ঢাকা বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জনাব অর্ণব চৌধুরী 'অর্শা জুট মিলের' পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণ করেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তা বাস্তবায়নের জন্য সঠিক নির্দেশনা প্রদান করেন। কর্মীরা যাতে কর্মে।। উৎসাহ পান সে ব্যবস্থাও তিনি করেন। অন্যদিকে জনা মাহিম উক্ত। পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে সচেষ্ট। তিনি ফোরম্যান ও সুপারভাইজারদের নির্দেশ দেন এবং আদর্শমান অনুযায়ী কার্য সম্পাদন করেন। উভয়ের দক্ষতা ও কর্মকাণ্ডের ওপর অর্শা জুট মিলের সাফল্য নির্ভর করে।
উত্তর ব্যবস্থাপনার মৌলিক প্রক্রিয়ার কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে।
উত্তর

ব্যবস্থাপনাকে সম্পূর্ণরূপে পেশা বলা যায় না।

পেশা হলো কোনো বিশেষ বিষয়ে জ্ঞান অর্জনের পর তা থেকে প্রাপ্ত পারদর্শিতা ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে কোনো সুনির্দিষ্ট বৃত্তি গ্রহণ করাকে বোঝায়। কোনো কাজকে পেশা বলতে হলে সেখানে তাত্ত্বিক জ্ঞানের অধিকারী হতে হয়, বিশেষজ্ঞ পেশাদারগণের দ্বারা গঠিত কোনো সংঘের সদস্য হতে হয়, প্রশিক্ষণ গ্রহণ ও বৃত্তিমূলক জ্ঞান আহরণ করতে হয়, সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের সনদ থাকতে হয়। ব্যবস্থাপনায় উক্ত বৈশিষ্ট্যগুলো এখনও অন্তর্ভুক্ত হয়নি। তাই ব্যবস্থাপনাকে পুরোপুরিভাবে পেশা হিসেবে আখ্যায়িত করা যায় না।

উত্তর

উদ্দীপকে জনাব অর্ণব চৌধুরী ব্যবস্থাপনার উচ্চস্তরের কর্মকর্তা।

ব্যবস্থাপনার যে স্তরে প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ, উদ্দেশ্য ও পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গৃহীত হয়, তাকে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত।

উদ্দীপকে জনাব অর্ণব চৌধুরী 'অর্শা জুট মিলের' পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তা বাস্তবায়নের জন্য সঠিক নির্দেশনা প্রদান করেন। কর্মীরা যাতে কর্মে উৎসাহ পান সে ব্যবস্থাও তিনি করেন। নীতি ও পরিকল্পনা প্রণয়ন কাজ উচ্চস্তরের ব্যবস্থাপনার। তাই বলা যায়, উদ্দীপকে জনাব অর্ণব চৌধুরী ব্যবস্থাপনার উচ্চস্তরের কর্মকর্তা।

উত্তর

জনাব অর্ণব উচ্চস্তরের কর্মকর্তা এবং জনাব মাহিম মধ্যস্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠানের সফলতা অর্জনে উভয়ের অবদান গুরুত্বপূর্ণ।

ব্যবস্থাপনার যে স্তরে প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ, উদ্দেশ্য ও পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গৃহীত হয়। তাকে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। অন্যদিকে প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও - নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে।

উদ্দীপকে জনাব অর্ণব চৌধুরী 'অর্শা জুট মিলের' পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তা বাস্তবায়নের জন্য সঠিক নির্দেশনা প্রদান করেন। কর্মীরা যাতে কর্মে উৎসাহ পান সে ব্যবস্থাও তিনি করেন। অন্যদিকে জনাব. মাহিম উক্ত পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে সচেষ্ট। তিনি ফোরম্যান ও সুপারভাইজারদের নির্দেশ দেন এবং আদর্শমান অনুযায়ী কার্যসম্পাদন করেন। উভয়ের দক্ষতা ও কর্মকাণ্ডের ওপর অর্শা জুট মিলের সাফল্য নির্ভর করে।

উচ্চপর্যায়ের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের নীতি ও পরিকল্পনা প্রণয়ন করেন। আর মধ্যপর্যায়ের ব্যবস্থাপকগণ ঐ নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগান। তিনি দক্ষতার সাথে নিম্নস্তরের কাজ তত্ত্বাবধান করেন, ভুলত্রুটি হলে শুধরে দেন। ফলে উভয়ের কর্মপ্রচেষ্টায় প্রতিষ্ঠান এগিয়ে যায়। জনাব অর্ণব ও জনাব মাহিম উভয়ে এই কাজগুলো সম্পাদন করে। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানের সফলতা অর্জনে তাদের উভয়ের অবদান গুরুত্বপূর্ণ।

২. উদ্দীপক

জনাব মারুফ একটি উৎপাদনশীল প্রকল্পের একজন সুপারভাইজার। কাজের জন্য তাকে একাধিক ব্যবস্থাপকের নিকট জবাবদিহি করতে হয়। একই সময়ে একাধিক ব্যবস্থাপকের নিকট জবাবদিহিতার কারণে তার কাজের গতিশীলতা ব্যাহত হয়। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা ভাবছেন।
উত্তর হেনরি ফেয়ল তুরস্কে জন্মগ্রহণ করেন।
উত্তর

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে।

ব্যবস্থাপনা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়া দক্ষতার সাথে কাজ পরিচালনা করা যায় না। পরিবর্তনশীল ও প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় ক্ষেত্রে ব্যবস্থাপনার নতুন নতুন কৌশল প্রয়োগ করা হচ্ছে। এ বিষয়ে দক্ষ মানবসম্পদ বা জনশক্তি তৈরির জন্য সব দেশেই প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যকর আছে। তাই জ্ঞানের একটি বিশেষ শাখা হিসেবে ব্যবস্থাপনা সর্বত্রই স্বীকৃত।

উত্তর

জনাব মারুফ ব্যবস্থাপনার নিম্নস্তরের দায়িত্ব পালন করেছেন।

এরূপ ব্যবস্থাপনা উচ্চ ও মধ্যমপর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে। এ পর্যায়ের 'উপরে থাকে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকগণ এবং নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক, সুপারভাইজার ও ফোরম্যানদেরকে এ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয়।

উদ্দীপকে জনাব মারুফ একটি উৎপাদনশীল প্রকল্পের সুপারভাইজার। কাজের জন্য তাকে একাধিক ব্যবস্থাপকের নিকট জবাবদিহি করতে হয়। এতে একই সময়ে একাধিক ব্যবস্থাপকের নিকট জবাবদিহিতার কারণে তার কাজের গতিশীলতা ব্যাহত হয়। জনাব মারুফ উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার, যা নিম্নস্তরের ব্যবস্থাপনার কাজ। তাই বলা যায়, জনাব মারুফ ব্যবস্থাপনার নিম্নস্তরের দায়িত্ব পালন করেছেন।

উত্তর

ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি লঙ্ঘনের কারণে জনাব মারুফের কাজে সমস্যা হচ্ছে।

একজনমাত্র নির্বাহী কর্তৃক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করার নীতিকেই আদেশের ঐক্য নীতি বলে। এরূপ নীতির মূলকথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। অর্থাৎ প্রত্যেক কর্মী একজনমাত্র নির্বাহীর অধীনে থাকবে এবং তার আদেশ মেনে চলবে। ভুলত্রুটি হলে তার নিকটই জবাবদিহি করবে।

উদ্দীপকে জনাব মারুফ একটি উৎপাদনশীল প্রকল্পের সুপারভাইজার। কাজের জন্য তাকে একাধিক ব্যবস্থাপকের নিকট জবাবদিহি করতে হয়। এতে একই সময়ে একাধিক ব্যবস্থাপকের নিকট জবাবদিহিতার কারণে তার কাজের গতিশীলতা ব্যাহত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা ভাবছেন।

দ্বৈত অধীনতা বা দু'জন নির্বাহীর অধীনে একজন কর্মী কখনোই সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ সে একই সময়ে কার আদেশ মেনে চলবে আর কার আদেশ মেনে চলবে না। ফলে কাজে ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। উদ্দীপকে সুপারভাইজারের ক্ষেত্রেও এমনটি হয়েছে, যা আদেশের ঐক্য নীতির পরিপন্থি। তাই আমি মনে করি, ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি লঙ্ঘনের কারণে জনাব মারুফের কাজে সমস্যা হচ্ছে।

৩. উদ্দীপক

চক্রের তীরের দিক অনুসারে:

পরিকল্পনা → ক → কর্মীসংস্থান → নির্দেশনা → প্রেষণা → সমন্বয়সাধন → খ → পরিকল্পনা।

উত্তর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে।
উত্তর

সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতা রয়েছে বিধায় ব্যবস্থাপনাকে একটি সার্বজনীন বিষয় বলা হয়।

ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, কাজ ও স্তরে ব্যবস্থাপনার মৌলিক প্রয়োজন ও প্রয়োগযোগ্যতাকে বোঝায়। বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার আবশ্যকতা যেমনি দৃশ্যমান তেমনি ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ব্যবস্থাপনা অপরিহার্য। যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ করে সে অনুযায়ী কাজ করলে উভয় ধরনের প্রতিষ্ঠানই লাভবান হতে পারে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট-বড় সব প্রতিষ্ঠানকেই উপায়-উপকরণাদির সংহতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ সম্পাদন করতে হয়। এ কারণেই বলা 'হয় 'ব্যবস্থাপনা সার্বজনীন'।

উত্তর

উদ্দীপকের 'ক' স্থানে ব্যবস্থাপনার সংগঠন কাজ করতে হয়।

উদ্দেশ্য অর্জনের নিমিত্তে পারস্পরিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের যাবতীয় মানবীয় ও অমানবীয় উপকরণাদির সংহতকরণ ও সুশৃঙ্খলসহ সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া হলো সংগঠন। সংগঠন প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্পদ ও কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে সুসমন্বয় প্রতিষ্ঠা করে এবং এটি এমন একটি নিয়মতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে পূর্ব প্রণীত - পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা যায়।

উদ্দীপকের চিত্রটি ব্যবস্থাপনা চক্রের। ব্যবস্থাপনা হলো কতকগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই কাজগুলো যেমন: পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে আবর্তিত হয়। ব্যবস্থাপনার এই কাজগুলোর ধারাবাহিকতা বিবেচনায় দেখা যায় উদ্দীপকের চিত্রের 'ক' চিহ্নিত স্থানে সংগঠন কাজটি বাদ পড়েছে। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' স্থানে ব্যবস্থাপনার সংগঠন কাজ করতে হয়।

উত্তর

উদ্দীপকে ব্যবস্থাপনার 'খ' চিহ্নিত নিয়ন্ত্রণ কাজের সাথে পরিকল্পনার বিভিন্ন বৈসাদৃশ্য রয়েছে।,

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। আর পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ মুদ্রার এপিঠ ও ওপিঠ। কারণ পরিকল্পনা দিয়ে যে কাজ শুরু হয় আর নিয়ন্ত্রণ দিয়ে উক্ত কাজ সম্পন্ন হয়।

ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ ব্যবস্থাপনার এই কাজগুলো পরিকল্পনা দিয়ে শুরু হয়ে নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। নিয়ন্ত্রণ ও পরিকল্পনা একে অন্যের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। কারণ যে কাজের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল তা কতটুকু সফলভাবে। বাস্তবায়ন করা হয়েছে এটি নিয়ন্ত্রণ কাজের মাধ্যমে জানা যায়।

পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে বিভিন্ন বৈসাদৃশ্য বিদ্যমান। যেমন: পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ এবং নিয়ন্ত্রণ সর্বশেষ কাজ। নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয়। কিন্তু পরিকল্পনার ভিত্তি নিয়ন্ত্রণ নয়। পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করা হয়, নিয়ন্ত্রণের মাধ্যমে ঐ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।

৪. উদ্দীপক

জনাব সোহান 'X' লি. ঔষধ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি যন্ত্রপাতি ব্যবহার করে সুকৌশলে ও সঠিক পদ্ধতিতে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। এতে প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় চলে আসে। ইদানীং প্রতিষ্ঠানটিতে তিনি কর্মীদের সামান্য ভুল হলেই ছাঁটাই শুরু করেছেন। এর ফলে কর্মীরা সর্বক্ষণ আতঙ্কিত থাকেন এবং অন্যত্র ভালো চাকরি পেলে চলে যান। ফলে প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে।
উত্তর নীতি হলো সুনির্দিষ্ট ও সুপ্রতিষ্ঠিত কিছু নিয়ম কানুন যা থাকলে কার্য সমাধা করা সহজ হয়।
উত্তর

মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার এফ. ডব্লিউ. টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনর জনক।

গতানুগতিক হাতুড়ে পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানের প্রয়োগ অর্থাৎ ব্যবস্থাপনায় বিচার-বিশ্লেষণ এবং গবেষণালব্ধ জ্ঞান ও পদ্ধতির প্রয়োগে নতুন দর্শন সফলভাবে তুলে ধরতে পারায় এফ. ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়ে থাকে। এর ফলে ব্যবস্থাপনা নতুন রূপে উদ্ভাসিত হয়।

উত্তর

আদর্শ ব্যবস্থাপকের কারিগরি দক্ষতার কারণে জনাব সোহানের প্রতিষ্ঠানটি লাভজনক হয়েছে।

একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলাকৌশল বা যন্ত্রপাতি ব্যাবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারার দক্ষতাকেই কারিগরি দক্ষতা বলে। প্রতিটা কাজের সাথেই কমবেশি কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। কোনো যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা যেমন কারিগরি দক্ষতা তেমনি কোম্পানির হিসাব সংরক্ষণ, উদ্বৃত্তপত্র তৈরির জ্ঞানও কারিগরি দক্ষতার আওতাধীন। কারিগরি জ্ঞান নিম্ন স্তরের নির্বাহীদের জন্য খুবই প্রয়োজন।

উদ্দীপকের জনাব সোহান 'X' লি. ঔষধ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি যন্ত্রপাতি ব্যবহার করে সুকৌশলে ও সঠিক পদ্ধতিতে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। এতে প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় চলে আসে। জনাব সোহানের এমন দক্ষতা কারিগরি দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, আদর্শ ব্যবস্থাপকের কারিগরি দক্ষতার -কারণে জনাব সোহানের প্রতিষ্ঠানটি লাভজনক হয়েছে।

উত্তর

জনাব সোহানের প্রতিষ্ঠানটিতে চাকরির স্থায়িত্বের নীতির অভাবে উৎপাদনশীলতা কমে যাচ্ছে।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। অন্যদিকে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চাকরির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার নীতিকেই চাকরির স্থায়িত্বের নীতি বলে।

উদ্দীপকের জনাব সোহান 'X' লি. ঔষধ কোম্পানির ব্যবস্থাপনা 'পরিচালক। তিনি যন্ত্রপাতি ব্যবহার করে সুকৌশলে ও সঠিক পদ্ধতিতে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। এতে প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় চলে আসে। ইদানীং প্রতিষ্ঠানটিতে তিনি কর্মীদের সামান্য ভুল হলেই ছাঁটাই শুরু করেছেন। এর ফলে কর্মীরা সর্বক্ষণ আতঙ্কিত থাকেন এবং অন্যত্র ভালো চাকরি পেলে চলে যান। এতে প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে।

উদ্দীপকে জনাব সোহান তার প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্বের নীতি অবজ্ঞা করেছেন। এতে তার প্রতিষ্ঠানের কর্মীরা সবসময় আতঙ্কে থাকেন এবং চাকরি হারানোর ভয়ে ভালো চাকরি পেলে অন্যত্র চলে যাচ্ছে। এর ফলে দিন দিন তার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। তাই আমি মনে করি, জনাব সোহানের প্রতিষ্ঠানটিতে চাকরির স্থায়িত্বের নীতির অভাবে উৎপাদনশীলতা কমে যাচ্ছে।

৫. উদ্দীপক

জনাব আনিছ তার পোশাক শিল্পের জন্য ২০২১ সালে একটি উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করেন, যাতে ২০২২ সালে বর্তমানের তুলনায় ২০% পোশাক বেশি উৎপাদিত হয়। কিন্তু বছরের শুরুতে কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটায় উৎপাদন কম হয়। এমতাবস্থায় তিনি লক্ষমাত্রা অর্জনের জন্য কাঁচামালের সরবরাহ বৃদ্ধি ও নতুন মেশিন স্থাপন করে পরিকল্পনায় পরিবর্তন আনেন।
উত্তর ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা প্রণয়ন করা।
উত্তর

পরিকল্পনার বাস্তবমুখিতা বলতে ভবিষ্যৎ অবস্থা বিবেচনায় পরিকল্পনা বাস্তবায়নযোগ্য হওয়াকে বোঝায়।

উত্তম পরিকল্পনা সব সময় বাস্তবমুখী হতে হয়। অবাস্তব ধ্যান-ধারণা নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা হলে তা কখনো সাফল্য বয়ে আনে না। এছাড়াও অনুমাননির্ভর পরিকল্পনার ফলে প্রাতিষ্ঠানিক সম্পদের অপচয় ও সমস্যা তৈরি হয়। ফলে কার্যক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল আসে না বরং নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়। এসকল কারণেই পরিকল্পনা বাস্তবমুখী হওয়া অপরিহার্য।

উত্তর

জনাব আনিছের উৎপাদন পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে স্বল্পমেয়াদি পরিকল্পনা।

যে পরিকল্পনা এক বছর বা তার চেয়ে কম সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে। একজন ব্যবস্থাপকের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন সচরাচর স্বল্পমেয়াদি পরিকল্পনা ভিত্তিতে হয়ে থাকে। এ জাতীয় পরিকল্পনার মেয়াদ সাধারণত একদিন, এক সপ্তাহ, এক মাস, ত্রৈমাসিক অথবা খুব বেশি হলে এক বছর পর্যন্ত হতে পারে।

উদ্দীপকে জনাব আনিছ ২০২২ সালে ২০% পোশাক বর্তমানের তুলনায় বেশি উৎপাদন করার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেন, যা প্রণীত হয় ২০২১ সালে। জনাব আনিছের উক্ত পরিকল্পনাটি এক বছরের জন্য প্রণয়ন করা হয়েছে, যা স্বল্পমেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আনিসের উৎপাদন পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে স্বল্পমেয়াদি পরিকল্পনা।

উত্তর

উদ্দীপকে জনাব আনিছের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়।

পরিবর্তিত পরিস্থতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকে নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তার নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ।

উদ্দীপকে জনাব আনিছ ২০২২ সালে ২০% পোশাক বর্তমানের তুলনায় বেশি উৎপাদন করার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেন, যা প্রণীত হয় ২০২১ সালে। কিন্তু বছরের শুরুতে কাঁচামাল সরবরাহে, বিঘ্ন ঘটায় উৎপাদন কম হয়। এমতাবস্থায় তিনি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাঁচামালের সরবরাহ বৃদ্ধি ও নতুন মেশিন স্থাপন করে পরিকল্পনায় পরিবর্তন আনেন।

ব্যবসায়ের পরিস্থিতি সব সময় একরকম থাকে না। তাই ব্যবসায়ের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয় এবং এই পরিবর্তন অবশ্যই 'প্রতিযোগী প্রতিষ্ঠানের নীতির আলোকে পরিবর্তিত হতে হয়, যা পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের প্রতিষ্ঠানটির মধ্যেও পরিকল্পনার এই নমনীয়তার বৈশিষ্ট্যটি রয়েছে। এতে আশা করা যায়, প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।

৬. উদ্দীপক

Nura Soft Drinks Ltd.' সুইজারল্যান্ডভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি। কোম্পানিটি বাংলাদেশে বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে আলাদা পরিকল্পনা প্রণয়ন করে। বাংলাদেশের অধিকাংশ জনসংখ্যা মুসলিম হওয়ায় তাদের চাহিদা ও রুচির ওপর ভিত্তি করে পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনামাফিক কাজ করায় প্রতিষ্ঠানটির উদ্দেশ্য সফল হয়েছে।
উত্তর গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য মানবীয় ও বস্তুগত উপকরণাদি একত্রিতকরণ করাকে সংগঠন বলে।
উত্তর

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে।

পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্যাবলি পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তাভাবনা করে পরিকল্পনা গ্রহণ করতে হয়। কারণ পরিকল্পনা গ্রহণে ভুল হলে ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলোও ভুল হবে। তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনার চিন্তন মনন প্রক্রিয়া বলা হয়।

উত্তর

'Nura Soft Drinks Ltd.' কোম্পানি বাংলাদেশের জন্য আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করেছে।

দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের জন্য যখন কোনো প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে পরিকল্পনা প্রণয়ন করে তখন তাকে আঞ্চলিক পরিকল্পনা বলে। সাধারণত ব্যাংক ও বহুজাতিক কোম্পানিগুলোর ক্ষেত্রে এ ধরনের পরিকল্পনা লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপঃ, পেপসি কোম্পানি বাংলাদেশের কোনো অঞ্চলের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করে তাই আঞ্চলিক পরিকল্পনা।

উদ্দীপকে 'Nura Soft Drinks Ltd.' সুইজারল্যান্ড ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি। কোম্পানিটি বাংলাদেশের বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে আলাদা একটি পরিকল্পনা প্রণয়ন করে। কারণ এদেশের অধিকাংশ জনসংখ্যা মুসলিম হওয়ায় তাদের চাহিদা ও রুচি ভিন্ন। বিভিন্ন দেশের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তা আঞ্চলিক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'Nura Soft Drinks Ltd.' কোম্পানি বাংলাদেশের জন্য আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করেছে।

উত্তর

আমি মনে করি, 'Nura Soft Drinks Ltd.' পরিকল্পনার আঙিনা নির্ধারণ করতে পেরেছে।

যে সকল অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে তার সম্পর্কে পূর্বানুমান করাকে পরিকল্পনার আঙিনা বলে। পরিকল্পনার সফলতা কতকগুলো প্রাকৃতিক ও পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভর করে। যে ব্যবস্থাপক যত বেশি সঠিকভাবে পারিপার্শ্বিক অবস্থা নির্ণয় করতে পারবে তার পরিকল্পনা তত বেশি সফল হবে।

উদ্দীপকে 'Nura Soft Drinks Ltd.' সুইজারল্যান্ড ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি। কোম্পানিটি বাংলাদেশের বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে আলাদা একটি পরিকল্পনা প্রণয়ন করে। কারণ এদেশের অধিকাংশ জনসংখ্যা মুসলিম হওয়ায় তাদের চাহিদা ও রুচি ভিন্ন। অত:পর পরিকল্পনামাফিক প্রতিষ্ঠানটি কাজ করায় তাদের উদ্দেশ্য সফল হয়েছে।

পরিকল্পনার পূর্বানুমান যত বেশি তথ্যনির্ভর, যুক্তিসম্মত ও বিজ্ঞানভিত্তিক হবে পরিকল্পনা তত বেশি কার্যকরী ও ফলপ্রসূ হবে। পরিকল্পনায় প্রভাববিস্তারকারী এসব বিষয়কে পরিকল্পনার, আঙিনা নামে অভিহিত করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের উদ্দেশ্য বাস্তবায়নে এমন আঙিনা নির্ধারণ করেছে। এতে প্রতিষ্ঠানটি, তাদের লক্ষ্য বাস্তবায়ন করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

৭. উদ্দীপক

জনাব শিমুল ও জনাব বকুল দু'জন দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। জনাব শিমুলের প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে থেকে কার্য সম্পাদন করেন। অন্যদিকে তার বন্ধু বকুলের প্রতিষ্ঠানে নির্বাহীকে সহায়তা করার জন্য কয়েকজন বিশেষজ্ঞ কর্মী আছেন। জনাব শিমুলের প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ায় সে বন্ধু বকুলের নিকট পরামর্শ চাইলে তিনি একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্তের পরামর্শ দেন।
উত্তর একটি প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে একটি চিত্রে উপস্থাপন করা হলে তাকে সংগঠন চার্ট বলে।
উত্তর

প্রাতিষ্ঠানিক কোনো বিশেষ কার্যসম্পাদনের জন্য কমিটি গঠন করা হয়।

কমিটি হলো কোনো বিশেষ ব্যক্তিবর্গের যোগফল যাদের কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য প্রশাসনিক দায়িত্ব বা কোনো কার্যভার অর্পিত হয় এবং যারা সামষ্টিকভাবে সেই দায়িত্ব পালন করে। কমিটির সদস্যগণ নির্বাচিত বা মনোনীত হতে পারে, কমিটির সদস্যগণ সমমর্যাদা' ভোগ করে এবং দলীয়ভাবে মত বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটি স্থায়ী বা অস্থায়ী হতে পারে তবে অস্থায়ী কমিটির প্রচলন বেশি। কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য কমিটি গঠিত হতে পারে আবার বহুমুখী উদ্দেশ্য অর্জনের জন্যও কমিটি গঠন করা যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব শিমুলের প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন।

যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। সামরিক প্রশাসনে এধরনের সরলরৈখিক সংগঠন কাঠামো ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়।

উদ্দীপকে জনাব শিমুল একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। জনাব শিমুলের প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণে থেকে তাদের কার্যসম্পাদন করেন। নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কার্যসম্পাদন, সংগঠনের সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব শিমুলের প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন কাঠামো।

উত্তর

উদ্দীপকের প্রথম প্রতিষ্ঠানে সরলরৈখিক সংগঠন বিদ্যমান এবং ২য় প্রতিষ্ঠানে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো বিদ্যমান। উভয় সংগঠনের মধ্যে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোটি উত্তম।

যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। অন্যদিকে যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা। বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে।

উদ্দীপকে জনাব শিমুল ও জনাব বকুল ভিন্ন ভিন্ন দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। জনাব শিমুলের প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণে থেকে তাদের কার্যসম্পাদন করেন।অন্যদিকে তার বন্ধু বকুলের প্রতিষ্ঠানে নির্বাহীকে সহায়তা করার জন্য কয়েকজন বিশেষজ্ঞ কর্মী রয়েছে।

সরলরৈখিক সংগঠনে নির্বাহীকে সমস্ত কাজ একাই করতে হয়.। এর ফলে প্রতিষ্ঠানের কাজ বৃদ্ধি পেলে তার একার পক্ষে প্রতিষ্ঠান পরিচলনা করা কঠিন হয়ে পড়ে। এতে শ্রম অসন্তোষ দেখা দেয় এবং প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়। অন্যদিকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ বা পরামর্শক কর্মী নিয়োগ দেওয়া হয়। এতে নির্বাহীর কর্মভার লাঘব হয় এবং তিনি সহজেই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন। ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন। তাই আমি মনে করি, সরলরৈখিক সংগঠনের তুলনায় সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন উত্তম।

৮. উদ্দীপক

জনাব প্রিজম 'তমা ইন্ডাস্ট্রিজ' এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি দক্ষতা ও সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে অত্যন্ত লাভজনক অবস্থায় নিয়ে এসেছেন। প্রতিষ্ঠানটি হঠাৎ লোকসানের সম্মুখীন হলে তিনি সমমর্যাদার কর্মীদের বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য এক টেবিল থেকে অন্য টেবিলে এবং এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তরের নির্দেশ দেন। এছাড়াও প্রতিষ্ঠানটি বিভিন্ন শাখায় কর্মীদের শূন্যপদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। নব নির্বাচিত কর্মীদেরকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছয় মাসের প্রশিক্ষণ শেষে স্থায়িভাবে নিয়োগ দেন। ফলে প্রতিষ্ঠানটি সফলতার মুখ দেখে।
উত্তর আবেদনকৃত কর্মীদের মধ্য হতে যোগ্যতাসম্পন্ন কর্মী বাছাই করাকে কর্মী নির্বাচন বলে।
উত্তর

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীকে তার বর্তমান পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদা সম্পন্ন কোনো পদে উন্নীত করাকে পদোন্নতি বলে।

বর্তমান বৃহদায়তন প্রতিষ্ঠানে কর্মীদের পদোন্নতি প্রদান মানবসম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। যেকোনো প্রতিষ্ঠানেই পদোন্নয়ন কর্মীদের উত্তম কাজের পুরস্কার হিসেবে গণ্য। এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং যোগ্যতাসম্পন্ন কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখা সম্ভব হয়। পদোন্নতির ফলে শুধু কর্মীদের আর্থিক সুযোগ-সুবিধাই বৃদ্ধি হয় না এর সাথে সাথে কর্মীদের দায়িত্ব, ক্ষমতা ও মর্যাদা বাড়ে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে পুরাতন কর্মীদের পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে।

এ প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের কর্মীদেরকে এক পদ হতে অন্য পদে বদলি করে সকল কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়।

উদ্দীপকে জনাব প্রিজম 'তমা ইন্ডাস্ট্রিজ' এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি দক্ষতা ও সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে অত্যন্ত লাভজনক অবস্থায় নিয়ে এসেছেন। প্রতিষ্ঠানটি হঠাৎ লোকসানের সম্মুখীন হলে তিনি সমমর্যাদার কর্মীদের বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য এক টেবিল থেকে অন্য টেবিলে এবং এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তরের নির্দেশ দেন। উক্ত প্রশিক্ষণ পদ্ধতিটি পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে পুরাতন কর্মীদের পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে নতুন কর্মীদের জন্য ব্যবহৃত প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ, যা প্রতিষ্ঠানের জন্য খুবই কার্যকর।

কোনো অভিজ্ঞ তত্ত্বাবধায়কের অধীনে কতিপয় কর্মীকে নির্দিষ্ট মেয়াদে কার্যক্ষেত্রে হাতেকলমে ও তাত্ত্বিক বিষয়ে যে জ্ঞান দেওয়া হয় তাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে। এ ধরনের প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে তাকে ঐ কাজের বিভিন্ন বিষয়ে হাতেকলমে শিক্ষা দেওয়া হয়। অত:পর শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।

উদ্দীপকে জনাব প্রিজম 'তমা ইন্ডাস্ট্রিজ' এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি দক্ষতা ও সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে অত্যন্ত লাভজনক অবস্থায় নিয়ে এসেছেন। উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় শূন্যপদ পূরণের জন্য তিনি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। অতঃপর নব নির্বাচিত কর্মীদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছয় মাসের প্রশিক্ষণ শেষে স্থায়িভাবে নিয়োগ দেন। এর ফলে প্রতিষ্ঠানটি সফলতার মুখ দেখে।

উদ্দীপকে নিয়োগকৃত কর্মীদের প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি। এরূপ পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে তাকে ঐ কাজের বিভিন্ন বিষয়ে হাতেকলমে শিক্ষা দেওয়া হয়। অতঃপর শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। এতে কর্মক্ষেত্রে কর্মীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নতি বা সফলতা অর্জিত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবহৃত শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতিটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

৯. উদ্দীপক

'Z' প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো নিম্নরূপ :

ঊর্ধ্বতন পদ অধীনস্থ পদ
ব্যবস্থাপনা পরিচালক মহাব্যবস্থাপক
মহাব্যবস্থাপক ব্যবস্থাপক (ক্রয়), ব্যবস্থাপক (উৎপাদন), ব্যবস্থাপক (বিক্রয়)
ব্যবস্থাপক (ক্রয়) সহায়কবৃন্দ
ব্যবস্থাপক (উৎপাদন) ফোরম্যান
ফোরম্যান শ্রমিকবৃন্দ
ব্যবস্থাপক (বিক্রয়) সহায়কবৃন্দ
উত্তর একই সাথে একাধিক ঊর্ধ্বতনের অধীনে কাজ করাকে দ্বৈত অধীনতা বলে।
উত্তর

প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চস্তরের ব্যবস্থাপকদের হাতে কেন্দ্রীভূত থাকাকে কেন্দ্রীকরণ বলে।

কেন্দ্রীকরণ ব্যবস্থায় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনগণ অতিমাত্রায় কর্তৃত্বশালী হয়ে থাকে। এতে করে অধস্তন কর্মীদের গুরুত্ব হ্রাস পায়। এর ফলে কর্মীরা কাজের প্রতি মনোবল হারায় এবং তাদের কাজের গতিশীলতা কমে যায়। কাজের গতিশীলতা কমে গেলে প্রতিষ্ঠানের উৎপাদন হ্রাস পায়, যা প্রতিষ্ঠানের জন্য কখনোই কাম্য নয়। তাই বলা যায়, “অধিক মাত্রায় কেন্দ্রীকরণ কাজের গতিশীলতাকে হ্রাস করে"।

উত্তর

উদ্দীপকের সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক সংগঠন।

এরূপ সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা-ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন' পদ্ধতি। সামরিক প্রশাসনে এধরনের সরলরৈখিক সংগঠন কাঠামো ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয় বলে একে সামরিক সংগঠনও বলে।

উদ্দীপকের চিত্রে দেখানো হয়েছে, ব্যবস্থাপনা পরিচালকের অধীনে মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপকের অধীনে বিভাগীয় ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপনের অধীনে ফোরম্যান এবং ফোরম্যানের অধীনে শ্রমিকবৃন্দ কর্মরত রয়েছে। অর্থাৎ কর্তৃত্ব সরলরেখার আকারে উপর থেকে নিচে ধাবিত হয়েছে, যা সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক সংগঠন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সরলরৈখিক সংগঠন কাঠামোটি প্রতিষ্ঠানে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে বলে আমি মনে করি।

এরূপ সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। সামরিক প্রশাসনে এধরনের সরলরৈখিক সংগঠন কাঠামো ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয় বলে একে সামরিক সংগঠনও বলে।

উদ্দীপকের চিত্রে দেখানো হয়েছে, ব্যবস্থাপনা পরিচালকের অধীনে মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপকের অধীনে, বিভাগীয় ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপনের অধীনে ফোরম্যান এবং ফোরম্যানের অধীনে শ্রমিকবৃন্দ কর্মরত রয়েছে। অর্থাৎ কর্তৃত্ব সরলরেখার আকারে উপর থেকে নিচে ধাবিত হয়েছে, যা সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়; উদ্দীপকের সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক সংগঠন।

সরলরৈখিক সংগঠনে সরলরৈখিক কর্মকর্তাদের সাথে কোনো উপদেষ্টা কর্মী থাকে না বলে কর্তৃত্ব ও দায়িত্ব নিয়ে কোনোরূপ সংঘাত সৃষ্টি হয় না। এরূপ সংগঠনে প্রত্যেক কর্মী নিজ নিজ কর্তৃত্ব ও দায়িত্ব সহজেই বুঝতে পারে। এছাড়াও এরূপ সংগঠনে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট থাকায় এবং প্রত্যেকেই তার কাজের জন্য সর্বোতভাবে তার ঊর্ধ্বতনের নিকট দায়ী থাকে বলে সকলক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।

১০. উদ্দীপক

'ইউনিক ইন্ডাস্ট্রিজ'-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবীর একজন সজ্জন ব্যক্তি। তিনি কার্য সম্পাদনের ক্ষেত্রে কর্মীদের ওপর আস্থা রাখেন। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তিনি কর্মীদের মতামত নেন। কর্তৃপক্ষের প্রতি কর্মীদের ইতিবাচক ধারণা থাকায় প্রতিষ্ঠানটি দ্রুতই সাফল্য অর্জন করে আসছিল। জনাব হুমায়ুন কবীরের হঠাৎ অসুস্থতার কারণে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন পুত্র জনাব মাহিম কবীর। তিনি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একাই গ্রহণ করেন। জনাব মাহিম কবীর একক নেতৃত্বে প্রতিষ্ঠানটি পরিচালনা করায় কিছুদিনের মধ্যেই তা লোকসানের সম্মুখীন হয়।
উত্তর যে নেতৃত্বে নেতা কাজের পাশাপাশি কর্মীদের গুরুত্ব দেয় তাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে।
উত্তর

যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ নেতৃত্বদান কাজের সাথে জড়িত তাকে বা তাদেরকে নেতা বলে।

একজন নেতা সদস্যদের দলীয় প্রচেষ্টাকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করেন। এজন্য একজন নেতাকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যধারণ করতে হয়। অধস্তনরা যে সবসময় কাঙ্ক্ষিত আচরণ করবে এমন নয়। সেক্ষেত্রে ধৈর্যের সাথে তা সংশোধনের জন্য নেতাকে উদ্যোগী হতে হয়। কেননা প্রতিকূল পরিবেশে নেতা যদি ধৈর্যের পরিচয় দিতে না পারেন তবে তার পক্ষে অধীনস্থদের সঠিক পথে পরিচালনা করা সম্ভব হয় না। এসকল কারণেই একজন নেতাকে ধৈর্যশীল হতে হয়।

উত্তর

উদ্দীপকে জনাব হুমায়ুন কবীর গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

এ নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। এক্ষেত্রে নেতা সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে।

উদ্দীপকে জনাব হুমায়ুন কবীর 'ইউনিক ইন্ডাস্ট্রিজ' এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি একজন সজ্জন ব্যক্তি। প্রাতিষ্ঠানিক কার্যসম্পাদনে তিনি কর্মীদের ওপর আস্থা রাখেন। এজন্য তিনি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত গ্রহণ করেন। এতে কর্মীদের মধ্যে প্রশাসনের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা অর্জন করে। হুমায়ুন কবীরের এমন নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব হুমায়ুন কবীর গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

উত্তর

জনাব মাহিম কবিরের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কারণেই প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয় বলে আমি মনে করি।

এরূপ নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হন এবং সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন। তাছাড়া কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। এটি এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা বা কর্তৃত্ব ভোগ করেন। এক্ষেত্রে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ-আলোচনার প্রয়োজন বোধ করেন না।

উদ্দীপকে জনাব হুমায়ুন কবীর 'ইউনিক ইন্ডাস্ট্রিজ' এর ব্যবস্থাপনা পরিচালক। প্রাতিষ্ঠানিক কার্যসম্পাদনে তিনি কর্মীদের মতামতকে গুরুত্ব দেন। এতে কর্মীদের মধ্যে প্রশাসনের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি হয়। জনাব হুমায়ুন কবীর হঠাৎ অসুস্থ হলে তার পুত্র জনাব মাহিম কবীরকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তিনি একাই প্রাক্তিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এমন নেতৃত্বে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়।

উদ্দীপকে জনাব মাহিম কবীরের প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এমন নেতৃত্বে অধস্তনগণ ঊর্ধ্বতন নির্বাহিগণের দাস হিসেবে বিবেচিত হয়। ফলে নেতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো সাথে আলাপ-আলোচনার করেন না এবং কাজ আদায়ের ক্ষেত্রে ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। এতে প্রতিষ্ঠানটির কর্মীরা প্রথম দিকে নেতার অনুগত থাকলেও পরবর্তীতে আর থাকে না। ফলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। তাই আমি মনে করি, 'জনাব মাহিম কবীরের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কারণেই প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়।

১১. উদ্দীপক

'ফাস্ট সেফ লি.' একটি টি-শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। উন্নতমানের টি-শার্ট তৈরির জন্য তাদের যথেষ্ট সুনাম রয়েছে। চলতি বছরে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন লক্ষমাত্রা সাতলক্ষ একক ধার্য করে। পাঁচ মাস পর লক্ষ করা গেল মাত্র দুই লক্ষ একক টি-শার্ট তৈরি হয়েছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি তাদের তদারকি বাড়িয়ে দেয় এবং ত্রুটি-বিচ্যুতিগুলো খুঁজে বের করে তা সমাধানের পদক্ষেপ নেয়। তারা আশা করছেন নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষমাত্রা অর্জন করতে পারবে।
উত্তর পরিকল্পনাকে নিয়ন্ত্রণের ভিত্তি বলা হয়।
উত্তর

নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাবিশেষ।

নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মৌলিক কার্যক্রমের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ। একটা প্রতিষ্ঠানে পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কার্যক্রম শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে। কারণ নিয়ন্ত্রণ কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সুবিধা এবং অসুবিধার যে বাস্তব চিত্র ফুটে ওঠে তার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে পরিকল্পনা গ্রহণ করে নতুন উদ্যমে উদ্দেশ্য অর্জনের প্রয়াস চালানো হয়। তাই নিয়ন্ত্রণকে চলমান প্রক্রিয়া বলা হয়।

উত্তর

ফাস্ট সেফ লি. প্রথমত নিয়ন্ত্রণের আদর্শমান পদক্ষেপটি অনুসরণ করেছে।

নিয়ন্ত্রণ ফলপ্রদ করার লক্ষ্যে সর্বপ্রথম প্রত্যেক কাজের জন্য আদর্শ মান নির্ধারণ করা প্রয়োজন। আদর্শ মান বলতে একটি কাজ কতটুকু গুণ, মান, ব্যয়, আয় বা সময়সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা হবে তা নির্ণয়কে বোঝায়। আদর্শ মান নির্ধারণ এক ধরনের পরিকল্পনা।

উদ্দীপকে 'ফাস্ট সেফ লি.' একটি টি-শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। উন্নতমানের টি-শার্ট তৈরির জন্য তাদের যথেষ্ট সুনাম রয়েছে। চলতি বছর প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে সাত লক্ষ একক ধার্য করে। উক্ত উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ কাজটি নিয়ন্ত্রণের আদর্শমান পদক্ষেপের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ফাস্ট সেফ লি. প্রথমত নিয়ন্ত্রণের আদর্শমান পদক্ষেপটি অনুসরণ করেছে।

উত্তর

পরিবর্তিত পরিস্থিতিতে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রতিষ্ঠানটি সফল হবে বলে আমি মনে করি।

নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়।যেমন- নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি।

উদ্দীপকে 'ফাস্ট সেফ লি. একটি টি-শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে সাত লক্ষ একক ধার্য করে। কিন্তু পাঁচ মাসে মাত্র দুই লক্ষ একক টি-শার্ট তৈরি করতে সক্ষম হয়েছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি তাদের তদারকি বাড়িয়ে দেয় এবং ত্রুটি-বিচ্যুতিগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এতে আশা করা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।

উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি পাঁচ মাসে যতটুকু উৎপাদন করার কথা ছিল তা করতে পারেনি। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি তাদের সমস্যাগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। এতে আশা করা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।