যশোর বোর্ড ২০২৬
১. এ বছর আলু ও পেঁয়াজের উৎপাদন বেশি হওয়ায় জনাব শাহিন তার নিজ উদ্যোগে একটি হিমাগার স্থাপন করেন। যেখানে বিভিন্ন এলাকার কৃষকগণ তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ সংরক্ষণ করেন। এতে তিনি ও আলু উৎপাদনকারীরা লাভবান হলেও সংরক্ষিত পেঁয়াজের প্রায় ৫০% নষ্ট হয়ে যায়। এতে জনাব শাহিন আর্থিক সংকটে পড়েন।
উত্তর ‘বস্ত্র কল’ উৎপাদন শিল্প।
উত্তর কোনো দেশের বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশসংক্রান্ত আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদি ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয়, তাকে আইনগত পরিবেশ বলে।
আইনগত পরিবেশ ব্যবসাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কেননা সাধারণ মানুষের মতো ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকেও রাষ্ট্রের তৈরি আইনের বিধিমালা মেনে ব্যবসায় করতে হয়। তাই আইনগত বিধিনিষেধ ব্যবসায়িক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন- আবাসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠায় বাধার মুখ্য কারণ হলো আইনগত পরিবেশ।
উত্তর জনাব শাফিনের কার্যক্রমটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার অন্তর্গত।
উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়িগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে এক মৌসুমের ফসল অন্য মৌসুমেও ভোগ করা যায়।
উদ্দীপকে জনাব শাফিন আলু ও পেঁয়াজের উৎপাদন বেশি হওয়ায় তার নিজ উদ্যোগে একটি হিমাগার স্থাপন করেন। যেখানে বিভিন্ন এলাকার কৃষকগণ তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ সংরক্ষণ করেন। উক্ত সংরক্ষণের কাজটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব শাফিনের কার্যক্রমটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার অন্তর্গত।
উত্তর উদ্দীপকের জনাব শাফিন তার আর্থিক সংকট মোকাবিলায় ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদানের সহায়তা গ্রহণ করতে পারতেন।
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।
উদ্দীপকে জনাব শাফিন আলু ও পেঁয়াজের উৎপাদন বেশি হওয়ায় তার নিজ উদ্যোগে একটি হিমাগার স্থাপন করেন। যেখানে বিভিন্ন এলাকার কৃষকগণ তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ সংরক্ষণ করেন। এতে তিনি ও আলু উৎপাদনকারীরা লাভবান হলেও সংরক্ষিত পেঁয়াজের প্রায় ৫০% নষ্ট হয়ে যায়। এতে জনাব শাফিন আর্থিক সংকটে পড়েন।
অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসা-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের জনাব শাফিন তাই অর্থনৈতিক পরিবেশের অর্থ ও ঋণ ব্যবস্থার মাধ্যমে তার আর্থিক সংকট মোকাবিলা করতে সক্ষম হবেন।
২. আকন্দ লাইব্রেরির স্বত্বাধিকারী জনাব আমিনুল ইসলাম একাই প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং প্রয়োজনীয় মূলধনের যোগান দেন। কিন্তু প্রতিযোগী বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানের আয়তন বাড়ানোর জন্য মূলধন বৃদ্ধির প্রয়োজন দেখা দেয়। এ পর্যায়ে তিনি ৫ লক্ষ টাকা মূলধন গ্রহণের বিনিময়ে সারা মনিকে ব্যবসায়ের ৫০% মালিকানা হস্তান্তর করেন এবং ব্যবসায় পরিচালনার জন্য সারা মনির সাথে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন।
উত্তর অর্থের বিনিময়ে যে অংশীদার নামের সুনাম বিক্রয় করে তাকে নামমাত্র অংশীদার বলে।
উত্তর ব্যবসায় শুরু করার জন্য সরকারি অনুমতিপত্রই হলো ট্রেড লাইসেন্স।
যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। আর এই অনুমোদন বা নিবন্ধন করাই হলো ট্রেড লাইসেন্স। একমালিকানা ব্যবসায়ের অবস্থান পৌর এলাকায় হলে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আবার এর অবস্থান যদি পৌর এলাকার বাইরে হয় তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়।
উত্তর উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হলো এক মালিকানা ব্যবসায়।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। এই ধরনের ব্যবসায়ে মালিক একজন থাকে বিধায় তাকে ব্যবসায়ের সমস্ত মূলধন বিনিয়োগ করতে হয়, ব্যবসায় পরিচালনা করতে হয়। তবে ব্যবসায়ের সমস্ত লাভ তিনি একাই ভোগ করেন কিন্তু লোকসান হলে সমস্ত দায়ভার তাকে একাই নিতে হয়।
উদ্দীপকে জনাব আমিনুল ইসলাম আকন্দ লাইব্রেরির স্বত্বাধিকারী। তিনি একাই প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং প্রয়োজনীয় মূলধনের যোগান দেন। তার এই ব্যবসায়টি এক মালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হলো এক মালিকানা ব্যবসায়।
উত্তর আমাদের দেশের প্রেক্ষাপটে উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের অংশীদারি ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম।
দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি। চুক্তি মৌখিক, লিখিত এবং লিখিত ও নিবন্ধিত যে কোনো ধরনের হতে পারে। তবে ভবিষ্যত ভুল বুঝাবুঝি দূর করার জন্য চুক্তি লিখিত হওয়াই উত্তম।
উদ্দীপকে জনাব আমিনুল ইসলাম আকন্দ লাইব্রেরির স্বত্বাধিকারী। তিনি একাই প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং প্রয়োজনীয় মূলধনের যোগান দেন। কিন্তু প্রতিযোগী বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানের আয়তন বাড়ানোর জন্য মূলধন বৃদ্ধির প্রয়োজন দেখা দেয়। এ পর্যায়ে তিনি ৫ লক্ষ টাকা মূলধন গ্রহণের বিনিময়ে সারা মনিকে ব্যবসায়ের ৫০% মালিকানা হস্তান্তর করেন এবং ব্যবসায় পরিচালনার জন্য সারা মনিরের সাথে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন।
উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হচ্ছে একমালিকানা ব্যবসায়। এতে মালিক একজন থাকায় মালিককে সমস্ত ঝুঁকি একাই বহন করতে হয়। আবার মূলধন স্বল্পতার জন্য ব্যবসায় সম্প্রসারণও করা যায় না। অন্যদিকে অংশীদারি ব্যবসায়ে মূলধনের পরিমাণ বেশি হয় বিধায় ব্যবসায় সম্প্রসারণ করা যায়। এছাড়াও এরূপ ব্যবসায়ে ঝুঁকি বন্টনের সুযোগ রয়েছে। তাই আমি মনে করি, আমাদের দেশের প্রেক্ষাপটে উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের অংশীদারি ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম।
৩. জনাব মুরাদ খান একজন ব্যবসায়ী। এ বছর বন্যার সময় তিনি বন্যাকবলিত মানুষকে সহায়তা করেন। অধিকন্তু বন্যায় বেকার হয়ে যাওয়া প্রায় ১০ জন যুবককে তিনি তার প্রতিষ্ঠানে চাকরি দেন। তার প্রতিষ্ঠানে কর্মরত একজন কর্মী মাপে কম দেয়ায় তিনি তাকে শাস্তি দিতে চান। পরবর্তীতে উক্ত কর্মী তার ভুল বুঝতে পারলে তিনি তাকে ক্ষমা করে দেন।
উত্তর কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই মূল্যবোধ বলে।
উত্তর বিভিন্ন খারাপ উপাদান মিশে পরিবেশের স্বাভাবিকতা নষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে।
সুস্থতার জন্য দূষণমুক্ত পরিবেশ প্রয়োজন। কিন্তু অপরিকল্পিতভাবে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও বিস্তারের ফলে বিভিন্ন ভাবে পরিবেশ দূষণ হচ্ছে। দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব বিস্তার করে। ব্যবসায়িক কারণে বিভিন্ন উপায়ে পরিবেশের বায়ু, পানি, শব্দ ও মাটি দূষিত হয়। গ্রামের বাজারে হাটের দিন মানুষের কোলাহল, ধুলা-বালিসহ নানানভাবে সেখানে পরিবেশ দূষিত হচ্ছে। শিল্প কারখানার কালো ধোঁয়া পরিবেশ দূষণ করছে।
উত্তর উদ্দীপকে কর্মীর মাপে কম দেওয়ার বিষয়টি ব্যবসায়ের ব্যবসায় নৈতিকতার দিকটি উপেক্ষিত হয়েছে।
ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্য-দ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন।
উদ্দীপকে জনাব মুরাদ খান একজন ব্যবসায়ী। এ বছর বন্যায় বেকার হয়ে যাওয়া প্রায় ১০ জন যুবককে তিনি তার প্রতিষ্ঠানে চাকরি দেন। তার প্রতিষ্ঠানের কর্মরত একজন কর্মী মাপে কম দেওয়ায় তিনি তাকে শাস্তি দিতে চান। মাপে কম দেওয়ার বিষয়টি ব্যবসায় নৈতিকতার পরিপন্থি। তাই বলা যায়, উদ্দীপকে কর্মীর মাপে কম দেওয়ার বিষয়টি ব্যবসায়ের ব্যবসায় নৈতিকতার দিকটি উপেক্ষিত হয়েছে।
উত্তর উদ্দীপকে জনাব মুরাদ খানের ভেতর সমাজের প্রতি দায়বদ্ধতা লক্ষ করা যায়।
ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীদের যে দায়-দায়িত্ব পালন করতে হয় তাকে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা বলে। এমন দায়বদ্ধতা থেকেই একজন ব্যবসায়ী সমাজের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করেন। যেমন- জাতীয় দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো, এলাকায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কল্যাণধর্মী কাজে অংশগ্রহণ করা।
উদ্দীপকে জনাব মুরাদ খান একজন ব্যবসায়ী। এ বছর বন্যার সময় তিনি বন্যাকবলিত মানুষদের সহায়তা করেন। অধিকন্তু বন্যায় বেকার হয়ে যাওয়া প্রায় ১০ জন যুবককে তিনি তার প্রতিষ্ঠানে চাকরি দেন। তার প্রতিষ্ঠানের কর্মরত একজন কর্মী মাপে কম দেওয়ায় তিনি তাকে শাস্তি দিতে চান। পরবর্তীতে উক্ত কর্মী তার ভুল বুঝতে পারলে তিনি তাকে ক্ষমা করে দেন।
সমাজ ও সমাজের মানুষদের ঘিরেই ব্যবসায় ও এর কার্যাবলি আবর্তিত হয়। এই সমাজ হতে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায় সমৃদ্ধি লাভ করে। তাই সমাজের প্রতি ব্যবসায়ীরা দায়িত্ব পালন করতে গিয়ে তাদের রাস্তাঘাটের উন্নয়ন করে, এলাকার পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে নজর রাখে, জাতীয় দুর্যোগে তাদের পাশে দাঁড়ায়। উদ্দীপকের জনাব মুরাদ খানও এমন দায়বদ্ধতা থেকে বন্যাকবলিত মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
৪. জনাব তাওসিফ বাজার জরিপ ও স্থানীয় চাহিদা বিবেচনা করে নিজ জেলায় একটি সুপার শপ চালু করেন। তার প্রতিষ্ঠানের পণ্য নির্বাচনে তিনি ভোক্তাদের আয়, খরচ করার প্রবণতা ও জীবনযাত্রার মান ইত্যাদি বিবেচনা করেন। বর্তমানে তিনি ব্যবসায়ে সফল।
উত্তর ব্যবসায় পরিকল্পনা, হলো ভবিষ্যৎ পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি।
উত্তর কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত ও সুচিন্তিত কর্ম পদ্ধতিকে প্রকল্প বলে।
ব্যবসায়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে সঠিক প্রকল্প নির্বাচনের ওপর। প্রকল্প একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরিসমাপ্ত হয়। একটি প্রকল্প হতে পারে সম্পূর্ণ নতুন বিনিয়োগ সিদ্ধান্ত অথবা পুরাতন ব্যবসায়ের সম্প্রসারণ।
উত্তর উদ্দীপকের জনাব তাওসিফ মাইক্রোস্ক্রিনিং এর বাজার চাহিদা উপাদানকে বিবেচনা করেছেন।
যে পদ্ধতির মাধ্যমে চূড়ান্তভাবে প্রকল্প নির্বাচন করা হয় তাকে মাইক্রোস্ক্রিনিং বলে। মাইক্রোস্ক্রিনিং অনেকগুলো উপাদানের মধ্যে অন্যতম একটি উপাদান হলো বাজার চাহিদা। এর মাধ্যমে পণ্যের চাহিদা, ক্রেতাদের দৃষ্টিভঙ্গি ও আগ্রহ, বাজারে প্রতিযোগীদের সংখ্যা এবং পণ্য বা সেবার সুযোগ-সুবিধা যথার্থভাবে যাচাই করা হয়।
উদ্দীপকে জনাব তাওসিফ বাজার জরিপ ও স্থানীয় চাহিদা বিবেচনা করে নিজ জেলায় একটি সুপার শপ চালু করেন। উক্ত বাজার জরিপ ও স্থানীয় চাহিদা বিবেচনা করা মাইক্রোস্ক্রিনিংয়ের বাজার চাহিদা উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব তাওসিফ মাইক্রোস্ক্রিনিং এর বাজার চাহিদা উপাদানকে বিবেচনা করেছেন।
উত্তর জনাব তাওসিফ ম্যাক্রোস্ক্রিনিংয়ের অর্থনৈতিক পরিবেশের উপাদানের প্রভাবে সফলতা অর্জন করেছেন।
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ, জীবনযাত্রার মান ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে এগুলোর প্রভাব যথাযথভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়।
উদ্দীপকে জনাব তাওসিফ বাজার জরিপ ও স্থানীয় চাহিদা বিবেচনা করে নিজ জেলায় একটি সুপার শপ চালু করেন। তার প্রতিষ্ঠানের পণ্য নির্বাচনে তিনি ভোক্তাদের আয়, খরচ করার প্রবণতা ও জীবনযাত্রার মান ইত্যাদি বিবেচনা করেন। বর্তমানে তিনি ব্যবসায়ে সফল।
অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসা-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। তাই যেকোনো প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের উপাদানকে গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। উদ্দীপকের জনাব তাওসিফও তাই ম্যাক্রোস্ক্রিনিংয়ের অর্থনৈতিক পরিবেশের উপাদানকে গুরুত্ব দিয়েছেন, যার কারণে তিনি সফলতা অর্জন করেছেন।
৫. মিস. সাজিয়া একটি পোশাক তৈরির কারখানা স্থাপন করেন। তিনি তার কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল। তিনি নারী ও পুরুষ কর্মীদের আলাদা বিশ্রামাগারের ব্যবস্থা করেন এবং তাদের সমান বেতন দেন। কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থের কিছু অংশ তিনি নিজের সঞ্চয় থেকে এবং অবশিষ্ট অংশ স্থানীয় অগ্রণী ব্যাংক থেকে ঋণ হিসেবে সংগ্রহ করেন।
উত্তর যে প্রক্রিয়ায় পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতির সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে নিয়ন্ত্রণ বলে।
উত্তর যে নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে।
গণতান্ত্রিক নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সম্পূর্ণ বিপরীত। এক্ষেত্রে বলপ্রয়োগ, ভয়-ভীতি প্রদর্শন, ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রভাব না খাটিয়ে গণতান্ত্রিক নেতা কর্মীদের মতামত ও অনুভূতি বিবেচনা করে তাদের সম্মতির ভিত্তিতে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেন। এতে কর্মীদের মধ্যে দলীয় প্রচেষ্টা জোরদার হয় এবং উত্তম শ্রম-ব্যবস্থাপনা সম্পর্ক গড়ে ওঠে। এসকল কারণেই গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা কাজে আন্তরিক হয়।
উত্তর মিস. সাজিয়ার মধ্যে আদর্শ নেতার জেন্ডার সচেতনতা গুণাবলির উপস্থিতি লক্ষ করা যায়।
নারী কিংবা পুরুষের ক্ষেত্রে পক্ষপাতহীন থেকে তাদের উভয়ের ন্যায্য অধিকারের প্রতি সজাগ দৃষ্টি রাখাকে জেন্ডার সচেতনতা বলে। একজন ব্যক্তি তথা নেতা তিনি নারী বা পুরুষ যেই হোক না কেন তাকে অবশ্যই তার সহকর্মী নারী-পুরুষের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হতে হবে। তাকে অবশ্যই পক্ষপাতহীন থেকে কাজ আদায় করতে হবে।
উদ্দীপকে মিস. সাজিয়া একটি পোশাক তৈরির কারখানা স্থাপন করেন। তিনি তার কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল। তিনি নারী ও পুরুষ কর্মীদের জন্য আলাদা বিশ্রামাগারের ব্যবস্থা করেন এবং তাদের সমান বেতন দেন। এক্ষেত্রে তিনি যে বিষয়ের ওপর গুরুত্ব দেন তা একজন আদর্শ নেতার জেন্ডার সচেতনতা গুণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিস. সাজিয়ার মধ্যে আদর্শ নেতার জেন্ডার সচেতনতা গুণাবলির উপস্থিতি লক্ষ করা যায়।
উত্তর মিস. সাজিয়া অর্থায়নের বাণিজ্যিক ব্যাংক উৎস থেকে অর্থ সংগ্রহ করেছেন।
ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, অর্থ সংরক্ষণ, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহারসংক্রান্ত কার্যাবলিকে ব্যবসায় অর্থায়ন বলে। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। ব্যবসায় অর্থায়নের মাধ্যমে উক্ত অর্থ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে থাকে। উক্ত উৎসগুলোর মধ্যে অন্যতম একটি উৎস হচ্ছে বাণিজ্যিক ব্যাংক।
উদ্দীপকে মিস. সাজিয়া একটি পোশাক তৈরির কারখানা স্থাপন করেন। তিনি তার কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল। তিনি নারী ও পুরুষ কর্মীদের আলাদা বিশ্রামাগারের ব্যবস্থা করেন এবং তাদের সমান বেতন দেন। কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থের কিছু অংশ তিনি নিজের সঞ্চয় থেকে এবং অবশিষ্ট অংশ স্থানীয় অগ্রণী ব্যাংক থেকে ঋণ হিসেবে সংগ্রহ করেন।
যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন। এ অর্থের প্রয়োজন হয় ব্যবসায় শুরু করার জন্য, ব্যবসায় কার্যক্রম সচল রাখার জন্য এবং ব্যবসায় সম্প্রসারণের জন্য। উক্ত অর্থ সংগ্রহের অনেকগুলো উৎস রয়েছে। মিস. সাজিয়া উক্ত উৎসগুলোর মধ্য হতে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করে। এতে তিনি তার কারখানা স্থাপন করতে সক্ষম হবেন।
৬. মি. আরহাম “সোহাগ স্পোর্টস” নামে একটি খেলনার দোকান চালু করেন। পণ্য নির্বাচনের ক্ষেত্রে তিনি সম্ভাব্য ক্রেতাদের রুচি, চাহিদা ও আগ্রহ মূল্যায়ন করেন। মি. আরহাম সরাসরি উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয় করেন এবং খুচরা বিক্রয় করেন।
উত্তর যে প্রক্রিয়ায় পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয় তাকে বিজ্ঞাপন বলে।
উত্তর ব্যবসায়ের সফলতার জন্য পণ্য শুধু উৎপাদন করলেই হয় না। বরং উৎপাদিত পণ্য বা সেবা যথাযথভাবে ভোক্তার কাছে পৌঁছাতে হয়। আর এই কাজটিই করে থাকে বিপণন। বিপণনের মাধ্যমে ক্রেতা ও ভোক্তারা মানসম্মত পণ্য বা সেবা পেয়ে থাকে। ফলে পণ্যের চাহিদা ও বিক্রি বেড়ে যায়, যা পরবর্তীতে পণ্যের উৎপাদন বাড়াতে সহায়তা করে।
উত্তর মি. আরহাম বিপণনের তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ কার্যাবলি অনুসরণ করেন।
উৎপাদনকারীর কাছ থেকে অত্যন্ত দক্ষতার সাথে পণ্য-সামগ্রী ক্রেতা বা ভোগকারীর নিকট পৌঁছাতে যে সমস্ত কার্যাবলি সম্পাদন করতে হয় তার সমাহারকে বিপণন বলে। পণ্য ও বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা বিপণনের কাজ। বাজারে কোন পণ্যের চাহিদা ও সরবরাহ কেমন, ক্রেতা ও ভোক্তাদের পছন্দ ও রুচি কেমন সে সম্পর্কে জানতে বিপণনকারীকে তথ্য সংগ্রহ করতে হয়। আর সরবরাহকৃত তথ্যের মাধ্যমে ভোক্তা বিশ্লেষণ করা হয়।
উদ্দীপকে মি. আরহাম ‘সোহাগ স্পোর্টস’ নামে একটি খেলনার দোকান চালু করেন। পণ্য নির্বাচনের ক্ষেত্রে তিনি সম্ভাব্য ক্রেতাদের রুচি, চাহিদা ও আগ্রহ মূল্যায়ন করেন। ক্রেতাদের রুচি, চাহিদা ও আগ্রহ মূল্যায়ন ‘বিপণনের তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ কার্যাবলির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. আরহাম বিপণনের তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ কার্যাবলি অনুসরণ করেন।
উত্তর উদ্দীপকে ব্যবহৃত বণ্টনপ্রণালিটি হলো খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়।
যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারীদের নিকট থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট পৌঁছানো হয় তাকে বণ্টনপ্রণালি বলে। অনেকগুলো বণ্টনপ্রণালির মধ্যে অন্যতম একটি বণ্টনপ্রণালি হলো খুচরা ব্যবসায়ী মাধ্যমে পণ্য বণ্টন। এ পদ্ধতিতে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে খুচরা ব্যবসায়ী তা ভোক্তার নিকট বিক্রয় করে।
উদ্দীপকে মি. আরহাম ‘সোহাগ স্পোর্টস’ নামে একটি খেলনার দোকান চালু করেন। পণ্য নির্বাচনের ক্ষেত্রে তিনি সম্ভাব্য ক্রেতাদের রুচি, চাহিদা ও আগ্রহ মূল্যায়ন করেন। ক্রেতাদের রুচি, চাহিদা ও আগ্রহ মূল্যায়ন করে মি. আরহাম সরাসরি উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয় করেন এবং খুচরা বিক্রয় করেন।
উদ্দীপকে মি. আরহাম উৎপাদনকারীর কাছ থেকে খেলনাসামগ্রী ক্রয় করে ক্রেতাদের নিকট বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি যে বণ্টনপ্রণালি ব্যবহার করেছেন তা খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় বণ্টনপ্রণালির অন্তর্গত। এমন বণ্টনপ্রণালিতে ব্যবসায়ী অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হন।
৭. উদ্যমী যুবক প্রদীপ ঘোষ চাকরি না খুঁজে পরিবেশবান্ধব কেঁচো কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং সার তৈরিতে প্রয়োজনীয় কেঁচো সরবরাহ করে। ছোটোবেলা থেকেই তিনি চ্যালেঞ্জমূলক কাজ করতে আনন্দ পান। আজ তিনি সফল। তার প্রতিষ্ঠানে আজ প্রায় ১০ জন লোক কাজ করেন।
উত্তর মুনাফা অর্জনের আশায় ঝুঁকি নিয়ে কোনো ব্যবসায় স্থাপন করাকে ব্যবসায় উদ্যোগ বলে।
উত্তর দক্ষ মানব সম্পদ বলতে এমন মানুষকে বোঝায় যারা শিক্ষা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে কোনো কাজ সঠিকভাবে ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে সক্ষম।
অন্যভাবে বলা যায়, যে জনশক্তি জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে উৎপাদন ও উন্নয়নে অবদান রাখে, তাকে দক্ষ মানব সম্পদ বলে।
উত্তর উদ্দীপকে জনাব প্রদীপ ঘোষের ব্যবসায়টির মধ্যে ব্যবসায় পরিবেশের প্রযুক্তিগত পরিবেশের উপাদানটি পরিলক্ষিত হয়।
কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকান্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে।
উদ্দীপকে বলা হয়েছে, উদ্যমী যুবক প্রদীপ ঘোষ চাকুরি না খুঁজে পরিবেশবান্ধব কেঁচো কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং সার তৈরিতে প্রয়োজনীয় কেঁচো সরবরাহ করে। উক্ত কেঁচো উৎপাদনে প্রদীপ ঘোষ প্রযুক্তিগত পরিবেশের উপাদান ব্যবহার করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব প্রদীপ ঘোষের ব্যবসায়টির মধ্যে ব্যবসায় পরিবেশের প্রযুক্তিগত পরিবেশের উপাদানটি পরিলক্ষিত হয়।
উত্তর জনাব প্রদীপ ঘোষের মধ্যে ব্যবসায় উদ্যোক্তার স্বাধীনচেতা মনোভাব, সৃজনশীলতা, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা গুণাবলি পরিলক্ষিত হয়।
ঝুঁকিপূর্ণ ও অনুমাননির্ভর পথযাত্রায় যে উদ্যোক্তা তার নতুন ব্যবসায় চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হন তাকেই সফল উদ্যোক্তা বলে। সফল উদ্যোক্তার মধ্যে নিঃসন্দেহে অনেকগুলো গুণ যেমন- স্বাধীনচেতা মনোভাব, সৃজনশীলতা, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা বিদ্যমান। তিনি সাধারণ ব্যবসায়ী বা ব্যবস্থাপক থেকে ভিন্নতর।
উদ্দীপকে বলা হয়েছে, উদ্যমী যুবক প্রদীপ ঘোষ চাকরি না খুঁজে পরিবেশবান্ধব কেঁচো কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং সার তৈরিতে প্রয়োজনীয় কেঁচো সরবরাহ করে। ছোটোবেলা থেকেই তিনি চ্যালেঞ্জমূলক কাজ করতে আনন্দ পান। আজ তিনি সফল। তার প্রতিষ্ঠানে আজ প্রায় ১০ জন লোক কাজ করেন।
প্রদীপ ঘোষ একজন সফল উদ্যোক্তা। একজন উদ্যোক্তার বিভিন্ন গুণই তাকে সফল উদ্যোক্তা হতে সহযোগিতা করেছে। কারণ তিনি তার একক প্রচেষ্টায় ছোট্ট পরিসর থেকে একটি পরিবেশবান্ধব কেঁচো কম্পোস্ট সার উৎপাদন ব্যবসায় শুরু করেন। তার প্রতিষ্ঠানে প্রায় ১০ জন লোক কাজ করেন। এতে দেশের বেকার সমস্যার সমাধান হবে। এর ফলে দেশের মাথাপিছু আয় বেড়ে যাবে যা দেশের জাতীয় আয় বৃদ্ধিতে সক্ষম।
৮. মিস. সেজা বরিশালের এক জনবসতিপূর্ণ এলাকায় একটি নার্সারি স্থাপন করেন। তিনি তার নার্সারিতে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় গাছের চারা উৎপাদন করেন এবং তা সুলভ মূল্যে বিক্রয় করেন। সম্প্রতি জনাব তাওসিফ সেজার নার্সারিটি পরিদর্শন করেন এবং তিনি সেজাকে গাছের চারা বিক্রয়ের জন্য অনলাইন প্লাটফর্ম ব্যবহারের পরামর্শ দেন। এ ব্যাপারে তিনি মিস. সেজাকে মোবাইল ও কম্পিউটার ব্যবহার সম্পর্কে কারিগরি সহায়তা প্রদান করার আশ্বাস দেন।
উত্তর মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাজকে পণ্য বিনিময় বলে।
উত্তর মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে।
ব্যবসায়ের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্য সব পেশা থেকে আলাদা করেছে। এমন বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য। হচ্ছে ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। কারণ ব্যবসায় একটি অর্থনৈতিক কাজ। অর্থ দ্বারা ব্যবসায়ের প্রতিটি কাজের মূল্য নিরূপণ করা হয়। অর্থের মাপকাঠিতে যেসব কাজের মূল্য নিরূপণ করা যায় না, সেগুলো ব্যবসায়ের আওতাভুক্ত নয়।
উত্তর মিস. সেজার কার্যক্রমটি প্রজনন শিল্পের অন্তর্গত।
অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারের প্রক্রিয়াকে প্রজনন শিল্প বলে। এই শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্যসামগ্রীকে পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। যেমন-নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ বা ফলমূল উৎপাদন করে, পোলট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপাদিত হয়, হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয় যার সবকিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে মানুষের-প্রয়োজন পূরণ করে থাকে।
উদ্দীপকের মিস. সেজা বরিশালের এক জনবসতিপূর্ণ এলাকায় একটি নার্সারি স্থাপন করেন। তিনি তার নার্সারিতে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় গাছের চারা উৎপাদন করেন এবং তা সুলভ মূল্যে বিক্রয় করেন। উক্ত নার্সারিটি প্রজনন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিস. সেজার কার্যক্রমটি প্রজনন শিল্পের অন্তর্গত।
উত্তর উদ্দীপকে জনাব তাওসিফের পরামর্শটি ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত, যা ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে।
উদ্দীপকে মিস, সেজা বরিশালের এক জনবসতিপূর্ণ এলাকায় একটি নার্সারি স্থাপন করেন। সম্প্রতি জনাব তাওসিফ সেজার নার্সারিটি পরিদর্শন করেন এবং তিনি সেজাকে গাছের চারা বিক্রয়ের জন্য অনলাইন প্লাটফর্ম ব্যবহারের পরামর্শ দেন। এ ব্যাপারে তিনি মিস, সেজাকে মোবাইল ও কম্পিউটার ব্যবহার সম্পর্কে কারিগরি সহায়তা প্রদান করার আশ্বাস দেন।
ব্যবসায়ের ক্ষেত্রে অনলাইন প্লাটফর্মের ব্যবহার, মোবাইল ও কম্পিউটার ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যবসায় করলে ব্যবসায়ে নতুনত্ব আনা যায়। ফলে গ্রাহকের নিকট ব্যবসায়ের প্রতি সুধারণা সৃষ্টি হয়। এর ফলে ব্যবসায়ে উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়। উদ্দীপকে জনাব তাওসিফও তাই মিস. সেজাকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়ের নির্দেশ দেন। এতে তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করতে সক্ষম হবেন বলে আমি মনে করি।
বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

বিস্তারিত উত্তর

এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।