দিনাজপুর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জনাব আমির নরসিংদীতে একটি ঔষধের কারখানা চালু করেন। তিনি - এই কারখানার সকল প্রকার নীতি ও কর্মকৌশল ঠিক করেন এরং সে অনুযায়ী কারখানা চলছে কিনা তিনি নিজেই তদারকি করেন। বর্তমানে তিনি সমাজের বিভিন্ন সেবামূলক কাজে জড়িত আছেন। তিনি সবাইকে বলেন, ব্যবস্থাপনার কাজ শুধু কারখানার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। ব্যক্তি থেকে শুরু করে সকল ক্ষেত্রে এর প্রয়োগ করলে প্রতিষ্ঠান ভালো চলবে।
উত্তর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে।
উত্তর

পব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে।

ব্যবস্থাপনা হলো কতকগুলো কাজের সমষ্টি। আর চক্র বলতে কোনো কাজের ধারাবাহিক আবর্তনকে বোঝায়। ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো চক্রাকারে পর পর চলতে থাকে বলে সেগুলোকে ব্যবস্থাপনা চক্র বলে। অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে পুনরায় তা পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে। এভাবেই একটি প্রতিষ্ঠান যতদিন চলতে থাকে ব্যবস্থাপনার চক্রও ততদিন স্বাভাবিক নিয়মেই আবর্তিত হতে থাকে।

উত্তর

উদ্দীপকে জনাব আমির ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত আছেন।

ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত।

উদ্দীপকে জনাব আমির নরসিংদীতে একটি ঔষধের কারখানা চালু করেন। তিনি এই কারখানার সকল প্রকার নীতি ও কর্মকৌশল ঠিক করেন এবং সে অনুযায়ী কারখানা চলছে কিনা তা তদারকি করেন। প্রতিষ্ঠানের নীতি ও কৌশল নির্ধারণের কাজ ব্যবস্থাপনার উচ্চস্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আমির ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত আছেন।

উত্তর

গ্রিক দার্শনিক সক্রেটিস ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয় বলে উক্তি করেছিলেন, উদ্দীপকের শেষাংশে জনাব আমিরের কথাটি তারই প্রতিফলন।

সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলে। পৃথিবীর সকল প্রতিষ্ঠান ও রাষ্ট্র পরিচালনায় ব্যবস্থাপনার সর্বজনীনতা রয়েছে। সর্বজনীনতা বলতে সাধারণত সবার নিকট গ্রহণযোগ্যতাকে বোঝায়। বিশেষত ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, কাজ ও স্তরে ব্যবস্থাপনার মৌলিক প্রয়োজন ও প্রয়োগযোগ্যতাকে বোঝায়।

উদ্দীপকে জনাব আমির নরসিংদীতে একটি ঔষধের কারখানা চালু করেন। তিনি এই কারখানার সকল প্রকার নীতি ও কর্মকৌশল ঠিক করেন এবং সে অনুযায়ী কারখানা চলছে কিনা তা তদারকি করেন। এছাড়াও তিনি একটি সমাজ সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িত করেন। তিনি সবাইকে বলেন, ব্যবস্থাপনার কাজ শুধু কারখানার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এটি ব্যক্তি থেকে শুরু করে সকল ক্ষেত্রে প্রয়োগযোগ্য।

উদ্দীপকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে ব্যক্তি, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, রাষ্ট্র সর্বত্রই ব্যবস্থাপনা প্রয়োগযোগ্য হওয়াকে বোঝানো হয়েছে। অর্থাৎ ব্যবস্থাপনা ছাড়া কোথাও কার্যকরভাবে কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার আবশ্যকতা যেমনি দৃশ্যমান তেমনি ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও 'ব্যবস্থাপনা অপরিহার্য। এ কারণেই ব্যবস্থাপনাকে একটি সর্বজনীন বিষয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

২. উদ্দীপক

'কখগ' কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাবার জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করে। অধ্যক্ষ স্যার কবে, কোথায়, কখন ও কীভাবে যাওয়া হবে তা ঠিক করে চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেন। পরবর্তীতে করণীয় কাজগুলোকে কতকগুলো ভাগে ভাগ করে তার দায়িত্ব বিভিন্ন শিক্ষককে অর্পণ করেন। অতঃপর একজন সিনিয়র শিক্ষককে সার্বিক দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করা হয়। সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করায় শিক্ষা সফর সফল হয়েছে। এতে শিক্ষার্থীরা আনন্দিত।
উত্তর নীতি হলো সুনির্দিষ্ট কিছু নিয়ম-কানুন যা থাকলে কার্য সমাধা করা সহজ হয়।
উত্তর

ব্যবস্থাপনা সমাজে বসবাসরত মানুষ ও অন্যান্য পক্ষের প্রতি গুরুত্ব দিয়ে কার্যাবলি পরিচালনা করে বলে একে ব্যবস্থাপনার সামাজিক প্রক্রিয়া বলে।

ব্যবস্থাপনাকে একটি সামাজিক প্রক্রিয়া বলে আখ্যায়িত করা হয়। কেননা ব্যবস্থাপনা কতিপয় মানবীয় কার্যাবলির সাথে সংশ্লিষ্ট। এসব মানবীয় কার্যাবলির সুষ্ঠু সম্পাদনের ওপর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন নির্ভরশীল। তাইতো ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের পাশাপাশি সমাজবদ্ধ মানুষের কল্যাণসাধন ও অগ্রগতির জন্য কাজ করে। সামাজিক বিধি-বিধানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদকে কাজে লাগিয়ে উদ্দেশ্যের বাস্তবায়ন ঘটায়।

উত্তর

উদ্দীপকে অধ্যক্ষ স্যার প্রথমে যে কাজ করেছেন তা ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সংগতিপূর্ণ।

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। পরিকল্পনা ভবিষ্যৎ পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি। কি করতে হবে, কীরূপে করতে হবে, কখন করতে হবে এবং কাকে করতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করাকে পরিকল্পনা বলে। অতীত অভিজ্ঞতা, বর্তমান পারিপার্শ্বিক অবস্থা ও দৃশ্যমান সম্ভাব্য গতিধারার ওপর ভিত্তি করেই পরিকল্পনা প্রণয়ন করা হয়।

উদ্দীপকে 'কখগ' কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাবার জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করে। অধ্যক্ষ স্যার করে, কোথায়, কখন ও কীভাবে যাওয়া হবে তা ঠিক করে চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেন। অধ্যক্ষ স্যারের উক্ত সিদ্ধান্তগুলো ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে অধ্যক্ষ স্যার প্রথমে যে কাজ করেছেন তা ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সংগতিপূর্ণ।

উত্তর

অধ্যক্ষ স্যারের পরবর্তী সংগঠন কার্যক্রম শিক্ষা সফর সফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য মানবীয় ও বস্তুগত উপকরণ একত্রিতকরণ করাকে সংগঠন বলে। সংগঠন প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্পদ ও কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে সুসমন্বয় প্রতিষ্ঠা করে। এবং এটি এমন একটি নিয়মতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে পূর্ব প্রণীত পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা যায়।

উদ্দীপকে 'কখগ' কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাওয়ার জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করে। অধ্যক্ষ স্যার কবে, কোথায়, কখন ও কীভাবে যাওয়া হবে তা ঠিক করে চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেন। পরবর্তীতে করণীয় কাজগুলোকে কতকগুলো ভাগে ভাগ করে তার দায়িত্ব শিক্ষকদের মধ্যে অর্পণ করেন। সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করায় শিক্ষা সফর সফল হয়েছে।

সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপায়--উপকরণাদিকে সংগ্রহ করা হয়। ফলে সুশৃঙ্খলভাবে এবং যথাসময়ে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি অচল তেমনি সংগঠন ছাড়া প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনা অচল। উদ্দীপকের শিক্ষাপ্রতিষ্ঠানটি এই সংগঠন কার্যক্রম যথাযথভাবে প্রয়োগ করেই শিক্ষা সফর সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। তাই আমি মনে করি, অধ্যক্ষ স্যারের পরবর্তী সংগঠন কার্যক্রম শিক্ষা সফর সফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

৩. উদ্দীপক

জনাব নাজমুল হোসেন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফল উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের সকল কর্মীর সাথে সমান আচরণ করেন। তিনি উৎপাদন বৃদ্ধির জন্য কর্মীদের যে ধরনের কর্ম পদ্ধতি, কৌশল এবং যন্ত্রপাতি ব্যবহার করে দক্ষ করে গড়ে তুলতে হয়, সেই সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এতে সবাই সন্তুষ্ট হয় এবং কাজে মনোযোগ দেয়।
উত্তর এফ.ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়।
উত্তর

দ্বৈত অধীনতা পরিহার করার জন্যই আদেশের ঐক্য নীতিটি ব্যবস্থাপনার জন্য প্রয়োজন।

একজনমাত্র নির্বাহীর নিকট থেকে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করাকে আদেশের ঐক্যের নীতি বলে। আদেশের ঐক্যে নীতির মূলকথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। ভুল-ত্রুটি হলে তার নিকটই জবাবদিহি করবে। দ্বৈত অধীনতা বা দু'জন নির্বাহীর অধীনে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ সে একই সময়ে কার আদেশ মেনে চলবে আর কার আদেশ মেনে চলবে না। ফলে কাজে ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই সংগঠনের দ্বৈত-অধীনতা পরিহার করতে হয়।

উত্তর

উদ্দীপকের প্রথমাংশে জনাব নাজমুল হোসেন প্রতিষ্ঠানের কর্মীদের সাথে যে আচরণ করেন তা হেনরি ফেয়লের সাম্যের নীতির অন্তর্ভুক্ত।

প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি ন্যায় ও সমান আচরণ প্রদর্শন করাকেই সাম্যের নীতি বলে। সাম্য অর্থ সমান। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি সমান আচরণ, ন্যায়-বিচার, নিরপেক্ষতা, সুবিচার ও সদ্ব্যবহার করাই এই নীতির মূল প্রতিপাদ্য বিষয়।

উদ্দীপকে জনাব নাজমুল হোসেন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফল উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের সাথে সমান আচরণ করেন। এতে সবাই সন্তুষ্ট হয় এবং কাজে মনোযোগ দেয়। জনাব নাজমুল হোসেনের এমন আচরণ ব্যবস্থাপনার সাম্যের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রথমাংশে জনাব নাজমুল হোসেন প্রতিষ্ঠানের কর্মীদের সাথে যে আচরণ করেন তা হেনরি ফেয়লের সাম্যের নীতির অন্তর্ভুক্ত।

উত্তর

জনাব নাজমুল হোসেন কর্মীদের কারিগরি দক্ষতা অর্জনের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে তা গুরুত্বপূর্ণ।

একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলা-কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারার দক্ষতাকেই কারিগরি দক্ষতা বলে। প্রতিটা কাজের সাথেই কমবেশি কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। কোনো যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা যেমন কারিগরি দক্ষতা তেমনি কোম্পানির হিসাব সংরক্ষণ, উদ্বৃত্তপত্র তৈরির জ্ঞানও কারিগরি দক্ষতার আওতাধীন।

উদ্দীপকে জনাব নাজমুল হোসেন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফল উৎপাদন ব্যবস্থাপক। উৎপাদন বৃদ্ধির জন্য কর্মীদের যে ধরনের কর্ম পদ্ধতি, কৌশল এবং যন্ত্রপাতি ব্যবহার করে দক্ষ করে গড়ে তুলতে হয়, তিনি সেই সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এতে কর্মীরা সন্তুষ্ট হয় এবং কাজে মনোযোগ দেয়।

প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপক দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। অন্যদিকে ব্যবস্থাপক অদক্ষ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাইতো উদ্দীপকের জনাব নাজমুল হোসেন তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। এতে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন করা সহজ হবে।

৪. উদ্দীপক

জনাব আরিফুল ইসলামের প্রতিষ্ঠান দেশের বিভিন্ন বিভাগীয় শহরে গম বিক্রয় করে। বর্তমানে তিনি তার নিয়োগকৃত বিক্রয় ব্যবস্থাপকের সাথে পরামর্শ করে ২০% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করেন। এছাড়াও তিনি তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে দীর্ঘমেয়াদে সফলতা লাভের উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন।
উত্তর যে সকল অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে তার সম্পর্কে পূর্বানুমান করাকে পরিকল্পনার অঙ্গন বলে।
উত্তর

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে।

পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্যাবলি পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে পরিকল্পনা গ্রহণ করতে হয়। কারণ পরিকল্পনা গ্রহণে ভুল ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলোও ভুল হতে। তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনার চিন্তন-মনন প্রক্রিয়া বলা হয়।

উত্তর

উদ্দীপকে জনাব আরিফুল ইসলাম প্রথমত প্রকৃতির ভিত্তিতে লক্ষ্য পরিকল্পনা গ্রহণ করেছেন।

নির্ধারিত ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য বলে। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকান্ড পরিচালনা করে। ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তা-ই লক্ষ্য নামে পরিচিত। লক্ষ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু। সকল পরিকল্পনা প্রক্রিয়া লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়।

উদ্দীপকে জনাব আরিফুল ইসলামের প্রতিষ্ঠান দেশের বিভিন্ন বিভাগীয় শহরে গম বিক্রয় করে। বর্তমানে তিনি তার প্রতিষ্ঠানে নিয়োগকৃত বিক্রয়ে ব্যবস্থাপকদের সাথে পরামর্শ করে ২০% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করেন। প্রতিষ্ঠানের উৎপাদন ২০% বৃদ্ধির সিদ্ধান্ত লক্ষ্য পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আরিফুল ইসলাম প্রথমত প্রকৃতির ভিত্তিতে লক্ষ্য পরিকল্পনা গ্রহণ করেছেন।

উত্তর

জনাব আরিফুল ইসলামের পরবর্তীতে গৃহীত কৌশলগত পরিকল্পনা তার উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করবে বলে আমি মনে করি।

তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থেকে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে কৌশলগত পরিকল্পনা বলে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয় বিধায় প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের নির্বাহীদের অনেক চিন্তা-ভাবনা করতে হয়।

উদ্দীপকে জনাব আরিফুল ইসলামের প্রতিষ্ঠান দেশের বিভিন্ন বিভাগীয় শহরে গম বিক্রয় করে। বর্তমানে তিনি তার প্রতিষ্ঠানে নিয়োগকৃত বিক্রয়ে ব্যবস্থাপকদের সাথে পরামর্শ করে ২০% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করেন। এছাড়াও তিনি তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন।

বর্তমান তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য বিভিন্ন - ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়। এতে প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিকেও তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পরিকল্পনা গ্রহণ করেন, যা কৌশলগত পরিকল্পনার সাদৃশ। এমন পরিকল্পনা প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি করে প্রতিযোগিতায় টিকে থাকতে সহযোগিতা করবে।

৫. উদ্দীপক

রসুলপুরের গ্রামবাসিগণ একটি নতুন মসজিদের ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। ভবন নির্মাণের কাজ শুরু করার পর হঠাৎ করে বাজারের নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি পায়। ফলে পূর্বের পরিকল্পনা অনুযায়ী ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না বিধায় গ্রামবাসী গৃহীত পরিকল্পনার প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধন করেন। বর্তমানে তারা খুব আশাবাদী।
উত্তর হেনরি ফেয়লের জন্মস্থান তুরষ্কে।
উত্তর

একজনমাত্র নির্বাহীর নিকট থেকে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করাকে আদেশের ঐক্যের নীতি বলে।

আদেশের ঐক্য নীতির মূলকথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধুম একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। ভুল-ত্রুটি হলে তার নিকটই জবাবদিহি করবে। দ্বৈত অধীনতা বা দু'জন নির্বাহীর অধীনে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ সে একই সময়ে কার আদেশ মেনে চলবে আর কার আদেশ মেনে চলবে না। ফলে কাজে ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় আদেশের ঐক্য নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকে রসুলপুরের গ্রামবাসীর গৃহীত পরিকল্পনাটি প্রকৃতির বিচারে একার্থক পরিকল্পনা।

যে পরিকল্পনা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। একটিমাত্র উদ্দেশ্য অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যে সকল কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে।

উদ্দীপকে রসুলপুরের গ্রামবাসিগণ একটি নতুন মসজিদের ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। উক্ত মসজিদের ভবন নির্মাণের পরিকল্পনাটি একার্থক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে রসুলপুরের গ্রামবাসীর গৃহীত পরিকল্পনাটি প্রকৃতির বিচারে একার্থক পরিকল্পনা।

উত্তর

উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি রসুলপুরের গ্রামবাসীদের আশাবাদী করেছে।

পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তার নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ।

উদ্দীপকে, রসুলপুরের গ্রামবাসিগণ একটি নতুন মসজিদের ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। ভবন নির্মাণের কাজ শুরু করার পর হঠাৎ করে বাজারের নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি পায়। ফলে পূর্বের পরিকল্পনা অনুযায়ী ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না বিধায় গ্রামবাসী গৃহীত পরিকল্পনার প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধন করেন। বর্তমানে তারা খুব আশাবাদী।

পরিবেশ-পরিস্থিতি সবসময় একরকম থাকে না। তাই লক্ষ্য অর্জনে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়। আর এই পরিবর্তন পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকে মসজিদে নির্মাণে যে বাধাগুলো দেখা দেয় তা নিরসনকল্পে পরিকল্পনায় কিছু গুণগত পরিবর্তন আনা হয়। ফলে তারা আশাবাদী, মসজিদ নির্মাণ কাজ সফলভাবে সমাপ্ত হবে। এক্ষেত্রে উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি রসুলপুরের গ্রামবাসীদের আশাবাদী করেছে।

৬. উদ্দীপক

জনাব আরমান গ্রামের বাড়িতে একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। তার ফার্মে প্রায় ৫০ জন কর্মী কাজ করেন। তার নিয়োগকৃত একজন ব্যবস্থাপক ফার্মটির সকল বিষয় দেখাশোনা করেন। ফার্মটিতে। পশুপালন বিষয়ে ভালো পরামর্শদাতা না থাকার কারণে প্রায়ই পশুপালনে নানা ধরনের অসুবিধা দেখা দেয়। এ জন্যে জনাব আরমান পশুপালনে অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ নিয়োগ দেন। এর ফলে ব্যবস্থাপকের পক্ষে ফার্মটি পরিচালনা করা সহজ হয়।
উত্তর গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য মানবীয় ও বস্তুগত উপকরণাদি একত্রিতকরণ করাকে সংগঠন বলে।
উত্তর

একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কাম্যসংখ্যক অধস্তন ন্যস্ত করাকে কাম্য তত্ত্বাবধায়ন পরিসর বলে।

ব্যবস্থাপনার সংগঠনে তত্ত্বাবধান পরিসরের গুরুত্ব অপরিসীম। প্রতিষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক নির্বাহী বা ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ তত্ত্বাবধান করবেন তা সংগঠন কাঠামোতে নির্দিষ্ট করা হয়। এক্ষেত্রে একজন নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এমন পরিমাণ নির্বাহীর সংখ্যা নির্দিষ্ট করা উচিত যাতে তার পক্ষে অধস্তনদের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করা যায়। তাই একটি আদর্শ সংগঠনের 'কাম্য তত্ত্বাবধান পরিসর' প্রয়োজন হয়।

উত্তর

উদ্দীপকে জনাব 'আরমানের ফার্মে প্রথম পর্যায়ে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।

যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। সামরিক প্রশাসনে এধরনের সরলরৈখিক সংগঠন কাঠামো ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয় বলে একে সামরিক্ সংগঠনও বলা হয়।

উদ্দীপকে জনাব আরমান গ্রামের বাড়িতে একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। সেখানে প্রায় ৫০ জন কর্মী কাজ করেন। তার নিয়োগকৃত একজন ব্যবস্থাপক ফার্মটির সকল বিষয় দেখাশোনা করেন। জনাব আরমানের ফার্মে ব্যবহৃত সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আরমানের ফার্মে প্রথম পর্যায়ে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।

উত্তর

উদ্দীপকের ফার্মে প্রথম পর্যায়ে ব্যবহৃত সরলরৈখিক সংগঠন কাঠামো পরিবর্তন করে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামোতে পরিণত করায় ফার্মটি পরিচালনা করা সহজ হয়েছে।

যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। অন্যদিকে যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। সরলরৈখিক সংগঠনে কর্মীদের পরামর্শ দেওয়ার জন্য অনেক সময় বিশেষজ্ঞ নিয়োগ করে থাকে।

উদ্দীপকে জনাব আরমান গ্রামের বাড়িতে একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। সেখানে প্রায় ৫০ জন কর্মী কাজ করেন। তার নিয়োগকৃত একজন ব্যবস্থাপক ফার্মটির সকল বিষয় দেখাশোনা করেন। ফার্মটিতে পশুপালন বিষয়ে ভালো পরামর্শদাতা না থাকার কারণে প্রায়ই পশুপালনে নানা ধরনের অসুবিধা দেখা দেয়। এ জন্যে জনাব আরমান পশুপালনে অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ নিয়োগ দেন। এর ফলে ব্যবস্থাপকের পক্ষে ফার্মটি পরিচালনা করা সহজ হয়।

সরলরৈখিক সংগঠনে নির্বাহীকে সমস্ত কাজ একাই করতে হয়। এর ফলে প্রতিষ্ঠানের কাজ বৃদ্ধি পেলে তার একার পক্ষে প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ বা পরামর্শক কর্মী নিয়োগ দেওয়া হয়। এতে নির্বাহীর কর্মভার লাঘব হয় এবং তিনি সহজেই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন। তাই আমি মনে করি, পরিবর্তিত সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামোতে পরিণত করায় ফার্মটি পরিচালনা করা সহজ হয়েছে।

৭. উদ্দীপক

জনাব সালাম একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের ধরন ও গুণাগুণ বিবেচনা করে প্রতিষ্ঠানের কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করেন এবং কর্মীদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজগুলো সম্পাদন করার জন্য তাদের মধ্যে দায়িত্ব ও কর্তব্য বণ্টন করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য উপযুক্ত বেতন ও মজুরি কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধার প্রতি বিশেষ নজর রাখেন, যা কর্মীদের চাহিদাপূরণে সমর্থ হবে। এতে প্রতিষ্ঠানের কাজের প্রতি কর্মীদের মনোযোগ বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান ব্যাপক সফলতা অর্জন করে।
উত্তর CEO এর পূর্ণরূপ: Chief Executive Officer.
উত্তর

সংগৃহীত কর্মীদের মধ্য হতে সর্বোত্তম কর্মী বাছাই করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলে।

প্রাতিষ্ঠানিক কার্য সম্পাদনের জন্য যোগ্য কর্মী প্রয়োজন। আর যোগ্য কর্মী পেতে হলে কর্মী নির্বাচন প্রক্রিয়ার বিকল্প নেই। কোনো কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য যে সকল যোগ্যতা ও কর্মদক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজন হয় সেই মতো কর্মী বাছাই ও নিয়োগ কার্যকে নির্বাচন বলা হয়ে থাকে। এই নির্বাচন প্রক্রিয়ায় আবেদনকৃত কর্মীদের মধ্য হতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন কর্মী রেখে অবশিষ্টদের বাদ দেওয়া হয়। তাই কর্মী নির্বাচনকে একটি নেতিবাচক প্রক্রিয়া বলা হয়।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে প্রথমত ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতির অনুসরণ করা হয়েছিল।

প্রতিষ্ঠানের কাজকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করাকে কার্যবিভাজনের নীতি বলে। এরূপ নীতি অনুসারে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের অভিজ্ঞতা ও দক্ষতা অনুসারে বণ্টন করা হয়।

উদ্দীপকের জনাব সালাম একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি প্রতিষ্ঠানের ধরন ও গুণাগুণ বিবেচনা করে প্রতিষ্ঠানের 'কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেন এবং কর্মীদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজগুলো সম্পাদন করার জন্য তাদের মধ্যে দায়িত্ব ও কর্তব্য বণ্টন করেন। জনাব সালামের প্রতিষ্ঠানের এমন কার্যক্রমগুলো কার্যবিভাজন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে প্রথমত ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতির অনুসরণ করা হয়েছিল।

উত্তর

জনাব সালাম পরবর্তীতে তার কাজের মাধ্যমে ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতিকে বাস্তবায়ন করেছেন তা প্রতিষ্ঠানের সফলতা ও কর্মীর মনোযোগ উভয়ই বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করেছে।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে।

উদ্দীপকের জনাব সালাম একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য উপযুক্ত বেতন ও মজুরি কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধার প্রতি বিশেষ নজর রাখেন, যা কর্মীদের চাহিদাপূরণে সমর্থ হবে। এতে প্রতিষ্ঠানের কাজের প্রতি কর্মীদের মনোযোগ বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান ব্যাপক সফলতা অর্জন করে।

উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতি অনুসরণ করছে। এতে প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের মনোযোগ ও আন্তরিকতা বৃদ্ধি পায়। এতে উক্ত প্রতিষ্ঠানের কর্মিগণ তাদের দায়িত্ব পালনে অনুপ্রাণিত হচ্ছে। ফলে ব্যবস্থাপকগণ তাদেরকে যেভাবে কাজ করতে বলে তারা সেভাবেই কাজ করছে। কাজের ক্ষেত্রে কেউ অবাধ্য হচ্ছে না। তাই আমি মনে করি, ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির বাস্তবায়নের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে।

৮. উদ্দীপক

জনাব হাফিজ একজন মানব সম্পদ ব্যবস্থাপক। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিষ্ঠানের জন্য যোগা কর্মী খুঁজে বের করেন। এজন্য তিনি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেন। তিনি লক্ষ করলেন প্রতিষ্ঠানে যোগ্য কর্মী নিয়োগ দেওয়ার পরও উৎপাদন বাড়ছে না; বরং ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তিনি ভাবছেন শুধু যোগ্য কর্মী নিয়োগ দিলেই হবে না; বরং তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য উপায় খোঁজা উচিত।
উত্তর যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মীসংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, পদাবনতি, বদলি প্রভৃতি কার্য সম্পাদন করা হয় তাকে কর্মীসংস্থান বলে।
উত্তর

প্রাতিষ্ঠানিক কোনো বিশেষ কার্যসম্পাদনের জন্য কমিটি গঠন করা হয়।

কমিটি হলো কোনো বিশেষ ব্যক্তিবর্গের যোগফল যাদের কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য প্রশাসনিক দায়িত্ব বা কোনো কার্যভার অর্পিত হয় এবং যারা সামষ্টিকভাবে সেই দায়িত্ব পালন করে।কমিটির সদস্যগণ নির্বাচিত বা মনোনীত হতে পারে, কমিটির সদস্যগণ সমমর্যাদা ভোগ করে এবং দলীয়ভাবে মত বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটি স্থায়ী বা অস্থায়ী হতে পারে তবে অস্থায়ী কমিটির প্রচলন বেশি। কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য কমিটি গঠিত হতে পারে আবার বহুমুখী উদ্দেশ্য অর্জনের জন্যও কমিটি গঠন করা যায়।

উত্তর

উদ্দীপকে জনাব হাফিজ বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেন।

প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষাপ্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি।

উদ্দীপকে মি. হাফিজ একজন মানব সম্পদ ব্যবস্থাপক। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী খুঁজে বের করেন। এ জন্য তিনি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেন। উক্ত বিজ্ঞাপন কার্যক্রমটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব হাফিজ বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেন।

উত্তর

জনাব হাফিজ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করছেন, যা বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পাবে পাশাপাশি উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে- উক্তিটি যথার্থ।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে।.

উদ্দীপকে মি. হাফিজ একজন মানব সম্পদ ব্যবস্থাপক। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী খুঁজে বের করেন। এ জন্য তিনি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেন। তিনি লক্ষ্য করলেন প্রতিষ্ঠানের যোগ্য কর্মী নিয়োগ দেওয়ার পরও উৎপাদন বাড়ছে না; বরং ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এজন্য তিনি ভাবছেন শুধু যোগ্য কর্মী নিয়োগ দিলেই হবে না; বরং তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য উপায় খোঁজা উচিত।

মি. হাফিজ কর্মীদের দক্ষ করে গড়ে তোলার উপায় হিসেবে প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কারণ প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। এর মাধ্যমে কর্মীকে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় এবং ব্যয় হ্রাস পায়।

৯. উদ্দীপক

মি. হায়দার সুরমা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি কোনো কাজে কর্মীদের মতামত গ্রহণ করেন না। তিনি যা ভালো মনে করেন কর্মীদেরকে দিয়ে তাই করান। ফলে প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এতে প্রতিষ্ঠানের উৎপাদন হ্রাস পায়। এ অবস্থায় প্রতিষ্ঠানের সংকট নিরসনের জন্য পূর্বের নেতৃত্বের ধরন পরিবর্তন করে পরবর্তীতে সকল বিষয়ে অধস্তন কর্মীদের মতামত গ্রহণপূর্বক সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়।
উত্তর স্বশরীরে উপস্থিত থেকে কর্মীদের কাজ দেখাশুনা করা, পরামর্শ দেওয়া ও কাজ করিয়ে নেওয়াকে তত্ত্বাবধান বলে।
উত্তর

কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যপানে 'এগিয়ে নিয়ে উদ্দেশ্যসাধনের কৌশলকে নেতৃত্ব বলে।

ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা। দায়বোধের সাথে ক্ষতি মেনে নেওয়ার মানসিকতা নেতার দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা হিসেবে গণ্য। একজন নেতা শুধু কর্তৃত্বেরই অধিকারী হন না। তাকে সকল কাজের দায়-দায়িত্ব ও ঝুঁকি গ্রহণ করতে হয়। নেতা, যদি অধস্তনদের কাজের দায় নিজের কাঁধে তুলে নিতে ব্যর্থ হন তবে তার পক্ষে অধস্তনদের শ্রদ্ধা ও আনুগত্য লাভ সম্ভব নয়।

উত্তর

জী উদ্দীপকে মি. হায়দার প্রথমে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।

যে নেতৃত্বে নেতা কৌশলে সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে 'স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্ব প্রাচীন মানসিকতা দোষে দুষ্ট এক ধরনের পরিচালনা কৌশল। এক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের অধস্তনদের সাথে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করে না। সাধারণত কর্মীরা যখন কাজ করতে চায় না, সেই ক্ষেত্রে এ ধরনের নেতৃত্ব প্রয়োগ করা হয়।

উদ্দীপকে মি. হায়দার সুরমা' কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি কোনো কাজে কর্মীদের মতামত গ্রহণ করেন না। নিজে যা ভালো মনে করেন কর্মীদেরকে দিয়ে তাই করান। ফলে প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং উৎপাদন হ্রাস পায়। মি. হায়দারের এমন নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. হায়দার প্রথমে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটির সংকট নিরসনে মি. হায়দারের গৃহীত গণতান্ত্রিক নেতৃত্ব কৌশল প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল বলে আমি মনে করি।

যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতা কর্মীদের আদেশ দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং কর্মীরা কোনো কিছু জানতে চাইলে তা বুঝিয়ে দেন। এ নেতৃত্বের ফলে কর্মীদের দক্ষতা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধি পায়।

উদ্দীপকে মি. হায়দার সুরমা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করতেছিলেন। এতে প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং উৎপাদন হ্রাস পায়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি পূর্বের নেতৃত্বের ধরন পরিবর্তন করেন। পরবর্তীতে তিনি সকল বিষয়ে অধস্তন কর্মীদের মতামত গ্রহণ করে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়।

উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে মি. হায়দার পরবর্তীতে গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থা ব্যবহার করেন। এ ধরনের নেতৃত্বে অধস্তনদের মত প্রকাশের স্বাধীনতা থাকে বিধায় অধস্তনরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এবং তারা তাদের মালিকের প্রতি সন্তুষ্ট থাকে। এছাড়াও এরূপ নেতৃত্বে মালিক তার প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনা সহজে বাস্তবায়ন করতে সক্ষম হন। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটির সংকট নিরসনে মি. হায়দারের গৃহীত গণতান্ত্রিক নেতৃত্ব কৌশল প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল।

১০. উদ্দীপক

মি. বারী কর্মীদের সুযোগ-সুবিধার বিষয় বিবেচনা না করে কাজ আদায়ের বিষয়টি বেশি গুরুত্ব দেন। পণ্যের ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান না করে বিক্রয়ের উদ্দেশ্যে মাত্রাতিরিক্ত পণ্য উৎপাদন করেন। পরবর্তীতে উক্ত উৎপাদিত পণ্য বিক্রয় করতে ব্যর্থ হন। যা প্রতিষ্ঠানকে ক্ষতির সম্মুখীন করে।
উত্তর কর্মক্ষেত্রে একজন কর্মীর কতটা আগ্রহ বা ঝোঁক রয়েছে তা পরীক্ষা করাকে প্রবণতা পরীক্ষা বলে।
উত্তর

যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে।

পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধস্তন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভাল-মন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন। এক্ষেত্রে বলপ্রয়োগ, ভয়-ভীতি প্রদর্শন, ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রভাব না খাটিয়ে গণতান্ত্রিক নেতা কর্মীদের মতামত ও অনুভূতি বিবেচনা করে তাদের সম্মতির ভিত্তিতে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেন।

উত্তর

উদ্দীপকে মি. বারী কর্মকেন্দ্রিক নেতৃত্ব অনুসরণ করেন।

যে নেতৃত্বে কর্মীর কর্মফল বা উৎপাদনকে প্রাধান্য দেওয়া হয় তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে কর্মীর চেয়ে কর্মই বেশি গুরুত্ব পেয়ে থাকে। কর্মীদেরকে সর্বদা নির্দিষ্ট টার্গেট দিয়ে ব্যস্ত রাখা হয়। ফলে কর্মীর মানবীয় দিকটা উপেক্ষিত হয়।

উদ্দীপকে মি. বারী কর্মীদের সুযোগ-সুবিধার বিষয় বিবেচনা না করে কাজ আদায়ের বিষয়টি বেশি গুরুত্ব দেন। অর্থাৎ তিনি কর্মীর চেয়ে যে কোনো উপায়ে কাজ আদায়কে অধিক গুরুত্ব দেন, যা কর্মকেন্দ্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. বারী কর্মকেন্দ্রিক নেতৃত্ব অনুসরণ করেন।

উত্তর

আদর্শ নেতার প্রজ্ঞা গুণের অভাবে মি. বারীর প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে।

ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থ্যকেই ব্যবস্থাপকের প্রজ্ঞা বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কী হতে পারে যদি ভাবতে না পারেন তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। আর এই চিন্তা-চেতনাগুলো একজন ব্যবস্থাপক তখনই বাস্তবায়ন করতে পারেন যখন তিনি প্রজ্ঞাগুণ সম্পন্ন হন।

উদ্দীপকে মি. বারী কর্মীদের সুযোগ-সুবিধার বিষয় বিবেচনা না করে কাজ আদায়ের বিষয়টি বেশি গুরুত্ব দেন। পণ্যের ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান না করে বিক্রয়ের উদ্দেশ্যে মাত্রাতিরিক্ত পণ্য উৎপাদন করেন। পরবর্তীতে উক্ত উৎপাদিত পণ্য বিক্রয় করতে ব্যর্থ হন। যা প্রতিষ্ঠানকে ক্ষতির সম্মুখীন করে।

একজন সফল নেতার চিন্তা-চেতনা, ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করার ক্ষমতা অন্য সাধারণ মানুষের। চেয়ে ভিন্নতর হবে। কিন্তু উদ্দীপকের মি. বারীর মধ্যে একজন নেতার এই গুণগুলো ছিল না। তাইতো তিনি ভবিষ্যতের কথা চিন্তা না করেই মাত্রাতিরিক্ত পণ্য উৎপাদন করেন এবং তা তিনি বাজারে বিক্রয় করতে ব্যর্থ হন। এতে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তাই আমি মনে করি, আদর্শ নেতার প্রজ্ঞা গুণের অভাবে মি. বারীর প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে।

১১. উদ্দীপক

'মেসার্স ফিরোজা গার্মেন্টস' এর ব্যবস্থাপনা পরিচালক মিস মাহমুদা বছরের শুরুতে ৪৮,০০০ পিস জ্যাকেট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। তার কারখানায় দৈনিক আট ঘণ্টা করে বছরে ২৪০ কর্ম দিবস উৎপাদন কার্যক্রম চালু থাকে। বছর শেষে প্রতিষ্ঠানটি ৪০,০০০ পিস জ্যাকেট উৎপাদন করতে সক্ষম হয়। জনাব মাহমুদা লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদনের কারণ চিহ্নিত করেছেন এবং কারখানায় আধুনিক মেশিনারি সংস্থাপনপূর্বক উৎপাদন বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
উত্তর প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চস্তরের ব্যবস্থাপকদের হাতে কেন্দ্রীভূত থাকাকে কেন্দ্রীকরণ বলে।
উত্তর

ভবিষ্যতে কী করা হবে তা পূর্ব থেকে নির্ধারণ করাকে পরিকল্পনা বলে।

আয়নাতে যেমন আমরা নিজের চেহারা দেখতে পারি। অবিন্যস্ত থাকলে তা দেখে বিন্যস্ত করতে পারি। ঠিক একইভাবে পরিকল্পনা দ্বারাও আমরা ভবিষ্যৎকে দেখতে পারি। তাই পরিকল্পনা সর্বদাই ভবিষ্যৎমুখী। অন্যদিকে নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার এবং কোনো ত্রুটি হলে সংশোধন করার সুযোগ তৈরি হয়। অর্থাৎ নিয়ন্ত্রণের মাধ্যমে পূর্বনির্ধারিত পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করা হয় বলেই নিয়ন্ত্রণ সর্বদা পশ্চদমুখী।

উত্তর

উদ্দীপকে উৎপাদন লক্ষ্যমাত্রা ঘণ্টাপ্রতি ২৫ পিস জ্যাকেট উৎপাদন করতে হবে।

প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকাণ্ড পরিচালনা করে। ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তা-ই লক্ষ্য নামে পরিচিত। যদি কোনো প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক নির্ধারিত সময়ে শতকরা ১০% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করে তবে তাকে লক্ষ্য বলা যাবে।

উদ্দীপকে মিস্ মাহমুদা 'মেসার্স ফিরোজা গার্মেন্টস' এর ব্যবস্থাপনা পরিচালক। বছরের শুরুতে তিনি ৪৮,০০০ পিস জ্যাকেট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। তার কারখানায় দৈনিক আট ঘণ্টা করে বছরে ২৪০ কর্ম দিবস উৎপাদন কার্যক্রম চালু থাকে। এক্ষেত্রে বছরে তাদের মোট কর্ম দিবস (২৪০ × ৮) বা ১৯২০ ঘণ্টা। তাহলে ঘণ্টাপ্রতি তাদের উৎপাদন করতে হবে (৪৮,০০০ ÷ ১,৯২০) বা ২৫ পিস জ্যাকেট।

উত্তর

কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে মিস মাহমুদা কর্তৃক গৃহীত নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা উদ্দীপকের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ।

নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়।যেমন- নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি।

উদ্দীপকে মিস মাহমুদা 'মেসার্স ফিরোজা গার্মেন্টস' এর ব্যবস্থাপনা পরিচালক। বছরের শুরুতে তিনি ৪৮,০০০ পিস জ্যাকেট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। কিন্তু বছর শেষে প্রতিষ্ঠানটি ৪০,০০০ পিস জ্যাকেট উৎপাদন করতে সক্ষম হয়। তাই তিনি লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদনের কারণ চিহ্নিত করেন এবং কারখানায় আধুনিক মেশিনারি সংস্থাপনপূর্বক উৎপাদন বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বছরে যতটুকু উৎপাদন করার কথা ছিল তা করতে পারেনি। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি তাদের সমস্যাগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে আধুনিক মেশিনারি সংস্থাপন এবং উৎপাদন বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এতে আশা করা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে মিস মাহমুদা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবেন।