বরিশাল বোর্ড ২০২৫

১. উদ্দীপক

কুয়েত ফেরত জনাব কাসেম দেশে এসে নিজ গ্রামে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা প্রদানের লক্ষ্যে তিনি ফার্মে বিশুদ্ধ দুধ ও মাংস উৎপাদন করেন। শুরুর দিকে লাভ 'না হলেও এখন তার খামারে উৎপাদিত দুধ ও মাংসের অনেক চাহিদা। চাহিদা বৃদ্ধির কারণে তিনি সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্রয় কেন্দ্র খুলে দুধ ও মাংস বিক্রয় শুরু করেন এবং প্রতিটি বিক্রয় কেন্দ্রে অভিজ্ঞ বিক্রয়কর্মী নিয়োগ দেন। ফলে চাহিদা বৃদ্ধি পায়। বাড়তি চাহিদা মেটানোর জন্য জনাব কাসেম এখন নতুন আরেকটি বৃহদায়তন ডেইরি ফার্ম চালু করেছেন।
উত্তর সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে।
উত্তর

বিপণন একটি প্রক্রিয়া যেখানে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্ক গড়ে তোলে।

বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। কারণ বিপণনের কার্যপরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের মতো ব্যবস্থাপনাসংক্রান্ত কাজ করতে হয়। বিপণনের বিভিন্ন পর্যায়ে এ ধরনের ব্যবস্থাপকীয় কাজ করতে হয় বলে বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়।

উত্তর

জনাব কাসেমের কার্যক্রম দ্বারা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।

ভোক্তার রুচি, পছন্দ ও চাহিদা বিবেচনা করে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য প্রদান করাকে ভোক্তামুখী প্রক্রিয়া বলে। বিপণনের সমস্ত কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই আধুনিক বিপণনকারীরা মনে করেন ভোক্তাই রাজা। এ ধারণার ওপর ভিত্তি করেই বিপণনকারীরা ভোক্তাদের প্রয়োজন, অভাব ও চাহিদা শনাক্ত করে তা যথাযথভাবে পূরণের চেষ্টা করে থাকেন।

উদ্দীপকে জনাব কাসেম কুয়েত হতে দেশে এসে নিজ গ্রামে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা প্রদানের লক্ষ্যে তিনি ফার্মে বিশুদ্ধ দুধ ও মাংস উৎপাদন করেন। এজন্য শুরুর দিকে তার লাভ না হলেও এখন তার খামারে উৎপাদিত দুধ ও মাংসের চাহিদা অনেক। জনাব কাসেমের এমন কার্যক্রমগুলো ভোক্তাকেন্দ্রিক; যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব ফাসেমের কার্যক্রম দ্বারা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।

উত্তর

'সুষ্ঠু বণ্টন উৎপাদন বৃদ্ধি করে'- উক্তিটির সাথে আমি একমত।

উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট থেকে পণ্য ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানোকে বণ্টন বলে। বন্টনের ক্ষেত্রে বিপণনকারী মূলত ভোক্তা ও ক্রেতাদের কাছে পণ্য কিভাবে সহজলভ্য করে তোলা যায় সে বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেন। সঠিক মূল্যে পণ্য প্রাপ্তির নিশ্চয়তা সৃষ্টি করে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করাই এরূপ বন্টনের মুখ্য উদ্দেশ্য।

উদ্দীপকে জনাব কাসেম কুয়েত হতে দেশে এসে নিজ গ্রামে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা প্রদানের লক্ষ্যে তিনি ফার্মে বিশুদ্ধ দুধ ও মাংস উৎপাদন করেন। এজন্য শুরুর দিকে তার লাভ না হলেও এখন তার খামারে উৎপাদিত দুধ ও মাংসের চাহিদা অনেক। চাহিদা বৃদ্ধির কারণে তিনি সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্রয় কেন্দ্র খুলে দুধ ও মাংস বিক্রয় শুরু করেন এবং প্রতিটি বিক্রয় কেন্দ্রে অভিজ্ঞ বিক্রয়কর্মী নিয়োগ দেন। এতে দুধ ও মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি নতুন আরেকটি বৃহদায়তন ডেইরি ফার্ম চালু করেছেন।

ক্রেতারা যেখান থেকে প্রয়োজনীয় পণ্যটি কিনতে চায় সেখানে পণ্য সরবরাহ নিশ্চিত করার নামই হলো বণ্টন। এরূপ বণ্টন ব্যবস্থায় ক্রেতারা সহজেই তাদের প্রয়োজনীয় পণ্য পেয়ে থাকে। এতে প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা বেড়ে যায়। উক্ত বর্ধিত চাহিদা পূরণের জন্য বিপণনকারীকে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে হয়। উদ্দীপকের জনাব কাসেম এমন বণ্টন পদ্ধতি ব্যবহার করেন, যা তার খামারের দুধ ও মাংসের চাহিদা বৃদ্ধি করে। উক্ত চাহিদা পূরণের জন্য তিনি অধিক পরিমাণে দুধ ও মাংস উৎপাদন করেন। তাই আমি মনে করি, সুষ্ঠু বণ্টন উৎপাদন বৃদ্ধি করে।

২. উদ্দীপক

জনাব রাজু চাঁপাইনবাবগঞ্জে ২০ একর জমিতে আম্রপালী বাগান করেন। উৎপাদিত আম দেশে ও বিদেশের বাজারে বিক্রয় করেন। তিনি আম উৎপাদন ও আম পাকানোর জন্য কোনো প্রকার ক্ষতিকারক কীটনাশক ও কেমিক্যাল ব্যবহার করেন না। এমনকি পলিথিন ব্যাগের পরিবর্তে চটের ব্যাগে আম সরবরাহ করেন। ব্যবসা থেকে অর্জিত লাভের টাকা দিয়ে তিনি অটোমেটিক কৃষিযন্ত্র ও আম পরিবহনের জন্য. ট্রাক ক্রয় করেন। বর্তমান সময়ে তার বাগানে ৩০০ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন।
উত্তর মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম এরূপ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে।
উত্তর

পণ্য থেকে প্রাপ্ত সুবিধা ও তার ব্যয়ের পার্থক্যকে ক্রেতাভ্যালু বলে।

আধুনিক বিপণনের অন্যতম উদ্দেশ্য হলো ক্রেতাভ্যালু সৃষ্টি করা। যে সকল উপায়ে ক্রেতাভ্যালু সৃষ্টি করা যায় তাদের অন্যতম হলো-ক্রেতাদের আনুগত্য অর্জন, ক্রেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি ও বজায় রাখা, ক্রেতাদের নিকট হতে প্রাপ্ত অর্থের কিছু অংশ পণ্য ও সেবার মান বৃদ্ধিতে ব্যবহার করা ইত্যাদি। তাছাড়া ভোক্তাদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং ব্যয়িত অর্থের তুলনায় অধিক সুবিধা প্রদানের মাধ্যমেও ভ্যালু সৃষ্টি করা যায়।

উত্তর

জনাব রাজুর কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের অন্তর্ভুক্ত।

প্রতিযোগীর চেয়ে উন্নততর উপায়ে পণ্য উৎপাদনের পাশাপাশি সমাজের জন্য কল্যাণকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনে গুরুত্ব দেওয়ার সময়কালকেই সামাজিক বিপণন যুগ বলে। এ সময়েই বিপণনকারী প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের মানুষের কল্যাণের প্রতি নজর দিতে থাকে। এ লক্ষ্যে বিপণনকারীরা জনহিতকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ রক্ষা, আইন ও সামাজিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেয়।

উদ্দীপকে জনাব রাজু চাঁপাইনবাবগঞ্জে ২০ একর জমিতে আম্রপালী বাগান করেন। তার বাগানে উৎপাদিত আম তিনি দেশে-বিদেশের বাজারে বিক্রয় করেন। তবে তিনি আম উৎপাদন ও পাকানোর জন্য কোনো প্রকার ক্ষতিকারক কীটনাশক ও কেমিক্যাল ব্যবহার করেন না। এমনটি পলিথিন ব্যাগের পরিবর্তে চটের ব্যাগে আম সরবরাহ করেন। জনাব রাজুর এমন কার্যক্রমগুলো বিপণনের সামাজিক বিপণন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রাজুর কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের অন্তর্ভুক্ত।

উত্তর

'বিপণন অর্থনৈতিক উন্নয়নের সর্বাধিক কার্যকরী ইঞ্জিন'- উক্তিটি যথার্থ।

বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা-সম্পর্ক গড়ে তোলে। বিপণন সমাজের সার্বিক কল্যাণ ও সব শ্রেণির মানুয়ের প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে। এর একটি মৌলিক বিষয় হচ্ছে 'বিনিময়'; যার মাধ্যমে ভোক্তাদের সাথে শক্তিশালী সম্পর্ক সৃষ্টি করা হয়।

উদ্দীপকে জনাব রাজু চাঁপাইনবাবগঞ্জে ২০ একর জমিতে আম্রপালী বাগান করেন। তার বাগানে উৎপাদিত আম তিনি দেশে-বিদেশের বাজারে বিক্রয় করেন। তবে তিনি আম উৎপাদন ও পাকানোর জন্য কোনো প্রকার ক্ষতিকারক কীটনাশক ও কেমিক্যাল ব্যবহার করেন না। এমনটি পলিথিন ব্যাগের পরিবর্তে চটের ব্যাগে আম সরবরাহ করেন। তিনি ব্যবসা হতে অর্জিত লাভের টাকা দিয়ে একটি অটোমেটিক কৃষি যন্ত্র ও আম পরিবহনের জন্য একটি ট্রাক ক্রয় করেন। বর্তমান সময়ে তার বাগানে ৩০০ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন।

উৎপাদনকারীর নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্যসামগ্রী ক্রেতা-ভোগকারীর নিকট পৌছাতে বিপণন বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। এসমস্ত কাজ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাংক, বিমা, পরিবহন ইত্যাদি। এ সকল পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টির মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া বাগানে উৎপাদিত আম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এভাবে বিপণন অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বিপণনকে অর্থনৈতিক উন্নয়নের সর্বাধিক কার্যকরী ইঞ্জিন বলা হয়।

৩. উদ্দীপক

জনাব রাহাত বাজার তথ্য সংগ্রহ করে কম দামে রাজশাহী থেকে আম ক্রয় করেন। তিনি 'দেশ ট্রান্সপোর্ট'-এর ট্রাক ব্যবহার করে আম ফ্যাক্টরিতে নিয়ে আসেন। তিনি আমগুলোকে গুণগত মান অনুযায়ী তিন ভাগে ভাগ করেন এবং ভবিষ্যতের জন্য স্টোরে সংরক্ষণ করেন। উৎপাদিত জুস নিজস্ব বিক্রয়কর্মী দ্বারা ন্যায্যমূল্যে বিক্রয় করেন। তিনি SMS এর মাধ্যমে সকল ক্রেতার সাথে যোগাযোগ রাখেন। ফলে তার মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়।
উত্তর অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াকে বিক্রয় বলে।
উত্তর

ক্রেতা বা ভোক্তার পছন্দ অপছন্দ অনুযায়ী পণ্যমানের যে সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয় তাকে প্রমিতকরণ বলে এবং পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করাতে পর্যায়িতকরণ বলে।

প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। কারণ প্রমিতকরণের যে মান নির্ধারিত হয় তার ভিত্তিতে পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ করা হয়। এক্ষেত্রে পণ্যের মান যদি পূর্বনির্ধারিত না থাকে তাহলে কোনো অবস্থাতেই পণ্যের শ্রেণিবিভাগ করা সম্ভব হবে না। কারণ প্রমিতকরণ হলো শ্রেণিবিভাগ বা পর্যায়িতকরণের ভিত্তি। তাই বলা যায়, প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকে 'দেশ ট্রান্সপোর্ট'-এর কাজটি বিপণনের পরিবহন কাজের অন্তর্ভুক্ত।

যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় 'তাকে পরিবহন বলে। পরিবহন বিপণনের অন্যতম ও গুরুত্বপূর্ণ একটি কাজ। এটি স্থানগত উপযোগ সৃষ্টি করে। কেননা পণ্য উৎপাদন হয় একস্থানে আর ভোগ বা ব্যবহার হয় সারাবিশ্বে। আর এটি সম্ভব হচ্ছে পরিবহনের মাধ্যমে।

উদ্দীপকে জনাব রাহাত বাজার তথ্য সংগ্রহ করে কম দামে রাজশাহী থেকে, আম ক্রয় করেন। তিনি 'দেশ ট্রান্সপোর্ট'-এর ট্রাক ব্যবহার করে আম ফ্যাক্টরিতে নিয়ে আসেন। এক্ষেত্রে যে মাধ্যম ব্যবহার করে আম ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, তা বিপণনের পরিবহন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'দেশ ট্রান্সপোর্ট'-এর কাজটি বিপণনের পরিবহন কাজের অন্তর্ভুক্ত।

উত্তর

জনাব রাহাতের বিপণনের সার্বিক কর্মকাণ্ড যেমন: পরিবহন, পর্যায়িতকরণ, গুদামজাতকরণ, ব্যক্তিক বিক্রয়, জনসংযোগ প্রভৃতি তার ব্যবসায়িক সফলতার মূল কারণ।

যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় তাকে পরিবহন বলে। পণ্যকে তার মান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এক মৌসুমে উৎপাদিত পণ্য অন্য মৌসুম পর্যন্ত ধরে রাখার ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। বিক্রেতা কর্তৃক সরাসরি পণ্য বা সেবা বিক্রয় করাকে ব্যক্তিক বিক্রয় বলে। পণ্য ও প্রতিষ্ঠানের বিশেষ ভাবমূর্তি সৃষ্টি করে পণ্যের বিক্রয় বৃদ্ধির কার্যক্রমকে জনসংযোগ বলে।

উদ্দীপকে জনাব রাহাত বাজার তথ্য সংগ্রহ করে কম দামে রাজশাহী থেকে আম ক্রয় করেন। তিনি 'দেশ ট্রান্সপোর্ট'-এর ট্রাক ব্যবহার করে আম ফ্যাক্টরিতে নিয়ে আসেন। তিনি আমগুলোকে গুণগতমান অনুযায়ী তিন ভাগে ভাগ করেন এবং ভবিষ্যতের জন্য স্টোরে সংরক্ষণ করেন। উৎপাদিত জুস নিজস্ব বিক্রয়কর্মী দ্বারা ন্যায্যমূল্যে বিক্রয় করেন। তিনি SMS এর মাধ্যমে সকল ক্রেতার সাথে যোগাযোগ রাখেন। ফলে তার বিক্রয় ও মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়।

আধুনিক অর্থনীতিতে বিপণনের গুরুত্ব অপরিসীম। তাই পণ্য বিপণনের ক্ষেত্রে একজন বিপণনকারীকে বিপণনের বিভিন্ন কার্যাবলি সম্পন্ন করতে হয়। উদ্দীপকের জনাব রাহাতও তাই বিপণনের বিভিন্ন কাজের যেমন: পরিবহন, পর্যায়িতকরণ, গুদামজাতকরণ, ব্যক্তিক বিক্রয়, জনসংযোগ প্রভৃতির মাধ্যমে আমের ব্যবসায় করেন। এই কাজগুলো ব্যতীত কোনো ব্যবসায়ীর পক্ষে ব্যবসায়ে সফলতা অর্জন করা সম্ভব হয় না। তাই আমি মনে করি, বিপণন কার্যক্রম ব্যবহার করেই জনাব রাহাত তার ব্যবসায়ে সফলতা অর্জন করেন।

৪. উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব অমিত হলেন কারওয়ান বাজারের মৌসুমি ফলের পাইকার। তিনি দিনাজপুরের চাষিদের নিকট থেকে ন্যায্যমূল্যে উন্নতমানের বম্বে লিচু সংগ্রহ করেন।

দৃশ্যকল্প-২: জনাব আমিন নিজস্ব জমিতে উৎপাদিত আধা-পাকা টমেটো ফয়েল পেপারের আবরণে আবদ্ধ করে ঢাকার অভিজাত এলাকার সুপার স্টোরে অধিক মূল্যে বিক্রয় করেন।

উত্তর পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করাকে পর্যায়িতকরণ বলে।
উত্তর

পণ্য, সেবা বা ধারণা বিক্রয়ের পর ক্রেতাকে যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে।

বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের যুগে অনেক প্রতিষ্ঠান বিক্রয়ের পর ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। যেমন: পণ্য ব্যবহারের নিয়ম, পণ্য বাসায় পৌঁছে দেওয়া, পণ্য স্থাপন করে দেওয়া, নষ্ট হয়ে গেলে পরিবর্তন বা মেরামত করে দেওয়া ইত্যাদি কার্য বিক্রয়োত্তর সেবা হিসেবে গণ্য হয়। তবে এমন সেবাগুলো সকল ধরনের পণ্যের ক্ষেত্রে প্রয়োজন হয় না। সাধারণত ইলেক্ট্রনিক্স পণ্যের ক্ষেত্রে এমন সেবা বেশি প্রয়োজন।

উত্তর

জনাব অমিতের কাজটি বিপণনের ক্রয় কাজের সাথে সম্পৃক্ত।

অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে পণ্যের মালিকানা গ্রহণ করাকে ক্রয় বলে। পণ্য পরিকল্পনা অনুযায়ী পণ্য উন্নয়নের লক্ষ্যে কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য পণ্য ক্রয় করা হয়। তাছাড়া পুনঃবিক্রয় এবং চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্যসামগ্রী ক্রয় করতে হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। ভালোভাবে ক্রয়কার্য সম্পাদন করতে পারলে বিক্রয় কাজ সহজ হয়।

উদ্দীপকে জনাব অমিত কারওরান বাজারের মৌসুমি ফলের পাইকার। তিনি দিনাজপুরের চাষিদের কাছ থেকে ন্যায্যমূল্যে উন্নতমানের বম্বে লিচু সংগ্রহ করেন। অমিতের লিচু সংগ্রহের কাজটি বিপণনের ক্রয় কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব অমিতের কাজটি বিপণনের ক্রয় কাজের সাথে সম্পৃক্ত।

উত্তর

জনাব আমিন বিপণনের মোড়কিকরণ কাজের মাধ্যমে টমেটো বিক্রয় করেন, যা তাকে সফলতা এনে দিয়েছে।

পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করা ও আকর্ষণীয়ভাবে গ্রাহকের নিকট উপস্থাপনের জন্য পণ্যকে মোড়ক দিয়ে সাজানোকে মোড়কিকরণ বলে। গুণগতমান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কিকরণ গুরুত্বপূর্ণ। এছাড়া ক্রেতাকে তথ্য প্রদান ও ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কিকরণ করা হয়।

উদ্দীপকে জনাব আমিন নিজস্ব জমিতে টমেটো চাষ করেন। তিনি তার উৎপাদিত আধা-পাকা টমেটো ফয়েল পেপারের আবরণে আবদ্ধ করেন। অতঃপর এগুলো ঢাকার অভিজাত এলাকার সুপার স্টোরে অধিক মূল্যে বিক্রয় করেন।

মোড়ককরণ শুধু পণ্যের মানই সুরক্ষা করে না; সেই সাথে পণ্যের `প্রচার কার্যক্রমও সম্পাদন করে। এর মাধ্যমে ব্রান্ড শনাক্তকরণ, সহজ সংরক্ষণ, ক্রেতাদের মাঝে পণ্যটির আকর্ষণ বৃদ্ধি এবং বিক্রয় সুবিধা অর্জন করা সম্ভব হয়। উদ্দীপকের জানাব আমিনও তাই তার উৎপাদিত টমেটো বিক্রয়ের ক্ষেত্রে মোড়কিকরণ ব্যবস্থা গ্রহণ করেন। এতে গ্রাহকের নিকট টমেটোর চাহিদা বেড়ে যায় এবং এজন্য গ্রাহক অধিক মূল্য দিতেও রাজি থাকে। তাই আমি মনে করি, জনাব আমিনের টমেটো বিপণনের জন্য ব্যবহৃত মোড়কিকরণ ব্যবস্থা গ্রহণ সম্পূর্ণ যৌক্তিক।

৫. উদ্দীপক

'রিকোটাচ' একটি নামকরা মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সকল ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে সবধরনের মোবাইল ও মোবাইল পার্টস বিক্রয় করেন। ব্যবসায়িক সুবিধার কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি বাজারকে তিনটি শ্রেণিতে যেমন: উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভাগে ভাগ করেন। প্রত্যেক শ্রেণির চাহিদামাফিক পণ্য সরবরাহ করায় প্রতিষ্ঠানটি খুব কম সময়ে সফলতা পায়।
উত্তর যারা পুনরায় উৎপাদন, বিক্রয় বা ভাড়া প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে ব্যবসায় বাজার বলে।
উত্তর

যে বাজারের ক্রেতারা নিজেদের ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য না ক্রয় করে উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গড়ে ওঠে তাকে শিল্পবাজার বলে।

সাধারণত উৎপাদক, পুনঃব্যবহারকারী বা পুনঃবিক্রেতাদের নিয়ে শিল্পবাজার গঠিত হয়। এরা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির জন্য পণ্য ক্রয় করে। বিশ্বের প্রতিটি মানুষ ভোক্তা হওয়ায় এরা কোনো না কোনোভাবে ভোক্তাবাজারের সদস্য। কিন্তু শিল্পবাজারের সদস্যরা পুনঃউৎপাদন বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। তাই শুধু উৎপাদক এবং মধ্যস্থ ব্যবসায়ীরাই এ বাজারের সদস্য। একারণে শিল্পবাজারের সদস্যসংখ্যা কম হয়।

উত্তর

'রিকোটাচ' পুনঃবিক্রেতা বাজারের অন্তর্ভুক্ত।

পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে তাদেরকে নিয়ে গঠিত বাজারকে পুনঃবিক্রেতা বাজার বলে। বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীরা এ বাজারের ক্রেতা। যেমন: পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী ইত্যাদি। বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ বাজারের সদস্যরা পণ্য ক্রয় করে।

উদ্দীপকে 'রিকোটাচ' একটি নামকরা মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সকল ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে সব ধরনের মোবাইল ও মোবাইল পার্টস বিক্রয় করে। মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে রিকোটাচের কার্যক্রম পুনঃবিক্রেতা বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'রিকোটাচ' পুনঃবিক্রেতা বাজারের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি সফলতা লাভের জন্য ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করেছে।

কোনো একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলে। যেমন: সামাজিক শ্রেণি, জীবনধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব, মূল্যবোধ ইত্যাদির ভিত্তিতে ভাগ করা। এক্ষেত্রে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করা সামাজিক শ্রেণির অন্তর্ভুক্ত।

উদ্দীপকে 'রিকোটাচ' একটি নামকরা মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সকল ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে সব ধরনের মোবাইল ও মোবাইল পার্টস বিক্রয় করেন। ব্যবসায়িক সুবিধার কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি বাজারকে তিনটি শ্রেণিতে যেমন: উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভাগে ভাগ করেন। প্রত্যেক শ্রেণির চাহিদামাফিক পণ্য সরবরাহ করায় প্রতিষ্ঠানটি খুব কম সময়ের মধ্যে সফলতা পায়।

একজন ব্যবসায়ীকে পণ্য বিপণনের পূর্বে ভোক্তাদের আয়, ব্যয় করার মানসিকতা, জীবনধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নিয়ে পণ্য বিপণন করতে হয়, যা ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলক। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের মোবাইল বাজারে বিক্রয় করে। এতে ভোক্তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানেরও উন্নতি সাধিত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতা লাভের জন্য ভোক্তাবাজার বিভক্তিকরণের যে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করেছে তা খুবই গুরুত্বপূর্ণ।

৬. উদ্দীপক

সিমেন্ট ছাড়া নির্মাণ কাজ সম্ভব নয়। সিমেন্ট তৈরি হয় চুনাপাথর ও অ্যাশ দ্বারা। পবন ইন্দোনেশিয়া থেকে চুনাপাথর ও অ্যাশ আমদানি করে দেশের বিভিন্ন সিমেন্ট কারখানায় সরবরাহ করেন। কারখানা মালিকগণ মনে করেন ক্রেতাদের পেশা, শিক্ষা ও ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে সিমেন্টকে ৫টি গ্রেডে ভাগ করা প্রয়োজন। এর ফলে - দেশের সকল জনগণ সিমেন্ট ক্রয় করে লাভবান হবে।
উত্তর যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো পণ্যের সমগ্র অসমজাতীয় বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কতিপয় বাজার বা উপবাজারে ভাগ করা হয়, তাকে বাজার বিভক্তিকরণ বলে।
উত্তর

বিপণন মিশ্রণ হচ্ছে একসেট নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার যেগুলোকে কোম্পানি অভীষ্ট বাজার উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবহার করে।

১৯৫০ সালে নেইল এইচ বোর্ডেন বিপণন মিশ্রণ শব্দটি প্রথম ব্যবহার করেন। বিপণন মিশ্রণের উপাদানগুলো হলো পণ্য, মূল্য, স্থান, প্রসার এর ইংরেজি আদ্যাক্ষর নিয়ে 4'P Product, Price, Place, Promotion গঠিত। বিপণন মিশ্রণের উপাদানসমূহ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন। ভোক্তাদেরকে কেন্দ্র করে বিপণন মিশ্রণ তৈরি করা হয়।

উত্তর

পবনের কার্যক্রম পুনঃবিক্রেতা বাজারের অন্তর্গত।

পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে তাদেরকে নিয়ে গঠিত বাজারকে পুনঃবিক্রেতা বাজার বলে। বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীরা এ বাজারের ক্রেতা। যেমন: পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী ইত্যাদি। বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ বাজারের সদস্যরা পণ্য ক্রয় করে।

উদ্দীপকে বলা হয়েছে, সিমেন্ট ছাড়া নির্মাণ কাজ সম্ভব নয়। উক্ত সিমেন্ট তৈরি হয় চুনাপাথর ও অ্যাশ দ্বারা। পবন ইন্দোনেশিয়া থেকে চুনাপাথর ও অ্যাশ আমদানি করে দেশের বিভিন্ন সিমেন্ট কারখানায় সরবরাহ করেন। পবন কর্তৃক বিভিন্ন কারখানায় চুনাপাথর ও অ্যাশ সরবরাহের কাজটি পুনঃবিক্রেতা বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, পবনের কার্যক্রম পুনঃবিক্রেতা বাজারের অন্তর্গত।

উত্তর পেশা, শিক্ষা ও ক্রয়ক্ষমতা জনসংখ্যাভিত্তিক বাজার বিভক্তিকরণের চলক। ক্রেতার আর্থিক সামর্থ্য ও প্রয়োজন বুঝে উপযুক্ত প্যাকেটের পরিমাণ, সরবরাহ ও মূল্য-প্রস্তাব তৈরি করা বাজারে সাড়া পেতে সহায়ক হতে পারে। তবে সিমেন্টের কারিগরি গ্রেড ক্রেতার পেশা বা শিক্ষার ভিত্তিতে ইচ্ছেমতো নির্ধারণ করা যায় না; ব্যবহারের প্রয়োজন ও উপযুক্ত গুণমানের সঙ্গে তার সম্পর্ক আছে। তাই উদ্দীপকের পাঁচ গ্রেডে ভাগ করার সিদ্ধান্তকে নিঃশর্তভাবে সবার উপকারী বলা যথার্থ নয়। বাজার বিভক্তিকরণ ও পণ্যের কারিগরি মান পৃথক রেখে সিদ্ধান্ত নিতে হবে।

৭. উদ্দীপক

জনাব রোকন কলেজের অধ্যক্ষ। কলেজের ডিজিটাল ল্যাবে ১০টি কম্পিউটার প্রয়োজন। গভর্নিং বডির অনুমোদন পেয়ে তিনি - কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি কম্পিউটারের বিস্তারিত বিবরণ তুলে ধরে ইচ্ছুক সরবরাহকারীদের নিকট থেকে মূল্য সম্পর্কিত প্রস্তাব নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিতভাবে জমাদানের জন্য অনুরোধ করেন। যা স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হয়।
উত্তর কোনো পণ্য বা সেবা হতে প্রাপ্ত সুবিধার জন্য ভোক্তা যে পরিমাণ অর্থ প্রদান করে তাই মূল্য।
উত্তর

অযাচিত পণ্য হচ্ছে এমন এক ধরনের পণ্য যেগুলো সম্পর্কে ক্রেতারা ধারণা রাখে না বা রাখলেও ক্রয়ের কথা চিন্তা করে না।

অযাচিত পণ্য কিনতে ক্রেতার তেমন কোনো পূর্ব পরিকল্পনা থাকে না।। তবে পরিস্থিতি এ ধরনের পণ্য কেনার জন্য উদ্বুদ্ধ করে। দুই ধরনের অযাচিত পণ্য আছে নতুন এবং নিয়মিত। প্রয়োজনের বিচারে যেহেতু এ পণ্যগুলো তেমন গুরুত্ব বহন করে না তাই এ পণ্যগুলো সহজে ক্রেতারা কিনে না। যেমন- একটি বিশ্বকোষ সাধারণত ক্রেতারা কিনবে না তবে যদি সে গবেষণার কোনো কাজে লিপ্ত থাকে তবে তাকে এটি কিনতে হবে। তাই বলা হয় অযাচিত পণ্য ক্রেতারা সহজে কিনতে চায় না।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পণ্যটি ভোগ্যপণ্যের অন্তর্গত শপিং পণ্য।

যেসকল পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় করে না; তবে ক্রয়ের ক্ষেত্রে পণ্যের মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন, মডেল ইত্যাদি বিবেচনা করে তাকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তারা পূর্বপরিকল্পনা গ্রহণ করে এবং এজন্য তারা সময় ও শক্তি ব্যয় করে। যেমন: টিভি, দামি শাড়ি, গহনা, আসবাবপত্র, ফ্রিজ ইত্যাদি।

উদ্দীপকে জনাব রোকন একটি কলেজের অধ্যক্ষ। তার কলেজের ডিজিটাল ল্যাবে ১০টি কম্পিউটার প্রয়োজন। এজন্য তিনি কলেজের গভর্নিং বডির অনুমোদন নিয়ে কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। কম্পিউটার ক্রয়ের জন্য পূর্ব পরিকল্পনার প্রয়োজন; যা শপিং পণ্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পণ্যটি ভোগ্যপণ্যের অন্তর্গত শপিং পণ্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি দরপত্রভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করছে; যা ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।

কোনো কাজ সম্পাদন করতে কত ব্যয় হতে পারে এবং প্রতিযোগীরা -উক্ত কাজ সম্পাদন করতে কত মূল্য দিতে পারে, এ দুটি বিষয়ের ওপর ভিত্তি করে পণ্যমূল্য নির্ধারণ করাকে দরপত্রভিত্তিক মূল্য নির্ধারণ বলে। নিলাম ডাকের মাধ্যমে কাজ নেওয়ার ক্ষেত্রে এ পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়। এ পদ্ধতি সাধারণত ঠিকাদারি কাজ ও নিলাম ডাকের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

উদ্দীপকে জনাব রোকন একটি কলেজের অধ্যক্ষ। তার কলেজের ডিজিটাল ল্যাবে ১০টি কম্পিউটার প্রয়োজন। এজন্য তিনি কলেজের গভর্নিং বডির অনুমোদন নিয়ে কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি কম্পিউটারের বিস্তারিত বিবরণ তুলে ধরে ইচ্ছুক সরবরাহকারীদের নিকট থেকে মূল্য সম্পর্কিত প্রস্তাব নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিতভাবে জমাদানের জন্য অনুরোধ করেন। যা স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হয়।

উদ্দীপকের প্রতিষ্ঠানটি মূল্য নির্ধারণের ক্ষেত্রে দরপত্রভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করছে। প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণের একটি পদ্ধতি হচ্ছে দরপত্রভিত্তিক মূল্য নির্ধারণ। এক্ষেত্রে প্রতিষ্ঠানের উৎপাদন খরচ এবং চাহিদা, প্রতিযোগীর মূল্য ইত্যাদি বিবেচনায় আনা হয়। এমতাবস্থায় প্রতিযোগীর চেয়ে কম মূল্যে প্রস্তাব করলে প্রতিষ্ঠান কাজটি পাবে। কিন্তু মূল্য বেশি ধার্য করলে প্রতিষ্ঠানের কাজ পাওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির দরপত্রভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।

৮. উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নগুলোর উত্তর দাও।
উদ্দীপকের ছবি
উত্তর মানুষের প্রয়োজন বা অভাব পূরণের উপযোগী যা কিছু বাজারে পাওয়া যায় এমন কিছুকেই পণ্য বলে।
উত্তর শিল্পপণ্যের ক্রয় চুক্তিভিত্তিক।
যে সকল পণ্য চূড়ান্ত ভোগের জন্য ব্যবহৃত হয় না বরং ভোগ্যপণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে শিল্পপণ্য বলে। ভোগ্যপণ্যের তুলনায় শিল্পপণ্যের ক্রেতারা সাধারণত অধিক পরিমাণে পণ্য ক্রয় করে থাকে। এরূপ পণ্যের ক্রয় সাধারণত চুক্তিভিত্তিক হয়ে থাকে। কারণ অধিকাংশ শিল্পপণ্য উৎপাদনকারী পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, কাঁচামাল, যন্ত্রাংশ, আনুষঙ্গিক যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের পূর্বে বিক্রেতার সাথে চুক্তি করে থাকে।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত (?) চিহ্নটি পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তর।

যখন বাজারে পণ্যের পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং অনেকেই পণ্য ক্রয় করা শুরু করে সে সময়কালকে প্রবৃদ্ধি স্তর বলে। এ স্তরে পণ্যের পরিচিতি যেমন দ্রুত বৃদ্ধি পায়, তেমনি পণ্যের বিক্রয়ও দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। এমন পর্যায়ে বাজারে নতুন নতুন প্রতিযোগীর আগমন ঘটে।

উদ্দীপকে 'আশা আটা' কোম্পানি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। উক্ত কোম্পানিতে উৎপাদিত পণ্যের জীবনচক্র উদ্দীপকে দেখানো হয়েছে। পণ্যের জীবনচক্রের ধারাবাহিকতা হচ্ছে: পণ্য উন্নয়ন স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর এবং পতন স্তর। উক্ত ধারাবাহিকতা অনুযায়ী পণ্যের জীবনচক্রের তৃতীয় অর্থাৎ প্রবৃদ্ধি স্তরে (?) চিহ্ন দেওয়া হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত (?) চিহ্নটি পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তর।

উত্তর

২০২৩ সালে আশা আটা কোম্পানির পণ্য জীবনচক্রের পতন স্তরে আছে। চিত্রে এ সময় বিক্রয় ও মুনাফা নিচের দিকে নেমেছে।

তাই প্রথমে পণ্যের মান, মূল্য, প্রতিযোগিতা ও ক্রেতার পরিবর্তিত চাহিদা পর্যালোচনা করতে হবে।

লাভজনক কোনো বাজারখণ্ড থাকলে সেখানে মনোযোগ, প্রয়োজনমাফিক পণ্য বা মোড়কের পরিবর্তন, কার্যকর বণ্টন ও লক্ষ্যভিত্তিক প্রসার বিবেচনা করা যায়।

ভবিষ্যৎ অবদান ও পরিহারযোগ্য ব্যয়ের হিসাব করে পণ্য রাখা, সীমিতভাবে বিক্রি করা বা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হবে। শুধু এ ছবি থেকে উৎপাদন বন্ধকেই একমাত্র করণীয় বলা যায় না।

৯. উদ্দীপক

রাজন ঢাকা থেকে রাজশাহী ভ্রমণে এসেছে। শহর ঘুরে দেখার সময় সে অটোরিকশা ও রিকশার পেছনে রঙিন পোস্টার দেখতে পেল। পোস্টারে লেখা ছিল: "ঢাকার ইবনে সিনা এখন রাজশাহীতে।” বিষয়টি রাজনের মনকে নাড়া দেয়। রাজশাহীর পরিচ্ছন্ন শহর ঘুরে সে দারুণ আনন্দ পায়। রাতের খাবারের পর, যখন সে মোবাইলে ফেসবুক চালায়, তখন একই বিজ্ঞাপন দেখতে পায়। ফেসবুক পেজে ডাক্তারদের নাম, পদবি এবং ল্যাবের ছবিসহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এমনকি অনলাইনে রোগী দেখার সিরিয়ালও দেওয়া যায়। এছাড়াও, প্রতিটি পরীক্ষায় ২৫% ছাড়ের ঘোষণা দেওয়া হয়।
উত্তর যে মাধ্যমে জনগণের কাছে বিজ্ঞাপনের বিভিন্ন সংবাদ তথা পণ্য বা সেবার তথ্য পৌছানো হয়, তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। যেমন-রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, সাইনবোর্ড, বিলবোর্ড, ওয়েবসাইট ইত্যাদি।
উত্তর

যেকোনো ধরনের গণপ্রচার যা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পণ্য বা সেবা বিক্রয়ে সাহায্য করে তাকে বিজ্ঞাপন বলে।

বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ উচ্চমানের নতুন নতুন পণ্য সম্পর্কে অবগত হতে পারে। আবার পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কেও জানতে পারে। কারণ বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ক্ষতিকর পণ্য, সেবা ও ধারণা ক্রয় বা গ্রহণ এবং ভোগ বা ব্যবহারে নিরুৎসাহিত করে। এর ফলে ভোক্তাসাধারণ বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা পায়। যেমন: ধূমপান বিষপান, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রথমত বিজ্ঞাপনের ট্রানজিট বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেছেন।

ট্রন, বাস, লঞ্চসহ অন্যান্য যানবাহনের মাধ্যমে যে সকল বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে ট্রানজিট বিজ্ঞাপন বলে। বড় বড় শহরে চলাচলকারী যাত্রীবহনকারী বাস এবং পণ্য পরিবহনরত ট্রাক, লরি ইত্যাদির গায়ে লিখে ট্রানজিট বিজ্ঞাপন প্রদান করা হয়। আবার নদীপথে চলাচলরত লঞ্চ, স্টিমার ও কার্গোতেও এরূপ বিজ্ঞাপন চোখে পড়ে।

উদ্দীপকে রাজন ঢাকা থেকে রাজশাহী ভ্রমণে এসেছে। শহর ঘুরে দেখার সময় সে অটোরিকশা ও রিকশার পেছনে রঙিন পোস্টার দেখতে পায়। পোস্টারে লেখা ছিল 'ঢাকার ইবনে সিনা এখন রাজশাহীতে'। বিষয়টি রাজনের মনকে নাড়া দেয়। রাজনের দেখা বিজ্ঞাপনটি ট্রানজিট বিজ্ঞাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রথমত বিজ্ঞাপনের ট্রানজিট বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির পরবর্তীতে ব্যবহৃত বিজ্ঞাপন মাধ্যম ইন্টারনেট ও ওয়েবসাইট প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতে সহায়ক বলে আমি মনে করি।

ইন্টারনেট ও ওয়েবসাইট ব্যবহার করে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে ইন্টারনেট ও ওয়েবসাইট বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনের মাধ্যমগুলোর মধ্যে এটি তুলনামূলক নতুন ও আধুনিক। তবে ব্যবহারকারীদের নিকট এরূপ বিজ্ঞাপনের কার্যকারিতা থাকলেও এটি সার্বজনীন নয়। কারণ ইন্টারনেট ও ওয়েবসাইটের ব্যবহার সবাই জানে না।

উদ্দীপকে রাজন ঢাকা থেকে রাজশাহী ভ্রমণে এসেছে। শহর ঘুরে দেখার সময় সে অটোরিকশা ও রিকশার পেছনে রঙিন পোস্টার দেখতে পায়। পোস্টারে লেখা ছিল 'ঢাকার ইবনে সিনা এখন রাজশাহীতে'। বিষয়টি রাজনের মনকে নাড়া দেয়। রাতের খাবারের পর যখন সে মোবাইলে ফেসবুক চালায়, তখন একই বিজ্ঞাপন দেখতে পায়। ফেসবুক পেজে ডাক্তারদের নাম, পদবি এবং ল্যাবের ছবিসহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এমনটি অনলাইনে রোগী দেখার সিরিয়ালও দেওয়া যায়। এছাড়া প্রতিটি পরীক্ষায় ২৫% ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

ইন্টারনেটের মেইল, ফেইসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে কম খরচে ইন্টারনেট ও ওয়েবসাইট বিজ্ঞাপন প্রদান করা হয়। এরূপ বিজ্ঞাপন সম্পূর্ণভাবেই আধুনিক প্রযুক্তির স্বাক্ষরবাহী। এরূপ বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ দেশ-বিদেশের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারে। এতে প্রতিষ্ঠানের উৎপাদন ও সেবার পরিমাণ বৃদ্ধি পায়; যা প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতে সহায়ক। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির পরবর্তীতে ব্যবহৃত বিজ্ঞাপন মাধ্যম ইন্টারনেট ও ওয়েবসাইট প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতে সহায়ক।

১০. উদ্দীপক

ইনান স্বনামধন্য বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। একদিন দুপুরে কোম্পানির প্রতিনিধিরা ইনানদের স্কুলে আসে। তারা ছাত্রদের কাপ নুডুলস খেতে দেয় এবং বিনামূল্যে একটি ১৫ গ্রামের টুথপেস্ট প্রদান করে। কোম্পানির প্রতিনিধিরা ছাত্রদের স্বাস্থ্যগত পণ্য সম্পর্কিত বিষয়ের বিভিন্ন সুফল নিয়ে আলোচনা করে। সন্ধ্যার পরে ইনান টিভি দেখতে বসলে বিভিন্ন চ্যানেলে তাদের স্কুলের অনুষ্ঠানটি দেখতে পায়। সে তার পরিবারের সবাইকে অনুষ্ঠানটি দেখায় এবং বন্ধুদের নিকট গল্প করে।
উত্তর বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে।
উত্তর

দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌপথে বা জলবহুল এলাকায় দৃশ্যমান স্থানে এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে সাইনবোর্ড বা প্রচারপত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে।

বহিঃবিজ্ঞাপন হলো বিজ্ঞাপনের অত্যন্ত পুরাতন ও কার্যকর একটি মাধ্যম। এটি সাধারণত জনসাধারণের দৃষ্টিতে পড়ে এমন জায়গায় বড় দেয়াল বা দালানের ছাদে ছাপানো আকারে লাগানো হয়। অনেক ক্রেতার ক্ষেত্রে বিজ্ঞাপনের অন্যান্য মাধ্যম তথা টেলিভিশন, সংবাদপত্র, সাময়িকি ইত্যাদি দেখার সুযোগ হয় না। এমতাবস্থায় বহিঃবিজ্ঞাপন রাস্তায় চলাচলরত অবস্থায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং ক্রেতারা এর মাধ্যমে পণ্য সম্পর্কে ধারণা পান। এটি উন্মুক্ত অবস্থায় প্রচার করা হয় বিধায় একে উন্মুক্ত বিজ্ঞাপনও বলা হয়।

উত্তর

কোম্পানির প্রতিনিধিরা ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশলটি ব্যবহার করেছে।

ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এরূপ প্রসারমূলক পন্থা ব্যবহার করা হয়।

উদ্দীপকে ইনান স্বনামধন্য বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। একদিন দুপুরে একটি কোম্পানির প্রতিনিধিরা ইনানদের স্কুলে আসে। তারা ছাত্রদের কাপ নুডুলস খেতে দেয় এবং বিনামূল্যে একটি ১৫ গ্রামের টুথপেস্ট প্রদান করে। এছাড়াও কোম্পানির প্রতিনিধিরা ছাত্রদের স্বাস্থ্যগত পণ্য সম্পর্কিত বিষয়ের বিভিন্ন সুফল নিয়ে আলোচনা করে। প্রতিনিধিদের এমন কার্যক্রমগুলো ভোক্তামুখী বিক্রয় প্রসারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, কোম্পানির প্রতিনিধিরা ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশলটি ব্যবহার করেছে।

উত্তর বিদ্যালয়ের অনুষ্ঠান টেলিভিশনে দেখানো পণ্য ও প্রতিষ্ঠানের পরিচিতি বাড়াতে পারে। তবে উদ্দীপকে সম্প্রচারের জন্য অর্থ প্রদানের কথা নেই। অনুষ্ঠানটি সংবাদ বা স্বাধীন গণমাধ্যম উপস্থাপনা হলে তা প্রচার (publicity); প্রতিষ্ঠান অর্থ দিয়ে নির্দিষ্ট বার্তা প্রচার করালে তা বিজ্ঞাপন। এখানে অর্থপ্রদানের প্রমাণ ছাড়া নিশ্চিতভাবে বিজ্ঞাপন বলা যায় না। শিক্ষার্থী ও পরিবারের মধ্যে অনুষ্ঠানের আলোচনা মুখে মুখে প্রচারও সৃষ্টি করেছে। ইতিবাচক ও বিশ্বাসযোগ্য উপস্থাপনা পণ্য সম্পর্কে আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে; বিক্রয় বৃদ্ধি অবশ্য পণ্যের মান, মূল্য ও ক্রেতার প্রয়োজনের ওপরও নির্ভরশীল।

১১. উদ্দীপক

আমান মেডিকেলে ভর্তি হওয়ায় তার বাবা তাকে একটি নিউ ব্র্যান্ড ল্যাপটপ কিনে দেন। 7i ল্যাপটপটি শুধু কোম্পানির শো-রুমে পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি, ওজনে হাল্কা ও সহজে বহনযোগ্য ল্যাপটপটির মূল্য ৩,৫০,০০০ টাকা। মূল্য প্রশ্নে ব্যবস্থাপক বলেন, ক্রেতা যেভাবে পণ্যটিকে উপলব্ধি করে তার ওপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। কোম্পানির শ্লোগান, 'ভালো জিনিসের দাম একটু বেশি'।
উত্তর ক্রেতারা যেসকল পণ্য পূর্বপরিকল্পনা ব্যতীত দেখামাত্রই ক্রয় করে তাকে লোভনীয় পণ্য বলে।
উত্তর

পণ্যের উৎপাদন ব্যয় অথবা পণ্য সংগ্রহ ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে যে প্রক্রিয়ায় বিক্রেতা মূল্য নির্ধারণ করেন তাকে পণ্যের মূল্য নির্ধারণ বলে।

মুনাফা অর্জনের উদ্দেশ্যেই পণ্য বা সেবা উৎপাদন করা হয়। তাই ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্যের বিনিময় মূল্য থাকা আবশ্যক। পণ্যের বিনিময় কার্য সম্পাদনের জন্যই মূলত পণ্য বা সেবার মূল্য নির্ধারণ। করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় টিকে থাকা, পণ্য মানে নেতৃত্ব দেওয়া, মুনাফা সর্বোচ্চকরণ, বিনিয়োগ তুলে নেয়া, নগদ প্রবাহ। নিশ্চিত করা, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা, অনুকূল ভাবমূর্তি সৃষ্টি করা ইত্যাদি নানান কারণে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়।

উত্তর

আমানের ক্রয়কৃত ল্যাপটপটি ভোগ্যপণ্য।

চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করা হয় তাকে ভোগ্যপণ্য বলে। এসব পণ্য ভোগের উপযোগী করেই ভোক্তার নিকট উপস্থাপন করা হয়। তাই ভোক্তারা এসব পণ্য ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে সরাসরি ব্যবহার করতে পারে। যেমন: বই, খাতা, সাবান, তেল, ঔষধ, ছাতা, মিষ্টি ইত্যাদি।

উদ্দীপকে আমান মেডিক্যাল কলেজে ভর্তি হয়। ভর্তির পর তার বাবা তাকে একটি নিউ ব্র্যান্ড ল্যাপটপ কিনে দেন। ল্যাপটপটি শুধু কোম্পানির শোরুমে পাওয়া যায়। উক্ত ল্যাপটপটি ক্রেতা চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে ক্রয় করে; যা ভোগ্যপণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই - বলা যায়, আমানের ক্রয়কৃত ল্যাপটপটি ভোগ্যপণ্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত কোম্পানির ব্যবস্থাপকের ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিটি ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।

বিক্রেতার খরচকে বিবেচনা না করে পণ্যের ভ্যালু সম্পর্কে ক্রেতার উপলব্ধি বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হলে তাকে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলে। ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে ক্রেতার মনে পণ্য সম্পর্কে উত্তম ধারণা সৃষ্টির জন্য বিপণনের মূল্য বহির্ভূত অন্যান্য উপাদান যেমন: পণ্যের মান, আকার-আকৃতি, ডিজাইন ও অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

উদ্দীপকে আমান মেডিক্যাল কলেজে ভর্তি হয়। ভর্তির পর তার বাবা তাকে একটি নিউ ব্র্যান্ড ল্যাপটপ কিনে দেন। ল্যাপটপটি শুধু কোম্পানির শোরুমে পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি, ওজনে হাল্কা ও সহজে বহনযোগ্য ল্যাপটপটির মূল্য ৩,৫০,০০০ টাকা। মূল্য প্রশ্নে ব্যবস্থাপক বলেন, ক্রেতা যেভাবে পণ্যটিকে উপলব্ধি করে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। কোম্পানির শ্লোগান, 'ভালো জিনিসের দাম একটু বেশি'।

ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে একই গুণগত মানসম্পন্ন পণ্য বিভিন্ন দামে বিক্রি করা হয়। পণ্যটি ক্রেতার দৃষ্টিতে উচ্চ মানসম্মত বিবেচিত হয় বলে ক্রেতা উক্ত পণ্যের জন্য বেশি দাম দিতে প্রস্তুত থাকে। তাই এরূপ পদ্ধতিতে মূল্য নির্ধারণে ক্রেতার উপলব্ধিকে বিবেচনা করা হয়, বিক্রেতার খরচ কিংবা পণ্যের চাহিদা নয়। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত কোম্পানির ব্যবস্থাপকের ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিটি ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।