কুমিল্লা বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জনাব রাইহান কক্সবাজার শহরের কলাতলী রোডে একটি খাবার হোটেল প্রতিষ্ঠা করেন। তিনি দেশীয় খাবারের পাশাপাশি থাই ও চাইনিজ খাবারও বিক্রি করেন। বর্তমানে প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রতিযোগিতা মোকাবিলায় মোবাইলে এস.এম.এস ও ফেসবুক পেইজ-এর মাধ্যমে যোগাযোগ করে ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি করে। ফলে অল্পদিনেই প্রতিষ্ঠানটির বিক্রির লক্ষ্যমাত্রা অর্জিত হয়।
উত্তর সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে।
উত্তর ভোক্তা বলতে ঐ সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যারা পণ্য বা সেবাসামগ্রী ভোগ বা ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করে। বিপণনের সব কাজ ভোক্তাদের কেন্দ্র করেই পরিচালিত হয়। পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভোক্তাদের রুচি, পছন্দ-অপছন্দ, ক্রয়ক্ষমতা প্রভৃতি বিবেচনা করা হয়। তাছাড়া ভোক্তাদের আকৃষ্ট করতে ব্যবসায় প্রতিষ্ঠান প্রসারমূলক কৌশল অবলম্বন করে থাকে। সুতরাং ভোক্তাদের উদ্দেশ্যে বিপণনের সব কাজ পরিচালিত হয়। তাই সহজেই বলা যায়-'ভোক্তাই বাজারের রাজা'।
উত্তর উদ্দীপকের জনাব রাইহানের ব্যবসায়টি রূপগত উপযোগ সৃষ্টি করেছে । দ্রব্যের আকার-আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। প্রকৃতিপ্রদত্ত অনেক পণ্যই সরাসরি ব্যবহার করা যায় না। এজন্য বিভিন্ন রূপ পরিবর্তনের প্রয়োজন হয়। যেমন: কাঠের রূপ পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করা হয়। উদ্দীপকে জনাব রাইহান কক্সবাজার শহরের কলাতলী রোডে একটি খাবার হোটেল প্রতিষ্ঠা করেন। তিনি দেশীয় খাবারের পাশাপাশি থাই এবং চাইনিজ খাবারও বিক্রি করেন। এখানে তার ব্যবসায়টি রূপগত উপযোগ সৃষ্টি করে। কেননা হোটেল ব্যবসায়ে কাঁচা খাদ্যদ্রব্যকে রান্নার মাধ্যমে ভোজনযোগ্য ও সুস্বাদু খাবারে রূপান্তর করে এর উপযোগিতা বৃদ্ধি করা হয়; যা রূপগত উপযোগ হিসেবে গণ্য।
উত্তর ব্যবসায়ের সফলতার জন্য জনাব রাইহানের গৃহীত পদক্ষেপটি যৌক্তিক। তিনি বিপণন ক্রমবিকাশের সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ করেন।
সামাজিক যোগাযোগ বলতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করাকে বোঝায়। বর্তমানে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করছে। যেমন : Google, Facebook, Youtube ইত্যাদি।
উদ্দীপকের জনাব রাইহান কক্সবাজার শহরের কলাতলী রোডে একটি খাবার হোটেল প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রতিযোগিতা মোকাবিলায় মোবাইলে এস.এম.এস ও ফেসবুক পেইজ-এর মাধ্যমে যোগাযোগ করে ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি করেন। ফলে অল্প দিনেই প্রতিষ্ঠানটির বিক্রির লক্ষ্যমাত্রা অর্জিত হয়। এখানে ফেসবুক ও মোবাইল ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ কার্যক্রম মোবাইল মার্কেটিং যুগকে নির্দেশ করে।
বর্তমানে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পণ্য ও সেবার ব্যাপক প্রচার-প্রচারণার কাজ করা হচ্ছে। এর মাধ্যমে খুব সহজেই কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে তথ্য পৌঁছানো সম্ভব হচ্ছে। এছাড়া অনলাইনের মাধ্যমে পণ্যের অর্ডার নিয়ে সেগুলো ডেলিভারির ব্যবস্থাও করা হয়। ফলে স্বল্প খরচে এবং লাভজনকভাবে অধিক বিক্রয় নিশ্চিত হয়। একইভাবে উদ্দীপকের জনাব রাইহান ফেসবুক পেজ ব্যবহার করে খাবারের চাহিদা বৃদ্ধিতে সচেষ্ট থাকেন। ফলে অল্প সময়ে তিনি প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হন। তাই বলা যায়, ব্যবসায়ের সফলতা অর্জনের ক্ষেত্রে জনাব রাইহান কর্তৃক মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ করা যৌক্তিক ও সময় উপযোগী হয়েছে।

২. উদ্দীপক

জনাব আতিক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত। তিনি বিপণন মিশ্রণের সঠিক কৌশল নির্ধারণে কার্যপরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, প্রেষণাদান এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন। তিনি মনে করেন বিপণনে জড়িত বিভিন্ন পক্ষসমূহের সাথে শক্তিশালী, ভ্যালুনির্ভর সম্পর্ক তৈরি করে তা এগিয়ে নেওয়া উচিত।
উত্তর কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টিকে বাজার বলে।
উত্তর প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব ও সংস্কৃতিকে প্রভাবিত করে বাস্তবে প্রকাশ পায় তাকে অভাব বলে।
অভাবের সাথে মানুষের সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত নিবিড়। কারণ প্রয়োজন যখন অভাবে রূপান্তরিত হয় তখন তা মানুষের সংস্কৃতিকে প্রভাবিত করে। যেমন ক্ষুধা পেলে একজন বাঙালি ভাত খেয়ে তার ক্ষুধা নিবারণ করে, কিন্তু একজন আমেরিকান বার্গার বা ফাস্টফুড খেয়ে তার ক্ষুধা নিবারণ করে। এখানে ব্যক্তির সংস্কৃতির কারণেই তাদের প্রয়োজন এক থাকলেও অভাবে পরিবর্তন আসছে। তাই বলা যায়, অভাবের সাথে সংস্কৃতির সম্পর্ক বিদ্যমান।
উত্তর উদ্দীপকে জনাব আতিকের কার্যক্রম দ্বারা বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
বিপণন কার্যক্রমে ব্যবস্থাপকীয় পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহৃত হয় বলে বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলে। অর্থাৎ বিপণনের প্রতিটি স্তরেই পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, কর্মী নিয়োগ, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে হয়। এসব কাজ ব্যবস্থাপকীয় কার্যক্রমের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে জনাব আতিক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত। তিনি বিপণন মিশ্রণের সঠিক কৌশল নির্ধারণে কার্যপরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, প্রেষণাদান এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন। জনাব আতিকের উক্ত কাজগুলো বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উল্লিখিত উদ্দীপকে বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
উত্তর উদ্দীপকে জনাব আতিকের চিন্তাভাবনা প্রতিষ্ঠানের সফলতা অর্জনে ফলপ্রসূ হবে। তিনি বিপণনের মৌলিক ধারণা সম্পর্কভিত্তিক বিপণনের ওপর গুরুত্বারোপ করেন।
বিপণন কিছু মৌলিক ধারণার ওপর গুরুত্ব দিয়ে তার কার্যক্রম সম্পাদন করে। বিপণনে ক্রেতাসহ বিভিন্ন পক্ষের সাথে সু-সম্পর্ক স্থাপন করে বিপণনকারী তার কাজ সম্পাদন করে যা বিপণনের মৌলিক ধারণার অন্তর্গত সম্পর্কভিত্তিক বিপণনকে নির্দেশ করে। বর্তমানে প্রতিযোগিতাপূর্ণ বাজারে ক্রেতাসহ অন্যান্য পক্ষের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি।
উদ্দীপকে জনাব আতিক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত। তিনি বিপণন মিশ্রণের সঠিক কৌশল নির্ধারণে কার্যপরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, প্রেষণাদান এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন। তিনি মনে করেন, বিপণনে জড়িত বিভিন্ন পক্ষের সাথে শক্তিশালী ভ্যালুনির্ভর সম্পর্ক তৈরি করে তা এগিয়ে নেওয়া উচিত।
বিপণন সময়ের পরিবর্তনে সাথে সাথে তার কার্যপরিধি বৃদ্ধি করে। বিপণনকারী ক্রেতাসহ বিভিন্ন পক্ষ তথা সরবরাহকারী, পরিবহন সংস্থা, সংরক্ষণ সংস্থা ইত্যাদির সাথে একটি সু-সম্পর্ক স্থাপন করে তার কাজ সম্পাদন করে। বর্তমান প্রতিযোগিতার যুগে প্রতিনিয়ত নতুন নতুন ক্রেতা সৃষ্টি করা খুবই কঠিন। তাই বিপণনকারী বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিদ্যমান ক্রেতাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে তাদেরকে স্থায়ী ক্রেতায় পরিণত করার চেষ্টা করে। যার ফলে ক্রেতা বার বার তার কাছ থেকে পণ্য ক্রয় করে এবং প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। একইভাবে জনাব আতিকও মনে করেন, বিপণনে জড়িত বিভিন্ন পক্ষের সাথে শক্তিশালী ভ্যালুনির্ভর সম্পর্ক তৈরি করে তা এগিয়ে নেওয়া উচিত।

৩. উদ্দীপক

জনাব রকিব মুন্সিগঞ্জ থেকে আলু নিজস্ব ট্রাকের মাধ্যমে বরিশালে এনে বিক্রয় করেন। পরবর্তীতে উক্ত আলুর প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে বাছাইয়ের মাধ্যমে পৃথক করে ক্রেতাদের চাহিদা মেটায়। ফলে ক্রেতারা তাদের পছন্দমতো আলু ক্রয় করতে পারে এবং জনাব রকিবও লাভবান হচ্ছেন।
উত্তর অর্থ বা সম্মত প্রতিদানের বিনিময়ে পণ্যের মালিকানা বিক্রেতা থেকে ক্রেতার কাছে হস্তান্তরের কার্যক্রমকে বিক্রয় বলে।
উত্তর

বিপণন কার্যাবলি বলতে ঐসব কার্যক্রমকে বোঝায়, যার মাধ্যমে উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বা সেবা - পৌঁছায়।

পণ্য বিপণনে কিছু কাজ সম্পন্ন করতে হয়। যেমন: ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, মোড়কিকরণ, বিজ্ঞাপন প্রভৃতি। এক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন, চাহিদা পূর্বানুমান, প্রয়োজনীয় কাঁচামাল ব্যবস্থাকরণ ইত্যাদি উৎপাদনের আগের কাজ। আবার বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি, গ্যারান্টি উৎপাদনের পরের কাজ। এসব কাজ করা ছাড়া কোনো প্রতিষ্ঠানই ক্রেতাসন্তুষ্টি এবং ভোক্তাদের সাথে যোগাযোগ স্থাপন ও মুনাফা অর্জন করতে পারবে না। তাই একটি প্রতিষ্ঠানে বিপণন কার্যাবলি প্রয়োজন।

উত্তর উদ্দীপকের জনাব রকিব প্রাথমিক পর্যায়ে বিপণনের পরিবহন কাজটি সম্পাদন করেছেন।
বিপণনের যে কাজের মাধ্যমে পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা হয় তাকে পরিবহন বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। একই ধরনের পণ্য সকল যায়গায় উৎপাদিত হয় না। পণ্যের চাহিদা পূরণে স্থানান্তরের প্রয়োজন হয়। পরিবহনের মাধ্যমে পণ্য স্থানান্তর করে ক্রেতার চাহিদা পূরণ করা হয়।
উদ্দীপকে জনাব রকিব মুন্সিগঞ্জ থেকে আলু নিজস্ব ট্রাকের মাধ্যমে বরিশালে এনে বিক্রয় করেন। এখানে তিনি নিজস্ব গাড়ির সহায়তায় পণ্যসামগ্রী বরিশালে এনে বিক্রয় করেন। ফলে পণ্যের বাড়তি উপযোগ সৃষ্টি হয় এবং বরিশাল এলাকার ক্রেতা সহজে আলু ক্রয় করে তাদের চাহিদা পূরণ করতে পারে। উক্ত ট্রাকের মাধ্যমে আলু সরবরাহ বিপণনের পরিবহন কাজের অন্তর্ভুক্ত।
উত্তর রকিবের সফলতার ক্ষেত্রে বিপণনের পর্যায়িতকরণ কাজটি অবদান রেখেছে।
নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ বিপণনের অন্যতম একটি কাজ। পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তা পর্যায়িতকরণ করা হয়। এটি মূলত প্রমিতকরণের বাস্তব রূপ।
উদ্দীপকে জনাব রকিব মুন্সিগঞ্জ থেকে আলু নিজস্ব ট্রাকের মাধ্যমে বরিশালে এনে বিক্রয় করেন। পরবর্তীতে উক্ত আলুর প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে বাছাইয়ের মাধ্যমে পৃথক করে ক্রেতাদের চাহিদা মেটায়। ফলে ক্রেতারা তাদের পছন্দমতো আলু ক্রয় করতে পারে এবং জনাব রকিবও লাভবান হচ্ছেন। এখানে দেখা যাচ্ছে, জনাব রকিব তার পণ্য কতিপয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কতকগুলো ভাগে ভাগ করে তা বিক্রয় করেন। তার এই কাজ বিপণনের পর্যায়িতকরণকে নির্দেশ করে।
নির্দিষ্ট গুণাগুণ ও মানদণ্ডের ভিত্তিতে পণ্য পর্যায়িতকরণ করা হয়। এর ফলে উৎপাদক যেমন সহজে পণ্য বিক্রয় করতে পারে তেমনি ক্রেতা তার পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। বাজারে একই মানের বা একই দামে পণ্য প্রচলন হয় না। ভোক্তাদের পার্থক্যের কারণে একই প্রতিষ্ঠান বিভিন্ন মানের পণ্য বাজারে ছাড়ে। এ বিষয়টি বিবেচনা করে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণিবিভাগ করা হলে বাজারে বিদ্যমান সকল ধরনের ভোক্তা পণ্যসামগ্রী ক্রয় করতে সক্ষম হন। উদ্দীপকেও একইভাবে পর্যায়িতকরণ কাজ সম্পাদনের মাধ্যমে জনাব রকিব তার ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারছেন ।

৪. উদ্দীপক

'ফ্লোরা ট্রেডিং' দেশের স্বনামধন্য একটি বিপণন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ডেনমার্ক থেকে শিশুখাদ্য আমদানি করে নিজস্ব ব্র্যান্ড ব্যবহারের মাধ্যমে প্যাকেটজাত করে তার ওপর মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন ও মূল্যসংক্রান্ত লেবেল লাগিয়ে বিপণন করে। সম্প্রীতি প্রতিষ্ঠানটি এ কাজের ক্ষেত্রে ক্রেতাদের ক্রয়ক্ষমতাকে বিবেচনায় এনে ছোট, মাঝারি ও বড় সাইজে প্যাকেটজাত করে শিশুখাদ্য বিপণন করছে। ফলে পূর্বের তুলনায় বিক্রয় বৃদ্ধি পেয়েছে।
উত্তর অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে ক্রয় বলে।
উত্তর গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়।
এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময়ে বিক্রয় করে যে নতুন উপযোগ সৃষ্টি করা হয় তাকে সময়গত উপযোগ বলে। পণ্য যে সময়ে উৎপাদিত হয় সে সময়েই বিক্রয় হবে বিষয়টা এমন নয়। তাই পণ্য উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে পণ্য সংরক্ষণের প্রয়োজন দেখা দেয়। আর এই সংরক্ষণের ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে উৎপাদন মৌসুমের অবিক্রীত পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। এভাবে এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ বা ব্যবহারের মাধ্যমে গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে।
উত্তর

আমদানির পর ফ্লোরা ট্রেডিং শিশুখাদ্য মোড়কজাত করে এবং মোড়কে তথ্যসংবলিত লেবেল লাগায়। এখানে মোড়কীকরণ ও লেবেলিং—দুটি সম্পর্কিত কাজ রয়েছে।

মোড়কীকরণে পণ্য ধারণ, সুরক্ষা, বহন ও উপস্থাপনের জন্য উপযুক্ত পাত্র বা প্যাকেট তৈরি ও ব্যবহার করা হয়। লেবেলিংয়ে পণ্যের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়। ব্র্যান্ড ব্যবহার পণ্যের পৃথক পরিচয় নির্দেশ করে।

প্রতিষ্ঠানটি শিশুখাদ্য প্যাকেটজাত করছে, যা মোড়কীকরণ। মেয়াদ, ওজন ও মূল্য লেখার অংশটি লেবেলিং। তাই তথ্য লেখা এবং প্যাকেট তৈরির কাজকে অবিভক্তভাবে একই কাজ না বলে পৃথকভাবে ব্যাখ্যা করা যথাযথ।

উত্তর

ক্রেতার ক্রয়ক্ষমতা অনুযায়ী ছোট, মাঝারি ও বড় প্যাকেট তৈরি করার সিদ্ধান্তটি মোড়কীকরণ ও প্যাকেটের পরিমাণ নির্বাচনের সঙ্গে সম্পর্কিত।

একই পণ্য বিভিন্ন পরিমাণে প্যাকেটজাত করলে একবারে ক্রয়ের জন্য প্রয়োজনীয় মোট অর্থের বিকল্প তৈরি হয়। এতে বিভিন্ন সামর্থ্যের ক্রেতা নিজের প্রয়োজন ও বাজেট অনুযায়ী প্যাকেট বেছে নিতে পারেন।

উদ্দীপকে এ পরিবর্তনের পর বিক্রয় বেড়েছে। কিন্তু পণ্যের গুণমান অনুযায়ী শ্রেণি বাছাইয়ের কথা নেই; তাই একে নিশ্চিতভাবে পর্যায়িতকরণ বলা যায় না। অঞ্চলভিত্তিক বিভক্তিকরণ বা জনাব হাসিবের কোনো সিদ্ধান্তও উদ্দীপকে নেই।

সুতরাং ক্রেতার বাজেটের উপযোগী প্যাকেটের আকার নির্বাচন যৌক্তিক। তবে শিশুখাদ্যের নিরাপদ সংরক্ষণ, সঠিক ওজন, মেয়াদ ও তথ্যের স্বচ্ছতা বজায় রেখেই এ ব্যবস্থা নিতে হবে।

৫. উদ্দীপক

'ডানা ফ্যাশন' বিদেশে থেকে ৭ হতে ১২ বছরের শিশুদের জন্য শীতকালীন পোশাক আমদানির পর ঢাকা শহরের বিভিন্ন শো-রুমে বিক্রয় করে। সম্প্রতি প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি টেলিভিশনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রয় বাড়াতে সক্ষম হয়।
উত্তর বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা স্বাভাবিক মূল্যের ওপর যে ছাড় দেয় তাকে বাট্টা বলে।
উত্তর ভবিষ্যতে কী করা হবে, সে বিষয়ে আগে থেকে সিদ্ধান্ত নেওয়াই হলো পরিকল্পনা। বিপণনের অন্যতম কাজ হলো পণ্য উৎপাদনের আগে যথাযথ পরিকল্পনা তৈরি করা। পরিকল্পনা অনুযায়ী কাজ না করা হলে সফলতা অর্জন কঠিন হয়ে পড়ে। কী ধরনের ও মানের পণ্য উৎপাদন করা হবে, পণ্যের সম্ভাব্য ক্রেতা কারা হবেন এসব বিষয়ে পূর্বপরিকল্পনা করা হলো বিপণনের গুরুত্বপূর্ণ কাজ।
উত্তর

উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে ভোক্তাবাজার বিভক্তিকরণের জনসংখ্যাভিত্তিক বয়স চলক ব্যবহার করা হয়েছে।

জনসংখ্যাগত বিভক্তিকরণ হলো জনসংখ্যা বিষয়ক চলক যেমন: বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম এবং জাতীয়তার ভিত্তিতে বাজারকে বিভক্ত করা। এর ফলে বিপণনকারী তার লক্ষ্যস্থিত জনগণকে সেবা প্রদান করতে পারে। | উদ্দীপকে 'ডানা ফ্যাশন' বিদেশ থেকে ৭ হতে ১২ বছরের শিশুদের জন্য শীতকালীন পোশাক আমদানির পর ঢাকা শহরের বিভিন্ন শো-রুমে বিক্রয় করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট বয়সের ভিত্তিতে তাদের বাজারকে বিভক্ত করে; যা ক্রেতার জনসংখ্যাগত বাজার বিভক্তিকরণের বয়স চলক হিসেবে বিবেচিত।

উত্তর

উদ্দীপকে বিক্রয় বৃদ্ধির জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা সম্পূর্ণরূপে যৌক্তিক। প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি ব্যবহার করে।

বিপণন মিশ্রণ হলো কতিপয় নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সংমিশ্রণ যা বিপণনকারী প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাদের অবহিত করে পণ্য ক্রয়ে তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ ও প্রত্যক্ষ বিপণন হচ্ছে বিপণন প্রসারের হাতিয়ার।

উদ্দীপকে 'ডানা ফ্যাশন' বিদেশ থেকে ৭ হতে ১২ বছরের শিশুদের জন্য শীতকালীন পোশাক আমদানির পর ঢাকা শহরের বিভিন্ন শো-রুমে বিক্রয় করে। সম্প্রতি প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি টেলিভিশনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রয় বাড়াতে সক্ষম হয়। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি তাদের পণ্য সম্পর্কে অবহিত করার জন্য বিপণন প্রসারের বিজ্ঞাপন হাতিয়ার ব্যবহার করেছে। উক্ত কার্যক্রম বিপণন মিশ্রণের প্রসার উপাদানের অন্তর্ভুক্ত।
পণ্য সিদ্ধান্তগ্রহণ, মূল্য নির্ধারণ ও বণ্টনব্যবস্থা করার পর বিপণনকারীর মুখ্য কাজ হচ্ছে কখন, কোথায় এবং কীভাবে পণ্যটি পাওয়া যাবে ক্রেতাদেরকে তা অবহিত করা। বর্তমান প্রতিযোগিতামূলক বিপণন পরিবেশে যথাসময়ে সঠিক প্রসার কৌশল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপণন প্রসার বিপণন যোগাযোগের অন্যতম হাতিয়ার। এ প্রক্রিয়ায় লক্ষ্য নির্দিষ্ট বাজারে ক্রেতাদের পণ্য বা সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করা। যা প্রতিষ্ঠানের পণ্যকে প্রতিযোগীর তুলনায় ভিন্নভাবে তুলে ধরে বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করে। তাই বিক্রয় বৃদ্ধির জন্য উদ্দীপকের ডানা ফ্যাশনের বিপণন মিশ্রণের প্রসার কৌশলটি ব্যবহার করা যৌক্তিক ও যথার্থ বলে আমি মনে করি।

৬. উদ্দীপক

পাওয়ার পয়েন্ট' চায়না থেকে ওয়াশিং মেশিন তৈরির বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিল্পকারখানায় সরবরাহ করে। বর্তমানে সারাদেশের ক্রেতাদের কথা বিবেচনা করে বিভিন্ন বিভাগীয় শহরে বিক্রয় কেন্দ্র খুলে প্রতিষ্ঠানটি যন্ত্রাংশ বিক্রয়ের সিদ্ধান্ত নেয়।
উত্তর যারা পুনরায় উৎপাদন, বিক্রয় বা ভাড়া প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে ব্যবসায় বাজার বলে।
উত্তর

প্রবেশযোগ্যতা বলতে বাজারের নির্ধারিত অংশে সহজে ও কার্যকরভাবে পৌঁছানোর সক্ষমতাকে বোঝায়। অর্থাৎ প্রতিষ্ঠান যেন বিজ্ঞাপন, বণ্টন ও বিক্রয় কার্যক্রমের মাধ্যমে লক্ষ্যভুক্ত ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে পারে।

কোনো বাজার বিভাগে যদি প্রতিষ্ঠান সহজে প্রবেশ করতে না পারে, তবে সেই বিভাগের জন্য পৃথক বিপণন কর্মসূচি গ্রহণ করা সম্ভব হয় না। তাই বাজার বিভক্তিকরণ কার্যকর করার জন্য প্রবেশযোগ্যতা একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।

উত্তর

উদ্দীপকে প্রতিষ্ঠানটি শিল্পবাজার বিভক্তিকরণের ভৌগোলিক বিভক্তিকরণ চলক ব্যবহার করেছে।

শিল্পবাজারকে বিভিন্ন সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভক্ত করাকে শিল্পবাজার বিভক্তিকরণ বলে। এক্ষেত্রে ক্রেতাদের ভৌগোলিক অবস্থান, শিল্পক্ষেত্র, প্রাকৃতিক সম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে শিল্পবাজার বিভক্ত করাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে।

উদ্দীপকে 'পাওয়ার পয়েন্ট' চায়না থেকে ওয়াশিং মেশিন তৈরির বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিল্পকারখানায় সরবরাহ করে। বর্তমানে সারাদেশের ক্রেতাদের কথা বিবেচনা করে বিভিন্ন বিভাগীয় শহরে বিক্রয় কেন্দ্র খুলে প্রতিষ্ঠানটি যন্ত্রাংশ বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি তাদের পণ্যের ক্রেতার অবস্থানের ওপর ভিত্তি করে বাজার বিভক্ত করছে; যা ভৌগোলিক বিভক্তিকরণের অন্তর্ভুক্ত।

উত্তর বিভাগীয় শহরে বিক্রয় কেন্দ্র খুলে যন্ত্রাংশ বিক্রয়ের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক: যা বিপণন মিশ্রণের বণ্টন কাজের অন্তর্ভুক্ত।
উৎপাদক বা আমদানিকারকের নিকট থেকে পণ্য ভোক্তা বা কেতার নিকট পৌছানোকে বণ্টন বলে। বণ্টন বিপণন মিশ্রণের অন্যতম একটি উপাদান। বিভিন্ন প্রণালি, কভারেজ, মজুদ পণ্য, পরিবহন ইত্যাদি বণ্টনের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে 'পাওয়ার পয়েন্ট' চায়না থেকে ওয়াশিং মেশিন তৈরির বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিল্পকারখানায় সরবরাহ করে। বর্তমানে সারাদেশের ক্রেতাদের কথা বিবেচনা করে বিভিন্ন বিভাগীয় শহরে বিক্রয় কেন্দ্র খুলে প্রতিষ্ঠানটি যন্ত্রাংশ বিক্রয়ের * সিদ্ধান্ত নেয়। এখানে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রণালি ব্যবহার করে সারাদেশে পণ্য পৌছানোর ব্যবস্থা করে। উদ্দীপকের উক্ত কাজগুলো বিপণনের বণ্টন কাজ হিসেবে বিবেচিত।
ক্রেতাসন্তুষ্টি অর্জনের জন্যই একজন বিপণনকারী বিপণন মিশ্রণের উপাদানগুলোর সমন্বয় ঘটান। বিপণন মিশ্রণের উপাদান ৪টি; যথা: পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার। পণ্যের সিদ্ধান্তগ্রহণ ও মূল্য নির্ধারণের পর বিপণনকারীর মুখ্য কাজ হচ্ছে পণ্যটি ক্রেতাদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা। একটি পণ্যের ভোক্তা বিভিন্ন স্থানে বসবাস করে। -এমতাবস্থায় পণ্যের মান ও মূল্য যতই আকর্ষণীয় হোক না কেন পণ্যটি যদি ভোক্তার নিকট পৌছানো না যায় তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করা যাবে না। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পণ্যটি বর্তমানে সারাদেশে সরবরাহের সিদ্ধান্ত নেয়। উক্ত সিদ্ধান্তটি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক হবে। তাই আমার মতে, বিভাগীয় শহরে বিক্রয় কেন্দ্র খুলে বিক্রয়ের সিদ্ধান্তটি যৌক্তিক।

৭. উদ্দীপক

মিসেস মারিয়া ঢাকার নিউমার্কেট থেকে নিজের জন্য শীতের পোশাক এবং বাচ্চাদের জন্য ব্যাগ ক্রয় করেন। অন্যদিকে, জনাব মাহতাব মেহেরপুর থেকে আম কিনে নিজস্ব কারখানায় জুস তৈরি করে সারাদেশে বিপণন করেন।
উত্তর সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, হাসপাতাল, স্কুল, কলেজ ইত্যাদি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করে। এসব সরকারি প্রতিষ্ঠানকে সরকারি বাজার বলে।
উত্তর

যেসব ক্রেতা পুনরায় বিক্রির উদ্দেশ্যে পণ্য বা সেবাসামগ্রী ক্রয় করে তাদের নিয়ে পুনঃবিক্রেতার বাজার গঠিত হয়।

ক্রয়ের উদ্দেশ্যের ভিত্তিতে বাজারের সদস্যদের ভিন্নতা দেখা যায়। কেউ কেউ ভোগের জন্য পণ্য ক্রয় করে। আবার কেউ পুনরায় উৎপাদনের জন্য পণ্য কেনে। তবে খুচরা ব্যবসায়ীরা পুনরায় বিক্রি করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যসামগ্রী কেনে। এদের নিয়েই পুনঃবিক্রেতার বাজার গঠিত হয়।

উত্তর উদ্দীপকে মিসেস মারিয়া ভোক্তাবাজারের সদস্য।
যে সকল ক্রেতা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে। ভোক্তাবাজারের সদস্যসংখ্যা অত্যধিক। এ সকল ক্রেতা সকল স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। ভোক্তাবাজারের ক্রেতারা ঘন ঘন পণ্য ক্রয় করলেও ক্রয়ের ক্ষেত্রে তাদের কোনো চুক্তি সম্পাদন করতে হয় না।
উদ্দীপকে মিসেস মারিয়া ঢাকার নিউ মার্কেট থেকে নিজের জন্য শীতের পোশাক এবং বাচ্চাদের জন্য ব্যাগ ক্রয় করেন। এখানে উল্লিখিত পণ্য তিনি শুধু ভোগের উদ্দেশ্যেই ক্রয় করে থাকেন। কোনো রকম উৎপাদন বা বিক্রয়ের কোনো উদ্দেশ্য তার নেই। উক্ত বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, মিসেস মারিয়া ভোক্তাবাজারের সদস্য।
উত্তর "মিসেস মারিয়া এবং জনাব মাহতাব এক বাজারের সদস্য নয়।"
উক্তিটির সাথে আমি একমত। এখানে মিসেস মারিয়া ভোক্তাবাজারের সদস্য এবং জনাব মাহতাব শিল্পবাজারের সদস্য।
যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে। এই বাজার থেকে বিভিন্ন ব্যক্তি বা পরিবারের সদস্যগণ তাদের নিজস্ব প্রয়োজনের তাগিদে পণ্যদ্রব্য ও সেবাসমূহ ক্রয় করে থাকে। অন্যদিকে, যে বাজারের ক্রেতারা নিজেদের ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য না কিনে উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গড়ে ওঠে তাকে শিল্পবাজার বলে।
উদ্দীপকে মিসেস মারিয়া ঢাকার নিউ মার্কেট থেকে নিজের জন্য শীতের পোশাক এবং বাচ্চাদের জন্য ব্যাগ ক্রয় করেন। অন্যদিকে, - জনাব মাহতাব মেহেরপুর থেকে আম কিনে নিজস্ব কারখানায় জুস তৈরি করে সারাদেশে বিপণন করেন। এখানে দেখা যাচ্ছে, মিসেস মারিয়া ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করলেও জনাব মাহতাব পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করেন। উৎপাদন বা পুনঃপ্রক্রিয়ার উদ্দেশ্যে পণ্য ক্রয় করায় বলা যায়, জনাব মাহতাব শিল্পবাজারের সদস্য।
ক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা ভিন্ন ভিন্ন বাজারের সদস্য হিসেবে বিবেচিত হয়। ক্রেতা যখন নিজ বা পরিবারের ভোগ ও ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তখন তাকে ভোক্তাবাজার বলে। আর যখন উৎপাদন বা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তখন তাকে শিল্পবাজার বলে। উভয় বাজারের মধ্যে শিল্পবাজারের তুলনায় ভোক্তাবাজারের আয়তন বড় এবং ব্যবহারকারীর সংখ্যা অধিক। ভোক্তাবাজারের পণ্যের এককপ্রতি মূল্য কম থাকলেও শিল্পবাজারের অধিক। ভোক্তাবাজারের বণ্টনপ্রণালি দীর্ঘ হলেও শিল্পবাজারের বণ্টনপ্রণালি সংক্ষিপ্ত। এসব বিষয় বিবেচনা করে বলা যায়, উদ্দীপকের মিসেস মারিয়া এবং জনাব মাহতাব এক বাজারের সদস্য নন।

৮. উদ্দীপক

'তিলোত্তমা' নামক একটি প্রতিষ্ঠান ঢাকার বিভিন্ন শপিংমলে আকর্ষণীয় ও উন্নতমানের টেলিভিশন বিক্রয় করে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি মোট খরচের ওপর ২০% মুনাফা যোগ করে টেলিভিশনের মূল্য নির্ধারণ করে। এতে প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা অর্জন করে।
উত্তর যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের কোনো পূর্বধারণা থাকে না এবং যা ক্রেতারা দেখেনি বা দেখলেও ক্রয়ের কথা ভাবেনি সে জাতীয় পণ্যকে অযাচিত পণ্য বলে।
উত্তর

শিল্পপণ্যের চাহিদা অনেক ক্ষেত্রে স্বল্পমেয়াদে তুলনামূলকভাবে অনমনীয় হয়; অর্থাৎ দামের পরিবর্তনের অনুপাতে চাহিদার পরিমাণ কম পরিবর্তিত হতে পারে। এর অর্থ চাহিদা কখনোই পরিবর্তিত হয় না নয়।

এ চাহিদা উৎপাদিত চূড়ান্ত পণ্যের চাহিদা থেকে উদ্ভূত হয়। চলমান উৎপাদনে নির্দিষ্ট উপকরণ প্রয়োজন হলে শুধু উপকরণের দাম বদলালেই সঙ্গে সঙ্গে তার ব্যবহার ব্যাপকভাবে বদলানো সম্ভব হয় না। তবে বিকল্প উপকরণ, সময়, প্রযুক্তি ও চূড়ান্ত পণ্যের চাহিদার পরিবর্তনে স্থিতিস্থাপকতাও বদলাতে পারে।

উত্তর তিলোত্তমা' প্রতিষ্ঠানটি ভোগ্যপণ্যের অন্তর্গত শপিংপণ্য বিক্রয় করে।
যেসব পণ্য ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে সেগুলোকে শপিংপণ্য বলে। এ ধরনের পণ্যের জন্য ভোক্তারা সময় ও শক্তি ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না। প্রয়োজনে দূরে কোথাও গিয়ে পণ্য ক্রয়ে আগ্রহী থাকে।
উদ্দীপকে 'তিলোত্তমা' নামক একটি প্রতিষ্ঠান ঢাকার বিভিন্ন শপিং মলে আকর্ষণীয় ও উন্নতমানের টেলিভিশন বিক্রয় করে। পরিবর্তিত ফ্যাশন, বুচি ও চাহিদার সাথে সামঞ্জস্য রেখে নির্দিষ্ট সুবিধাপ্রাপ্তির জন্য ভোক্তারা এসব পণ্য ক্রয় করে। আবার এসব পণ্য ক্রয়ে ভোক্তার পূর্বপরিকল্পনা থাকে। তারা মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য যাচাই করে এ ধরনের পণ্য ক্রয় করে। এসব বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝা যায়, প্রতিষ্ঠানটি শপিংপণ্য বিক্রয় করছে।
উত্তর

প্রতিষ্ঠানটি ব্যয়ের ওপর ২০% মুনাফা যোগ করে ব্যয়ভিত্তিক বা মার্ক-আপ মূল্য নির্ধারণ করছে। এটি সফলতায় ভূমিকা রাখতে পারে, তবে এটিই একমাত্র বা নিশ্চিত মূল কারণ—এ সিদ্ধান্ত উদ্দীপক থেকে প্রমাণিত নয়।

ব্যয়ভিত্তিক পদ্ধতিতে মোট বা একক ব্যয়ের সঙ্গে নির্দিষ্ট হারের মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা হয়। ব্যয়কে ভিত্তি করায় হিসাব সহজ হয়; কিন্তু মূল্য ক্রেতার কাছে গ্রহণযোগ্য কি না এবং প্রতিযোগী মূল্যের সঙ্গে সামঞ্জস্য আছে কি না তাও দেখতে হয়।

উদ্দীপকে টেলিভিশনের আকর্ষণীয়তা, উন্নতমান এবং বিভিন্ন শপিংমলে প্রাপ্যতার কথাও আছে। ব্যয়ের ওপর ২০% যোগ করলে মূল্য হয় ব্যয়ের ১.২০ গুণ; এটি বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফার সমতুল্য নয়।

তাই মূল্যপদ্ধতির পাশাপাশি মান, ক্রেতার চাহিদা, প্রতিযোগিতা ও বণ্টনের ভূমিকা মূল্যায়ন করা প্রয়োজন। ব্যয়ভিত্তিক মূল্য হলেই মূল্য ন্যায্য, বিক্রয় অব্যাহত বা সফলতা নিশ্চিত—এমন সাধারণীকরণ সঠিক নয়।

৯. উদ্দীপক

জনাব আজিম ঢাকার নিউমার্কেটের উদ্দেশে যাত্রা শুরু করেন। কিন্তু একটা অগ্রসর হওয়ার পর তার গাড়ির তেল ফুরিয়ে যায় এবং তিনি একটু পেট্রোল পাম্প থেকে তেল নেন। পরবর্তীতে তিনি তার ছেলের আগ্রহে নিউমার্কেট থেকে উন্নত প্রযুক্তিনির্ভর, বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন একটি দামি ব্র্যান্ডের ঘড়ি ক্রয় করেন। উক্ত ঘড়ি ব্যবহার করে জনাব আজিমের ছেলে বেশ সন্তুষ্ট।
উত্তর ক্রেতারা যেসব পণ্য পূর্বপরিকল্পনা ব্যতীত দেখামাত্রই ক্রয় করে তাকে লোভনীয় পণ্য বলে।
উত্তর জীবনচক্রের যে স্তরে পণ্যের বিক্রয় ও মুনাফা দ্রুতগতিতে বৃদ্ধি পায় তাকে পণ্যের প্রবৃদ্ধি স্তর বলে। পণ্যের জীবনচক্রের বিভন্ন স্তরে বিক্রয় হ্রাস-বৃদ্ধি ঘটে; যা মুনাফাকেও প্রভাবিত করে। প্রবৃদ্ধি স্তরে পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং দ্রুতগতিতে পণ্যের গ্রহণযোগ্যতা ও বিক্রয় বৃদ্ধি পায়। প্রবৃদ্ধি স্তরের পর পূর্ণতা স্তরে বিক্রয় সর্বোচ্চ হলেও বিক্রয় প্রবৃদ্ধি হ্রাস পায়। তাই প্রবৃদ্ধি স্তরে একটি পণ্য দীর্ঘদিন থাকতে চায় যেন তার বিক্রয় ক্রমেই বাড়তে থাকে।
উত্তর উদ্দীপকে জনাব আজিম প্রাথমিক পর্যায়ে জরুরি সুবিধা পণ্য ক্রয় করেছেন। যেসব পণ্য ক্রেতারা আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় ক্রয় করে সেগুলোকে জরুরি পণ্য বলে। এরূপ পণ্য ক্রেতারা বিশেষ পরিস্থিতিতে ক্রয় করে বিধায় তাদের কাছে অর্থের তুলনায় এর প্রয়োজন পূরণ অধিক গুরুত্ব পায়। যেমন: বৃষ্টির দিনে ছাতা, অসুস্থ হলে ঔষধ, গাড়ির টায়ার নষ্ট হলে গাড়ির টায়ার ক্রয় ইত্যাদি। উদ্দীপকে জনাব আজিম ঢাকার নিউ মার্কেটের উদ্দেশে যাত্রা শুরু করেন। কিন্তু একটু অগ্রসর হওয়ার পর তার গাড়ির তেল ফুরিয়ে যায় এবং তিনি একটি পেট্রোল পাম্প থেকে তেল নেন। এখানে তিনি একটি আকস্মিক পরিস্থিতিতে পড়ে উক্ত তেল ক্রয়ের সিদ্ধান্ত নেন। তাছাড়া এ পণ্য ক্রয়ের ক্ষেত্রে তার পূর্ব কোনো পরিকল্পনা ছিল না। এসব বৈশিষ্ট্য জরুরি পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আজিমের প্রাথমিক পর্যায়ে ক্রয়কৃত পণ্যটি হলো জরুরি পণ্য।
উত্তর উদ্দীপকে উল্লিখিত নির্দিষ্ট ব্র্যান্ডের ঘড়ি ক্রয়ের জন্য একদল ক্রেতা অধিক মূল্য দিতে রাজি থাকে" উক্তিটি সঠিক। উদ্দীপকের পণ্যটি বিশিষ্ট পণ্যের অন্তর্গত। -
যেসব পণ্য একটি বিশেষ মান বহন করে এবং সমাজের বিশেষ শ্রেণির ক্রেতারা তা ক্রয় করে তাকে বিশিষ্ট পণ্য বলে। অন্যভাবে বলা যায়, বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যই বিশিষ্ট পণ্য। এ ধরনের পণ্য উন্নত প্রযুক্তি এবং ব্র্যান্ড ইমেজসম্পন্ন হয় বিধায় এগুলোকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের পণ্যও বলা হয়।
উদ্দীপকের জনাব আজিম ঢাকার নিউ মার্কেটের উদ্দেশে যাত্রা শুরু করেন। প্রাথমিক পর্যায়ে তার গাড়ির তেল শেষ হওয়ায় জরুরি ভিত্তিতে তিনি তেল সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি তার ছেলের আগ্রহে নিউ মার্কেট থেকে উন্নত প্রযুক্তিনির্ভর, বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন একটি দামি ব্র্যান্ডের ঘড়ি ক্রয় করেন। উক্ত ঘড়ি ব্যবহার করে জনাব আজিমের ছেলে বেশ সন্তুষ্ট। তার ক্রয়কৃত উক্ত পণ্যটি বিশিষ্ট পণ্য। কেননা উক্ত পণ্যটি উচ্চ প্রযুক্তি এবং বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন। তাছাড়া দামি ব্র্যান্ডের হওয়ায় সমাজের সকল শ্রেণির ক্রেতা তা ক্রয় করতে পারে না।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি যে পণ্য বিক্রি করছে তা তুলনামূলক দামি। বিশিষ্ট পণ্যের ব্যবহার একজন ভোক্তাকে অন্য ভোক্তা থেকে সহজেই সম্মানিত স্থানে নিয়ে যায়। এসব পণ্যের এককপ্রতি মূল্য অধিক হওয়ায় সমাজের বিশেষ কিছু ক্রেতার তা ক্রয় করে। এছাড়া এ ধরনের পণ্য ব্যবহারে ভোক্তা প্রশান্তি পায় এবং গর্ববোধ করে। উদ্দীপকে জনাব আজিমও তার ছেলের জন্য একটি বিশিষ্ট ঘড়ি ক্রয় করেন। যার জন্য তাকে উচ্চ মূল্য প্রদান করতে হয়। এক্ষেত্রে উচ্চ মূল্য প্রদান করলেও তার ছেলে উক্ত ঘড়ি ব্যবহার করে বেশ সন্তুষ্ট ।

১০. উদ্দীপক

'স্পর্শ কর্পোরেশন' একটি উন্নতমানের টুথপেস্ট বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্যের গুণাগুণ তুলে ধরে পণ্য বিক্রয় করে। পণ্যের ব্যাপক পরিচিতির জন্য প্রতিষ্ঠানটি আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বৃদ্ধি পায়।
উত্তর কোনো নির্দিষ্ট পণ্য ক্রয়ে ভোক্তাদেরকে উৎসাহিত করার জন্য উক্ত পণ্য বা পণ্যের অংশবিশেষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রদান করাকে প্রিমিয়াম বলে।
উত্তর চিহ্নিত উদ্যোক্তার অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্য ও সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনের কিছু মাধ্যম আছে যেমন: রেডিও, টেলিভিশন, বহিঃবিজ্ঞাপন ইত্যাদি। একেক মাধ্যমের ব্যবহারকারী একেক ধরনের হয়। যেমন: সংবাদপত্র, ম্যাগাজিন প্রভৃতি। শিক্ষিত জনগোষ্ঠী সংবাদপত্র পড়ে থাকে। টেলিভিশন ছোটবড় সবাই দেখে থাকে। আর রেডিও সাধারণত গ্রামাঞ্চলের মানুষ শোনে। নির্দিষ্ট ব্যক্তির কাছে কোনো বার্তা পৌছাতে তাই যথাযথ মাধ্যমটি ব্যবহার করতে হয়। এজন্য সঠিক বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন গুরুত্বপূর্ণ।
উত্তর স্পর্শ কর্পোরেশন প্রাথমিক পর্যায়ে বিপণন প্রসারের ব্যক্তিক বিক্রয় হাতিয়ারটি ব্যবহার করেছে।
যে প্রক্রিয়ায় একজন ব্যক্তি সশরীরে ক্রেতার নিকট উপস্থিত হয়ে পণ্য বিক্রয়ের প্রচেষ্টা চালায় তাকে ব্যক্তিক বিক্রয় বলে। ব্যক্তিক বিক্রয় একটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। যেখানে বিক্রেতা ক্রেতার নিকট উপস্থিত হয়ে পণ্যের বৈশিষ্ট্য তার নিকট তুলে ধরে এবং প্রয়োজনে ক্রেতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।
উদ্দীপকে 'স্পর্শ কর্পোরেশন' একটি উন্নতমানের টুথপেস্ট বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্যের গুণাগুণ তুলে ধরে পণ্য বিক্রয় করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি সশরীরে উপস্থিত হয়ে পণ্যের বিভিন্ন গুণাগুণ তুলে ধরে বিক্রয়ের প্রয়াস চালাচ্ছে। উক্ত কার্যক্রম বিপণন প্রসারের ব্যক্তিক বিক্রয়কে নির্দেশ করে।
উত্তর

প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বৃদ্ধিতে বিপণন প্রসারের জনসংযোগ হাতিয়ারটি ভূমিকা রেখেছে।
সংবাদ সম্মেলন বা জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি সৃষ্টি করে পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির কৌশলকে জনসংযোগ বলে। জনসংযোগ এক ধরনের ব্যবস্থাপকীয় কাজ; যা পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে।
উদ্দীপকে 'স্পর্শ কর্পোরেশন' একটি উন্নতমানের টুথপেস্ট বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্যের গুণাগুণ তুলে ধরে পণ্য বিক্রয় করে। পণ্যের ব্যাপক পরিচিতির জন্য প্রতিষ্ঠানটি আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বৃদ্ধি পায়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা একটি সামাজিক কার্যক্রম; যেখান পৃষ্ঠপোষকতা করা জনসংযোগের অন্তর্ভুক্ত।

প্রতিষ্ঠান কর্তৃক সংবাদ সম্মেলন, জনসেবামূলক কার্যক্রম ইত্যাদি জনসংযোগের মাধ্যম। জনসংযোগের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো। এছাড়া পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক ধারণা প্রদান করে পরিচিতি অর্জন করাও জনসংযোগের একটি অন্যতম উদ্দেশ্য। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পরিচিতি লাভের জন্য সামাজিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতার করে। উক্ত কাজের মাধ্যমে সাধারণ জনগণের কাছে ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির বিপণন প্রসারের জনসংযোগ হাতিয়ারটি ব্যবহার তাদের ভাবমূর্তি বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখে।

১১. উদ্দীপক

দীর্ঘদিন ধরে 'রুমা ট্রেডার্স' সাফল্যের সাথে প্রসাধনসামগ্রী বিপণন করে আসছে। সম্প্রতি প্রতিযোগী প্রতিষ্ঠান 'ঝুমা ট্রেডার্স' "একটি পণ্য কিনলে একটি ফ্রি" দেওয়ায় রুমা ট্রেডার্সের বিক্রয় ব্যাপক কমে যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি বিক্রয় বাড়ানোর লক্ষ্যে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যম প্রয়োগের সিদ্ধান্ত নিয়ে সফল হয়।
উত্তর পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য ক্রেতার নিকট পৌছানোর কৌশল বা পদ্ধতিকে বিপণন প্রসার বলে।
উত্তর 'প্রচারেই প্রসার'- উক্তিটি সঠিক ও যথার্থ। সাধারণত অর্থ প্রদান ব্যতীত পণ্য বা সেবার তথ্য জনসাধারণকে অবহিত করার প্রক্রিয়াকে প্রচার বলে। প্রচার ব্যাপক অর্থে জনসংযোগেরই অংশবিশেষ। পণ্য, সেবা বা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির উদ্দেশ্যে প্রচারের পদক্ষেপ গ্রহণ করা হয়। পত্রিকার কলাম, টেলিভিশনের প্রোগ্রাম এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে প্রচার কাজ চালানো হয়। এরূপ প্রচারের ক্ষেত্রে উদ্যোক্তার তেমন কোনো ভূমিকা থাকে না রলে এর বিশ্বাসযোগ্যতা বিজ্ঞাপনের তুলনায় অনেক বেশি হয়। এক্ষেত্রে প্রচার যত বেশি হবে পণ্যের প্রসারও তত বেশি হবে। আর তাই বলা হয়, প্রচারেই প্রসার।
উত্তর

উদ্দীপকে ঝুমা ট্রেডার্স বিপণন প্রসারের বিক্রয় প্রসার হাতিয়ার ব্যবহার করেছে।

ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এরূপ প্রসারমূলক পন্থা ব্যবহার করা হয়। উদ্দীপকে দীর্ঘদিন ধরে রুমা ট্রেডার্স সাফল্যের সাথে প্রসাধন সামগ্রী বিপণন করে আসছে। সম্প্রতি প্রতিযোগী প্রতিষ্ঠান 'ঝুমা ট্রেডার্স' "একটি পণ্য কিনলে একটি ফ্রি" দেওয়ায় রুমা ট্রেডার্সের বিক্রয় ব্যাপক কমে যায়। ঝুমা ট্রেডার্সের এরূপ কার্যক্রম ভোক্তামুখী বিক্রয় প্রসার হাতিয়ারের প্রিমিয়ামের সাথে সামঞ্জস্যপূর্ণ। উক্ত হাতিয়ার ভোক্তাকে স্বল্প সময়ে পণ্য ক্রয়ের জন্য উদ্বুদ্ধ করে।

উত্তর পরবর্তীতে রুমা ট্রেডার্সের প্রসার কৌশল গ্রহণের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক" উক্তিটি যথার্থ। প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের বিজ্ঞাপন কৌশল অবলম্বন করে। -
নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা।
উদ্দীপকে দীর্ঘদিন ধরে রুমা ট্রেডার্স সাফল্যের সাথে প্রসাধন সামগ্রী বিপণন করে আসছে। সম্প্রতি প্রতিযোগী প্রতিষ্ঠান 'ঝুমা ট্রেডার্স' “একটি পণ্য কিনলে একটি ফ্রি" দেওয়ায় রুমা ট্রেডার্সের বিক্রয় ব্যাপক কমে যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি বিক্রয় বাড়ানোর লক্ষ্যে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যম প্রয়োগের সিদ্ধান্ত নিয়ে সফল হয়। উক্ত অবহিতকরণ কাজটি বিপণনের বিজ্ঞাপন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা এখানে পণ্যের তথ্য উপস্থাপনের জন্য তারা চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যম ব্যবহার করছে।
বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই পদ্ধতির মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করে। ফলে ক্রেতারা উক্ত পণ্য সম্পর্কে জানতে পারবে এবং প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জনে সক্ষম হবে। তাই বলা যায়, রুমা ট্রেডার্সের বিজ্ঞাপন প্রসার কৌশল গ্রহণের - সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।