দিনাজপুর বোর্ড ২০২৬
১. সরকারি চাকরি ছেড়ে জনাব নীলা 'নীলাদ্রী' নামে একটি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেন। প্রবল আত্মবিশ্বাস, সৃজনশীলতা, সাহস ও নেতৃত্বদানের যোগ্যতা নিয়ে বিগত তিন বছরে তিনি ব্যবসায়টিকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যান। কিন্তু ক্রেতাদের পণ্যসামগ্রী সম্পর্কে অজ্ঞতার কারণে তার ব্যবসায়টি বেশি দূর যায়নি। বর্তমানে ব্যবসায়টি বন্ধ হওয়ার পথে।
উত্তর কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস নেন তাকে উদ্যোগ বলে।
উত্তর ব্যবসায় উদ্যোগের মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কর্মসংস্থান সৃষ্টি করা যায়।
নতুন ব্যবসায় গঠন রা নতুন পণ্য, সেবা, পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ বলে। এমন উদ্যোগের মাধ্যমে দেশে বিভিন্ন ধরনের ব্যবসায় কার্যক্রম গড়ে উঠে। ফলে নতুন পণ্য, সেবা, বাজার ও পদ্ধতির নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়। যেখানে প্রতিনিয়ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এভাবেই ব্যবসায় উদ্যোগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উত্তর বিজ্ঞাপনের অভাবে জনাব নীলার 'নীলাদ্রী' প্রতিষ্ঠানটি বেশিদূর না যাওয়ার কারণ।
যে প্রক্রিয়ায় পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয় তাকে বিজ্ঞাপন বলে। এর মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। এর মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহারবিধি ক্রেতা বা জনসাধারণের কাছে তুলে ধরা হয়। ফলে পণ্যের চাহিদা বৃদ্ধির সাথে সাথে পণ্য উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ বাড়ে।
উদ্দীপকে জনাব নীলা সরকারি চাকরি ছেড়ে 'নীলাদ্রী' নামে একটি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেন। প্রবল আত্মবিশ্বাস, সৃজনশীলতা, সাহস ও নেতৃত্বদানের যোগ্যতা নিয়ে বিগত তিন বছরে তিনি ব্যবসায়টিকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যান। কিন্তু ক্রেতাদের পণ্যসামগ্রী সম্পর্কে অজ্ঞতার কারণে তার ব্যবসায়টি বেশিদূর যায়নি। এমন অজ্ঞতার কারণ হলো জনাব নীলার প্রচার-প্রচারণা অর্থাৎ বিজ্ঞাপনের অভাব। তাই বলা যায়, বিজ্ঞাপনের অভাবে জনাব নীলার 'নীলাদ্রী' প্রতিষ্ঠানটি বেশিদূর না যাওয়ার কারণ।
উত্তর উদ্দীপকে জনাব নীলাকে সফল উদ্যোক্তা বলা যায় না।
ঝুঁকিপূর্ণ ও অনুমাননির্ভর পথযাত্রায় যে উদ্যোক্তা তার নতুন ব্যবসায় চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হন তাকেই সফল উদ্যোক্তা বলে। সফল উদ্যোক্তা নিঃসন্দেহে একজন সৃজনশীল উদ্ভাবক, উত্তম সংগঠক, যোগ্য পরিচালক ও নেতা। তিনি সাধারণ ব্যবসায়ী বা ব্যবস্থাপক থেকে ভিন্নতর। বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্যের সমাহারে তিনি বৈশিষ্ট্যমণ্ডিত।
উদ্দীপকে জনাব নীলা সরকারি চাকরি ছেড়ে 'নীলাদ্রী' নামে একটি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেন। প্রবল আত্মবিশ্বাস, সৃজনশীলতা, সাহস ও নেতৃত্বদানের যোগ্যতা নিয়ে বিগত তিন বছরে তিনি ব্যবসায়টিকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যান। কিন্তু ক্রেতাদের পণ্যসামগ্রী সম্পর্কে অজ্ঞতার কারণে তার ব্যবসায়টি বেশিদূর যায়নি। বর্তমানে ব্যবসায়টি বন্ধ হওয়ার পথে।
উদ্দীপকে জনাব নীলাকে সফল উদ্যোক্তা বলা যায় না। কারণ তিনি তার একক প্রচেষ্টায় ব্যবসায়টিকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ব্যর্থ হন। বর্তমানে তার ব্যবসায়টি বন্ধের পথে। অথচ তিনি যদি তার প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করতে পারতেন তবে তিনি সম্পূর্ণরূপে সফলতা অর্জন করতে পারতেন।
২. কিশোরগঞ্জের 'সুন্দরপুর' গ্রামের অধিবাসী জনাব সুন্দর আলী ২০১৫ সালে ৮ম শ্রেণি পাস করেন। বন্ধু-বান্ধব ও জ্ঞানীদের থেকে দিক-নির্দেশনা ও স্বল্প মূলধন নিয়ে 'সুখী মুদি শপ' নামে একটি দোকান দেন। গ্রাহকদের চাহিদামতো পণ্য সরবরাহ করায় তার দোকানের সুনাম অল্পদিনে চারদিকে ছড়িয়ে পড়ে। তাই দোকানের আয়তন বাড়ানোর জন্য তিনি তার বন্ধু রূমেলকে সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নেন।
উত্তর শেয়ার বিক্রির মাধ্যমে যে মূলধন সংগ্রহ করা হয় তাকে শেয়ার মূলধন বলে।
উত্তর ব্যক্তি না হয়েও কোনোকিছু ব্যক্তির ন্যায় অধিকার ও মর্যাদা লাভ করাকে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে।
নির্দিষ্ট আইনের আওতায় সৃষ্টি হয় বলে আইন কোম্পানিকে রক্তমাংসে গড়া মানুষের ন্যায় একটি কৃত্রিম ব্যক্তিসত্তা প্রদান করেছে। যদিও একে দেখা যায় না বা ছোঁয়া যায় না অথবা মানুষের ন্যায় এর কোনো ভোটাধিকার থাকে না। ফলে এরূপ প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে, লেনদেন করতে এবং প্রয়োজনে মামলা দায়ের করতে পারে। অন্যরাও একইভাবে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।
উত্তর উদ্দীপকের জনাব সুন্দর আলীর ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এ ধরনের ব্যবসায়ে মালিক একজন থাকে বিধায় তাকে ব্যবসায়ের সমস্ত মূলধন বিনিয়োগ করতে হয়, ব্যবসায় পরিচালনা করতে হয়। তবে ব্যবসায়ের সমস্ত লাভ তিনি একাই ভোগ করেন কিন্তু লোকসান হলে সমস্ত দায়ভার তাকে একাই বহন করতে হয়।
উদ্দীপকে জনাব সুন্দর আলী কিশোরগঞ্জের 'সুন্দরপুর' গ্রামের অধিবাসী। তিনি ২০১৫ সালে ৮ম শ্রেণি পাস করেন। বন্ধু-বান্ধব ও জ্ঞানীদের থেকে দিক-নির্দেশনা ও স্বল্প মূলধন নিয়ে 'সুখী মুদি শপ' নামে একটি দোকান দেন। গ্রাহকদের চাহিদামতো পণ্য সরবরাহ করায় তার দোকানের সুনাম অল্পদিনে চারদিকে ছড়িয়ে পড়ে। জনাব সুন্দর আলীর ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব সুন্দর আলীর ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
উত্তর উদ্দীপকে সুন্দর আলীর সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তার ব্যবসায় সংগঠনটি একমালিকানা ব্যবসায় থেকে অংশীদারি ব্যবসায়ে পরিবর্তন হবে।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। অন্যদিকে, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। চুক্তির মাধ্যমেই অংশীদারি ব্যবসায় গঠিত হয়।
উদ্দীপকে জনাব সুন্দর আলী কিশোরগঞ্জের 'সুন্দরপুর' গ্রামের অধিবাসী। তিনি ২০১৫ সালে ৮ম শ্রেণি পাস করেন। বন্ধু-বান্ধব ও জ্ঞানীদের থেকে দিক-নির্দেশনা ও স্বল্প মূলধন নিয়ে 'সুখী মুদি শপ' নামে একটি দোকান দেন। গ্রাহকদের চাহিদামতো পণ্য সরবরাহ করায় তার দোকানের সুনাম অল্পদিনে চারদিকে ছড়িয়ে পড়ে। তাই দোকানের আয়তন বাড়ানোর জন্য তিনি তার বন্ধু রুমেলকে সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নেন।
উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হচ্ছে একমালিকানা ব্যবসায়। এতে মালিক একজন থাকায় মালিককে সমস্ত ঝুঁকি একাই বহন করতে হয়। আবার মূলধন স্বল্পতার জন্য ব্যবসায় সম্প্রসারণ করা যায় না। অন্যদিকে, অংশীদারি ব্যবসায়ে মূলধনের পরিমাণ বেশি হয় বিধায় ব্যবসায় সম্প্রসারণ করা যায়। আবার এরূপ ব্যবসায়ে ঝুঁকি বণ্টনের সুযোগ থাকে। এসব কারণেই উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায় হতে দ্বিতীয় পর্যায়ের অংশীদারি ব্যবসায়টি উত্তম।
৩. প্রতিবছর সিলেটে অনেক পর্যটক আসায় সুনামগঞ্জের সানিয়া ও আফরিন মিলে একটি শিল্প প্রতিষ্ঠা করেন। অনলাইনে বিজ্ঞাপন, প্রচণ্ড আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা ব্যবসায়টিকে লাভজনক পর্যায় নিয়ে যায়। তারা দুজনেই সব শেয়ারের মালিক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু বর্তমানে তারা আরও কতগুলো পর্যটন শিল্প স্থাপন করতে চায়। তাই জনগণের নিকট শেয়ার ও ঋণপত্র বিক্রি করার সিদ্ধান্ত নেন।
উত্তর যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও মৌখিক কথাবার্তা, লেখা বা অন্য কোনো আচরণের দ্বারা নিজেকে ব্যবসায়ের অংশীদার বলে পরিচয় দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে।
উত্তর একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছার ওপর নির্ভর করে।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এ ধরনের ব্যবসায়ে মালিক একজন থাকে বিধায় তাকে ব্যবসায়ের সমস্ত মূলধন বিনিয়োগ করে, ব্যবসায় পরিচালনা করতে হয়। তবে ব্যবসায়ের সমস্ত লাভ তিনি একাই ভোগ করেন কিন্তু লোকসান হলে সমস্ত দায়ভার তাকে একাই বহন করতে হয়। আবার ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল।
উত্তর উদ্দীপকে সানিয়া ও আফরিনের ব্যবসায়টি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়।
উদ্দীপকে সুনামগঞ্জের সানিয়া ও আফরিন প্রতিবছর সিলেটে ঘুরতে আসা পর্যটকদের জন্য একটি শিল্প প্রতিষ্ঠা করেন। অনলাইনে বিজ্ঞাপন, প্রচণ্ড আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা ব্যবসায়টিকে লাভজনক পর্যায়ে নিয়ে যায়। উক্ত ব্যবসায়ে তারা দুজনেই সব শেয়ারের মালিক এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের এই ব্যবসায়টি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সানিয়া ও আফরিনের ব্যবসায়টি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
উত্তর সানিয়া ও আফরিনের প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করার সিদ্ধান্তটি সঠিক হয়েছে।
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেয়েও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।
উদ্দীপকে সুনামগঞ্জের সানিয়া ও আফরিন প্রতিবছর সিলেটে ঘুরতে আসা পর্যটকদের জন্য একটি শিল্প প্রতিষ্ঠা করেন। অনলাইনে বিজ্ঞাপন, প্রচণ্ড আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা ব্যবসায়টিকে লাভজনক পর্যায়ে নিয়ে যায়। উক্ত ব্যবসায়ে তারা দুজনেই সব শেয়ারের মালিক এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু বর্তমানে তারা আরও কতকগুলো পর্যটন কেন্দ্র স্থাপন করতে চায়। তাই জনগণের নিকট শেয়ার ও ঋণপত্র বিক্রি করার সিদ্ধান্ত নেন।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমত প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোম্পানি আইন অনুযায়ী বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। এমতাবস্থায় তারা কোম্পানিটিকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করতে চায়। এতে তাদের মূলধনের প্রয়োজন হলে বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারবে এবং ব্যবসায়টিকে সম্প্রসারিত করতে পারবে। তাই আমি মনে করি, সানিয়া ও আফরিনের প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করার সিদ্ধান্তটি সঠিক হয়েছে।
৪. জনাব রাসেল খান ঢাকার চকবাজারে 'বিদায় ডিপার্টমেন্ট স্টোর' নামে একটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানে ১২ জন কর্মচারী সন্তুষ্টচিত্তে কাজ করছে। তিনি তাদের বিভিন্ন সময়ে কাজে আগ্রহী করতে উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা দেন। তিনি কর্মচারীদের কাজে সহযোগিতা করেন। তাদের সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি তিনি বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেন।
উত্তর অর্থ সংগ্রহ, সংরক্ষণ এবং সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহারসংক্রান্ত কার্যাবলিকে অর্থায়ন বলে।
উত্তর ব্যবস্থাপনার সংগঠিতকরণ কাজের মাধ্যমে কর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক সুদৃঢ় করা যায়।
প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে মানব সম্পদ, যন্ত্রপাতি ও উপকরণাদি একত্রিত করার প্রক্রিয়াকে সংগঠিতকরণ বলে। যখনই কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কতিপয় ব্যক্তি একত্রিত হয় তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে, কে কী কাজ করবে, কে কাজের নির্দেশ দিবে, কে কাজ তত্ত্বাধান করবে, কে কার কাছে কাজের জন্য জবাবদিহি করবে ইত্যাদি। আর এই কাজগুলো ঠিক করাকেই সংগঠন বা ব্যবস্থাপনা সংগঠন বলে।
উত্তর উদ্দীপকের জনাব খান সাহেবের কাজটি ব্যবস্থাপনার প্রেষণা কার্যাবলির অন্তর্ভুক্ত।
প্রতিষ্ঠানে কর্মরত কর্মীবৃন্দকে সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো কর্মীদের নিকট হতে সর্বাধিক কার্য আদায় করে নেওয়া। কিন্তু মানুষকে দিয়ে জোর করে কাজ করানো যায় না বলে তার মানসিক অবস্থা পরিবর্তন দ্বারা তাকে কাজের প্রতি গতিশীল করা অপরিহার্য। আর এই মানসিক অবস্থা পরিবর্তনে কাজ করে প্রেষণা।
উদ্দীপকে জনাব রাসেল খান ঢাকার চকবাজারে 'বিদায় ডিপার্টমেন্ট স্টোর' নামে একটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানে ১২ জন কর্মচারী সন্তুষ্টচিত্তে কাজ করছে। তিনি তাদের বিভিন্ন সময়ে কাজে আগ্রহী করতে উৎসাহ উদ্দীপনা এবং অনুপ্রেরণা দেন। এছাড়াও তিনি কর্মচারীদের কাজে সহযোগিতা করেন। জনাব খানের এমন কার্যক্রমগুলো ব্যবস্থাপনার প্রেষণা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব খান সাহেবের কাজটি ব্যবস্থাপনার প্রেষণা কার্যাবলির অন্তর্ভুক্ত।
উত্তর জনাব খান সাহেবকে একজন আদর্শ নেতা বলা যায়।
দলের সদস্যদের প্রভাবিত করে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেন তাকে নেতা বলে। একজন আদর্শ নেতাই পারেন কর্মীদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রতিষ্ঠানকে লক্ষ্যের দিকে এগিয়ে নিতে। এজন্য একজন নেতাকে বিভিন্ন গুণে গুণান্বিত হতে হয়।
উদ্দীপকে জনাব রাসেল খান ঢাকার চকবাজারে 'বিদায় ডিপার্টমেন্ট স্টোর' নামে একটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানে ১২-জন কর্মচারী সন্তুষ্টচিত্তে কাজ করছে। তিনি তাদের বিভিন্ন সময়ে কাজে আগ্রহী করতে উৎসাহ- উদ্দীপনা এবং অনুপ্রেরণা দেন। এছাড়াও তিনি কর্মচারীদের কাজে সহযোগিতা করেন। তাদের সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি তিনি বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেন।
উদ্দীপকে জনাব খানের মধ্যে একজন আদর্শ নেতার বিভিন্ন গুণ বিদ্যমান। এমন গুণের কারণেই তিনি নির্ভীক ও ভয়হীন থেকে মানসিক শক্তি সহকারে প্রতিষ্ঠানকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন। ফলে কর্মীরা তার সাহসে বলিয়ান হয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ সম্পাদন করে। এতে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। এসব কারণেই জনাব খান সাহেবকে একজন আদর্শ নেতা বলা যায়।
৫. ঢাকার কারওয়ান বাজারের জনপ্রিয় ফল ব্যবসায়ী জনাব অদুদ মিয়া চট্টগ্রাম ও ফেনী থেকে ফল ক্রয় করে তাদের আকার, গুণাগুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি কাস্টমারদের মাঝেমধ্যে বিনামূল্যে ফল খাওয়ান।
উত্তর কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করলে তাকে সরাসরি বিপণন বলে।
উত্তর পরিবহন পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টিকারী উপাদান ।
যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় তাকে পরিবহন বলে। পণ্য উৎপাদন হয় একস্থানে আর ভোগ বা ব্যবহার হয় সারা বিশ্বে। এটি সম্ভব হচ্ছে পরিবহনের মাধ্যমে। উক্ত পরিবহন খাতের সাথে সম্পৃক্ত থেকে অসংখ্য লোক তাদের জীবিকা নির্বাহ করছে। ফলে পরিবহন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উত্তর উদ্দীপকে জনাব অদুদের কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের আওতায় পড়ে।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে পণ্যসামগ্রীকে বিভিন্ন ভাগে (যেমন- ছোটো, মাঝারি ও বড়ো ইত্যাদি) ভাগ করা হয় এবং এ ধরনের ভাগের পর পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। এর ফলে বাজারে অবস্থানরত বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য পণ্য ক্রয় করা সহজ হয়।
উদ্দীপকে জনার অদুদ ঢাকার কারওয়ান বাজারের একজন জনপ্রিয় ফল ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম ও ফেনী থেকে ফল ক্রয় করে তাদের আকার, গুণাগুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করেন। উক্ত বিভাজনের কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব অদুদের কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের আওতায় পড়ে।
উত্তর বিক্রয় বৃদ্ধির জন্য জনাব অদুদের গৃহীত বিজ্ঞাপন পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ।
যে প্রক্রিয়ায় পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয় তাকে বিজ্ঞাপন বলে। এর মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। এর মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহারবিধি ক্রেতা বা জনসাধারণের কাছে তুলে ধরা হয়।
উদ্দীপকে জনাব অদুদ ঢাকার কারওয়ান বাজারের একজন জনপ্রিয় ফল ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম ও ফেনী থেকে ফল ক্রয় করে তাদের আকার, গুণাগুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি কাস্টমারদের মাঝেমধ্যে বিনামূল্যে ফল খাওয়ান।
ভোক্তাদেরকে নির্দিষ্ট পণ্য সীমিতভাবে বিনামূল্যে প্রদানের ব্যবস্থাকে নমুনা পণ্য বলে। নমুনা পণ্য বিতরণ বিজ্ঞাপনের একটি মাধ্যম। যদি উৎপাদক নিশ্চিত থাকে ক্রেতারা পণ্য গ্রহণ করবে, পছন্দ করবে অথবা পুনরায় ব্যবহার করবে তবেই নমুনা পণ্য বিতরণ পদ্ধতি ব্যবহার করে। উদ্দীপকের জনাব অদুদ ও তাই বিক্রয় বৃদ্ধির কৌশল হিসেবে বিনামূল্যে কাস্টমারদের ফল খাওয়ান। এতে আশা করা যায়, তার বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে।
৬. 'দীপ্ত ব্যাংক ও খোয়া টেলিকম' বাংলাদেশের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান। 'দীপ্ত ব্যাংক' তাদের ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের দারিদ্র্য বিমোচন, মেধাবী ছাত্র-ছাত্রীদের ব্যয় বহন, বৃত্তি প্রদান ও বিভিন্ন স্থানে গাছ লাগানো ইত্যাদি কাজ করেন। অন্যদিকে, 'খোয়া টেলিকম' কর্মীদের বেতন, প্রশিক্ষণ, পদোন্নতি, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে প্রতিষ্ঠানকে লাভবান করছেন।
উত্তর নৈতিকতা শব্দের অর্থ মানব আচরণের মানদণ্ড।
উত্তর ব্যবসায়ের ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাকেই ব্যবসায়ের নৈতিকতা বলে।
নৈতিক আচরণবিধি অনুসরণের ফলে ব্যবসায়ী ন্যায়-অন্যায়, সত্য-অসত্য প্রভৃতি বিষয় মেনে চলে। আর এসব বিষয় বিবেচনা করে নিলে একটি সুখী ও সুন্দর সমাজ গঠন করা যায়। এতে ভোক্তারা ন্যায্যমূল্যে মানসম্পন্ন পণ্য পেতে পারে। ফলে জীবনযাত্রার মান উন্নত হয় এবং তা দেশের জন্য কল্যাণ বয়ে আনে।
উত্তর 'খোয়া টেলিকম' ব্যবসায়ের শ্রমিক-কর্মচারী পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করছে।
ব্যবসায়ে শ্রমিক-কর্মচারীরা যে শ্রম দিয়ে থাকে তার বিপরীতে শ্রমিকদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে শ্রমিক-কর্মচারীদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সমাজে বসবাসরত অন্যান্যদের চেয়ে সহায়ক শক্তি হিসেবে শ্রমিক-কর্মীদের সন্তুষ্ট ও কর্মচঞ্চল রাখতে ব্যবসায়ীদের উচিত তাদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান, নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টিসহ, ভালো ব্যবহার, চাকরির নিরাপত্তা বিধান করা।
উদ্দীপকে 'দীপ্ত ব্যাংক' এবং 'খোয়া টেলিকম' বাংলাদেশের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটির মধ্যে 'খোয়া টেলিকম' কর্মীদের বেতন, প্রশিক্ষণ, পদোন্নতি, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে প্রতিষ্ঠানকে লাভবান করছে। খোয়া টেলিকমের এসব কার্যক্রম ব্যবসায়ের শ্রমিক-কর্মীদের প্রতি দায়িত্ব পালনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'খোয়া টেলিকম' ব্যবসায়ের শ্রমিক-কর্মচারী পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করছে।
উত্তর 'দীপ্ত ব্যাংক' ব্যবসায় হিসেবে সামাজিক দায়বদ্ধতা সঠিকভাবে পালন করছে।
সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যেসব সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীদের যে দায়ের সৃষ্টি হয়, তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। এমন দায়বদ্ধতা থেকেই ব্যবসায়ীরা রাস্তাঘাটের উন্নয়ন, করে, এলাকার পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে নজর রাখে, জাতীয় দুর্যোগে তাদের পাশে দাঁড়ায়, এলাকায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কল্যাণধর্মী কাজে অংশগ্রহণ করে।
উদ্দীপকে 'দীপ্ত ব্যাংক' এবং 'খোয়া টেলিকম' বাংলাদেশের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এদের মধ্যে 'দীপ্ত ব্যাংক' তাদের ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের দারিদ্র্য বিমোচন, মেধাবী ছাত্র-ছাত্রীদের ব্যয় বহন, বৃত্তি প্রদান ও বিভিন্ন স্থানে গাছ লাগানো ইত্যাদি কাজ করছে।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। তাই বর্তমানে মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর প্রতিও দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকের দীপ্ত ব্যাংক এমন দায়বদ্ধতা থেকেই সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছে। এসব দায়িত্ব পালনের মাধ্যমে ব্যাংকটি সফলতা অর্জন করতে সক্ষম হবে।
৭. জনাব রমিজউদ্দিন 'ইরানী বোরকা হাউস' নামে একটি বোরকার দোকান দেন। ২০২৪ সালে তার দোকানের আয়-ব্যয়ের তথ্য ছিল- মালামাল ক্রয় ৬০,০০০ টাকা, কর্মচারীর বেতন ৫০,০০০ টাকা, মেশিন ক্রয় ৬০,০০০ টাকা, বিদ্যুৎ বিল ৩০,০০০ টাকা, দোকান ভাড়া ৪০,০০০ টাকা, বিক্রয় ২,৫০,০০০ টাকা, আসবাবপত্র ক্রয় ৮০,০০০ টাকা। তিনি তার ব্যবসায়ের নগদ টাকার পরিমাণ জানার জন্য প্রতিমাসে একটি বিবরণী প্রস্তুত করেন।
উত্তর কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত ও সুচিন্তিত কর্ম পদ্ধতিকে প্রকল্প বলে।
উত্তর পণ্যের ধারণা থেকেই প্রকল্পের সূত্রপাত হয়।
পণ্য বা সেবাসামগ্রীর চাহিদা প্রকল্প ধারণার জন্ম দেয়। এজন্য প্রকল্প ধারণা চিহ্নিতকরণের সময় উদ্যোক্তাকে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হয়। যেমন- উদ্যোক্তার নিজের শখ বা আগ্রহ আছে এমন পণ্য, প্রকৃত চাহিদা আছে এমন পণ্য, বিদ্যমান পণ্যের অসুবিধা, নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ ইত্যাদি বিষয় উদ্যোক্তাকে বিবেচনা করতে হয়।
উত্তর জনাব রমিজ উদ্দিনের ব্যবসায়ে প্রাক্কলিত লাভ/ক্ষতি নিম্নে দেখানো হলো : উত্তরের ছবি
উত্তর জনাব রমিজ উদ্দিনের প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী প্রস্তুতের যথার্থতা রয়েছে।
যে বিবরণীতে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ অর্থ আসছে এবং কী পরিমাণ নগদ অর্থ ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করা হয় তাকে প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী বলে। সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য ব্যবসায় উদ্যোক্তার নগদানপ্রবাহ বিবরণী প্রাক্কলন করা প্রয়োজন। এই বিবরণী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে সংরক্ষণ করা যেতে পারে।
উদ্দীপকে জনাব রমিজ উদ্দিন 'ইরানী বোরকা হাউজ' নামে একটি বোরকার দোকান দেন। ২০২৪ সালে তার দোকানের আয়-ব্যয়ের তথ্য ছিল: মালামাল ক্রয় ৬০,০০০ টাকা; কর্মচারীর বেতন ৫০,০০০ টাকা; মেশিন ক্রয় ৬০,০০০ টাকা; বিদ্যুৎ বিল ৩০,০০০ টাকা; দোকান ভাড়া ৪০,০০০ টাকা; বিক্রয় ২,৫০,০০০ টাকা; আসবাবপত্র ক্রয় ৮০,০০০ টাকা। তিনি তার ব্যবসায়ের নগদ টাকার পরিমাণ জানার জন্য প্রতিমাসে একটি বিবরণী প্রস্তুত করেন।
উদ্দীপকে জনাব রমিজ উদ্দিন প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী প্রস্তুত করেন। এ বিবরণীর মাধ্যমে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ আসছে এবং কী পরিমাণ ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করা যায়। এর ফলে রমিজ উদ্দিন তার ব্যবসায়ের নগদের প্রকৃত অবস্থা জানতে পারে। তাই আমি মনে করি, জনাব রমিজ উদ্দিনের প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী প্রস্তুতের যথার্থতা রয়েছে।
৮. বি. কম পাস জনাব আবুল হোসেন পশুপালন প্রশিক্ষণ নিয়ে মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রয় করেন। ব্যবসায়টি সফলতার মুখ দেখায় তিনি তার কাজের সহায়তার জন্য কয়েকজন যুবককে নিয়োগ দেন ও প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এ লক্ষ্যে টিউলিপ ব্যাংক থেকে দশ লক্ষ টাকা ঋণ নেন।
উত্তর গ্রাহকদের সরাসরি সেবা দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করাকে প্রত্যক্ষ সেবা বলে।
উত্তর ব্যবসায়-বাণিজ্যের ফলে পণ্য-দ্রব্যের আদান-প্রদানের সাথে সাথে সংস্কৃতির বিনিময় ঘটে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। এর মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এটি মানুষের সঞ্চয়ের প্রবণতাকে বৃদ্ধি করে মূলধন গঠনে সহায়তা করে। উক্ত মূলধন দ্বারা নতুন নতুন শিল্পকারখানা গঠিত হয়, যা দেশে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এছাড়াও এর মাধ্যমে পণ্য-দ্রব্যের আদান-প্রদানের সাথে সাথে সংস্কৃতির বিনিময় ঘটে।
উত্তর

জনাব আবুল হোসেনের কাজটি প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারের প্রক্রিয়াকে প্রজনন শিল্প বলে। এই শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্যসামগ্রীকে পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। যেমন-নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ বা ফলমূল উৎপাদন করে, পোলট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপাদিত হয়, হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয় যার সবকিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণ করে থাকে।

উদ্দীপকে জনাব আবুল হোসেন বি. কম পাস করে পশুপালনের ওপর প্রশিক্ষণ নেন। অতঃপর তিনি মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রয় করেন। উক্ত বাচ্চা উৎপাদনের কাজটি প্রজনন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আবুল হোসেনের কাজটি প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত।

উত্তর

জনাব আবুল হোসেন অর্থনৈতিক পরিবেশের সহায়তা নিয়েছেন, যা ব্যবসায়ের জন্য যথার্থ বলে আমি মনে করি।

কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে যে * পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।

উদ্দীপকে জনাব আবুল হোসেন বি.কম পাস করে পশুপালনের ওপর প্রশিক্ষণ নেন। অতঃপর তিনি মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রয় করেন। ব্যবসায়টি সফলতার মুখ দেখায় তিনি তার কাজে সহায়তার জন্য কয়েকজন যুবককে নিয়োগ দেন ও প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এছাড়াও তিনি টিউলিপ ব্যাংক থেকে দশ লক্ষ টাকা ঋণ নেন।

অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের জনাব আবুল হোসেন তাই অর্থনৈতিক পরিবেশের অর্থ ও ঋণ ব্যবস্থার সহায়তা ঋণ গ্রহণ করেন। এর মাধ্যমে আশা করা যায়, তিনি তার ব্যবসায়ে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।