামালের সুবিধা থাকবে সেখানে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা লাভজনক হবে। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও প্রয়োজনীয় কাঁচামালের সহজ প্রাপ্যতা বিবেচনা করে চিনিকলের স্থান পরিবর্তন করে রাজশাহীর কাটাখালিতে স্থাপন করে; যা সম্পূর্ণরূপে যৌক্তিক বলে আমি মনে করি।
৩. উদ্দীপক
যেসব সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে।
উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভূমি প্রকৃতির দান আর মূলধন মানুষের সৃষ্টি। এর মধ্যে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। কারণ প্রাকৃতিক সম্পদে মানুষ শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করে পণ্যদ্রব্য উৎপাদন করে এবং সেই পণ্যদ্রব্যগুলো যখন পুনরায় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন তাকে মূলধন বলে। অর্থাৎ মূলধন ভূমি ও শ্রমের মতো মৌলিক উপাদান নয়। এটি উৎপাদন করার পর পরবর্তীতে আয় বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। তাই বলা যায়, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।
উদ্দীপকে মামুনের গম উৎপাদনের মূল ভিত্তি হলো ভূমি।
সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি।
উদ্দীপকে জনাব মামুন নাটোরের একজন গমচাষি। তিনি প্রায় ১০ একর জমিতে গম চাষ করেন। এখানে গম উৎপাদনের মূল উপকরণ হলো আবাদি জমি বা ভূখণ্ড। উক্ত ভূখণ্ড প্রকৃতির দান, এর উৎপাদন ব্যয় নেই এবং মানুষ তৈরি বা সৃষ্টি করতে পারে না। এসব বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় গম চাষের মূল ভিত্তি হচ্ছে উৎপাদনের ভূমি উপকরণ।
উদ্দীপকে মামুনের ঋণ নিয়ে গোডাউন নির্মাণের সিদ্ধান্ত সম্পূর্ণ বাস্তবসম্মত বলে আমি মনে করি। তার উক্ত কাজের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হবে যা গমকে দীর্ঘদিন সঠিক মানে রাখতে সহায়তা করবে।
উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে একসময়ের পণ্য অন্যসময় ভোগের ব্যবস্থা করে। ফলে নির্দিষ্ট মৌসুমে পণ্য উৎপাদন হলেও তা সারাবছর ভোগ করা সম্ভব হয়।
উদ্দীপকে জনাব মামুন নাটোরের একজন গমচাষি। তিনি প্রায় ১০ একর জমিতে গম চাষ করেন। এবছর গমের ফলন যথেষ্ট ভালো হয়েছে। তিনি গম প্রক্রিয়াকরণ করতে গিয়ে দেখলেন যে, তার কারখানায় পণ্য মজুদের জন্য স্থান সংকুলান হচ্ছে না। তাই তিনি একটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পণ্য মজুদ করার লক্ষ্যে একটি গোডাউন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করলেন। উক্ত সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে গমের সময়গত উপযোগ সৃষ্টি হবে; যা গমকে সংরক্ষণসহ ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তা করবে।
একই ধরনের পণ্য সকল সময়ে উৎপাদন করা যায় না। কিন্তু পণ্যের চাহিদা সকল সময়ে বিদ্যমান থাকতে পারে। আবার সকল সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহারের উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। তাছাড়া পণ্য সঠিকভাবে সংরক্ষণের জন্য সঠিক স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে জনাব মামুনের এ বছর গমের ফলন যথেষ্ট ভালো হওয়ায় পণ্য সংরক্ষণের জন্য স্থান সংকুলন হচ্ছে না। এমতাবস্থায় গমকে পচন রোধ ও সঠিক সময়ে তা বিক্রয়ের জন্য ঋণ গ্রহণ করে গুদাম নির্মাণের সিদ্ধান্তটি যৌক্তিক।
৪. উদ্দীপক
উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে।
শ্রম চলনশীল বা গতিশীল। শ্রমিক শ্রম প্রদান করে। শ্রমিক এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে, এক কাজ থেকে অন্য কাজে, একস্থান থেকে অন্যস্থানে, এক পেশা থেকে অন্য পেশায় যেতে পারে। অর্থাৎ শ্রমিক তথা শ্রমের গতিশীলতা রয়েছে।
উল্লিখিত প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িক সফলতা অর্জনে উৎপাদনের শ্রম উপকরণটি সহায়তা করছে।
উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম একটি জীবন্ত উপাদান। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমের গুরুত্ব অত্যধিক। শ্রমের সাহায্যে দেশের মানুষের আয় ও ভোগ বৃদ্ধি পায়। ফলে দেশের জাতীয় আয় বৃদ্ধি ঘটে।
উদ্দীপকে সাগর মৎস্য খামার লিমিটেড একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান। মৎস্য উৎপাদন, আহরণ এবং রপ্তানিকারক হিসেবে বেশ প্রসিদ্ধ। প্রতিষ্ঠানটিতে অনেক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিভিন্ন খামার থেকে প্রচুর দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক এখানে যোগ দিয়েছে। প্রতিষ্ঠানটির বেতন-ভাতা আকর্ষণীয় হওয়ায় শ্রমিকরা খুবই আন্তরিকতার সাথে কাজ করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটির সফলতার মূলে রয়েছে দক্ষ ও যোগ্য শ্রমিক; যা উৎপাদনের শ্রম উপকরণের অন্তর্ভুক্ত।
'সাগর মৎস্য খামার' লিমিটেড আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। উক্ত প্রতিষ্ঠানটি একটি যৌথমূলধনি সংগঠন; যা কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি দেশের প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী যে সংগঠন গড়ে তোলে তাকে যৌথমূলধনি সংগঠন বলে। এটি একটি আইনসৃষ্ট, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্ববিশিষ্ট ব্যবসায় সংগঠন।
উদ্দীপকে সাগর মৎস্য খামার লিমিটেড একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান। মৎস্য উৎপাদন, আহরণ এবং রপ্তানিকারক হিসেবে বেশ প্রসিদ্ধ। প্রতিষ্ঠানটিতে অনেক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিভিন্ন খামার থেকে প্রচুর দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক এখানে যোগ দিয়েছে। প্রতিষ্ঠানটির বেতন-ভাতা আকর্ষণীয় হওয়ায় শ্রমিকরা খুবই আন্তরিকতার সাথে কাজ করে। উল্লেখ্য, উদ্দীপকে যে প্রতিষ্ঠানের কথা উল্লেখ রয়েছে তা যৌথমূলধনি কোম্পানি সংগঠন। এরূপ সংগঠন বৃহদায়তন আকারে হয়ে থাকে। যার দরুন প্রতিষ্ঠানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাছাড়া পণ্য রপ্তানিতেও প্রতিষ্ঠানটি ব্যাপক অবদান রাখে। তাই বলা যায় উদ্দীপকের 'সাগর মৎস্য খামার' লিমিটেড আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে।
৫. উদ্দীপক
সঞ্চিত অর্থকে পুঁজিদ্রব্যে রূপান্তর করাই হলো মূলধন গঠন।
অর্থনীতির ভাষায় মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। কোনো দেশ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার মূলধন সম্পদ বা পুঁজি দ্রব্যের যে বৃদ্ধি সাধন করে তাকে মূলধন গঠন বলা হয়। সঞ্চয় হতে মূলধন গঠন শুরু হয়। মূলধন গঠন করতে হলে সঞ্চিত সম্পদ অবশ্যই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের মাধ্যমে সঞ্চিত পুঁজি দ্রব্যে রূপান্তরিত হয় যা মূলধন গঠনের শর্ত।
উদ্দীপকে আশিক জনশক্তির সর্বোচ্চ ব্যবহার করে উৎপাদন বাড়াতে চান। তাই শ্রমিকদের দক্ষতা, কাজের সময় এবং বর্তমান কাজ বণ্টনের ঘাটতি শনাক্ত করা তাঁর প্রথম করণীয়। যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন, প্রশিক্ষণ, উপযুক্ত প্রেষণা ও কাজের পদ্ধতি উন্নয়নে শ্রম উৎপাদনশীলতা বাড়তে পারে।
শুধু মূলধনের ঘাটতিকেই একমাত্র কারণ বলা যায় না, কারণ উদ্দীপকে মূলধনের অভাবের তথ্য নেই। প্রয়োজন যাচাই করে যন্ত্রপাতি, কাঁচামাল ও অন্যান্য উপকরণও সমন্বয় করতে হবে।
উৎপাদন সমস্যা নিরসনে জনাব আশিকের সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে। তিনি শ্রমের দক্ষতাকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির কথা ভাবছেন।
স্বল্প সম্পদ ব্যয়ে অধিক উৎপাদনকে শ্রমের দক্ষতা বলে। শ্রম উৎপাদনের জীবন্ত উপাদান। একজন শ্রমিক প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে কাজ করলেও দীর্ঘদিন কাজ সম্পাদনের মাধ্যমে দক্ষ হয়ে উঠে। শ্রমের দক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধিপূর্বক উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
উদ্দীপকে জনাব আশিক বড় একটি শিল্পকারখানার মালিক। যোগ্যতা, দক্ষতা ও শ্রম দিয়ে তিনি ব্যবসায়ে যথেষ্ট সফলতা লাভ করেছেন। উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পেলেও কারখানার উৎপাদন সে তুলনায় যথেষ্ট নয়। তাই তিনি জনশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়াতে আগ্রহী। অর্থাৎ তিনি শ্রমিকের দক্ষতা ব্যবহারের মাধ্যমে কারখানার উৎপাদন বৃদ্ধির কথা ভাবছেন; যা একটি বাস্তবসম্মত প্রচেষ্টা।
দক্ষতার সাথে কাজ করলে শ্রমিক একই শ্রম ও সম্পদ ব্যবহার করে পূর্বের তুলনায় অধিক পণ্য উৎপাদন করতে পারে। উদ্দীপকের জনাব আশিকের প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা থাকলেও কারখানার উৎপাদন ক্ষমতা কম থাকায় উৎপাদন বৃদ্ধি করতে পারছেন না। তাই তিনিও শ্রমিকের দক্ষতাকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। যদিও জনশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়ানো সম্ভব। তবে শুধু শ্রম উপকরণের মাধ্যমে তা সম্পূর্ণরূপে সম্ভব নয়। তাই আমার মতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনাব আশিককে শ্রমের সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণও আধুনিকায়ন করতে হবে।
৬. উদ্দীপক
উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে।
শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। উৎপাদনের অন্যান্য উপাদান সংরক্ষণ করা গেলেও শ্রমকে সংরক্ষণ করা যায় না। কারণ একজন শ্রমিক যদি একদিন কাজ না করে তাহলে তার উক্ত দিনের কাজ চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়। আবার বয়স বৃদ্ধির সাথে শ্রমিক তার শ্রমের যোগান দিতে পারে না তাই উক্ত শ্রমও পচে যায়। তাই শ্রম একটি পচনশীল উপাদান
জনাব সাদিকের এক্সক্লুসিভ বেবি পাউডার ক্রেতাদের নিকট সমাদৃত হওয়ার কারণ হলো মানসম্পন্ন দ্রব্য উৎপাদন।
ক্রেতার প্রত্যাশা পূরণের সক্ষমতাই হলো মান। আর যে পণ্য ক্রেতার প্রত্যাশা পূরণ করতে পারে তাকে মানসম্পন্ন পণ্য বলে। বর্তমান ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে দীর্ঘদিন বাজারে টিকে থাকতে হলে মানসম্পন্ন পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্পন্ন পণ্য ক্রেতার সন্তুষ্টি অর্জন, স্থায়ী ক্রেতা সৃষ্টি, বিক্রয় বৃদ্ধি ও প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করে।
উদ্দীপকে 'ঘুমের রাজ্যে পৃথিবী ছন্দময়' এই শ্লোগানকে সামনে রেখে নতুন ব্র্যান্ডের এক্সক্লুসিভ বেবি পাউডার তৈরি করে সারাদেশে ব্যবসায় করছেন ঢাকার সাদিক। শিশুদের শরীর ঠান্ডা, সতেজ, নরম ও কোমল রাখার ক্ষেত্রে এই পাউডার অতুলনীয়। তাছাড়া এটা ঘামাচির জন্য যথেষ্ট উপকারী। ক্রেতারা দ্বিধাহীন চিত্তে জনাব সাদিকের পণ্যটি ক্রয় করছেন। এখানে দেখা যাচ্ছে, উদ্দীপকের পণ্যটির কার্যকারিতা অত্যধিক। পণ্যের এসব সুবিধা ক্রেতার প্রত্যাশাকে পূরণ করে যা মানসম্পন্ন পণ্য হিসেবে বিবেচিত। তাই বলা যায়, মানসম্পন্ন দ্রব্য উৎপাদনের ফলেই জনাব সাদিকের এক্সক্লুসিভ বেবি পাউডার ক্রেতাদের নিকট সমাদৃত।
উদ্দীপকে পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সাদিকের পণ্যটি অনেকাংশ প্রভাব ফেলতে পারে।
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটি খাত হলো রপ্তানি খাত। দেশের চাহিদা পূরণের পর একটি প্রতিষ্ঠান সর্বদা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চায়। পণ্য রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশের ফলে প্রতিষ্ঠান নিজের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলে।
উদ্দীপকে ঢাকার সাদিক "ঘুমের রাজ্যে পৃথিবী ছন্দময়” এই শ্লোগানকে সামনে রেখে নতুন ব্র্যান্ডের এক্সক্লুসিভ বেবি পাউডার তৈরি করে সারাদেশে ব্যবসায় করেন। তার তৈরিকৃত পাউডার শিশুদের শরীর ঠান্ডা, সতেজ, নরম ও কোমল রাখা ও ঘামাচির জন্য যথেষ্ট উপকারী। ক্রেতারা দ্বিধাহীন চিত্তে জনাব সাদিকের পণ্যটি ক্রয় করছেন। বর্তমানে তিনি পণ্যটি দেশের বাইরে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছেন। এখানে দেখা যাচ্ছে, তিনি প্রাথমিক পর্যায়ে দেশের অভ্যন্তরে পণ্য বিক্রয় করলেও সাফল্যের কথা বিবেচনা করে বর্তমানে রপ্তানি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অভ্যন্তরীণ ব্যবসায়ের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেও তিনি দেশের অর্থনীতি উন্নয়নে অবদান রাখতে পারবেন।
উদ্দীপকে জনাব সাদিক প্রাথমিক পর্যায়ে বেবি পাউডার উৎপাদন করে তা দেশের অভ্যন্তরে বিক্রয় করেন। এতে তার উৎপাদনের আর্থিক 'মূল্য মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। পরবর্তীতে তার পণ্যের বিক্রয় আশানুরূপ হওয়ায় তিনি উক্ত পণ্য রপ্তানি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত সিদ্ধান্তের মাধ্যমে তিনি, পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আর্জন করতে পারবেন যা দেশের অর্থনীতিকে আরও ত্বরান্বিত করবে। তাই উদ্দীপকের আলোকে বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে সাদিকের পণ্যটি অনেকাংশে প্রভাব ফেলে।
৭. উদ্দীপক
সেবার অস্পর্শনীয়তা বলতে সেবা ক্রয়ের পূর্বে তা দেখা, স্বাদ নেওয়া, অনুভব করা শোনা বা গন্ধ নেওয়ার অক্ষমতাকে বোঝায়।
বস্তুত সেবা হচ্ছে অস্পর্শনীয়। এ কারণে সেবার কোনো সুনির্দিষ্ট আকার নেই। সেবার এ বৈশিষ্ট্যের কারণেই সেবা চোখে দেখা যায় না, অনুভব করা যায় না, স্বাদ কিংবা গন্ধ কিছুই নেওয়া যায় না। আর তাই অস্পর্শনীয়তা সেবার একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়।
উৎপাদক ব্যবস্থাপক হিসেবে জনাব রাকিব উৎপাদন পরিকল্পনা কাজটি সম্পাদন করেন।
পণ্যের ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী উৎপাদন কর্মসূচি নেওয়াই হলো উৎপাদন পরিকল্পনা। উৎপাদনের পূর্ব থেকে উৎপাদন সম্পন্ন হওয়া পর্যন্ত উৎপাদন ব্যবস্থাপককে বিভিন্ন কাজ সম্পাদন করতে হয়। পণ্যের নকশাকরণ, উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, উৎপাদন পরিমাণ পূর্বানুমান, মজুদ নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম কাজ।
উদ্দীপকে জনাব রাকিব একটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। উৎপাদনের পরিমাণ ঠিক রাখার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তার উক্ত পদক্ষেপ পণ্য উৎপাদনের পূর্বে কখন, কীভাবে, কী পরিমাণ, কার দ্বারা পণ্য উৎপাদন করা হবে তা অন্তর্গত। এসব কাজকে একত্রে উৎপাদন পরিকল্পনা বলে। তাই বলা যায়, উৎপাদক ব্যবস্থাপক হিসেবে জনাব রাকিব উৎপাদন পরিকল্পনা কাজটি সম্পাদন করেন।
উদ্দীপকে প্রতিষ্ঠানটির উদ্ভূত সমস্যা সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পূর্ণরূপে যৌক্তিক। উদ্ভূত সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটি মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করে।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা তদারকি করা এবং কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধনের ব্যবস্থা করাকে মান নিয়ন্ত্রণ বলে। মান ব্যবস্থাপনার প্রেক্ষাপটে মান নিয়ন্ত্রণ সর্বপ্রথম ধারণা। এক্ষেত্রে নির্ধারিত মানের সাথে উৎপাদিতব্য পণ্যের মান তুলনা করে পণ্যের মান নিশ্চিত করা হয়।
উদ্দীপকে জনাব রাকিব একটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথমে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করেন। এছাড়া তিনি বিক্রয় কর্মীর মতামতকে গুরুত্ব দেন। তার পরেও উৎপাদিত পণ্যের বিক্রয় কমে যাওয়ার কারণ অনুসন্ধান করে দেখা গেল পণ্যটি পূর্বনির্ধারিত মান ধরে রাখতে পারছে না। তাই তিনি সমস্যা চিহ্নিত করে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিলেন। উক্ত কার্যক্রম মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট মান নিয়ন্ত্রণকে নির্দেশ করে।
মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখা সম্ভব। উৎপাদনের প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মাধ্যমে ক্রেতাকে সন্তুষ্ট করা যায় এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন ক্রেতাকে আকৃষ্ট করা যায়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে পণ্যের নির্ধারিত মান ধরে রাখতে পারবে; যা তার বিক্রয় পুনরায় বৃদ্ধিতে সহায়তা করবে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির গৃহীত মান নিয়ন্ত্রণের পদক্ষেপটি যৌক্তিক।
৮. উদ্দীপক
যা দেখা যায়, স্পর্শ করা যায়, জায়গা দখল করে এবং মানুষের অভাব মেটাতে সক্ষম তাকে পণ্য বলে।
পণ্য হলো দৃশ্যমান কোনো বস্তু। এ বস্তুগুলোকে আমরা স্পর্শ করতে পারি এবং এর নির্দিষ্ট আকার আছে। এছাড়া এ বস্তুগুলো আমরা কিনে উপযোগ নিঃশেষ করি। এগুলোর মালিকানা হস্তান্তরযোগ্য। তাছাড়া পণ্য স্পর্শযোগ্য বলে একে স্থানান্তর করা যায়। সুতরাং পণ্য হলো স্পর্শনীয়।
জনাব রিংকন বাজার থেকে শপিং ধরনের পণ্য ক্রয় করলেন।
যেসব পণ্য ক্রেতারা পূর্বপরিকল্পনা অনুযায়ী, পণ্যের রং, গুণ, আকার, মূল্য, স্থায়িত্ব ইত্যাদি বিবেচনা করে ক্রয় করে তাকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ে ক্রেতারা দীর্ঘ সময় ব্যয় করতে আগ্রহী থাকে, তাছাড়া বিভিন্ন দোকান ঘুরে ঘুরে যাচাই-বাছাই করে পণ্য ক্রয় করতে ক্লান্তি বোধ করে না।
উদ্দীপকে ছেলের আবদার মেনে জনাব রিংকন শো-রুম থেকে একটি ওয়ালটন মোবাইল সেট ক্রয় করলেন। যেহেতু পণ্যটি বার বার ক্রয় করা সম্ভব নয় তাই তিনি বাজারে যাচাই-বাছাই করেই মোবাইল সেটটি ক্রয় করলেন। এখানে দেখা যাচ্ছে, জনাব রিংকন পণ্যটি ক্রয় করার ক্ষেত্রে অনেক যাচাই-বাছাই করেন। আবার বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দীর্ঘ সময় ব্যয় করে পণ্যটি ক্রয় করেন। এসব বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, জনাব রিংকনের ক্রয়কৃত পণ্যটি হলো শপিং পণ্য।
জনাব রিংকনের ক্রয়কৃত মোবাইল সেটটি পেয়ে তার ছেলের এত খুশি হওয়ার পেছনে কারণ হলো মানসম্পন্ন পণ্যপ্রাপ্তি যা ক্রেতাসন্তুষ্টি সৃষ্টি করে।
যে পণ্য ক্রেতার প্রত্যাশা পূরণ করতে পারে তাকে মানসম্পন্ন পণ্য বলে। আবার পণ্য ব্যবহারের পর ক্রেতার যে অনুভূতি সৃষ্টি হয় তাকে ক্রেতাসন্তুষ্টি বলে। মানসম্পন্ন পণ্যপ্রাপ্তিতে ক্রেতা তার প্রত্যাশা পূরণ করতে পারে; যা তার মনে এক আনন্দের অনুভূতি সৃষ্টি করে।
উদ্দীপকে ছেলের আবদার মেনে জনাব রিংকন শো-রুম থেকে একটি ওয়ালটন মোবাইল সেট ক্রয় করলেন। কালার, মডেল এবং কার্যক্রম ব্যতিক্রমধর্মী হওয়ায় মোবাইল সেটটি পেয়ে ছেলে খুবই খুশি হলো। এখানে দেখা যাচ্ছে, জনাব রিংকনের ছেলের আনন্দের কারণ পণ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক গুণাগুণ। উক্ত গুণাগুণ পণ্যকে মানসম্পন্ন পণ্য হিসেবে উপস্থাপন করে; যা ব্যবহারের মাধ্যমে জনাব রিংকনের ছেলে সন্তুষ্টি প্রকাশ করে।
বর্তমান ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে দীর্ঘদিন বাজারে টিকে থাকতে হলে মানসম্পন্ন পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্পন্ন পণ্য ক্রেতার সন্তুষ্টি অর্জন, স্থায়ী ক্রেতা সৃষ্টি, বিক্রয় বৃদ্ধি ও প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করে। এছাড়া ক্রেতা পণ্য ক্রয়ের পূর্বে পণ্যের প্রতি যে সুবিধা প্রত্যাশা করে তা প্রাপ্ত হলে তার মাঝে ক্রেতাসন্তুষ্টির সৃষ্টি হয়। একইভাবে উদ্দীপকে ওয়ালটন মোবাইল ক্রয় করার মাধ্যমে জনাব রিংকনের ছেলে খুব খুশি হয়।
৯. উদ্দীপক
কোনো পণ্য উৎপাদন করার পূর্বেই তার রং, আকার-আকৃতি, ওজন, মোড়কসহ বিভিন্ন উপাদান নির্ধারণ করাকেই পণ্য ডিজাইন বলে।
পণ্য ডিজাইন নানা ধরনের উপযোগ সৃষ্টিতে সহায়তা করে। কেননা প্রতিষ্ঠান কারিগরি বিভাগ নতুন নতুন ডিজাইনের নতুন পণ্য উৎপাদন করে। নতুন ডিজাইনের পণ্যের সাথে নতুন কোনো উপযোগ সংযুক্ত করে দেওয়া হয়। নতুন উপযোগ যুক্ত থাকায় তাকে তাদের নিকট নতুন বলে গ্রহণযোগ্য হয়। সুতরাং পণ্য ডিজাইন উপযোগ সৃষ্টি করে।
উদ্দীপকে নান্দনিক ডিজাইনের কথা বলা হয়েছে।
ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়। যেমন একটি কাঠের তৈরি আসবাবপত্রের গুণাগুণ পরিবর্তন না করে শুধু এর বাইরের নকশা পরিবর্তন করা।
উদ্দীপকে জনাব ছালাম একজন ফ্যাশন ডিজাইনার এবং একটি ফ্যাশন হাউজের মালিক। তার দোকানের অনেক নিয়মিত ক্রেতা আছে। প্রতিবছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে তিনি নতুন পোশাক তৈরি করেন। এখানে দেখা যাচ্ছে, জনাব ছালাম পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতার চাহিদা ও ক্রয়ক্ষমতাকে বিবেচনা করেন। অর্থাৎ তিনি ক্রেতার পছন্দ-অপছন্দ অনুযায়ী পণ্য ডিজাইন করেন; যা নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনকে প্রকাশ করে।
অনুগত ক্রেতাদের ধরে রাখার জন্য জনাব ছালামের গৃহীত পদক্ষেপ সম্পূর্ণরূপে যৌক্তিক।
কোনো পণ্য উৎপাদন করার পূর্বেই তার রং, আকার-আকৃতি, ওজন, মোড়কসহ বিভিন্ন উপাদান নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে। বিভিন্ন ধরনের ডিজাইন যেমন- ব্যবহারিক, নান্দনিক, উৎপাদন, প্যাকিং ও মডিউলার ডিজাইন পণ্য ক্রয়ে ক্রেতাকে আকৃষ্ট করে।
উদ্দীপকে জনাব ছালাম একজন ফ্যাশন ডিজাইনার এবং একটি ফ্যাশন হাউজের মালিক। তার দোকানের অনেক নিয়মিত ক্রেতা আছে। প্রতিবছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে তিনি নতুন পোশাক তৈরি করেন। তার দোকানে দিন দিন ক্রেতা বৃদ্ধি পাচ্ছে। অনুগত ক্রেতাদের ধরে রাখার জন্য জনাব ছালাম আরও পেশাদার ডিজাইনার নিয়োগ দিয়েছেন। ক্রেতার চাহিদা ও ডিজাইনের প্রবণতা পরিবর্তনের কারণে পেশাদার ডিজাইনার নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক।
পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যকে ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলা যায়। অনেক দিনের পুরাতন একঘেয়েমি ডিজাইন ক্রেতাদের মাঝে তেমন আকর্ষণ সৃষ্টি করতে পারে না। কিন্তু নতুন ডিজাইনের ফলে পণ্যের আকর্ষণ সৃষ্টি হয়। নতুন ডিজাইনের মাধ্যমে পণ্যটি ক্রেতাদের মাঝে আকর্ষণীয় হলে পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি পায়। তাছাড়া ফ্যাশন, আয়, জীবনযাত্রার মান, সংস্কৃতি ইত্যাদির ওপর ক্রেতার ক্রয় অভ্যাস পরিবর্তন হয়। ক্রেতার এ ধরনের পরিবর্তনশীল চাহিদার বিষয়টি বিবেচনায় এনে পেশাদার ডিজাইনার নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি।
১০. উদ্দীপক
মান নির্ধারণের ক্ষেত্রে ক্রেতাদের গ্রহণযোগ্যতা নিরূপণের পর চূড়ান্ত মান নির্ধারণ করা হয়।
ক্রেতাদের প্রয়োজন মোতাবেক তাদের প্রত্যাশিত পণ্য বা সেবার গুণগত বৈশিষ্ট্য ঠিক করাকে মান নির্ধারণ বলে। ক্রেতাদের মতামত পাওয়ার পর যদি কোনো সংশোধনী থাকে তাহলে তা সংশোধন করে চূড়ান্ত মান নির্ধারণ করাই হলো মান নির্ধারণের সর্বশেষ ধাপ। এ পর্যায়ে মান ব্যবস্থাপক প্রয়োজনীয় সংশোধনসাপেক্ষে পণ্য বা সেবার মান নির্ধারণ করেন। সর্বশেষ নির্ধারিত মান অনুযায়ী পণ্য বা সেবা উৎপাদনের বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ স্থাপন করেন।
'HONDIA' কোম্পানি লিমিটেড মান নির্ধারণের প্রথম ধাপ ক্রেতা মূল্যায়নে অবস্থান করেছে।
ক্রেতাদের প্রয়োজন মোতাবেক তাদের প্রত্যাশিত পণ্য বা সেবার গুণগত বৈশিষ্ট্য ঠিক করাকে মান নির্ধারণ বলে। মান নির্ধারণ একটি প্রক্রিয়াভিত্তিক কাজ। ক্রেতা মূল্যায়ন উক্ত প্রক্রিয়ার প্রথম ধাপ। এ পর্যায়ে ক্রেতা কোন ধরনের পণ্য প্রত্যাশা করে সে বিষয় সম্পর্কে নিশ্চিত হয়। এক্ষেত্রে ক্রেতার ধরন, তাদের সামাজিক অবস্থান, ক্রয় অভ্যাস ইত্যাদিকে প্রাধান্য দেওয়া হয়।
উদ্দীপকে 'HONDIA' কোম্পানি লিমিটেড একটি বিখ্যাত মোটর সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে 'HONDIA' মোটর সাইকেল সরবরাহের উদ্দেশ্যে একটি কারখানা স্থাপন করেন। তিনি ক্রেতাদের পেশা, আয় ও সামাজিক বিষয় বিবেচনা করে পণ্য উৎপাদন করেন। তাদের উক্ত কাজ মান নির্ধারণের ক্রেতা মূল্যায়ন পর্যায়ের সাথে সম্পৃক্ত। তাই বলা যায়, 'HONDIA' কোম্পানি লিমিটেড মান নির্ধারণের প্রথম ধাপ ক্রেতা মূল্যায়নে অবস্থান করেছে।
'HONDIA' মানের ক্ষেত্রে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো বিবেচনা করা বেঞ্চমার্কিং এর অন্তর্গত। উক্ত বিষয় বিবেচনা করা অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি।
বাজারে নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠানের পণ্য, সেবা ও প্রক্রিয়া পরিমাপের একটি ধারাবাহিক ও পদ্ধতিগত কৌশল হলো বেঞ্চমার্কিং। এক্ষেত্রে বাজারে বিভিন্ন প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যকে বিবেচনা করে নিজস্ব পণ্যের মান নির্ধারণ ও সে অনুযায়ী পণ্য উৎপাদন করা হয়।
উদ্দীপকে 'HONDIA' কোম্পানি লিমিটেড একটি বিখ্যাত মোটর সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে 'HONDIA' মোটর সাইকেল সরবরাহের উদ্দেশ্যে একটি কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটি তার পণ্যের গুণগতমান নির্ধারণের ক্ষেত্রে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্যের মান বিবেচনায় রাখেন। মান নির্ধারণের ক্ষেত্রে উক্ত প্রতিযোগী পণ্যের মান বিবেচনা বেঞ্চমার্কিং এর অন্তর্গত।
বেঞ্চমার্কিং হলো পণ্যের মান উন্নয়নের একটি অন্যতম কৌশল। এর মাধ্যমে বাজারে নেতৃত্বপ্রদানকারী প্রতিষ্ঠানের কার্যাবলি মূল্যায়ন করে নিজেদের কাজে ধারাবাহিক উন্নয়ন করার চেষ্টা করে। এর সাহায্যে বাজারে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের মানকে আদর্শ মান ধরে তার আলোকে নিজ প্রতিষ্ঠানের মান উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। ফলে পণ্যের মানের উন্নয়ন ঘটে। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের মান নির্ধারণের ক্ষেত্রে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্যের মান বিবেচনায় রাখে। যার ফলে তারা প্রতিযোগীর তুলনায় উন্নত মানের পণ্য ক্রেতার নিকট সরবরাহ করতে পারে। তাই বলা যায়, প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্যের মান বিবেচনায় রেখে মান নির্ধারণটি যৌক্তিক।
১১. উদ্দীপক
ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণকে মান ব্যবস্থাপনা বলে।
পণ্য ও সেবার মানের মধ্যে পণ্য ও সেবার কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্বতা ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্য ও সেবার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা তা দেখা মান ব্যবস্থাপনার কাজ। এ কাজে কোনো ত্রুটি কোনো অবস্থাতেই প্রতিষ্ঠানের জন্য কাম্য নয়। মান এমন একটি পরিমাপক যা দ্বারা প্রতিযোগী কোম্পানি থেকে কোনো কোম্পানিকে, পণ্যকে ও ব্র্যান্ডকে পৃথক করা যায়। তাই বলা হয়, মান ব্যবস্থাপনা পণ্য ও সেবার মানের সর্বোৎকৃষ্ট নিশ্চয়তা প্রদান করে।
সঠিক মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সুনামকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে।
ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মানসংরক্ষণ ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রমকে মান ব্যবস্থাপনা বলে। মান ব্যবস্থাপনা পণ্যের মানের নিশ্চয়তা প্রদান করে। পণ্যের মানের মধ্যে পণ্যের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত।
উদ্দীপকে ভলবো একটি অতি পরিচিত ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রায় ৫০% এর অধিক গাড়ি ভলবো ব্যাটারি ব্যবহার করে থাকে। দীর্ঘদিন যাবত কোম্পানিটি বেশ সুনামের সাথে ব্যাটারি উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে। কয়েক দিন পূর্বে ব্যাটারির সমস্যার কারণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিনের সুনাম নষ্ট হয়। সঠিক মান ব্যবস্থাপনা অনুসরণ না করার কারণেই প্রতিষ্ঠানটি এরূপ সমস্যায় পড়ে। তাই বলা যায়, মান ব্যবস্থাপনার সাথে প্রতিষ্ঠানের সুনামের বিষয়টি প্রত্যক্ষভাবে জড়িত।
মানসম্মত পণ্য উৎপাদন করতে না পারার কারণে ভলবো লিমিটেড এর ব্যাটারি ব্যবহার করে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
মান বলতে একটি পণ্য বা সেবার অন্তর্নিহিত গুণগত কিছু বৈশিষ্ট্যকে বোঝায় যা ভোক্তার চাহিদা পূরণে সক্ষম। অর্থাৎ একটি পণ্য বা সেবা কর্তৃক ধারাবাহিকভাবে ক্রেতা বা ভোক্তার প্রত্যাশা পূরণের সামর্থ্যই হচ্ছে পণ্যের গুণগতমান। এক্ষেত্রে মানের সাথে ভোক্তাসন্তুষ্টির বিষয়টি প্রত্যক্ষভাবে জড়িত।
উদ্দীপকে ভলবো একটি অতি পরিচিত ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। কয়েক দিন পূর্বে ব্যাটারির সমস্যার কারণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিনের সুনাম নষ্ট হয়। ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত গাড়ির মালিককে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। উক্ত ক্ষতিপূরণ নিম্নমানের পণ্য উৎপাদনজনিত বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্গত। সঠিক মানের পণ্য উৎপাদন না করার কারণেই উক্ত ব্যয় বহন করতে হয়।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য উৎপাদন করতে পারেনি। অথচ ক্রেতা আকর্ষণ ও ধরে রাখার ক্ষেত্রে মান একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। মানসম্পন্ন পণ্য ও সেবা উৎপাদন না হলে ক্রেতার সন্তুষ্টি অর্জন সম্ভব হয় না। পণ্যের মান নিম্ন হওয়ার কারণেই ব্যাটারির ত্রুটি দেখা দেয়। ফলে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের লোকসান বহন করতে হয় বলে আমি মনে করি। তাই বলা যায়, ভলবো লিমিটেড এর ব্যাটারি ব্যবহার করে গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো নিম্নমানের পণ্য উৎপাদন।