সিলেট বোর্ড ২০২৬
১. প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টি-২০২৫ উদযাপন করবে বলে সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সম্ভাব্য কত টাকা খরচ হবে সে অনুযায়ী টাকা সংগ্রহ করা হয়। এরপর শিক্ষার্থীদের মধ্যে কে কোন দায়িত্ব পালন করবে, কীভাবে করবে, কখন করবে ইত্যাদি বিষয়গুলো তারা আগে থেকেই ঠিক করে নিয়েছে। যে যার মতো পূর্ব নির্ধারিত দায়িত্ব পালন করায় তাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হয়।
উত্তর যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে আয়-ব্যয় সমান হয় তাকে সম-আয়-ব্যয় বিন্দু বলে।
উত্তর যে পদ্ধতির মাধ্যমে সম্ভাবনাময় প্রকল্প থেকে লাভজনক প্রকল্প নির্বাচন করা হয় তাকে মাইক্রোস্ক্রিনিং বলে। মাইক্রোস্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনার করা। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই একটা বিস্তারিত বিষয়াদি। ব্যবসায়ের সাথে এ সকল বিষয়গুলো খুব সতর্কতার সাথে বিবেচনা করতে হয়।
উত্তর ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে কাজ ঠিক করতে হয়। কী করতে হবে, কীভাবে করতে হবে, কখন করতে হবে এবং কাকে করতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করা পরিকল্পনার অন্তর্ভুক্ত।
উদ্দীপকে বলা হয়েছে, প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টি-২০২৫ উদযাপন করবে বলে সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সম্ভাব্য কত টাকা খরচ হবে সে অনুযায়ী টাকা সংগ্রহ করা হয়। এরপর শিক্ষার্থীদের মধ্যে কে কোন দায়িত্ব পালন করবে, কীভাবে করবে, কখন করবে ইত্যাদি বিষয়গুলো তারা আগে থেকেই ঠিক করে নিয়েছে। উক্ত বিষয়গুলো পরিকল্পনার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে শিক্ষার্থীদের কার্যক্রমের প্রক্রিয়াটিকে পরিকল্পনা বলা হয়।
উত্তর ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে কাজ ঠিক করতে হয়। কী করতে হবে, কীভাবে করতে হবে, কখন করতে হবে এবং কাকে করতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করা পরিকল্পনার অন্তর্ভুক্ত।
উদ্দীপকে বলা হয়েছে, প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টি-২০২৫ উদযাপন করবে বলে সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সম্ভাব্য কত টাকা খরচ হবে সে অনুযায়ী টাকা সংগ্রহ করা হয়। এরপর শিক্ষার্থীদের মধ্যে কে কোন দায়িত্ব পালন করবে, কীভাবে করবে, কখন করবে ইত্যাদি বিষয়গুলো তারা আগে থেকেই ঠিক করে নিয়েছে। যে যার মতো পূর্বনির্ধারিত দায়িত্ব পালন করায় তাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হয়।
পরিকল্পনা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। এর ওপর ভিত্তি করেই যেকোনো কাজের সফলতা নির্ভর করে। উদ্দীপকে ক্লাস পার্টি করার জন্য দশম শ্রেণির শিক্ষার্থীরা পরিকল্পনা গ্রহণ করেছে। উক্ত পরিকল্পনার খুব চিন্তা-ভাবনা করে গ্রহণ করায় তাদের ক্লাস পার্টিটি সুন্দরভাবে সম্পন্ন হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের পরিকল্পনা প্রক্রিয়াটি 'ক্লাস পার্টি' উদযাপনকে সার্থক করেছে।
২. আতিক গার্মেন্টস এর মালিক। জনাব আতিক তার কর্মচারীদের সব সময় চাপের মুখে রাখেন। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে আলোচনা না করে উৎপাদন বৃদ্ধির জন্য নিজেই সিদ্ধান্ত নেন এবং শ্রমিকদের ওভারটাইম কাজ করতে বাধ্য করেন। এজন্য শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যার ফলে ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হন। এখন তিনি নেতৃত্বের কিছু কৌশল পরিবর্তন করেন। বিভিন্ন কাজে কর্মচারীদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বোনাস প্রদান করেন। বর্তমানে ব্যবসায়টি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
উত্তর যে প্রক্রিয়ায় পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতির সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে নিয়ন্ত্রণ বলে।
উত্তর কর্মীবাহিনীকে ব্যবসায়ের অন্যতম মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।
প্রতিষ্ঠানের অন্যতম উপাদান হচ্ছে তার কর্মী বাহিনী। কর্মী বাহিনীকে ব্যবসায়ের অন্যতম মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কার্য সম্পাদনের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান, পদোন্নতি, বদলি, ছাঁটাই ইত্যাদি কাজ কর্মীসংস্থানের অন্তর্ভুক্ত। তাই ভালো কর্মীসংস্থান ব্যবস্থাপনার পক্ষে একটি অত্যাবশ্যকীয় কাজ।
উত্তর আতিক গার্মেন্টসে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান।
যে নেতৃত্বে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্ব প্রাচীন মানসিকতা দোষে দুষ্ট এক ধরনের পরিচালনা কৌশল। এক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের অধস্তনদের সাথে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করে না। সাধারণত কর্মীরা যখন কাজ করতে চায় না, সেক্ষেত্রে এ ধরনের নেতৃত্ব প্রয়োগ করা হয়।
উদ্দীপকে জনাব আতিক আতিক গার্মেন্টসের মালিক। তিনি তার কর্মচারীদের সবসময় চাপের মুখে রাখেন। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে আলোচনা না করে উৎপাদন বৃদ্ধির জন্য নিজেই সিদ্ধান্ত নেন এবং শ্রমিকদের ওভারটাইম কাজ করতে বাধ্য করেন। এজন্য শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যার ফলে ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হন। জনাব আতিকের এমন নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, আতিক গার্মেন্টসে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান।
উত্তর উদ্দীপকে আতিক গার্মেন্টসে বিদ্যমান স্বৈরতান্ত্রিক নেতৃত্বের পরিবর্তে গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।
যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতা কর্মীদের আদেশ দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং কর্মীরা কোনো কিছু জানতে চাইলে তা বুঝিয়ে দেন। এ নেতৃত্বের ফলে কর্মীদের দক্ষতা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধি পায়।
উদ্দীপকে জনাব আতিক আতিক গার্মেন্টসের মালিক। তিনি তার কর্মচারীদের সবসময় চাপের মুখে রাখেন। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে আলোচনা না করে উৎপাদন বৃদ্ধির জন্য নিজেই সিদ্ধান্ত নেন এবং শ্রমিকদের ওভারটাইম কাজ করতে বাধ্য করেন। এজন্য শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যার ফলে ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হন। এখন তিনি নেতৃত্বের কিছু কৌশল পরিবর্তন করেন। বিভিন্ন কাজে কর্মচারীদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বোনাস প্রদান করেন। বর্তমানে ব্যবসায়টি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
উদ্দীপকে জনাব আতিকের প্রথমত নেতৃত্বটি হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এরূপ নেতৃত্ব অধস্তনরা মালিকের প্রতি অসন্তুষ্ট থাকে। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন কমে যায় এবং লোকসানের সম্মুখীন হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও এমনটি হয়েছে। এরূপ অবস্থা থেকে উত্তরণের জন্য গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করা উচিত। কারণ এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের কাছ থেকে কাজ আদায়ের পূর্বে তাদের সাথে পরামর্শ করে এবং তাদের সুবিধা অসুবিধার বিষয়টি গুরুত্ব দেয়। এতে প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আন্তরিকতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়।
৩. জনাব আজাদ একজন ফল বিক্রেতা। তিনি রাজশাহী থেকে ভালো মানের ছোটো বড়ো বিভিন্ন ধরনের আম সংগ্রহ করেন। জনাব আজাদ ভোক্তাদের চাহিদা ও রূচির কথা ভেবে রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন জাতের আম ক্রয় করেন। সবসময় ভালো মানের আম ক্রয়ের কারণে ভোক্তাদের সামর্থ্য অনুযায়ী মূল্য নির্ধারণ করা সম্ভব হয়। ফলে সহজেই ব্যবসায়টি সফলতা লাভ করে।
উত্তর যারা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে তাদেরকে পাইকার বলে।
উত্তর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বিক্রয়িকতা বলে।
বিক্রয়িকতার মাধ্যমে একজন বিক্রয়কর্মী তার দক্ষতা ও কৌশলকে কাজে লাগিয়ে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবাসামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়। এছাড়াও তিনি তার নিজ গুণে ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে।
উত্তর উদ্দীপকে জনাব আজাদ প্রথমত বিপণনের ক্রয় কাজ করেছেন।
বিক্রেতার কাছ থেকে পণ্যের মালিকানা গ্রহণের প্রক্রিয়াকে ক্রয় বলে। উৎপাদন কার্য পরিচালনা বা পরবর্তীতে তা বিক্রয়ের জন্য পণ্য বা সেবা ক্রয় করা হয়। অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে পণ্য বা সেবা ক্রয় করা হয়। এতে বিক্রেতার কাছ থেকে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয়।
উদ্দীপকে জনাব আজাদ একজন ফল বিক্রেতা। তিনি রাজশাহী থেকে ভালো মানের ছোটো বড়ো বিভিন্ন ধরনের আম সংগ্রহ করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও রুচির কথা ভেবে রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন জাতের আম ক্রয় করেন। জনাব আজাদের আম ক্রয়ের কার্যক্রমটি বিপণনের ক্রয় কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আজাদ প্রথমত বিপণনের ক্রয় কাজ করেছেন।
উত্তর উদ্দীপকে জনাব আজাদের ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য বিপণনের প্রমিতকরণ কার্যাবলি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পণ্যের ওজন, আকার, রং ও গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণের কাজকেই প্রমিতকরণ বলে। বিপণন প্রক্রিয়ার সম্পাদিত কার্যাবলির মধ্যে পণ্যের মান নির্ধারণ বা প্রমিতকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পণ্যের মান নির্ধারণ বিপণন কার্যাবলিকে দারুণভাবে প্রভাবিত করে।
উদ্দীপকে জনাব আজাদ একজন ফল বিক্রেতা। তিনি রাজশাহী থেকে ভালো মানের ছোটো বড়ো বিভিন্ন ধরনের আম সংগ্রহ করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও রুচির কথা ভেবে রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন জাতের আম ক্রয় করেন। সবসময় ভালো মানের আম ক্রয়ের কারণে ভোক্তাদের সামর্থ্য অনুযায়ী মূল্য নির্ধারণ করা সম্ভব হয়। ফলে সহজেই ব্যবসায়টি সফলতা লাভ করে।
উদ্দীপকে জনাব আজাদ একজন আম ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে ভালো জাতের আম ক্রয় করেন। অতঃপর ভোক্তাদের সামর্থ্য অনুযায়ী মূল্য নির্ধারণ করেন। উক্ত মূল্য নির্ধারণের কাজটি বিপণনের প্রমিতকরণ কাজের অন্তর্গত। এর ফলে ভোক্তারা তাদের সামর্থ্য অনুযায়ী আম ক্রয় করতে পারবে। ফলে আজাদের বিক্রয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে। তাই আমি মনে করি, জনাব আজাদের ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য বিপণনের প্রমিতকরণ কার্যাবলি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
৪. জনাব সৈকত রোগীদের কথা বিবেচনা করে সদর হাসপাতালের কাছে ফলের দোকান দেন। তার দোকানের ফলগুলো ফরমালিনমুক্ত, ওজনে সঠিক হওয়ায় ক্রেতাদের ভিড় সবসময় লেগেই থাকে। ফলে প্রচুর বিক্রয় ও মুনাফা হয়। অপরদিকে তার বন্ধু শাকিল একজন বড় ব্যবসায়ী। তিনি তার এলাকায় গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য পড়াশোনার খরচ ও বৃত্তি প্রদান করেন।
উত্তর ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান।
উত্তর ভালো-মন্দের পার্থক্য চিহ্নিত করতে নৈতিকতা সাহায্য করে।
উচিত-অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাকেই নৈতিকতা বলে। নৈতিকতা মানুষের দৈনন্দিন কাজকর্মের সাথে জড়িত। যেমন- একজন শিক্ষকের প্রধান কাজ হলো ছাত্র-ছাত্রীদের সুষ্ঠু পাঠ দান করা যা নৈতিকতার আওতাভুক্ত। অন্যদিকে, শিক্ষকের ন্যায় ছাত্র-ছাত্রীদেরও কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। এগুলো হচ্ছে-যথাসময়ে স্কুলে যাওয়া, বাড়ির কাজ করা এবং শিক্ষকের আদেশ নির্দেশ মেনে চলা।
উত্তর জনাব সৈকতের কাজের মাধ্যমে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা ফুটে উঠেছে।
ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীদের যে দায়-দায়িত্ব পালন করতে হয় তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। তাই ক্রেতাদের সন্তুষ্ট রাখার স্বার্থে তাদের চাহিদামতো পণ্যসামগ্রী ও সেবা সরবরাহ করতে হয়।
উদ্দীপকে জনাব সৈকত রোগীদের কথা বিবেচনা করে সদর হাসপাতালের কাছে ফলের দোকান দেন। তার দোকানের ফলগুলো ফরমালিনমুক্ত, ওজনে সঠিক হওয়ায় ক্রেতাদের ভিড় সবসময় লেগেই থাকে। ফলে প্রচুর বিক্রয় ও মুনাফা হয়। জনাব সৈকতের ব্যবসায়িক কার্যক্রমটি ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সৈকতের কাজের মাধ্যমে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা ফুটে উঠেছে।
উত্তর জনাব শাকিল সমাজের প্রতি দায়িত্ব পালন করছেন, যা সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম।
ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। এই দায়িত্বগুলোর মধ্যে রয়েছে: জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো; এলাকায় স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা স্থাপন; গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট সুবিধা প্রদান ইত্যাদি।
উদ্দীপকে জনাব সৈকত রোগীদের কথা বিবেচনা করে সদর হাসপাতালের কাছে ফলের দোকান দেন। তার দোকানের ফলগুলো ফরমালিনমুক্ত, ওজনে সঠিক হওয়ায় ক্রেতাদের ভিড় সবসময় লেগেই থাকে। ফলে প্রচুর বিক্রয় ও মুনাফা হয়। অন্যদিকে, তার বন্ধু শাকিল একজন বড় ব্যবসায়ী। তিনি তার এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য পড়াশোনার খরচ ও বৃত্তি প্রদান করেন।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। উদ্দীপকের শাকিলও তাই মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের মানুষের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এতে করে সমাজের নিকট তার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে এবং তিনি ব্যবসায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।
৫. জনাব মফিজ ইটভাটার মালিক। তার ইটভাটার ইটের গুণগতমান ভালো হওয়ায় বেশি বিক্রয় হয়। তবে বর্ষা মৌসুমে তার কাজ বন্ধ থাকার কারণে বিকল্প হিসেবে অন্য কাজে অংশগ্রহণ করে। জনাব মফিজের কর্মস্থলে বিভিন্ন সময়ে এলাকার উচ্ছৃঙ্খল ছেলেরা চাঁদা দাবি করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এতে করে শ্রমিক কর্মচারীরা কাজের প্রতি অনীহা প্রকাশ করেন।
উত্তর মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাজকে দ্রব্য বিনিময় বলে।
উত্তর পণ্যের বণ্টনকারী শাখাকে বাণিজ্য বলে।
ব্যবসায়ের ক্ষেত্রে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বণ্টন করাই বাণিজ্যের কাজ। বাণিজ্য মূলত ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। বাণিজ্যের প্রধান অঙ্গ হলো ক্রয়-বিক্রয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় বিধায় বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখাও বলা হয়।
উত্তর জনাব মফিজের ইটভাটার ব্যবসায়টি উৎপাদন শিল্পের অন্তর্গত।
যে শিল্প প্রচেষ্টায় শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্থ প্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করা হয় ঐ শিল্পকে উৎপাদন শিল্প বলে। যেমন- তুলা থেকে কাপড় ও বস্ত্র উৎপাদন, খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক ব্যবহার করে লৌহ ও ইস্পাত সামগ্রী উৎপাদন।
উদ্দীপকে জনাব মফিজ ইটভাটার মালিক। তার ইটভাটার ইটের গুণগতমান ভালো হওয়ায় বেশি বিক্রয় হয়। উক্ত ইট তৈরিতে শ্রম ও যন্ত্রের ব্যবহার রয়েছে, যা উৎপাদন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব মফিজের ইটভাটার ব্যবসায়টি উৎপাদন শিল্পের অন্তর্গত।
উত্তর জনাব মফিজের ব্যবসায়টি বর্ষা মৌসুমে চালানোর জন্য প্রযুক্তিগত পরিবেশের উপাদান বিবেচনায় আনা উচিত।
কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে।
উদ্দীপকে জনাব মফিজ ইটভাটার মালিক। তার ইটভাটার ইটের গুণগতমান ভালো হওয়ায় বেশি বিক্রয় হয়। তবে বর্ষা মৌসুমে তার কাজ বন্ধ থাকার কারণে বিকল্প হিসেবে অন্য কাজে অংশগ্রহণ করে।
শ্রমিকদের দক্ষতার পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করলে উৎপাদনে নতুনত্ব আনা যায় এবং উৎপাদিত পণ্যের মান ভালো হয়। উদ্দীপকের জনাব মফিজের ইটভাটাটি বর্ষা মৌসুমে বন্ধ হয়ে যায়। কিন্তু তিনি যদি প্রযুক্তির ব্যবহার করতেন তবে বর্ষা মৌসুমেও ইটভাটাটি চালু রাখতে পারতেন। এতে সারাবছরব্যাপী ইট তৈরি করে নিজের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের পাশাপাশি দেশের চাহিদা মেটাতে পারতেন।
৬. জনাব রায়হান তার এলাকার জনগণকে বই পড়ার প্রতি উৎসাহিত করার জন্য একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পক্ষান্তরে তার বড়োভাই জনাব বশির চাকরির প্রত্যাশা না করে নিজস্ব বাসভূমিতে কয়েকজনের সহায়তায় পোল্ট্রি ও ডেয়রি ফিড তৈরির কারখানা স্থাপন করেন। তৈরিকৃত ফিডের মান ভালো হওয়ায় বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়। এতে অনেক লোকের কাজের সুযোগ সৃষ্টি হয়।
উত্তর সরকার কর্তৃক বিভিন্ন সাহায্য-সহযোগিতা প্রদান করাকেই সরকারি পৃষ্ঠপোষকতা বলে।
উত্তর যে প্রক্রিয়ায় কর্মীকে হাতে-নাতে শিক্ষা দেওয়া হয় তাকে প্রশিক্ষণ বলে।
প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায়। ফলে কার্যক্ষেত্রে কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। প্রশিক্ষণ সর্বস্তরের কর্মীদের মানসিকতা বিকাশের এক অবিরাম প্রক্রিয়া। এর মাধ্যমে কর্মীকে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে এর মাধ্যমে ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব।
উত্তর উদ্দীপকে জনাব রায়হানের কার্যক্রমকে উদ্যোগ বলে।
কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস নেন তাকে উদ্যোগ বলে। উদ্যোগের সাথে নতুন কোনো চিন্তা বা নতুন কিছু করার বিষয় জড়িত। যা প্রয়োজন অথচ নেই, যা নতুন করে শুরু করলে তা ব্যক্তি বা পরিবারের জন্য, দেশ ও দশের জন্য মঙ্গলকর হবে – এমন কিছু করার চেষ্টা-প্রচেষ্টা উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।
উদ্দীপকে জনাব রায়হান তার এলাকার জনগণকে বই পড়ার প্রতি উৎসাহিত করার জন্য একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। জনাব রায়হানের এমন ভাবনা সম্পূর্ণ নতুন কোনো চিন্তা থেকে, যা উদ্যোগের সাদৃশ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রায়হানের কার্যক্রমকে উদ্যোগ বলে।
উত্তর উদ্দীপকে জনাব বশিরের ব্যবসায় উদ্যোগ কার্যক্রমটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ব্যবসায় উদ্যোগের বিষয়বস্তু নতুন ব্যবসায় শুরুর সাথে সম্পর্কিত। এটি সম্পূর্ণ নতুন ব্যবসায় হতে পারে, নতুন পণ্য বা সেবা ব্যবসায়ে সংযুক্ত করার প্রয়াস হতে পারে, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি চালু করা হতে পারে, নতুন বাজারে প্রবেশ প্রচেষ্টা হতে পারে - এর সবকিছুর সাথেই যেহেতু নতুন চিন্তা যুক্ত তাই এগুলো ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে জনাব বশির চাকরির প্রত্যাশা না করে নিজস্ব বাসভূমিতে কয়েকজনের সহায়তায় পোল্ট্রি ও ডেইরি ফিড তৈরির কারখানা স্থাপন করেন। তৈরিকৃত ফিডের মান ভালো হওয়ায় বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়। এতে অনেক লোকের কাজেরও সুযোগ সৃষ্টি হয়।
উদ্দীপকের জনাব বশিরের কার্যক্রমটি ব্যবসায় উদ্যোগ বলে বিবেচিত। ব্যবসায় উদ্যোগ ছাড়া অনুন্নত, উন্নত বা উন্নয়নশীল কোনো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কল্পনা করা যায় না। দেশে চাকরির ক্ষেত্র সীমিত তাই কেউ যদি নিজ উদ্যোগে কোনো প্রতিষ্ঠান স্থাপন করে সেক্ষেত্রে ব্যক্তির অবস্থার পরিবর্তনের পাশাপাশি কিছু লোকেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তার উদ্যোগের সফলতা দেখে অনেকেই ব্যবসায় করতে এগিয়ে আসবে। যা দেশ ও দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব বশিরের ব্যবসায় উদ্যোগ কার্যক্রমটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৭. রাজেক, শাওন ও আরিফ তিন বন্ধু মিলে একটি ব্যবসায় গঠন করে। এর মধ্যে রাজেক মূলধন বিনিয়োগ করেছে ঠিকই কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না এবং ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধও নন। অন্যদিকে শাওন মূলধন বিনিয়োগ করেননি কিন্তু চুক্তি অনুযায়ী তার সুনাম ব্যবহার করার অনুমতি দিয়েছেন। সম্প্রতি আরিফের মস্তিষ্ক বিকৃতির ঘটনা ঘটেছে। ফলে তারা ব্যবসায়টি বন্ধ করে দিবেন।
উত্তর একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।
উত্তর চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে।
অংশীদারদের মধ্যকার ভবিষ্যৎ কলহ পরিহার করার জন্য ব্যবসায়ের নাম, ঠিকানা, অবস্থান, উদ্দেশ্য ও আদর্শ, মেয়াদকাল, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত নিয়ম-নীতি, মূলধনের পরিমাণ, লাভ-লোকসান বণ্টন পদ্ধতি ইত্যাদি যাবতীয় বিষয় এ চুক্তিপত্রে লিপিবদ্ধ থাকে। ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে অংশীদারগণ এটি ব্যবহার করে। তাই চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি' বলা হয়।
উত্তর উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপসাধন হবে।
অংশীদারদের মধ্যকার চুক্তির অবসায়নকে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলে। অংশীদারি আইনের ৪৪ ধারা অনুযায়ী আদালতের নির্দেশে বিলোপ সাধন ঘটে। অংশীদারদের আবেদনের প্রেক্ষিতে আদালত এরূপ বিলোপসাধনের নির্দেশ দিয়ে থাকে।
উদ্দীপকে রাজেক, শাওন ও আরিফ তিন বন্ধু মিলে একটি ব্যবসায় গঠন করে। এদের মধ্যে রাজেক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছে ঠিকই কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। অন্যদিকে, শাওন মূলধন বিনিয়োগ করেননি কিন্তু চুক্তি অনুযায়ী তার সুনাম ব্যবসায়কের ব্যবহারের অনুমতি দেন। সম্প্রতি আরিফের মস্তিষ্ক বিকৃতি ঘটায় তারা ব্যবসায়টি বন্ধ করে দিয়েছেন। ব্যবসায়ের এমন বিলোপসাধন আদালতের নির্দেশে বিলোপের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপসাধন হবে।
উত্তর উদ্দীপকের তথ্যের ভিত্তিতে রাজেক ঘুমন্ত অংশীদার হিসেবে তার দায় সসীম; অন্যদিকে, শাওন নামমাত্র অংশীদার হিসেবে সাধারণ অংশীদারের ন্যায় অসীম নয়।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। অন্যদিকে, যে ব্যক্তি অর্থের বিনিময়ে নামের সুনাম বিক্রয় করে তাকে নামমাত্র অংশীদার বলে।
উদ্দীপকে রাজেক, শাওন ও আরিফ তিন বন্ধু মিলে একটি ব্যবসায় গঠন করে। এদের মধ্যে রাজেক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছে ঠিকই কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। এমনকি তিনি ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকটও দায়বদ্ধ নন। অন্যদিকে, শাওন মূলধন বিনিয়োগ করেননি কিন্তু চুক্তি অনুযায়ী তার সুনাম ব্যবসায়কের ব্যবহারের অনুমতি দেন।
উদ্দীপকে রাজেক ঘুমন্ত অংশীদার। এমন অংশীদারের দায় অংশীদারি আইন অনুযায়ী সসীম। এমনটি তারা ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকটও দায়বদ্ধ নন। অন্যদিকে, শাওন নামমাত্র অংশীদার। এমন অংশীদারের দায় সাধারণ অংশীদারের মতো অসীম নয়। তবে কোনো তৃতীয় পক্ষ যদি তাকে অংশীদার মনে করে ঋণ দেয় এবং তা প্রমাণ করতে পারে তাহলে সে ঋণের জন্য সাধারণ অংশীদারের ন্যায় দায়বদ্ধ হবেন।
৮. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
উদ্দীপকের ছবি
উত্তর ব্যক্তি না হয়েও কোনো কিছু ব্যক্তির অধিকার ও মর্যাদা লাভ করাকে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে।
উত্তর দায় শেয়ার দ্বারা মূল্য দ্বারা সীমাবদ্ধ বলতে বোঝায় একজন শেয়ার মালিক যে মূল্যমানের শেয়ার ক্রয় করে তিন শুধু সে পরিমাণ অর্থের জন্য দায়ী।
কোম্পানির সদস্যগণের দায় সীমাবদ্ধ। এর দায় একমালিকানা বা অংশীদারি ব্যবসায়ের মতো অসীম নয়। এক্ষেত্রে সদস্যদের দায় সাধারণত শেয়ার মূল্য ও প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ। যেমন- যদি কোনো শেয়ারমালিক কোনো কোম্পানির ১০০ টাকা মূল্যের ১০০টি শেয়ার ক্রয় করেন তাহলে তার দায় শুধু ১০,০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে, প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানিতে একজন শেয়ারমালিক যে পরিমাণ শেয়ার ক্রয়ের জন্য প্রতিশ্রুতি দেন সে পরিমাণ অর্থের জন্য দায়বদ্ধ থাকবেন।
উত্তর উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর কাজ শুরু করতে পারবে।
পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসায়সংক্রান্ত কার্যক্রম আরম্ভ করার জন্য নিবন্ধকের যে সনদ প্রদান করেন তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে। কার্যারম্ভের অনুমতিপত্র পাবলিক লিমিটেড কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল সংগৃহীত না হওয়া পর্যন্ত কোম্পানি তার কার্য শুরু করতে পারে না।
উদ্দীপকে 'ক' এবং 'খ' নামক দুটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 'ক' এর সর্বোচ্চ সদস্যসংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, সদস্যদের দায় সসীম এবং ন্যূনতম পরিচালক ৩ জন। উক্ত বৈশিষ্ট্যগুলো পাবলিক লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। যার কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর কাজ শুরু করতে পারবে।
উত্তর উদ্দীপকে 'ক' পাবলিক লিমিটেড কোম্পানি এবং 'খ' প্রাইভেট লিমিটেড কোম্পানি; উভয় কোম্পানির শেয়ার হস্তান্তর যোগ্যতা একই রকম নয়।
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। অন্যদিকে যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে 'ক' এবং 'খ' নামক দুটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 'ক' এর সর্বোচ্চ সদস্যসংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, সদস্যদের দায় সসীম এবং ন্যূনতম পরিচালক ৩ জন, যা পাবলিক লিমিটেড কোম্পানির সাদৃশ। অন্যদিকে, 'খ' এর সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন, সদস্যদের দায় সসীম এবং ন্যূনতম পরিচালক ২ জন, যা প্রাইভেট লিমিটেড কোম্পানির সাদৃশ।
উদ্দীপকে দুটি কোম্পানির বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এর একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি অন্যটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এদের মধ্যে কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারে। অন্যদিকে, প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারে না। তাই আমি মনে করি, 'ক' এবং 'খ' কোম্পানির শেয়ার হস্তান্তর যোগ্যতা একই রকম নয়।
বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।