সিলেট বোর্ড ২০২৫

১. উদ্দীপক

'অনুরাগ ফ্যাশন' ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত একটি বিখ্যাত পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদেরকে ক্রয়ের প্রতি উৎসাহিত করার জন্য প্রতিনিয়ত সংবাদপত্র ও টেলিভিশনে তাদের পোশাকের বিজ্ঞাপন দিয়ে আসছে। এছাড়া তারা বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন উপলক্ষ্যে বিভিন্ন ধরনের মূল্যছাড়ও দিয়ে থাকে। সম্প্রতি প্রতিষ্ঠানটি পরিবেশের কথা চিন্তা করে পলিথিনের ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা চালু করে। এর ফলে তাদের বিক্রয় বহুগুণ বৃদ্ধি পায়।
উত্তর কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেটকে বাজার বলে।
উত্তর ভোক্তা বলতে ঐ সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যারা পণ্য বা সেবাসামগ্রী ভোগ বা ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করে।
বিপণনের সব কাজ ভোক্তাদের কেন্দ্র করেই পরিচালিত হয়। পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভোক্তাদের রুচি, পছন্দ-অপছন্দ, ক্রয়ক্ষমতা প্রভৃতি বিবেচনা করা হয়। তাছাড়া ভোক্তাদের আকৃষ্ট করতে ব্যবসায় প্রতিষ্ঠান প্রসারমূলক কৌশল অবলম্বন করে থাকে। সুতরাং ভোক্তাদের উদ্দেশ্যে বিপণনের সব কাজ পরিচালিত হয়। তাই সহজেই বলা যায়- "ভোক্তাই বাজারের রাজা"।
উত্তর উদ্দীপকে প্রতিষ্ঠানটি প্রাথমিক অবস্থায় বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত।
যে যুগে উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে সে যুগকে বিক্রয় যুগ বলে। ১৯৩০-১৯৫০ সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। এ যুগে উৎপাদন দক্ষতা, উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পায় এবং ভোক্তাদের পছন্দসই পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। এ যুগে বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশল যেমন : বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয়ের উন্নয়ন ঘটে।
উদ্দীপকে 'অনুরাগ ফ্যাশন' ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত একটি বিখ্যাত পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদেরকে ক্রয়ের প্রতি উৎসাহিত করার জন্য প্রতিনিয়ত সংবাদপত্র ও টেলিভিশনে তাদের পোশাকের বিজ্ঞাপন দিয়ে আসছে। উক্ত বিজ্ঞাপন কার্যক্রমটি বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাথমিক অবস্থায় বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত।
উত্তর উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় বহুগুণে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের অবদান রয়েছে।
প্রতিযোগীর চেয়ে উন্নততর উপায়ে পণ্য উৎপাদনের পাশাপাশি সমাজের জন্য কল্যাণকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনে গুরুত্ব দেওয়ার সময়কালকেই সামাজিক বিপণন যুগ বলে। এ সময়েই বিপণনকারী প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের মানুষের কল্যাণের প্রতি নজর দিতে থাকে। এ লক্ষ্যে বিপণনকারীরা জনহিতকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ রক্ষা, আইন ও সামাজিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেয়।
উদ্দীপকে 'অনুরাগ ফ্যাশন' ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত একটি বিখ্যাত পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদেরকে ক্রয়ের প্রতি উৎসাহিত করার জন্য প্রতিনিয়ত সংবাদপত্র ও টেলিভিশনে তাদের পোশাকের বিজ্ঞাপন দিয়ে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি পরিবেশের কথা চিন্তা করে পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা চালু করে। এর ফলে তাদের বিক্রয় বৃদ্ধি পায়।
উদ্দীপকে অনুরাগ ফ্যাশন তাদের প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পরিবেশের কথা চিন্তা করে পণ্য বিক্রয় করেন, যা বিপণনের সামাজিক বিপণন যুগকে ইঙ্গিত করে। এরূপ যুগের ধারণা অনুযায়ী বিপণনকারী প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের পাশাপাশি সমাজে বসবাসরত মানুষের কল্যাণের প্রতি নজর দেয়। এর ফলে বিপণনকারীর প্রতি সমাজের মানুষ ভালো ধারণা রাখে এবং তাদের পণ্য ক্রয়ের প্রতি আগ্রহী হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই সমাজের মানুষের কথা চিন্তা করেই পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে। এতে তাদের বিক্রয় বৃদ্ধি পায়।

২. উদ্দীপক

'রংধনু ফার্নিচার' এর স্বত্বাধিকারী জনাব সুমন স্থানীয় সেগুন কাঠ দিয়ে বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন। গুণগতমান উন্নত ও মূল্য সাশ্রয়ী হওয়ায় ভোক্তাদের নিকট এর চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় তিনি দেশের বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছেন।
উত্তর মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম এরূপ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে।
উত্তর সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে।
বিপণন একটি সামাজিক প্রক্রিয়া। সমাজে বসবাসকারী জনগোষ্ঠীর প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণের লক্ষ্যে সমাজ, সংস্কৃতি এবং ক্রেতা বা ভোক্তাকে কেন্দ্র করেই মূলত বিপণনের সামগ্রিক কাজ সম্পাদিত হয়। সমাজের জন্য ক্ষতিকর এবং সামাজিক কল্যাণের পরিপন্থি পণ্য বা সেবা উৎপাদন এবং বণ্টন সংশ্লিষ্ট যাবতীয় কাজ বিপণনে বর্জনীয়।
তাই বিপণনকে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয়।
উত্তর উদ্দীপকের জনাব সুমন রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
দ্রব্যের আকার-আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। উৎপাদনের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ বা আকার-আকৃতি ও অবস্থার পরিবর্তন করে নতুন কিছু তৈরি বা সৃষ্টি করা হয়। যেমন: কাঠ চেরাই করে আসবাবপত্র তৈরি, আম থেকে জুস তৈরি, খেজুরের রস থেকে গুড় তৈরি ইত্যাদি।
উদ্দীপকের জনাব সুমন 'রংধনু ফার্নিচার'-এর স্বত্বাধিকার। তিনি স্থানীয় সেগুন কাঠ দিয়ে বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন। উক্ত আসবাবপত্র তৈরির কাজটি রূপগত উপযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সুমন রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
উত্তর ভোক্তাবাজার বিভক্তিকরণের ভৌগোলিক বিভক্তিকরণ চলক ব্যবহার করে উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকতা রয়েছে।
বিভিন্ন ধরনের ভৌগোলিক একক যেমন: বিশ্ব বা দেশীয় অঞ্চল, শহর বা নগরের আয়তন, ঘনত্ব, আবহাওয়া, জলবায়ু ইত্যাদির ভিত্তিতে বাজার ভাগ করাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে। সাধারণত ভৌগোলিক কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চল বা শহরের ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা, ক্রয়ক্ষমতা একরকম না হওয়ার কারণে ভৌগোলিক বিভক্তিকরণের প্রয়োজন দেখা দেয়। এরূপ বিভক্তিকরণের মাধ্যমে ভোক্তার ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়।
উদ্দীপকে জনাব সুমন 'রংধনু ফার্নিচার' এর স্বত্বাধিকার। তিনি স্থানীয় সেগুন কাঠ দিয়ে বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন। গুণগতমান উন্নত ও মূল্য সাশ্রয়ী হওয়ায় ভোক্তাদের নিকট এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় তিনি দেশের বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছেন।
ভৌগোলিক বিভক্তিকরণের কারণ হচ্ছে বিশ্বের প্রতিটি অঞ্চল বা শহরের ভোক্তাদের রুচি, চাহিদা, ক্রয়ক্ষমতা এক নয়। ফলে তাদের পণ্য ক্রয়ের ধরনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই বাজারকে এরূপ বিভক্তিকরণের মাধ্যমে ভাগ করলে প্রত্যেকেই তার নিজ নিজ রুচি, চাহিদা ও ক্রয়ক্ষমতা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় দিন দিন বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, ভোক্তাবাজার বিভক্তিকরণের ভৌগোলিক বিভক্তিকরণ চলক ব্যবহার করে উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকতা রয়েছে।

৩. উদ্দীপক

জনাব সোলায়মান নাটোরের ফজলি আম নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকার কারওয়ান বাজারে এনে সরাসরি বিক্রয় করেন। প্রায়শই কিছু আম অবিক্রীত থাকায় তা পচে নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।.
উত্তর পণ্যের ওজন, আকার, রং ও গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকেই প্রমিতকরণ বলে।
উত্তর "উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক"- উক্তিটি সঠিক ও যথার্থ।
বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা গ্রহণের প্রক্রিয়াকে ক্রয় বলে। সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে 'সঠিকভাবে ক্রয়কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায়।। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয়কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।
উত্তর উদ্দীপকের জনাব সোলায়মানের প্রাথমিক কার্যক্রম দ্বারা স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।
কোনো দ্রব্য এক স্থান হতে অন্যস্থানে স্থানান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহন একস্থান হতে অন্যস্থানে পণ্য সরবরাহের মাধ্যমে এ ধরনের উপযোগ সৃষ্টি করে। সাধারণত উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে পণ্য সরবরাহ করা হয়। এর ফলে জনগণ সুলভ মূল্যে পণ্য ভোগ বা ব্যবহার করতে পারে।
উদ্দীপকে জনাব সোলায়মান নাটোরের ফজলি আম নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকার কারওরান বাজারে এনে সরাসরি বিক্রয় করেন। কিন্তু কিছু পণ্য অবিক্রীত থেকে গেলে তা পচে নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। জনাব সোলায়মান কর্তৃক সংগৃহীত ফজলি আম নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকার কারওরান বাজারে বিক্রয় করেন, যা স্থানগত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব সোলায়মানের প্রাথমিক কার্যক্রম দ্বারা স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।
উত্তর জনাব সোলায়মানের চিন্তা লাঘবে গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। পণ্যদ্রব্য উৎপাদন করা হয় ভোগের জন্য। কিন্তু উৎপাদন করলেই যে ভোগ হয়ে যাবে এমন নয়। এমতাবস্থায় পণ্যদ্রব্য উৎপাদনের পর থেকে ভোগের সময় পর্যন্ত ধরে রাখার ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। এটি ব্যবসায়ের কালগত বা সময়গত বাধা দূর করে।
উদ্দীপকের জনাব সোলায়মান নাটোরের ফজলি আম নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকার কারওরান বাজারে এনে সরাসরি বিক্রয় করেন। কিন্তু কিছু পণ্য অবিক্রীত থেকে গেলে তা পচে নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।
গুদামজাতকরণ বিপণনের এমন একটি কার্যক্রম যার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ পণ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। এতে ব্যবসায়িগণ সময় ও সুযোগ বুঝে গুদামের সংরক্ষিত পণ্যদ্রব্য অধিক লাভে বিক্রয়ের সুযোগ পায়। যা একজন ব্যবসায়ীকে আর্থিকভাবে লাভবান করে তোলে। উদ্দীপকের জনাব সোলায়মানও যদি এমন ব্যবস্থা গ্রহণ করেন তবে তিনি সময় সুযোগ বুঝে অধিক লাভে আম বিক্রয় করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। তাই আমি মনে করি, জনাব সোলায়মানের চিন্তা লাঘবে গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করা উচিত।

৪. উদ্দীপক

জনাব বাপ্পী মুন্সীগঞ্জের একজন আলু বিক্রেতা। তিনি আলুগুলোকে আকার অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে উৎকৃষ্ট মূল্যে বিক্রয় করেন। সম্প্রতি তিনি আলুগুলোকে তিনটি আলাদা চটের ব্যাগে ভরে আকর্ষণীয় উপায়ে ক্রেতাদের কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
উত্তর কোনো পণ্য কাদের জন্য, কত পরিমাণে উৎপাদন করা হবে তা নির্ধারণ করাকে পণ্য পরিকল্পনা বলে।
উত্তর পণ্য, সেবা বা ধারণা বিক্রয়ের পর ক্রেতাকে যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে।
বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের যুগে অনেক প্রতিষ্ঠান বিক্রয়ের পর ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে।
যেমন: পণ্য ব্যবহারের নিয়ম, পণ্য বাসায় পৌছে দেওয়া, পণ্য স্থাপন করে দেওয়া, নষ্ট হয়ে গেলে পরিবর্তন বা মেরামত করে দেওয়া ইত্যাদি কার্য বিক্রয়োত্তর সেবা হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে যে বিপণনকারী যত বেশি বিক্রয়োত্তর সেবা প্রদান করে তার প্রতি গ্রাহকদের তত বেশি আস্থা ও দুর্বলতা তৈরি হয়। ফলে বিক্রয়ের পরিমাণও বেশি হয়।
উত্তর প্রাথমিক অবস্থায় জনাব বাপ্পী বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেছেন।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভকরে। প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। এটি একধরনের শারীরিক কাজ।
উদ্দীপকে জনাব বাপ্পী মুন্সীগঞ্জের আলু বিক্রেতা। তিনি আলুগুলো আকার অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে উৎকৃষ্ট মূল্যে বিক্রয় করেন। সম্প্রতি তিনি আলুগুলো তিনটি আলাদা চটের ব্যাগে ভরে আকর্ষণীয়-উপায়ে ক্রেতাদের কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। আলুকে বিভিন্ন সাইজে ভাগ করা বিপণনের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, প্রাথমিক অবস্থায় জনাব বাপ্পী বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেছেন।
উত্তর উদ্দীপকে জনাব বাপ্পী বাজারজাতকরণের মোড়কিকরণ কাজের মাধ্যমে ক্রেতাদের কাছে তার আলু উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন; যা সম্পূর্ণ যৌক্তিক।
পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করা ও আকর্ষণীয়ভাবে গ্রাহকের নিকট উপস্থাপনের জন্য পণ্যকে মোড়ক দিয়ে সাজানোকে মোড়কিকরণ বলে। গুণগতমান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কিকরণ গুরুত্বপূর্ণ। এছাড়া ক্রেতাকে তথ্য প্রদান ও ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কিকরণ করা হয়।
উদ্দীপকে জনাব বাপ্পী মুন্সীগঞ্জের আলু বিক্রেতা। তিনি আলুগুলো-আকার অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে উৎকৃষ্ট মূল্যে বিক্রয় করেন। সম্প্রতি তিনি আলুগুলো তিনটি আলাদা চটের ব্যাগে ভরে আকর্ষণীয় উপায়ে ক্রেতাদের কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
মোড়কিকরণ শুধু পণ্যের মানই সুরক্ষা করে না, সেই সাথে পণ্যের প্রচার কার্যক্রমও সম্পাদন করে। এর মাধ্যমে ব্রান্ড শনাক্তকরণ, সহজ সংরক্ষণ, ক্রেতাদের মাঝে পণ্যটির আকর্ষণ বৃদ্ধি এবং বিক্রয় সুবিধা-অর্জন করা সম্ভব হয়। এতে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে -প্রতিযোগিতা করে সহজেই টিকে থাকা যায়। তাই আমি মনে করি, জনাব বাপ্পীর বাজারজাতকরণের মোড়কিকরণ কাজের মাধ্যমে। ক্রেতাদের কাছে আলু বিক্রয়ের সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক।

৫. উদ্দীপক

মিসেস মারুফা বয়স, পেশা ও শিক্ষা অনুযায়ী বিভিন্ন ধরনের শাড়ি তৈরি করে সারা দেশে বিক্রয় করেন। সম্প্রতি তিনি শহরের উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মহিলাদের জন্য বিভিন্ন মানের শাড়ি তৈরি করে বিক্রয়ের ব্যবস্থা করেন। এতে গত কয়েক বছরের তুলনায় চলতি বছরের মুনাফা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
উত্তর ক্রেতাসাধারণের পণ্য সম্পর্কে জ্ঞান, মনোভাব, পণ্যের ব্যবহার ইত্যাদি বিবেচনা করে বাজারকে বিভক্ত করা হলে তাকে আচরণিক বিভক্তিকরণ বলে।
উত্তর যে বাজারের ক্রেতারা নিজেদের ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য না ক্রয় করে উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গড়ে ওঠে তাকে শিল্পবাজার বলে।
সাধারণত উৎপাদক, পুনঃব্যবহারকারী বা পুনঃবিক্রেতাদের নিয়ে শিল্পবাজার গঠিত হয়। এরা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির জন্য পণ্য। ক্রয় করে। বিশ্বের প্রতিটি মানুষ ভোক্তা হওয়ায় এরা কোনো না কোনোভাবে ভোক্তাবাজারের সদস্য। কিন্তু শিল্পবাজারের সদস্যরা পুনঃউৎপাদন বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। তাই শুধু উৎপাদক এবং মধ্যস্থ ব্যবসায়ীরাই এ বাজারের সদস্য। একারণে শিল্পবাজারের সদস্যসংখ্যা কম হয়।
উত্তর মিসেস মারুফা প্রাথমিক অবস্থায় ভোক্তাবাজার বিভক্তিকরণের জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করেছেন।
যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে। এ বাজার বিভক্তিকরণের অন্যতম একটি ভিত্তি হচ্ছে জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণ। জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চলকের (যেমন : বয়স, আয়, পেশা, শিক্ষা, লিঙ্গ, পারিবারিক জীবনচক্র) ওপর ভিত্তি করে জনসংখ্যাবিষয়ক বাজার বিভক্তিকরণ করা হয়।
উদ্দীপকে মিসেস মারুফা বয়স, পেশা ও শিক্ষা অনুযায়ী বিভিন্ন ধরনের শাড়ি তৈরি করেন। অতঃপর সেগুলো সারাদেশে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি বিভক্তিকরণের যে চলকটি ব্যবহার করেছেন তা জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিসেস মারুফা প্রাথমিক অবস্থায় ভোক্তাবাজার বিভক্তিকরণের জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করেছেন।
উত্তর ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলকটির ব্যবহার মিসেস মারুফার মুনাফা বৃদ্ধির কারণ।
কোনো একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলে। যেমন: সামাজিক শ্রেণি, জীবনধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব, মূল্যবোধ ইত্যাদির ভিত্তিতে ভাগ করা। এক্ষেত্রে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করা সামাজিক শ্রেণির অন্তর্ভুক্ত।
উদ্দীপকে মিসেস মারুফা বয়স, পেশা ও শিক্ষা অনুযায়ী বিভিন্ন ধরনের শাড়ি তৈরি করেন। অতঃপর সেগুলো সারাদেশে বিক্রয় করেন। সম্প্রতি তিনি শহরের উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মহিলাদের জন্য বিভিন্ন মানের শাড়ি তৈরি করে বিক্রয়ের ব্যবস্থা করেন। এতে গত কয়েক বছরের তুলনায় চলতি বছরের মুনাফা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
একটি সমাজে বিভিন্ন শ্রেণির মানুষ বসবাস করে। তাদের আয়, ব্যয় করার মানসিকতা, জীবনধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব এক রকম নয়। তাই একজন ব্যবসায়ীকে পণ্য বিপণনের পূর্বে ভোক্তাদের। এসকল বিষয়গুলো নিয়ে পণ্য বিপণন করতে হয়। উদ্দীপকের মারুফাও তাই সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মহিলাদের কথা চিন্তা করে বিভিন্ন মানের শাড়ি বাজারে বিক্রয় করে। এতে ভোক্তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানেরও উন্নতি সাধিত হয়। তাই আমি মনে করি, ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলকটির ব্যবহার মিসেস মারুফার মুনাফা বৃদ্ধির কারণ।

৬. উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর :

অবস্থান চিত্রের লেখা
কেন্দ্র y
বৃত্তের উপরের বাম খণ্ড পণ্য
বৃত্তের উপরের ডান খণ্ড মূল্য
বৃত্তের নিচের বাম খণ্ড বণ্টন
বৃত্তের নিচের ডান খণ্ড x

চিত্র: বিপণন মিশ্রণ।

উত্তর যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো পণ্যের সমগ্র অসমজাতীয় বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কতিপয় বাজার বা উপবাজারে ভাগ করা হয়, তাকে বাজার বিভক্তিকরণ বলে।
উত্তর বাজার অংশের আয়তন ও ক্রেতার ক্রয়ক্ষমতা পরিমাপ করতে পারার মাত্রাকে পরিমাপযোগ্যতা বলে।
বাজার বিভক্তিকরণের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো পরিমাপযোগ্যতা। বাজার অংশের আয়তন, ক্রেতার ক্রয়ক্ষমতা এবং জীবনবৃত্তান্ত পরিমাপযোগ্য হতে পারে। এক্ষেত্রে যেসব বিষয় বাজার বিভক্তিকরণের সময় পরিমাপ করতে হবে সেগুলো হচ্ছে: বাজার অংশের আয়তন, ক্রেতার সংখ্যা, ক্রেতার জীবনবৃত্তান্তমূলক বৈশিষ্ট্য, ক্রেতার অবস্থান, ক্রেতার ক্রয়ক্ষমতা ইত্যাদি।
উত্তর উদ্দীপকের 'X' চিহ্নিত স্থানে বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি বসবে।
পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাদের অবহিত করে পণ্য ক্রয়ে তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। বর্তমান প্রতিযোগিতামূলক বিপণন পরিবেশে যথাসময়ে সঠিক প্রসার কৌশল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্যের চাহিদা সৃষ্টি, চাহিদা অব্যাহত রাখা এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রসার কার্যক্রম অন্যতম হাতিয়ার হিসেবে গণ্য হয়।
উদ্দীপকের চিত্রটি বিপণন মিশ্রণের। উক্ত মিশ্রণের চারটি উপাদান। এগুলো হচ্ছে: পণ্য, মূল্য, বণ্টন, প্রসার। উদ্দীপকের চিত্রের 'X' স্থানটি খালি। বিপণন মিশ্রণের ধারাবাহিকতা অনুযায়ী 'X' স্থানটিতে প্রসার রয়েছে, যা চিত্রে নেই। তাই বলা যায়, উদ্দীপকের 'X' চিহ্নিত স্থানে বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি বসবে।
উত্তর উদ্দীপকে 'Y' (অর্থাৎ ভোক্তাকে কেন্দ্র করে) কে কেন্দ্র করে বিপণন মিশ্রণের যাবতীয় কার্যাবলি পরিচালিত হয় বলে আমি মনে করি।
যারা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে ভোক্তা বলে। ভোক্তারা পণ্য ভোগ করে আর উপযোগ নিঃশেষ করে। তাই ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয়ক্ষমতা, ক্রয় অভ্যাস ইত্যাদির ভিত্তিতে বাজারজাতকরণ কার্যক্রম সম্পন্ন করতে হয়।
উদ্দীপকের চিত্রটি বিপণন মিশ্রণের। উক্ত মিশ্রণের চারটি উপাদান। এগুলো হচ্ছে: পণ্য, মূল্য, বণ্টন, প্রসার। উদ্দীপকের চিত্রের 'X' স্থানটি খালি। বিপণন মিশ্রণের ধারাবাহিকতা অনুযায়ী 'X' স্থানটিতে প্রসার রয়েছে, যা চিত্রে নেই। এক্ষেত্রে প্রসার উপাদানটি দিলেই বিপণন মিশ্রণের চিত্র পূর্ণ হয়।
উদ্দীপকের বিপণন মিশ্রণের সম্পূর্ণ কার্যটিই ভোক্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। তাই ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য বাজারজাতকরণের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়ন করতে হয়। এছাড়াও বাজারজাতকরণের ধারণা, বিপণন মিশ্রণ, বাজার বিভক্তিকরণ, বিপণন পদ্ধতির ধরন ইত্যাদি ভোক্তাদের সন্তুষ্ট করার ওপর গুরুত্ব দিয়ে নির্ধারণ করতে হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে 'Y' (অর্থাৎ ভোক্তাকে কেন্দ্র করে) কে কেন্দ্র করে বিপণন মিশ্রণের যাবতীয় কার্যাবলি পরিচালিত হয়।

৭. উদ্দীপক

মিসেস রীতা ঢাকার চকবাজার থেকে ঈদ উপলক্ষে ছেলের জন্য প্যান্ট এবং মেয়ের জন্য সালোয়ার কামিজ ক্রয় করেন। অপরদিকে মিসেস মিতা ঢাকার গাউছিয়া মার্কেট হতে থান কাপড় ক্রয় করে নিজস্ব কারখানায় বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের জন্য জামা-কাপড় তৈরি করে বিক্রয় করেন। তার উৎপাদিত পোশাকের মান উন্নত হওয়ায় দিন দিন বিক্রয়ের পরিমাণ বেড়ে যায়। এতে অল্পদিনেই তার প্রতিষ্ঠানের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে।
উত্তর যে সকল পণ্য ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে পণ্যের গুণাগুণ, সাইজ, ডিজাইন ইত্যাদি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে সেগুলোকে শপিং পণ্য বলে।
উত্তর আবেগের বশবর্তী হয়ে যেসকল পণ্য ক্রেতারা ক্রয় করে তাকে লোভনীয় পণ্য বলে।
লোভনীয় পণ্য ক্রয়ের জন্য ক্রেতারা কোনো পূর্বপরিকল্পনা গ্রহণ করে না। চলার পথে দৃষ্টি আকর্ষণপূর্বক হাঠাৎ করেই এ ধরনের পণ্য ক্রয়ের ইচ্ছা জাগ্রত হয় অথবা বিজ্ঞাপন দেখে ক্রেতাকে উক্ত পণ্য ক্রয়ে আকৃষ্ট করা হয়। যেমন: ম্যাগাজিন, পোস্টার, শিশুখেলনা, আইসক্রিম, চটপটি, বেলুন, ফুলদানি ইত্যাদি।
উত্তর উদ্দীপকে মিসেস রীতা ভোক্তাবাজারের সদস্য।
যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে। এই বাজার থেকে বিভিন্ন ব্যক্তি বা পরিবারের সদস্যগণ তাদের নিজস্ব প্রয়োজনের তাগিদে পণ্যদ্রব্য ও সেবাসমূহ ক্রয় করে থাকে। এছাড়াও এই বাজার থেকে যারা পণ্যদ্রব্য ও সেবা ক্রয় করে তারা চূড়ান্ত ভোগের জন্য ক্রয় করে।
উদ্দীপকের মিসেস রীতা ঢাকার চকবাজার থেকে ঈদ উপলক্ষ্যে ছেলের জন্য প্যান্ট এবং মেয়ের জন্য সালোয়ার কামিজ ক্রয় করেন। উক্ত ক্রয়কৃত পণ্যগুলো চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে; যা ভোক্তাবাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মিসেস রীতা ভোক্তাবাজারের সদস্য।
উত্তর মিসেস মিতা শিল্পবাজারের সদস্য; যা তার ব্যবসায়ের সফলতার অন্যতম কারণ।
যে বাজারের ক্রেতারা নিজেদের ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য না কিনে উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গড়ে ওঠে তাকে শিল্পবাজার বলে। ভোক্তাবাজারের তুলনায় শিল্পবাজারের ক্রেতারা সাধারণত অধিক পরিমাণে পণ্য ক্রয় করে থাকে। তবে এদের ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম হয়ে থাকে এবং একক প্রতি পণ্যের মূল্য বেশি হয়ে থাকে।
উদ্দীপকের মিসেস মিতা ঢাকার গাউছিয়া মার্কেট হতে থান কাপড় ক্রয় করে আনেন। অতঃপর তা দিয়ে নিজস্ব কারখানায় বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের জন্য জামাকাপড় তৈরি করে বিক্রয় করেন। তার উৎপাদিত পোশাকের মান উন্নত হওয়ায় দিন দিন বিক্রয়ের পরিমাণ বেড়ে যায়। এতে অল্পদিনেই তার প্রতিষ্ঠানের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে।
উদ্দীপকে মিসেস মিতার কার্যক্রম শিল্পবাজারের অন্তর্ভুক্ত। উক্ত বাজারের উৎপাদন প্রক্রিয়াকে সবসময় গতিশীল রাখতে হয় এবং যথাসময়ে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারে পণ্য সরবরাহ করতে হয়। এজন্য এরূপ বাজারের ক্রেতারা নির্দিষ্ট সময় পর পর বাজার থেকে কাঁচামাল ক্রয় করে এবং কাঁচামাল ক্রয়ের পূর্বে বিশেষজ্ঞের মতামত গ্রহণ করে। এতে উন্নতমানের পণ্য উৎপাদন করা সম্ভব হয়, যা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়ক। তাই আমি মনে করি, মিসেস মিতা শিল্পবাজারের মাধ্যমেই তার ব্যবসায়ে সফলতা অর্জন করেন।

৮. উদ্দীপক

সোহানা দেশের বাজারে বিদেশ থেকে আমদানি করা শ্যাম্পু বিক্রয় করেন। তিনি ক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা ধরে সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করেন। সম্প্রতি তিনি পাঁচটি শ্যাম্পু কিনলে একটি শ্যাম্পু ফ্রি- এই অফার প্রদান করেছেন। ফলে তার বিক্রয় ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
উত্তর কোনো পণ্য বা সেবা হতে প্রাপ্ত সুবিধার জন্য ভোক্তা যে পরিমাণ অর্থ প্রদান করে তাই মূল্য।
উত্তর স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসকল প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে।
বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম হচ্ছে বিক্রয় প্রসার। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, অনুগত ক্রেতাদেরকে পুরষ্কৃত করা, প্রতিযোগিতা মোকাবিলা, ক্রেতা আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। যার মাধ্যমে পণ্যের স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধি পায়। তাই বলা যায়, বিক্রয় প্রসারের উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধি।
উত্তর সোহানা মূল্য নির্ধারণের ব্যয়-যোগ মূল্য নির্ধারণ কৌশলটি ব্যবহার করেছেন।
উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করাকে ব্যয়-যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি বলে। মূল্য নির্ধারণের এটি অধিক প্রচলিত ও সহজতম পদ্ধতি। যেমন: একটি কোম্পানির উৎপাদিত পণ্যের মূল্য একক প্রতি ব্যয় ২২ টাকা। কোম্পানি একক প্রতি ৩ টাকা মুনাফা অর্জন করতে চাইলে নির্ধারিত মূল্য দাঁড়ায় (২২ + ৩) = ২৫ টাকা।
উদ্দীপকে সোহানা দেশের বাজারে বিদেশ থেকে আমদানি করা শ্যাম্পু বিক্রয় করেন। তিনি ক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা ধরে সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করেন। উক্ত মূল্য নির্ধারণ পদ্ধতিটি ব্যয়-যোগ মূল্য নির্ধারণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সোহানা মূল্য নির্ধারণের ব্যয়-যোগ মূল্য নির্ধারণ কৌশলটি ব্যবহার করেছেন।
উত্তর বিক্রয় বৃদ্ধির জন্য সোহানা কর্তৃক ভোক্তামুখী বিক্রয় প্রসারের প্রিমিয়াম হাতিয়ারটি ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।
কোনো নির্দিষ্ট পণ্য ক্রয়ে ভোক্তাদেরকে উৎসাহিত করার জন্য উক্ত পণ্য বা পণ্যের অংশবিশেষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রদান করাকে প্রিমিয়াম বলে। বিক্রয় বৃদ্ধির পাশাপাশি ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি, ক্রেতার কয়ের আগ্রহ সৃষ্টি, মন্দা মৌসুমে পণ্যের বিক্রয় ধরে রাখা, প্রতিযোগী পণ্যের তুলনায় বিক্রয় বৃদ্ধি ইত্যাদি উদ্দেশ্যে প্রিমিয়াম ব্যবহৃত হয়।
উদ্দীপকের সোহানা দেশের বাজারে বিদেশ থেকে আমদানি করা শ্যাম্পু বিক্রয় করেন। তিনি ক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা ধরে সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করেন। সম্প্রতি তিনি পাঁচটি শ্যাম্পু কিনলে একটি শ্যাম্পু ফ্রি-এই অফার প্রদান করেছেন। ফলে তার বিক্রয় ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যের তুলনায় বিক্রয় বৃদ্ধির জন্য প্রত্যেক প্রতিষ্ঠানই ভোক্তামুখী বিক্রয় প্রসারের বিভিন্ন হাতিয়ার ব্যবহার করেন। এই হাতিয়ারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রিমিয়াম। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির কৌশল হিসেবে এই প্রিমিয়াম পদ্ধতিটি ব্যবহার করে। এরূপ পদ্ধতিতে প্রতিষ্ঠানের পণ্যের প্রতি গ্রাহকের আগ্রহ সৃষ্টি হয়। এতে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, বিক্রয় বৃদ্ধির জন্য সোহানা কর্তৃক ভোক্তামুখী বিক্রয় প্রসারের প্রিমিয়াম হাতিয়ারটি ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।

৯. উদ্দীপক

জনাব মোহন ডায়াবেটিস রোগীদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ ধরনের একটি ঔষধ বিক্রয় করেন। ধীরে ধীরে পণ্যটি মানুষের কাছে পরিচিত হতে থাকে এবং বিক্রয় ও মুনাফা বাজারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান একই ধরনের পণ্য বাজারে নিয়ে আসায় তিনি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। ফলে ক্রেতার সমর্থন ধরে রাখায় বিজ্ঞাপন বাবদ প্রচুর অর্থ ব্যয় করতে হয়।
উত্তর যে সব পণ্য সম্পর্কে ক্রেতাদের কোনো পূর্বধারণা থাকে না এবং যা ক্রেতারা দেখেনি বা দেখলেও ক্রয়ের কথা ভাবেনি সে জাতীয় পণ্যকে অযাচিত পণ্য বলে।
উত্তর দ্রুত মূল্যে পরিশোধ, অধিক পরিমাণ ক্রয় এবং অমৌসুমে পণ্য ক্রয়ে আগ্রহী করার জন্য মূল্য সমন্বয় করাকে বাট্টা বলে। বাট্টা বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন- নগদ বাট্টা, পরিমাণ বাট্টা, কার্যভিত্তিক বাট্টা ও মৌসুমি বাট্টা। বিভিন্ন প্রকার বাট্টা ভোক্তাদেরকে বিভিন্নভাবে পণ্য ক্রয়ে উৎসাহিত করে। কারণ ক্রেতারা এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ ছাড় পায় অথবা পণ্য পরিমাণে বেশি পায়। তাই ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহী হয়।
উত্তর উদ্দীপকের জনাব মোহন ভোগ্যপণ্যের অন্তর্গত সুবিধা পণ্য বিক্রয় করেন।
যেসকল পণ্য ভোক্তারা নিকটবর্তী স্থান থেকে কম প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে ক্রয় করতে পারে, সেগুলোকে সুবিধা পণ্য বলে। এ ধরনের পণ্য ভোক্তারা সবসময় ক্রয় করে। যেমন: ব্রেড, বিস্কুট, চাল, ডাল, লবণ, মাছ, গোস্ত, ঔষধ ইত্যাদি। এসকল পণ্যের একক মূল্য কিছুটা কম হয়ে থাকে।
উদ্দীপকের জনাব মোহন ডায়াবেটিস রোগীদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ ধরনের একটি ঔষধ বিক্রয় করেন। ধীরে ধীরে পণ্যটি মানুষের কাছে পরিচিত হতে থাকে এবং বিক্রয় ও মুনাফা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ঔষধ জাতীয় পণ্য সুবিধা পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মোহন ভোগ্যপণ্যের অন্তর্গত সুবিধা পণ্য বিক্রয় করেন।
উত্তর পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরের সহায়তায় জনাব মোহন ব্যবসায়ে সফলতা অর্জন করেন।
যখন বাজারে পণ্যের পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং অনেকেই পণ্য ক্রয় করা শুরু করে সে সময়কালকে প্রবৃদ্ধি স্তর বলে। এ স্তরে পণ্যের পরিচিতি যেমন দ্রুত বৃদ্ধি পায়, তেমনি পণ্যের বিক্রয়ও দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। এমন পর্যায়ে বাজারে নতুন নতুন প্রতিযোগীর আগমন ঘটে।
উদ্দীপকের জনাব মোহন ডায়াবেটিস রোগীদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ ধরনের একটি ঔষধ বিক্রয় করেন। ধীরে ধীরে পণ্যটি মানুষের কাছে পরিচিত হতে থাকে এবং বিক্রয় ও মুনাফা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বর্তমানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান একই ধরনের পণ্য বাজারে নিয়ে আসায় তিনি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। ফলে ক্রেতাদের সমর্থন ধরে রাখার জন্য তাকে বিজ্ঞাপন বাবদ প্রচুর অর্থ ব্যয় করতে হয়।
উদ্দীপকের জনাব মোহন পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তর ব্যবহার করছেন। এরূপ স্তরে ব্যবসায়ীকে প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। উক্ত প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য তাই প্রচুর প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। এতে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানকে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করে।

১০. উদ্দীপক

জনাব তাহসিন একজন প্রসাধনী সামগ্রীর ব্যবসায়ী। তিনি তার পণ্যের প্রচারের জন্য এমন একটি মাধ্যম ব্যবহার করেন যেখানে শুধু পণ্যের নাম, গুণাগুণ এবং ব্যবহার বিধি উল্লেখ করা যায়। কিন্তু তার পরেও তিনি বিক্রয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হন। সম্প্রতি তিনি এমন একটি জনপ্রিয় বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেন যেখানে পণ্যের নাম, গুণাগুণ এবং ব্যবহারবিধি শুনানো এবং দেখানোও যায়। এতে স্বল্পসময়ে তার প্রসাধনী সামগ্রীর বিক্রয় ব্যাপকহারে বৃদ্ধি পায়।
উত্তর কোনো নির্দিষ্ট পণ্য ক্রয়ে ভোক্তাদেরকে উৎসাহিত করার জন্য উক্ত পণ্য বা পণ্যের অংশবিশেষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রদান করাকে প্রিমিয়াম বলে।
উত্তর দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌপথে বা জলবহুল এলাকায় দৃশ্যমান স্থানে এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে সাইনবোর্ড বা প্রচারপত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে।
বহিঃবিজ্ঞাপন হলো বিজ্ঞাপনের অত্যন্ত পুরাতন ও কার্যকর একটি মাধ্যম। এটি সাধারণত জনসাধারণের দৃষ্টিতে পড়ে এমন জায়গায় বড় দেয়াল বা দালানের ছাদে ছাপানো আকারে লাগানো হয়। অনেক ক্রেতার ক্ষেত্রে বিজ্ঞাপনের অন্যান্য মাধ্যম তথা টেলিভিশন, সংবাদপত্র, সাময়িকি ইত্যাদি দেখার সুযোগ হয় না। এমতাবস্থায় বহিঃবিজ্ঞাপন রাস্তায় চলাচলরত অবস্থায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং ক্রেতারা এর মাধ্যমে পণ্য সম্পর্কে ধারণা পান। এটি উন্মুক্ত অবস্থায় প্রচার করা হয় বিধায় একে উন্মুক্ত বিজ্ঞাপনও বলা হয়।
উত্তর উদ্দীপকে প্রাথমিক অবস্থায় জনাব তাহসিন বিজ্ঞাপনের লিফলেট বা প্রচারপত্র মাধ্যমটি ব্যবহার করেছেন।
পণ্যসামগ্রীর বৈশিষ্ট্য, গুণাগুণ, উপযোগিতা ইত্যাদি কাগজে ছাপিয়ে জনবহুল স্থানে লোক মারফত বিলি করা বা ডাকযোগে মানুষের নিকট প্রেরণ করাকে লিফলেট বলে। এমন বিজ্ঞাপনের মাধমে জনসাধারণ সহজেই পণ্য সম্বন্ধে ধারণা লাভ করতে পারে। বর্তমানে এমন বিজ্ঞাপন একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত বিজ্ঞাপন মাধ্যম।
উদ্দীপকের জনাব তাহসিন একটি প্রসাধনী সামগ্রীর ব্যবসায়ী। তিনি তার পণ্যের প্রচারের জন্য এমন একটি মাধ্যম ব্যবহার করেন যেখানে শুধু পণ্যের নাম, গুণাগুণ এবং ব্যবহারবিধি উল্লেখ করা যায়। উক্ত বৈশিষ্ট্যগুলো বিজ্ঞাপনের লিফলেট মাধ্যমের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে প্রাথমিক অবস্থায় জনাব তাহসিন বিজ্ঞাপনের লিফলেট বা প্রচারপত্র মাধ্যমটি ব্যবহার করেছেন।
উত্তর বিজ্ঞাপনের টেলিভিশন মাধ্যমটি নির্বাচনের কারণেই জনাব তাহসিন তার ব্যবসায়ে সফল হয়।
বিজ্ঞাপন হলো এমন একটি নৈর্ব্যক্তিক উপায় যা পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে অবহিত করে, আকৃষ্ট করে, প্রতিষ্ঠান এবং পণ্য ও সেবাসামগ্রীর ভাবমূর্তি তুলে ধরে এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। বিজ্ঞাপনের একটি শক্তিশালী মাধ্যম হলো টেলিভিশন। তবে টেলিভিশনে বিজ্ঞাপন প্রদান একটি ব্যয়বহুল মাধ্যম। টেলিভিশন বিজ্ঞাপনে চলমান চিত্র এবং কথা একই সঙ্গে দর্শকদের সম্মুখে উপস্থাপন করা যায়।
উদ্দীপকের জনাব তাহসিন একটি প্রসাধনী সামগ্রীর ব্যবসায়ী। তিনি তার পণ্যের প্রচারের জন্য এমন একটি মাধ্যম ব্যবহার করেন যেখানে শুধু পণ্যের নাম, গুণাগুণ এবং ব্যবহারবিধি উল্লেখ করা যায়। কিন্তু তাতেও বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়নি। এমতাবস্থায় তিনি এমন একটি জনপ্রিয় মাধ্যম ব্যবহার করেন যেখানে পণ্যের নাম, গুণাগুণ। এবং ব্যবহারবিধি শুনানো এবং দেখানো যায়। এতে অল্প সময়ের মধ্যেই তার প্রসাধনী সামগ্রীর বিক্রয় বৃদ্ধি পায়।
উদ্দীপকে জনাব তাহসিন পরবর্তীতে টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করছেন। সমগ্র বিশ্বজুড়ে দ্রুত পণ্য ও সেবা প্রচারে টেলিভিশন। বর্তমানকালে একটি অত্যন্ত সুপরিচিত ও কার্যকরী মাধ্যম। এর মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীর সামনে পণ্য বা সেবার আবেদন সহজে ও চমৎকাভাবে তুলে ধরা যায়। এতে বিজ্ঞাপন প্রদানের সাথে জড়িত প্রতিটি প্রতিষ্ঠানেরই বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, বিজ্ঞাপনের টেলিভিশন মাধ্যমটি নির্বাচনের কারণেই জনাব। তাহসিন তার ব্যবসায়ে সফল হন।

১১. উদ্দীপক

জনাব বেলায়েত খুলনা শহরে 'তাসমেরি বিউটি সোপ' নামে একটি কারখানা স্থাপন করেন। তার উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নত হওয়ার পরও এমন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেন যেখানে উৎপাদন খরচ এবং বিক্রয়মূল্য সর্বদা সমান হয়ে যায়। এতে মুনাফা না হওয়ায় তিনি ব্যাপকভাবে সাবানের প্রচারের জন্য শহরের বিভিন্ন ধরনের যানবাহনে পণ্যের নামসংবলিত বিজ্ঞাপনের ব্যবস্থা করেন।
ফলে বিক্রয় ও মুনাফা দুটোই বৃদ্ধি পায়।
উত্তর মৌসুম ছাড়া অন্য সময়ে পণ্য ক্রয়কারী ক্রেতাদের যে বাট্টা প্রদান করা হয় তাকে মৌসুমি বাট্টা বলে।
উত্তর অর্থ প্রদান ব্যতীত জনসমক্ষে পণ্য, সেবা বা ধারণার উপস্থাপন বা প্রতিষ্ঠানের পরিচিতি বা সুনাম তুলে ধরার জন্য গণমাধ্যমগুলোর সাহায্যে নৈর্ব্যক্তিক সংবাদ উপস্থাপনই হলো প্রচার।
বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় ও বিক্রয় প্রসারের ন্যায় প্রচারও বিপণন প্রসারের অন্যতম হাতিয়ার। পণ্য বা প্রতিষ্ঠানের তথ্যাদি প্রচারের জন্য প্রচারকারী মাধ্যমকে কোনো প্রকার অর্থ প্রদান করতে হয় না। প্রচার হলো অর্থবিহীন সংবাদ উপস্থাপন প্রক্রিয়া। এটি অর্থপ্রদত্ত নয় বলেই বলা হয়- 'প্রচার হলো অ-অর্থ প্রদত্ত প্রসার কৌশল।'
উত্তর উদ্দীপকে জনাব বেলায়েত মূল্য নির্ধারণের ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ কৌশল ব্যবহার করেন।
যে পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয় করলে কোনো লাভ বা ক্ষতি হয় না পণ্য উৎপাদনের সেই পরিমাণকে ভারসাম্য বিন্দু বলে। ভারসাম্য পরিমাণের চেয়ে বেশি বিক্রয় করলে প্রতিষ্ঠানের মুনাফা এবং কম বিক্রয় করলে লোকসান হয়। এ পদ্ধতিতে ভারসাম্য বিন্দুর ওপর ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়।
উদ্দীপকে জনাব বেলায়েত খুলনা শহরে 'তাসমেরি বিউটি সোপ' নামে একটি কারখানা স্থাপন করেন। তার উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নত হওয়ার পরও এমন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেন যেখানে উৎপাদন খরচ ও বিক্রয়মূল্য সর্বদা সমান হয়ে থাকে। এমন মূল্য নির্ধারণ পদ্ধতিটি ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব বেলায়েত মূল্য নির্ধারণের ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ কৌশল ব্যবহার করেন।
উত্তর বিজ্ঞাপনের ট্রানজিট বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করে জনাব বেলায়েত হোসেন তার ব্যবসায়ে সফলতা অর্জন করেন।
ট্রেন, বাস, লঞ্চসহ অন্যান্য যানবাহনের মাধ্যমে যে সকল বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে ট্রানজিট বিজ্ঞাপন বলে। বড় বড় শহরে চলাচলকারী যাত্রীবহনকারী বাস এবং পণ্য পরিবহনরত ট্রাক, লরি ইত্যাদির গায়ে লিখে ট্রানজিট বিজ্ঞাপন প্রদান করা হয়। আবার নদীপথে চলাচলরত লঞ্চ, স্টিমার ও কার্গোতেও এরূপ বিজ্ঞাপন চোখে পড়ে।
উদ্দীপকে জনাব বেলায়েত খুলনা শহরে 'তাসমেরি বিউটি সোপ' নামে একটি কারখানা স্থাপন করেন। তার উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নত হওয়ার পরও এমন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেন যেখানে উৎপাদন খরচ ও বিক্রয়মূল্য সর্বদা সমান হয়ে থাকে। এতে মুনাফা না হওয়ায় তিনি ব্যাপকভাবে সাবানের প্রচারের জন্য শহরের বিভিন্ন ধরনের যানবাহনে পণ্যের নাম সংবলিত বিজ্ঞাপনের ব্যবস্থা করেন। এর ফলে বিক্রয় ও মুনাফা দুটোই বৃদ্ধি পায়।
উদ্দীপকের বেলায়েত ট্রানজিট বিজ্ঞাপন পদ্ধতি ব্যবহার করেন। এতে তুলনামূলকভাবে খরচ কম হয় এবং অনেকেরই মন আকৃষ্ট করতে সক্ষম হয়। কোনো কোনো কোম্পানি তাদের নিজস্ব পরিবহন ভ্যানে এ ধরনের বিজ্ঞাপন প্রদান করে থাকে। এরূপ বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করে পণ্যের বিক্রয় বৃদ্ধি করা। তাই আমি মনে করি, বিজ্ঞাপনের ট্রানজিট বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করে জনাব বেলায়েত হোসেন তার ব্যবসায়ে সফলতা অর্জন করেন।