১. উদ্দীপক
বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে।
বিপণন দু'ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। যার একটি হলো প্রত্যক্ষভাবে এবং অন্যটি হলো পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে বিপণন কার্যাবলি সম্পাদনে জনগণকে নিয়োজিত করে আর পরোক্ষভাবে উৎপাদন বৃদ্ধি করে শিল্পায়নের মাধ্যমে। পরিবহন, বিজ্ঞাপন, গুদামজাতকরণ, প্রচার ইত্যাদি কর্মক্ষেত্র তৈরি করে সেখানে প্রয়োজনীয় জনশক্তি নিয়োগ দিয়ে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আর বিক্রয় বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই উৎপাদন বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে সেখানেও প্রচুর লোকের কর্মসংস্থান হয়।
মি. কামরুজ্জামানের গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদাকে নির্দেশ করে।
অভাব যখন ভোক্তার ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। - তাই কতিপয় অভাব নির্দিষ্ট করতে হয়, যেগুলো পূরণের মাধ্যমে সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। চাহিদার তিনটি শর্ত রয়েছে; এগুলো হলো- কোনোকিছুর অভাব, ক্রয়ের সামর্থ্য এবং ক্রয়ের ইচ্ছা।
উদ্দীপকের মি. কামরুজ্জামানের গাড়ি কেনার মতো সামর্থ্য না থাকায় তিনি হবিগঞ্জে একটি মুরগির খামার প্রতিষ্ঠা করেন। তার খামারে উৎপাদিত ডিম ও মাংস উন্নতমানের হওয়ায় ব্যাপক চাহিদা বিদ্যমান। উত্তরোত্তর ব্যবসায়ের সাফল্যের ফলে তিনি একটি গাড়ি ক্রয় করেন। তার উক্ত গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা গাড়ি কেনার মাধ্যমে তিনি ক্রয়ক্ষমতার তিনটি শর্ত পূরণ করেন। তাই বলা যায়, জনাব কামরুজ্জামানের গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদাকে নির্দেশ করে।
মি. কামরুজ্জামানের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা-সম্পর্ক গড়ে তোলে। বিপণন তার কর্মকান্ডের মাধ্যমে সমাজের সার্বিক কল্যাণ ও মানুষের প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে।
উদ্দীপকের মি. কামরুজ্জামান হবিগঞ্জে একটি মুরগির খামার প্রতিষ্ঠা করেন। তার খামারে উৎপাদিত ডিম ও মাংস উন্নতমানের হওয়ায় ব্যাপক চাহিদা বিদ্যমান। বর্তমানে চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় তিনি সিলেটে একটি বৃহত্তম খামার প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেখানে ১,০০০ জন শ্রমিক কর্মরত থাকবেন। তার উক্ত খামারে উৎপাদিত পণ্য দেশের জাতীয় আয় বৃদ্ধি করবে। পাশাপাশি খামারটি বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিপণন তার কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখে। একদিকে বিপণন কর্মকান্ডের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়; যা দেশের মোট জাতীয় আয়কে প্রভাবিত করে। অন্যদিকে বিপণন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাংক, বিমা, পরিবহন ইত্যাদি। এসব পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টির মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের কার্য পরিধি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২. উদ্দীপক
উদ্দীপকে বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
বিপণন হলো একটি প্রক্রিয়া যেখানে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে। বিপণনের সকল কাজ ভোক্তাকে ঘিরেই সম্পাদন - করা হয়। তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়।' তাছাড়া - বিপণনে ভোক্তাকে রাজা হিসেবে আখ্যায়িত করা হয়।
উদ্দীপকের সিলেটের মিরাশী গ্রামের সুরুজ আলী একজন ফুলচাষি। তিনি ক্রেতার চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বাজারে ফুল বিপণন করেন। সিলেট শহরের বিভিন্ন উৎসবে ফুলের ব্যাপক চাহিদা থাকায় তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমে ফুল সরবরাহের ব্যবস্থা করেন। এখানে দেখা যাচ্ছে, সুরুজ আলীর গৃহীত কাজটি লক্ষ্যস্থিত ভোক্তার চাহিদা ও পছন্দের ওপর ভিত্তি করে করা হয়েছে; যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ।
উদ্দীপকের সুরুজ আলীর কার্যক্রমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। বিপণনে এর ভূমিকা অনস্বীকার্য।
পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়।
উদ্দীপকের সিলেটের মিরাশী গ্রামের সুরুজ আলী একজন ফুলচাষি। তিনি ক্রেতার চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বাজারে ফুল বিপণন করেন। সিলেট শহরের বিভিন্ন উৎসবে ফুলের ব্যাপক চাহিদা থাকায় তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমে ফুল সরবরাহের ব্যবস্থা করেন। ফলে অল্প দিনেই সুরুজ আলী ফুলের ব্যবসায়ে যথেষ্ট লাভবান হন। এখানে দেখা যাচ্ছে, তার সফলতার মূল কারণ হলো পরিবহনের মাধ্যমে ফুল সরবরাহ; যা স্থানগত উপযোগ সৃষ্টি করে।
যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা, অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। উদ্দীপকেও একইভাবে সুরুজ আলী ফুলের চাহিদা পূরণের জন্য বিভিন্ন শহরে ফুল সরবরাহ করেন। তার উক্ত কাজ বিপণনের বণ্টন কাজে সহায়তা করে ভোক্তার চাহিদা মতো স্থানে স্থানান্তর করে। তাই বলা যায়, উদ্দীপকে সুরুজ আলীর স্থানগত উপযোগ সৃষ্টি বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে সঠিক সময়ে - ফুল সরবরাহ করে তিনি ব্যবসায়িক সফলতা অর্জনে সক্ষম হন।
৩. উদ্দীপক
সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে।
বর্তমান প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় ভোক্তাদেরকে কেন্দ্র করে বিপণন কার্যক্রম পরিচালিত হয়। ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয়ক্ষমতা, ক্রয় অভ্যাস ইত্যাদির ভিত্তিতে বিপণন কার্যক্রম সম্পন্ন করতে হয়। অর্থাৎ বিপণনের যাবতীয় কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়।
"উদ্দীপকে বিপণনের যে মৌলিক ধারণাটি ফুটে উঠেছে বিপণনের সফলতার ক্ষেত্রে সেটিই মুখ্য" উক্তিটির সাথে আমি একমত। এখানে বিপণনের ক্রেতাসন্তুষ্টি মৌলিক ধারণা প্রকাশ পায়।
প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে ভোক্তার মধ্যে যে অনুভূতির - সৃষ্টি হয় তাকে ক্রেতাসন্তুষ্টি বলে। বিপণনকারীর মূল উদ্দেশ্য হলো ক্রেতাসন্তুষ্টি। যার দরুন ক্রেতাকে কেন্দ্র করেই বিপণনকারী তার সকল কাজ সম্পাদন করেন।
উদ্দীপকেন 'আনন্দ ফ্যাশন' একটি অনলাইন বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মেয়েদের জন্য আকর্ষণীয় ডিজাইনের থ্রি পিস তৈরি করে ফেসবুক, ইউটিউব ইত্যাদি নিজস্ব পেজে আপলোড করে। এতে 'আনন্দ ফ্যাশন' এর পণ্যের প্রতি ব্যাপক সাড়া পায়। প্রত্যাশা অনুযায়ী পণ্য পেয়ে ক্রেতারা খুবই আনন্দিত। এভাবেই বর্তমান ক্রেতা হতে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্য ও প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ে। এখানে দেখা যাচ্ছে, ক্রেতারা প্রত্যাশা অনুযায়ী পণ্য পেয়ে খুবই আনন্দিত হয়; যা পণ্য ব্যবহারের পরের অনুভূতিকে প্রকাশ করে। ক্রেতার উক্ত অনুভূতি ক্রেতাসন্তুষ্টিকে নির্দেশ করে।
বিপণনের মাধ্যমে ক্রেতাভ্যালু সৃষ্টি ও সরবরাহ করা হয়। ক্রেতারা মূলত পণ্য থেকে সুবিধাপ্রাপ্তির লক্ষ্যে পণ্যটি ক্রয় ও ভোগ করে। সে কারণে বিপণনের অন্যতম প্রধান কাজ হচ্ছে সফল ও সার্থকভাবে ভ্যালু সৃষ্টি ও সরবরাহের কাজ সম্পাদন করা। এর মাধ্যমে উচ্চভ্যালুপ্রাপ্ত হলে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টির সৃষ্টি হয়। এতে ক্রেতা পণ্য ক্রয়ে আগ্রহী হয় এবং ব্যবসায়ে সফলতা আসে। উদ্দীপকে একইভাবে বিপণনের ক্রেতাভ্যালু সৃষ্টি ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই আনন্দ ফ্যাশনের সুনাম দ্রুত ছড়িয়ে পড়ে। তাই বলা যায়, বিপণনের সফলতার ক্ষেত্রে কেতাসন্তুষ্টি মুখ্য।
৪. উদ্দীপক
পণ্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে।
পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। উৎপাদক বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য উৎপাদন করে। পণ্য ভোগের ক্ষেত্রে আরেকটি অন্যতম বাধা হলো মালিকানায় অংশগ্রহণ। এরূপ বাধা দূর করার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়।
উদ্দীপকের জনাব ওমর ফারুক কর্তৃক স্থাপিত সংরক্ষণ পদ্ধতি সময়গত উপযোগ সৃষ্টি করে।
উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে এক সময়ের পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে। ফলে নির্দিষ্ট মৌসুমে পণ্য উৎপাদন হলেও তা সারাবছর ভোগ করা সম্ভব হয়।
উদ্দীপকের আলু উৎপাদনে দেশের বৃহত্তম জেলা হলো জয়পুরহাট। উন্নতমানের আলু উৎপাদন হওয়ায় প্রতিবছর দেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। একথা ভেবে জনাব ওমর ফারুক প্রতিবছর আলু সংরক্ষণের ব্যবস্থা করেন। উক্ত সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে একসময়ে উৎপাদিত আলু অন্য সময় অর্থাৎ ভিন্ন মৌসুমে ব্যবহার করা সম্ভব হবে। তার এই সংরক্ষণ ব্যবস্থা সময়গত উপযোগ সৃষ্টি করে।
ক্রেতার পছন্দ অনুযায়ী আলু পেতে উদ্দীপকে পর্যায়িতকরণ কার্যসম্পাদন করা হয়েছে; যা বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণের মাধ্যমে একই ধরনের পণ্য একাধিক সাইজ, আকার, মূল্য ও পরিমাণে ব্যবহার করা সম্ভব হয়। যা বিপণনকারীকে অতিরিক্ত আয় বৃদ্ধি করতে সহায়তা করে।
উদ্দীপকের জয়পুরহাটে উন্নতমানের আলু উৎপাদন হওয়ায় প্রতিবছর দেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। একথা ভেবে জনাব ওমর ফারুক প্রতিবছর আলু সংরক্ষণের ব্যবস্থা করেন এবং আলুর প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বাছাই করেন। এতে ক্রেতারা তাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী আলু ক্রয় করতে পারেন। উক্ত প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী আলু বাছাইকরণ বিপণনের পর্যায়িতকরণ কাজকে নির্দেশ করে।
পর্যায়িতকরণ বিপণনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বিক্রয়ের সুবিধার্থে, মূল্য নির্ধারণের জন্য, অধিক মুনাফা অর্জন ইত্যাদি ক্ষেত্রে পণ্যকে পর্যায়িতকরণের প্রয়োজন হয়। পর্যায়িতকরণের মাধ্যমে একই পণ্যের বিভিন্ন বৈচিত্র্যতা সৃষ্টি করা যায়। ফলে সমাজের সকল শ্রেণির ক্রেতা তাদের পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে এবং বিপণনকারী অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে। উদ্দীপকেও জনাব ওমর ফারুক তার পণ্যের পর্যায়িতকরণের ব্যবস্থা করেন; যা সফলতার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে।
৫. উদ্দীপক
"উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক" উক্তিটি সঠিক ও যথার্থ।
বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা গ্রহণের প্রক্রিয়াকে ক্রয় বলে। সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে ক্রয়কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয় কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।
'ফ্যাশন লি.' প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে বিপণনের বাজার তথ্য সংগ্রহ কাজটি সম্পাদন করেছে।
ভোক্তাসন্তুষ্টির উদ্দেশ্যে ও উন্নত ভ্যালু প্রদানের জন্য ক্রেতামুখী তথ্য সংগ্রহকে বাজার তথ্য সংগ্রহ বলে। বিপণনকারীর কাজ পণ্য উৎপাদনের পূর্বেই শুরু হয়। এ পর্যায়ে তারা বাজার জরিপ ও গবেষণার মাধ্যমে ক্রেতার নিকট থেকে পণ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে, যা বাজার তথ্য হিসেবে বিবেচিত।
উদ্দীপকের 'ফ্যাশন লি.' আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাটিং-স্যুটিং কাপড় প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের গ্রাহকদের রুচি, পছন্দ, চাহিদা, লাইফ স্টাইল প্রভৃতি বিষয় নিয়মিত অনুসন্ধান করে। সে অনুসারে সাটিং ও স্যুটিং এর কাপড় তৈরি করে দেশের অভ্যন্তরে ও বিদেশে বিপণন করে। গ্রাহকের রুচি, পছন্দ, চাহিদা সংক্রান্ত তথ্য অনুসন্ধান বাজার তথ্য সংগ্রহ কাজের অন্তর্গত। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে বিপণনের বাজার তথ্য সংগ্রহ কাজটি সম্পাদন করেছে।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের বাজার বিস্তৃত হওয়ার কারণ হলো বিপণনের বিজ্ঞাপন কার্যাবলি প্রয়োগ।
বিজ্ঞাপন হলো এমন একটি নৈর্ব্যক্তিক উপায় যা পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে অবহিত করে, আকৃষ্ট করে, প্রতিষ্ঠান এবং পণ্য ও সেবাসামগ্রীর ভাবমূর্তি তুলে ধরে এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মাধ্যমে ক্রেতাদের মাঝে পণ্যটির চাহিদা সৃষ্টি হয়।
উদ্দীপকের 'ফ্যাশন লি.' আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাটিং-স্যুটিং কাপ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের গ্রাহকদে কাছ থেকে চাহিদাসংক্রান্ত তথ্য সংগ্রহ করে সে অনুসারে সাটিং স্যুটিং এর কাপড় তৈরি করে বিপণন করে। প্রতিষ্ঠানটি তাদে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং কাপড়ের উচ্চ গুণগত মানের বিষয় নৈর্ব্যক্তিক উপস্থাপনার মাধ্যমে তাদের বাজার আরও বিস্তৃত করে সক্ষম হয়েছে। উক্ত নৈর্ব্যক্তিক উপস্থাপনা বিপণনের বিজ্ঞাপন কাজে প্রকাশ করে।
বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকাল ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা এর
মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদে মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটি এ পদ্ধতির মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করে। ফে ক্রেতারা উক্ত পণ্য সম্পর্কে জানতে পারে এবং প্রতিষ্ঠানটি চাহিদা বৃদ্ধি মাধ্যমে বাজার সম্প্রসারণ করতে সক্ষম হয়। তাই বলা যায়, 'ফ্যাশ
৬. উদ্দীপক
যে বাজারের ক্রেতাগণ চূড়ান্ত ভোগের জন্য পণ্যদ্রব্য ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গড়ে ওঠে তাকে ভোক্তাবাজার বলে। ভোক্তাবাজারের ক্রেতার সংখ্যা বেশি।
বিশ্বের প্রতিটি মানুষ তার নিজের ও পরিবারের সদস্যদের ভোগের জন্য পণ্য ক্রয় করে। এতে দেখা যায়, বিশ্বের আনাচে-কানাচে ভোক্তারা অবস্থান করে এবং তারা ভোগের জন্য প্রতিনিয়ত কোনো না কোনো পণ্য অবশ্যই ক্রয় করে। কারণ সকলেরই এ জাতীয় পণ্য ভোগের প্রয়োজন হয়। এ সকল দিক বিবেচনায় বলা হয়, ভোক্তাবাজারের সদস্যসংখ্যা ব্যাপক।
উদ্দীপকে উল্লিখিত 'বন্ধু মোবাইল' পুনঃবিক্রেতা বাজারের সদস্য।
যেসব ক্রেতা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ও সেবাসামগ্রী ক্রয় করে তাদের সমন্বয়ে গঠিত বাজারকে পুনঃবিক্রেতা বাজার বলে। এ বাজারের সদস্যরা কখনোই চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে না; বরং পুনরায় বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে।
উদ্দীপকে 'বন্ধু মোবাইল' নামক প্রতিষ্ঠানটি উচ্চবিত্তের ক্রেতাদের জন্য 5G সংবলিত মোবাইল ফোন সেট আমদানি করে বিক্রয় করে। এখানে দেখা যাচ্ছে, বন্ধু মোবাইল প্রতিষ্ঠানটি ভোগের উদ্দেশ্যে নয়; বরং বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে থাকে। তারা এক পক্ষ থেকে পণ্য আমদানি তথা ক্রয় করে তা অন্যপক্ষের নিকট বিক্রয় করে। তাই বলা যায়, বন্ধু মোবাইল পুনঃবিক্রেতা বাজারের সাথে সম্পৃক্ত।
উদ্দীপকে 'একুশে মোবাইল' এর সফলতার পেছনে ভোক্তাবাজার বিভক্তিকরণে একটি চলক ভূমিকা রেখেছে- উক্তিটি যথার্থ। এখানে জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণের বয়স চলকটি ব্যবহার করা হয়েছে।
জনসংখ্যাগত বিভক্তিকরণ হলো জনসংখ্যা বিষয়ক চলক যেমন: বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম এবং জাতীয়তার ভিত্তিতে বাজারকে বিভক্ত করা।
উদ্দীপকে 'একুশে মোবাইল' তাদের নিজস্ব শো-রুমে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন বিক্রি করে। প্রতিষ্ঠানটি অল্প বয়েসি ক্রেতাদের জন্য 4G সংবলিত গ্যালাক্সী A16 এবং বয়স্ক ক্রেতাদের জন্য বাটন ফোন সেট বিক্রয় করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি অল্পবয়স্ক এবং বয়স্ক তথা বয়সের ভিত্তিতে তাদের বাজারকে বিভক্ত করে; যা ক্রেতার জনসংখ্যাগত বাজার বিভক্তিকরণের বয়স চলক হিসেবে বিবেচিত।
ক্রেতাদের পণ্যের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভক্তিকরণ করা হয়। উক্ত বিভক্তিকরণের মধ্যে ভোক্তার বয়স, জীবনচক্রের স্তর, লিঙ্গ, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম-বর্ণ, প্রজন্ম, জাতীয়তা ইত্যাদি বিবেচনা করে বাজারকে কতিপয় উপবাজারে ভাগ করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পণ্য উৎপাদনে বয়সের ভিত্তিতে বাজারকে বিভক্ত করে। ফলে বয়সভেদে উপযুক্ত মোবাইল উৎপাদন ও বণ্টন করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি লক্ষ্যস্থিত বাজারে পণ্য অর্পণ করে সফলতা অর্জন করতে পারবে বলে আমি মনে করি।
৭. উদ্দীপক
বিপণনে 'ভোক্তাই রাজা' এ মতবাদের ভিত্তিতে বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদের ঘিরেই সম্পাদিত হয় বিধায় ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়।
বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তাদের প্রয়োজনগুলোর ওপর অধিক গুরুত্ব দিতে হয়। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ক্রেতার প্রয়োজন, পছন্দ, অগ্রাধিকার ইত্যাদি চিহ্নিতকরণের জন্য বিপণন মিশ্রণের হাতিয়ারগুলো ব্যবহার করা হয়। বিপণন কর্মসূচি উন্নয়নের জন্য পণ্য, মূল্য, বণ্টনপ্রণালি এবং প্রসার কর্মসূচির সার্বিক পরিকল্পনা গ্রহণ করতে হয়, যা ভোক্তাকেন্দ্রিক। বিষয়টি নিম্নে চিত্রের মাধ্যমে দেখানো হলো:
কেন্দ্রে ভোক্তা। পণ্য, মূল্য, প্রমোশন ও স্থান—চারটি উপাদান থেকে তীর ভোক্তার দিকে নির্দেশ করেছে।
উল্লিখিত উদ্দীপকের জনাব ওহী বাজার বিভক্তিকরণের অন্তর্গত আচরণভিত্তিক বিভক্তিকরণের 'উপলক্ষ্য' চলকটি ব্যবহার করেছেন।
ভোক্তাদের জ্ঞান, মনোভাব, পণ্যের ব্যবহার, পণ্যের প্রতি সাড়া ইত্যাদি বিবেচনা করে যখন বাজারকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় তাকে আচরণভিত্তিক বিভক্তিকরণ বলে। এরূপ বিভক্তিকরণের ভিত্তিগুলো হচ্ছে: উপলক্ষ্য, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, ব্যবহারের হার, আনুগত্য মর্যাদা, প্রস্তুতি পর্যায়, পণ্যের প্রতি মনোভাব ইত্যাদি।
উদ্দীপকে বলা হয়েছে, জনাব ওহী পার্বত্য চট্টগ্রামে উপজাতি নারীদের জন্য পোশাক তৈরি করেন। আসন্ন বৈশাবী উৎসবকে সামনে রেখে উপজাতিদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তার পণ্যগুলো বৈশাবী মেলায় একটি স্টলের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করেন। মেলায় পোশাক প্রদর্শনের কার্যক্রম আচরণভিত্তিক বিভক্তিকরণের উপলক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা তিনি একটি নির্দিষ্ট দিবসকে ভিত্তি করে বাজার বিভক্ত করেন। তাই বলা যায়, জনাব ওহী বাজার বিভক্তিকরণে উপলক্ষ্য চলকটি ব্যবহার করেছেন।
"কার্যকর বাজার বিভক্তিকরণ কতগুলো শর্তের ওপর নির্ভরশীল" - উক্তিটি সঠিক ও যথার্থ।
যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো পণ্যের সমগ্র অসমজাতীয় বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কতিপয় বাজার বা উপবাজারে ভাগ করা হয়, তাকে বাজার বিভক্তিকরণ বলে। সঠিক ও কার্যকর বাজার বিভক্তিকরণের কতগুলো শর্ত রয়েছে; যেমন: পরিমাপযোগ্য, প্রবেশযোগ্য, পর্যাপ্ত, পৃথককরণযোগ্য ও কার্যোপযোগী।
উদ্দীপকের জনাব ওহী পার্বত্য চট্টগ্রামে উপজাতি নারীদের জন্য পোশাক তৈরি করেন। তিনি মনে করেন বিপণন বাজারের আয়তন, ক্রেতার ক্রয়ক্ষমতা, অবস্থান, দক্ষ ও অভিজ্ঞ বিক্রয়কর্মী নির্বাচন, আকর্ষণীয় বিজ্ঞাপন প্রদান ইত্যাদি গুরুত্বপূর্ণ। যার প্রেক্ষিতে বাজার বিভক্তিকরণ কার্যকর হয়। অর্থাৎ তার মতে বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে কতগুলো বিবেচ্য বিষয় রয়েছে; যা যথাযথ অনুসরণ না করলে কার্যকর বাজার বিভক্তিকরণ সম্ভব নয়।
বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে বাজারের আয়তন ও ক্রেতার ক্রয়ক্ষমতা বিবেচনা করা অত্যাবশ্যকীয়। কেননা প্রতিষ্ঠান যে বাজারে প্রবেশ করতে চায় তার আয়তন পরিমাপযোগ্য হতে হবে। আবার উক্ত বিভক্ত বাজারটি মুনাফা অর্জনের উপযোগী হওয়া উচিত। এছাড়া উক্ত বিভক্ত বাজারের উপবিভাগগুলো যেন স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং তা কার্যোপযোগী হয় তার দিকেও খেয়াল রাখতে হবে। এসব শর্ত সঠিকভাবে পূরণ করতে পারলেই কার্যকর বাজার বিভক্তিকরণ সম্ভব হবে। তাই বলা যায়, কার্যকর বাজার বিভক্তিকরণ কতকগুলো শর্তের ওপর নির্ভরশীল।
৮. উদ্দীপক
ভোক্তাদের বিশেষ প্রয়োজন মেটাতে সক্ষম এমন পণ্যকে সাধারণভাবে জরুরি পণ্য বলে।
যেমন ওষুধ, অ্যাম্বুলেন্স, গাড়ির তেল, ক্ষুদ্রাকৃতির যন্ত্রপাতি ইত্যাদি। সাধারণত জরুরি পণ্যের চাহিদা নিয়মিত হয় না; বরং এ ধরনের পণ্য মুহূর্তের প্রয়োজন মেটাতে তাৎক্ষণিকভাবে ক্রয় করা হয়। সে কারণে জরুরি পণ্যের চাহিদা অস্থিতিস্থাপক প্রকৃতির হয়ে থাকে। এক্ষেত্রে ভোক্তারা অতিরিক্ত মূল্য দিতেও প্রস্তুত থাকে।
বেলমন্ড কর্তৃক বিক্রীত পণ্যটি হলো শপিং পণ্য।
যেসব পণ্য ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে সেগুলোকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্যের জন্য ভোক্তারা সময়-শক্তি ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না। প্রয়োজনে দূরে কোথাও গিয়ে পণ্য ক্রয়ে আগ্রহী থাকে।
উদ্দীপকের 'বেলমন্ড' এদেশের প্রতিষ্ঠিত একটি স্যুট উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে প্রতিষ্ঠানটি স্যুটের কাপড় বিক্রয় করে। পরিবর্তিত ফ্যাশন, রুচি ও চাহিদার সাথে সামঞ্জস্য বিধানের জন্য ভোক্তারা এসব পণ্য ক্রয় করে। আবার এ সকল পণ্য ক্রয়ে ভোক্তার পূর্বপরিকল্পনা থাকে। তারা মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য যাচাই করে এ ধরনের পণ্য ক্রয় করে। এসব বৈশিষ্ট্যের মাধ্যমে বুঝা যায়, প্রতিষ্ঠানটি শপিং পণ্য বিক্রয় করছে।
উদ্দীপকের উল্লিখিত 'বেলমন্ড' যে বাট্টা প্রদান করেছে তা হচ্ছে মৌসুমি বাট্টা। তাদের বিক্রীত স্যুটের কাপড়ের ক্ষেত্রে উক্ত বাট্টা প্রদান সিদ্ধান্তটি যথার্থ।
যেসব ক্রেতা মৌসুমের বাইরে পণ্য ক্রয় করে তাদেরকে যে বাট্টা প্রদান করা হয় তাকে মৌসুমি বাট্টা বলে। পণ্যের চাহিদা সকল সময় একই রকম থাকে না। আবার একই মূল্যে সকল সময় পণ্য বিক্রয় করা সম্ভপর হয় না। তাই মূল্য সমন্বয় করা প্রয়োজন হয়। মৌসুমি বাট্টাও মূল্য সমন্বয়ের একটি অন্যতম পদ্ধতি।
উদ্দীপকের 'বেলমন্ড' এদেশের প্রতিষ্ঠিত একটি স্যুট উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে গ্রীষ্মকালে ৩০% ছাড় দেয়। এর ফলে গ্রীষ্মকালেও বিক্রীত স্যুট কাপড়ের চাহিদা বিদ্যমান থাকে। এজন্য স্যুট তৈরির কারিগরদের অলস সময় কাটাতে হয় না। স্যুটের কাপড়ের চাহিদা মূলত শীতকালেই অত্যধিক থাকে। কারণ গ্রীষ্মকালে এ ধরনের কাপড় তেমন বিক্রয় হয় না। এ বিষয়টি লক্ষ্য রেখে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে গ্রীষ্মকালে ৩০% ছাড় দেয়; যা মৌসুম ছাড়াও তাদের পণ্য বিক্রয়ে অবদান রাখে।
দ্রুত মূল্য পরিশোধ, অধিক পরিমাণ ক্রয় এবং অমৌসুমে পণ্য ক্রয়ে আগ্রহী করার জন্য মূল্য সমন্বয় করাকে বাট্টা বলে। বাট্টা বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন নগদ বাট্টা, পরিমাণ বাট্টা, কার্যভিত্তিক বাট্টা ও মৌসুমি বাট্টা। বিভিন্ন প্রকার বাট্টা ভোক্তাদেরকে বিভিন্নভাবে পণ্য ক্রয়ে উৎসাহিত করে। কারণ ক্রেতারা এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ ছাড় পায় অথবা পণ্য পরিমাণে বেশি পায়। তাই ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহী হয়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটির গ্রীষ্মকালে স্যুটের কাপড়ের ওপর মৌসুমি বাট্টা প্রদান করেছে বিধায় গ্রীষ্মকালেও স্যুটের চাহিদা বিদ্যমান থাকে এবং স্যুট তৈরির কারিগরদের বেকার বসে থাকতে হয় না। তাই বলা যায়, তাদের গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক ও যথার্থ।
৯. উদ্দীপক
উদ্দীপকের উল্লিখিত জনাব আব্দুর রউফের বিক্রীত পণ্য ভোগ্যপণ্যের অন্তর্ভুক্ত সুবিধা পণ্যের অন্তর্গত।
সুবিধাজনক জায়গা হতে সহজে ক্রয় করা যায় এরূপ পণ্যকে সুবিধাজনক পণ্য বলে। এ ধরনের পণ্য ভোক্তারা নিয়মিত ক্রয় করে। কেনার জন্য তেমন কোনো পূর্বপরিকল্পনার প্রয়োজন হয় না। ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয়ে এরূপ পণ্য সংগ্রহ করতে চায়।
উদ্দীপকের জনাব আব্দুর রউফ জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। তিনি সীমিত মূলধন নিয়ে ধানমন্ডিতে ছোট পরিসরে একটি মৌসুমি ফলের দোকান দেন। সেখানে তিনি আম, কলা, পেয়ারা ইত্যাদি দেশীয় টাটকা ফল বিক্রি করেন। এসব পণ্য ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয়ে সুবিধামূলক জায়গা থেকে ক্রয় করতে পারছে; যা সুবিধা পণ্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আব্দুর রউফ বিপণনের সুবিধা পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন।
উদ্দীপকের জনাব আব্দুর রউফ যে পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছেন তা মূল্য নির্ধারণের সবচেয়ে সহজ পদ্ধতি- উক্তিটির সাথে আমি একমত। তিনি ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করেন।
পণ্য ব্যয়ের সাথে নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে যে মূল্য নির্ধারণ করা হয় তাকে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ বলে। এক্ষেত্রে ব্যয়কে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয় বলে একে ব্যয়ভিত্তিক বা মার্ক-আপ মূল্য নির্ধারণ বলে। এ পদ্ধতিটি সবচেয়ে প্রাচীন ও সহজ পদ্ধতি হিসেবে বিবেচিত।
উদ্দীপকের জনাব আব্দুর রউফ জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। তিনি সীমিত মূলধন নিয়ে ধানমন্ডিতে ছোট পরিসরে একটি মৌসুমি ফলের দোকান দেন। তিনি সর্বদা ফলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ২৫% অতিরিক্ত মুনাফা অর্জনের টার্গেট করেন। সেখানে তিনি আম, কলা, পেয়ারা ইত্যাদি দেশীয় টাটকা ফল বিক্রি করে আর্থিক লাভবান হচ্ছেন। এখানে দেখা যাচ্ছে, তিনি পণ্য অর্জন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করে যা ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণকে নির্দেশ করে।
মার্ক-আপ বা ব্যয়ভিত্তিক পদ্ধতি অত্যন্ত প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি। উক্ত পদ্ধতিতে ব্যয়কে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয়। প্রথমে পণ্যের অর্জন ব্যয় নির্ধারণ করতে হয় এবং উক্ত ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়। ফলে ক্রেতারা সঠিক ও ন্যায্য দামে পণ্য ক্রয় করতে পারে এবং পণ্যের বিক্রয় অব্যাহত থাকে। তাছাড়া এ পদ্ধতিতে শুধু অর্জন মূল্যের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করেই সহজে মূল্য নির্ধারণ করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আব্দুর রউফ ব্যয়ভিত্তিক পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছেন, যা মূল্য নির্ধারণের সবচেয়ে সহজ পদ্ধতি।
১০. উদ্দীপক
পারস্পরিক ক্রিয়াশীল অনলাইন কম্পিউটার পদ্ধতির মাধ্যমে ক্রেতা-বিক্রেতার মধ্যে ইলেক্ট্রনিক উপায়ে যোগাযোগের প্রক্রিয়াকে অনলাইন বিপণন বলে।
অনলাইন বিপণন হলো প্রত্যক্ষ বিপণনের একটি মাধ্যম। এর মাধ্যমে ভোক্তা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ সম্পাদিত হয়। এক্ষেত্রে পরস্পর ক্রিয়াশীল অনলাইন কম্পিউটারের প্রয়োজন হয়। বর্তমানে অনলাইন বিপণন ব্যবস্থা বিপণন কার্যক্রমকে গতিশীল করেছে।
'X' ব্যাংক লি. নতুন শাখা উদ্বোধন উপলক্ষ্যে যে প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে তাকে বিজ্ঞাপন বলে।
চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। বিভিন্ন হাতিয়ার বা পন্থা ব্যবহার করে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কীয় তথ্য ভোক্তার নিকট প্রেরণ করা হয়। যেমন: বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার ও জনসংযোগ। তন্মধ্যে বিজ্ঞাপন পণ্য প্রমোশনের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাধ্যম।
উদ্দীপকের 'X' ব্যাংক লি. তাদের সেবাসমূহ সম্পর্কে গ্রাহকদের অবহিত করার জন্য টিভি ও সংবাদপত্রে নিয়মিতভাবে বিজ্ঞাপন দেয়। সম্প্রতি 'X' ব্যাংক লি. বাহুবল বাজারে একটি নতুন শাখা উদ্বোধনের আয়োজন করে। এ বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির জন্য বিভিন্ন মিডিয়াকে অবহিত করা হয়। এখানে প্রতিষ্ঠানটির মিডিয়াকে অবহিতকরণ একটি অর্থপ্রদত্ত কাজ। এছাড়া তারা এ কাজ করার জন্য একটি নির্দিষ্ট উদ্যোক্তা তথা ব্যাংক উদ্যোগ গ্রহণ করে। তাই বলা যায়, নতুন শাখা উদ্বোধনের জন্য প্রতিষ্ঠানটির ব্যবহৃত প্রসারমূলক কৌশলটি হচ্ছে বিপণন প্রমোশনের অন্যতম হাতিয়ার বিজ্ঞাপন।
উদ্দীপকের উল্লিখিত ব্যাংকের গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পেছনে অ-অর্থপ্রদত্ত মাধ্যম ভূমিকা রেখেছে। উক্তিটি সঠিক ও যথার্থ। তাদের গৃহীত পদক্ষেপ হচ্ছে প্রসার হাতিয়ার প্রচারের ব্যবস্থা করা।
উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদান ব্যতিরেকে পণ্য বা সেবার অনুকূল ধারণা উপস্থাপনাকে প্রচার বলে। পণ্যের প্রমোশনের জন্য একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল হলো প্রচার। প্রচার পণ্য, সেবা ও ধারণার চাহিদা সৃষ্টি ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকের 'X' ব্যাংক লি. বাহুবল বাজারে একটি নতুন শাখা উদ্বোধনের আয়োজন করে। এ বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির জন্য বিভিন্ন মিডিয়াকে অবহিত করা হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে বিষয়টি সংবাদ আকারে প্রচারিত হওয়ায় গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। এখানে দেখা যাচ্ছে, তাদের কার্যক্রম বিভিন্ন মিডিয়ায় সংবাদ আকারে প্রকাশ পায়; যা তৃতীয় পক্ষ কর্তৃক প্রদর্শিত হয় এবং উক্ত প্রসার কার্যক্রমের জন্য 'X' ব্যাংক লি. কোনো ধরনের অর্থও প্রদান করে না। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, তারা প্রচার কার্যক্রম গ্রহণ করেছে।
বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার ও প্রচার বিপণন প্রসারের অন্যতম মাধ্যম। পণ্য বা প্রতিষ্ঠানের তথ্যাদি প্রচারের জন্য প্রচারকারীর মাধ্যমে কোনো প্রকার অর্থপ্রদান করতে হয় না। প্রচার হলো অর্থবিহীন সংবাদ উপস্থাপন প্রক্রিয়া। ফলে ক্রেতারা উক্ত মাধ্যমটির ওপর আস্থা রাখতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও নতুন শাখা সম্পর্কে অবহিতকরণের জন্য প্রচার কৌশলটি ব্যবহার করে যা তাদের বিক্রয় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
১১. উদ্দীপক
বিজ্ঞাপন ও প্রচার এক বিষয় নয়। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যেকোনো অর্থপ্রদত্ত উপায়ে ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা ও প্রসার হচ্ছে বিজ্ঞাপন। অন্যদিকে উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদান ব্যতীত গণমাধ্যমসমূহে পণ্য বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াসকেই প্রচার বলা হয়।
সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যেই বিজ্ঞাপন দেওয়া হয়, যেখানে প্রচারের উদ্দেশ্য হলো পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলা। আবার বিজ্ঞাপনের কার্যক্ষেত্র সীমিত যেখানে প্রচারের আওতা ব্যাপক। বিজ্ঞাপনের জন্য অর্থের প্রয়োজন হয় যেখানে প্রচারের জন্য অর্থের প্রয়োজন হয় না বা হলেও অনেক কম। তাই বলা যায়, বিজ্ঞাপন ও প্রচার কোনো অবস্থাতেই এক বিষয় নয়।
মুবিন ফ্যাশন কর্তৃক বিক্রয় বৃদ্ধির কৌশলটি হলো বিপণন প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল ব্যবহার।
ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এরূপ প্রসারমূলক পন্থা ব্যবহার করা হয়।
উদ্দীপকের 'মুবিন ফ্যাশন' এ দেশের প্রতিষ্ঠিত একটি বোরকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেশব্যাপী প্রতিষ্ঠানটির উৎপাদিত বোরকার যথেষ্ট সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন উপলক্ষ্যকে কেন্দ্র করে বিক্রয় বৃদ্ধির জন্য মূল্যহ্রাস, নগদ অর্থ ফেরত দান, উপহার ইত্যাদি কৌশল অবলম্বন করে থাকে। প্রতিষ্ঠানটির এমন কার্যক্রম ভোক্তামুখী বিক্রয় প্রসার হাতিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'মুবিন ফ্যাশন' বিক্রয় প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশলটি ব্যবহার করেছে।
'মুবিন ফ্যাশন' এর বিভিন্ন মিডিয়ায় প্রমোশনের চিন্তা সম্পূর্ণরূপে যৌক্তিক বলে আমি মনে করি। প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের অন্যতম হাতিয়ার বিজ্ঞাপন কৌশল ব্যবহারের চিন্তা করছে।
বিজ্ঞাপন হলো এমন একটি নৈর্ব্যক্তিক উপায় যা পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে অবহিত করে, আকৃষ্ট করে, প্রতিষ্ঠান এবং পণ্য ও সেবাসামগ্রীর ভাবমূর্তি তুলে ধরে এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মাধ্যমে ক্রেতাদের মাঝে পণ্যটির চাহিদা সৃষ্টি হয়।
উদ্দীপকের 'মুবিন ফ্যাশন' এ দেশের প্রতিষ্ঠিত একটি বোরকা উৎপাদন প্রতিষ্ঠান।
বর্তমানে প্রতিষ্ঠানটি তার উৎপাদিত বোরকা আন্তর্জাতিক বাজারে বিক্রির মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তীব্র প্রতিযোগিতার কারণে প্রতিষ্ঠানটি বিক্রয় টার্গেট পূরণ করতে পারছে না। তাই 'মুবিন ফ্যাশন' বিভিন্ন মিডিয়ায় অর্থ ব্যয় করে পণ্য প্রমোশনের চিন্তা করছেন; যা বিপণন প্রমোশনের বিজ্ঞাপন হাতিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ।
বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রির মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের তেমন ধারণা না থাকায় বিক্রয় টার্গেট পূরণ করতে পারছে না। এমতাবস্থায় অর্থপ্রদত্ত মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করে ক্রেতাদের অবহিত করলে তাদের পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বিভিন্ন মিডিয়ায় প্রমোশনের চিন্তাটি সম্পূর্ণরূপে যৌক্তিক।