ঢাকা বোর্ড ২০২৬
১. ডা. রাফিদ ও ডা. আনিকা স্বামী স্ত্রী। তারা সরকারি চারি না করে নিজের এলাকায় গরিব-অসহায় মানুষদের চিকিৎসার লক্ষ্যে “মমতা মেমোরিয়াল” নামক একটি হাসপাতাল গড়ে তোলেন। এই চিকিৎসালয়ে চিকিৎসা, ঔষধ ও খাবার বাবদ নামমাত্র একটি মূল্য নেওয়া হয়। ডা. রাফিদের ভাই তার নিজের ফার্মের ডিম ও দুধ ঐ হাসপাতালে রোগীদের জন্য স্বল্পমূল্যে সরবরাহ করেন। এই কর্মকাণ্ডের কারণে এলাকার সবাই তাদের খুব সম্মান ও প্রশংসা করেন।
উত্তর ব্যবসায়ের বণ্টনসংক্রান্ত কাজের সমষ্টিকে বাণিজ্য বলে।
উত্তর

এটিএম সেবা ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশের উপাদান।

কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে।

উত্তর

উদ্দীপকের ডা. রাফিদের ভাইয়ের সরবরাহকৃত উপাদানগুলো সেবা শিল্পকে নির্দেশ করে।

যে শিল্প মানুষের জীবনযাত্রাকে আরামদায়ক ও সহজ করেছে তাকে সেবা শিল্প বলে। যেমন- গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি সেবা সরবরাহকৃত প্রতিষ্ঠান এরূপ শিল্পের আওতাভুক্ত। তাছাড়া দুগ্ধ পোল্ট্রি উৎপাদন এবং বিপণন, হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠানসমূহও এ ধরনের শিল্পের অন্তর্গত।

উদ্দীপকে ডা. রাফিদ ও ডা. আনিকা স্বামী স্ত্রী। তারা সরকারি চাকরি না করে নিজের এলাকায় গরিব অসহায় মানুষদের চিকিৎসার লক্ষ্যে 'মমতা মেমোরিয়াল' নামক একটি হাসপাতাল গড়ে তোলেন। এই চিকিৎসালয়ে চিকিৎসা, ওষুধ ও খাবার বাবদ নামমাত্র একটি মূল্য নেওয়া হয়। ডা. রাফিদের ভাই তার নিজের ফার্মের ডিম ও দুধ ঐ হাসপাতালে রোগীদের জন্য স্বল্পমূল্যে সরবরাহ করেন, যা সেবা শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ডা. রাফিদের ভাইয়ের সরবরাহকৃত উপাদানগুলো সেবা শিল্পকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে "মমতা মেমোরিয়ালের" কার্যক্রম সামাজিক ব্যবসায়ের অন্তর্গত, যা ব্যবসায়ের জন্য খুবই প্রয়োজন।

যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না; বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য, তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারা বিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে।

উদ্দীপকের ডা. রাফিদ ও ডা. আনিকা স্বামী স্ত্রী। তারা সরকারি চাকরি না করে নিজের এলাকায় গরিব অসহায় মানুষদের চিকিৎসার লক্ষ্যে 'মমতা মেমোরিয়াল' নামক একটি হাসপাতাল গড়ে তোলেন। এই চিকিৎসালয়ে চিকিৎসা, ওষুধ ও খাবার বাবদ নামমাত্র একটি মূল্য নেওয়া হয়। ডা. রাফিদের ভাই তার নিজের ফার্মের ডিম ও দুধ ঐ হাসপাতালে রোগীদের জন্য স্বল্পমূল্যে সরবরাহ করেন।

উদ্দীপকের ব্যবসায়টি একটি সামাজিক ব্যবসায়, যা সমাজের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। কারণ এরূপ ব্যবসায়ের মাধ্যমে সমাজের মানুষ স্বল্পমূল্যে চিকিৎসা সেবা পায়। এছাড়াও এমন ব্যবসায়ের মাধ্যমে ন্যায্যমূল্যে ঔষধ ও খাবার সরবরাহ করা হয় বিধায় মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। এরূপ ব্যবসায় থেকে বিনিয়োগকারীরা কোনো মুনাফা গ্রহণ করেন না; বরং ব্যবসায়ের অর্জিত মুনাফা দ্বারা প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়ন কাজে ব্যয় হয়। ফলে দেশ ও সমাজের মানুষের উন্নয়ন হয়। তাই বলা যায়, মমতা মেমোরিয়ালের কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।

২. জনাব হামিদা বেগম একটি ডেইরি ফার্ম স্থাপনের চিন্তা করছেন। তিনি ব্যাংক হতে ঋণ নিয়ে ফার্মটি শুরু করলেন। ডেইরি ফার্ম বিষয়ের ধারণা না থাকায় প্রথম বছর তার ফার্মে তেমন লাভ হলো না। কিছুদিন পর হঠাৎ দুটি গরু মারা গেল। তিনি অনেকটা ভেঙে পড়লেন। তবুও হাল ছাড়লেন না। এখন তিনি সব বাধা-বিপত্তি অতিক্রম করার চেষ্টা করছেন।
উত্তর মুনাফা অর্জনের আশায় ঝুঁকি নিয়ে কোনো ব্যবসায় স্থাপন করাকে ব্যবসায় উদ্যোগ বলে।
উত্তর

আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে।

ব্যবসায় উদ্যোগের সাথে ঝুঁকির সম্পর্ক ধনাত্মক। কারণ প্রত্যেক ব্যবসায়ের ক্ষেত্রেই কোনোটিতে ঝুঁকি কম থাকে আবার কোনোটিতে বেশি। এক্ষেত্রে যে ব্যবসায়ে ঝুঁকি কম সেখানে লাভের সম্ভাবনাও কম। আবার যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভের সম্ভাবনাও বেশি। এসব কারণেই ব্যবসায় উদ্যোগের সাথে ঝুঁকির ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।

উত্তর

'ব্যাংক থেকে ঋণ গ্রহণ' করে ডেইরি ফার্ম স্থাপনে জনাব হামিদা বেগমের মধ্যে উদ্যোক্তার পুঁজি সংগ্রহের ক্ষমতা গুণটি পরিলক্ষিত হয়।

উদ্যোক্তার সফলতা ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে তার মধ্যে বিদ্যমান গুণাবলির ওপর। একজন উদ্যোক্তাকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। এর মধ্যে অন্যতম গুণ হচ্ছে পুঁজি সংগ্রহের ক্ষমতা। এই গুণের বলেই তিনি বিভিন্ন উৎস থেকে প্রতিষ্ঠানের প্রয়োজনমতো মূলধন সংগ্রহ করতে পারেন।

উদ্দীপকের জনাব হামিদা একটি ডেইরি ফার্ম স্থাপনের চিন্তা করছেন। অতঃপর তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ফার্মটি শুরু করলেন। এক্ষেত্রে তার ফার্ম স্থাপনের জন্য যে পুঁজির প্রয়োজন তা যথাসময়ে সংগ্রহ করতে সক্ষম হন, যা একজন উদ্যোক্তা পুঁজি সংগ্রহ করার যোগ্যতা গুণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'ব্যাংক থেকে ঋণ গ্রহণ' করে ডেইরি ফার্ম স্থাপনে জনাব হামিদা বেগমের মধ্যে উদ্যোক্তার পুঁজি সংগ্রহের ক্ষমতা গুণটি পরিলক্ষিত হয়।

উত্তর

জনাব হামিদা বেগমের ডেইরি ফার্মের ক্ষতির মূল কারণ হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা।

বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ সকল ক্ষেত্রে অনুকূল নয়। বেশ কিছু বাধার কারণে এখনও উদ্যোগ উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এর মধ্যে অন্যতম বাঁধা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। এমন বাধার কারণে আমাদের দেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না।

উদ্দীপকে জনাব হামিদা একটি ডেইরি ফার্ম স্থাপনের চিন্তা করছেন। অতঃপর তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ফার্মটি শুরু করলেন। ডেইরি ফার্ম বিষয়ের ধারণা না থাকায় প্রথম বছর তার ফার্মে তেমন লাভ হলো না। কিছু দিন পর হঠাৎ দুটি গরু মারা গেল। এজন্য তিনি অনেকটা ভেঙ্গে পড়লেন। তবুও তিনি হাল ছাড়লেন না। এখন তিনি সব বাধা-বিপত্তি অতিক্রম করার চেষ্টা করছেন।

উদ্দীপকের হামিদা বেগমের ডেইরি ফার্মে ক্ষতির কারণ হলো তার মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অভাব রয়েছে। যার কারণে তার মধ্যে ডেইরি ফার্ম স্থাপনের মতো কোনো ধারণা ছিল না। ফলে ডেইরি ফার্ম স্থাপন করেই তিনি লোকসানের সম্মুখীন হন। এমন পরিস্থিতিগুলো দূর করার জন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার প্রয়োগ করতে হবে।

৩. রমিজ স্টোরস ১৯৩২ সালের আইন অনুযায়ী একটি সংগঠন। এই সংগঠনের একজন সদস্য জনাব ফারুক মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণও করে না। কিন্তু লাভের অংশ পেয়ে থাকেন। অপর একটি প্রতিষ্ঠান তনিম এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের ২ জন সদস্য রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হওয়ায় সাজাপ্রাপ্ত হয়। আর অন্য একজন সদস্য ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
উত্তর একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে।
উত্তর

একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।

একমালিকানা ব্যবসায়ে মালিক একজন থাকে বিধায় তাকে ব্যবসায়ের সমস্ত মূলধন বিনিয়োগ করতে হয়, ব্যবসায় পরিচালনা করতে হয়। আবার ব্যবসায়ের সমস্ত লাভ তিনি একাই ভোগ করেন কিন্তু লোকসান হলে সমস্ত দায়ভার তাকে একাই বহন করতে হয়। অর্থাৎ ব্যবসায়ের সমস্ত কার্যক্রম মালিকের ওপর নির্ভরশীল। তাই এরূপ ব্যবসায় টিকে থাকা মালিকের সিদ্ধান্তের সাথে জড়িত।

উত্তর

উদ্দীপকে রমিজ স্টোরের জনাব ফারুক নামমাত্র অংশীদার।

যে ব্যক্তি অর্থের বিনিময়ে নামের সুনাম বিক্রয় করে তাকে নামমাত্র অংশীদার বলে। এরা ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার অনুমতি দেয়। এরূপ অংশীদার সাধারণ অংশীদারের ন্যায় অসীম দায় বহন করে না।

উদ্দীপকে বলা হয়েছে, রমিজ স্টোরস ১৯৩২ সালের আইন অনুযায়ী গঠিত একটি সংগঠন। এই সংগঠনের একজন সদস্য জনাব ফারুক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণও করে না। তবে ব্যবসায় থেকে লাভের অংশ পেয়ে থাকেন। জনাব ফারুকের এমন বৈশিষ্ট্য নামমাত্র অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে রমিজ স্টোরের জনাব ফারুক নামমাত্র অংশীদার।

উত্তর

উদ্দীপকে তানিম এন্টারপ্রাইজের বিলোপসাধন প্রক্রিয়াটি হচ্ছে বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন।

যদি এমন কোনো বিশেষ ঘটনা ঘটে যেখানে অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটতে পারে তবে তাকে বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন বলে। ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪২ ধারা অনুযায়ী এরূপ বিলোপসাধন হয়ে থাকে।

উদ্দীপকে বলা হয়েছে, তানিম এন্টারপ্রাইজের ২ জন সদস্য রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হওয়ায় সাজাপ্রাপ্ত হয়। আর অন্য একজন সদস্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এমন পরিস্থিতিতে উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিলোপসাধন হবে।

অংশীদারি আইনের ৪২ ধারায় বলা হয়েছে, যদি কোনো অংশীদার মারা যায় বা কোনো অংশীদার দেউলিয়া হয় তবে ব্যবসায়টির বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে দেখা যায়, একজন অংশীদারের মৃত্যু হয়। এমতাবস্থায় উদ্দীপকের প্রতিষ্ঠানটির কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ হবে বলে আমি মনে করি।

৪. রোকন ও তার ৪০ জন বন্ধু মিলে আইন অনুযায়ী মাসুম ট্রেডার্স নামে একটি ব্যবসায় স্থাপন করেন। এ ব্যবসায় শেয়ার হস্তান্তর অধিকার সীমিত। পরবর্তীতে তারা বৃহৎ পরিসরে ব্যবসায় শুরু করেন। ফলে তাদের ব্যবসায় দেশের বহুমানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। অধিক পরিমাণ মূলধনের প্রয়োজন দেখা দিলে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রয়োজনীয় অর্থসংগ্রহ করে সফলভাবে ব্যবসায় পরিচালনা করছেন।
উত্তর যে অংশীদারের দায় তার বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত তাকে সীমিত অংশীদার বলে।
উত্তর

আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়।

নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করাকে বোঝায়। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক না করা হলেও অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের চেয়েও নিবন্ধিত অংশীদারি ব্যবসায় অধিক আইনগত সুবিধা এবং অধিক মর্যাদা লাভ করে। চুক্তিগত অধিকার প্রতিষ্ঠায় এবং পাওনা অর্থ আদায় এরূপ ব্যবসায় অধিকতর সুবিধা ভোগ করে। তাই বাধ্যতামূলক না হলেও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করাই উত্তম।

উত্তর

উদ্দীপকে 'মাসুম ট্রেডার্স' মালিকানার ভিত্তিতে প্রথমদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি সংগঠন ছিল।

যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়।

উদ্দীপকে রোকন ও তার ৪০ জন বন্ধু মিলে আইন অনুযায়ী মাসুম ট্রেডার্স নামে একটি ব্যবসায় স্থাপন করেন। তাদের ব্যবসায়ের শেয়ার হস্তান্তর অধিকার সীমিত। যে ব্যবসায়ের শেয়ার হস্তান্তর সীমিত তা প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'মাসুম ট্রেডার্স' মালিকানার ভিত্তিতে প্রথমদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি সংগঠন ছিল।

উত্তর

সংগঠনটির মালিকানার ধরন পরিবর্তন করে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের যৌক্তিকতা রয়েছে।

যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেয়েও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।

উদ্দীপকে রোকন ও তার ৪০ জন বন্ধু মিলে আইন অনুযায়ী মাসুম ট্রেডার্স নামে একটি ব্যবসায় স্থাপন করেন। তাদের ব্যবসায়ের শেয়ার হস্তান্তর অধিকার সীমিত। পরবর্তীতে তারা বৃহৎ পরিসরে ব্যবসায় শুরু করেন। ফলে, তাদের ব্যবসায়ে দেশের বহুমানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির অধিক মূলধনের প্রয়োজন হলে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে সফলভাবে ব্যবসায় পরিচালনা করছে।

উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমত প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোম্পানি আইন অনুযায়ী বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। এমতাবস্থায় তারা কোম্পানিটিকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করে। এতে তাদের মূলধনের প্রয়োজন হলে বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। ফলে ব্যবসায়টি সম্প্রসারিত হয় এবং দেশের অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাই আমি মনে করি, সংগঠনটির মালিকানার ধরন পরিবর্তন করে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের যৌক্তিকতা রয়েছে।

৫. জনাব মুহিন চাল, ডাল ও আটা, ময়দা বিক্রয় করতে চান। এজন্য তিনি জনগণের আয়, ক্রয়ক্ষমতা, জনগণের জীবনযাত্রার মান প্রভৃতি উপাদান যাচাই-বাছাই করে প্রকল্পটি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় মূলধন যোগান দেন। অতঃপর ৩ জন লোক নিয়োগ করে তাদের কাজের দিকনির্দেশনা প্রদান করে ব্যবসায়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি রূপরেখা প্রণয়ন করেন। এসব সিদ্ধান্ত গ্রহণ তাকে সফল করে তুলেছে।
উত্তর কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত ও সুচিন্তিত কর্ম পদ্ধতিকে প্রকল্প বলে।
উত্তর

যে পদ্ধতির মাধ্যমে চূড়ান্তভাবে প্রকল্প নির্বাচন করা হয় তাকে মাইক্রোস্ক্রিনিং বলে।

মাইক্রোস্ক্রিনিং এ উপাদানগুলো হলো: বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি। উক্ত উপাদানগুলোর মধ্যে অন্যতম একটি হলো বাজার চাহিদা। এর মাধ্যমে বাজার জরিপ ও গবেষণার করে পণ্যের চাহিদা, ক্রেতাদের দৃষ্টিভঙ্গি ও আগ্রহ, বাজারে প্রতিযোগীদের সংখ্যা এবং পণ্য বা সেবার সুযোগ-সুবিধা যথার্থভাবে যাচাই করা হয়।

উত্তর

জনাব মুহিন প্রকল্প নির্বাচনে ম্যাক্রোস্ক্রিনিং পদ্ধতি অবলম্বন করেছেন।

ম্যাক্রোস্ক্রিনিং হলো এমন একটি পদ্ধতি যা কতকগুলো প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসায়ের ধারণাগুলো মূল্যায়ন করে একটি প্রকল্প ধারণা নির্বাচন করতে সহায়তা করে। এ উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো জনসংখ্যা, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আইনগত পরিবেশ। উক্ত উপাদানগুলো ব্যবসায়ের কার্যক্রম পরিচালনায় কম-বেশি প্রভাববিস্তার করে থাকে।

উদ্দীপকে জনাব মুহিন চাল, ডাল, আটা ও ময়দা বিক্রয় করতে চান। এজন্য তিনি জনগণের আয়, ক্রয় ক্ষমতা, জনগণের জীবনযাত্রার মান প্রভৃতি উপাদান যাচাই-বাছাই করে প্রকল্পটি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় মূলধন যোগান দেন। এক্ষেত্রে তিনি যে উপাদানগুলো বিবেচনা করে প্রকল্প নির্বাচন করেন সেগুলো ম্যাক্রোস্ক্রিনিংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব মুহিন প্রকল্প নির্বাচনে ম্যাক্রোস্ক্রিনিং পদ্ধতি অবলম্বন করেছেন।

উত্তর

জনাব মুহিনের সফলতার ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করেন।

ব্যবসায় পরিকল্পনা হলো ভবিষ্যৎ পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি। এটি একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। ব্যবসায় পরিকল্পনা একজন ব্যবসায়ীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।

উদ্দীপকে জনাব মুহিন চাল, ডাল, আটা ও ময়দা বিক্রয় করতে চান। এজন্য তিনি জনগণের আয়, ক্রয় ক্ষমতা, জনগণের জীবনযাত্রার মান প্রভৃতি উপাদান যাচাই-বাছাই করে প্রকল্পটি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় মূলধন যোগান দেন। অতঃপর তিনি ৩. জন লোক নিয়োগ দিয়ে তাদের কাজের দিকনির্দেশনা প্রদান করে ব্যবসায়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি রূপরেখা প্রণয়ন করেন। এসব সিদ্ধান্ত গ্রহণ তাকে সফল করে তুলেছে।

ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভবিষ্যতের রূপরেখা প্রণয়ন করা হয়। যার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালিত হয়। তাই ব্যবসায় পরিকল্পনা গ্রহণে খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। উদ্দীপকের জনাব মুহিন তাই তার ব্যবসায় পরিচালনার জন্য ব্যবসায় পরিকল্পনা গ্রহণ করেন এবং এর মাধ্যমেই তিনি তার ব্যবসায়কে সফল করে তুলতে সক্ষম হয়েছেন।

৬. জনাব জাকিয়া তার নিজ বাড়িতে পাঁচজন কর্মচারী নিয়ে চানাচুর উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি প্রতি বছর মুনাফার একটি অংশ কর্মীদের মধ্যে বণ্টন করেন এবং কর্মীদের শিক্ষাভাতাসহ বিভিন্ন সময় পুরস্কারের ব্যবস্থা করেন। এছাড়াও জনাব জাকিয়া কর্মচারীদের মতামত নিয়ে প্রতি বছর একবার বিভিন্ন দর্শনীয় স্থান প্রতিষ্ঠানের খরচে ভ্রমণ করেন। এতে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে।
উত্তর ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি।
উত্তর

ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, অর্থ সংরক্ষণ, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহারসংক্রান্ত কার্যাবলিকে ব্যবসায় অর্থায়ন বলে।

যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। ব্যবসায় অর্থায়নের মাধ্যমে উক্ত অর্থ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে থাকে। তবে ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ সাধারণত অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে। এর উদ্দেশ্য হচ্ছে শেয়ারহোল্ডারদের সম্পদ সর্বোচ্চকরণ।

উত্তর

উদ্দীপকে জনাব জাকিয়া ব্যবস্থাপনার প্রেষণা কাজের ওপর বেশি গুরুত্বারোপ করেছেন।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীবৃন্দকে সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। প্রেষণা হলো উৎসাহদান প্রক্রিয়া। এটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর মাধ্যমে কর্মীদের মানসিক অবস্থার পরিবর্তন করে তাদের কাছ থেকে সর্বোচ্চ কাজ আদায় করা যায়।

উদ্দীপকে জনাব জাকিয়া তার নিজ বাড়িতে পাঁচজন কর্মচারী নিয়ে চানাচুর উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি প্রতিবছর মুনাফার একটি অংশ কর্মীদের মধ্যে বণ্টন করেন এবং কর্মীদের শিক্ষাভাতাসহ বিভিন্ন সময়ে পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও তিনি কর্মীদের মতামত নিয়ে প্রতিবছর একবার বিভিন্ন দর্শনীয় স্থান প্রতিষ্ঠানের খরচে ভ্রমণ করেন। জনাব জাকিয়ার এমন কার্যক্রম ব্যবস্থাপনার প্রেষণা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব জাকিয়া ব্যবস্থাপনার প্রেষণা কাজের ওপর বেশি গুরুত্বারোপ করেছেন।

উত্তর

উদ্দীপকে জনাব জাকিয়ার গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

যে নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে বলপ্রয়োগ, ভয়-ভীতি প্রদর্শন, ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রভাব না খাটিয়ে গণতান্ত্রিক নেতা কর্মীদের মতামত ও অনুভূতি বিবেচনা করে সম্মতির ভিত্তিতে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেন।

উদ্দীপকে জনাব জাকিয়া তার নিজ বাড়িতে পাঁচজন কর্মচারী নিয়ে চানাচুর উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি প্রতিবছর মুনাফার একটি অংশ কর্মীদের মধ্যে বণ্টন করেন এবং কর্মীদের শিক্ষাভাতাসহ বিভিন্ন সময়ে পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও তিনি কর্মীদের মতামত নিয়ে প্রতিবছর একবার বিভিন্ন দর্শনীয় স্থান প্রতিষ্ঠানের খরচে ভ্রমণ করেন। এতে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে।

উদ্দীপকে জনাব জাকিয়া তার প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। এমন নেতৃত্বে নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের একজন সদস্য ভাবে এবং কাজের প্রতি তারা আন্তরিক হয়। এছাড়াও কর্মীদের মধ্যে তখন দলীয় প্রচেষ্টা জোরদার হয় এবং উত্তম শ্রম-ব্যবস্থাপনা সম্পর্ক গড়ে ওঠে, যা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৭. জনাব শাহীন একজন ব্যবসায়ী। তিনি ফরিদপুর গিয়ে কৃষকের কাছ থেকে অধিক পরিমাণে আলু ও পিঁয়াজ ক্রয় করে নিজ এলাকার বিভিন্ন দোকানে সেগুলো অল্প পরিমাণে বিক্রয় করেন। ব্যবসায়ের সুবিধার জন্য তিনি একটি মালবাহী ট্রাক কিনেছেন। এছাড়া আলু ও পিঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণের জন্য তিনি একটি হিমাগার ভাড়া নিয়েছেন। নিজের দক্ষতা ও দূরদর্শিতার জন্য জনাব শাহীন অল্পসময়ে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন।
উত্তর পণ্য বা সেবা বিক্রয়ের জন্য বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশ্যে প্রচারিত শব্দমালা বা প্রতীককেই বিজ্ঞাপন বলে।
উত্তর

বিক্রয়কর্মীর ভোক্তাদের পণ্য ক্রয় করার কৌশলটি হচ্ছে বিক্রয়িকতা।

ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বিক্রয়িকতা বলে। বিক্রয়িকতার মাধ্যমে একজন বিক্রয়কর্মী তার দক্ষতা ও কৌশলকে কাজে লাগিয়ে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা সামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়। এছাড়াও তিনি তার নিজ গুণে ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে।

উত্তর

জনাব শাহীন পণ্য সরবরাহের জন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পণ্য বিক্রয়ের বণ্টনপ্রণালি বেছে নিয়েছেন।

যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা' উৎপাদনকারীদের নিকট থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট পৌঁছানো হয় তাকে বণ্টনপ্রণালি বলে। অনেকগুলো বণ্টনপ্রণালির মধ্যে অন্যতম একটি বণ্টনপ্রণালি হলো পাইকার ও খুচরা ব্যবসায়ী মাধ্যমে পণ্য বণ্টন। এ পদ্ধতিতে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য পাইকারের নিকট বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ী সে পণ্য পাইকারের নিকট থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে।

উদ্দীপকে জনাব শাহীন একজন ব্যবসায়ী। তিনি ফরিদপুরে গিয়ে কৃষকদের কাছ থেকে অধিক পরিমাণে আলু ও পিয়াজ ক্রয় করে নিজ এলাকার বিভিন্ন দোকানে অল্প পরিমাণে বিক্রয় করেন। এক্ষেত্রে শাহীন পাইকারি ব্যবসায়ী এবং বিভিন্ন দোকান খুচরা ব্যবসায়ী। তাই বলা যায়, জনাব শাহীন পণ্য সরবরাহের জন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পণ্য বিক্রয়ের বণ্টনপ্রণালি বেছে নিয়েছেন।

উত্তর

উদ্দীপকে জনাব শাহীন, ব্যবসায়ে সফলতার জন্য বিপণনের পরিবহন ও গুদামজাতকরণ কার্যক্রমগুলো গ্রহণ করেছেন।

যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়, তাকে পরিবহন বলে। পরিবহন বিপণনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ। অন্যদিকে, উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে পণ্যকে রক্ষার জন্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে গুদামজাতকরণ বলে।

উদ্দীপকে জনাব শাহীন একজন ব্যবসায়ী। তিনি ফরিদপুরে গিয়ে কৃষকদের কাছ থেকে অধিক পরিমাণে আলু ও পেঁয়াজ ক্রয় করে নিজ এলাকার বিভিন্ন দোকানে অল্প পরিমাণে বিক্রয় করেন। ব্যবসায়ের সুবিধার জন্য তিনি একটি মালবাহী ট্রাক কিনেছেন। এছাড়া আলু ও পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণের জন্য তিনি একটি হিমাগার ভাড়া নিয়েছেন। নিজের দক্ষতা ও দূরদর্শিতার জন্য তিনি অল্প সময়ের মধ্যেই একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন।

ব্যবসায়ের কার্যক্রমগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য একজন ব্যবসায়ীকে বিপণনের বিভিন্ন কাজ সম্পন্ন করতে হয়, যা তাকে ব্যবসায়ের কাজ বাস্তবায়নে সহযোগিতা করে। উদ্দীপকের জনাব শাহীন তাই তার ব্যবসায়ের কাজ সফলভাবে বাস্তবায়নের জন্য বিপণনের পরিবহন ও গুদামজাতকরণ কার্যক্রম গ্রহণ করেন। এমন ব্যবস্থা গ্রহণ এবং তার দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ে সফলতা অর্জণ করতে সক্ষম হন।

৮. জনাব জাহিদ একটি পোশাক' প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, নিরাপদ কর্মপরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানের মালিক রুমন কম খরচে নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারে কম দামে বিক্রয় করেন। এতে জনাব জাহিদের ব্যবসায়ে ক্ষতি হতে থাকে।
উত্তর সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীদের যে দায়ের সৃষ্টি হয়, তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে।
উত্তর

শিল্পের উন্নয়নে প্রধান বাধা হলো পরিবেশ দূষণ।

প্রকৃতিতে বিভিন্ন খারাপ উপাদান মিশে পরিবেশ দূষণ হচ্ছে। বিশেষত শিল্পের কালো ধোঁয়া একদিকে যেমন বায়ু দূষণ করছে অন্যদিকে এর বর্জ্য নদ-নদীতে মিশে পানি দূষণ করছে। এছাড়াও পলিথিনজাতীয় শিল্পদ্রব্য ব্যবহারের ফলে মাটির উর্বরাশক্তি হ্রাস পাচ্ছে। আবার শিল্প স্থাপনের জন্য গাছ ও পাহাড় কেটে পরিবেশকে দূষিত করা হচ্ছে। এমনকি শিল্পকারখানার মেশিন ও জেনারেটরের বিকট শব্দে ভয়াবহ শব্দ দূষণ হচ্ছে। এতে মানুষের জীবনযাত্রার পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

উত্তর

জনাব জাহিদ ব্যবসায়ের শ্রমিক-কর্মচারী পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করছেন।

ব্যবসায়ে শ্রমিক-কর্মচারীরা যে শ্রম দিয়ে থাকে তার বিপরীতে শ্রমিকদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে শ্রমিক-কর্মচারীদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সমাজে বসবাসরত অন্যান্যদের চেয়ে সহায়ক শক্তি হিসেবে শ্রমিক-কর্মীদের সন্তুষ্ট ও কর্মচঞ্চল রাখতে ব্যবসায়ীদের উচিত তাদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করা, নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা, ভালো ব্যবহার করা, চাকরির নিরাপত্তা বিধান করা।

উদ্দীপকে জনাব জাহিদ একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করেন এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করেন। জনাব জাহিদের এমন কার্যক্রম ব্যবসায়ের শ্রমিক-কর্মীদের প্রতি দায়িত্ব পালনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব জাহিদ ব্যবসায়ের শ্রমিক-কর্মচারী পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করছেন।

উত্তর

উদ্দীপকে জনাব রুমনের মধ্যে ব্যবসায় নৈতিকতার অভাব রয়েছে বিধায় তাকে আদর্শ ব্যবসায়ী হিসেবে মূল্যায়ন করা যায় না।

ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মাপে পণ্য-দ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন।

উদ্দীপকে জনাব জাহিদ একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করেন এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের মালিক রুমন কম খরচে নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারে কম দামে বিক্রয় করেন। এতে জনাব জাহিদের ব্যবসায় ক্ষতি হতে থাকে।

উদ্দীপকে জনাব রুমন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে কাজটি (অর্থাৎ নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ) করছে তা সমাজের মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। এমন নিম্নমানের পণ্য খেয়ে মানুষের বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। যা সমাজের মানুষের কাছে কখনই কাম্য নয়। তাই, জনাব রুমনকে একজন আদর্শ ব্যবসায়ী হিসেবে মূল্যায়ন করা যায় না।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।