ময়মনসিংহ বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জনাব আরিফের গাড়ি কেনার মতো সামর্থ্য না থাকায় তিনি চট্টগ্রামে একটি ছাগলের ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের উৎপাদিত দুধ ও মাংস উন্নত মানের হওয়ায় ব্যাপক চাহিদা বিদ্যমান। উত্তরোত্তর ব্যবসায়ের সাফল্যের ফলে তিনি একটি গাড়ি ক্রয় করেন। গাড়িটি তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করেন। চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় তিনি কুমিল্লাতে একটি বৃহত্তর ফার্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেখানে ৪০ জন শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হবে।
উত্তর সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে।
উত্তর

সকল ক্রেতা ভোক্তা নয়- উক্তিটি যথার্থ।

যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পরবর্তীতে বিক্রয়, উৎপাদন বা ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে ক্রেতা বলে। অপরদিকে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান চূড়ান্ত ভোগের জন্য পণ্য ক্রয় করে তাদেরকে ভোক্তা বলে। এই দুটি সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায়, সকল ক্রেতা ভোগের জন্য পণ্য ক্রয় করে না কিন্তু সকল ভোক্তা ভোগের জন্যই পণ্য ক্রয় করে। তাই বলা যায়, সকল ক্রেতাই ভোক্তা নয়।

উত্তর

জনাব আরিফের গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদাকে নির্দেশ করে।

অভাব যখন ভোক্তার ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। তাই কতিপয় অভাব নির্দিষ্ট করতে হয়, যেগুলো পূরণের মাধ্যমে সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা সম্ভবপর হয়। চাহিদার তিনটি শর্ত রয়েছে, এগুলো হচ্ছে: কোনোকিছুর অভাব, ক্রয়ের সামর্থ্য এবং ক্রয়ের ইচ্ছা।

উদ্দীপকে জনাব আরিফের গাড়ি কেনার মতো সামর্থ্য না থাকায় তিনি চট্টগ্রামে একটি ছাগলের ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের উৎপাদিত দুধ ও মাংস উন্নত মানের হওয়ায় ব্যাপক চাহিদা বিদ্যমান। উত্তরোত্তর ব্যবসায়ের সাফল্যের ফলে তিনি একটি গাড়ি ক্রয় করেন। গাড়িটি তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করেন। তার উক্ত গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা গাড়ি কেনার মাধ্যমে তিনি ক্রয়ক্ষমতার তিনটি শর্ত পূরণ করেন। তাই বলা যায়, জনাব আরিফের গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদাকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের জনাব আরিফের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা-সম্পর্ক গড়ে তোলে। বিপণন তার কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সার্বিক কল্যাণ ও মানুষের প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে।

উদ্দীপকে জনাব আরিফের গাড়ি কেনার মতো সামর্থ্য না থাকায় তিনি চট্টগ্রামে একটি ছাগলের ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের উৎপাদিত দুধ ও মাংস উন্নত মানের হওয়ায় ব্যাপক চাহিদা বিদ্যমান। উত্তরোত্তর ব্যবসায়ের সাফল্যের ফলে তিনি একটি গাড়ি ক্রয় করেন। চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় তিনি কুমিল্লাতে একটি বৃহত্তর ফার্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেখানে ৪০ জন শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। তার উক্ত ফার্মে পালনকৃত ছাগল দেশের জাতীয় আয় বৃদ্ধি করবে। পাশাপাশি ফার্মে বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিপণন তার কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখে। একদিকে' বিপণন কর্মকান্ডের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়; যা দেশের মোট জাতীয় আয়কে প্রভাবিত করে। অন্যদিকে বিপণন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, 'ব্যাংক, বিমা, পরিবহন ইত্যাদি। এসব পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টির মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের কার্য পরিধি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২. উদ্দীপক

স্বীথি হাউজিং কোম্পানি সাভারের অদূরে ১৩০ বিঘা জমির উপর 'শান্তির নীড়' নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং কিনতে আগ্রহী করে তোলার জন্য প্রতিষ্ঠানটি দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করেন। ফলে অল্পসময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। প্রকল্পটিতে কিছু লোকের কর্মসংস্থান ছাড়াও মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়।
উত্তর কোনোকিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে।
উত্তর

সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনকভাবে ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে।

বিপণন মূলত এমন একটি প্রক্রিয়া যেখানে একপক্ষ ভ্যালু সৃষ্টি করে এবং অন্যপক্ষ তা অর্থের বিনিময়ে অর্জনের মাধ্যমে সন্তুষ্টি লাভকরে। অর্থাৎ এটি কোনো একপাক্ষিক কার্য নয়। এক্ষেত্রে ক্রেতা বা ভোক্তা কোনো পণ্য বা সুবিধা অর্জনের জন্য অর্থ বিনিময় করে থাকে। তাই বিপণনকে বিনিময় প্রক্রিয়া বলে।

উত্তর

উদ্দীপক অনুযায়ী 'বীথি হাউজিং কোম্পানি'-এর সম্পাদিত কার্যক্রম বিপণনের ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত।

যে যুগে উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে সে যুগকে বিক্রয় যুগ বলে। ১৯৩০-১৯৫০ সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। এ যুগে উৎপাদন দক্ষতা, উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পায় এবং ভোক্তাদের পছন্দসই পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশল যেমন: বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় ইত্যাদির উন্নয়ন ঘটে এ যুগে।

উদ্দীপকে বীথি হাউজিং কোম্পানি সাভারের অদূরে ১৩০ বিঘা জমির ওপর 'শান্তির নীড়' নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং কিনতে আগ্রহী করে তোলার জন্য প্রতিষ্ঠানটি দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করেন। উক্ত বিক্রয়কর্মী নিয়োগ ও বিজ্ঞাপন কার্যক্রমটি বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সম্পাদিত কার্যক্রম বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত।

উত্তর

বীথি হাউজিং কোম্পানি এর কার্যক্রম অনুযায়ী জীবনযাত্রার মানোন্নয়নে বিপণনের গুরুত্ব অত্যন্ত ব্যাপক।

বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা-সম্পর্ক গড়ে তোলে। বিপণন সমাজের সার্বিক কল্যাণ ও সব শ্রেণির মানুষের প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে।

উদ্দীপকে বীথি হাউজিং কোম্পানি সাভারের অদূরে ১৩০ বিঘা জমির ওপর 'শান্তির নীড়' নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। তারা তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন বিক্রয়মুখী কার্যক্রম গ্রহণ করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। প্রকল্পটিতে কিছু লোকের কর্মসংস্থান ছাড়াও মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়। এখানে তাদের কর্মকাণ্ড বিপণন ব্যবস্থার অন্তর্গত। উক্ত ব্যবস্থা কর্মসংস্থান সৃষ্টি ও নতুন নতুন পণ্য সরবরাহের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে।

উৎপাদনকারীর নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্যসামগ্রী ক্রেতা-ভোগকারীর নিকট পৌঁছাতে বিপণন বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। এ কার্যক্রমগুলো পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাংক, বিমা, পরিবহন ইত্যাদি। এসব পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টির মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির কার্যক্রম জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

৩. উদ্দীপক

জনাব করিম একজন তুলা ব্যবসায়ী। তিনি সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক এবং ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে অর্থের বিনিময়ে তুলা সংগ্রহ করেন। সংগৃহীত তুলা তিনি মৌলিক সীমারেখার ভিত্তিতে A, B, C শ্রেণিতে বিভক্ত করে সেগুলো তিনি পাইকারি ব্যবসায়ী ও মিল মালিকদের কাছে বিক্রয় করেন। ফলে ব্যবসায়ে আর্থিকভাবে লাভবান হন।
উত্তর অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াকে বিক্রয় বলে।
উত্তর

পণ্যের ওপর আবরণ সৃষ্টি করে পণ্যকে নিরাপদ রাখা, গুণগত মান রক্ষা করা, সহজে বহনযোগ্য করা এবং ক্রেতাকে আকৃষ্ট করার প্রক্রিয়াকে মোড়কিকরণ বলে।

মোড়ক হচ্ছে একটি আবরণ যা দিয়ে পণ্যকে ঢেকে বা মুড়ে দেওয়া হয়। পরিবহনজনিত কারণে, নড়াচড়া করার কারণে, সময়গত কারণে পণ্য ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে হয়ে যেতে পারে, এর স্বাদ, গন্ধ বিনষ্ট হতে পারে। সর্বোপরি পণ্যকে ক্রেতার নিকট আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কিকরণ করা হয়। মোড়কিকরণ উত্তম হলে ক্রেতা পণ্যকে উন্নত মান সম্পন্ন বলে ধরে নেয়। তাই বলা হয়, মোড়কিকরণ পণ্য মান বৃদ্ধিতে সহায়তা করে।

উত্তর

উদ্দীপকে জনাব করিম তুলা সংগ্রহের মাধ্যমে বিপণনের ক্রয়কার্য সম্পাদন করেছেন।

অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে ক্রয় বলে। এর মাধ্যমে পণ্যের মালিকানাস্বত্ব বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়; যা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। ক্রয় বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কেননা পণ্যের বিক্রয় নির্ভর করে উত্তম ক্রয়ের ওপর।

উদ্দীপকে জনাব করিম একজন তুলা ব্যবসায়ী। তিনি সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক এবং ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে অর্থের বিনিময়ে তুলা সংগ্রহ করেন। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণের কাজটি বিপণনের ক্রয় কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব করিম প্রাথমিক পর্যায়ে বিপণনের ক্রয় কাজটি সম্পাদন করেন।

উত্তর

উদ্দীপকে জনাব করিমের ব্যবসায়ের সফলতার কারণ হলো পণ্যের পর্যায়িতকরণ ব্যবস্থা গ্রহণ।

নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ বিপণনের অন্যতম একটি কাজ। পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তা পর্যায়িতকরণ করা হয়। এটি মূলত প্রমিতকরণের বাস্তব রূপ।

উদ্দীপকে জনাব করিম একজন তুলা ব্যবসায়ী। তিনি সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক এবং ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে অর্থের বিনিময়ে তুলা সংগ্রহ করেন। সংগৃহীত তুলা মৌলিক সীমারেখার ভিত্তিতে A, B, C শ্রেণিতে বিভক্ত করে সেগুলো তিনি পাইকারি ব্যবসায়ী ও মিল মালিকেদের কাছে বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে জনাব করিম তুলা সংগ্রেহের পর বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো ভাগে ভাগ করে তা বিক্রয় করেন। তার এই কাজ বিপণনের পর্যায়িতকরণকে নির্দেশ করে।

নির্দিষ্ট গুণাগুণ ও. মানদণ্ডের ভিত্তিতে পণ্য পর্যায়িতকরণ করা হয়। এর ফলে উৎপাদক যেমন সহজে পণ্য বিক্রয় করতে পারে তেমনি ক্রেতা তার পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। বাজারে একই মানের বা একই দামে পণ্য প্রচলন হয় না। ভোক্তাদের পার্থক্যের কারণে একই প্রতিষ্ঠান বিভিন্ন মানের পণ্য বাজারে ছাড়ে। এ বিষয়টি বিবেচনা করে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণিবিভাগ করা হলে বাজারে বিদ্যমান সকল ধরনের ভোক্তা পণ্যসামগ্রী ক্রয় করতে সক্ষম হন। উদ্দীপকেও একইভাবে পর্যায়িতকরণ কাজ সম্পাদনের মাধ্যমে জনাব করিমের বিক্রয় বৃদ্ধি পাচ্ছে এবং তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

৪. উদ্দীপক

জনাব আরিফ উৎপাদন মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম সংগ্রহ করে মজুদ করেন। অন্যান্য মৌসুমে দেশের বিভিন্ন স্থানে চাহিদামাফিক তা সরবরাহ করেন। কিন্তু হঠাৎ করে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় পর্যাপ্ত সংরক্ষণের অভাবে আম নষ্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনাব আরিফ তার জেলার বিভিন্ন পাইকারের কাছে নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে তিনি ব্যবসায়ের ক্ষতির হাত থেকে রক্ষা পান।
উত্তর কোনো কার্যসম্পাদনের উদ্দেশ্যে আর্থিক পরিকল্পনা, অর্থায়নের উৎস নির্বাচন ও সংগ্রহ, উক্ত অর্থ কাজে লাগানোর প্রক্রিয়াকে অর্থসংস্থান বলে।
উত্তর

পণ্য, সেবা বা ধারণা বিক্রয়ের পর ক্রেতাকে যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে।

বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের যুগে অনেক প্রতিষ্ঠান বিক্রয়ের পর ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে।
যেমন: পণ্য ব্যবহারের নিয়ম, পণ্য বাসায় পৌছে দেওয়া, পণ্য স্থাপন করে দেওয়া, নষ্ট হয়ে গেলে পরিবর্তন বা মেরামত করে দেওয়া ইত্যাদি কার্য বিক্রয়োত্তর সেবা হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে 'যে বিপণনকারী যত বেশি বিক্রয়োত্তর সেবা প্রদান করে তার প্রতি গ্রাহকদের তত বেশি আস্থা ও দুর্বলতা তৈরি হয়। ফলে বিক্রয়ের পরিমাণও বেশি হয়।

উত্তর

উদ্দীপকে জনাব আরিফের মজুদকৃত পণ্য সরবরাহ বিপণনের বিক্রয় কাজের অন্তর্গত।

অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তরকে বিক্রয় বলে। এর মাধ্যমে পণ্যের মালিকানাস্বত্ব বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়; যা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। বিক্রয় বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কেননা পণ্য বিক্রয়ের উদ্দেশ্যেই বিপণন তার সকল কাজ সম্পাদন করে।

উদ্দীপকে জনাব আরিফ উৎপাদন মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম সংগ্রহ করে মজুদ করেন। অন্যান্য মৌসুমে দেশের বিভিন্ন স্থানে চাহিদামাফিক তা সরবরাহ করেন। তার এই সরবরাহ কাজের মাধ্যমে পণ্যের মালিকানা তার নিকট থেকে বিভিন্ন স্থানের ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। এর বিনিময়ে তার নিকট অর্থের আগমন ঘটে। জনাব আরিফের এ ধরনের কাজ বিপণনের বিক্রয় কাজের অন্তর্গত।

উত্তর

উদ্দীপকে জনাব আরিফের গৃহীত পদক্ষেপের ফলেই ব্যবসায় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। বিষয়টি যথার্থই বলা হয়েছে। এক্ষেত্রে জনাব আরিফের গৃহীত পদক্ষেপ হলো পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করা।

বিপণনের যে কাজের মাধ্যমে পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা হয় তাকে পরিবহন বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। একই ধরনের পণ্য সকল যায়গায় উৎপাদিত হয় না। পণ্যের চাহিদা পূরণে স্থানান্তরের প্রয়োজন হয়। পরিবহনের মাধ্যমে পণ্য স্থানান্তর করে ক্রেতার চাহিদা পূরণ করা হয়।

৫. উদ্দীপক

'চাঁদনী' একটি প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। এটি সারাদেশে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক রেখে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। এছাড়া পণ্যের ব্যবহার বিধি, স্থায়িত্ব, মূল্য ইত্যাদি আবরণের গায়ে লেখা থাকে। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে পারছে না। তাই প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে যে একটি অর্থপ্রদত্ত মাধ্যম ব্যবহার করবে যা নৈর্ব্যক্তিক উপায়ে পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করবে। যা তাদের বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতে সহায়তা করবে।
উত্তর পণ্যের ওজন, আকার, রং ও গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকেই প্রমিতকরণ বলে।
উত্তর

"উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক"- উক্তিটি সঠিক ও যথার্থ।

বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা গ্রহণের প্রক্রিয়াকে ক্রয় বলে। সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে ক্রয়কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয়কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণনের মোড়কিকরণ কাজের মাধ্যমে পণ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করছে।

মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে লাগানোকে মোড়কিকরণ বলে। পণ্যকে মোড়কিকরণ করার মাধ্যমে এটি ভোক্তার নজর কাড়ে এবং উন্নত ডিজাইন দেখে পণ্য ক্রয়ে প্ররোচিত হয়। তাছাড়া মোড়কের মধ্যে পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য মুদ্রিত থাকায় ক্রেতা সহজে পণ্য সম্পর্কে ধারণা নিতে পারে।

উদ্দীপকে 'চাঁদনী' একটি প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। এটি সারাদেশে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক রেখে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। এছাড়া পণ্যের ব্যবহার বিধি, স্থায়িত্ব, মূল্য ইত্যাদি আবরণের গায়ে লেখা থাকে। এখানে উন্নতমানের প্যাকেট ও প্যাকেটের গায়ে বিভিন্ন তথ্য উল্লেখ করা বিপণনের মোড়কিকরণ কাজের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্যের বিজ্ঞাপন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে; যা তাদের সফলতা অর্জনে সহায়ক হবে বলে আমি মনে করি।

নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা।

উদ্দীপকে 'চাঁদনী' একটি প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। এটি সারাদেশে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক রেখে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। তারা আকর্ষণীয়ভাবে মোড়কিকরণের ব্যবস্থা করা সত্ত্বেও সফলতা অর্জন করতে পারছে না। তাই প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে যে একটি অর্থপ্রদত্ত মাধ্যম ব্যবহার করবে যা নৈর্ব্যক্তিক উপায়ে পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করবে। উক্ত অবহিতকরণ কাজটি বিপণনের বিজ্ঞাপন কাজের সাথে সামঞ্জ্যপূর্ণ। কেননা এখানে পণ্যের তথ্য উপস্থাপনের জন্য তারা নৈর্ব্যক্তিক উপস্থাপনা ব্যবহার করছে।

বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই পদ্ধতির মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করে। ফলে ক্রেতারা উক্ত পণ্য সম্পর্কে জানতে পারবে এবং প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জনে সক্ষম হবে। তাই বলা যায়, চাঁদনী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন কার্যাবলি প্রয়োগ করার সিদ্ধান্তটি যথার্থ হয়েছে।

৬. উদ্দীপক

মুক্তা ইলেকট্রনিক্স 'ভিশন-৪২' নামক রেফ্রিজারেটর বাজারে নিয়ে এসেছে। পণ্যের গুণগত মান ভালো ও দাম ক্রেতাদের নাগালের মধ্যে। প্রথমত প্রতিষ্ঠানটি টেলিভিশন, সংবাদপত্র ও ম্যাগাজিনে নিয়মিত প্রচার করে। ক্রেতারা পণ্য সম্পর্কে জানলেও আগ্রহী না। কারণ, প্রতিষ্ঠানটির একটিমাত্র শো-রুম ও পণ্য পরিবহনের জন্য তাদের কোনো ব্যবস্থা নেই।
উত্তর কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে।
উত্তর

যে বাজারের ক্রেতাগণ চূড়ান্ত ভোগের জন্য পণ্যদ্রব্য ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গড়ে ওঠে তাকে ভোক্তাবাজার বলে।

বিশ্বের প্রতিটি মানুষ তার নিজের ও পরিবারের সদস্যদের ভোগের জন্য পণ্য ক্রয় করে। এতে দেখা যায়, বিশ্বের আনাচে-কানাচে ভোক্তারা অবস্থান করে এবং তারা ভোগের জন্য প্রতিনিয়ত কোনো না কোনো পণ্য অবশ্যই ক্রয় করে। কারণ সকলেরই এ জাতীয় পণ্য ভোগের প্রয়োজন হয়। এ সকল দিক বিবেচনায় বলা হয়, ভোক্তাবাজারের সদস্য সংখ্যা ব্যাপক।

উত্তর

মুক্তা ইলেক্ট্রনিক্স প্রথমত বিপণন মিশ্রণের প্রসার উপাদানটির প্রতি গুরুত্ব দিয়েছে।

পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাদের অবহিত করে পণ্য ক্রয়ে তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ ও প্রত্যক্ষ বিপণন হচ্ছে বিপণন প্রসারের হাতিয়ার।

উদ্দীপকে মুক্তা ইলেক্ট্রনিক্স 'ভিশন-৪২' নামক রেফ্রিজারেটর বাজারে নিয়ে এসেছে। পণ্যের গুণগত মান ভালো ও দাম ক্রেতাদের নাগালের মধ্যে। প্রথমত প্রতিষ্ঠানটি টেলিভিশন, সংবাদপত্র ও ম্যাগাজিনে নিয়মিত প্রচার করে। এখানে দেখা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপটি হচ্ছে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পণ্যের তথ্য প্রচার করা; যা বিপণন মিশ্রণের প্রসার কাজের অন্তর্ভুক্ত।

উত্তর

ব্যবসায়ের সফলতা অর্জনে বিপণন মিশ্রণের একটিমাত্র উপাদানই যথেষ্ট নয়। উক্তিটির সাথে আমি একমত।

বিপণন মিশ্রণ হচ্ছে ভোক্তা বা ক্রেতার প্রয়োজন ও অভাব মেটানোর উদ্দেশ্যে একসেট নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সংমিশ্রণ। বিপণন মিশ্রণের উপাদান ৪টি। পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার। বিপণনকারী প্রয়োজন অনুযায়ী এসব উপাদানের সমন্বয় করে বিপণন কাজ সম্পাদন করে।

উদ্দীপকে মুক্তা ইলেক্ট্রনিক্স 'ভিশন-৪২' নামক রেফ্রিজারেটর বাজারে নিয়ে এসেছে। পণ্যের গুণগত মান ভালো ও দাম ক্রেতাদের নাগালের মধ্যে। প্রথমত প্রতিষ্ঠানটি টেলিভিশন, সংবাদপত্র ও ম্যাগাজিনে নিয়মিত প্রচার করে। ক্রেতারা পণ্য সম্পর্কে জানলেও আগ্রহী না। কারণ, প্রতিষ্ঠানটির একটিমাত্র শোরুম ও পণ্য পরিবহনের জন্য তাদের কোনো ব্যবস্থা নেই। এখানে দেখা যাচ্ছে, তারা বিপণন মিশ্রণের পণ্য, মূল্য ও প্রসার উপাদানটি ব্যবহার করলেও সঠিক বণ্টন ব্যবস্থা তৈরি করতে পারেনি।

সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তির চাহিদা এবং ক্রয় সামর্থ্য একই রকম হয় না। তাই বিপণনকারীকে সমাজের বিভিন্ন শ্রেণির ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের পণ্য এবং মূল্য নির্ধারণ করতে হয়। এছাড়া ভোক্তাদের পণ্য সম্পর্কে অবহিতকরণ ও সঠিক স্থানে পণ্য পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন পড়ে। অর্থাৎ বিপণনকারীকে বিপণন মিশ্রণের সকল উপাদান সমন্বয়ে বিপণন কর্মকাণ্ড সম্পাদন করতে হয়। তবে উদ্দীপকে বিপণন মিশ্রণের পণ্য, মূল্য ও প্রসারমূলক কাজ সম্পাদন করা হলেও সঠিক বণ্টন কৌশল গ্রহণ করা হয়নি। ফলে ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহ প্রকাশ করছে না। এমতাবস্থায় প্রতিষ্ঠানের প্রয়োজন বিপণন মিশ্রণের সকল উপাদানের সমন্বয়ে তাদের কাজ সম্পাদন করা। তাই বলা যায়, ব্যবসায়ের সফলতা অর্জনে বিপণন মিশ্রণের একটিমাত্র উপাদানই যথেষ্ট নয়; বরং সকল উপাদানের সঠিক সমন্বয় প্রয়োজন।

৭. উদ্দীপক

জনাব জামাল মুন্সিগঞ্জ শহরের নবাব বাজারে মাছরাঙ্গা নামে একটি দেশীয় তৈরি পোশাকের দোকান পরিচালনা করেন। তার দোকানের মালামাল উন্নত মানের কিন্তু দাম তুলনামূলক কম। তাই সবসময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন যে, দোকানে সকল বয়েসি ক্রেতাদের আগমন হলেও মূলত শিশু ও মহিলাদের পোশাক বেশি বিক্রয় হয়। সাম্প্রতিক সময়ে পাশাপাশি কয়েকটি দোকান চালু হওয়ায় তার দোকানে বিক্রয় পরিমাণ কমে যায়। ফলে লোকসানের সম্মুখীন হন। তাই বাংলা নববর্ষের চিন্তা করে তিনি লাল পেড়ের শাড়ি, খদ্দরের পাঞ্জাবি, ফতুয়া ও ঢাক-ঢোল ছাপানো শিশুদের গেঞ্জি বিক্রয়ের সিদ্ধান্ত নেন।
উত্তর ভোক্তাবাজার বিভক্তিকরণের প্রধান ভিত্তি চারটি: ভৌগোলিক, জনসংখ্যাভিত্তিক, মনস্তাত্ত্বিক ও আচরণভিত্তিক। প্রতিটি ভিত্তির অধীনে একাধিক চলক থাকে।
উত্তর

বিপণনে 'ভোক্তাই রাজা' এ মতবাদের ভিত্তিতে বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদের ঘিরেই সম্পাদিত হয় বিধায় ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়।

বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তাদের প্রয়োজনগুলোর ওপর অধিক গুরুত্ব দিতে হয়। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ক্রেতার প্রয়োজন, পছন্দ, অগ্রাধিকার ইত্যাদি চিহ্নিতকরণের জন্য বিপণন মিশ্রণের হাতিয়ারগুলো ব্যবহার করা হয়। বিপণন কর্মসূচি উন্নয়নের জন্য পণ্য, মূল্য, বণ্টনপ্রণালি এবং প্রসার কর্মসূচির সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হয়, যা ভোক্তাকেন্দ্রিক। বিষয়টি নিম্নে চিত্রের মাধ্যমে দেখানো হলো:

কেন্দ্রে ভোক্তা। পণ্য, মূল্য, প্রমোশন ও স্থান—চারটি উপাদান থেকে তীর ভোক্তার দিকে নির্দেশ করেছে।

উত্তর

উদ্দীপকে জামাল বাজার বিভক্তিকরণের জনসংখ্যাভিত্তিক বয়স ও লিঙ্গ চলকটি ব্যবহার করেছে।

জনসংখ্যাগত বিভক্তিকরণ হলো জনসংখ্যা বিষয়ক চলক যেমন: বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম এবং জাতীয়তার ভিত্তিতে বাজারকে বিভক্ত করা।

উদ্দীপকে জনাব জামাল মুন্সিগঞ্জ শহরের নবাব বাজারে মাছরাঙ্গা নামে একটি দেশীয় তৈরি পোশাকের দোকান পরিচালনা করেন। তার দোকানের মালামাল উন্নত মানের কিন্তু দাম তুলনামূলক কম। তাই সবসময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন যে, দোকানে সকল বয়সি ক্রেতাদের আগমন হলেও মূলত শিশু ও মহিলাদের পোশাক বেশি বিক্রয় হয়। এখানে শিশু বলতে বয়স ও মহিলা বলতে লিঙ্গ বৈশিষ্ট্যটি বেশি প্রাধান্য পায়; যা ক্রেতার জনসংখ্যাগত বাজার বিভক্তিকরণ হিসেবে বিবেচিত।

উত্তর

সংকট মোকাবিলায় জামালের নেওয়া কৌশলটি হচ্ছে নির্দিষ্ট উপলক্ষকে কেন্দ্র করে বাজার বিভক্ত করা; যা আচরণভিত্তিক বাজার বিভক্তিকরণকে নির্দেশ করে।

ভোক্তাদের জ্ঞান, মনোভাব, পণ্যের ব্যবহার, পণ্যের প্রতি সাড়া ইত্যাদি বিবেচনা করে যখন বাজারকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় তাকে আচরণভিত্তিক বিভক্তিকরণ বলে। এরূপ বিভক্তিকরণের ভিত্তিগুলো হচ্ছে: উপলক্ষ, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, ব্যবহারের হার, আনুগত্য মর্যাদা, প্রস্তুতি পর্যায়, পণ্যের প্রতি মনোভাব ইত্যাদি।

উদ্দীপকে জনাব জামাল মুন্সিগঞ্জ শহরের নবাব বাজারে মাছরাঙ্গা নামে একটি দেশীয় তৈরি পোশাকের দোকান পরিচালনা করেন। সাম্প্রতিক সময়ে পাশাপাশি কয়েকটি দোকান চালু হওয়ায় তার দোকানে বিক্রয় পরিমাণ কমে যায়। ফলে লোকসানের সম্মুখীন হন। তাই বাংলা নববর্ষের চিন্তা করে তিনি লাল পেড়ের শাড়ি, খদ্দরের পাঞ্জাবি, ফতুয়া ও ঢাক-ঢোল ছাপানো শিশুদের গেঞ্জি বিক্রয়ের সিদ্ধান্ত নেন। এখানে দেখা যাচ্ছে তিনি নববর্ষকে কেন্দ্র করে তার বাজারকে বিভক্ত করেন। উক্ত বিভক্তিকরণ আচরণভিত্তিক উপলক্ষ চলককে নির্দেশ করে।

বাজারের সদস্যগণ একটি পণ্য নিয়মিত কেনে এবং ব্যবহার করে থাকে। অন্যদিকে, এমন কিছু সদস্য রয়েছে যারা বিশেষ দিন উপলক্ষে ঐ পণ্যটি কেনে ও ব্যবহার করে। যেমন: ঈদ বা বিয়ে উপলক্ষে অনেকেই পাঞ্জাবি এবং আকর্ষণীয় পোশাক ব্যবহার করে। তাছাড়া, বাংলা নববর্ষ, শোক দিবস, বিজয় দিবস, বিভিন্ন খেলাধুলা উপলক্ষে পণ্য ক্রয় করে থাকে। এমতাবস্থায় বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে বিপণনকারী তার বাজারকে বিভক্ত করে লক্ষ্যস্থিত ক্রেতাকে পণ্য অর্পণ করে। একইভাবে উদ্দীপকের জনাব জামাল নববর্ষকে কেন্দ্র করে শিশুদের জন্য গেঞ্জি বিক্রয় করেন। এতে একদিকে তার বিক্রয় বৃদ্ধি পাবে, পাশাপাশি প্রতিযোগিতা মোকাবিলাও সহজ হবে। তাই সংকট মোকাবিলায় জামালের নেওয়া কৌশলটি সঠিক ও যথার্থ বলে আমি মনে করি।

৮. উদ্দীপক

মিসেস জাকিয়া একজন গৃহিণী। তিনি তার এপার্টমেন্টের সামনে অবস্থিত একটি সবজির দোকান থেকে তরতাজা ও সতেজ সবজি ক্রয় করেন। তার মতো অন্যান্য অনেক ক্রেতা এভাবে বাড়ির কাছে দোকানের অবস্থানের কারণে এবং পর্যাপ্ত সবজি থাকায় তাদের চাহিদামাফিক সবজি ক্রয় করতে পারেন। সবজি বিক্রেতা দীর্ঘদিন ধরে সবজি ব্যবসা করে বেশ লাভবান হচ্ছেন এবং ক্রেতাসন্তুষ্টি অর্জন করেছেন।
উত্তর যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের কোনো পূর্বধারণা থাকে না এবং যা ক্রেতারা দেখেনি বা দেখলেও ক্রয়ের কথা ভাবেনি সে জাতীয় পণ্যকে অযাচিত পণ্য বলে।
উত্তর

শিল্পপণ্য হচ্ছে সেসব পণ্য যেগুলো ব্যক্তি এবং সংগঠন পুনরায় প্রক্রিয়াকরণ বা ব্যবসায় পরিচালনায় ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে।

মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্পপণ্য ক্রয় করা হয়ে থাকে। এ পণ্যের ক্রেতারা একটি নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত থাকে কারণ একটি শিল্প একটি নির্দিষ্ট অঞ্চলে গড়ে উঠেছে। যেমন- ঢাকার হাজারীবাগে ট্যানারি শিল্প গড়ে উঠেছিল। এ পণ্যের ক্রেতারা সরাসরি উৎপাদকের নিকট হতে পণ্য ক্রয় করে অথবা এজেন্টের নিকট থেকে ক্রয় করে। তাই বলা হয় শিল্প পণ্যের বণ্টনপ্রণালি সংক্ষিপ্ত। এ পণ্যের বণ্টনপ্রণালি হলো- উৎপাদনকারী এজেন্ট শিল্প ক্রেতা।

উত্তর

উদ্দীপকে মিসেস জাকিয়া ভোক্তাবাজারের ক্রেতা।

যে সকল ক্রেতা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে। ভোক্তাবাজারের সদস্যসংখ্যা অত্যধিক। এ সকল ক্রেতা সকল স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। ভোক্তাবাজারের ক্রেতারা ঘন ঘন পণ্য ক্রয় করলেও ক্রয়ের ক্ষেত্রে তাদের কোনো চুক্তি সম্পাদন করতে হয় না।

মিসেস জাকিয়া একজন গৃহিণী। তিনি তার এপার্টমেন্টের সামনে অবস্থিত একটি সবজির দোকান থেকে তরতাজা ও সতেজ সবজি ক্রয় করেন। এখানে মিস জাকিয়ার এসব পণ্য ক্রয়ের একমাত্র উদ্দেশ্য হলো ভোগ বা ব্যবহার করা। এসব পণ্য তিনি উৎপাদন বা বিক্রয়ের জন্য ক্রয় করেন না। তাছাড়া এ সকল পণ্য তিনি ঘন ঘন ও সুবিধাজনক স্থান থেকে ক্রয় করেন। এসব বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায় মিসেস জাকিয়া ভোক্তাবাজারের ক্রেতা।

উত্তর

উদ্দীপকে সবজি বিক্রেতা ভোগ্যপণ্য বিপণনের যে বিষয়গুলো বিবেচনায় নিয়ে ব্যবসা করে সফল হয়েছেন তা হলো দোকানের অবস্থান ও পর্যাপ্ত সরবরাহ।

যেসব পণ্য চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে ভোগ্যপণ্য বলে। ব্যবহারের উদ্দেশ্যের ভিত্তিতে পণ্যকে ভোগ্য ও শিল্পপণ্যে বিভক্ত করা হয়। ভোগ্যপণ্য ক্রেতারা ভোগের উদ্দেশ্যে ক্রয় করলেও শিল্পপণ্য ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে প্রক্রিয়াজাত করা। তবে উভয় পণ্য বিপণনের জন্য কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন হয়।

উদ্দীপকে মিসেস জাকিয়া একজন গৃহিণী। তিনি তার এপার্টমেন্টের সামনে অবস্থিত একটি সবজির দোকান থেকে তরতাজা ও সতেজ সবজি ক্রয় করেন। তার মতো অন্যান্য অনেক ক্রেতা এভাবে বাড়ির কাছে দোকানের অবস্থানের কারণে এবং পর্যাপ্ত সবজি থাকায় তাদের চাহিদামাফিক সবজি ক্রয় করতে পারেন। উল্লেখ্য, বাড়ির কাছে অবস্থান এবং পর্যাপ্ত সবজি ভোগ্যপণ্য বিপণনের দোকানের অবস্থান ও পর্যাপ্ত সরবরাহ বিষয়কে নির্দেশ করে।

ভোগ্যপণ্য বিপণনের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা অত্যন্ত জরুরি। এসব বিষয়ের মধ্যে ক্রেতার আয়, দোকানের অবস্থান, বণ্টনপ্রণালি, পর্যাপ্ত সরবরাহ বা মজুদ ইত্যাদি উল্লেখযোগ্য। ভোগ্যপণ্যের ক্রেতারা সাধারণত কাছাকাছি স্থান থেকে পণ্য ক্রয় করতে পছন্দ করে। তাই ক্রেতাদের যত নিকটে সম্ভব পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে হয়। এছাড়া ভোগ্যপণ্য যেহেতু ক্রেতারা প্রতিনিয়ত ক্রয় করে তাই পর্যাপ্ত মজুদ রাখার বিষয়টিও প্রতিষ্ঠানের বিবেচনা করা দরকার। উদ্দীপকের সবজির ব্যবসায়ী উক্ত দুটি বিষয় বিবেচনায় এনে তার বিপণন কার্য সম্পাদন করে। ফলে সবজি বিক্রেতা দীর্ঘদিন ধরে সবজি ব্যবসা করে বেশ লাভবান হচ্ছেন এবং ক্রেতাসন্তুষ্টি অর্জন করেছেন।

৯. উদ্দীপক

জনাব সুজন ঢাকার যাত্রাবাড়ীতে 'অথৈ ফ্যাশন' নামক তৈরি পোশাকের একটি শো-রুম পরিচালনা করেন। সেখানে অভিজাত শ্রেণির ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক বিক্রয় করা হয়। তিনি আধুনিক ও নতুন ডিজাইনের পোশাক পাকিস্তান, সিঙ্গাপুর ও চীন থেকে আমদানি করে শো-রুমে বিক্রয় করেন। এসব পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে তিনি ডিজাইন, পণ্যের মান ও ক্রেতাদের পছন্দ ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। ফলে একদিকে যেমন ক্রেতাসন্তুষ্টি নিশ্চিত হয় তেমনি প্রতিষ্ঠানের সুনাম ও মুনাফা বাড়ে।
উত্তর ব্যক্তিগত রুচি, সৌন্দর্য, স্টাইল বা আরাম-আয়েশের আকাঙ্ক্ষা পূরণের জন্য ক্রয় করা পণ্যকে শৌখিন পণ্য বলে। ফ্যাশনভিত্তিক পোশাক এ ধরনের পণ্যের উদাহরণ হতে পারে।
উত্তর

পণ্যের উৎপাদন ব্যয় অথবা পণ্য সংগ্রহ ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে যে প্রক্রিয়ায় বিক্রেতা তার পণ্যমূল্য নির্ধারণ করে তাকে পণ্যের মূল্য নির্ধারণ বলে।

পরিবর্তিত অবস্থা, অর্থনৈতিক মন্দাভাব, অতিরিক্ত উৎপাদন, মাত্রাতিরিক্ত প্রতিযোগিতা ইত্যাদি কারণে বিভিন্ন কোম্পানি মুনাফার পরিবর্তে শুধু প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পণ্যমূল্য নির্ধারণ করে। যা প্রতিষ্ঠানকে প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে টিকে থেকে ব্যবসায় সম্পাদন করতে সহায়তা করে। এছাড়া প্রতিযোগীদের তুলনায় উচ্চ ভ্যালু প্রদানেও মূল্য নির্ধারণ সহায়তা করে।

উত্তর

উদ্দীপকে জনাব সুজন ভোগ্যপণ্যের অন্তর্গত বিশিষ্ট পণ্য বিক্রয় করেন।

যেসব পণ্য একটি বিশেষ মান বহন করে এবং সমাজের বিশেষ শ্রেণির ক্রেতারা তা ক্রয় করে তাকে বিশিষ্ট পণ্য বলে। এসব পণ্য দেখতে চমৎকার, উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি ও পৃথক বৈশিষ্ট্যসম্পন্ন এবং সমাজের বিশেষ শ্রেণির ক্রেতাদের প্রবল আকর্ষিত করে।

উদ্দীপকে জনাব সুজন ঢাকার যাত্রাবাড়ীতে 'অথৈ ফ্যাশন' নামক তৈরি পোশাকের একটি শোরুম পরিচালনা করেন। সেখানে অভিজাত শ্রেণির ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক বিক্রয় করা হয়। তিনি আধুনিক ও নতুন ডিজাইনের পোশাক পাকিস্তান, সিঙ্গাপুর ও চীন থেকে আমদানি করে শো-রুমে বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে, তাদের বিক্রয়কৃত পোশাক একটি উচ্চমান বহন করে, এবং উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি। যার জন্য সমাজের বিশেষ শ্রেণির ক্রেতা এ ধরনের পণ্য ক্রয় করে থাকেন। সুতরাং বলা যায়, তার বিক্রীত পণ্যটি হচ্ছে ভোগ্যপণ্যের অন্তর্গত বিশিষ্ট পণ্য।

উত্তর

উদ্দীপকে জনাব সুজন পণ্যের মূল্য নির্ধারণের ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেন; যা বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে একটি যৌক্তিক সিদ্ধান্ত।

বিক্রেতার খরচকে বিবেচনা না করে পণ্যের ভ্যালু সম্পর্কে ক্রেতার উপলব্ধি বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হলে তাকে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ বলে। সাধারণত বিশিষ্ট পণ্য ও উচ্চমানের শপিং পণ্যের জন্য এই পদ্ধতি বেশি গ্রহণযোগ্য। তবে অতিরিক্ত চাহিদাসম্পন্ন পণ্যের ক্ষেত্রেও ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ করা হয়।

উদ্দীপকে জনাব সুজন ঢাকার যাত্রাবাড়ীতে 'অথৈ ফ্যাশন' নামক তৈরি পোশাকের একটি শোরুম পরিচালনা করেন। সেখানে অভিজাত শ্রেণির ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক বিক্রয় করা হয়। এসব পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে তিনি ডিজাইন, পণ্যের মান ও ক্রেতাদের পছন্দ ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। এখানে দেখা যাচ্ছে, তিনি তাঁর খরচকে বিবেচনা না করে পণ্যের ভ্যালু সম্পর্কে ক্রেতার উপলব্ধি কীরূপ তা বিবেচনা করে মূল্য নির্ধারণ করেন। উক্ত পদ্ধতিটি ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি হিসেবে বিবেচিত।

ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে ক্রেতার মনে পণ্য সম্পর্কে উত্তম ধারণার সৃষ্টির জন্য বিপণনের ব্যয়বহির্ভূত অন্যান্য উপাদান যেমন: পণ্যের মান, আকার-আকৃতি, ডিজাইন ও অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর গুরুত্বারোপ করা হয়। একই গুণগত মানসম্পন্ন পণ্য বিভিন্ন দামে বিক্রি করা হয়। অন্যদিকে পণ্যটি যদি ক্রেতার দৃষ্টিতে উচ্চমানসম্পন্ন বলে বিবেচিত হয় তাহলে তা উক্ত পণ্য বেশি দাম দিতে প্রস্তুত থাকে। তাই এই পদ্ধতিতে মূল্য নির্ধারণের মূল ভিত্তি হচ্ছে ক্রেতার উপলব্ধি। উদ্দীপকে জনাব সুজনের বিক্রীত পণ্যের জন্য এটি একটি যথার্থ মূল্য নির্ধারণ পদ্ধতি। এর মাধ্যমে তিনি গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধির পাশাপাশি প্রচুর মুনাফা অর্জনে সক্ষম হয়েছেন।

১০. উদ্দীপক

আরিফ এইচএসসি পরীক্ষার পর সিলেট বেড়াতে গেল। সিলেট শহরে সায়হাম কোম্পানির সাইনবোর্ড, বিলবোর্ড, নিয়ন সাইন দেখতে পায়। কোম্পানি তাদের পণ্যের বিস্তারিত তথ্য অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে। আরিফ প্রায় প্রত্যেকটি পণ্যের বিলবোর্ড দেখে আকৃষ্ট হচ্ছে। সে একটি পণ্যের প্রতি এতই আকৃষ্ট হলো যে, দোকান থেকে সেটি কিনেই ফেলল।
উত্তর বিক্রেতা সরাসরি উপস্থিত হয়ে পণ্যের তথ্য প্রদানপূর্বক পণ্য বিক্রয়ের প্রয়াস চালানোকে ব্যক্তিক বিক্রয় বলে।
উত্তর

মোড়ক হলো একটি আবরণ, যা দিয়ে পণ্যটিকে ঢেকে দেওয়া হয়।

পণ্য উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, রং, তৈরিকৃত দেশের নাম, পণ্য তৈরিতে ব্যবহৃত উপাদান ও তার শতকরা হার, ব্যবহার বিধি ইত্যাদি নানান বিষয় পণ্য মোড়কের উপর লেখা থাকে। এসকল লেখা হতে ক্রেতারা পণ্যটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে পারে। এসকল কারণেই বলা হয়, পণ্যের মোড়ক পণ্য সম্পর্কে তথ্য প্রদান করে।

উত্তর

উদ্দীপকে সায়হাম কোম্পানি বিজ্ঞাপনের বহিঃবিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছে।

দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌপথে বা জনবহুল এলাকায় দৃশ্যমান স্থানে, এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে সাইনবোর্ড বা প্রচারপত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে। বহিঃবিজ্ঞাপন হলো বিজ্ঞাপনের অত্যন্ত পুরাতন ও কার্যকর একটি মাধ্যম। এটি সাধারণত জনসাধারণের দৃষ্টিতে পড়ে এমন জায়গায় বড় দেয়াল বা দালানের ছাদে ছাপানো আকারে লাগানো হয়।

উদ্দীপকে আরিফ এইচএসসি পরীক্ষার পর সিলেট বেড়াতে গেল। সিলেট শহরে সায়হাম কোম্পানির সাইবোর্ড, বিলবোর্ড, নিয়ন সাইন দেখতে পায়। কোম্পানি তাদের পণ্যের বিস্তারিত তথ্য অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে। উক্ত কাজটি বহিঃবিজ্ঞাপনের সাথে সাদৃশ্যতা রয়েছে।

উত্তর

'প্রচারই প্রসার' কথাটি যথার্থ।

পণ্য বা প্রতিষ্ঠানের তথ্য ক্রেতার নিকট পৌঁছানোর পন্থা বা পদ্ধতিকে প্রসার বলে। অন্যভাবে বলা যায়, যেসব হাতিয়ার বা পন্থা ব্যবহার করে বিপণনকারী পণ্য বা প্রতিষ্ঠানের তথ্য ক্রেতা বা ভোক্তার নিকট পৌছায় তাকে বিপণন প্রসার বলে। বিপণন প্রসারের হাতিয়ার হলো: বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার ও জনসংযোগ।

উদ্দীপকে আরিফ এইচএসসি পরীক্ষার পর সিলেট বেড়াতে গেল। সিলেট শহরে সায়হাম কোম্পানির সাইবোর্ড, বিলবোর্ড, নিয়ন সাইন দেখতে পায়। কোম্পানি তাদের পণ্যের বিস্তারিত তথ্য অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে। আরিফ প্রায় প্রত্যেকটি পণ্যের বিলবোর্ড দেখে আকর্ষিত হচ্ছে। সে একটি পণ্যের প্রতি এতই আকৃষ্ট হলো যে, দোকান থেকে সেটি কিনেই ফেলল। এখানে দেখা যাচ্ছে, আরিফ পণ্যের বিলবোর্ড দেখে এতটাই আকৃষ্ট হলো যে, সে পণ্য ক্রয় করতে আগ্রহী হয়ে গেল।

ক্রেতাদের অবগত করার জন্য প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রসার কৌশল অবলম্বন করে থাকে। যে প্রতিষ্ঠান যত বেশি আকর্ষণীয় ও চমকপ্রদ প্রসার ব্যবস্থা করে থাকে, সে প্রতিষ্ঠান তত বেশি ক্রেতাদের তার পণ্য সম্পর্কে অবহিত করতে পারে। উদ্দীপকেও আরিফ সিলেটে বেড়াতে গিয়ে পণ্যের তথ্যসহ অত্যন্ত আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়া সে এসব প্রচার ব্যবস্থা দেখে এতটাই আকৃষ্ট হয় যে, পণ্য ক্রয় করতে বাধ্য হয়। তাই উদ্দীপকের আলোকে বলা যায়, প্রচার ব্যবস্থার ফলেই প্রতিষ্ঠনগুলো প্রসার লাভ করে। অর্থাৎ প্রচারই প্রসার।

১১. উদ্দীপক

জনাব বাছির মিয়া জাপান থেকে সুতা আমদানি করে তার কারখানায় পোশাক উৎপাদন করেন। উক্ত পোশাকসংক্রান্ত তথ্য সারাদেশে ক্রেতাদেরকে অবহিত করার উদ্দেশ্যে তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় অর্থের বিনিময়ে প্রচারের ব্যবস্থা করেন। এতে করে তার পোশাকের পরিচিতি সারাদেশে ছড়িয়ে পড়ে এবং বিক্রয় ব্যাপকহারে বৃদ্ধি পায়।
উত্তর নতুন পণ্য সম্পর্কে ধারণা প্রদানের জন্য কোনো শর্ত ছাড়া বিনামূল্যে পণ্য বিতরণ করাকে নমুনা বিতরণ বলে।
উত্তর

স্বল্পসময়ে বিক্রয় বৃদ্ধির জন্য যেসব প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে।

বিক্রয় প্রসার কার্যক্রম যেকোনো সময় পরিবর্তন করা যায় বলে এটি একটি নমনীয় কৌশল। মূল্যছাড়, পুরস্কার ঘোষণা, একটির সাথে একটি ফ্রি প্রভৃতি হলো বিক্রয় প্রসার কৌশল। যেকোনো সময় এসব কৌশল নেওয়া যায়, আবার পরিবর্তনও করা যায়। বাজারের অবস্থা ও বিক্রির উদ্দেশ্যের ওপর ভিত্তি করে বিক্রয় প্রসার কার্যক্রম নেওয়া এবং পরিবর্তন করা যায় বলে এটি একটি নমনীয় কৌশল।

উত্তর

উদ্দীপকের আমদানিকৃত সুতা শিল্পপণ্যের অন্তর্ভুক্ত।

যেসব পণ্য উৎপাদন বা পুনঃপ্রক্রিয়ার উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে শিল্পপণ্য বলে। শিল্পপণ্য ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয় না; বরং তা উৎপাদন বা পুনঃপ্রক্রিয়ার উদ্দেশ্যে ক্রয় করা হয়।

উদ্দীপকে জনাব বাছির মিয়া জাপান থেকে সুতা আমদানি করে তার কারখানায় পোশাক উৎপাদন করেন। উল্লিখিত সুতা পোশাক উৎপাদনের জন্য কাঁচামাল বা আধা প্রস্তুত পণ্য হিসেবে ব্যবহৃত হয়। জনাব বাছির মিয়া এসব পণ্য ক্রয় করে তা থেকে পুনরায় নতুন পণ্য উৎপাদন করেন। তাই বলা যায়, তার আমদানিকৃত সুতা শিল্পপণ্যের অন্তর্গত।

উত্তর

উদ্দীপকে জনাব বাছির মিয়ার উৎপাদিত পোশাক পরিচিতি লাভের কারণ হলো বিপণন প্রসারের বিজ্ঞাপন হাতিয়ারের ব্যবহার।

নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা।

উদ্দীপকে জনাব বাছির মিয়া জাপান থেকে সুতা আমদানি করে তার কারখানায় পোশাক উৎপাদন করেন। উক্ত পোশাকসংক্রান্ত তথ্য সারাদেশে ক্রেতাদেরকে অবহিত করার উদ্দেশ্যে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় অর্থের বিনিময়ে প্রচারের ব্যবস্থা করেন। এতে করে তার পোশাকের পরিচিতি সারাদেশে ছড়িয়ে পড়ে এবং বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পায়। উক্ত তথ্য প্রচার কাজটি বিপণনের বিজ্ঞাপন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা এখানে পণ্যের তথ্য উপস্থাপনের জন্য একটি নির্দিষ্ট উদ্যোক্তা অর্থ প্রদানের জন্য চুক্তি সম্পাদন করেন।

বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই পদ্ধতির মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করে। ফলে ক্রেতারা উক্ত পণ্য সম্পর্কে জানতে পারবে এবং প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জনে সক্ষম হবে। তাই বলা যায়, জনাব বাছির মিয়ার উৎপাদিত পোশাক পরিচিতি লাভের কারণ হলো বিপণন প্রসারের বিজ্ঞাপন হাতিয়ারের ব্যবহার।