১.
জনাব রাজিন ও সুরাইম দুই বন্ধু স্নাতক পাসের পর নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের গিফ্ট, জন্মদিনের কেক, রকমারি নাস্তার আইটেম তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রি করেন। অল্প দিনের মধ্যে তাদের তৈরি পণ্যগুলো জনপ্রিয়তা অর্জন করে। ব্যবসায়টির আকার বৃদ্ধির জন্য অধিক পুঁজির প্রয়োজন দেখা দেয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কাছে গিয়ে সমস্যার সমাধান করেন।
উত্তর
অদৃশ্যমান কোনো পণ্য বা বস্তুকে দৃশ্যমাণ করার প্রক্রিয়াকে নিষ্কাশন শিল্প বলে।
উত্তর
যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরন করে এবং এতে রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে।
শিল্প ব্যবসায়ের উৎপাদনকারী শাখা। প্রকৃতিপ্রদত্ত সম্পদগুলো মানুষ সবসময় সরাসরি ভোগ বা ব্যবহার করতে পারে না। এক্ষেত্রে শিল্প উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিপ্রদত্ত সম্পদগুলোর রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করে। তাই ব্যবসায়ের উৎপাদনসংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে সম্পাদিত হয়। এসব কারণেই বলা হয়- শিল্প মানেই সৃষ্টি।

ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশের সহায়তায় মি. রাজিন ও সুরাইম পণ্য বিক্রয় করতে সক্ষম হয়েছেন।
কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয়, তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে।
উদ্দীপকের জনাব রাজিন ও সুরাইম দুই বন্ধু স্নাতক পাসের পর নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের গিফট, জন্মদিনের কেক, রকমারি নাস্তার আইটেম তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রয় করেন। অনলাইনে বিক্রয় কার্যক্রম প্রযুক্তিগত পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশের সহায়তায় মি. ব্রাজিন ও সুরাইম পণ্য বিক্রয় করতে সক্ষম হয়েছেন।

মি. রাজিন ও সুরাইমের ব্যবসা সম্প্রসারণে অর্থনৈতিক পরিবেশের প্রভাব লক্ষণীয়।
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।
উদ্দীপকে জনাব রাজিন ও সুরাইম দুই বন্ধু স্নাতক পাসের পর নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের গিফট, জন্মদিনের কেক, রকমারি নাস্তার আইটেম তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রয় করেন। অল্প দিনের মধ্যে তাদের তৈরি পণ্যগুলো জনপ্রিয়তা অর্জন করে। ব্যবসায়টির আকার বৃদ্ধির জন্য অধিক পুঁজির প্রয়োজন দেখা দেওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কাছে গিয়ে সমস্যার সমাধান করেন।
অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। কেননা যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসা-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের দুই বন্ধুও তাই অর্থনৈতিক পরিবেশের মূলধন উপাদানের জন্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। এতে তারা ব্যবসায়ে সফলকাম হবে বলে আমি মনে করি।

২.
জনাব জাবের প্রাতিষ্ঠানিক পড়াশুনা শেষ করে হৃদিতা ফ্যাশন হাউস নামে একটি প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করেন। কিন্তু সময়ের ব্যবধানে ব্যবসায়ে বিক্রয় দিনে দিনে হ্রাস পাচ্ছে। তিনি অভিজ্ঞ কয়েকজনের পরামর্শে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর হাতে কলমে শিক্ষা লাভ করেন। ফলে পরিকল্পিত উপায়ে অর্থায়ন করে ব্যবসায়ে সফলতা অর্জন সম্ভব হয়।
উত্তর
যেকোনো সময় পণ্য অথবা সেবার চাহিদা কমে যাওয়ার সাথে সাথে অর্জিত মুনাফার পরিমাণ কমে যাওয়াকে ব্যবসায়িক ঝুঁকি বলে।
উত্তর
সকল ব্যবসায় উদ্যোগ, উদ্যোগ হলেও সকল উদ্যোগ, ব্যবসায় উদ্যোগ নয়- উক্তিটি যৌক্তিক।
যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে। অন্যদিকে, নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য, সেবা, পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ বলে। যেমন- বাড়ির ছাদের উপরে ফুলগাছ লাগানোর উদ্যোগ কাজের অন্তর্ভুক্ত হলেও তা ব্যবসায় উদ্যোগ হবে না। কেননা এখানে ঝুঁকি ও মুনাফা লাভের বিষয়টি নেই। আবার বিক্রয়ের উদ্দেশ্যে নার্সারিতে ফুলগাছ লাগানোর কাজ একটি ব্যবসায় উদ্যোগ। কারণ এখানে ঝুঁকি ও মুনাফা লাভের বিষয়টি জড়িত। তাই সকল ব্যবসায় উদ্যোগ, উদ্যোগ হলেও সকল উদ্যোগ, ব্যবসায় উদ্যোগ নয়।

ব্যবসায়ের প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় জনাব জাবেরের ব্যবসায়ে প্রথমদিকে বিক্রয় হ্রাস পায়।
প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধি পায়। এটি এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার- মাধ্যমে ব্যক্তির বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং তাকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। এর মাধ্যমে কোনো বিষয়ে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে দক্ষতা বৃদ্ধি পায়।
উদ্দীপকে জনাব জাবের প্রাতিষ্ঠানিক পড়াশুনা শেষ করে হৃদিতা ফ্যাশন হাউস নামে একটি প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করেন। কিন্তু সময়ের ব্যবধানে ব্যবসায়ের বিক্রয় দিনে দিনে হ্রাস পাচ্ছে। তিনি অভিজ্ঞ কয়েকজনের পরামর্শে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর হাতেকলমে শিক্ষা লাভ করেন। অর্থাৎ জনাব জাবেরের প্রথমদিকে প্রশিক্ষণের অভাব ছিল, যার কারণে তার ব্যবসায়ের প্রথমদিকে বিক্রয়ের পরিমাণ হ্রাস পায়।

প্রশিক্ষণ ও পরিকল্পিত অর্থায়নের মাধ্যমে হৃদিতা ফ্যাশন হাউস সফলতা পেয়েছেন।
যে প্রক্রিয়ায় হাতেকলমে শিক্ষা দেওয়া হয় তাকে প্রশিক্ষণ বলে। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং তাকে অধিক দায়িত্বশীল করে তোলে। অন্যদিকে, ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, অর্থ সংরক্ষণ, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহারসংক্রান্ত কার্যাবলিকে ব্যবসায় অর্থায়ন বলে।
উদ্দীপকে জনাব জাবের প্রাতিষ্ঠানিক পড়াশুনা শেষ করে হৃদিতা ফ্যাশন হাউস নামে একটি প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করেন। কিন্তু সময়ের ব্যবধানে ব্যবসায়ের বিক্রয় দিনে দিনে হ্রাস পাচ্ছে। তিনি অভিজ্ঞ কয়েকজনের পরামর্শে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর হাতেকলমে শিক্ষা লাভ করেন। ফলে পরিকল্পিত উপায়ে অর্থায়ন করে ব্যবসায়ে সফলতা অর্জন সম্ভব হয়।
জনাব জাবের পড়াশুনা শেষ করেই একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। এ বিষয়ে তার কোনো পূর্বঅভিজ্ঞতা ছিল না। যে কারণে অপরিকল্পিত উপায়ে ব্যবসায় শুরু করে ক্ষতির সম্মুখীন হন। এমতাবস্থায় তিনি ব্যবসায়িক কাজে অভিজ্ঞ এমন ব্যক্তিদের সাথে পরামর্শ করেন এবং ব্যবসায়ের ওপর হাতেকলমে শিক্ষা লাভ করেন। অতঃপর পরিকল্পিত উপায়ে অর্থ বিনিয়োগ করে ব্যবসায়ে সফলতা অর্জন করেন।

৩.
রাফি, কাফি ও শফী তিন বন্ধু মিলেমিশে সমঝোতার মাধ্যমে একটি ব্যবসা পরিচালনা করছে। তাদের ব্যবসাটি ভালোই চলছিল। কিন্তু শফী হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তাদের ব্যবসায়টি বিলোপসাধন ঘটে। ফলে রাফি ও কাফি পরবর্তীতে চিন্তাভাবনা করল তারা এমন কিছু করবে যাতে প্রতিষ্ঠানের আইনগত সত্তা থাকে। কারো মৃত্যুতে যেন ব্যবসা বিলোপ না ঘটে।
উত্তর
কোম্পানির মোট অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে।
উত্তর
একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম।
অসীম দায় বলতে বিনিয়োগকৃত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় সৃষ্টি হওয়াকে বোঝায়। ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি ক্ষেত্রবিশেষে দায়বদ্ধ থাকে। বিনিয়োগকৃত মূলধন দ্বারা এরূপ দায় পরিশোধ না হলে মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে দেনা শোধ করতে হয় বিধায় একমালিকানা কারবারের দায় অসীম হয়।

রাফি, কাফি ও শফীর পরিচালিত ব্যবসায়টি অংশীদারি ব্যবসায় সংগঠন।
দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি। চুক্তি মৌখিক, লিখিত এবং লিখিত ও নিবন্ধিত যেকোনো ধরনের হতে পারে। তবে ভবিষ্যৎ ভুল বোঝাবুঝি দূর করার জন্য চুক্তি লিখিত হওয়াই উত্তম।
উদ্দীপকে রাফি, কাফি ও শফী তিন বন্ধু মিলে সমঝোতার মাধ্যমে একটি ব্যবসা পরিচালনা করছে। তাদের ব্যবসায়টি ভালোই চলছিল। কিন্তু শফী হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তাদের ব্যবসায়টির বিলোপসাধন ঘটে। তাদের ব্যবসায়ের এ বৈশিষ্ট্যগুলো অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রাফি, কাফি ও শফীর পরিচালিত ব্যবসায়টি অংশীদারি ব্যবসায় সংগঠন।

উদ্দীপকে রাফি ও কাফি পরবর্তীতে যৌথমূলধনি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেয়, তাদের এমন সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
কোম্পানি আইনের অধীনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত সংগঠনকে যৌথমূলধনি কোম্পানি বলে। কোম্পানি সংগঠন আইনের অধীনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় বিধায় এ ব্যবসায় সহজে ভাঙ্গে না এবং চিরন্তন অস্তিত্বের অধিকারী। সদস্যসংখ্যা বেশি হওয়ায় এক্ষেত্রে পর্যাপ্ত মূলধন সংগ্রহ ও বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ে তোলা সহজ হয়।
উদ্দীপকের রাফি, কাফি ও শফী তিন বন্ধু মিলে সমঝোতার মাধ্যমে একটি ব্যবসা পরিচালনা করছে। তাদের ব্যবসায়টি ভালোই চলছিল। কিন্তু শফী হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তাদের ব্যবসায়টিন বিলোপসাধন ঘটে। ফলে রাফি ও কাফি পরবর্তীতে চিন্তা-ভাবনা করল তারা এমন একটি প্রতিষ্ঠান দিবে যার আইনগতসত্তা থাকবে এবং এর কোনো সদস্যের মৃত্যুতে বিলোপ ঘটবে না।
উদ্দীপকের বন্ধুদের ভাবনা অনুযায়ী পরবর্তী প্রতিষ্ঠানটি যৌথমূলধনি কোম্পানি। উক্ত কোম্পানিটি আইনসৃষ্ট এবং চিরন্তন অস্তিত্বসম্পন্ন একটি প্রতিষ্ঠান। আইনের কারণে এমন ব্যবসায় গঠন করা যেমন জটিল তেমনি বিলোপ ঘটানোও কঠিন। আবার চিরন্তন অস্তিত্বের কারণে এর কোনো সদস্যের মৃত্যু হলে কোম্পানির বিলোপ ঘটে না। তাই আমি মনে করি, রাফি ও কাফির যৌথমূলধনি কোম্পানি গঠনের চিন্তা সম্পূর্ণ যৌক্তিক।

৪.
জনাব হারুন একটি অটোরাইস মিলের মালিক। তার ব্যবসায়ের নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ অর্থ আসছে ও ব্যয় হচ্ছে তার প্রকৃত অবস্থা জানার জন্য একটি বিবরণী তৈরি করেন। তিনি পণ্যের উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে সমতা বিধান করেন। এ কারণে প্রত্যাশিত মুনাফা অর্জনের জন্য উপযুক্ত মূল্য নির্ধারণ, ন্যূনতম বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করেন। সুপরিকল্পিত উপায়ে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ তার উদ্দেশ্য অর্জনকে ত্বরান্বিত করে।
উত্তর
যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে আয়-ব্যয় সমান হয় তাকে সম-আয়-ব্যয় বিন্দু বলে।
উত্তর
ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে।
পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্যক্রম পরিকল্পনার অন্তর্ভুক্ত। যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে পরিকল্পনা গ্রহণ করতে হয়। তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি বলা হয়।

জনাব হারুন ব্যবসায়ের নগদের প্রকৃত অবস্থা জানার জন্য প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী তৈরি করেন।
যে বিবরণীতে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ অর্থ আসছে এবং কী পরিমাণ নগদ অর্থ ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করা হয় তাকে প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী বলে। এই বিবরণী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে সংরক্ষণ করা যেতে পারে। এই বিবরণীর মাধ্যমে উদ্যোক্তা তার ব্যবসায়ের নগদের প্রকৃত অবস্থা জানতে পারে।
উদ্দীপকে জনাব হারুন একটি অটোরাইস মিলের মালিক। তার ব্যবসায়ে একটি নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ অর্থ আসছে ও ব্যয় হচ্ছে তার প্রকৃত অবস্থা জানার জন্য একটি বিবরণী তৈরি করেন। উক্ত বিবরণীটি প্রাক্কলিক নগদ প্রবাহ বিবরণীর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হারুন ব্যবসায়ের নগদের প্রকৃত অবস্থা জানার জন্য প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী তৈরি করেন।

উদ্দীপকে জনাব হারুনের ব্যবসায়ে বিক্রয় একক ও পরিমাণ নির্ধারণে সম-আয়-ব্যয় বিশ্লেষণকে প্রাধান্য দিয়েছেন।
সম-আয়-ব্যয় বিশ্লেষণ বলতে ব্যবসায়ের এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে ব্যবসায়ের আয় ও ব্যয় সমান হয়। সম-আয়-ব্যয় জানা থাকলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের আশায় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ; বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, মুনাফা পরিকল্পনা প্রণয়ন ও মুনাফা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা যায়। এসব কারণেই ব্যবসায়ে সম-আয়-ব্যয় বিশ্লেষণ গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে জনাব হারুন একটি অটোরাইস মিলের মালিক। তার ব্যবসায়ে একটি নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ অর্থ আসছে ও ব্যয় হচ্ছে তার প্রকৃত অবস্থা জানার জন্য একটি বিবরণী তৈরি করেন। তিনি পণ্যের উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে সমতা বিধান করেন। এ কারণে প্রত্যাশিত মুনাফা অর্জনের জন্য উপযুক্ত মূল্য নির্ধারণ, ন্যূনতম বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করেন। সুপরিকল্পিত উপায়ে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ তার উদ্দেশ্য অর্জনকে ত্বরান্বিত করে।
উদ্দীপকে জনাব হারুন তার ব্যবসায়ে বিক্রয় একক ও পরিমাণ নির্ধারণের জন্য সম-আয়-ব্যয় বিশ্লেষণকে প্রাধান্য দিয়েছেন। উক্ত বিশ্লেষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠান কী পরিমাণ পণ্য বিক্রয় করলে লাভ-লোকসান হবে না তা জানা যায়। এছাড়াও সম-আয়-ব্যয় বিন্দু জানা থাকলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের আশায় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, মুনাফা পরিকল্পনা প্রণয়ন ও মুনাফা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা যায়।

৫.
পতেঙ্গা শিপইয়ার্ড কোম্পানি মধ্যপ্রাচ্যসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে নতুন জাহাজ রপ্তানি করেন। একটি নির্দিষ্ট সময়ে কয়টি অর্ডার সম্পন্ন করতে হবে তা নির্ণয় করে প্রয়োজনীয় উপায় অবলম্বন করে উপকরণ সংগ্রহ ও সদ্ব্যবহার করেন। এ লক্ষ্যে দক্ষতাসম্পন্ন কর্মী নিয়োগ এবং কর্মীরা তদনুযায়ী নির্দেশ পালন করে পরিপূর্ণ কর্মদক্ষতা প্রকাশ করেন। কর্তৃপক্ষ অর্জিত মুনাফার অংশবিশেষ শ্রমিকদের প্রদান করেন। ফলে সৌহার্দপূর্ণ পরিবেশে সবাই লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকে।
উত্তর
ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, অর্থ সংরক্ষণ, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহারসংক্রান্ত কার্যাবলিকে ব্যবসায় অর্থায়ন বলে।
উত্তর
কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাবে প্রকাশ পায় স্বৈরতান্ত্রিক নেতৃত্বে।
যে নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হন এবং সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে নেতা কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। কারণ তিনি কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। এমন নেতৃত্বে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ আলোচনা করার প্রয়োজন বোধ করেন না। তাই এরূপ নেতৃত্বকে অধস্তন জনশক্তি কখনই পছন্দ করে না।

“মুনাফার অংশবিশেষ শ্রমিকদের কল্যাণে ব্যয়” পতেঙ্গা শিপইয়ার্ড এর ব্যবস্থাপনার প্রেষণামূলক পদক্ষেপ।
প্রতিষ্ঠানে কর্মরত কর্মীবৃন্দকে সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো কর্মীদের নিকট হতে সর্বাধিক কাজ আদায় করে নেওয়া। মানুষকে দিয়ে জোর করে কাজ করানো যায় না বলে তার মানসিক অবস্থা পরিবর্তনের দ্বারা তাকে কাজের প্রতি গতিশীল করতে হয়। আর তার এই মানসিক অবস্থা পরিবর্তনে কাজ করে প্রেষণা।
উদ্দীপকে বলা হয়েছে, পতেঙ্গা শিপইয়ার্ড কোম্পানি মধ্যপ্রাচ্যসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে নতুন জাহাজ রপ্তানি করে। এলক্ষ্যে একটি নির্দিষ্ট সময়ে কয়টি অর্ডার সম্পন্ন করতে হবে তা নির্ণয় করে প্রয়োজনীয় উপায় অবলম্বন করে উপকরণ সংগ্রহ ও সদ্ব্যবহার করেন। এ লক্ষ্যে দক্ষতাসম্পন্ন কর্মী নিয়োগ এবং কর্মীরা তদনুযায়ী নির্দেশ পালন করে পরিপূর্ণ কর্মদক্ষতা প্রকাশ করে। এজন্য কর্তৃপক্ষ অর্জিত মুনাফার একটি অংশ শ্রমিকদের প্রদান করেন। উক্ত মুনাফার অংশ ব্যবস্থাপনার প্রেষণা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, “মুনাফার অংশবিশেষ শ্রমিকদের কল্যাণে ব্যয়” পতেঙ্গা শিপইয়ার্ড এর ব্যবস্থাপনার প্রেষণামূলক পদক্ষেপ।

“ব্যবস্থাপনার কার্যাবলি চক্রাকারে চলতে থাকে” উক্তিটির সাথে আমি একমত।
ব্যবস্থাপনা হলো কতকগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। আর চক্র বলতে কোনো কাজের ধারাবাহিক আবর্তনকে বোঝায়। ব্যবস্থাপককে যেসব মৌলিক কাজ সম্পাদন করতে হয় সেগুলো ধারাবাহিক ও চক্রাকারে চলতে থাকে। ব্যস্থাপনার মৌলিক কাজগুলো চক্রাকারে বা নিরবচ্ছিন্নভাবে পর পর চলতে থাকে বলে সেগুলোকে ব্যবস্থাপনা চক্র বলে।
উদ্দীপকে বলা হয়েছে, পতেঙ্গা শিপইয়ার্ড কোম্পানি মধ্যপ্রাচ্যসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে নতুন জাহাজ রপ্তানি করে। এলক্ষ্যে একটি নির্দিষ্ট সময়ে কয়টি অর্ডার সম্পন্ন করতে হবে তা নির্ণয় করে প্রয়োজনীয় উপায় অবলম্বন করে উপকরণ সংগ্রহ ও সদ্ব্যবহার করেন। এ লক্ষ্যে দক্ষতাসম্পন্ন কর্মী নিয়োগ এবং কর্মীরা তদনুযায়ী নির্দেশ পালন করে পরিপূর্ণ কর্মদক্ষতা প্রকাশ করে। এজন্য কর্তৃপক্ষ অর্জিত মুনাফার একটি অংশ শ্রমিকদের প্রদান করেন। ফলে সৌহার্দপূর্ণ পরিবেশে সবাই লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকে।
প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য যেসব ব্যবস্থাপকীয় কার্য সম্পাদন করতে হয় তা হলো পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নেতৃত্ব ও নির্দেশনা দান, প্রেষণা দান, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনা প্রক্রিয়ার এই কাজগুলোর মধ্যে কোনো একটি কাজ সম্পাদন করে থেমে থাকে না বরং এটি নিরবচ্ছিন্নভাবে একটির পর একটি কাজ সম্পাদন করতে থাকে। অর্থাৎ নিয়ন্ত্রণকার্য সম্পাদনের পর আবার পরিকল্পনায় ফিরে আসে ও সম্মুখে অগ্রসর হয়ে প্রতিষ্ঠানকে সাফল্যমন্ডিত করে। অর্থাৎ “ব্যবস্থাপনার কার্যাবলি চক্রাকারে চলতে থাকে।

৬.
উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
উত্তর
উৎপাদনকারীর কাছ থেকে অত্যন্ত দক্ষতার সাথে পণ্যসামগ্রী ক্রেতা বা ভোগকারীর নিকট পৌঁছাতে যে সমস্ত কার্যাবলি সম্পাদন করতে হয় তার সমাহারকে বিপণন বলে।
উত্তর
পণ্যের মান রক্ষা ও আকর্ষণীয় করার উপায়কে মোড়কিকরণ বলে।
পণ্যসামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে মোড়কিকরণ বলে। এর মাধ্যমে পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের শিল্পজাত পণ্য যেমন- ফ্রিজ, টেলিভিশন, সাবান আবার কৃষিজাত পণ্য যেমন- পাস্তুরিত দুধ, মাছ, মাংস ইত্যাদির বিক্রয় ও ক্রেতাদের নিকট গ্রহণযোগ্যতা নির্ভর করে মোড়কিকরণের ওপর। তাছাড়া পণ্যের খাদ্যমান সুরক্ষায় ও পণ্যের কালগত উপযোগ সৃষ্টিতেও মোড়কিকরণ ভূমিকা রাখে।

কৃষি ও শিল্পজাত পণ্যের ক্ষেত্রে (i) নং অর্থাৎ সরাসরি ভোক্তার নিকট বিক্রয় বণ্টনপ্রণালি সুবিধাজনক।
কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করলে তাকে সরাসরি বিপণন বলে। কিছু কিছু কৃষিজাত পণ্য যেমন- ধান, ফলমূল, সবজি আবার শিল্পজাত পণ্য যেমন- গুড়, চিনি ইত্যাদি সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়।
উদ্দীপকে বিপণনের বণ্টনপ্রণালি তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে (i) নং বণ্টনপ্রণালিতে উৎপাদনকারী ও ভোক্তাকে দেখানো হয়েছে। উক্ত বণ্টনপ্রণালিটি বিপণনের সরাসরি বণ্টনপ্রণালির সাথে সামঞ্জস্যপূর্ণ। কৃষি ও শিল্পজাত পণ্যের ক্ষেত্রে এমন বণ্টনপ্রণালি অধিক সুবিধাজনক।

শিল্পজাত পণ্যের ক্ষেত্রে উদ্দীপকের (ii) নং বণ্টনপ্রণালিটি অর্থাৎ প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় বণ্টনপ্রণালিটি অধিক উপযোগী।
সে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারীদের নিকট থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট পৌঁছানো হয়, তাকে বণ্টনপ্রণালি বলে। অনেকগুলো বণ্টনপ্রণালির মধ্যে অন্যতম একটি বণ্টনপ্রণালি হলো প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়।
উদ্দীপকে বিপণনের বৃষ্টনপ্রণালি তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে (i) নং বণ্টনপ্রণালিতে উৎপাদনকারী ও ভোক্তাকে দেখানো হয়েছে, যা বিপণনের সরাসরি বণ্টনপ্রণালির সাথে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে (ii) নং বণ্টনপ্রণালিতে উৎপাদনকারী, প্রতিনিধি, খুচরা ব্যবসায়ী ও ভোক্তাকে দেখানো হয়েছে, যা বিপণনের প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় বণ্টনপ্রণালির সাথে সামঞ্জস্যপূর্ণ।
উদ্দীপকের চিত্র দুটির মধ্যে একটি হচ্ছে সরাসরি ভোক্তার নিকট বিক্রয় বণ্টনপ্রণালি এবং অন্যটি হচ্ছে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় বণ্টনপ্রণালি। উভয় প্রকার বণ্টনপ্রণালিতে বিভিন্ন ধরনের পণ্য বণ্টন করা হয়। তবে শিল্পজাত পণ্য বণ্টনের ক্ষেত্রে (ii) নং বণ্টনপ্রণালি অধিক উপযোগী। কারণ এসব পণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা যায় না।

৭.
জনাব লিটন 'রিতু ডাইং ও ওয়াশিং ফ্যাক্টরি'র' স্বত্বাধিকারী। তাঁর ফ্যাক্টরিতে সৃষ্ট বর্জ্য আশেপাশের নদী-নালা ও জলাশয়ে পড়ে মারাত্মক দূষণ সৃষ্টি করছে। এলাকার সচেতন মহল পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি অবগত করেন। ফলশ্রুতিতে জনাব লিটন বর্জ্য পরিশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তাছাড়া এলাকার মানুষের খাবার পানির সংকট দূরীকরণে নলকূপ স্থাপনের ব্যবস্থা করলেন।
উত্তর
সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যেসব সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীদের যে দায়ের সৃষ্টি হয় তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে।
উত্তর
"বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা” শিক্ষার্থীর আচরণের নৈতিকতার দিকটিকে নির্দেশ করে।
একজন শিক্ষার্থীর আচরণের মানদণ্ড হলো নৈতিকতা। নৈতিকতা মানুষের দৈনন্দিন কাজকর্মের সাথে জড়িত। যেমন- একজন শিক্ষকের প্রধান কাজ হলো ছাত্র-ছাত্রীদের সুষ্ঠু পাঠ দান করা যা নৈতিকতার আওতাভুক্ত। অন্যদিকে, শিক্ষকের ন্যায় ছাত্র-ছাত্রীদেরও কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। এগুলো হচ্ছে- যথাসময়ে স্কুলে যাওয়া, বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা এবং শিক্ষকের আদেশ-নির্দেশ মেনে চলা।

জনাব লিটনের প্রতিষ্ঠান পানি দূষণজনিত সমস্যার সৃষ্টি করছে।
পানিতে বিভিন্ন খারাপ উপাদান মিশে পানির স্বাভাবিকতা নষ্ট করাকে পানি দূষণ বলে। শিল্পকারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্নভাবে পানিকে দূষিত করে। খনিজ পদার্থ, কারখানার বর্জ্য, সালফার, তামা, সীসা, নাইট্রেট, ফসফেট, মানুষের বর্জ্য ও ময়লা পানি নদী ও সমুদ্রের তলদেশ ভরাট প্রভৃতি কারণে পানি দূষিত হয়।
উদ্দীপকে জনাব লিটন 'রিতু ডাইং ও ওয়াশিং ফ্যাক্টরির' স্বত্বাধিকারী। তাঁর ফ্যাক্টরিতে সৃষ্ট বর্জ্য আশেপাশের নদী-নালা ও জলাশয়ে পড়ে মারাত্মক দূষণ সৃষ্টি করছে। এর ফলে মারাত্মকভাবে পানি দূষণ হচ্ছে। অর্থাৎ জনাব লিটনের প্রতিষ্ঠান পানি দূষণজনিত সমস্যার সৃষ্টি করছে।

জনাব লিটনের গৃহীত পদক্ষেপ সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যেসব সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীদের যে দায়ের সৃষ্টি হয়, তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। এমন দায়বদ্ধতা থেকেই একজন ব্যবসায়ী সমাজের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। এর ফলে সমাজের সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিগণিত হয়।
উদ্দীপকে জনাব লিটন 'রিতু ডাইং ও ওয়াশিং ফ্যাক্টরির' স্বত্বাধিকারী। তাঁর ফ্যাক্টরিতে সৃষ্ট বর্জ্য আশেপাশের নদী-নালা ও জলাশয়ে পড়ে মারাত্মক দূষণ সৃষ্টি করছে। এমতাবস্থায় এলাকার সচেতন মহল পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি অবহিত করে। ফলশ্রুতিতে জনাব লিটন বর্জ্য পরিশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তাছাড়া এলাকার মানুষের খাবার পানির সংকট দূরীকরণে নলকূল স্থাপনের ব্যবস্থা করেন।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই সমাজের মানুষের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করেই ব্যবসায়ীদের ব্যবসায় করতে হয়। নচেৎ ব্যবসায় করা যায় না। উদ্দীপকের জনাব লিটনও তাই সমাজের মানুষের কথা চিন্তা করে বর্জ্য পরিশোধনের ব্যবস্থা গ্রহণ করেন, পাশাপাশি এলাকার মানুষের খাবার পানির সংকট দূরীকরণে নলকূপ স্থাপনের ব্যবস্থা করেন। এতে সমাজের মানুষ পানি দূষণ থেকে রক্ষা পাবে এবং আর্সেনিকমুক্ত সুপেয় পানি পান করতে পারবে।

৮.
আনিকা ট্রেডার্স একটি ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পরিবেশের ওপর পলিথিনের ক্ষতিকর দিক চিন্তা করে তিনি কাগজ, সুতা ও পাটের সমন্বয়ে পরিবেশবান্ধব ব্যাগ উৎপাদন শুরু করলেন। সচেতন মহলে এই ব্যাগের ব্যাপক চাহিদা দেখে ন্যায্যমূল্যে উৎপাদন সম্প্রসারণ করলেন। তাছাড়া সমাজের অবহেলিত মানুষের কথা চিন্তা করে মুনাফার একটি অংশ অন্ধ কল্যাণ তহবিলে জমা দেন।
উত্তর
কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই মূল্যবোধ বলে।
উত্তর
"ক্ষতিকর পণ্য উৎপাদন না করা" ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতার প্রকাশ করে।
ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীদের যে দায়-দায়িত্ব পালন করতে হয় তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা বলে। তাই ক্রেতাদের সন্তুষ্ট রাখার স্বার্থে ব্যবসায়ীদের ক্রেতাদের চাহিদামতো পণ্যসামগ্রী ও সেবা সরবরাহ করতে হয়, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করতে হয়, ক্ষতিকর পণ্য উৎপাদন থেকে বিরত থাকতে হয়, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং সংরক্ষণ করে সর্বোপরি ক্রেতাদের সর্বোচ্চ তৃপ্তি দানের চেষ্টা করতে হয়।

আনিকা ট্রেডার্স পরিবেশের বিরূপ প্রভাবের কথা চিন্তা করে পলিথিন উৎপাদন বন্ধ করেছিলেন।
যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে ও জীবনধারণ করে তাকেই তার পরিবেশ বলে। পরিবেশের অনুকূল পরিস্থিতিতে ব্যবসায় বাণিজ্য উন্নত হয় এবং সমাজের মানুষ সুন্দরভাবে জীবনধারণ করতে পারে। অন্যদিকে, পরিবেশের প্রতিকূল পরিস্থিেিত ব্যবসায়-বাণিজ্য অনুন্নত হয় এবং সমাজের মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়ে। তাই পরিবেশ রক্ষার্থে সবার এগিয়ে আসা উচিত।
উদ্দীপকে আনিকা ট্রেডার্স একটি ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পরিবেশের ওপর পলিথিনের ক্ষতিকর দিক চিন্তা করে কাগজ, সুতা ও পাটের সমন্বয়ে পরিবেশবান্ধব ব্যাগ উৎপাদন শুরু করলেন। এক্ষেত্রে ক্ষতিকর পলিথিন পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। যার কারণে আনিকা ট্রেডার্স পলিথিন উৎপাদন বন্ধ করে কাগজ, সুতা ও পাটের ব্যাগ তৈরির সিদ্ধান্ত নেয়।

আনিকা ট্রেডার্সের কার্যক্রমে ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা এবং সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতা ফুটে উঠেছে।
ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীদের যে দায়-দায়িত্ব পালন করতে হয় তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা বলে। অন্যদিকে, ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীদের যে দায়-দায়িত্ব পালন করতে হয়, তাকে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা বলে।
উদ্দীপকে আনিকা ট্রেডার্স একটি ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পরিবেশের ওপর পলিথিনের ক্ষতিকর দিক চিন্তা করে কাগজ, সুতা ও পাটের সমন্বয়ে পরিবেশবান্ধব ব্যাগ উৎপাদন শুরু করলেন। সচেতন মহলে এই ব্যাগের ব্যাপক চাহিদা দেখে ন্যায্যমূল্যে উৎপাদন সম্প্রসারণ করলেন। তাছাড়া সমাজের অবহেলিত মানুষের কথা চিন্তা করে মুনাফার একটি অংশ অন্ধ কল্যাণ তহবিলে জমা দেন।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই সমাজের মানুষের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করেই ব্যবসায়ীদের ব্যবসায় করতে হয়। নচেৎ ব্যবসায় করা যায় না। উদ্দীপকের আনিক ট্রেডার্সও তাই সমাজের মানুষের কথা চিন্তা করে ন্যায্যমূল্যে ব্যাগ বিক্রয় করে এবং তাদের মুনাফা একটি অংশ দিয়ে অন্ধ কল্যাণ তহবিল গঠন করে। এতে দুটি পক্ষের প্রতি অর্থাৎ ক্রেতা ও ভোক্তা পক্ষ এবং সমাজ পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালিত হবে।

বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
বিস্তারিত উত্তর
এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।