চট্টগ্রাম বোর্ড ২০২৫

১. উদ্দীপক

দৃশ্যকল্প-১: "মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন হাস্যপ্রিয় জীব।”
দৃশ্যকল্প-২: "মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন বিচারক্ষম জীব।”
দৃশ্যকল্প-৩: "মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।"
উত্তর যৌক্তিক সংজ্ঞায় যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞেয় পদ বলে।
উত্তর স্বকীয় নামবাচক পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না বিধায় সংজ্ঞা দেওয়া যায় না। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হলো স্বকীয় নামবাচক পদ। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে পরিচয় বা নির্দেশ দিয়ে পৃথক করা যায়; কিন্তু স্বকীয় নাম সাধারণ শ্রেণির মতো পূর্ণ জাত্যর্থ প্রকাশ করে না। স্বকীয় নামবাচক পদের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অর্থাৎ, পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না। যেহেতু স্বকীয় নামবাচক পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না, তাই এদের সংজ্ঞা প্রদান করা যায় না।
উত্তর

দৃশ্যকল্প-২ এ মানুষ এর সংজ্ঞায় 'বুদ্ধিবৃত্তিসম্পন্ন বিচারক্ষম জীব' বলায় মানুষের জাত্যর্থ বহির্ভূত গুণ 'বিচারক্ষম' উল্লেখ করা হয়েছে। এই 'বিচারক্ষম' গুণটি মানুষের উপলক্ষণ হওয়ায় 'বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি' ঘটেছে। এই সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করেছে। প্রথম নিয়মটি হলো- যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয়, কমও নয়। কোনো পদের সংজ্ঞায় যদি পদের জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি পদের উপলক্ষণ হয় তাহলে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে। দৃশ্যকল্প-২ এ মানুষ পদের সংজ্ঞায় বলা হয়েছে, "মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন বিচারক্ষম জীব।" এখানে মানুষের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি ছাড়াও অতিরিক্ত গুণ হিসেবে 'বিচারক্ষম' উল্লেখ করা হয়েছে। এই বিচারক্ষম গুণটি মানুষ পদের উপলক্ষণ। ফলে সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম হলো বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি।

বিচারক্ষমতা যদি বুদ্ধিবৃত্তির অন্তর্গত সামর্থ্যই বোঝায়, এটি পুনরুক্তি বা বাহুল্য। যদি বিশেষ সফল বিচারক্ষমতার মানদণ্ড হয়, তা সব ব্যক্তির ওপর একইভাবে প্রযোজ্য নাও হতে পারে। অতিরিক্ত শব্দের অর্থ নির্দিষ্ট না করে অপরিহার্য-বহির্ভূত পরিচয় একভাবে স্থির করা যায় না।

উত্তর

দৃশ্যকল্প-১ এ মানুষ পদের সংজ্ঞায় 'হাস্যপ্রিয় জীব' বলায় মানুষের জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়েছে। ফলে ত্রুটিপূর্ণ সংজ্ঞার সৃষ্টি হয়েছে এবং দৃশ্যকল্প-৩ এ মানুষ পদের সংজ্ঞায় 'বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব' বলায় মানুষের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। ফলে এটি একটি যৌক্তিক সংজ্ঞা হয়েছে। দৃশ্যকল্প-১ যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করেছে। প্রথম নিয়মটি হলো- যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয়, কমও নয়। এই নিয়মটি অমান্য করে কোনো পদের সংজ্ঞায় জাত্যর্থ থেকে যদি অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি পদের 'বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ' হয়, তাহলে সংজ্ঞা ভ্রান্ত হয় এবং এরূপ সংজ্ঞার নাম 'অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি'। দৃশ্যকল্প-১ এ মানুষের সংজ্ঞায় মানুষের জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণের উল্লেখ করা হয়েছে। এই 'হাস্যপ্রিয়' গুণটি মানুষের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। সুতরাং এই নিয়মের আলোকে বলা যায়, দৃশ্যকল্প-১ এ 'অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি' সৃষ্টি হয়েছে। কিন্তু দৃশ্যকল্প-৩ যৌক্তিক সংজ্ঞার কোনো নিয়ম লঙ্ঘন করেনি। মানুষের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি গুণ দুটি মানুষের জাত্যর্থ। সুতরাং দৃশ্যকল্প-৩ এ মানুষের সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুসরণ করায় কোনো ধরনের অনুপপত্তির সৃষ্টি হয়নি।

হাস্যপ্রিয় একটি ব্যক্তিগত প্রবণতা; সবাই সমান হাস্যপ্রিয় নন। তাই আবশ্যিক সংজ্ঞাশর্ত করলে কিছু মানুষ বাদ পড়তে পারেন। তৃতীয়টির বুদ্ধিবৃত্তি প্রজাতিগত যুক্তিচিন্তার সামর্থ্যের প্রচলিত ধারণা, প্রত্যেক ব্যক্তির প্রকাশিত সমান মেধা নয়।

২. উদ্দীপক

দৃষ্টান্ত-১: বিদ্যা হলো জীবনের আলো।

দৃষ্টান্ত-২ : “মানুষ হলো এমন জীব যাদের দুটি হাত, দুটি পা, দুটি চোখ আছে। তারা আনন্দে হাসে, দুঃখে কান্না করে।"

উত্তর যখন কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করে সংজ্ঞা প্রদান করা হয় তাকে নঞর্থক সংজ্ঞা বলে।
উত্তর

মৌলিক গুণের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ করা যায় না বিধায় মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। উদাহরণস্বরূপ আনন্দ, বেদনা ইত্যাদি হচ্ছে মনের মৌলিক গুণ। এসব মৌলিক গুণের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না বিধায় সংজ্ঞা দেওয়া যায় না।

এই সীমা সরল অনুভূতির পূর্ণ জাতি-বিভেদক সংজ্ঞা সম্পর্কে; বর্ণনা, উদাহরণ বা কার্যগত ব্যাখ্যা দেওয়া একেবারে অসম্ভব নয়।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে রূপক ভাষা ব্যবহার করেছে।

কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম হলো- সংজ্ঞায় দুর্বোধ্য, দ্ব্যর্থক বা আলংকারিক শব্দ বা ভাষা কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে পদের সংজ্ঞা দেওয়া হয়, সে পদের চেয়ে সংজ্ঞাটি সহজ-সরল ও সকলের বোধগম্য ভাষায় ব্যক্ত হওয়া দরকার। যে কারণে সংজ্ঞায় অপ্রাসঙ্গিক রূপক, আলংকারিক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা উচিত নয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে যদি কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ "বিদ্যা হলো জীবনের আলো।" এখানে বিদ্যাকে জীবনের আলো বলে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ এখানে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অমান্য করে রূপক ভাষা ব্যবহার করার ফলে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। সুতরাং উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃষ্টান্ত-২ এ মানুষকে জাত্যর্থ ছাড়া অন্যান্য গুণ দ্বারা বর্ণনা করা হয়েছে। নিচে বর্ণনার সাথে যৌক্তিক সংজ্ঞার তুলনামূলক আলোচনা করা হলো-

প্রথমত, কোনো পদের পূর্ণ জাত্যর্থকে প্রকাশ করাই হলো যৌক্তিক সংজ্ঞা। অপরদিকে, কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ একসাথে মিশিয়ে উল্লেখ করা হলো বর্ণনা।

দ্বিতীয়ত, সংজ্ঞা নিয়মকানুনের ওপর নির্ভরশীল। তাই নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে। কিন্তু বর্ণনার ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তাই কোনো অনুপপত্তি ঘটে না।

তৃতীয়ত, কোনো পদের সংজ্ঞায় ব্যক্তির ইচ্ছার স্বাধীনতা নেই। কেননা এক্ষেত্রে বাধ্যতামূলকভাবে জাত্যর্থকেই উল্লেখ করতে হয়। কিন্তু বর্ণনার ক্ষেত্রে ব্যক্তির ইচ্ছার ব্যাপক স্বাধীনতা রয়েছে। যেকোনো গুণ, দোষ ও বৈশিষ্ট্য বর্ণনার মাধ্যমে উল্লেখ করা যায়। এ কারণে কোনো পদের বর্ণনা ব্যক্তিভেদে ভিন্ন হয়।

চতুর্থত, যে পদের কোনো জাত্যর্থ নেই, সেই পদের কখনো সংজ্ঞা দেওয়া যায় না। কিন্তু জাত্যর্থক, অজাত্যর্থক ইত্যাদি সকল পদের বর্ণনা দেওয়া যায়।

পঞ্চমত, সংজ্ঞার মূল্য সবসময়ই সমান। কিন্তু বর্ণনার মূল্য সবসময় সমান নয়। বিবৃত গুণগুলো যত বেশি গুরুত্বপূর্ণ হয়, বর্ণনা তত বেশি মূল্যবান হয়।

ষষ্ঠত, সংজ্ঞার মাধ্যমে একটি পদ সম্পর্কে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। সেজন্য সংজ্ঞা হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া। কিন্তু বর্ণনার মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়। সেই হিসেবে বর্ণনা হলো লৌকিক প্রক্রিয়া।

বর্ণনাও সত্যতা ও প্রাসঙ্গিকতার বিচারে ভুল হতে পারে এবং বৈজ্ঞানিকভাবে সুনির্দিষ্ট হতে পারে; সব বর্ণনা শুধু লৌকিক নয়। দুই হাত-পা বা চোখের বর্ণনা সাধারণ লক্ষণ, কারও অঙ্গহানি হলে তিনি মানুষ নন—এ সংজ্ঞাশর্ত নয়।

৩. উদ্দীপক

ছক-১

শাখাগুলো উৎসচিত্রের বাম থেকে ডানে ক্রমে দেওয়া হলো।

তীরের শুরু সরাসরি শাখা
জীব শিক্ষিত মানুষ
জীব অশিক্ষিত মানুষ

ছক-২

শাখাগুলো উৎসচিত্রের বাম থেকে ডানে ক্রমে দেওয়া হলো।

তীরের শুরু সরাসরি শাখা
হাতি পা
হাতি চোখ
হাতি কান
হাতি দাঁত

ছক-৩

শাখাগুলো উৎসচিত্রের বাম থেকে ডানে ক্রমে দেওয়া হলো।

তীরের শুরু সরাসরি শাখা
আম টক
আম রসালো
আম হলুদ
উত্তর একইসাথে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করলে যে অনুপপত্তি হয় তাকে সংকর বিভাগ অনুপপত্তি বা সংকর বিভাগ বলে।
উত্তর অতিব্যাপক বিভাগ হলো এক প্রকার ত্রুটিপূর্ণ বিভাগ। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম হলো- 'বিভক্ত উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে শ্রেণির ব্যক্ত্যর্থ = উপশ্রেণিগুলোর ব্যক্ত্যর্থ। এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো শ্রেণিকে এমনভাবে ভাগ হয় যে, বিভাজ্য শ্রেণিটির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপশ্রেণিগুলোর ব্যক্ত্যর্থ বেশি হয়, তাহলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে অনুপপত্তি ঘটে। আর এ প্রকার অনুপপত্তিকে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি বলে।
উত্তর

ছক-১-এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।

যৌক্তিক বিভাগে একটি জাতি বা শ্রেণিকে তার নিম্নতর উপজাতি বা উপশ্রেণিতে ভাগ করা হয়। এক্ষেত্রে কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুযায়ী, প্রতিটি জাতি বা শ্রেণিকে ক্রমিক বিভাজনের ক্ষেত্রে তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হয়। মধ্যবর্তী কোনো উপজাতিকে বাদ দেওয়া যায় না। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো জাতি বা শ্রেণিকে তার মধ্যবর্তী কোনো স্তর বাদ দিয়ে বিভাগ করা হয়, তাহলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের ছক-১ এ 'জীব' পদের বিভাজনে মধ্যবর্তী একটি স্তরকে বাদ দিয়ে ভাগ করা হয়েছে বিধায় এখানে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।

এটি প্রচলিত শ্রেণিসোপান ধরে উল্লম্ফনের পাঠ। পাশাপাশি শিক্ষিত/অশিক্ষিত মানুষ একত্রেও সব জীব নয়; মানবেতর জীব বাদ থাকায় বিভাগটি অব্যাপকও। “জীব” বলতে কেবল মানুষ বোঝানো হয়েছে—এমন অপ্রকাশিত সংকোচন না করলে এই অতিরিক্ত ত্রুটি থাকে।

উত্তর

উদ্দীপকে ছক-২ এর মাধ্যমে অঙ্গগত বিভাগ এবং ছক-৩ এর মাধ্যমে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। নিচে এই দুই প্রকার অনুপপত্তির তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুসারে কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো বিশেষ বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে।

উদ্দীপকের ছক-২ এ 'হাতি' কে তার পা, চোখ, কান, দাঁত ইত্যাদি বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে বিধায় অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। অপরপক্ষে, ছক-৩ এ গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগে একটি জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুসারে কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ কোনো বিশেষ বস্তুকে তার বিভিন্ন গুণে বিভাগ করলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। উদ্দীপকের ছক-৩ এ আমকে টক, রসালো, হলুদ- এ গুণগুলোর মাধ্যমে বিভক্ত করায় গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।

অঙ্গ ও গুণ বিশ্লেষণ নিজের উদ্দেশ্যে উপযোগী; ত্রুটি তখনই যখন এগুলোকে শ্রেণির উপজাতিতে যৌক্তিক বিভাগ বলে দাবি করা হয়। পা/চোখ হাতির উপশ্রেণি নয়, টক/রসালো/হলুদও আমের পৃথক উপজাতির নাম নয়; একই আমে একাধিক গুণ থাকতে পারে।

৪. উদ্দীপক

ছক-১

শাখাগুলো উৎসচিত্রের বাম থেকে ডানে ক্রমে দেওয়া হলো।

তীরের শুরু সরাসরি শাখা
মানুষ সভ্য মানুষ
মানুষ সৎ মানুষ

ছক-২

শাখাগুলো উৎসচিত্রের বাম থেকে ডানে ক্রমে দেওয়া হলো।

তীরের শুরু সরাসরি শাখা
মানুষ বাঙালি
মানুষ অবাঙালি
বাঙালি সৎ
বাঙালি অসৎ
উত্তর বিভক্ত উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে কম হলে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে।
উত্তর

যৌক্তিক বিভাগে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। এক্ষেত্রে মূল জাতি ও বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়। ক্ষুদ্রতম উপজাতি হলো এমন যার কোনো উপজাতি নেই। তাই যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করে ক্ষুদ্রতম উপজাতিকে তার অন্তর্গত কোনো উপজাতিতে বিন্যস্ত করা যায় না। তাই ক্ষুদ্রতম উপজাতিকে বিভক্ত করা যায় না।

এটি নির্বাচিত শ্রেণিসোপানে সর্বনিম্ন ধরে নেওয়া স্তর; অন্য উদ্দেশ্য বা নতুন বৈশিষ্ট্য দিয়ে আরও ভাগ কখনো সম্ভব নয় এমন নয়।

উত্তর ছক-১ এ সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা, মানুষকে সভ্য মানুষ ও সৎ মানুষ এ বিভক্ত করায় একের অধিক সূত্র বা নীতি প্রয়োগের মাধ্যমে সংকর বিভাগ অনুপপত্তি সংঘটিত হয়েছে। যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে, যৌক্তিক বিভাগে একই সময়ে একটি মাত্র বিভাগের মূলসূত্র গ্রহণ করতে হবে। এই নিয়ম লঙ্ঘন করে একই বিভাগে একটির পরিবর্তে একাধিক মূলসূত্র গ্রহণ করলে বিভাগ ভ্রান্ত হবে এবং এরূপ বিভাগের নাম সংকর বিভাগ অনুপপত্তি। ছক-১ এ মানুষকে সভ্য মানুষ ও সৎ মানুষে বিভক্ত করায় এই বিভাজনে সভ্যতা ও সততা দুটি মূলসূত্র গ্রহণ করা হয়েছে। ফলে এই বিভাজন প্রক্রিয়াটি যৌক্তিক বিভাগের উক্ত নিয়ম লঙ্ঘন করেছে এবং বিভাগ ভ্রান্ত হয়েছে। এরূপ বিভাগের নাম সংকর বিভাগ অনুপপত্তি।
উত্তর

উদ্দীপকের ছক-২ দ্বিকোটিক বিভাগ নির্দেশ করেছে। দ্বিকোটিক বিভাগের সুবিধাসমূহ ও অসুবিধাসমূহ আলোচনা করা হলো।
দ্বিকোটিক বিভাগের সুবিধাসমূহ-

১. দ্বিকোটিক বিভাগ পদ্ধতি আকারগত প্রক্রিয়া হওয়ায় উপজাতিগুলো সম্বন্ধে বাস্তব জ্ঞান থাকাটা অনাবশ্যক।

২. দ্বিকোটিক বিভাগে যৌক্তিক বিভাগের সকল নিয়ম অনুসরণ করা হয়। ফলে এ বিভাগ প্রক্রিয়াটি নিখুঁত এবং নির্ভুল পদ্ধতি। সেক্ষেত্রে ভ্রান্তি ঘটার সম্ভাবনা খুবই কম।

৩. দ্বিকোটিক বিভাগ পদ্ধতিটি বৈধ। কেননা এটি বিরোধ, নিয়ম ও নির্মধ্যম নিয়মের ওপর প্রতিষ্ঠিত।

৪. দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়াটি সহজ এবং সরল হওয়ার কারণে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত।

৫. দ্বিকোটিক বিভাগের নিয়ম খুবই কম এবং সহজেই বোধগম্য।

দ্বিকোটিক বিভাগের অসুবিধাসমূহ,

১. দ্বিকোটিক বিভাগের নেতিবাচক পদটি একটি 'অসীম পদ'। যার জন্য অসংখ্য বস্তুসমষ্টি এ বিভাগের আওতাভুক্ত হয়ে পড়ে। তাই দ্বিকোটিক বিভাগে এ নেতিবাচক পদটিকে আবার বিভিন্ন উপজাতিতে ভাগ করা কষ্টকর ও অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়।

২. দ্বিকোটিক বিভাগে নেতিবাচক পদটি আসলে একটি সদর্থক পদের বিরুদ্ধসূচক শব্দ, যা আসলে বাস্তবভিত্তিক নয়।

৩. দ্বিকোটিক বিভাগ হচ্ছে একটি অনির্দিষ্ট দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। এ প্রক্রিয়া দুটি পরস্পরবিরোধী শব্দ ব্যবহারের মাধ্যমে বিভাগ করতে গেলে তা কোথায় গিয়ে শেষ হবে সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না।

৪. দ্বিকোটিক বিভাগে বিভক্ত উপশ্রেণির মধ্যে নেতিবাচক পদ হিসেবে উল্লিখিত উপশ্রেণিগুলো সম্পূর্ণ অস্পষ্ট ও অনির্দিষ্ট।

৫. দ্বিকোটিক বিভাগটি আসলে বাস্তব অভিজ্ঞতাবিবর্জিত প্রক্রিয়া নয়। কারণ হচ্ছে এ পদ্ধতির ক্ষেত্রেও অন্ততপক্ষে মূলসূত্রের বাস্তব জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।

মূল ছকের বাংলা/অবাংলা এবং পরে সৎ/অসৎ শাখাগুলোর ক্ষেত্র নির্দিষ্ট থাকতে হবে। P/না-P-এর আকারগত সম্পূর্ণতা বাস্তব সদস্য শনাক্তকরণের জ্ঞান অপ্রয়োজনীয় করে না। নেতিবাচক শাখা সবসময় অসীম, অস্পষ্ট বা অবাস্তব নয়; নির্দিষ্ট ক্ষেত্রের যথার্থ পরিপূরক হলে তা সুসংজ্ঞায়িত।

৫. উদ্দীপক

যুক্তি-১:

সব মানুষ হয় মরণশীল। সব মাছ হয় মরণশীল।
সব পাখি হয় মরণশীল।
$\therefore$ সকল প্রাণী হয় মরণশীল।

যুক্তি-২: আমি এ যাবৎ যত ধার্মিক লোক দেখেছি তারা সকলে সৎ। অতএব, সকল ধার্মিক লোক হয় সৎ।

উত্তর যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে তাকে প্রকৃত আরোহ বলে।
উত্তর আরোহ অনুমানে সার্বিক, সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত-পর্যবেক্ষণ করে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। আর জ্ঞাত থেকে অজ্ঞাতে বা বিশেষ থেকে সার্বিকে গমনের মাধ্যম হলো আরোহাত্মক উল্লম্ফন। আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমেই জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। তাই আরোহাত্মক উল্লম্ফনকে আরোহের প্রাণ বলা হয়।
উত্তর

যুক্তি-১ এ বৈজ্ঞানিক আরোহ প্রকাশিত হয়েছে। কেননা বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের মাধ্যমে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা জানি, যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল। বৈজ্ঞানিক আরোহ যেহেতু প্রকৃত আরোহ, সেহেতু আরোহমূলক লম্ফ উপস্থিত। অর্থাৎ এ আরোহে জানা থেকে অজানায় বা বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সংশ্লেষক যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য সমন্ধে নতুন তথ্য দিয়ে থাকে।

উদ্দীপকে যুক্তি-১ এসব মানুষ, সব মাছ ওসব পাখি মরণশীল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- সকল প্রাণী হয় মরণশীল। এই যুক্তিতে আশ্রয়বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা হয়েছে এবং ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত গঠন করা হয়েছে। এখানে জানা থেকে অজানায় যাওয়া হয়েছে। বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছে এবং একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়েছে। সুতরাং এটি একটি বৈজ্ঞানিক আরোহ।

তবে এই যুক্তিতে শুধু তিনটি প্রাণীগোষ্ঠীর মরণশীলতার আশ্রয়বাক্য আছে, কারণগত পরীক্ষা নেই; অন্যান্য প্রাণীও আছে। তাই বর্তমান প্রদত্ত রূপ সরল গণনামূলক সাধারণীকরণ। উৎসের বৈজ্ঞানিক শ্রেণিকরণ শর্তহীনভাবে প্রতিষ্ঠিত নয়।

উত্তর

যুক্তি-১ এ বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ায় বৈজ্ঞানিক আরোহ ও যুক্তি-২ এ যাবৎ দেখা ধার্মিক লোকের সততা দেখে এই অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে "সকল ধার্মিক লোক হয় সৎ।” সিদ্ধান্ত নেওয়ায় অবৈজ্ঞানিক আরোহ প্রকাশিত হয়েছে। এ দুটি প্রকৃত আরোহের মধ্যে বহুবিধ পার্থক্য বিদ্যমান। নিচে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য আলোচনা করা হলো-

প্রথমত, বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর প্রতিষ্ঠিত। এতে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে ঘটনাবলিকে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল নয়। এতে শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর আস্থা রেখে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়।

দ্বিতীয়ত, বৈজ্ঞানিক আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পরীক্ষা করা হয়। তাই এর সিদ্ধান্তে উভয় প্রকার দৃষ্টান্তের ভূমিকা থাকে। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে শুধু অনুকূল দৃষ্টান্তসমূহ প্রত্যক্ষ করা হয়। অর্থাৎ এ আরোহে প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়।

তৃতীয়ত, বৈজ্ঞানিক আরোহের লক্ষ্য হলো প্রকৃতির নিয়ম আবিষ্কার ও প্রমাণ করা। এ কারণেই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর প্রতিষ্ঠিত। এ আরোহে কার্যকারণ নিয়মের কোনো স্থান নেই।

চতুর্থত, কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করে বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর সিদ্ধান্ত নিশ্চিত। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ ছাড়াই কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর সিদ্ধান্ত সম্ভাব্য।

দুটি দৃষ্টান্তেই সীমিত অভিজ্ঞতা থেকে বিস্তার দেখা যায়; প্রথমটির জন্য নিয়ন্ত্রিত কারণগত অনুসন্ধান দেওয়া হয়নি। তাই সাধারণ বৈজ্ঞানিক/অবৈজ্ঞানিক তুলনার নিয়মগুলো বলা যায়, কিন্তু প্রথম উদাহরণেই সব বৈজ্ঞানিক শর্ত আছে ধরে নেওয়া যাবে না। বৈজ্ঞানিক সাধারণীকরণও বাস্তবে সংশোধনযোগ্য।

৬. উদ্দীপক

গৌতম ও জব্বার দুইজনই সুদর্শন, লম্বা, ফর্সা। জব্বার মেধাবী। অতএব, গৌতমও মেধাবী।
উত্তর আরোহ প্রধানত দুই প্রকার।
উত্তর অবৈজ্ঞানিক আরোহে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এই প্রকার আরোহে তাই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিদ্যমান থাকে। কিন্তু, কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। যেহেতু এখানে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না, তাই এখানে কোনো প্রতিকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না। এ কারণে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। কেননা 'কোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা হয়ে যায়।
উত্তর

উদ্দীপকের মাধ্যমে অসাধু সাদৃশ্যানুমান ইঙ্গিত করে। কেননা অসাধু সাদৃশ্যানুমানে যেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, এখানে সেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। সাদৃশ্যানুমানের প্রকারভেদের মধ্যে-দ্বিতীয়টি হলো অসাধু সাদৃশ্যানুমান। এই প্রকার আরোহে অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে। এখানে গৌতম ও জব্বারের মধ্যে অমৌলিক, অপ্রাসঙ্গিক ও গুরুত্বহীন সাদৃশ্য বিচার করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। আর যে সাদৃশ্যানুমানে অমৌলিক, বাহ্যিক ও গুরুত্বহীন সাদৃশ্য বিচার করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। অসাধু সাদৃশ্যানুমানে জ্ঞাত বিষয়ের চেয়ে অজ্ঞাত ও বৈসাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা বেশি থাকে। এই প্রকার সাদৃশ্যানুমান গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এর সিদ্ধান্ত কোনো গুরুত্ব বহন করে না। অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত একটি ভ্রান্ত প্রক্রিয়া বিধায় অনুপপত্তি দোষে দুষ্ট থাকে। এ কারণে অসাধু সাদৃশ্যমান কোনো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নয়।

চেহারা, উচ্চতা বা বর্ণ মেধার প্রাসঙ্গিক প্রমাণ নয়; গৌতম বাস্তবে মেধাবীও হতে পারেন, কিন্তু এই মিল থেকে তা সমর্থিত নয়। ত্রুটিপূর্ণ অনুমান এবং সিদ্ধান্ত অবশ্যই মিথ্যা—দুটি কথা এক নয়।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো সাদৃশ্যানুমান। কেননা যে আরোহে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। বিভিন্ন দিক থেকে বিচার করলে দেখা যায়, সাদৃশ্যানুমানের অনেক মূল্য ও গুরুত্ব রয়েছে।

সাদৃশ্যানুমানের ক্ষেত্রে সাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব যত বেশি হবে, সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রা তত বেশি হবে। কারণ এখানে সিদ্ধান্তের ভিত্তি হলো সাদৃশ্য। এই প্রকার আরোহে বৈসাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব যত বেশি হবে, সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রা তত কম হবে। কেননা বৈসাদৃশ্যমূলক বিষয় সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। আবার সাদৃশ্যানুমানে অজ্ঞাত বিষয়ও বিবেচ্য। কেননা যদি অজ্ঞাত বিষয়ের সংখ্যা অনেক বেশি হয়, তাহলে সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রা কম হয়। সুতরাং দেখা যাচ্ছে, সাদৃশ্যমূলক বিষয় যত বেশি ও গুরুত্বপূর্ণ হবে, সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত তত বেশি সম্ভাব্য হবে। আর অজ্ঞাত ও বৈসাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা যত বেশি হবে, সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা কমে যাবে।

গুণের সংখ্যা একা নয়, লক্ষ্যগুণের জন্য মিলের প্রাসঙ্গিকতা মুখ্য। অজানা বিষয়কে অনুমানের পক্ষে গোনা যায় না; সাদৃশ্যানুমান প্রকল্প গঠনে সহায়ক, পরীক্ষিত প্রমাণের বিকল্প নয়।

৭. উদ্দীপক

একটি বাক্সের ১৫টি মিষ্টির সবগুলোই একটা একটা করে খাওয়ার পর রাইমা বলল যে, প্রতিটি মিষ্টিই সুস্বাদু। অতএব, এ বাক্সের সকল মিষ্টিই সুস্বাদু।
উত্তর যে সাদৃশ্যানুমানে মৌলিক, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে।
উত্তর কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার জন্য অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত নিরীক্ষণ করতে হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, প্রতিকূল দৃষ্টান্ত নিরীক্ষণ না করে কেবল অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অথচ কোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা প্রমাণিত হয় এবং বাতিল হয়ে যায়। এরূপ ভ্রান্ত সিদ্ধান্তকে অবৈধ সামান্যীকরণ অনুপপত্তি বলে।
উত্তর

উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত রয়েছে। কেননা পূর্ণাঙ্গ আরোহে যেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, এখানে সেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে।

অপ্রকৃত আরোহের প্রথম শ্রেণিবিভাগ হলো পূর্ণাঙ্গ আরোহ। এই প্রকার আরোহ অপ্রকৃত আরোহ বিধায় এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। এখানে কতকগুলো দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। উদ্দীপকে একটি বাক্সের সব মিষ্টি পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে। তাই উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। এ প্রকার আরোহের সিদ্ধান্তটিতে অনুমানের তেমন কোনো সুযোগ থাকে না। এখানে জ্ঞাত বিষয়কেই সিদ্ধান্ত আকারে প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ আরোহের প্রকৃতি এমন যে, এটি কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তবে এই প্রকার আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত বিষয়টি পূর্ণাঙ্গ আরোহ। পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের বিস্তর পার্থক্য রয়েছে। নিচে পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো-

১. পূর্ণাঙ্গ আরোহ অনুমানে আরোহাত্মক লম্ফ অনুপস্থিত থাকে। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ অনুমান প্রক্রিয়ায় আরোহাত্মক লম্ফ উপস্থিত থাকে।

২. পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটিকে আপাতদৃষ্টিতে সার্বিক বাক্য মনে হলেও এটি যথার্থ সার্বিক বাক্য নয়। অপরদিকে, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য।

৩. পূর্ণাঙ্গ আরোহ অনুমানের অন্তর্ভুক্ত সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। অন্যদিকে, বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গৃহীত হয়।

৪. পূর্ণাঙ্গ আরোহ অনুমান কোনো সংশ্লেষক বাক্য স্থাপন করতে পারে না। যার কারণে সিদ্ধান্তটি অনুমান হিসেবে নতুন কোনো তথ্য সরবরাহ করে না। কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য।

৫. পূর্ণাঙ্গ আরোহ অনুমান প্রক্রিয়ায় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির খুবই অস্পষ্ট প্রয়োগ থাকে। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিনির্ভর।

৬. পূর্ণাঙ্গ আরোহ অনুমানে কোনোরকম কার্যকারণ সম্পর্কের উপস্থিতি থাকে না। কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কার্যকারণ নীতির ওপর নির্ভরশীল।

পূর্ণ গণনার সারসংক্ষেপ নির্দিষ্ট ১৫টির সব যাচাই সঠিক হলে বৈধ ও উপযোগী। “সার্বিক নয়” পাঠ্য আলোচনায় উন্মুক্ত শ্রেণিতে প্রসার না হওয়া বোঝায়; সব ১৫টি সম্পর্কে সার্বিক বিবৃতি দেওয়া যায় না—এ নয়। বৈজ্ঞানিক সাধারণীকরণও বাস্তবে ভুল বা সংশোধনযোগ্য।

৮. উদ্দীপক

পিকনিকের বাস রাস্তার পাশে খাদে পড়ে গেল। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টিকে দুর্ঘটনা বলে ধরে নিয়ে তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ ও ঘটনা নিরীক্ষণ করেন। তদন্ত কমিটির প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তায় গর্ত হওয়াতে এ দুর্ঘটনা ঘটেছে।
উত্তর প্রকল্প তিন প্রকার।
উত্তর

প্রতিবেদক অনুকল্প বলতে এখানে সরাসরি প্রত্যক্ষ করা যায় না, কিন্তু পর্যবেক্ষিত ফলের সাহায্যে যে সম্ভাব্য কারণ বা ব্যাখ্যামূলক সত্তা অনুমান করা হয়—সেই ধারণা বোঝানো হয়েছে।

তার অস্তিত্ব পরোক্ষ প্রমাণ ও পরীক্ষাযোগ্য ফল দিয়ে বিচার করতে হয়। শুধু অনুকল্প প্রণয়ন করলেই সেটি বাস্তব কারণ হিসেবে প্রতিষ্ঠিত হয় না। কারণ অনুমান এবং কারণ প্রমাণ এক বিষয় নয়; নতুন তথ্যের সাহায্যে ধারণাটি যাচাই করতে হয়।

উত্তর

তদন্ত কমিটি সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও ঘটনা নিরীক্ষণ করেছে। এগুলো সরাসরি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ব্যাখ্যা যাচাইয়ের সঙ্গে সম্পর্কিত। শুধু এই কাজের নাম শুনে একে তৃতীয় স্তর সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধ বলা ঠিক নয়।

প্রকল্পের সিদ্ধান্ত নির্ণয় স্তরে একটি প্রাথমিক ধারণা সত্য হলে কী পর্যবেক্ষণযোগ্য ফল পাওয়া উচিত তা বের করা হয়। এরপর সেই ফলের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হয়।

উদ্দীপকে বৃষ্টিতে রাস্তার গর্ত হওয়া এবং দুর্ঘটনার সম্পর্ক নিয়ে প্রতিবেদন এসেছে, কিন্তু পৃথক পূর্বাভাস বা সব যাচাইধাপ বিস্তারিত নেই। তাই কার্যক্রমটি অনুসন্ধান-যাচাইয়ের সামগ্রিক অংশ হিসেবে ব্যাখ্যা করা যথাযথ।

উত্তর

উদ্দীপকে দুর্ঘটনা ঘটার পরে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ, ঘটনা পর্যবেক্ষণ এবং সম্ভাব্য কারণ নিয়ে প্রতিবেদন দেওয়ার কথা আছে। তাই পর্যবেক্ষণ ও ব্যাখ্যা মূল্যায়নের কিছু স্তর স্পষ্ট।

কিন্তু দুর্ঘটনা বলা নিজে নির্দিষ্ট কারণগত প্রকল্প নয়। বৃষ্টিতে গর্ত সৃষ্টি হয়ে বাস খাদে পড়েছে—এই ব্যাখ্যা কী বিকল্পের সঙ্গে তুলনা করা হয়েছে, কী পূর্বাভাস বের করা হয়েছিল এবং কীভাবে যাচাই হয়েছে তা পুরো দেওয়া নেই।

অতএব চার স্তর—পর্যবেক্ষণ, প্রকল্প গঠন, ফল নির্ণয় ও যাচাই—একটি আদর্শ কাঠামো হিসেবে দেখানো যায়; কিন্তু সবগুলো আলাদা ও যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত দাবি করা যায় না।

প্রতিবেদন প্রকাশ করাই তার কারণগত সিদ্ধান্ত সত্য হওয়ার স্বতন্ত্র প্রমাণ নয়। যথার্থতা নির্ভর করবে সংশ্লিষ্ট সাক্ষ্য ও বিকল্প কারণ যাচাইয়ের ওপর।

৯. উদ্দীপক

দৃশ্যকল্প-১: মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় দাদা বলল, এটি ভূতে নিয়ে গেছে। শিক্ষিত নাতি হাতের ছাপ পরীক্ষা করে প্রকৃত চোর শনাক্ত করল।

দৃশ্যকল্প-২: নাতির জ্বর হওয়ায় দাদি বলল, "বেশি করে আইসক্রিম খেলে জ্বর ভালো হয়ে যাবে।"

উত্তর কোনো ঘটনার জন্য গৃহীত প্রকল্প দিয়ে যদি সংশ্লিষ্ট ঘটনাকে ব্যাখ্যা করা ছাড়াও অন্যান্য ঘটনাকে ব্যাখ্যা করা যায় তখন তাকে আরোহ সমন্বয় বলে।
উত্তর এ ঘটনার কেন্দ্রীয় ব্যক্তিকে নিয়ে যে প্রকল্প গঠন করা হয় তা-ই কর্তাসংক্রান্ত প্রকল্প। প্রকল্প গঠনের মাধ্যমে যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয়, তখন ঐ ঘটনার জন্য দায়ী কোনো ব্যক্তির কথা কল্পনা করা হয়। এ অবস্থায় ঐ ব্যক্তিকেন্দ্রিক যে প্রকল্প গঠন করা হয় তাকে কর্তাসংক্রান্ত প্রকল্প বলে। যেমন- একটি বাড়িতে চুরি হয়েছে; কিন্তু কে চুরি করেছে তা জানা যায় না। তখন ঐ ঘটনার চোর সম্পর্কে প্রকল্প গঠন করাই হলো কর্তাসংক্রান্ত প্রকল্প।
উত্তর

দাদির “বেশি আইসক্রিম খেলে জ্বর ভালো হবে” বক্তব্য একটি অযাচাইকৃত স্বাস্থ্যপ্রভাবের দাবি। এটি নিজে একই বিষয় একসঙ্গে স্বীকার-অস্বীকার করে না, তাই আকারগত আত্মবিরোধ বলা যথার্থ নয়।

উৎসে উল্টো দাবি—আইসক্রিম খেলে জ্বর অবশ্যই বাড়ে—তাও কোনো প্রমাণ ছাড়া ডাক্তারি পরীক্ষিত সত্য বলা হয়েছে। কোনোটিকেই এখানে চিকিৎসার নিয়ম হিসেবে অনুমোদন করা হয়নি। নির্ভরযোগ্য প্রমাণ, সুনির্দিষ্টতা ও যাচাইযোগ্যতা দিয়ে প্রকল্পটি বিচার করতে হবে; চিকিৎসা বা মাত্রা কল্পনা করা হয়নি।

উত্তর

উদ্দীপকে 'হাতের ছাপ'-এর বিষয়টি প্রকল্প প্রমাণের 'নির্ধারক দৃষ্টান্ত'-এর ইঙ্গিত করে। নির্ধারক দৃষ্টান্তকে সংকটোত্তারক বা চরম দৃষ্টান্তও বলে। যে দৃষ্টান্ত একটি প্রকল্পকে ঘটনার কারণ হিসেবে প্রমাণ করে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকেই সংকটোত্তারক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলে। কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্যই প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় একটি ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে একাধিক প্রকল্প তৈরি করা যায়। এমতাবস্থায়, কোনটি সত্য ও কোনটি মিথ্যা প্রমাণ করা কষ্টকর হয়ে দাঁড়ায়। তখন একটি নির্ধারক দৃষ্টান্তের প্রয়োজন হয়, দৃষ্টান্তটি ঘটনার ব্যাখ্যাকারী হিসেবে একটি প্রকল্পকে প্রমাণ করে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করে।

উদ্দীপকে মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় দাদা বলল, এটি ভূতে নিয়ে গেছে। কিন্তু কে প্রকৃত চোর তা শনাক্ত করা তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায়, শিক্ষিত নাতি 'হাতের ছাপ' পরীক্ষা করে প্রকৃত চোর শনাক্ত করে। এখানে হাতের ছাপ সংকটোত্তারক দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে।

গল্পে হাতের ছাপ দিয়ে শনাক্ত হয়েছে বলা আছে; মান, তুলনার ফল বা বিকল্প সম্ভাবনা নেই। নির্ভরযোগ্য পৃথকীকরণ প্রমাণ হলে এটি নির্ণায়ক দৃষ্টান্তের উদ্দেশ্য প্রকাশ করে; প্রতিটি ছাপ নিজে অপরাধের অভ্রান্ত প্রমাণ নয়।

১০. উদ্দীপক

সাধারণ মানুষের ধারণা, মানুষ পাপ কাজে লিপ্ত থাকায় বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্কুল শিক্ষক বললেন, মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলে না বলেই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
উত্তর কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য বিষয়কে সহজ, সরল ও বোধগম্য করে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।
উত্তর

একটির সাথে অন্যটির সাদৃশ্য না থাকার কারণে চেতনার মৌলিক অবস্থার ব্যাখ্যা দেওয়া যায় না। যেমন- বর্ণ, গন্ধ, স্বাদ ইত্যাদি মৌলিক সংবেদনগুলোর একটির সাথে অপরটির কোনো সাদৃশ্য নেই। বর্ণের সাথে গন্ধের কোনো সাদৃশ্য নেই। বর্ণের নিয়মকে গন্ধের নিয়মের সাথে সংযুক্ত করা যায় না। কাজেই চেতনার মৌলিক অবস্থার ব্যাখ্যা, দেওয়া যায় না।'

এই সীমা এক ব্যক্তিগত সংবেদনকে অন্যটির মধ্যে সম্পূর্ণ নামিয়ে আনার বিষয়ে। তার কারণ, স্নায়বিক প্রক্রিয়া বা প্রতিক্রিয়ার বৈজ্ঞানিক অনুসন্ধান একেবারেই অসম্ভব নয়।

উত্তর উদ্দীপকের সাধারণ মানুষের ধারণায় লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় বিষয়কে সহজ, সরল ও স্পষ্টভাবে উপস্থাপন করাকে ব্যাখ্যা বলে। কোনো ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে কোনো কোনো সময় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা করা হয়। আবার কোনো কোনো সময় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। যে ব্যাখ্যায় অদৃশ্য বা অপ্রাকৃতিক কোনো শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হয় তাই লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যান-ধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। আলোচ্য উদ্দীপকের সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর ভিত্তি করে বলে, মানুষ পাপ কাজে লিপ্ত থাকায় বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সাধারণ মানুষের ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করা হয়েছে। তাই এ ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা।
উত্তর

উদ্দীপকে সাধারণ মানুষের ধারণায় লৌকিক ব্যাখ্যা এবং শিক্ষকের ধারণায় বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে।' লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো-

১. যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে।

২. বৈজ্ঞানিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। আর প্রাসঙ্গিকতা ব্যাখ্যার একটি বড় গুণ। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ এখানে ঘটনার প্রাসঙ্গিকতা অনুপস্থিত থাকে।

৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। এখানে কোনো ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। তাই এখানে সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা হয় না।

৪. বৈজ্ঞানিক ব্যাখ্যায় যেহেতু প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়, তাই এ ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। তাই এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে।

পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যাই প্রকৃত ব্যাখ্যা প্রদান করে থাকে।

সংক্রমণ নৈতিক চরিত্র বা পাপের প্রমাণ নয়। প্রতিরোধমূলক আচরণ ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে, কিন্তু আক্রান্ত হলেই ব্যক্তি স্বাস্থ্যবিধি মানেননি—এ সিদ্ধান্তও অন্যায্য; ঝুঁকি ও নিশ্চয়তা আলাদা। উৎসের দুই বক্তব্যই অতিসরলীকৃত, এবং শিক্ষকের একমাত্র কারণের ভাষাও পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়।

১১. উদ্দীপক

দৃশ্য-১: নদীতে চলমান নৌকার গতি।

দৃশ্য-২: ভালো বৃষ্টিপাত সমৃদ্ধির কারণ।

উত্তর যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে।
উত্তর

পরম নিয়ম হলো সর্বোচ্চ নিয়ম। এ নিয়মের চেয়ে উচ্চতর কোনো নিয়ম নেই। তাই পরম নিয়মকে অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। ব্যাখ্যা প্রদানের জন্য কোনো একটি নিয়মকে অন্য একটি নিয়মের অন্তর্ভুক্ত করতে হয়। যেহেতু পরম নিয়মকে অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না, তাই পরমতম নিয়মের ব্যাখ্যা দেওয়া যায় না।

এ সীমা বর্তমানে মৌলিক হিসেবে ধরা নিয়মকে অধিকতর নিয়মে অন্তর্ভুক্ত করার; ভবিষ্যতে গভীরতর ব্যাখ্যা পাওয়া চিরতরে অসম্ভব নয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-১ এর দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে। কেননা এখানে ঘটনাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে কোনো একটি ঘটনা সেভাবে উপস্থাপন করা হয়।

যে ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের প্রথমটি হলো বিশ্লেষণ। বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে কোনো একটি মিশ্রকার্যের কারণগুলোকে পৃথকভাবে দেখানো হয় তাকে বিশ্লেষণ বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার এরূপে দেখানো হয় যে, কোনো একটি মিশ্রকার্য অনেকগুলো স্বতন্ত্র কারণের সমষ্টি। উদ্দীপকের দৃশ্য-১ এ 'নৌকার গতি' নামক মিশ্রকার্যটির বিভিন্ন স্বতন্ত্র কারণ রয়েছে। যেমন- অনুকূল স্রোত, বায়ুর গতি, দাঁড়ের ব্যবহার, মাঝির দক্ষতা ইত্যাদি। অর্থাৎ এখানে কোনো একটি মিশ্রকার্যের অনেক পৃথক কারণ দেখা যায়। তাই ছক-১ দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে।

উদ্দীপকে পৃথক কারণগুলো বলা নেই; এগুলো বিশ্লেষণের সম্ভাব্য উপাদানের উদাহরণ। নির্দিষ্ট নৌকার সব শক্তি পরিমাপ বা কারণ শনাক্ত হয়েছে এমন দাবি নয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-২ এ উল্লিখিত 'শৃঙ্খলযোজন' এর কার্যকারণ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো-

কার্যকারণ নিয়ম অনুসারে প্রতিটি কার্যেরই একটি কারণ থাকে। কার্য ও কারণের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। অর্থাৎ কারণ পূর্ববর্তী ঘটনা আর কার্য হলো পরবর্তী ঘটনা। তবে একটি কার্যের পিছনে একাধিক কারণ থাকতে পারে। কোনোটি দূরবর্তী কারণ, আবার কোনোটি নিকটবর্তী কারণ। অনেক সময় আমরা দূরবর্তী কারণকে কার্যের প্রকৃত কারণ মনে করে ভুল করে থাকি। মূলত 'কারণ' সেটাই যেটা সরাসরি কার্যকে উৎপন্ন করতে পারে। আর নিকটবর্তী ঘটনাই কার্যকে সরাসরি উৎপন্ন করতে পারে। কোনো দূরবর্তী কারণ কার্যকে সরাসরি উৎপন্ন করতে পারে না। আর শৃঙ্খলযোজনে কোনো দূরবর্তী কারণ ও কার্যের মধ্যে একটা মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয় এবং দেখানো হয়, কার্যটি সরাসরি দূরবর্তী কারণ থেকে নয় বরং মধ্যবর্তী অবস্থা থেকে সৃষ্ট। শৃঙ্খলযোজনের এই মধ্যবর্তী অবস্থা কার্যকারণের 'কার্যের' নিকটবর্তী ঘটনাকে ইঙ্গিত করে, যেটি সরাসরি কার্যকে উৎপন্ন করে এবং এটিই কার্যের প্রকৃত কারণ। সুতরাং বলা যায়, কার্যকারণ নির্ণয়ের ক্ষেত্রে শৃঙ্খলযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দূরবর্তী কারণ তাই অকারণ নয়; নিকটবর্তী ও দূরবর্তী শর্ত একই ধারার ভিন্ন স্তরে অবদান রাখতে পারে। বৃষ্টি থেকে ফলন হয়ে সমৃদ্ধির প্রক্রিয়া সম্ভাব্য উদাহরণ, কিন্তু উৎসে মধ্যবর্তী ধাপ দেওয়া নেই; প্রতিটি ধাপ অনিবার্য বা স্বাধীনভাবে যাচাইকৃত বলা যাবে না।