দিনাজপুর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

সুরমা হাউজিং কোম্পানি ঢাকার অদূরে ১৫০ বিঘা জমির উপর 'আমার বাড়ি' নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং কিনতে আগ্রহী করে তোলার জন্য প্রতিষ্ঠানটি দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। প্রকল্পটিতে কিছু লোকের কর্মসংস্থানের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়।সুরমা হাউজিং কোম্পানি ঢাকার অদূরে ১৫০ বিঘা জমির উপর 'আমার বাড়ি' নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং কিনতে আগ্রহী করে তোলার জন্য প্রতিষ্ঠানটি দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। প্রকল্পটিতে কিছু লোকের কর্মসংস্থানের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়।
উত্তর মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম এরূপ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে।
উত্তর

বিক্রয় হচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া অপরদিকে বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে।

বিপণনের অনেক কাজের মধ্যে বিক্রয় হচ্ছে একটি অপরদিকে বিপণন হলো অনেকগুলো কাজের সমষ্টি। বিক্রয় শুধু মালিকানাগত উপযোগ তৈরি করে কিন্তু বিপণন স্বত্বগত, স্থানগত ও সময়গত উপযোগ তৈরি করে। পণ্য উৎপাদনের পর বিক্রয় কাজ শুরু হয় কিন্তু উৎপাদনের পূর্বেই বিপণনের কাজ শুরু হয়। তাই বলা হয়, বিক্রয় ও বিপণন এক নয়।

উত্তর

উদ্দীপক অনুযায়ী সুরমা হাউজিং কোম্পানির সম্পাদিত কার্যক্রম বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত।

যে যুগে উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে সে যুগকে বিক্রয় যুগ বলে। ১৯৩০-১৯৫০ সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। এ যুগে উৎপাদন দক্ষতা, উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পায় এবং ভোক্তাদের পছন্দসই পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। এ যুগে বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশল যেমন : বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় ইত্যাদির উন্নয়ন ঘটে।

উদ্দীপকে সুরমা হাউজিং কোম্পানি ঢাকার অদূরে ১৫০ বিঘা জমির ওপর 'আমার বাড়ি' নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং প্লট কিনতে আগ্রহী করে তোলার জন্য দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ করে। এছাড়াও পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। উক্ত বিজ্ঞাপন কার্যক্রমটি বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপক অনুযায়ী সুরমা হাউজিং কোম্পানির সম্পাদিত কার্যক্রম বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত।

উত্তর

সুরমা হাউজিং কোম্পানির বিপণন কার্যক্রম জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা-সম্পর্ক গড়ে তোলে। বিপণন সমাজের সার্বিক কল্যাণ ও সব শ্রেণির মানুষের প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে। এর একটি মৌলিক বিষয় হচ্ছে 'বিনিময়'; যার মাধ্যমে ভোক্তাদের সাথে শক্তিশালী সম্পর্ক সৃষ্টি করা হয়।

উদ্দীপকে সুরমা হাউজিং কোম্পানি ঢাকার অদূরে ১৫০ বিঘা জমির ওপর 'আমার বাড়ি' নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং প্লট কিনতে আগ্রহী করে তোলার জন্য দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। এছাড়াও প্রকল্পটিতে কিছু লোকের কর্মসংস্থানের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।

উদ্দীপকের প্রতিষ্ঠানটি ১৫০ বিঘা জমির ওপর একটি আবাসিক প্রকল্প গড়ে তোলে। উক্ত প্রকল্পের কাজগুলো সম্পাদনের জন্য বিপণন বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। এসমস্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাংক, বিমা, পরিবহন ইত্যাদি। এ সকল পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। আবার বিভিন্ন আবাসন সুবিধা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রাও উন্নত হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টি বা আবাসন সুবিধা প্রদানের মাধ্যমে বিপণন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে। তাই আমি মনে করি, সুরমা হাউজিং কোম্পানির বিপণন কার্যক্রম জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২. উদ্দীপক

জনাব শামীম একটি প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত। তিনি বিপণন নিয়ন্ত্রণের সঠিক কৌশল নির্ধারণের জন্য কার্যপরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, প্রেষণাদান এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন। তিনি কোম্পানিটির বিজ্ঞাপনের দিকেও নজর রাখেন। তিনি মনে করেন, বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদেরকে কেন্দ্র করে সম্পাদন করা উচিত।
উত্তর সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে।
উত্তর

যে সকল ভোক্তাই ক্রেতা হতে পারলেও সকল ক্রেতা ভোক্তা নাও হতে পারে।

যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে পরবর্তীতে বিক্রয়, উৎপাদন বা ভোগের উদ্দেশ্যে তাদেরকে ক্রেতা বলে। অপরদিকে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান চূড়ান্ত ভোগের জন্য পণ্য ক্রয় করে তাকে ভোক্তা বলে। এই দুটি সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায়, সকল ক্রেতা ভোগের জন্য পণ্য ক্রয় করে না কিন্তু সকল ভোক্তা ভোগের জন্যই পণ্য ক্রয় করে। তাই বলা যায়, সকল ক্রেতাই ভোক্তা নয়।

উত্তর

জনাব শামীমের কার্যক্রম দ্বারা বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।

বিপণন কার্যক্রমে ব্যবস্থাপকীয় পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যবহৃত হয় বলে বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলে। অর্থাৎ বিপণনের প্রতিটি স্তরেই পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, কর্মী নিয়োগ, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে হয়। এ সমস্ত কাজ ব্যবস্থাপকীয় কার্যক্রমের অন্তর্ভুক্ত।

উদ্দীপকে জনাব শামীম একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বিপণন নিয়ন্ত্রণের সঠিক কৌশল নির্ধারণের জন্য কার্য পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, প্রেষণাদান এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন। জনাব শামীমের উক্ত কাজগুলো বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব শামীমের কার্যক্রম দ্বারা বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।

উত্তর

বিপণনের সমস্ত কার্যক্রম ভোক্তাকে ঘিরে সম্পাদিত হয়; তাই জনাব শামীম বিপণনে ভোক্তাই রাজা মন্তব্যটি করেছেন।

যারা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে ভোক্তা বলে। ভোক্তারা পণ্য ভোগ করে আর উপযোগ নিঃশেষ করে।
বাজারজাতকরণের যাবতীয় কার্যক্রম (যেমন: পণ্য ডিজাইন, মূল্য নির্ধারণ, পণ্যের বণ্টন, পণ্যের প্রমোশন ইত্যাদি) ভোক্তাদের কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয়ক্ষমতা, ক্রয় অভ্যাস ইত্যাদির ভিত্তিতে বাজারজাতকরণ কার্যক্রম সম্পন্ন করতে হয়।

উদ্দীপকে জনাব শামীম একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বিপণন নিয়ন্ত্রণের সঠিক কৌশল নির্ধারণের জন্য কার্য পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, প্রেষণাদান এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন। তিনি কোম্পানিটির বিজ্ঞাপনের দিকেও নজর রাখেন। তিনি মনে করেন, বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদেরকে কেন্দ্র করে সম্পাদন করা উচিত।

উদ্দীপকে জনাব শামীমের বক্তব্যে বিপণনে ভোক্তাই রাজা বিষয়টি ফুটে উঠেছে। কারণ তিনি মনে করেন ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয়ক্ষমতা, ক্রয় অভ্যাস ইত্যাদির ওপর ভিত্তি বিপণন তার সমস্ত কার্যক্রম সম্পন্ন করে। আবার ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য বিপণনকে উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করে তা বাস্তবায়ন করতে হয়। এজন্য বাজারজাতকরণের ধারণা, বিপণন মিশ্রণ, বাজার বিভক্তিকরণ, বিপণন পদ্ধতির ধরন ইত্যাদি ভোক্তাদের সন্তুষ্ট করার ওপর গুরুত্ব দিয়ে নির্ধারণ করা হয়। এসব কারণেই জনাব শামীম বিপণনে ভোক্তাই রাজা মন্তব্যটি করেছেন।

৩. উদ্দীপক

বগুড়ার স্বল্প শিক্ষিত যুবক রাকিব নিজ গ্রামে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। এর মাধ্যমে তিনি ভাড়ায় বিনিময়ে কৃষকদের উৎপাদিত আলু সংরক্ষণের দায়িত্ব নিলেন। পরবর্তীতে কৃষকদের চাহিদামতো সময়ে তা তাদেরকে সরবরাহ দিতেন। অন্যদিকে, তার বন্ধু হাসান বিভিন্ন ধরনের সবজির বৈশিষ্ট্য, স্বাদ, আকার ইত্যাদির ভিত্তিতে মৌলিক সীমারেখা নির্ধারণ করেন এবং ভোক্তাদের নিকট তা বিক্রি করেন। এতে তার বিপণন কাজ সহজ হয় এবং প্রতিযোগিতা মোকাবিলার মাধ্যমে ব্যবসায়ে সফলতা আসে।
উত্তর মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে লাগানোর কাজকে মোড়কিকরণ বলে।
উত্তর

"উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক"- উক্তিটি সঠিক ও যথার্থ।

বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা গ্রহণের প্রক্রিয়াকে ক্রয় বলে। সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে ক্রয়কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয় কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।

উত্তর

রাকিবের কাজটি বিপণনের গুদামজাতকরণ কাজের অন্তর্ভুক্ত।

উৎপাদনের পর থেকে শুরু করে বিক্রয় বা ভোগের পূর্ব পর্যন্ত পণ্যকে সংরক্ষণ করাকে গুদামজাতকরণ বলে। পণ্যের উৎপাদন সময় এবং বিক্রয় সময়ের মধ্যবর্তী সময়ে বিভিন্ন ধরনের ঝুঁকি (যেমন: সময়গত প্রতিবন্ধকতা, পণ্য মানের অবনতি, মূল্য উঠানামা ইত্যাদি বিদ্যমান। এরূপ পরিস্থিতিতে পণ্যকে সুপরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে এর সাথে জড়িত প্রায় সব ধরনের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা সম্ভবপর হয়।

উদ্দীপকে রাকিব বগুড়ার স্বল্প শিক্ষিত যুবক। তিনি নিজ গ্রামে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ভাড়ার বিনিময়ে কৃষকদের উৎপাদিত আলু সংরক্ষণের দায়িত্ব নিলেন। পরবর্তীতে কৃষকদের চাহিদামতো সময়ে আলু তাদেরকে সরবরাহ করেন। রাকিবের এমন সংরক্ষণমূলক কাজটি বিপণনের গুদামজাতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রাকিবের কাজটি বিপণনের গুদামজাতকরণ কাজের অন্তর্ভুক্ত।

উত্তর

বিপণনের প্রমিতকরণ কাজের মাধ্যমে উদ্দীপকের জনাব হাসান তার ব্যবসায়ে সফলতা লাভ করেন।

পণ্যের ওজন, আকার, রং ও গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকেই প্রমিতকরণ বলে। বিপণন প্রক্রিয়ার সম্পাদিত কার্যাবলির মধ্যে পণ্যের মান নির্ধারণ বা প্রমিতকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রমিতকরণের কাজ চিন্তা ও সিদ্ধান্তের সাথে সম্পর্কিত। প্রমিতকরণ ছাড়া কখনই পর্যায়িতকরণ সম্ভব নয়।

উদ্দীপকে হাসান বিভিন্ন ধরনের সবজির বৈশিষ্ট্য, মান, আকার ইত্যাদির ওপর ভিত্তি করে পণ্যের মৌলিক মানের সীমা নির্ধারণ করেন। অতঃপর তিনি তা ভোক্তাদের নিকট বিক্রয় করেন। এতে তার বিপণন কাজ সহজ হয় এবং প্রতিযোগিতা মোকাবিলা করে ব্যবসায়ে সফলতা আনতে সক্ষম হন।

পণ্যের মান নির্ধারণ অর্থাৎ প্রমিতকরণ বিপণন কার্যাবলিকে দারুণভাবে প্রভাবিত করে। কারণ উক্ত মান অনুযায়ীই পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। অর্থাৎ প্রমিতকরণে মান নির্ধারণের ওপর ভিত্তি করেই পর্যায়িতকরণ করা হয়। উদ্দীপকে হাসান তাই এই প্রমিতকরণের ওপর গুরুত্ব দেন। এর মাধ্যমে তিনি পণ্যের মৌলিক মানের সীমা নির্ধারণ করে ক্রেতাদের নিকট বিক্রয় করেন। এতে তিনি তার ব্যবসায়ে সফলতা আনতে সক্ষম হন। তাই আমি মনে করি, বিপণনের প্রমিতকরণ কাজের মাধ্যমে উদ্দীপকের জনাব হাসান তার ব্যবসায়ে সফলতা লাভ করে।

৪. উদ্দীপক

কাজির বাজারের ইমরান একজন ইলিশ বিক্রেতা। সে প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা থেকে ইলিশ সংগ্রহ করে সিলেটের পাইকারি ও খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে। পরবর্তীতে যুক্তরাজ্যে বসবাসরত তার ভাইয়ের দোকানে বিশেষ আবরণের মাধ্যমে বড় আকৃতির ইলিশগুলো প্রেরণ করেন। এর ফলে পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে বিদেশে তার প্রেরিত ইলিশের বিক্রয় বৃদ্ধি পায়। ফলে স্বল্প সময়ে তার ব্যবসায়ে সুনাম অর্জন করে।
উত্তর সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে।
উত্তর

বিপণনের পরিবহন ব্যবস্থার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়।

যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় তাকে পরিবহন বলে। পরিবহন বিপণনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ। এটি স্থানগত উপযোগ সৃষ্টি করে। কেননা পণ্য উৎপাদন হয় একস্থানে আর ভোগ বা ব্যবহার হয় সারাবিশ্বে। আর এটি সম্ভব হচ্ছে পরিবহনের মাধ্যমে। পরিবহন একস্থান হতে অন্যস্থানে পণ্য সরবরাহের মাধ্যমে এ ধরনের উপযোগ সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকে ইমরান প্রাথমিক অবস্থায় বিপণনে ক্রয়কার্য সম্পাদন করে।

অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে পণ্যের মালিকানা গ্রহণ করাকে ক্রয় বলে। পণ্য পরিকল্পনা অনুযায়ী পণ্য উন্নয়নের লক্ষ্যে কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য পণ্য ক্রয় করা হয়। তাছাড়া পুনঃবিক্রয় এবং চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্যসামগ্রী ক্রয় করতে হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। ভালোভাবে 'ক্রয়কার্য সম্পাদন করতে পারলে বিক্রয় কাজ সহজ হয়।

উদ্দীপকে ইমরান কাজি বাজারের ইলিশ বিক্রেতা। তিনি প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা থেকে ইলিশ সংগ্রহ করেন। ইমরানের ইলিশ সংগ্রহের কাজটি বিপণনের ক্রয় কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ইমরান প্রাথমিক অবস্থায় বিপণনে ক্রয়কার্য সম্পাদন করে।

উত্তর

জনাব ইমরানের গৃহীত মোড়কিকরণ ব্যবস্থা তার ব্যবসায়িক সুনাম অর্জনে সহায়ক।

পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করা ও আকর্ষণীয়ভাবে গ্রাহকের নিকট উপস্থাপনের জন্য পণ্যকে মোড়ক দিয়ে সাজানোকে মোড়কিকরণ বলে। গুণগতমান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কিকরণ গুরুত্বপূর্ণ। এছাড়া ক্রেতাকে তথ্য প্রদান ও ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কিকরণ করা হয়।

উদ্দীপকে ইমরান কাজির বাজারের ইলিশ বিক্রেতা। তিনি প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান হতে ইলিশ সংগ্রহ করে সিলেটের পাইকারি ও খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করেন। পরবর্তীতে যুক্তরাজ্যে বসবাসরত তার ভাইয়ের দোকানে বিশেষ আবরণের মাধ্যমে বড় আকৃতির ইলিশগুলো প্রেরণ করেন। এর ফলে পণ্যের গুণগতমান অক্ষুণ্ণ থাকে এবং বিদেশেও ইলিশের বিক্রয় বৃদ্ধি পায়। ফলে স্বল্প সময়ে তিনি ব্যবসায়ে সুনাম অর্জন করেন।

মোড়কিকরণ শুধু পণ্যের মানই সুরক্ষা করে না, সেই সাথে পণ্যের প্রচার কার্যক্রমও সম্পাদন করে। এর মাধ্যমে ব্র্যান্ড শনাক্তকরণ, সহজ সংরক্ষণ, ক্রেতাদের মাঝে পণ্যটির আকর্ষণ বৃদ্ধি এবং বিক্রয় সুবিধা অর্জন করা সম্ভব হয়। এতে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতা করে সহজেই টিকে থাকা যায় এবং ব্যবসায়ের সুনাম অর্জিত হয়। তাই আমি মনে করি, জনাব ইমরানের গৃহীত মোড়কিকরণ ব্যবস্থা তার ব্যবসায়িক সুনাম অর্জনে সহায়ক।

৫. উদ্দীপক

জনাব ফয়সাল একটি আসবাবপত্র কারখানার মালিক। তিনি ক্রেতাদের উদ্দেশ্যে উৎকৃষ্টমানের রকমারি কাঠজাত পণ্য যেমন : খাট, আলমারি, চেয়ার, টেবিল ইত্যাদি উৎপাদন করে তা নিজস্ব শো-রুমে বিক্রয় করে থাকেন। তাছাড়াও তিনি দেশের নামি-দামি হোটেলেও পণ্য সরবরাহ করে থাকেন। ক্রেতাদের আকৃষ্ট করার লক্ষ্যে তিনি পত্রিকায় প্রচারের ব্যবস্থা করেন। ফলে তার পণ্যের সুনাম অল্পদিনেই চারিদিকে ছড়িয়ে পড়ে।
উত্তর কোনো পণ্য বা সেবা হতে প্রাপ্ত সুবিধার জন্য ভোক্তা যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে মূল্য বলে।
উত্তর

বিপণনে 'ভোক্তাই রাজা' এ মতবাদের ভিত্তিতে বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদের ঘিরেই সম্পাদিত হয় বিধায় ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়।

বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তাদের প্রয়োজনগুলোর ওপর অধিক গুরুত্ব দিতে হয়। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ক্রেতার প্রয়োজন, পছন্দ, অগ্রাধিকার ইত্যাদি চিহ্নিতকরণের জন্য বিপণন মিশ্রণের হাতিয়ারগুলো ব্যবহার করা হয়। বিপণন কর্মসূচি উন্নয়নের জন্য পণ্য, মূল্য, বণ্টনপ্রণালি এবং প্রসার কর্মসূচির সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হয়, যা ভোক্তাকেন্দ্রিক।বিষয়টি নিম্নে চিত্রের মাধ্যমে দেখানো হলো:

পণ্য → ভোক্তা; মূল্য → ভোক্তা; প্রমোশন → ভোক্তা; স্থান → ভোক্তা।

উত্তর

জন্মব ফয়সাল পুনঃবিক্রেতা বাজারের সাথে জড়িত।

পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে তাদেরকে নিয়ে গঠিত বাজারকে পুনঃবিক্রেতা বাজার বলে। বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীরা এ বাজারের ক্রেতা। যেমন: পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী ইত্যাদি। বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ বাজারের সদস্যরা পণ্য ক্রয় করে।

উদ্দীপকে জনাব ফয়সাল একটি আসবাবপত্র কারখানার মালিক। তিনি ক্রেতাদের উদ্দেশ্যে উৎকৃষ্টমানের রকমারি কাঠজাত পণ্য যেমন : খাট, আলমারি, চেয়ার, টেবিল ইত্যাদি উৎপাদন করেন। অতঃপর তা নিজস্ব শো-রুমের মাধ্যমে বিক্রয় করেন। জনাব ফয়সালের এমন কার্যক্রমগুলো পুনঃবিক্রেতা বাজারের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব ফয়সাল পুনঃবিক্রেতা বাজারের সাথে জড়িত।

উত্তর

বিজ্ঞাপন ব্যবহারের কারণে জনাব ফয়সালের কারখানায় উৎপাদিত পণ্যের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে।

পণ্য বা সেবা বিক্রয়ের জন্য বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশ্যে প্রচারিত শব্দমালা বা প্রতীককেই বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা এবং একধরনের নৈর্ব্যক্তিক (ব্যক্তি বা উৎপাদনকারী নিজে উপস্থিত না থাকা) উপস্থাপনা। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মাধ্যমে ক্রেতাদের মাঝে পণ্যটির চাহিদা সৃষ্টি হয়।

উদ্দীপকে জনাব ফয়সাল একটি আসবাবপত্র কারখানার মালিক। তিনি ক্রেতাদের উদ্দেশ্যে উৎকৃষ্টমানের রকমারি কাঠজাত পণ্য যেমন : খাট, আলমারি, চেয়ার, টেবিল ইত্যাদি উৎপাদন করেন। অতঃপর তা নিজস্ব শো-রুমের মাধ্যমে বিক্রয় করেন। ক্রেতাদের আকৃষ্ট করার লক্ষ্যে তিনি পত্রিকায় প্রচারের ব্যবস্থা করেন। ফলে তার পণ্যের সুনাম অল্প দিনেই চারিদিকে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই এই পদ্ধতির মাধ্যমে তাদের উৎপাদিত আসবাবপত্রের বিক্রয় বৃদ্ধি করতে সক্ষম হয় এবং তাদের সুনাম ছড়িয়ে পড়ে। তাই আমি মনে করি, বিজ্ঞাপন ব্যবহারের কারণে জনাব ফয়সালের কারখানায় উৎপাদিত পণ্যের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে।

৬. উদ্দীপক

'নাবিল কম্পিউটার' একটি বিখ্যাত কম্পিউটার কোম্পানি। কোম্পানিটি বহুদিন ধরে ডিজিটাল যুগের ক্রেতাদের অর্থাৎ অল্পবয়েসি ক্রেতাদের চাহিদা অনুসারে বাজারে সেবা প্রদান করে আসছে। বাংলাদেশের বাজারে পণ্যটির প্রচুর সুনাম থাকা সত্ত্বেও পণ্যের বৈচিত্র্যতা, বৈশিষ্ট্য, নকশা ইত্যাদির কারণে সকল পেশার ও শ্রেণির ক্রেতাদের নিকট তা বিক্রয় করতে পারছে না। বর্তমানে কোম্পানিটি সকল শ্রেণির ক্রেতাদের পণ্য ক্রয়ের প্রতি আকৃষ্ট করার চিন্তা করছে।
উত্তর ভোক্তাদের সন্তুষ্টিবিধানের উদ্দেশ্যে পণ্য, মূল্য, বণ্টন ও প্রসারের কাঙ্ক্ষিত সংমিশ্রণকে বিপণন মিশ্রণ বলে।
উত্তর

যে বাজারের ক্রেতারা নিজেদের ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য না ক্রয় করে উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গড়ে ওঠে তাকে শিল্পবাজার বলে।

সাধারণত উৎপাদক, পুনঃব্যবহারকারী বা পুনঃবিক্রেতাদের নিয়ে শিল্পবাজার গঠিত হয়। এরা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির জন্য পণ্য ক্রয় করে। বিশ্বের প্রতিটি মানুষ ভোক্তা হওয়ায় এরা কোনো না কোনোভাবে ভোক্তাবাজারের সদস্য। কিন্তু শিল্পবাজারের সদস্যরা পুনঃউৎপাদন বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। তাই শুধু উৎপাদক এবং মধ্যস্থ ব্যবসায়ীরাই এ বাজারের সদস্য। একারণে শিল্পবাজারের সদস্যসংখ্যা কম হয়।

উত্তর

অল্প বয়েসি ক্রেতাদের কম্পিউটার সেবা প্রদানের সাথে বাজার বিভক্তিকরণের জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণের মিল পাওয়া যায়।

যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে।এই বাজার বিভক্তিকরণের অন্যতম একটি ভিত্তি হচ্ছে জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণ। জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চলকের (যেমন: বয়স, আয়, লিঙ্গ, পারিবারিক জীবনচক্র) উপর ভিত্তি করে জনসংখ্যাবিষয়ক বাজার বিভক্তিকরণ করা হয়।

উদ্দীপকে 'নাবিল কম্পিউটার' একটি বিখ্যাত কম্পিউটার কোম্পানি। প্রতিষ্ঠানটি বহুদিন ধরে ডিজিটাল যুগের ক্রেতাদের অর্থাৎ অল্প বয়েসি ক্রেতাদের চাহিদা অনুসারে বাজারে সেবা প্রদান করে আসছে। উক্ত প্রতিষ্ঠানটি ক্রেতাদের বয়স বিবেচনা করে সেবা প্রদান করছে, যা জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, অল্প বয়েসি ক্রেতাদের কম্পিউটার সেবা প্রদানের সাথে বাজার বিভক্তিকরণের জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণের মিল পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের পণ্য উপাদানটির সফল বাস্তবায়নের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে।

যা ভোক্তাদের প্রয়োজন বা অভাব মেটায় তাকে পণ্য বলে। অর্থাৎ পণ্য হচ্ছে অভাব বা প্রয়োজন পূরণ করার উপায় যা মনোযোগ আকর্ষণ, অর্জন, ব্যবহার বা ভোগ করা যায়। পণ্য দৃশ্যমান ও অদৃশ্যমান যেকোনো ধরনের হতে পারে। যেমন: বই, কাগজ, কলম, কম্পিউটার, গাড়ি, ডাক্তারি সেবা ইত্যাদি।

উদ্দীপকে 'নাবিল কম্পিউটার' একটি বিখ্যাত কম্পিউটার কোম্পানি। প্রতিষ্ঠানটি বহুদিন ধরে ডিজিটাল যুগের ক্রেতাদের অর্থাৎ অল্প বয়েসি ক্রেতাদের চাহিদা অনুসারে বাজারে সেবা প্রদান করে আসছে। বাংলাদেশের বাজারে পণ্যটির প্রচুর সুনাম থাকা সত্ত্বেও পণ্যের বৈচিত্র্যতা, বৈশিষ্ট্য, নকশা ইত্যাদির কারণে সকল পেশার ও শ্রেণির ক্রেতাদের নিকট তা বিক্রয় করতে পারছে না। বর্তমানে কোম্পানিটি সকল শ্রেণির ক্রেতাদের পণ্য ক্রয়ের প্রতি আকৃষ্ট করার চিন্তা করছে।

বিপণন মিশ্রণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পণ্য। পণ্যের প্রকৃতি পূর্বাহ্নে নির্ধারণ করা না হলে বিপণনের অন্যান্য কাজ অর্থহীন হয়। এজন্য বিপণনকারীকে পণ্যের বৈচিত্র্যতা, মান, নকশা, মোড়কিকরণ ইত্যাদি করতে হয়। এগুলোর মাধ্যমে পণ্যের বিক্রয় অনেকগুণ বেড়ে যায়, যা প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের পণ্য উপাদানটির সফল বাস্তবায়নের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে।

৭. উদ্দীপক

আজিজ সাহেব একটি স্বনামধন্য মিষ্টি বিপণির মালিক। তার বিপণিটি সিলেটের একটি অভিজাত এলাকায় অবস্থিত। প্রতিদিন বিভিন্ন স্থান হতে বহুসংখ্যক ক্রেতা তার বিপণিতে মিষ্টি জাতীয় পণ্য খেতে আসে। সম্প্রতি কিছু ক্রেতা তার বিপণিতে এসে অভিযোগ করেন যে, রাস্তার পাশে কিছুসংখ্যক দোকানে কম মূল্যে মিষ্টি বিক্রয় হচ্ছে। জনাব আজিজ বলল যে, ক্রেতার উপলব্ধি, পণ্যের মান, ডিজাইন ইত্যাদি কারণে মূল্যের তারতম্য রয়েছে। এর পরেও তার ব্যবসাটি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।
উত্তর যেসব পণ্যের চাহিদা হঠাৎ উদ্ভব হয় এবং ক্রেতারা এর গুণাগুণ ও মূল্য বিবেচনা না করেই ক্রয় করে তাকে জরুরি পণ্য বলে।
উত্তর পণ্য উন্নয়ন স্তরে বিভিন্ন ধরনের গবেষণা করা হয় এবং বিক্রয়ের পরিমাণ শূন্য থাকে বিধায় এ স্তরে বিনিয়োগ ব্যয় বেশি হয়।
প্রতিষ্ঠানের নতুন পণ্যের ধারণা অনুসন্ধান এবং উন্নয়ন যে স্তর হতে শুরু হয় তাকে পণ্য উন্নয়ন স্তর বলে। এ পর্যায়ে প্রতিষ্ঠান কোনো পণ্য সম্পর্কে ধারণা খুঁজে পায়। অতঃপর এর উন্নয়ন ঘটিয়ে একে বাজারে ছাড়ার অবস্থায় নিয়ে আসে। এ স্তরে বিক্রয় করা হয় না বরং অনুসন্ধান, গবেষণা ও প্রস্তুতিতে প্রচুর অর্থ ব্যয় করা হয়। এতে প্রতিষ্ঠানের বিনিয়োগ ব্যয় বৃদ্ধি পেতে থাকে। তাই বলা হয়, পণ্য উন্নয়ন স্তরে বিনিয়োগ ব্যয় বেশি হয়।
উত্তর

আজিজ সাহেব ভোগ্যপণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন।

চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করা হয় তাকে ভোগ্যপণ্য বলে। এসব পণ্য ভোগের উপযোগী করেই ভোক্তার নিকট উপস্থাপন করা হয়। তাই ভোক্তারা এসব পণ্য ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে সরাসরি ব্যবহার করতে পারে। যেমন: বই, খাতা, সাবান, তেল, ঔষধ, ছাতা, মিষ্টি ইত্যাদি।

উদ্দীপকের আজিজ সাহেব একটি স্বনামধন্য মিষ্টি বিপণির মালিক। সিলেটের একটি অভিজাত এলাকায় তার বিপণিটি অবস্থিত। প্রতিদিন বিভিন্ন স্থান হতে বহু সংখ্যক ক্রেতা তার বিপণিতে মিষ্টি জাতীয় পণ্য খেতে আসে। উক্ত মিষ্টি চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে ক্রেতা ক্রয় করে, যা ভোগ্যপণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, আজিজ সাহেব ভোগ্যপণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির মাধ্যমে এগিয়ে যাচ্ছে।

বিক্রেতার খরচকে বিবেচনা না করে পণ্যের ভ্যালু সম্পর্কে ক্রেতার উপলব্ধি বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হলে তাকে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলে। ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে ক্রেতার মনে পণ্য সম্পর্কে উত্তম ধারণা সৃষ্টির জন্য বিপণনের মূল্য বহির্ভূত অন্যান্য উপাদান যেমন: পণ্যের মান, আকার-আকৃতি, ডিজাইন ও অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

উদ্দীপকে আজিজ সাহেব একটি স্বনামধন্য মিষ্টি বিপণির মালিক।প্রতিদিন বিভিন্ন স্থান হতে বহুসংখ্যক ক্রেতা তার বিপণিতে মিষ্টিজাতীয় পণ্য খেতে আসে। সম্প্রতি কিছু ক্রেতা তার বিপণিতে এসে অভিযোগ করেন, রাস্তার পাশে কিছুসংখ্যক দোকানে কম মূল্যে মিষ্টি বিক্রয় হচ্ছে। জনাব আজিজ বললেন, ক্রেতার উপলব্ধি, পণ্যের মান, ডিজাইন ইত্যাদি কারণে মূল্যের তারতম্য রয়েছে। এর পরেও তার ব্যবসায়টি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।

ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে একই গুণগত মানসম্পন্ন পণ্য বিভিন্ন দামে বিক্রি করা হয়। পণ্যটি ক্রেতার দৃষ্টিতে উচ্চ মানসম্মত বিবেচিত হয় বলে ক্রেতা উক্ত পণ্যের জন্য বেশি দাম দিতে প্রস্তুত থাকে। তাই এরূপ পদ্ধতিতে মূল্য নির্ধারণে ক্রেতার উপলব্ধিকে বিবেচনা করা হয়, বিক্রেতার খরচ কিংবা পণ্যের চাহিদা নয়। এজন্য উদ্দীপকের প্রতিষ্ঠানটি এরূপ ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির মাধ্যমে এগিয়ে যাচ্ছে।

৮. উদ্দীপক

মালিহা কোম্পানি একটি প্রতিষ্ঠিত ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে বোতলজাত ডাবের পানি বিপণন শুরু করে। পণ্যটি বাজারে ছাড়ার পর ক্রেতাদের অবগত করার উদ্দেশ্যে বিজ্ঞাপনের ব্যবস্থা করেন। এতে পণ্যের বিক্রি বেড়ে যায়। ২০১৮ সালে পণ্যটির বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। কিন্তু মুনাফার পরিমাণ কমতে থাকে। এমতাবস্থায় প্রতিষ্ঠান নতুন কৌশল ব্যবহারের উদ্যোগ নিতে চাচ্ছে।
উত্তর যে সমস্ত শপিং পণ্যের স্থায়িত্ব দীর্ঘ হয় এবং কার্যকারিতা ঠিক রাখার জন্য মাঝে মাঝে মেরামত বা সার্ভিসিং-এর প্রয়োজন হয় সেসব পণ্যকে সেবা পণ্য বলে। যেমন- রেফ্রিজারেটর, টিভি, এয়ারকন্ডিশনার ইত্যাদি।
উত্তর

কোনো পণ্য বা সেবার জন্য যে পরিমাণ অর্থ ধার্য করা হয় তাকে মূল্য নির্ধারণ বলে।

বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্নভাবে তাদের পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। উৎপাদনমুখী প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ একরকম হয়, আবার মধ্যস্থ ব্যবসায়ীদের মূল্য নির্ধারণ আরেক রকম হয়। সহজভাবে বলতে গেলে, মূল্য নির্ধারণ বলতে কোনো পণ্য বা সেবাপ্রাপ্তির বিনিময়ে ভোক্তা যে পরিমাণ অর্থ প্রদান করতে ইচ্ছুক সে অনুযায়ী একটি নির্দিষ্ট অর্থ ধার্য করাকে পণ্যের মূল্য বা মূল্য নির্ধারণ বলে।

উত্তর

মালিহা কোম্পানির পণ্যটি ২০১৮ সালে পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে আছে।

যে স্তরে পণ্যের বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় এবং এক পর্যায়ে মুনাফা কমতে থাকে তাকে পূর্ণতা-স্তর বলে। এ স্তরে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে প্রতিষ্ঠানকে ব্যাপক প্রতিযোগিতা মোকাবিলা করতে হয় বলে বাজারে পণ্যের অবস্থান ধরে রাখতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এক্ষেত্রে পণ্যের মূল্য ও মুনাফা কমতে থাকে এবং বিক্রয়ও ধীরে ধীরে হ্রাস পায়।

উদ্দীপকে মালিহা একটি প্রতিষ্ঠিত ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানি। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে বোতলজাত ডাবের পানি বিপণন শুরু করে। পণ্যটি বাজারে ছাড়ার পর ক্রেতাদের অবগত করার উদ্দেশ্যে বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয়। এতে পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়। ২০১৮ সালে পণ্যটির বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। অর্থাৎ পূর্ণতা স্তরে পণ্যের বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তাই বলা যায়, মালিহা কোম্পানির পণ্যটি ২০১৮ সালে পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে আছে।

উত্তর

মালিহা কোম্পানিকে টিকে থাকার জন্য তাদের উচিত বিপণন কৌশলের বিক্রয় প্রসার হাতিয়ারটি ব্যবহার করা।

পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসারের অনেকগুলো কৌশলের মধ্যে অন্যতম কৌশল হচ্ছে কিস্তিতে ক্রয়ের সুবিধা, নগদ ক্রয়, বিশেষ ছাড় এবং উপহার। নতুন পণ্য বাজারে উপস্থাপন বা প্রবর্তন করলে অথবা চাহিদা কমে যাওয়া পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এসব কার্যক্রম গ্রহণ করলে বিক্রয় বৃদ্ধি পায়।

উদ্দীপকে মালিহা একটি প্রতিষ্ঠিত ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানি। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে বোতলজাত ডাবের পানি বিপণন শুরু করে। পণ্যটি বাজারে ছাড়ার পর ক্রেতাদের অবগত করার উদ্দেশ্যে বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয়। এতে পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়। ২০১৮ সালে পণ্যটির বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। কিন্তু মুনাফার পরিমাণ কমতে থাকে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি নতুন কৌশল ব্যবহারের উদ্যোগ নিতে চাচ্ছে।

উদ্দীপকের প্রতিষ্ঠানটির বাজার ধরে রাখার জন্য বিক্রয় প্রসারের বিভিন্ন হাতিয়ার ব্যবহার করতে পারে। কারণ বিক্রয় প্রসার এমন একটি কৌশল যা প্রত্যক্ষভাবে ভোক্তাকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে। ফলে ভোক্তাদের মনে পণ্য সম্পর্কে ইতিবাচক ধারণার সৃষ্টি হয়। তাই আমি মনে করি, মালিহা কোম্পানিকে টিকে থাকার জন্য তাদের উচিত বিপণন কৌশলের বিক্রয় প্রসার হাতিয়ারটি ব্যবহার করা। এর মাধ্যমে তারা তাদের বিক্রয় স্বাভাবিক মাত্রায় ধরে রাখতে পারবে এবং মুনাফার পরিমাণও বৃদ্ধি পেতে থাকবে।

৯. উদ্দীপক

সেলভিন লিমিটেড ২ কেজি ওজনের প্রক্রিয়াজাতকৃত পানি উৎপাদন ও বিক্রয় করে। প্রতিষ্ঠানটির পরিবর্তনশীল ব্যয় ৮ টাকা, স্থায়ী ব্যয় ৬,০০,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ হলো মাসে ৫০,০০০ একক।
উত্তর যে বিন্দুতে একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হয় তাকে ব্রেক-ইভেন বা সমচ্ছেদ বিন্দু বলে।
উত্তর

পণ্য উন্নয়ন স্তরে বিভিন্ন ধরনের গবেষণা করা হয় এবং বিক্রয়ের পরিমাণ শূন্য থাকে বিধায় এ স্তরে বিনিয়োগ ব্যয় বেশি হয়।

প্রতিষ্ঠানের নতুন পণ্যের ধারণা অনুসন্ধান এবং উন্নয়ন যে স্তর হতে শুরু হয় তাকে পণ্য উন্নয়ন স্তর বলে। এ পর্যায়ে প্রতিষ্ঠান কোনো পণ্য সম্পর্কে ধারণা খুঁজে পায়। অতঃপর এর উন্নয়ন ঘটিয়ে একে বাজারে ছাড়ার অবস্থায় নিয়ে আসে। এ স্তরে বিক্রয় করা হয় না বরং অনুসন্ধান, গবেষণা ও প্রস্তুতিতে প্রচুর অর্থ ব্যয় করা হয়। এতে প্রতিষ্ঠানের বিনিয়োগ ব্যয় বৃদ্ধি পেতে থাকে। তাই বলা হয়, পণ্য উন্নয়ন স্তরে বিনিয়োগ ব্যয় বেশি হয়।

উত্তর

এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৮ টাকা এবং একই সময়কালের স্থায়ী ব্যয় ৬,০০,০০০ টাকা ধরে এককপ্রতি মোট ব্যয় = ৮ + (৬,০০,০০০ ÷ ৫০,০০০) = ৮ + ১২ = ২০ টাকা।

স্থায়ী ব্যয়ের সময়কাল এবং মাসিক বিক্রয়পরিমাণ একই ভিত্তিতে হতে হবে। এখানে সে অনুমান নেওয়া হয়েছে।

উত্তর

এককপ্রতি মোট ব্যয় ২০ টাকা। ২৫% মুনাফা কোন ভিত্তিতে হবে তা প্রশ্নে স্পষ্ট নয়।

বিক্রয়মূল্যের ওপর ২৫% মুনাফা ধরলে মূল্য = ২০ ÷ (১ − ০.২৫) ≈ ২৬.৬৭ টাকা।

মোট ব্যয়ের ওপর ২৫% মার্কআপ ধরলে মূল্য = ২০ × ১.২৫ = ২৫ টাকা।

সুতরাং ২৬.৬৭ টাকা উত্তরটি বিক্রয়ের ওপর মুনাফার অনুমানে প্রযোজ্য; দুই ভিত্তিকে এক করা ঠিক নয়।

১০. উদ্দীপক

সিলেটের উপশহরে তাজিদ রিয়েল এস্টেট কোম্পানির একটি আবাসন প্রকল্প রয়েছে। কোম্পানিটি পত্রিকা, সেমিনার ও টিভির মাধ্যমে প্রকল্পসংক্রান্ত যাবতীয় তথ্য প্রচার করে যেন সম্ভাব্য ক্রেতারা প্লট ক্রয়ে আকৃষ্ট হয়। সম্প্রতি কোম্পানিটি বর্ষবরণ উপলক্ষে প্লট বুকিং এ নগদ ৬% ছাড় এবং একটি ল্যাপটপ উপহার হিসেবে প্রদান করছে। এতে কোম্পানিটির প্লট বিক্রয় ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
উত্তর উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যতীত গণমাধ্যমসমূহে পণ্য বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াসকে প্রচার বলে।
উত্তর

ক্রেতাদের নিকট পণ্য বা সেবার গুণাগুণ ও উপযোগিতা কৌশলগত উপায়ে তুলে ধরা এবং পণ্য ক্রয়ে প্রলুব্ধ করে প্রকৃত ক্রেতায় পরিণত করার কার্যক্রমকে ব্যক্তিক বিক্রয় বলে।

ব্যক্তিক বিক্রয় কৌশলের মাধ্যমে বিক্রেতা ব্যক্তিগতভাবে ক্রেতার আস্থা অর্জন করে, পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করে এবং নিয়মিত ক্রেতায় পরিণত করে। ব্যক্তিক বিক্রয়ের মধ্যে যে বিষয়গুলো লক্ষ করা যায় তা হলো সম্ভাব্য ক্রেতার নিকট ব্যক্তিগতভাবে পণ্য বা সেবা উপস্থাপন করা, উভয়ের মতামত আদান-প্রদান করা, ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি আলাপ-আলোচনার ভিত্তিতে বিক্রয়ের প্রচেষ্টা করা ইত্যাদি।

উত্তর উদ্দীপকে যথাযথ তথ্য না থাকায় উত্তর করা হয়নি।
উত্তর

ভোক্তামুখী বিক্রয় প্রসারের উপহার কৌশলটি যথাযথভাবে ব্যবহার করার কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্লট বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি।

পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসারের অনেকগুলো কৌশলের মধ্যে অন্যতম কৌশল হচ্ছে ভোক্তামুখী বিক্রয় প্রসার। এরূপ প্রসার কার্যক্রমের মাধ্যমে ভোক্তাকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিভিন্ন হাতিয়ার যেমন: নমুনা বিতরণ, কুপন, প্রিমিয়াম, মূল্যছাড়, উপহার ইত্যাদি প্রদান করা হয়।

উদ্দীপকে তাজিদ রিয়েল এস্টেট কোম্পানির সিলেটের উপশহরে আবাসন প্রকল্প রয়েছে। কোম্পানিটি পত্রিকা, সেমিনার ও টিভির - মাধ্যমে প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য প্রচার করে প্লট বিক্রয় করে। সম্প্রতি, কোম্পানিটি তাদের বর্ষবরণ উপলক্ষে প্লট বুকিং এ নগদ ৬% ছাড় এবং একটি ল্যাপটপ উপহার হিসেবে প্রদান করেছে। এতে কোম্পানিটির প্লট বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য বিক্রয়ের জন্য ক্রেতাদেরকে নানারকম উপহার প্রদান করে থাকে। ক্রেতারা উপহার পাবার আশায় পণ্যসামগ্রী ক্রয় করে থাকে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই তাদের প্লট বিক্রয় বৃদ্ধির জন্য ভোক্তামুখী বিক্রয় প্রসারের উপহার কৌশলটি গ্রহণ করেছে। এতে ক্রেতাদের মনে প্লট সম্পর্কে ইতিবাচক ধারণার সৃষ্টি হয় এবং তারা প্লট কিনতে আগ্রহী হয়ে উঠে। ফলে কোম্পানির প্লট বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, ভোক্তামুখী বিক্রয় প্রসারের উপহার কৌশলটি যথাযথভাবে ব্যবহার করার কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটির প্লট বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

১১. উদ্দীপক

জনাব ইমরান খুলনা যাওয়ার উদ্দেশ্যে বাসে বসে আছেন। এমন সময় একটি লোক বাসে উঠে প্রত্যেক যাত্রীকে একটি করে কাগজ দিয়ে বাস থেকে নেমে গেলেন। জনাব ইমরান কাগজটি পড়ে দেখলেন 'গাছ লাগান পরিবেশ বাঁচান' এ সম্পর্কে অনেক বিষয় সেখানে সুন্দর ভাষায় লেখা আছে। তিনি যখন খুলনায় পৌছলেন এবং দেখলেন বহুতলবিশিষ্ট একটি দালানের গায়ে একই বিষয় লেখা। সাধারণ মানুষ হিসেবে জনাব ইমরান এ দু'ধরনের লেখার মাধ্যমে কোনো পার্থক্য পেলেন না।
উত্তর ভোক্তাদেরকে নির্দিষ্ট পণ্য সীমিতভাবে বিনামূল্যে প্রদানের ব্যবস্থাকে নমুনা বিতরণ বলে।
উত্তর

বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে।

বিক্রয় প্রসার হচ্ছে বিক্রয় বাড়ানোর একটি প্রচেষ্টা। অর্থাৎ বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। নতুন পণ্য প্রবর্তন অথবা চাহিদা কমে যাওয়ায় পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। বিজ্ঞাপন, প্রচার ও ব্যক্তিক বিক্রয়িকতা ব্যতীত পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধিমূলক অন্যান্য কার্যক্রমকে বিক্রয় প্রসার নামে অভিহিত করা হয়। এরূপ প্রসার কার্যক্রম নতুন পণ্য প্রচলনে সহায়তা করে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বাসের মধ্যে 'পরিবেশ বাঁচান' প্রচারে লিফলেট বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করা হয়েছে।

পণ্যসামগ্রীর বৈশিষ্ট্য, 'গুণাগুণ, উপযোগিতা ইত্যাদি কাগজে ছাপিয়ে জনবহুল স্থানে লোক মারফত বিলি করা বা ডাকযোগে মানুষের নিকট প্রেরণ করাকে লিফলেট বলে। এমন বিজ্ঞাপনের মাধমে জনসাধারণ সহজেই পণ্য সম্বন্ধে ধারণা লাভ করতে পারে। বর্তমানে এমন বিজ্ঞাপন একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত বিজ্ঞাপন মাধ্যম।

উদ্দীপকে জনাব ইমরান খুলনা যাওয়ার উদ্দেশ্যে বাসে বসে আছেন। এমন সময় একটি লোক বাসে উঠে প্রত্যেক যাত্রীকে একটি করে কাগজ দিয়ে বাস থেকে নেমে গেলেন। জনাব ইমরান কাগজটি পড়ে দেখলেন 'গাছ লাগান পরিবেশ বাঁচান' এ সম্পর্কে অনেক বিষয় সেখানে সুন্দর ভাষায় লেখা আছে। উক্ত বিজ্ঞাপনটি লিফলেট বিজ্ঞাপন মাধ্যমের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বাসের মধ্যে 'পরিবেশ বাঁচান' প্রচারে লিফলেট বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করা হয়েছে।

উত্তর

দুটি স্থানে লেখা বিজ্ঞাপন মাধ্যম দুটি হলো লিফলেট ও বহিঃবিজ্ঞাপন। বিজ্ঞাপন দুটিতে একই লেখা থাকলেও বিজ্ঞপনের মাধ্যম হিসেবে তা কোনো অবস্থাতেই এক নয়।

পণ্যসামগ্রীর বৈশিষ্ট্য, গুণাগুণ, উপযোগিতা ইত্যাদি কাগজে ছাপিয়ে জনবহুল স্থানে লোক মারফত বিলি করা বা ডাকযোগে মানুষের নিকট প্রেরণ করাকে লিফলেট বলে। অন্যদিকে দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌপথের আশেপাশের দৃশ্যমান স্থানে, বাণিজ্যিক এলাকায় অথবা শহরের ব্যস্ততম ও জনবহুল এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে বিরাট আকৃতির সাইনবোর্ড বা প্রচারপত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে।

উদ্দীপকে জনাব ইমরান খুলনা যাওয়ার উদ্দেশ্যে বাসে বসে আছেন। এমন সময় একটি লোক বাসে উঠে প্রত্যেক যাত্রীকে একটি করে কাগজ দিয়ে বাস থেকে নেমে গেলেন। জনাব ইমরান কাগজটি পড়ে দেখলেন 'গাছ লাগান পরিবেশ বাঁচান' এ সম্পর্কে অনেক বিষয় সেখানে সুন্দর ভাষায় লেখা আছে। খুলনায় পৌছানোর পর তিনি একটি বহুতল বিশিষ্ট দালানের গায়ে একই বিষয় লেখা দেখলেন। সাধারণ মানুষ হিসেবে জনাব ইমরান এ দু'ধরনের লেখার মাধ্যমে কোনো পার্থক্য পেলেন না।

বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতা বা সাধারণ জনগণকে পণ্য, প্রতিষ্ঠান বা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে। বিজ্ঞাপনের উদ্দেশ্যগুলো একই ধরনের হলেও উদ্দীপকের দুটি বিজ্ঞাপন দুই ধরনের এবং এদের কার্যকারিতাও ভিন্ন। লিফলেট বিজ্ঞাপন সাধারণত জনগণ পড়ে না, ফলে তারা বিজ্ঞাপনের বিষয় সম্পর্কে জানতে পারে না। অন্যদিকে বহিঃবিজ্ঞাপন ২৪ ঘণ্টা দেয়ালে থাকে বিধায় বিজ্ঞাপনের বিষয় সাধারণ মানুষের নজরে আসে। তাই আমি মনে করি, বিজ্ঞাপনের লিফলেট ও বহিঃবিজ্ঞাপন মাধ্যম কোনো অবস্থাতেই এক নয়।