১. উদ্দীপক
উদ্দীপকে রূপা পরিবহনের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
প্রতিযোগীর চেয়ে উন্নততর উপায়ে পণ্য উৎপাদনের 'পাশাপাশি সমাজের জন্য কল্যাণকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনে গুরুত্ব দেওয়ার সময়কালকেই সামাজিক বিপণন যুগ বলে। এ সময়েই বিপণনকারী প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের মানুষের কল্যাণের প্রতি নজর দিতে থাকে। এ লক্ষ্যে বিপণনকারীরা জনহিতকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ রক্ষা, আইন ও সামাজিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেয়।
উদ্দীপকে 'রূপা পরিবহন' যশোরের বেনাপোল হতে ঢাকা পর্যন্ত নিজস্ব বাসের মাধ্যমে যাত্রীসেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি সমাজের কল্যাণের জন্য জনহিতকর ও পরিবেশবান্ধব বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে থাকে। রূপা পরিবহনের এমন কার্যক্রম বিপণনের সামাজিক বিপণন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে রূপা পরিবহনের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
উদ্দীপকের 'কনা পরিবহন' বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি বিবেচনা করে সফলতা অর্জন করে।
বিপণন কার্যক্রমে ব্যবস্থাপকীয় পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যবহৃত হয় বলে বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলে। অর্থাৎ বিপণনের প্রতিটি স্তরেই পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, কর্মী নিয়োগ, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে হয়। এসমস্ত কার্যক্রমগুলো ব্যবস্থাপকীয় কার্যক্রমের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে 'কন্য পরিবহন' উত্তরবঙ্গ হতে ঢাকায় বাস সার্ভিস পরিচালনা করে। তারা তাদের প্রাতিষ্ঠানিক কার্য পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন, প্রেষণা এবং নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেয়। এতে 'কনা পরিবহন' ব্যাপক সফলতা লাভ করে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের কার্য পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন, প্রেষণা এবং নিয়ন্ত্রণ কাজের ওপর গুরুত্ব দেয়। প্রতিটি প্রতিষ্ঠানকেই তাদের বিপণনকার্য সঠিকভাবে সম্পন্ন করার জন্য ব্যবস্থাপনার এই কাজগুলোর প্রতি গুরুত্ব দিতে হয়। কারণ ব্যবস্থাপনার এই কাজগুলো ব্যতীত' বিপণন কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এর ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করা যায়। ফলে প্রতিষ্ঠান সহজেই সফলতা অর্জন করতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকের 'কনা পরিবহন' বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি বিবেচনা করে সফলতা অর্জন করে।
২. উদ্দীপক
উৎপাদনকারীর নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্যসামগ্রী ক্রেতা-ভোগকারীর নিকট পৌঁছাতে যে সমস্ত কার্যক্রম সম্পাদন করা হয় তাকে বিপণন বলে।
পৃথিবীর সকল দেশে সব ধরনের পণ্য উৎপাদিত হয় না। এক্ষেত্রে যেসব দেশে বেশি উৎপাদন হয় ঐ দেশগুলো তাদের বর্ধিত পণ্য অন্য দেশে রপ্তানি করে। আবার যে দেশে উৎপাদন হয় না বা কম উৎপাদন হয় তারা তাদের চাহিদা পূরণে অন্য দেশ হতে আমদানি করে। এমন আমদানি রপ্তানির কাজগুলো সম্পাদনে বিপণন সহায়তা করে। এভাবেই বিপণন দেশের উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করে আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ ঘটায় এবং বৈদেশিক মুদ্রা অর্জনে দেশকে সহায়তা করে।
জনাব রহমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।
ভোক্তার রুচি, পছন্দ ও চাহিদা বিবেচনা করে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য প্রদান করাকে ভোক্তামুখী প্রক্রিয়া বলে। বিপণনের যাবতীয় কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই আধুনিক বিপণনকারীরা মনে করে ভোক্তাই রাজা। এ ধারণার ওপর ভিত্তি করেই বিপণনকারীরা ভোক্তাদের প্রয়োজন, অভাব ও চাহিদা শনাক্ত করে তা যথাযথভাবে পূরণের চেষ্টা চালানো হয়।
উদ্দীপকে জনাব রহমান 'খামার বাড়ি' নামে একটি রেস্টুরেন্ট ব্যবসায় স্থাপন করেন। প্রতিষ্ঠানটি সরাসরি কৃষকদের নিকট থেকে তাজা শাক-সবজি এবং খামারিদের কাছ থেকে মাছ, মুরগি সংগ্রহ করে মানসম্মত খাদ্য প্রস্তুতপূর্বক অপেক্ষাকৃত কম মূল্যে ক্রেতাদেরকে পরিবেশন করে। ফলে ক্রেতাসন্তুষ্টি অর্জিত হয়। জনাব রহমানের এধরনের কার্যক্রম সম্পূর্ণ ভোক্তাকেন্দ্রিক, যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রহমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।
ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম চালানোর সময়কালকেই মোবাইল মার্কেটিং যুগ বলে। ২০০০ সালের পর থেকে এ যুগের সূচনা হলেও আমাদের দেশে ২০১০ সালের পর থেকে বিপণনকারীরা ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন: Online marketing, Facebook, Twitter, Yahoo, Google, Skype, Whatsapp, Mobile SMS ব্যবহার করে পণ্য ও সেবার প্রচার করতে থাকে।
উদ্দীপকে জনাব কাশেম 'পানামা ফুড' নামে একটি রেস্টুরেন্ট ব্যবসায় স্থাপন করেন। পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটি Facebook, Youtube এবং অনলাইন ডেলিভারি সার্ভিস চালু করেন। বছর শেষে দেখা যায় 'পানামা ফুড' এর বিক্রয় ও মুনাফার পরিমাণ তুলনামূলকভাবে বেশি। ফলে জনাব কাশেম ব্যবসায় সম্প্রসারণের কথা ভাবছেন।
উদ্দীপকে জনাব কাশেম মোবাইল মার্কেটিং যুগ কার্যক্রম গ্রহণ করেছেন। এরূপ কার্যক্রম গ্রহণের মাধ্যমে তিনি অল্প কিছু দিনের মধ্যেই বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হন। কারণ এর মাধ্যমে তিনি ক্রেতাদের রুচি চাহিদা ও পছন্দ ইত্যাদি সম্পর্কে প্রতিনিয়ত অবগত হওয়ার পাশাপাশি প্রতিযোগীর অবস্থান সম্পর্কে জানতে পারেন। এমতাবস্থায় তিনি প্রতিযোগীর সাথে পাল্লা দিয়ে বাজারে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসেন। তাই আমি মনে করি, বিপণন ক্রমবিকাশের মোবাইল মার্কেটিং যুগ বিবেচনা করে জনাব কাশেমের ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকতা রয়েছে।
৩. উদ্দীপক
সামগ্রিক বাজারকে ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে।
বাজারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যই মূলত বাজার বিভক্তিকরণ করা হয়। এরূপ বিভক্তিকরণের মাধ্যমে সকল শ্রেণির ক্রেতাকেই গুরুত্ব দেওয়া হয়। আবার বৈসাদৃশ্যপূর্ণ সামগ্রিক বাজারে সঠিক কৌশল গ্রহণের জন্য বাজারকে বিভিন্ন উপ-বাজারে বিভক্ত করা হয়। এরূপ উপবাজারকে কেন্দ্র করে সঠিক বিপণন কৌশল নির্ধারণ করা সহজ হয়।
জনাব হালিম প্রাথমিক পর্যায়ে ভোক্তাবাজার বিভক্তিকরণের জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ চলক ব্যবহার করেছেন।
যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে। এই বাজার বিভক্তিকরণের অন্যতম একটি ভিত্তি হচ্ছে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চলকের (যেমন: বয়স, আয়, লিঙ্গ, পারিবারিক জীবনচক্র) ওপর ভিত্তি করে জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তিকরণ করা হয়।
উদ্দীপকে জনাব হালিম বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী উৎপাদন করে দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করেন। তিনি পণ্যসামগ্রী উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের বয়স, ধর্ম ও আয় বিবেচনা করে বাজারকে ভাগ করেন। উক্ত বিভক্তিকরণটি জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হালিম প্রাথমিক পর্যায়ে ভোক্তা বাজার বিভক্তিকরণের জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ চলক ব্যবহার করেছেন।
ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করে জনাব হালিম তার ব্যবসায়ের সমস্যা সমাধান করতে পারে।
কোনো একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলে। যেমন: সামাজিক শ্রেণি, জীবনধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব, মূল্যবোধ ইত্যাদির ভিত্তিতে ভাগ করা। এক্ষেত্রে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করা সামাজিক শ্রেণির অন্তর্ভুক্ত।
উদ্দীপকে জনাব হালিম বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী উৎপাদন করে দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করে। তিনি পণ্যসামগ্রী উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের বয়স, ধর্ম ও আয় বিবেচনা করে বাজারকে ভাগ করেন। দীর্ঘদিন ধরে ব্যবসায় পরিচালনা করে আসলেও বর্তমানে সমাজের মানুষের শ্রেণিভেদ, জীবন-ধাঁচ ও ব্যক্তিত্বের পার্থক্য বেড়ে যাওয়ায় তার প্রতিষ্ঠানের পণ্য বহুল পরিমাণে অবিক্রীত থেকে যায়। ফলে তিনি চলতি বছর ব্যাপক লোকসানের সম্মুখীন হন। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।
একটি সমাজে বিভিন্ন শ্রেণির মানুষ বসবাস করে। তাদের আয়, ব্যয় করার মানসিকতা, জীবনধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব' এক রকম নয়। তাই একজন ব্যবসায়ীকে পণ্য বিপণনের পূর্বে ভোক্তাদের এসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে পণ্য বিপণন করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি সমাজের মানুষের শ্রেণিভেদ, জীবন-ধাঁচ ও ব্যক্তিত্বের কথা চিন্তা না করে তাদের বিপণন কার্যক্রম পরিচালনা করেছে। এতে তারা বেশ লোকসানের সম্মুখীন হয়। তাই আমি মনে করি, ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করে জনাব হালিম তার ব্যবসায়ের এই সমস্যাগুলোর সমাধান করতে পারে।
৪. উদ্দীপক
বাজার অংশের আয়তন ও ক্রেতার ক্রয়ক্ষমতা পরিমাপ করতে পারার মাত্রাকে পরিমাপযোগ্যতা বলে।
বাজার বিভক্তিকরণের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো পরিমাপযোগ্যতা। বাজার অংশের আয়তন, ক্রেতার ক্রয়ক্ষমতা এবং জীবনবৃত্তান্ত পরিমাপযোগ্য হতে পারে। এক্ষেত্রে যেসব বিষয় বাজার বিভক্তিকরণের সময় পরিমাপ করতে হবে সেগুলো হচ্ছে: বাজার অংশের আয়তন, ক্রেতার সংখ্যা, ক্রেতার জীবনবৃত্তান্তমূলক বৈশিষ্ট্য, ক্রেতার অবস্থান, ক্রেতার ক্রয় ক্ষমতা ইত্যাদি।
যেসব প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে বা শিল্পকারখানায়। ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে শিল্পবাজার বলে। এ 'ধরনের বাজারকে আবার উৎপাদকের বাজারও বলা হয়। ভোক্তাবাজারের তুলনায় শিল্পবাজারের ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম হয়ে থাকে। তবে এদের সংখ্যা কম হলেও এরা অধিক পরিমাণে পণ্য ক্রয় করে থাকে। যেমন: পাটকল, চিনিকল, কাগজকল ইত্যাদি। উদ্দীপকে জনাব হাসিব ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। তিনি পণ্যসামগ্রী উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ জার্মানি থেকে আমদানি করেন। তার প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় ক্রেতারা ক্রয়পূর্বক ব্যবহার করে বেশ সন্তুষ্ট। উক্ত গার্মেন্টস উৎপাদন কাজের সাথে জড়িত, যা শিল্পবাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হাসিবের প্রতিষ্ঠানটি শিল্পবাজারের অন্তর্ভুক্ত।
ভোক্তাবাজার বিভক্তিকরণের ভৌগোলিক বিভক্তিকরণ চলক বিবেচনাপূর্বক জনাব হাসিবের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।
বিভিন্ন ধরনের ভৌগোলিক একক যেমন: বিশ্ব বা দেশীয় অঞ্চল, শহর বা নগরের আয়তন, ঘনত্ব, আবহাওয়া, জলবায়ু ইত্যাদির ভিত্তিতে বাজার ভাগ করাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে। সাধারণত ভৌগোলিক কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চল বা শহরের ভোক্তাদের বুচি, পছন্দ, চাহিদা, ক্রয়ক্ষমতা একরকম হয় না; যে কারণে ভৌগোলিক বিভক্তিকরণের প্রয়োজন দেখা দেয়। এরূপ বিভক্তিকরণের মাধ্যমে ভোক্তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়।
উদ্দীপকে জনাব হাসিব ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। তার প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় ক্রেতারা ক্রয়পূর্বক ব্যবহার করে বেশ সন্তুষ্ট। বর্তমানে দেশীয় বাজারে তার প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই তিনি দেশের বিভিন্ন শহরের আয়তন, জলবায়ু অঞ্চল এবং বিভাগীয় শহর বিবেচনা করে পণ্য উৎপাদন ও বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি আশা করছেন এরূপ বিভাজনের মাধ্যমে বিক্রয়ের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং প্রচুর লাভবান হবেন।
ভৌগোলিক বিভক্তিকরণের কারণ হচ্ছে বিশ্বের প্রতিটি অঞ্চল বা শহরের ভোক্তাদের রুচি, চাহিদা, ক্রয়ক্ষমতা এক নয়। ফলে তাদের পণ্য ক্রয়ের ধরনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই বাজারকে এরূপ বিভক্তিকরণের মাধ্যমে ভাগ করলে প্রত্যেকেই তার নিজ নিজ রুচি, চাহিদা ও ক্রয়ক্ষমতা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় দিন দিন বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, ভোক্তাবাজার বিভক্তিকরণের ভৌগোলিক বিভক্তিকরণ চলক বিবেচনাপূর্বক জনাব হাসিবের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।
৫. উদ্দীপক
অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করাকে বিক্রয় বলে। পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। উৎপাদক বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য উৎপাদন করে। পণ্য ভোগের ক্ষেত্রে আরেকটি অন্যতম বাধা হলো মালিকানায় অংশগ্রহণ। এরূপ বাধা দূর করার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। বিক্রয়ের মাধ্যমে বিক্রেতা অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা ক্রেতাকে হস্তান্তর করে। যা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে।
উদ্দীপকে জনাব শাহজাহান প্রাথমিক পর্যায়ে স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।
কোনো দ্রব্য একস্থান হতে অন্যস্থানে স্থানান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহন একস্থান হতে অন্যস্থানে পণ্য সরবরাহের মাধ্যমে এ ধরনের উপযোগ সৃষ্টি করে। সাধারণত উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে পণ্য সরবরাহ করা হয়। এর ফলে জনগণ সুলভ মূল্যে পণ্য ভোগ বা ব্যবহার করতে পারে
উদ্দীপকে জনাব শাহজাহান একজন আলু ব্যবসায়ী। তিনি একটি নির্দিষ্ট মৌসুমে মুন্সিগঞ্জের আলু নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকায় তার দোকানঘরে সরবরাহ করেন। জনাব শাহজাহানের এমন কার্যক্রম স্থানগত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব শাহজাহান প্রাথমিক পর্যায়ে স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন ।
তার এমন ভাবনার যৌক্তিকতা রয়েছে।
উৎপাদনের পর থেকে শুরু করে বিক্রয় বা ভোগের পূর্ব পর্যন্ত পণ্য সংরক্ষণ করাকে গুদামজাতকরণ বলে। পণ্যের উৎপাদন সময় এবং বিক্রয় সময়ের মধ্যবর্তী সময়ে বিভিন্ন ধরনের ঝুঁকি (যেমন: সময়গত প্রতিবন্ধকতা, পণ্য মানের অবনতি, মূল্য উঠা-নামা ইত্যাদি) বিদ্যমান। এরূপ পরিস্থিতিতে পণ্যকে সুপরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে এর সাথে জড়িত প্রায় সব ধরনের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা সম্ভবপর হয়।
উদ্দীপকে জনাব শাহজাহান একজন আলু ব্যবসায়ী। তিনি একটি নির্দিষ্ট মৌসুমে মুন্সিগঞ্জের আলু নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকায় তার দোকানঘরে সরবরাহ করেন। কিন্তু গত বছর পর্যাপ্ত মূল্য না পাওয়ায় তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। তাই চলতি বছরে তিনি একটি সংরক্ষণাগার স্থাপন করে মূল্য বৃদ্ধি পেলে আলু বিক্রয় করার। কথা ভাবছেন।
উৎপাদন ও চূড়ান্ত বিক্রয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্য ধরে রাখার জন্য গুদামজাতকরণ ব্যবস্থার প্রয়োজন হয়। এতে দীর্ঘদিন পণ্য সংরক্ষণ করে রাখা যায়। ফলে সুবিধামতো সময়ে অধিক দামে পণ্য বিক্রয় করা যায়। কিন্তু জনাব শাহজাহানের সংরক্ষণের মতো কোনো ব্যবস্থা না থাকায় কম দামে আলু বিক্রয় করে ক্ষতির সম্মুখীন হন। তাই তিনি আলু সংরক্ষণের কথা ভাবছেন এবং চিন্তা করছেন দাম বৃদ্ধি পেলে আলু বিক্রয় করবেন। তাই আমি মনে করি, জনাব শাহজাহানের বিপণনের গুদামজাতকরণের কথা চিন্তা করার যৌক্তিকতা রয়েছে।
৬. উদ্দীপক
পণ্যের আবরণ বা ধারককে মোড়ক বলে। মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন এবং পণ্যের গায়ে তা লাগানোর কাজই হলো মোড়কিকরণ। ক্রেতাকে তথ্য প্রদান ও ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কিকরণ করা হয়। এছাড়াও পণ্যের গুণগতমান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য মোড়কিকরণ গুরুত্বপূর্ণ। এরূপ মোড়কের কারণে পণ্যকে একস্থান হতে অন্যস্থানে নিরাপদে আনা-নেওয়া করা যায়। তাই পণ্যের নিরাপত্তার জন্য মোড়কিকরণ প্রয়োজন।
পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভকরে। প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। এটি একধরনের শারীরিক কাজ।
উদ্দীপকে জনাব হারুন একজন মশলাসামগ্রী বিক্রেতা। তিনি বড়, মাঝারি ও ছোট এই তিন ধরনের কোটায় ভরে বিভিন্ন ধরনের মশলা বিক্রয় করেন। মশলাকে বিভিন্ন সাইজের কৌটায় ভাগ করা বিপণনের।। পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হারুন বিভিন্ন কৌটায় মশলা বিক্রয়ের ফলে বিপণনের পর্যায়িতকরণ কাজ সম্পন্ন হয়।
পণ্য বা সেবা বিক্রয়ের জন্য বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশ্যে প্রচারিত শব্দমালা বা প্রতীককেই বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা এবং একধরনের নৈর্ব্যক্তিক (ব্যক্তি বা উৎপাদনকারী নিজে উপস্থিত না থাকা) উপস্থাপনা। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মাধ্যমে ক্রেতাদের মাঝে পণ্যের চাহিদা সৃষ্টি হয়।
উদ্দীপকে জনাব হারুন একজন মশলাসামগ্রী বিক্রেতা। তিনি বড়, মাঝারি ও ছোট এই তিন ধরনের কৌটায় ভরে বিভিন্ন ধরনের মশলা বিক্রয় করেন। কিন্তু এরপরও আশানুরূপ বিক্রয় হয় না। এমতাবস্থায় তিনি বেশি বিক্রয়ের জন্য স্থানীয় পত্রিকায় মশলা সামগ্রীর বিভিন্ন তথ্য প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। উদ্দীপকের জনাব হারুনও তাই এই পদ্ধতির মাধ্যমে মশলার বিক্রয় বৃদ্ধি করতে চাচ্ছেন। এতে আশা করা যায় তার বিক্রয় আশানুরূপ বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি, জনাব হারুন কর্তৃক বিপণনের বিজ্ঞাপন প্রদান সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।
৭. উদ্দীপক
বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় ও বিক্রয় প্রসারের ন্যায় প্রচারও বিপণন প্রসারের অন্যতম হাতিয়ার। পণ্য বা প্রতিষ্ঠানের তথ্যাদি- প্রচারের জন্য প্রচারকারী মাধ্যমকে কোনো প্রকার অর্থ প্রদান করতে হয় না। প্রচার হলো অর্থবিহীন সংবাদ উপস্থাপন প্রক্রিয়া। এটি অর্থপ্রদত্ত নয় বলেই বলা হয়- 'প্রচার হলো অ-অর্থপ্রদত্ত প্রসার কৌশল।
দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌ-পথের আশেপাশের দৃশ্যমান স্থানে, বাণিজ্যিক এলাকায় অথবা শহরের ব্যস্ততম ও জনবহুল এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে বিরাট আকৃতির সাইনবোর্ড বা প্রচারপত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে। শহরায়ন প্রক্রিয়া বৃদ্ধির সাথে সাথে বহিঃবিজ্ঞাপনের গুরুত্ব ও ব্যবহার বেড়ে চলেছে।
উদ্দীপকের শ্রাবণ রাজশাহীতে একটি উৎপাদন প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটিতে কলম, চাবির রিং, পেপার ওয়েট, শপিং ব্যাগ ও ফুলদানি প্রস্তুত করা হয়। অতঃপর সেগুলো নিজস্ব দোকানের মাধ্যমে বিক্রয় করা হয়। এসব পণ্যের ব্যাপক পরিচিতির জন্য তিনি। শহরের প্রধান প্রধান সড়কের পাশে সাইনবোর্ড স্থাপন করেন। ফলে ক্রেতারা বিজ্ঞাপিত পণ্য সম্পর্কে জানতে পারে এবং ক্রয়ে আগ্রহী হয়। বিজ্ঞাপনের উক্ত বৈশিষ্ট্যটি বহিঃবিজ্ঞাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, শ্রাবণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে বহিঃবিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেন।
সাম্প্রতিক বিষয়াবলি বা সাহিত্য বা অন্যকোনো বিষয় নিয়ে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে বা পনেরো দিন পর পর বা প্রতি মাসে বা প্রতিবছরে বই আকারে যা প্রকাশ করা হয় তাকে সাময়িকী বলে। বিজ্ঞাপনের জন্য সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, বাৎসরিক সাময়িকী অত্যন্ত ভালো মাধ্যম। উন্নতমানের কাগজে মুদ্রণ ও রংবেরঙের চিত্রের মাধ্যমে এক্ষেত্রে বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলা যায়। এর স্থায়িত্ব সংবাদপত্র অপেক্ষা বেশি।
উদ্দীপকে নিশি রূপচর্চা বিষয়ক বিভিন্ন সামগ্রী বিক্রয় করেন। তিনি শহরের মহিলাদেরকে টার্গেট কাস্টমার নির্ধারণ করে স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সফল হতে পারেননি। তাই তিনি এসব সামগ্রী সম্পর্কে অভীষ্ট ক্রেতাদের নিকট বার্তা পৌঁছানোর জন্য বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে 'রান্না ও রূপচর্চা বিষয়ক ম্যাগাজিন' ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। উদ্দীপকের নিশিও তাই অভীষ্ট ক্রেতাদের নিকট বার্তা পৌঁছানোর জন্য বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে 'রান্না ও রূপচর্চা বিষয়ক ম্যাগাজিন' অর্থাৎ সাময়িকী ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে তার বিক্রয় বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
৮. উদ্দীপক
বিজ্ঞাপনের জন্য বর্তমানে উন্নত ও অনুন্নত প্রায় সকল দেশেই রেডিও একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে পরিচিত। কারণ রেডিওতে পণ্য সম্বন্ধে সংক্ষিপ্ত বার্তা অত্যন্ত চমৎকারভাবে জনগণের মাঝে তুলে ধরা হয়। সমাজের শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে সংবাদ পৌছানোর জন্য এমন বিজ্ঞাপন খুবই কার্যকরী। বিশেষ করে অশিক্ষিত মানুষের কাছে এর কার্যকারিতা সবচেয়ে বেশি। কারণ রেডিও বিজ্ঞাপন কণ্ঠের মাধ্যমে দেওয়া হয়। এর ফলে অশিক্ষিত মানুষ তা শুনে সহজেই বুঝতে পারে।
প্রতিষ্ঠান কর্তৃক প্রচলিত মূল্য অপেক্ষা কিছুটা মূল্যছাড় দিয়ে নির্দিষ্ট মেয়াদের জন্য কুপন প্রদান করাকে মূল্য হ্রাস কুপন বলে। এমন কুপন পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। এক্ষেত্রে পণ্যের। উৎপাদক সংবাদপত্র বা ম্যাগাজিনে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে কুপন প্রদান করে। অতঃপর ক্রেতারা কুপন জমা দিয়ে কুপনে উল্লিখিত কম মূল্যে পণ্য সংগ্রহ করে।
উদ্দীপকে জনাব হানিফ সিলেটে একটি চা উৎপাদন ও প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটির উৎপাদিত চা এর মান যথেষ্ট ভালো। দেশের বিভিন্ন অঞ্চলে চা এর বিক্রয় বৃদ্ধির জন্য পত্রিকায় কুপন ছাপিয়ে দেয় যা কেটে দোকানে নিয়ে গেলে পণ্যের ওপর ১০% মূল্যছাড় পাওয়া যায়। বিক্রয় বৃদ্ধির জন্য জনাব হানিফের এমন পদ্ধতিটি ভোক্তামুখী বিক্রয় প্রসারের মূল্য হ্রাস কুপন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। জনাব হানিফ ভোক্তামুখী বিক্রয় প্রসারের মূল্য হ্রাস কুপন কৌশলটি অনুসরণ করেন।
জনাব হানিফ কর্তৃক টেলিভিশন বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহারের সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।
বিজ্ঞাপন হলো এমন একটি নৈর্ব্যক্তিক উপায় যা পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে অবহিত করে, আকৃষ্ট করে, প্রতিষ্ঠান এবং পণ্য ও সেবাসামগ্রীর ভাবমূর্তি তুলে ধরে এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। বিজ্ঞাপনের একটি শক্তিশালী মাধ্যম হলো টেলিভিশন। তবে টেলিভিশনে বিজ্ঞাপন প্রদান একটি ব্যয়বহুল মাধ্যম। টেলিভিশন বিজ্ঞাপনে চলমান চিত্র এবং কথা একই সঙ্গে দর্শকদের সম্মুখে উপস্থাপন করা যায়।
উদ্দীপকে জনাব হানিফ সিলেটে একটি চা উৎপাদন ও প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি ভোক্তামুখী বিক্রয় প্রসারের মূল্য হ্রাস কুপন কৌশল ব্যবহার করেন। কিন্তু এতে কাঙ্ক্ষিত পরিমাণ বিক্রয় বৃদ্ধি পায়নি। এমতাবস্থায় তিনি বিজ্ঞাপনের মাধ্যম পরিবর্তন করে এমন একটি মাধ্যম নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন যেন পণ্যের নাম, গুণাগুণ এবং ব্যবহারবিধি শোনার পাশাপাশি দেখতেও পারে। এক্ষেত্রে ব্যয় বেশি হলেও তিনি প্রচুর মুনাফা অর্জনে সক্ষম হবেন বলে মনে করছেন।
উদ্দীপকে জনাব হানিফ পরবর্তীতে টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। সমগ্র বিশ্বজুড়ে দ্রুত পণ্য ও সেবা প্রচারে টেলিভিশন বর্তমানকালে একটি অত্যন্ত সুপরিচিত ও কার্যকরী মাধ্যম। এর মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীর সামনে পণ্য বা সেবার আবেদন সহজে ও চমৎকারভাবে তুলে ধরা যায়। এতে বিজ্ঞাপন প্রদানের সাথে জড়িত প্রতিটি প্রতিষ্ঠানেরই বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, জনাব হানিফ কর্তৃক টেলিভিশন বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহারের সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।
৯. উদ্দীপক
যখন বাজারে পণ্যের পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং অনেকেই পণ্য ক্রয় করা শুরু করে সে সময়কালকে প্রবৃদ্ধি স্তর বলে।
ব্যাপক পরিচিতি এবং সুনামের কারণে প্রবৃদ্ধি স্তরে পণ্যের পরিচিতি যেমন দ্রুত বৃদ্ধি পায়, তেমনি পণ্যের বিক্রয়ও দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়, সাথে সাথে মুনাফাও বাড়ে। এমতাবস্থায় বাজারে নতুন নতুন প্রতিযোগীর আগমন ঘটে। তারাও পুরাতন প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রতিযোগী ভাবে। যে কারণে নতুন প্রতিষ্ঠানগুলোও উচ্চ মুনাফা আশা করে। এসব কারণেই প্রবৃদ্ধি স্তরে পণ্যের উচ্চ মুনাফা প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ করে।
উদ্দীপকে 'ঝিলিক' প্রতিষ্ঠানটি ব্যয়-যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে।
উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করাকে ব্যয়-যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি বলে। মূল্য নির্ধারণের এটি অধিক প্রচলিত ও সহজতম পদ্ধতি। যেমন: একটি কোম্পানির উৎপাদিত পণ্যের মূল্য এককপ্রতি ব্যয় ২২ টাকা। কোম্পানি এককপ্রতি ৩ টাকা মুনাফা অর্জন করতে চাইলে নির্ধারিত মূল্য দাঁড়ায় (২২+৩) = ২৫ টাকা।
উদ্দীপকে 'ঝিলিক' একটি মোবাইল উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উৎপাদন ও ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা ধরে বিক্রয়মূল্য নির্ধারণ করে। উক্ত মূল্য নির্ধারণ পদ্ধতিটি ব্যয়-যোগ মূল্য নির্ধারণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'ঝিলিক' - প্রতিষ্ঠানটি ব্যয়-যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে।
প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির অনুসরণই চার্জার ফ্যানের চাহিদা বৃদ্ধির মূল কারণ।
প্রতিযোগীদের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করাকে প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ বলে। এক্ষেত্রে মূল্যকে গ্রহণযোগ্য, আকর্ষণীয় ও কার্যকর করার চেষ্টা করা হয়। সাধারণত বাজারে টিকে থাকা কিংবা অধিক বিক্রি করে অধিক পরিমাণে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রতিযোগীদের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করে থাকে।
উদ্দীপকে 'রূপক' একটি চার্জার ফ্যান উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাজারের অন্যান্য প্রতিযোগী কোম্পানির মূল্যের সাথে সঙ্গতি রেখে মূল্য নির্ধারণ করে। এতে চার্জার ফ্যানের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। উক্ত প্রতিষ্ঠানের এমন মূল্য নির্ধারণ পদ্ধতিটি হচ্ছে প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি।
প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি সাধারণত বাজারে টিকে থাকা বা অধিক বিক্রয় করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিযোগীদের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের খরচ বা চাহিদা বিবেচনা না করে প্রতিযোগীর মূল্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায় এবং প্রতিযোগীর সাথে তাল মিলিয়ে বাজারে টিকে থাকতে পারে। তাই আমি মনে করি, প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির অনুসরণই চার্জার ফ্যানের চাহিদা বৃদ্ধির মূল কারণ।
১০. উদ্দীপক
অযাচিত পণ্য হচ্ছে এমন এক ধরনের পণ্য যেগুলো সম্পর্কে ক্রেতারা ধারণা রাখে না বা রাখলেও ক্রয়ের কথা চিন্তা করে না।
অযাচিত পণ্য কিনতে ক্রেতার তেমন কোনো পূর্বপরিকল্পনা থাকে না। তবে পরিস্থিতি এ ধরনের পণ্য কেনার জন্য উদ্বুদ্ধ করে। দুই ধরনের অযাচিত পণ্য আছে নতুন এবং নিয়মিত। প্রয়োজনের বিচারে যেহেতু এ পণ্যগুলো তেমন গুরুত্ব বহন করে না তাই এ পণ্যগুলো সহজে ক্রেতারা কিনে না। যেমন: একটি বিশ্বকোষ সাধারণত কেতারা কিনবে না তবে যদি সে গবেষণার কোনো কাজে লিপ্ত থাকে তবে তাকে এটি কিনতে হবে। তাই বলা হয়, অযাচিত পণ্য ক্রেতারা সহজে কিনতে চায় না।
উদ্দীপকে 'চমক' ভোগ্যপণ্যের অন্তর্গত সুবিধা পণ্য উৎপাদন করে।
যেসব পণ্য ভোক্তারা নিকটবর্তী স্থান থেকে কম প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে ক্রয় করতে পারে, সেগুলোকে সুবিধা পণ্য বলে। এ ধরনের পণ্য ভোক্তারা সবসময় ক্রয় করে। যেমন: ব্রেড, বিস্কুট, চাল, ডাল, লবণ, মাছ, গোস্ত, ঔষধ ইত্যাদি। এসব পণ্যের একক মূল্য কিছুটা কম হয়ে থাকে।
উদ্দীপকে 'চমক' একটি টুথপেস্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত টুথপেস্টের মান ও কার্যকারিতা উন্নত হওয়ায় বাজারে তাদের ব্যাপক চাহিদা রয়েছে। টুথপেস্ট জাতীয় পণ্য সুবিধা পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'চমক' ভোগ্যপণ্যের অন্তর্গত সুবিধা পণ্য উৎপাদন করে।
'মুন' প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত টেলিভিশন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা পণ্যের উপযুক্ততা, মান, মূল্য, পূর্বপরিকল্পনা ইত্যাদি বিবেচনা করে বলে আমি মনে করি। এক্ষেত্রে ভোগ্যপণ্যটি হলো শপিংপণ্য।
যেসব পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় করে না তবে ক্রয়ের ক্ষেত্রে পণ্যের মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন, মডেল ইত্যাদি বিবেচনা করে তাকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তারা পূর্বপরিকল্পনা গ্রহণ করে এবং এজন্য তারা সময় ও শক্তি ব্যয় করে। যেমন: টিভি, দামি শাড়ি, গহনা, আসবাবপত্র, ফ্রিজ ইত্যাদি।
উদ্দীপকে 'মুন' একটি টেলিভিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি টেলিভিশনের বাহ্যিক সৌন্দর্য ও গুণগতমান বৃদ্ধি করে বিভিন্ন আকারের টেলিভিশন বাজারে ছেড়েছে। এতে প্রতিষ্ঠানটির বিক্রয় আশানুরূপ বৃদ্ধি পেয়েছে। টেলিভিশন ভোগ্য পণ্যের অন্তর্গত শপিং পণ্য।
উদ্দীপকের মুন কোম্পানিটি শপিং পণ্যের ব্যবসায় করে। এমন পণ্য ক্রেতারা হঠাৎ করেই ক্রয় করে না। দীর্ঘদিনের চিন্তা-ভাবনা, পূর্বপরিকল্পনা, পণ্যের মান, মূল্য, মডেল ইত্যাদি যাচাই-বাছাই করে ক্রয় করে। এ ধরনের পণ্য ক্রয়ের জন্য ক্রেতারা সময় ও শক্তি ব্যয় করতেও কুণ্ঠাবোধ করে না। প্রয়োজনে দূরে গিয়ে বা দূরের কোনো মার্কেট থেকে তা ক্রয় করে। টিভি, দামি শাড়ি, গহনা, আসবাবপত্র, ফ্রিজ, দামি শাড়ি ইত্যাদি এধরনের পণ্য হিসেবে গণ্য।
১১. উদ্দীপক
শিল্পপণ্যের ব্যবহারকারীর সংখ্যা যেখানে সীমিত সেখানে ভোগ্যপণ্যের ভোক্তা বা ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। তাই অধিক সংখ্যক ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই, ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ করার প্রয়োজন পড়ে। আবার একটি নির্দিষ্ট এলাকায় শিল্পপণ্যের ক্রেতারা অবস্থান করলেও ভোগ্যপণ্যের ক্রেতারা দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে। এ কারণে প্রত্যন্ত অঞ্চলে বা বিদেশে অবস্থানরত প্রতিটি ভোক্তার নিকট ভোগ্যপণ্য সরবরাহ দেওয়ার জন্য এরূপ পণ্যের বণ্টন ব্যবস্থায় মধ্যস্থ ব্যবসায়ীদের সংখ্যা অধিক হয়। তাই বলা যায়, ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি শিল্পপণ্যের বণ্টনপ্রণালি হতে দীর্ঘ হয়।
যে স্তরে পণ্যের বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় এবং এক পর্যায়ে মুনাফা কমতে থাকে তাকে পূর্ণতা স্তর বলে। এ স্তরে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে প্রতিষ্ঠানকে ব্যাপক প্রতিযোগিতা মোকাবিলা করতে হয়। ফলে বাজারে পণ্যের অবস্থান ধরে রাখতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এক্ষেত্রে পণ্যের মূল্য ও মুনাফা কমতে থাকে এবং বিক্রয়ও ধীরে ধীরে হ্রাস পায়।
উদ্দীপকের চিত্রে শোভন স্টোরের ২০১৪-২০২৪ সালের বিক্রয় ও মুনাফার পরিমাণ দেখানো হয়েছে। উক্ত কোম্পানির বিক্রয় ও মুনাফার পরিমাণ দেখানোর জন্য পণ্যের জীবনচক্র ব্যবহার করা হয়েছে। পণ্যের জীবনচক্রের ধারাবাহিকতা হচ্ছে: পণ্য উন্নয়ন স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর এবং পতন স্তর। উক্ত ধারাবাহিকতা অনুযায়ী ২০২১-২০২৩ সালে পণ্যের জীবনচক্রের চতুর্থ অর্থাৎ পূর্ণতা স্তর রয়েছে। তাই বলা যায়, চিত্রে ২০২১-২০২৩ সালে প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে অবস্থান করছে।
পণ্যের জীবনচক্রের প্রচলিত পর্যায়গুলো হলো উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা ও পতন।
চিত্রে ২০২৪ সালে বিক্রয় ও মুনাফার রেখা নিম্নমুখী, যা পতন স্তরের ইঙ্গিত। রেখা তখনও শূন্যের ওপরে আছে; মুনাফা ইতিমধ্যে শূন্য হয়েছে বলা যায় না।
প্রতিষ্ঠানের উচিত পণ্যের চাহিদা ও লাভজনকতা যাচাই করে বাজার বা পণ্যের সংশোধন, নির্বাচিত প্রসার, ব্যয় নিয়ন্ত্রণ, মুনাফা সংগ্রহ কিংবা পণ্য প্রত্যাহারের বিকল্প মূল্যায়ন করা।
অতিরিক্ত বিনিয়োগ সব ক্ষেত্রে সঠিক নয়; সম্ভাব্য আয় ও ব্যয়ের তুলনা করে সিদ্ধান্ত নিতে হবে।