চট্টগ্রাম বোর্ড ২০২৫

১. উদ্দীপক

চক্রটি খেয়াল কর –

উপরের ডান দিক থেকে ঘড়ির কাঁটার দিকে চক্র:

পরিকল্পনা → ক → কর্মীসংস্থান → নির্দেশনা → প্রেষণা → খ → নিয়ন্ত্রণ → পরিকল্পনা।

উত্তর প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে কাজ আদায় করার প্রক্রিয়াকে প্রেষণা বলে।
উত্তর

প্রতিষ্ঠানের উচ্চস্তরে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের কর্মপ্রয়াসকে প্রশাসন বলে।

প্রশাসন মূলত প্রতিষ্ঠানের মূল কর্তৃত্বের অধিকারী হয়। আর ব্যবস্থাপনা প্রশাসনের দেওয়া পরিকল্পনা ও নীতিমালা বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে এবং সংগঠন ব্যবস্থাপনার এ কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের উপায়-উপকরণগুলোকে একত্রিতকরণ করে তাদের মধ্যে সংযোগ স্থাপন করে। অর্থাৎ প্রশাসন প্রতিষ্ঠানের জন্য যে নীতি ও উদ্দেশ্য নির্ধারণ করে ব্যবস্থাপনা ও সংগঠন তা বাস্তবায়নে সহায়তা করে। তাই ব্যবস্থাপনায় প্রশাসনকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়।

উত্তর

চিহ্নিত উদ্দীপকের 'ক' এর স্থানে ব্যবস্থাপনার সংগঠন কাজটি করতে হয়।

সংগঠন বলতে এমন একদল জনসমষ্টিকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য উক্ত প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব ও ক্ষমতা নির্ধারণ এবং তাদের মাধ্যমে ব্যবহারযোগ্য বিভিন্ন অমানবীয় উপাদান যেমন- কাঁচামাল, যন্ত্রপাতি, ভূমি, মূলধন প্রভৃতি একত্রিকরণ ও সমন্বিত করা সংগঠন কার্যাবলির অন্তর্ভুক্ত।

উদ্দীপকের চিত্রটি ব্যবস্থাপনা চক্রের। ব্যবস্থাপনা হলো কতকগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই কাজগুলো যেমন-পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে আবর্তিত হয়। ব্যবস্থাপনার এই কাজগুলোর ধারাবাহিকতা বিবেচনায় দেখা যায় উদ্দীপকের চিত্রের 'ক' চিহ্নিত স্থানে সংগঠন কাজটি বাদ পড়েছে। তাই বলা যায়, চিহ্নিত উদ্দীপকের 'ক' এর স্থানে ব্যবস্থাপনার সংগঠন কাজটি করতে হয়।

উত্তর

উদ্দীপকে 'খ' চিহ্নিত সমন্বয় কাজের অনুপস্থিতিতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার তৈরি হয়- উক্তিটির সাথে আমি একমত।

প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে সমন্বয়সাধন বলে। এর অভাবে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের মধ্যে অসন্তুষ্টি, অদক্ষতা ও বিশৃঙ্খলা এবং সর্বত্রই ব্যয় বৃদ্ধি পায়। তাই প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের মধ্যে বৈসাদৃশ্য দূর করে দলীয় প্রচেষ্টাকে জোরদার করার ক্ষেত্রে সমন্বয় অপরিহার্য।

উদ্দীপকের চিত্রটি ব্যবস্থাপনা চক্রের। ব্যবস্থাপনা হলো কতকগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই কাজগুলো যেমন-পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে আবর্তিত হয়। ব্যবস্থাপনার এই কাজগুলোর ধারাবাহিকতার বিবেচনায় দেখা যায় উদ্দীপকের চিত্রের 'খ' চিহ্নিত স্থানে সমন্বয় কাজটি বাদ পড়েছে।

প্রতিটি প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের জন্য সমন্বয় অপরিহার্য। কারণ সমন্বয়ের মাধ্যমে দলীয় প্রচেষ্টাকে জোরদার করা যায়। ফলে সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। কিন্তু প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে সমন্বয় না থাকলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না; বরং সমন্বয়ের অভাবে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের 'খ' চিহ্নিত সমন্বয় কাজের অনুপস্থিতিতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।

২. উদ্দীপক

'সুরমা সিমেন্ট' একটা বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। সিমেন্ট ফ্যাক্টরিটি মুন্সীগঞ্জের মেঘনা ঘাটে অবস্থিত। জনাব রফিক অন্যতম পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ ও নীতি প্রণয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। অপরদিকে জনাব কবির প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনা ও নীতি কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা করে থাকেন।
উত্তর প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের ধরন অনুযায়ী ভাগ করাকে কার্যবিভাজন বলে।
উত্তর

উৎপাদনের কাজে লাগে এবং যার আর্থিক মূল্য রয়েছে তাকে অর্থনৈতিক সম্পদ বলে।

অর্থনৈতিক সম্পদগুলো হচ্ছে ভূমি, শ্রম ও মূলধন। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এ সকল উপায়-উপকরণসমূহ পরিপূর্ণ থাকা সত্ত্বেও সুদক্ষ ব্যবস্থাপনার অভাবে এগুলোকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভবপর হয় না। অথচ ব্যবস্থাপনা ব্যবসায়ে নিয়োজিত এসব উপায়-উপকরণকে যথাযথভাবে সংঘটিত ও সমন্বিত করে সফলতার সাথে উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে। তাই Harbison & Charles Myers বলেছেন, "ব্যবসায়ে নিয়োজিত শ্রমশক্তি, উপকরণ এবং পুঁজির ন্যায় একটি অর্থনৈতিক সম্পদ হলো ব্যবস্থাপনা।”

উত্তর

উদ্দীপকের জনাব রফিক উচ্চস্তরের ব্যবস্থাপক।

ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত।

উদ্দীপকে জনাব রফিক 'সুরমা সিমেন্ট' উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক। প্রতিষ্ঠানটি বৃহৎ আকারে সিমেন্ট উৎপাদন করে। জনাব রফিক উক্ত প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ কাজের সাথে জড়িত। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণের কাজ ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রফিক উচ্চস্তরের ব্যবস্থাপক।

উত্তর

জনাব কবির নিম্নস্তরের ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে তার গুরুত্ব অপরিসীম।

যে স্তরের ব্যবস্থাপনা উচ্চ ও, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে তাদেরকেই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনার কার্যাবলি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গের সমন্বয়ে নিম্নস্তর ব্যবস্থাপনা গঠিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদেরকে এ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয়।

উদ্দীপকে জনাব কবির 'সুরমা সিমেন্ট' উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনা ও নীতি-কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা করে থাকেন।

প্রতিষ্ঠানের নীতি ও কৌশল বাস্তবায়নের জন্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে শ্রমিকদের কার্যাবলি দক্ষতার সাথে তত্ত্বাবধান করতে হয়, ভুলত্রুটি হলে শুধরে দিতে হয়। এজন্য নিম্নস্তরের ব্যবস্থাপকদের মধ্যে বিভিন্ন ধরনের দক্ষতা থাকতে হয়। যার বলে তিনি প্রতিষ্ঠানের কাজ শ্রমিকদের মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হন। তাই আমি মনে করি, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক হিসেবে জনাব কবির প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩. উদ্দীপক

জনাব রবিউল প্রিয় টাইলস কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি তার অধস্তনদের প্রতি যথেষ্ট যত্নশীল এবং সবাইকে একই চোখে দেখেন। অধস্তনরাও তাকে শ্রদ্ধা করে। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় রয়েছে। তিনি কর্মচারীদের অভাব-অভিযোগ সম্পর্কে ওয়াকিবহাল থাকেন এবং মানবিক দিক বিবেচনায় সমাধানের চেষ্টা করেন। কোনো একদিন অধস্তনদের মধ্যে কাজ নিয়ে গণ্ডগোল সৃষ্টি হলে তিনি তার অভিজ্ঞতা ও তীক্ষ্ম বুদ্ধিমত্তার মাধ্যমে দ্রুততার সাথে সমাধান করেন।
উত্তর কোনো তাত্ত্বিক বিষয়ে জ্ঞান অর্জনের পর তা বাস্তব জীবনে প্রয়োগ করাকে পেশা বলে।
উত্তর

একজনমাত্র নির্বাহীর নিকট থেকে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করাকে আদেশের ঐক্য বলে।

আদেশের ঐক্যের মূলকথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। ভুল-ত্রুটি হলে তার নিকটই জবাবদিহি করবে। দ্বৈত অধীনতা বা দু'জন নির্বাহীর অধীনে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ সে একই সময়ে কার আদেশ মেনে চলবে আর কার আদেশ মেনে চলবে না। ফলে কাজে ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই হেনরি ফেয়ল বলেছেন, 'Dual Subordination should be avoided'.

উত্তর

জনাব রবিউল ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করেন।

প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি ন্যায় ও সমান আচরণ প্রদর্শন করাকে সাম্যের নীতি বলে। সাম্য অর্থ সমান। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি সমান আচরণ, ন্যায়-বিচার, নিরপেক্ষতা, সুবিচার ও সদ্ব্যবহার করাই এই নীতির মূল প্রতিপাদ্য বিষয়।

উদ্দীপকে জনাব রবিউল প্রিয় টাইলস কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি তার অধস্তনদের প্রতি যথেষ্ট যত্নশীল এবং সবাইকে একই চোখে দেখেন। এজন্য অধস্তনরা তাকে শ্রদ্ধা করে। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে। জনাব রবিউলের এমন আচরণ ব্যবস্থাপনার সাম্যের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রবিউল ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করেন।

উত্তর

জনাব রবিউলকে একজন আদর্শ ব্যবস্থাপক-বলা যায়।

ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে সঠিক ও দক্ষভাবে ব্যবস্থাপকীয় কার্যসম্পাদন ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট, সম্পদসমূহের কাম্য ব্যবহার নিশ্চিতকরণকে বোঝায়। যেকোনো প্রতিষ্ঠান সফলতার সাথে পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপকীয় দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানে ব্যবহৃত মানবসম্পদ ও বস্তুগত সম্পদের কাম্য ব্যবহার ব্যবস্থাপকীয় দক্ষতার ওপর নির্ভরশীল।

উদ্দীপকে জনাব রবিউল প্রিয় টাইলস কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি তার অধস্তনদের প্রতি যথেষ্ট যত্নশীল এবং সবাইকে একই চোখে দেখেন। এজন্য অধস্তনরা তাকে শ্রদ্ধা করে। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে। এছাড়াও তিনি কর্মচারীদের অভাব-অভিযোগ সম্পর্কে ওয়াকিবহাল থাকেন এবং মানবিক দিক বিবেচনায় সমাধানের চেষ্টা করেন। কোনো একদিন অধস্তনদের মধ্যে কাজ নিয়ে গণ্ডগোল সৃষ্টি হলে তিনি তার অভিজ্ঞতা ও তীক্ষ্ম বুদ্ধিমত্তার মাধ্যমে দ্রুততার সাথে সমাধান করেন।

একজন ব্যবস্থাপকের মধ্যে এমনসব দক্ষতা থাকতে হয়, যেগুলো তাকে এবং তার প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সক্ষম হয়। এসব দক্ষতার মধ্যে রয়েছে ধৈর্য ও আন্তরিকতা, অনুপ্রাণিত করার ক্ষমতা। কারণ প্রতিষ্ঠানের সব কর্মী একরকম নয়। ফলে এক এক কর্মীর আচরণ, অভিযোগ এক এক রকম হবে। এমতাবস্থায় ব্যবস্থাপককে ধৈর্য ও আন্তরিকতার সাথে তাদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো শুনতে হবে এবং সেগুলোর সমাধান দিতে হবে। উদ্দীপকের জনাব রবিউলের মধ্যে এসব দক্ষতা রয়েছে বিধায় তাকে আদর্শ ব্যবস্থাপক বলা যায়।

৪. উদ্দীপক

নাভানা স্পিনিং লিমিটেড কুমিল্লায় অৱস্থিত একটি বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে ৪৫০ জন কর্মী কাজ করে। প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ডকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন বিভাগ ও উপবিভাগে বিভক্ত করে প্রতিটি বিভাগ ও উপবিভাগে দায়িত্ব ও কর্তৃত্ব একেক জন দক্ষ ব্যক্তিকে দেওয়া হয়েছে।
উত্তর হেনরি ফেয়ল আধুনিক ব্যবস্থাপনার জনক।
উত্তর

প্রতিষ্ঠানের কর্তৃত্ব উপর থেকে নিচের দিকে এবং জবাবদিহিতা নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হওয়াকে জোড়া মই-শিকল নীতি বলে।

জোড়া মই-শিকল নীতি অনুসারে প্রতিষ্ঠানের কর্তৃত্ব সংগঠনের সর্বোচ্চ স্তর হতে পর্যায়ক্রমে অধস্তনদের নিকট পৌছায় এবং কোনো বিষয়ে.. সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ, তথ্য প্রদান, কার্যবিবরণী উপস্থাপন ইত্যাদি সর্বনিম্ন স্তর হতে পর্যায়ক্রমে উপরের স্তরে ধাবিত হয়, যা প্রকৃত অর্থে শিকলের ন্যায় রূপ লাভ করে। এভাবে প্রতিটি বিভাগ, উপবিভাগ ও ব্যক্তি কর্তৃত্বের শিকলে কারো না কারো সাথে সম্পর্কযুক্ত থাকে। এরূপ শিকলের উপরের দিকে থাকে শীর্ষ পর্যায়ের নির্বাহী কর্মকর্তা এবং নিচের দিকে প্রথম সারির ব্যবস্থাপক ও তার সাথে কর্মিগণ সম্পৃক্ত থাকে।

উত্তর

নাভানা স্পিনিং লিমিটেড এ ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতি অনুসৃত হয়েছে।

প্রতিষ্ঠানের সমুদয় কাজকে এর প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন বিশেষজ্ঞের ওপর কার্যভার অর্পণ করাকে কার্যবিভাজন নীতি বলে। এরূপ বিভাজনের ফলে প্রত্যেক বিভাগ ও উপবিভাগে নিয়োজিত জনশক্তির কাজকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়। ফলে একই ধরনের কাজ করায় প্রতিটি বিভাগে কর্মরত জনশক্তি ঐ কাজে দক্ষতা অর্জনের সুযোগ পায়।

উদ্দীপকে নাভানা স্পিনিং লিমিটেড কুমিল্লায় অবস্থিত একটি বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে ৪৫০ জন কর্মী কাজ করে। প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ডকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন বিভাগ ও উপবিভাগে বিভক্ত করে প্রতিটি বিভাগ ও উপবিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব একেকজন দক্ষ ব্যক্তিকে দেওয়া হয়েছে। এভাবে বিভিন্ন বিভাগে বিভাজনের কাজটি ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, নাভানা স্পিনিং লিমিটেডে ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতি অনুসৃত হয়েছে।

উত্তর

ব্যবস্থাপনার কার্যবিভাজন 'নীতিটি অনুসরণ করার ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সুবিধা পাবে বলে আমি মনে করি।

প্রতিষ্ঠানের সমুদয় কাজকে এর প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন বিশেষজ্ঞের ওপর কার্যভার অর্পণ করাকে কার্যবিভাজন নীতি বলে। এরূপ বিভাজনের ফলে প্রত্যেক বিভাগ ও উপবিভাগে নিয়োজিত জনশক্তির কাজকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়। ফলে একই ধরনের কাজ করায় প্রতিটি বিভাগে কর্মরত জনশক্তি ঐ কাজে দক্ষতা অর্জনের সুযোগ পায়।

উদ্দীপকে নাভানা স্পিনিং লিমিটেড কুমিল্লায় অবস্থিত একটি বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে ৪৫০ জন কর্মী কাজ করে। প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ডকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন বিভাগ ও উপবিভাগে বিভক্ত করে প্রতিটি বিভাগ ও উপবিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব একেকজন দক্ষ ব্যক্তিকে দেওয়া হয়েছে।

বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক ও জটিলতাপূর্ণ ব্যবসায়ী পরিমণ্ডলে কাজের আয়তন ও প্রকৃতির জটিলতা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন, বণ্টন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সর্বক্ষেত্রে বিশেষজ্ঞতার নীতি বাস্তবে। রূপায়িত হচ্ছে। আর বিশেষায়নের এ নীতির প্রতিফলনই কার্যবিভাজন নীতি। এরূপ বিভাজনের মাধ্যমে প্রত্যেক কর্মী নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে। ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। আমি মনে করি, ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতিটি অনুসরণ করার ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সুবিধা পাবে।

৫. উদ্দীপক

জনাব জামাল একটি প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপক। তিনি তার বিভাগের কাজের জন্য পৃথক পৃথক পরিকল্পনা তৈরি করেন। কাজ শেষে তিনি পুনরায় নতুন পরিকল্পনা তৈরি করেন। অপরদিকে জনাব বেলাল উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার বিভাগের পৌনঃপুনিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সকলের ব্যবহারের জন্য পরিকল্পনা করেন। এতে তার কর্মভার লাঘব হয়।
উত্তর প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উদ্দেশ্য অর্জনের জন্য যে বড় ধরনের লক্ষ্য নির্ধারণ করা হয় তাকে ভিশন বলে।
উত্তর

পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্যেই পরিকল্পনায় নমনীয়তার প্রয়োজন।

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। কতিপয় অনুমিত পরিস্থিতির ওপর নির্ভর করে পরিকল্পনার প্রণীত হয়। অনুমিত পরিস্থিতি বাস্তবে অনুপস্থিত থাকলে পরিকল্পনার পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়। আবার অনেক সময় প্রতিযোগী প্রতিষ্ঠানের নীতির আলোকেও পরিকল্পনার পরিবর্তন করতে হয়। তাই পরিবর্তন অবস্থার সঙ্গে মানিয়ে চলার জন্যই পরিকল্পনায় নমনীয়তার প্রয়োজন।

উত্তর

জনাব জামালের গৃহীত পরিকল্পনাটি বিভাগীয় পরিকল্পনা।

প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগের জন্য পৃথক পৃথক যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বিভাগীয় পরিকল্পনা বলে। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। উদাহরণস্বরূপ উৎপাদন বিভাগের পরিকল্পনা, ক্রয় বিভাগের পরিকল্পনা, বিক্রয় বিভাগের পরিকল্পনা, মানবসম্পদ বিভাগের পরিকল্পনা ইত্যাদি।

উদ্দীপকে জনাব জামাল একটি প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপক। তিনি তার বিভাগের কাজের জন্য পৃথক পৃথক পরিকল্পনা তৈরি করেন। কাজ শেষে তিনি পুনরায় নতুন পরিকল্পনা তৈরি করেন। বিভাগ অনুযায়ী এমন পরিকল্পনা গ্রহণ বিভাগীয় পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব জামালের গৃহীত পরিকল্পনাটি বিভাগীয় পরিকল্পনা।

উত্তর

সময় ও ব্যয় সংকোচনের নীতিতে উদ্দীপকের জনাব বেলালের স্থায়ী পরিকল্পনাটি উত্তম।

যে পরিকল্পনা একবার গ্রহণ করার পর অপরিবর্তিত অবস্থায় তা বার বার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। স্থায়ী পরিকল্পনা স্থায়ী প্রকৃতির হয়ে থাকে এবং একই ধরনের সমস্যা মোকাবিলা করার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। ফলে নতুন পরিকল্পনা তৈরির ঝামেলা ও ব্যয় হতে প্রতিষ্ঠান রক্ষা পায়।

উদ্দীপকে জনাব জামাল একটি প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপক। তিনি তার বিভাগের কাজের জন্য পৃথক পৃথক পরিকল্পনা তৈরি করেন। কাজ শেষে তিনি পুনরায় নতুন পরিকল্পনা তৈরি করেন। অন্যদিকে জনাব বেলাল একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার বিভাগের পৌনঃপুনিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সকলের ব্যবহারের জন্য একটি পরিকল্পনা করেন। এতে তার কর্মভার লাঘব হয়।

উদ্দীপকে জনাব জামাল বিভাগীয় পরিকল্পনা প্রণয়ন করেন। উক্ত পরিকল্পনাটি তিনি একটি নির্দিষ্ট কাজের জন্য করেন বলে কাজ শেষ হয়ে গেলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ফলে বার বার পরিকল্পনা করতে হয় বলে এমন পরিকল্পনায় সময় ও ব্যয় বৃদ্ধি পায়। অন্যদিকে জনাব বেলাল এমন পরিকল্পনা গ্রহণ করেন যা বার বার সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। এর ফলে বার বার পরিকল্পনা করতে হয় না বলে সময় ও ব্যয় হ্রাস পায়। তাই আমি মনে করি, সময় ও ব্যয় সংকোচনের নীতিতে উদ্দীপকের জনাব বেলালের স্থায়ী পরিকল্পনাটি উত্তম।

৬. উদ্দীপক

'জুম আইটি' একটি স্বনামধন্য ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১০,৫০০ একক ল্যাপটপ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে। বছরের মাঝামাঝি সময়ে দেখা যায় যে, মাত্র ৩৫% উৎপাদন সম্ভব হয়েছে। ফলে ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করা যাচ্ছে না। এতে. বাজার প্রতিযোগী প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে।
উত্তর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে যে পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্য নির্ধারণ ও নীতিমালা প্রণয়ন করেন তাকে রণনৈতিক লক্ষ্য বলে।
উত্তর

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে।

পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্য - পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে পরিকল্পনা গ্রহণ করতে হয়। কারণ পরিকল্পনা গ্রহণে ভুল হলে ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলোও ভুল হয়। তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনার মানসিক প্রক্রিয়া বলা হয়।

উত্তর

আদর্শমানের সাথে কার্যফলের তুলনা করে বিচ্যুতির পরিমাণ নির্ণয় করা যায়।

নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাবিশেষ। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মৌলিক কার্যক্রমগুলোর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ। কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে গণ্য হয়।

উদ্দীপকের 'জুম আইটি' একটি স্বনামধন্য ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১০,৫০০ একক ল্যাপটপ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বছরের মাঝামাঝিতে দেখা যায় ৩৫% উৎপাদন সম্ভর হয়েছে। কিন্তু মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠানটির উৎপাদন হওয়ার কথা (১০,৫০০ × ৬/১২) বা ৫,২৫০ একক। অথচ তাদের উৎপাদন হয়েছে (১০,৫০০ × ৩৫%) বা ৩,৬৭৫ একক। এক্ষেত্রে তাদের বিচ্যুতির পরিমাণ হচ্ছে (৫,২৫০- ৩,৬৭৫) বা ১,৫৭৫ একক।

উত্তর

নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথ ধাপ অর্থাৎ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানের বাজার পুনরুদ্ধার করা সম্ভব।

নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যেমন- নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি।

উদ্দীপকের 'জুম আইটি' একটি স্বনামধন্য ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১০,৫০০ একক ল্যাপটপ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বছরের মাঝামাঝিতে দেখা যায় ৩৫% উৎপাদন সম্ভব হয়েছে। ফলে ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করা যাচ্ছে না। এতে বাজার প্রতিযোগী প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে।

উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তাই প্রতিষ্ঠানের উৎপাদক ব্যবস্থাপকের উচিত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে কর্মী নিয়োগ, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, নতুন মেশিন স্থাপন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা। এমন ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই উদ্দীপকে প্রতিষ্ঠানটি আবার তাদের বাজার পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে আমি মনে করি।

৭. উদ্দীপক

জনাব হাফিজ একটি বৃহৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। ব্যবস্থাপনা পরিচালকের অধীনে অনেক কর্মকর্তা কাজ করে। সকলের কাজ তদারকি করা তার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। এজন্য প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। তাঁর কর্মভার লাঘব করার জন্য কোম্পানি একজন উপদেষ্টা নিয়োগ দেয়। ফলে দিন দিন কোম্পানির অবস্থার পরিবর্তন হচ্ছে।
উত্তর প্রতিষ্ঠানের প্রতিটা কর্মী বা বিভাগ যেন বিশেষ বিষয়ে বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পায় তা নিশ্চিত করাকে সংগঠনের বিশেষায়নের নীতি বলে।
উত্তর

প্রাতিষ্ঠানিক কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য কমিটি গঠন করা হয়।

কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের ওপর কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় তাদের সমষ্টিকে কমিটি বলে। কমিটির সদস্যগণ নির্বাচিত বা মনোনীত হতে পারে এবং দলীয়ভাবে মত বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটি স্থায়ী বা অস্থায়ী হতে পারে। তবে অস্থায়ী কমিটির প্রচলন বেশি।কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য কমিটি গঠিত হতে পারে আবার বহুমুখী উদ্দেশ্য অর্জনের জন্যও কমিটি গঠন করা যায়।

উত্তর

উদ্দীপকে প্রাথমিক পর্যায়ের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন কাঠামো ছিল।

যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এরূপ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিম্নস্তরের কর্মকর্তাদের মধ্যে সরলরেখার মতো কর্তৃত্ব প্রবাহিত হয়। এতে প্রত্যেক কর্মী নিজ নিজ কর্তব্য ও দায়িত্ব সহজেই বুঝতে পারে। ফলে কর্তৃত্ব ও দায়িত্ব নিয়ে কোনোরূপ সংঘাত সৃষ্টি হয় না।

উদ্দীপকে জনাব হাফিজ একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তার অধীনে অনেক কর্মকর্তা কাজ করে। কিন্তু সকলের কাজ তদারকি করা তার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। জনাব হাফিজের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে প্রাথমিক পর্যায়ের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন কাঠামো ছিল।

উত্তর

উপদেষ্টা নিয়োগের ফলে কোম্পানির সংগঠন কাঠামোটি পরিবর্তন হয়ে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোতে রূপ নেয়।

যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। উৎপাদনকারী সরলরৈখিক সংগঠনে কর্মীদের পরামর্শ দেওয়ার জন্য অনেক সময় বিশেষজ্ঞ নিয়োগ করে থাকে। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে পদস্থ কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা প্রদান করা।

উদ্দীপকে জনাব হাফিজ একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তার অধীনে অনেক কর্মকর্তা কাজ করে। কিন্তু সকলের কাজ তদারকি করা তার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। এজন্য প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। তাই তার কর্মভার লাঘব করার জন্য কোম্পানি একজন উপদেষ্টা নিয়োগ দেয়। ফলে দিন দিন কোম্পানির অবস্থার পরিবর্তন হচ্ছে।

সরলরৈখিক সংগঠনে নির্বাহীকে সমস্ত কাজ একাই করতে হয়। এর ফলে প্রতিষ্ঠানের কাজ বৃদ্ধি পেলে তার একার পক্ষে প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ বা পরামর্শক কর্মী নিয়োগ দেওয়া হয়। এতে নির্বাহীর কর্মভার লাঘব হয় এবং তিনি সহজেই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন। তাই আমি মনে করি, নির্বাহীর কার্যভার লাঘব করার জন্য কোম্পানির দ্বিতীয় পর্যায়ে ব্যবহৃত সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

৮. উদ্দীপক

'এবিসি' গ্রুপ বিশ জন মাঠ কর্মকর্তা নিয়োগ দিবে। এজন্য বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রথমে লিখিত পরীক্ষা নিয়ে পঞ্চাশ জনকে বাছাই করা হয়। উত্তীর্ণদের তিন দিনের জন্য একটি ক্যাম্পে রেখে বিভিন্ন বিষয় আলোচনা ও পরীক্ষা নেওয়া হয়। এর আলোকে বিশ জনকে চূড়ান্ত নিয়োগপত্র ইস্যু করা হয়। এরপর কাজে যোগদানের আগে একদিনের জন্য তাদের নিয়ে আলোচনার ব্যবস্থা করা হয়। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও করণীয় 'প্রভৃতি বিষয়ের ওপর বক্তব্য দেন।
উত্তর শিক্ষা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তি বা কর্মী যা শেখে তাকেই শিখন বলে।
উত্তর

চাকরিপ্রার্থীদের প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে ও নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে উৎসাহিত করার প্রক্রিয়াকে কর্মী সংগ্রহ বলে।

সংগঠনের জন্য প্রয়োজনীয় জনশক্তির পরিমাণ নিরূপণের পরবর্তী পর্যায়ে শূন্য ও সৃষ্ট নতুন পদগুলো পূরণের জন্য কর্মী সংগ্রহের কাজ শুরু হয়। এর উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের প্রয়োজন ও পূর্বনির্ধারিত মান অনুযায়ী যোগ্যতর জনশক্তি কোন উৎস হতে সংগ্রহ করা যাবে তা খুঁজে বের করা এবং উক্ত উৎস হতে প্রয়োজনীয় জনশক্তিকে কর্মী নির্বাচনের সুবিধার্থে প্রতিষ্ঠান পর্যন্ত আনার ব্যবস্থা করা। এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদেরকে প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা হয় বলে একে ধনাত্মক প্রক্রিয়া বলা হয়।

উত্তর

'এবিসি গ্রুপ' এর প্রথম পর্যায়ের কাজগুলো কর্মীসংস্থান প্রক্রিয়ার কর্মী নির্বাচন পর্যায়ের অন্তর্ভুক্ত।

কর্মী নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংগৃহীত প্রতিভাবান এবং সম্ভাবনাময় কর্মীদের মধ্য হতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য যথোপযুক্ত কর্মী বাছাই ও নির্বাচন করা হয়। প্রাতিষ্ঠানিক কার্য সম্পাদনের জন্য যোগ্য কর্মী প্রয়োজন। আর যোগ্য কর্মী পেতে হলে কর্মী নির্বাচন প্রক্রিয়ার বিকল্প নেই। এই নির্বাচন প্রক্রিয়ায় আবেদনকৃত কর্মীদের মধ্য হতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন কর্মী রেখে অবশিষ্টদের বাদ দেওয়া হয়।

উদ্দীপকে 'এবিসি' গ্রুপ' বিশ জন মাঠ কর্মকর্তা নিয়োগ দিবে বলে সিদ্ধান্ত নেয়। এলক্ষ্যে বিজ্ঞপ্তি দেওয়ার পর আবেদনকৃত কর্মীদের লিখিত পরীক্ষা নিয়ে পঞ্চাশ জনকে বাছাই করে। উত্তীর্ণদের তিন দিনের জন্য একটি ক্যাম্পে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরীক্ষা নেওয়া হয়। উক্ত কাজগুলো কর্মীসংস্থান প্রক্রিয়ার কর্মী নির্বাচন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'এবিসি গ্রুপ' এর প্রথম পর্যায়ের কাজগুলো কর্মীসংস্থান প্রক্রিয়ার কর্মী নির্বাচন পর্যায়ের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কাজটি প্রতিষ্ঠানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য যে প্রক্রিয়া বা শিক্ষাদান কর্মসূচি গ্রহণ করা হয় তাকে প্রশিক্ষণ বলে। এটি এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে।

উদ্দীপকে 'এবিসি গ্রুপ' বিশ জন মাঠ কর্মকর্তা নিয়োগ দিবে বলে সিদ্ধান্ত নেয়। এলক্ষ্যে বিজ্ঞপ্তি দেওয়ার পর আবেদনকৃত কর্মীদের লিখিত পরীক্ষা নিয়ে পঞ্চাশ জনকে বাছাই করে। উত্তীর্ণদের তিন দিনের জন্য একটি ক্যাম্পে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরীক্ষা নেওয়া হয়। অতঃপর এর আলোকে বিশ জনকে চূড়ান্ত নিয়োগপত্র ইস্যু করা হয়। এরপর কাজে যোগদানের আগে একদিনের জন্য তাদের নিয়ে আলোচনার ব্যবস্থা করা হয়।

উদ্দীপকের প্রতিষ্ঠানটি আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করে, যা প্রশিক্ষণ কার্যক্রমের অন্তর্ভুক্ত। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। এর মাধ্যমে কর্মীকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয় বলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কাজটি প্রতিষ্ঠানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৯. উদ্দীপক

'কমিউনিকেশন প্লাস লি. একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। সম্প্রতি তারা চট্টগ্রামে নতুন একটি ইউনিট চালু করে। এই অফিসের জন্য কিছু অফিস সহকারী ও আইটি বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়'। এজন্য তারা একটি বিশ্ববিদ্যালয়ের সাথে - চুক্তি করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে। নতুন অফিস সহকারী ও আইটি বিশেষজ্ঞ নিয়োগ পাওয়ায় নির্বাহীদের কাজের পরিধি বেড়ে যায়। তাদের কাজের দক্ষতা বাড়াতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য প্রতিদিন একটি করে সেশনের আয়োজন করা হয়। এতে এক বা একাধিক প্রবন্ধ উপস্থাপন করে প্রশিক্ষণার্থীদের মতামত দিতে ও আলোচনা করতে বলা হয়।
উত্তর যে পদ্ধতিতে প্রতিষ্ঠানের কর্মীদের এক পদ হতে অন্য পদে বদলি করে সকল কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয় তাকে পদ আবর্তন বলে।
উত্তর

যে প্রশিক্ষণ পদ্ধতিতে একজন কর্মী কাজে জড়িত থেকে কাজ সম্পর্কে বাস্তব ও হাতে-নাতে দক্ষতা অর্জন করে তাকে কাজের মাধ্যমে প্রশিক্ষণ বলে।

কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীরা সরাসরি তাদের কাজ-সম্পর্কে ধারণা অর্জন করে। এরূপ প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং তাদেরকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। এর ফলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মনোবলও উন্নত হয়। এতে কর্মীকে দিয়ে অধিক পরিমাণে কাজ সমাধা করা যায়। এসব কারণেই কাজের মাধ্যমে প্রশিক্ষণ অধিক ফলপ্রসূ হয়।

উত্তর

কমিউনিকেশন প্লাস লি: কর্মী নিয়োগে বাহ্যিক উৎসের শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করেছে।

প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বাহ্যিক উৎসগুলোর মধ্যে অন্যতম একটি উৎস হলো শিক্ষাপ্রতিষ্ঠান। এক্ষেত্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সহায়তায় বা সরাসরি কর্মীর চাহিদা জানিয়ে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দিয়ে প্রয়োজনীয় সংখ্যক কর্মী সংগ্রহ করা হয়।

উদ্দীপকে 'কমিউনিকেশন প্লাস লিঃ' একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। সম্প্রতি চট্টগ্রামে তারা একটি নতুন ইউনিট চালু করে। উক্ত অফিসের জন্য কিছু অফিস সহকারী ও আইটি বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়। এজন্য তারা একটি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে। উক্ত নিয়োগ কার্যক্রমটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, কমিউনিকেশন প্লাস লি: কর্মী নিয়োগে বাহ্যিক উৎসের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করেছে।

উত্তর

যে কমিউনিকেশন প্লাস লি. এর নির্বাহীদের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে।

উদ্দীপকে 'কমিউনিকেশন প্লাস লি.' একটি' ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। সম্প্রতি চট্টগ্রামে তারা একটি নতুন ইউনিট চালু করে। উক্ত অফিসের জন্য কিছু অফিস সহকারী ও আইটি বিশেষজ্ঞ নিয়োগ - দেওয়া হয়। এতে উক্ত প্রতিষ্ঠানের নির্বাহীদের কাজের পরিধি বেড়ে যায়। এজন্য তাদের কাজের দক্ষতা বাড়াতে 'সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য প্রতিদিন একটি করে সেশনের আয়োজন করা হয়। এতে এক বা একাধিক প্রবন্ধ উপস্থাপন করে প্রশিক্ষণার্থীদের মতামত দিতে ও আলোচনা করতে বলা হয়।

প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। এর মাধ্যমে কর্মীকে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই তাদের নতুন নিয়োগকৃত অফিস সহকারী ও আইটি বিশেষজ্ঞের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। এতে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, যা প্রতিষ্ঠানটিকে সাফল্য অর্জনে সহায়তা করবে।

১০. উদ্দীপক

জনাব আতিক ও আনিস দুইটি প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক। জনাব আতিক সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন এবং কঠোর শাসনের মাধ্যমে কর্মীদের কাজ করতে বাধ্য করেন। এতে কর্মীদের মনোবল ও কার্যদক্ষতা হ্রাস পায়। পরিণামে প্রতিষ্ঠান আশানুরূপ সাফল্য অর্জন করতে পারে না। অন্যদিকে জনাব আনিস পরিকল্পনা প্রণয়ন ও নির্দেশ প্রদানের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেন। এতে কর্মীরা সন্তুষ্ট থাকে। তাদের মনোবল ও কার্যদক্ষতা বেড়ে যায়। ফলে জনাব আনিস প্রাতিষ্ঠানিক-লক্ষ্য অর্জনে সফল হন।
উত্তর যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে।
উত্তর

অতীত ও বর্তমান অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎকে উপলব্ধি করতে পারার সামর্থ্যকে দূরদর্শিতা বলে।

একজন আদর্শ নেতার উত্তম গুণাবলির মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে দূরদর্শিতা। কারণ বর্তমানের পরিস্থিতির আলোকে ভবিষ্যতের পরিবেশ-পরিস্থিতি না বুঝতে পারলে প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব নয়। যার কারণে নেতাকে বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতের' কথা ভাবতে হয়। তাই নেতাকে দূরদর্শিতা জ্ঞানের অধিকারী হতে হয়। কেননা নেতা তার দলীয় লোকের পথ নির্দেশক। কোনো কাজ, কখন, কোথায় ও কীভাবে করবে তার সময়ানুগ নির্দেশ নেতাই দিয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব আনিসের নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্ব।

যে নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা এবং মতামত গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। এক্ষেত্রে নেতা সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে।

উদ্দীপকে জনাব আনিস একটি প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক। জনাব আনিস প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন ও নির্দেশ প্রদানের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেন। এতে কর্মীরা তার প্রতি সন্তুষ্ট থাকে এবং তাদের মনোবল ও কার্যদক্ষতা বেড়ে যায়। এর ফলে জনাব আনিস প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে সফল হয়। জনাব আনিসের এমন নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব আনিসের নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্ব।

উত্তর

জনাব আতিকের নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, যা দীর্ঘমেয়াদে সমর্থনযোগ্য নয়।

যে নেতৃত্বে নেতা 'সর্বময় ক্ষমতার অধিকারী হন, একক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়ভীতি ও শাস্তি প্রদান করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এটি এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা বা কর্তৃত্ব ভোগ করেন। এক্ষেত্রে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ-আলোচনার প্রয়োজন বোধ করেন না।

উদ্দীপকে জনাব আতিক অন্য একটি প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক। এদের মধ্যে জনাব আতিক তার প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন এবং কঠোর শাসনের মাধ্যমে কর্মীদের কাজ করতে বাধ্য করেন। এতে কর্মীদের মনোবল ও কার্যদক্ষতা হ্রাস পায়। পরিণামে তিনি তার প্রতিষ্ঠানে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারে না।

উদ্দীপকে জনাব আতিকের প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এমন নেতৃত্বে অধস্তনগণ ঊর্ধ্বতন নির্বাহিগণের দাস হিসেবে বিবেচিত হয়। ফলে নেতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো সাথে আলাপ-আলোচনা করেন না এবং কাজ আদায়ের ক্ষেত্রে ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। এতে প্রতিষ্ঠানটির কর্মীরা প্রথমদিকে নেতার অনুগত থাকলেও পরবর্তীতে আর থাকে না। ফলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। তাই আমি মনে করি, জনাব আতিকের স্বৈরতান্ত্রিক নেতৃত্বটি দীর্ঘমেয়াদে সমর্থনযোগ্য নয়।

১১. উদ্দীপক

লিজা ফুড লিমিটেড এর বিক্রয় ব্যবস্থাপক তার অধীনস্থ সকল কর্মীকে মাসিক একটি বিক্রয় লক্ষ্য স্থির করে দেন এবং প্রতি তিন দিন পরপর তাদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখতে পান বিক্রয় কর্মী জনাব জালাল তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছেন।
উত্তর একটি কাজ কতটুকু গুণ, মান, পরিমাণ, ব্যয়, আয় বা সময়সাপেক্ষ হলে তা সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা হবে তা নির্ণয়কে আদর্শমান বলে।
উত্তর

নিয়ন্ত্রণের পরের কাজ পরিকল্পনা প্রণয়ন করা।

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্যা পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে কাজ ঠিক করতে হয়। পরিকল্পনা ভবিষ্যৎ পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি।

উত্তর

উদ্দীপকে জনাব জালাল নিয়ন্ত্রণের আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা ধাপে রয়েছে।

যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করা হয় তাকে আদর্শমানের সাথে সম্পাদিত কাজের তুলনা বলা হয়। এটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার তৃতীয় পদক্ষেপ। এই তুলনার মাধ্যমে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শমান অনুযায়ী কাজে বিচ্যুতি আছে কিনা তা নির্ণয় করা হয় এবং বিচ্যুতি থাকলে তার পরিমাণ কতটুকু তা চিহ্নিত করা হয়।

উদ্দীপকে, লিজা ফুড লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক তার অধীনস্থ সকল কর্মীকে মাসিক একটি বিক্রয় লক্ষ্য স্থির করে দেন। প্রতি তিন দিন পর পর তিনি উক্ত কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখেন রিক্রয় কর্মী জনাব জালাল তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছেন। এই পিছিয়ে থাকার বিষয়টি নির্ণয়ের জন্য নিয়ন্ত্রণের পদ্ধতি আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা করে নির্ণয় করতে হয়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব জালাল নিয়ন্ত্রণের আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা ধাপে রয়েছে।

উত্তর

প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিক্রয় ব্যবস্থাপক জনাব জালালকে সহায়তা করতে পারেন।

সংশোধনমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোনো কাজে বিচ্যুতি বা অসঙ্গতি থাকলে তা দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ এ পর্যায়ে প্রতিষ্ঠানের নির্ধারিত মান অপেক্ষা সম্পাদিত কাজের পরিমাণে বিচ্যুতি ঘটলে, তা খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়।

উদ্দীপকে লিজা ফুড লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক- তার অধীনস্থ সকল কর্মীকে মাসিক একটি বিক্রয় লক্ষ্য স্থির করে দেন। প্রতি তিন দিন পর পর তিনি উক্ত কাজের অগ্রগিত পর্যালোচনা করেন। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখেন বিক্রয় কর্মী জনাব জালাল তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছেন।

উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মী জনাব জালাল যেহেতু নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না, তাই বিক্রয় ব্যবস্থাপকের উচিত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা, অথবা তাকে সহযোগিতা করার জন্য কিছু কর্মী নিয়োগ দেওয়া ইত্যাদি প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে তাকে সহায়তা করা।