ময়মনসিংহ বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জনাব শিহান একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে জটিল পরিস্থিতিতে কৌশলগত পরিকল্পনা ও নীতি প্রণয়নের সাথে সম্পৃক্ত। অপরপক্ষে, জনাব মালিহা গৃহীত পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে ফ্লোর-ইনচার্জ কর্মীদের যথাযথ নির্দেশনা ও পরামর্শ দেন। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সম্মিলিত প্রয়াস ও দক্ষতায় প্রতিষ্ঠানটির মুনাফা ও ভাবমূর্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
উত্তর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে।
উত্তর

সুপারভাইজারগণ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মীদের কাজ তত্ত্বাবধান করেন বলে তাদেকে নিম্নস্তরের ব্যবস্থাপক বলা হয়।

ব্যবস্থাপনার কার্যাবলি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গের সমন্বয়ে নিম্নস্তর ব্যবস্থাপনা গঠিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক, সুপাভাইজার ও ফোরম্যানদেরকে এ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয়। এ পর্যায়ের উপরে থাকে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকগণ এবং নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক। ব্যবস্থাপনার এ স্তরে পরিকল্পিত কার্যাবলি তত্ত্বাবধান ও বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

উত্তর

উদ্দীপকে জনাব মালিহা ব্যবস্থাপনার মধ্যন্তরে অবস্থান করছেন।

প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে। মধ্যস্তরীয় বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। যেমন-উৎপাদক ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি।

উদ্দীপকে জনাব শিহান একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে জটিল পরিস্থিতিতে কৌশলগত পরিকল্পনা ও নীতি প্রণয়নের সাথে সম্পৃক্ত। অন্যদিকে, জনাব মালিহা গৃহীত পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে ফ্লোর ইনচার্জ কর্মীদের যথাযথ নির্দেশনা ও পরামর্শ দেন। এক্ষেত্রে জনাব মালিহা উচ্চ এবং নিম্নস্তরের মধ্যে অবস্থিত, যা মধ্যস্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মালিহা ব্যবস্থাপনার মধ্য স্তরে অবস্থান করছেন।

উত্তর

উদ্দীপকের জনাব শিহান উচ্চস্তরের কর্মকর্তা এবং জনাব মালিহা মধ্যস্তরের কর্মকর্তা, তাদের মধ্যকার ব্যবস্থাপকীয় দক্ষতার কোনো পার্থক্য নেই।

ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চস্তরের ব্যবস্থাপনা বলে। অন্যদিকে প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে।

উদ্দীপকে জনাব শিহান একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে জটিল পরিস্থিতিতে কৌশলগত পরিকল্পনা ও নীতি প্রণয়নের সাথে সম্পৃক্ত। অন্যদিকে, জনাব মালিহা গৃহীত পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে ফ্লোর ইনচার্জ কর্মীদের যথাযথ নির্দেশনা ও পরামর্শ দেন। তাদের উভয়ের সম্মিলিত প্রয়াস ও দক্ষতায় প্রতিষ্ঠানটির মুনাফা ও ভাবমূর্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন আদর্শ ব্যবস্থাপকের বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন হয়। উক্ত দক্ষতাগুলো ব্যবস্থাপনার প্রত্যেক স্তরেই কমবেশি প্রয়োজন। এমন না যে কোনো স্তরে দক্ষতার প্রয়োজন হলেও কোনো স্তরে প্রয়োজন নেই। তবে পার্থক্য হলো কোনো স্তরে কিছু দক্ষতা বেশি প্রয়োজন আবার কোনো স্তরে তা কম প্রয়োজন। তাই আমি মনে করি, উচ্চস্তরের ব্যবস্থাপনা এবং মধ্য স্তরের ব্যবস্থাপনার মধ্যকার ব্যবস্থাপকীয় দক্ষতার মৌলিক কোনো পার্থক্য নেই।

২. উদ্দীপক

জনাব আজওয়াদ করতোরা লিমিটেডের একজন বিপণন ব্যবস্থাপক। তিনি অধস্তন কর্মীদের সাথে উত্তম আচরণ করেন এবং তাদের সম্পাদিত কাজের যথাযথ মূল্যায়নপূর্বক যথাসময়ে ন্যায্য বেতন ও মজুরি প্রদান করেন। সম্প্রতি একটা অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে কর্মীদের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হলে জনাব আজওয়াদ তাঁর অভিজ্ঞতা, সততা এবং প্রজ্ঞা দিয়ে তা নিরসন করেন।
উত্তর যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবস্থাপনা কাজের সাথে জড়িত তাকে বা তাদেরকে ব্যবস্থাপক বলে।
উত্তর

ব্যবস্থাপকীয় কার্যসমূহ কখনো শেষ হয় না বিধায় ব্যবস্থাপনাকে চলমান প্রক্রিয়া বলা হয়।

ব্যস্থাপনা হলো কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই মৌলিক কাজগুলো চক্রাকারে পর পর চলতে থাকে বলে সেগুলোকে ব্যবস্থাপনা চক্র বলে। অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে পুনরায় তা পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে। এভাবেই একটি প্রতিষ্ঠান যতদিন চলতে থাকে ব্যবস্থাপনার কাজগুলোও ততদিন স্বাভাবিক নিয়মেই আবর্তিত হতে থাকে। তাই ব্যবস্থাপনাকে একটি চলমান প্রক্রিয়া বলা হয়।

উত্তর

উদ্দীপকে বিপণন ব্যবস্থাপকের কার্যকলাপে হেনরি ফেয়লের পারিশ্রমিকের নীতির প্রতিফলন ঘটেছে।

প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের প্রকৃতি, মেধা ও যোগ্যতা অনুযায়ী তাদের উপযুক্ত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে। এতে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের মান বৃদ্ধি পায়।

উদ্দীপকে জনাব আজওয়াদ 'করতোয়া লিমিটেড' এর একজন বিপণন ব্যবস্থাপক। তিনি অধস্তন কর্মীদের সাথে উত্তম আচরণ করেন এবং তাদের সম্পাদিত কাজের যথাযথ মূল্যায়নপূর্বক যথাসময়ে ন্যায্য বেতন ও মজুরি প্রদান করেন। উক্ত বেতন ও মজুরি প্রদান কার্যক্রম ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বিপণন ব্যবস্থাপকের কার্যকলাপে হেনরি ফেয়লের পারিশ্রমিকের নীতির প্রতিফলন ঘটেছে।

উত্তর

উদ্দীপকের জনাব আজওয়াদ ব্যবস্থাপকের অভিজ্ঞতা, সততা ও প্রজ্ঞা গুণাবলি প্রয়োগ করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে অর্জিত জ্ঞানকে অভিজ্ঞতা বলে। সৎ, ন্যায়পরায়ণ ও সরলতা বজায় রেখে কাজ করাকে সততা বলে। অন্যদিকে ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থ্যকেই ব্যবস্থাপকের প্রজ্ঞা বলে।

উদ্দীপকে জনাব আজওয়াদ 'করতোয়া লিমিটেড' এর একজন বিপণন ব্যবস্থাপক। তিনি অধস্তন কর্মীদের সাথে উত্তম আচরণ করেন এবং তাদের সম্পাদিত কাজের যথাযথ মূল্যায়নপূর্বক যথাসময়ে ন্যায্য বেতন ও মজুরি প্রদান করেন। সম্প্রতি একটা অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে কর্মীদের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হলে জনাব আজওয়াদ তাঁর অভিজ্ঞতা, সততা এবং প্রজ্ঞা দিয়ে তা নিরসন করেন।

একজন সফল নেতার চিন্তা-চেতনা, ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা, সততা, অভিজ্ঞতা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করার ক্ষমতা অন্য সাধারণ মানুষের চেয়ে ভিন্নতর হবে। শিক্ষিত কম হওয়ার পরও যারা ব্যবসায়ে ভালো করেছেন, এটা সম্ভব হয়েছে তাদের এই গুণগুলোর কারণেই। উদ্দীপকের জনাব আজওয়াদের মধ্যে একজন নেতার এই গুণগুলো বিদ্যমান। তাইতো তিনি তার প্রতিষ্ঠানের বিশৃঙ্খল পরিস্থিতি মুহূর্তের মধ্যে সমাধান করতে সক্ষম হন। তাই আমি মনে করি, উদ্দীপকের জনাব আজওয়াদ ব্যবস্থাপকের অভিজ্ঞতা, সততা ও প্রজ্ঞা গুণাবলি প্রয়োগ করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

৩. উদ্দীপক

চট্টগ্রাম কলেজ এলামনাই এসোসিয়েশন স্পীডবোট যোগে সন্দ্বীপে একটি আনন্দ ভ্রমণ করার পরিকল্পনা করে। 'পিকনিকের বাসটি নির্ধারিত তারিখে সীতাকুণ্ড বোেট টার্মিনালে পৌঁছালে খারাপ আবহাওয়ার কারণে সন্দ্বীপের সাথে চট্টগ্রামের স্পীডবোট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে, সীতাকুণ্ডের ইকো-পার্কে পিকনিকটি তাৎক্ষণিক সফলভাবে সম্পন্ন করা হয়।
উত্তর ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে।
উত্তর

উদ্দেশ্য ও লক্ষ্য পরস্পর সম্পর্কিত।

কোনো প্রতিষ্ঠান চূড়ান্তভাবে যা করতে চেষ্টা করে তাকে উদ্দেশ্য বলে এবং কোনো নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য বলে। সুস্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ ছাড়া কার্যকর লক্ষ্য প্রণয়ন করা সম্ভব হয় না। লক্ষ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু। তাই উদ্দেশ্য ও লক্ষ্য পরস্পর নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। কারণ প্রথমটি প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য নির্ধারণ করে এবং সেটি অর্জনের চেষ্টায় লক্ষ্য প্রণয়ন করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আনন্দ ভ্রমণ পরিকল্পনাটি প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা।

যে পরিকল্পনা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যে সকল কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে।

উদ্দীপকে বলা হয়েছে, চট্টগ্রাম কলেজের এলামনাই এসোসিয়েশন স্পীডবোট যোগে সন্দীপে একটি আনন্দ ভ্রমণ করার পরিকল্পনা করে। উক্ত আনন্দ ভ্রমণটি একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য, যা একার্থক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত আনন্দ ভ্রমণ পরিকল্পনাটি প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ইকোপার্কের পিকনিকটির সফল সমাপ্তিতে উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পরিবর্তিত পরিস্থতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তার সীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ।

উদ্দীপকে বলা হয়েছে, চট্টগ্রাম কলেজের এলামনাই এসোসিয়েশন স্পীডবোট যোগে সন্দীপে একটি আনন্দ ভ্রমণ করার পরিকল্পনা করে। পিকনিকের বাসটি নির্ধারিত তারিখে সীতাকুণ্ড বোট টার্মিনালে পৌঁছালে খারাপ আবহওয়ার কারণে সন্দীপের সাথে চট্টগ্রামে স্পীডবোট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সীতাকুণ্ডের ইকো-পার্কে পিকনিকটি তাৎক্ষণিক সফলভাবে সম্পন্ন করা হয়।

পরিবেশ পরিস্থিতি সব সময় একরকম থাকে না। তাই লক্ষ্য অর্জনে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়। আর এই পরিবর্তন পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই নমনীয়তা বৈশিষ্ট্যকে সামনে রেখেই উদ্দীপকের পিকনিকটি যে স্থানে হওয়ার কথা ছিল সেখানে সমস্যা থাকায় অন্যস্থানে গিয়ে তা সম্পন্ন করা হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত ইকোপার্কের পিকনিকটির সফল সমাপ্তিতে উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

৪. উদ্দীপক

জনাব মেহের একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা ন্যূনতম সময় ও ব্যয়ে উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। সম্প্রতি শ্রমিক বিক্ষোভে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়। তাৎক্ষণিক প্রধান নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্তদল গঠন করে। তদন্ত দলটি চার দিনের মধ্যে শ্রমিক বিক্ষোভের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এর সমাধানের সম্ভাব্য সুপারিশ প্রধান নির্বাহীর নিকট জমা দেন।
উত্তর যে সংগঠন কাঠামো প্রাতিষ্ঠানিক নির্দিষ্ট নিয়মকানুন বা রীতিনীতি না মেনে গড়ে উঠে তাকে অনানুষ্ঠানিক সংগঠন বলে।
উত্তর

যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে।

এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। এরূপ সংগঠনের সরলরৈখিক নির্বাহীদের সাথে কোনো উপদেষ্টা কর্মী নিয়োজিত থাকে না। ঊর্ধ্বতন নির্বাহীর কাছ থেকে কর্তৃত্ব সরলরেখার আকারে নিচের দিকে প্রবাহিত হয়। এক্ষেত্রে নির্বাহী সর্বময় ক্ষমতার অধিকারী হয়।তার সিদ্ধান্তে সম্পূর্ণ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এমনকি অধস্তনরা বিনা দ্বিধায় তার আদেশ মানতে বাধ্য হয়। এসকল কারণেই সরলরৈখিক সংগঠন অতিমাত্রায় নির্বাহীকেন্দ্রিক।

উত্তর

উদ্দীপকের ঘটনা তদন্তে কমিটি সংগঠন কাজ করছে।

কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের ওপর কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় তাকে কমিটি সংগঠন বলে। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে মাঝেমধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্যই প্রায়ই প্রতিষ্ঠানে কমিটি সংগঠন গঠন করা হয়।

উদ্দীপকে জনাব মেহের একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা ন্যূনতম সময় ও ব্যয়ে উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানের শ্রমিক বিক্ষোভে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়। এমতাবস্থায় তাৎক্ষণিক উক্ত বিষয়গুলো তদন্তের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে। উক্ত তদন্ত দলটি কমিটি সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা তদন্তে কমিটি সংগঠন কাজ করছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে গৃহীত কমিটি সংগঠন ব্যবস্থাই সর্বোত্তম বলে আমি মনে করি।

কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের ওপর কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় তাকে কমিটি সংগঠন বলে। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে মাঝেমধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রায়ই প্রতিষ্ঠানে কমিটি সংগঠন গঠন করা হয়।

উদ্দীপকে জনাব মেহের একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানের শ্রমিক বিক্ষোভে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়। এমতাবস্থায় তাৎক্ষণিক উক্ত বিষয়গুলো তদন্তের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে। তদন্ত কমিটি' চার দিনের মধ্যে শ্রমিক বিক্ষোভের প্রকৃত কারণ উদ্ঘাটন করে এবং এর সমাধানে সম্ভাব্য সুপারিশ প্রধান নির্বাহীর নিকট জমা দেন।

কমিটি হচ্ছে একদল লোকের সমষ্টি যাদের প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজনে গঠন করা হয়। এতে একাধিক ব্যক্তির উপস্থিতি থাকে বলে যেকোনো সিদ্ধান্ত নির্ভুল নেওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই শ্রমিক বিক্ষোভের কারণ অনুসন্ধানে কমিটি সংগঠন গঠন করে। উক্ত কমিটি চার দিনের মধ্যে কারণ উদ্‌ঘাটন করে এর সমস্যা সমাধানে সুপারিশ করে। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে গৃহীত কমিটি সংগঠন ব্যবস্থাই সর্বোত্তম।

৫. উদ্দীপক

যমুনা ব্যাংকে সম্প্রতি অনলাইনের মাধ্যমে কিছুসংখ্যক স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিকে অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। চাকরিতে যোগদানের পর তাদেরকে গ্রাহক সেবা, ক্যাশ এবং ঋণদান শাখায় পর্যায়ক্রমে কয়েক মাস কাজ করতে হয়। ছয়মাস পর তাদেরকে ব্যাংকের বিভিন্ন শাখায় পদায়ন করা হয়। অপরদিকে সুরমা ব্যাংক, ব্যাংকি সেক্টরে এক বছর কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে অফিসার হিসেবে নিয়োগ দেন এবং নির্দিষ্ট সময় একজন সিনিয়রের সহায়ক হিসেবে কাজ করার পর পদায়ন করেন।
উত্তর যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মীসংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, পদাবনতী, বদলি প্রভৃতি কার্যসম্পাদন করা হয় তাকে কর্মীসংস্থান বলে।
উত্তর

আবেদনকারীদের মধ্য হতে যোগ্যতাসম্পন্ন কর্মী বাছাই করাকে কর্মী নির্বাচন বলে।

কর্মী সংগ্রহের দুটি উৎসের মধ্যে বাহ্যিক উৎস থেকেই সাধারণ কর্মী সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে যাদের নিয়োগ দেওয়া হয় তাদের স্বভাব-চরিত্র, পারিবারিক ঐতিহ্য ইত্যাদি সম্পর্কে প্রতিষ্ঠানের পূর্ব ধারণা থাকে না। তাই নিয়োগ দেওয়ার পর যদি তাদের এগুলোতে সমস্যা থাকে তবে তার সমাধান করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই যে কোনো প্রতিষ্ঠানকেই কর্মী নির্বাচনের ক্ষেত্রে কর্মীর ইতিহাস যাচাই করতে হয়।

উত্তর

উদ্দীপকে যমুনা ব্যাংকে অফিসার নিয়োগে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহৃত হয়েছে।

প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষাপ্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি।

উদ্দীপকে যমুনা ব্যাংক সম্প্রতি অনলাইনের মাধ্যমে কিছু সংখ্যক স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিকে অফিসার হিসেবে নিয়োগ দেয়। তাদের প্রতিষ্ঠানে অনলাইনে নিয়োগ কার্যক্রমটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে যমুনা ব্যাংকে অফিসার নিয়োগে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহৃত হয়েছে।

উত্তর

যমুনা ব্যাংক পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে কর্মী পদায়ন করে এবং সুরমা ব্যাংক পর্যবেক্ষণ প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে কর্মী পদায়ন করে, এদের উভয়ের পদায়ন পদ্ধতির মধ্যে যমুনা ব্যাংকের পদ্ধতিটি সবচেয়ে উত্তম।

যে প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণ বলে। অন্যদিকে যে প্রশিক্ষণ পদ্ধতিতে একজন নির্বাহী খুব কাছে থেকে কর্মীদের কাজ দেখেন এবং ভুলত্রুটি হলে তা সংশোধনের-ব্যবস্থা করে দেন তাকে প্রশিক্ষণের পর্যবেক্ষণ পদ্ধতি বলে।

উদ্দীপকে উদ্দীপকে যমুনা ব্যাংক সম্প্রতি অনলাইনের মাধ্যমে কিছু সংখ্যক স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিকে অফিসার হিসেবে নিয়োগ দেয়। চাকরিতে যোগদানের পর তাদেরকে গ্রাহক সেবা, ক্যাশ এবং ঋণদান শাখায় পর্যায়ক্রমে কয়েক মাস কাজ করতে হয়। ছয়মাস পর তাদেরকে ব্যাংকের বিভিন্ন শাখায় পদায়ন করা হয়। অন্যদিকে সুরমা ব্যাংক, ব্যাংকিং সেক্টরে এক বছর কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে অফিসার হিসেবে নিয়োগ দেয়। অতঃপর নির্দিষ্ট সময় একজন সিনিয়রের সহায়ক হিসেবে কাজ করার পর পদায়ন করেন।

উদ্দীপকের দুটি প্রতিষ্ঠান তাদের নিয়োগকৃত কর্মীদের পদায়নের ক্ষেত্রে দুই ধরনের অর্থাৎ পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি এবং পর্যবেক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে। এই দুই ধরনের পদ্ধতির মধ্যে পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতিটি উত্তম। কারণ পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে বিভিন্ন কাজে দক্ষ করে গড়ে তোলা হয়। ফলে প্রতিষ্ঠানের যে কোনো সমস্যায় একজন অন্যজনকে সহযোগিতা করতে পারে, যা পর্যবেক্ষণ পদ্ধতিতে সম্ভব হয় না। তাই আমি মনে করি, যমুনা ব্যাংক এবং সুরমা ব্যাংকের পদায়ন পদ্ধতির মধ্যে যমুনা ব্যাংকের পদ্ধতিটি সবচেয়ে উত্তম।

৬. উদ্দীপক

'আয়ানা এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপক মিসেস কাকলী তার কর্মীদের সাথে আলাপ-আলোচনাপূর্বক সিদ্ধান্ত নেন। এতে কর্মীরা অনুপ্রাণিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। সর্বোপরি মিসেস কাকলীর মোহনীয় ব্যক্তিত্ব, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার কারণে প্রতিষ্ঠানটির সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
উত্তর পরিকল্পনা অনুযায়ী কার্যাবলি সম্পাদনের জন্য কর্মীদেরকে প্রয়োজনীয় আদেশ, নির্দেশ, তত্ত্বাবধান, উপদেশ ও পরামর্শদান ইত্যাদি কার্যকে নির্দেশনা বলে।
উত্তর

নেতা ও ব্যবস্থাপক ভিন্ন দুটি বিষয় বিধায় এদের মধ্যে বিস্তর তফাৎ।

যে ব্যক্তি নেতৃত্বদান কাজের সাথে জড়িত তাকে নেতা বলে। আর যে ব্যক্তি ব্যবস্থাপনা কাজের সাথে জড়িত তাকে ব্যবস্থাপক বলে। এক্ষেত্রে নেতা একটি দল বা গোষ্ঠীকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত করে। তাই নেতার পদমর্যাদাগত ক্ষমতা না থাকলেও শুধু ব্যক্তিগত গুণ দিয়ে অন্যদের পরিচালিত করতে পারেন। অন্যদিকে একজন ব্যবস্থাপক তার পদমর্যাদা বলে অন্যদের কৌশলে পরিচালনা করে কাজ আদায় করতে পারেন।

উত্তর

উদ্দীপকে মিসেস কাকলীর নেতৃত্বটি কর্তৃত্ব প্রয়োগের ভিত্তিতে গণতান্ত্রিক নেতৃত্ব।

যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সম্পূর্ণ বিপরীত নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব।

উদ্দীপকে মিসেস কাকলী 'আয়না এন্টারপ্রাইজ' এর ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে আলাপ-আলোচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে কর্মীরা অনুপ্রাণিত হয়ে স্বত:স্ফূর্তভাবে কাজ করে। মিসেস কাকলীর এমন নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে "মিসেস কাকলীর নেতৃত্বটি কর্তৃত্ব প্রয়োগের ভিত্তিতে গণতান্ত্রিক নেতৃত্ব।

উত্তর

উদ্দীপকে মিসেস কাকলীকে একজন আদর্শ নেতা বলা যায়।

দলের সদস্যদের প্রভাবিত করে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেন তাকে নেতা বলে। একজন আদর্শ নেতাই পারেন কর্মীদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রতিষ্ঠানকে লক্ষ্যের দিকে এগিয়ে নিতে। এজন্য একজন নেতাকে বিভিন্ন গুণে গুণান্বিত হতে হয়।

উদ্দীপকে মিসেস কাকলী 'আয়ানা এন্টারপ্রাইজ' এর ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে আলাপ আলোচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে কর্মীরা অনুপ্রাণিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। সর্বোপরি তার মোহনীয় ব্যক্তিত্ব, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা গুণের কারণে প্রতিষ্ঠানটির সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উদ্দীপকের মিসেস কাকলীর মধ্যে মধ্যে একজন আদর্শ নেতার বিভিন্ন গুণ যেমন- মোহনীয় ব্যক্তিত্ব, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা বিদ্যমান। এমন গুণের কারণেই তিনি নির্ভীক ও ভয়হীন থেকে মানসিক শক্তি সহকারে প্রতিষ্ঠানকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন। ফলে কর্মীরা তার সাহসে বলীয়ান হয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ সম্পাদন করে। এতে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। এসকল কারণেই মিসেস কাকলীকে একজন আদর্শ নেতা বলা যায়।

৭. উদ্দীপক

SMH-এর সংগঠন কাঠামো

মহা-ব্যবস্থাপক → উপ-মহাব্যবস্থাপক → ব্যবস্থাপক → সহকারী ব্যবস্থাপক।

MNL-এর সংগঠন কাঠামো

ঊর্ধ্বতন পদ অধীনস্থ পদ
ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা
প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যবস্থাপক উৎপাদন, ব্যবস্থাপক বিপণন, ব্যবস্থাপক অর্থ
ব্যবস্থাপক উৎপাদন তত্ত্বাবধায়ক
ব্যবস্থাপক বিপণন তত্ত্বাবধায়ক
ব্যবস্থাপক অর্থ তত্ত্বাবধায়ক
উত্তর প্রতিষ্ঠানের নির্দিষ্ট কাজ বা সেবা চুক্তির মাধ্যমে বাইরের ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে সম্পন্ন করানোকে আউটসোর্সিং বলে।
উত্তর

প্রতিষ্ঠানের শূন্য এবং সৃষ্ট পদের জন্য বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ কর্মী খুঁজে বের করার প্রক্রিয়াকেই কর্মী সংগ্রহ বলে।

কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় আবেদনকারীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা হয়। ফলে অনেক কর্মীর আগমন ঘটে। অন্যদিকে আবেদনকৃত কর্মীদের মধ্য হতে যোগ্যতাসম্পন্ন কর্মী বাছাই করাকে কর্মী নির্বাচন বলে। কর্মী সংগ্রহ ইতিবাচক বা ধনাত্মক প্রক্রিয়া। অন্যদিকে কর্মী নির্বাচন নেতিবাচক বা ঋণাত্মক প্রকিয়া। কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় আগত কর্মীদের বাছাই করা হয় কর্মী নির্বাচন প্রক্রিয়ায়। তাই কর্মী সংগ্রহ কর্মী নির্বাচন থেকে ভিন্নতর হয়।

উত্তর

ছকে বর্ণিত SMH এর সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক সংগঠন।

যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। সামরিক প্রশাসনে এধরনের সরলরৈখিক সংগঠন কাঠামো ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয় বলে একে সামরিক সংগঠনও বলে।

উদ্দীপকের SMH চিত্রে দেখানো হয়েছে, মহাব্যবস্থাপকের অধীনে উপ-মহাব্যবস্থাপকের, উপ-মহাব্যবস্থাপকের অধীনে ব্যবস্থাপক, ব্যবস্থাপকের অধীনে সহকারী ব্যবস্থাপক। অর্থাৎ প্রতিষ্ঠানের কর্তৃত্ব সরলরেখার আকারে উপর থেকে নিচে ধাবিত হয়েছে, যা সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ছকে বর্ণিত SMH এর সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক সংগঠন।

উত্তর

উদ্দীপকে প্রদর্শিত কার্যভিত্তিক সংগঠন কাঠামোটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অধিকতর উপযোগী বলে আমি মনে করি। প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে সহজতর হবে বলে আমি মনে করি।

যে সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্বভার এক একজন বিশেষজ্ঞের ওপর অর্পণ করাকে কার্যভিত্তিক সংগঠন বলে। কার্যভিত্তিক সংগঠন এরূপ এক প্রকার সংগঠন যেখানে শিল্প প্রতিষ্ঠানের কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নির্বাহীদের মধ্যে অর্পণ করা হয়। এতে নির্বাহীদের কর্মভারগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না।

উদ্দীপকের MNL চিত্রে দেখানো হয়েছে, ব্যবস্থাপনা পরিচালকের অধীনে প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তার অধীনে বিভিন্ন বিভাগের ব্যবস্থাপকগণ; অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপক, বিপণন ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি। আবার প্রত্যেক বিভাগের ব্যবস্থাপকের অধীনে রয়েছে তত্ত্বাবধায়ক। তাদের এই সংগঠন চিত্রটিতে বিভিন্ন বিভাগের ব্যবস্থাপকদের দেখানো হয়েছে, যা কার্যভিত্তিক সংগঠন কাঠামোর সদৃশ।

উদ্দীপকের MNL প্রতিষ্ঠানটিতে ব্যবহৃত সংগঠন কাঠামোটি হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। এরূপ সংগঠনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজ বিভাগের সিদ্ধান্ত দিতে পারে। এছাড়াও এরূপ সংগঠনে কাজ ভাগ করা থাকে বলে প্রত্যেক বিভাগীয় প্রধানদের কাজ সমাধা করা সহজ হয়। এমন সংগঠনে কাজ ভাগ করা থাকে বলে বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য এরূপ সংগঠন খুবই উপযোগী। কারণ বৃহদায়তন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ থাকে।

৮. উদ্দীপক

শম্পা লিমিটেডের নির্বাহী কর্মকর্তা জনাব শাহাদাত ২০২৪ সালে ৪০০ মেট্রিক টন চা রপ্তানির পরিকল্পনা করেন। ন্যূনতম মজুরি ও সুযোগ-সুবিধা না পাওয়ায় বছরের মাঝামাঝি কিছু শ্রমিক দুবাই চলে যায়। কিছুদিন পর আরও কিছু প্রবীণ দক্ষ শ্রমিক অবসরে যান। ফলে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হয় এবং ফরমায়েশ অনুযায়ী চা রপ্তানি করতে না পারায় প্রতিষ্ঠানকে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়।
উত্তর ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে আগে থেকে অনুমান করতে পারার সামর্থ্যকে পূর্বানুমান বলে।
উত্তর

পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্যেই পরিকল্পনায় নমনীয়তার প্রয়োজন।

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। কতিপয় অনুমিত পরিস্থিতির ওপর নির্ভর করে পরিকল্পনা প্রণীত হয়। অনুমিত পরিস্থিতি বাস্তবে অনুপস্থিত থাকলে পরিকল্পনার পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়। আবার অনেক সময় প্রতিযোগী প্রতিষ্ঠানের নীতির আলোকেও পরিকল্পনার পরিবর্তন করতে হয়। তাই পরিবর্তন অবস্থার সঙ্গে মানিয়ে চলার জন্যই পরিকল্পনায় নমনীয়তার প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে পরিকল্পনা প্রণয়নের ভবিষ্যৎ মূল্যায়ন ধাপটি যথাযথভাবে অনুসরণ না করায় প্রতিষ্ঠানটি ব্যাপক লোকসানের সম্মুখীন হয়।

পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুযোগ বা বাধাগুলোর আগাম মূল্যায়নকে ভবিষ্যৎ মূল্যায়ন বলে। এটি পরিকল্পনা প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একজন ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠান ভবিষ্যতে কী চায়, কী ধরনের সুযোগ-সুবিধা লাভ করতে পারে অথবা কোন কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা করতে হয়।

উদ্দীপকে জনাব শাহাদাত 'শম্পা লিমিটেড' এর নির্বাহী কর্মকর্তা। তিনি ২০২৪ সালে ৪০০ মেট্রিক টন চা রপ্তানির পরিকল্পনা করেন। কিন্তু বছরের মাঝামাঝি সময়ে ন্যূনতম মজুরি ও সুযোগ-সুবিধা না পাওয়ায় কিছু শ্রমিক দুবাই চলে যায়। কিছুদিন পর আরও কিছু প্রবীণ দক্ষ শ্রমিক অবসরে চলে যান। ফলে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উৎপাদন ব্যর্থ হয় এবং প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। এই বিষয়গুলো জনাব শাহাদাত, পরিকল্পনা প্রণয়নের শুরুতেই চিন্তা করেননি। অর্থাৎ তিনি পরিকল্পনার ভবিষ্যৎ মূল্যায়ন বিষয়টি নিয়ে ভাবেন নি। তাই বলা যায়, উদ্দীপকে পরিকল্পনা প্রণয়নের ভবিষ্যৎ মূল্যায়ন ধাপটি যথাযথভাবে অনুসরণ না করায় প্রতিষ্ঠানটি ব্যাপক লোকসানের সম্মুখীন হয়।

উত্তর

শম্প লিমিটেডের ভাবমূর্তি পুনরুদ্ধারে জনাব শাহাদাতের উচিত পুরাতন পরিকল্পনাকে সংশোধন করে নতুন পরিকল্পনা প্রণয়ন করা।

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। পরিকল্পনা ভবিষ্যৎ পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি। কী করতে হবে, কীরূপে করতে হবে, কখন করতে হবে এবং কাকে দিয়ে করাতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করাই হলো পরিকল্পনা।

উদ্দীপকে জনাব শাহাদাত শম্পা লিমিটেড এর নির্বাহী কর্মকর্তা। তিনি ২০২৪ সালে ৪০০ মেট্রিক টন চা রপ্তানির পরিকল্পনা করেন। কিন্তু বছরের মাঝামাঝি সময়ে ন্যূনতম মজুরি ও সুযোগ-সুবিধা না পাওয়ায় কিছু শ্রমিক দুবাই চলে যায়। কিছুদিন পর আরও কিছু প্রবীণ দক্ষ শ্রমিক অবসরে চলে যান। ফলে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উৎপাদন ব্যর্থ হয় এবং প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়।

উদ্দীপকের প্রতিষ্ঠানটির সুনাম ফিরিয়ে আনার জন্য পুরাতন পরিকল্পনাকে বাদ দিয়ে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা মূল্যায়ন করে নতুন করে পরিকল্পনা প্রণয়ন করা উচিত। কারণ তীব্র প্রতিযোগিতায় প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য সুষ্ঠু ও যথোপযুক্ত পরিকল্পনার বিকল্প নেই। তবে উক্ত পরিকল্পনা সকলের নিকট অবশ্যই গ্রহণযোগ্য ও পালনীয় হতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৯. উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ করে প্রাসঙ্গিক প্রশ্নগুলোর উত্তর দাও :

ব্যবস্থাপনা স্তরের সোপান (পিরামিডের শীর্ষ থেকে ভিত্তি):

অবস্থান চিহ্ন
শীর্ষ—সবচেয়ে সরু স্তর A
মধ্যবর্তী স্তর B
ভিত্তি—সবচেয়ে প্রশস্ত স্তর C
উত্তর গ্রিক দার্শনিক সক্রেটিস ব্যবস্থাপনাকে একটি সর্বজনীন বিষয় বলেছেন।
উত্তর

প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সকল স্তরের কর্মীদের সর্বদা সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার নীতিকেই একতাই বল নীতি বলে।

এই নীতি অনুযায়ী কর্মীদের মধ্যে দলগত চেতনা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রবণতা বৃদ্ধি পায়। কারণ যদি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের মধ্যে মতানৈক্য বা অমিল সৃষ্টি হয় তবে প্রতিষ্ঠান কখনই সাফল্য অর্জন করতে পারে না। কিন্তু যদি ব্যবস্থাপক কর্মীদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ সৃষ্টি করে একতাবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহী করে গড়ে তোলে তবে প্রতিষ্ঠানের সাফল্য আসবেই। তাই লক্ষ্যার্জনে একতাই বল গুরুত্বপূর্ণ।

উত্তর

চিত্রে 'A' এর কাজ ব্যবস্থাপকীয় উচ্চস্তরের ভিত্তিতে।

ব্যবস্থাপনার যে অংশ প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কাজ সম্পাদন করে তাদেরকে উচ্চস্তরের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত।

উদ্দীপকের চিত্রটি ব্যবস্থাপনা স্তরের। ব্যবস্থাপনা প্রক্রিয়া বাস্তবায়নকারীদের বিভিন্ন পর্যায়ই হলো ব্যবস্থাপনা স্তর। এসব স্তরের ভিত্তিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাঠামো ত্রিভুজ বা পিরামিড আকৃতির হয়ে থাকে। উক্ত ত্রিভুজের উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে উচ্চস্তরের ব্যবস্থাপনা, মধ্যস্তরের ব্যবস্থাপনা ও নিম্ন স্তরের ব্যবস্থাপনা কাজ করে। এক্ষেত্রে উদ্দীপকের 'A'' চিত্রটি ত্রিভুজের একেবারে উপরে, যা উচ্চস্তরের ব্যবস্থাপনার সদৃশ। তাই বলা যায়, চিত্রে 'A' এর কাজ ব্যবস্থাপকীয় উচ্চ স্তরের ভিত্তিতে।

উত্তর

চিত্রের 'A' উচ্চস্তরের ব্যবস্থাপনা, 'B' মধ্যন্তরের ব্যবস্থাপনা ও 'C' নিম্নস্তরের ব্যবস্থাপনা, এদের দক্ষতার মধ্যে মৌলিক পার্থক্য নেই।

ব্যবস্থাপনার যে অংশ প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করে তাদেরকে উচ্চস্তরের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের উচ্চ ও নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের মধ্যে যে সেতু বন্ধের কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে। অন্যদিকে, যে স্তরে প্রতিষ্ঠানের নীতি ও কৌশল বাস্তবায়িত হয় তাকে নিম্নস্তরের ব্যবস্থাপনা বলে।

উদ্দীপকের চিত্রটি ব্যবস্থাপনা স্তরের ব্যবস্থাপনা প্রক্রিয়া বাস্তবায়নকারীদের বিভিন্ন পর্যায়ই হলো ব্যবস্থাপনা স্তর। এসব স্তরের ভিত্তিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাঠামো ত্রিভুজ বা পিরামিড আকৃতির হয়ে থাকে। উক্ত ত্রিভুজের ওপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে উচ্চস্তরের ব্যবস্থাপনা, মধ্যস্তরের ব্যবস্থাপনা ও নিম্ন স্তরের ব্যবস্থাপনা কাজ করে।

প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন আদর্শ ব্যবস্থাপকের বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন হয়। উক্ত দক্ষতাগুলো ব্যবস্থাপনার প্রত্যেক স্তরেই কমবেশি প্রয়োজন। এমন না যে কোনো স্তরে দক্ষতার প্রয়োজন হলেও কোনো স্তরে প্রয়োজন নেই। তবে পার্থক্য হলো কোনো স্তরে কিছু দক্ষতা বেশি প্রয়োজন আবার কোনো স্তরে তা কম প্রয়োজন। তাই আমি মনে করি, প্রত্যেক স্তরের ব্যবস্থাপনার দক্ষতার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।

১০. উদ্দীপক

কর্ণফুলী কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ে বোর্ড ফলাফলে শিক্ষার্থীরা ভালো ফল করতে পারছে না। এ বিষয়ে গঠিত তদন্ত রিপোর্টে দেখা যায়, কলেজে প্রথম বর্ষে ১ম পত্র ও ২য় বর্ষে ২য় পত্র পড়ানো হয়। মূলত এ কারণে শিক্ষার্থীরা প্রথম পত্রে ভালো ফল পাচ্ছে না। অধ্যক্ষ এ বিষয়ে একাডেমিক সভা আহ্বান করেন। সবার সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এখন থেকে প্রত্যেক বর্ষে উভয় পত্র পড়ানো হবে।
উত্তর বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করাকে কার্য বিভাজন বলে।
উত্তর

কোনো নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য বলে।

প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকাণ্ড পরিচালনা করে। ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তা-ই লক্ষ্য নামে পরিচিত। যদি কোনো প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক নির্ধারিত সময়ে শতকরা ১০% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করে তবে তাকে লক্ষ্য বলা যাবে। লক্ষ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু। সকল পরিকল্পনা লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়। এ লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানের কর্মকাণ্ড কীভাবে, কখন এবং কার দ্বারা সম্পাদিত হবে সেজন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়। তাই পরিকল্পনা প্রণয়নে লক্ষ্য গুরুত্বপূর্ণ।

উত্তর

একাডেমিক কমিটির সভায় গৃহীত নতুন সিদ্ধান্ত সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কৌশলগত পরিকল্পনা।

তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থেকে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে কৌশলগত পরিকল্পনা বলে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয় বিধায় প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের নির্বাহীদের অনেক চিন্তা-ভাবনা করতে হয়। প্রতিষ্ঠানের উচ্চস্তরের ব্যবস্থাপনা এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকে।

উদ্দীপকে বলা হয়েছে, কর্ণফুলী কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে বোর্ড ফলাফলে, শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারছে না। কারণ অনুসন্ধানের জন্য তদন্ত করে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে প্রথম বর্ষে ১ম পত্র এবং দ্বিতীয় বর্ষে ২য় পত্র পড়ানো হয়। উক্ত সমস্যা সমাধানের জন্য অধ্যক্ষ মহোদয় সভা আহবান করেন। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রত্যেক বর্ষে উভয় পত্র পড়ানো হবে। তাদের এই পরিকল্পনাটি কৌশলগত পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, একাডেমিক কমিটির সভায় গৃহীত নতুন সিদ্ধান্ত সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কৌশলগত পরিকল্পনা।

উত্তর

সমস্যা অনুধাবনের দক্ষতা উদ্দীপকের অধ্যক্ষ মহোদায়কে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত অনুধাবন করে তা চিহ্নিতকরণ এবং তার সঠিক সমাধান করার দক্ষতাকে সমস্যা অনুধাবনের দক্ষতা বলে। একজন ব্যবস্থাপকের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা বুঝতে পারার দক্ষতা অতি গুরুত্বপূর্ণ। কারণ, প্রকৃত সমস্যা অনুধাবন করতে পারলে এরূপ অনুধাবনই প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের অর্ধেক কাজ দেয়।

উদ্দীপকে বলা হয়েছে, কর্ণফুলী কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে বোর্ড ফলাফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারছে না। কারণ অনুসন্ধানের জন্য তদন্ত করে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে প্রথম বর্ষে ১ম পত্র এবং দ্বিতীয় বর্ষে ২য় পত্র পড়ানো হয়। উক্ত সমস্যা সমাধানের জন্য অধ্যক্ষ মহোদয় সভা আহবান করেন। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রত্যেক বর্ষে উভয় পত্র পড়ানো হবে।

প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন আদর্শ ব্যবস্থাপকের বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন। এরূপ দক্ষতা ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদনে সহজ করে তোলে। উদ্দীপকের অধ্যক্ষ মহোদয়ের মধ্যে ব্যবস্থাপকীয় সমস্যা অনুধাবনের দক্ষতা বিদ্যমান। এই দক্ষতার কারণেই তিনি তার প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত খুঁজে বের করে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছেন।

১১. উদ্দীপক

'মেসার্স ফিরোজা গার্মেন্টস' এর ব্যবস্থাপনা পরিচালক মিস মাহমুদা বছরের শুরুতে ৪৮,০০০ পিস জ্যাকেট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। তার কারখানায় দৈনিক আট ঘণ্টা করে বছরে ২৪০ কর্ম দিবস উৎপাদন কার্যক্রম চালু থাকে। বছর শেষে প্রতিষ্ঠানটি ৪০,০০০ পিস জ্যাকেট উৎপাদন করতে সক্ষম হয়। জনাব মাহমুদা লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদনের কারণ চিহ্নিত করেছেন এবং কারখানায় আধুনিক মেশিনারি সংস্থাপনপূর্বক উৎপাদন বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
উত্তর প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চস্তরের ব্যবস্থাপকদের হাতে কেন্দ্রীভূত থাকাকে কেন্দ্রীকরণ বলে।
উত্তর

ভবিষ্যতে কী করা হবে তা পূর্ব থেকে নির্ধারণ করাকে পরিকল্পনা বলে।

আয়নাতে যেমন আমরা নিজের চেহারা দেখতে পারি। অবিন্যস্ত থাকলে তা দেখে বিন্যস্ত করতে পারি। ঠিক একইভাবে পরিকল্পনা দ্বারাও আমরা ভবিষ্যৎকে দেখতে পারি। তাই পরিকল্পনা সর্বদাই ভবিষ্যৎমুখী। অন্যদিকে নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার এবং কোনো ত্রুটি হলে সংশোধন করার সুযোগ তৈরি হয়। অর্থাৎ নিয়ন্ত্রণের মাধ্যমে পূর্বনির্ধারিত পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করা হয় বলেই নিয়ন্ত্রণ সর্বদা পশ্চদমুখী।

উত্তর

উদ্দীপকে উৎপাদন লক্ষ্যমাত্রা ঘণ্টাপ্রতি ২৫ পিস জ্যাকেট উৎপাদন করতে হবে।

প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকাণ্ড পরিচালনা করে। ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তা-ই লক্ষ্য নামে পরিচিত। যদি কোনো প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক নির্ধারিত সময়ে শতকরা ১০% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করে তবে তাকে লক্ষ্য বলা যাবে।

উদ্দীপকে মিস্ মাহমুদা 'মেসার্স ফিরোজা গার্মেন্টস' এর ব্যবস্থাপনা পরিচালক। বছরের শুরুতে তিনি ৪৮,০০০ পিস জ্যাকেট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। তার কারখানায় দৈনিক আট ঘণ্টা করে বছরে ২৪০ কর্ম দিবস উৎপাদন কার্যক্রম চালু থাকে। এক্ষেত্রে বছরে তাদের মোট কর্ম দিবস (২৪০ × ৮) বা ১৯২০ ঘণ্টা। তাহলে ঘণ্টাপ্রতি তাদের উৎপাদন করতে হবে (৪৮,০০০ ÷ ১,৯২০) বা ২৫ পিস জ্যাকেট।

উত্তর

কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে মিস মাহমুদা কর্তৃক গৃহীত নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা উদ্দীপকের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ।

নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়।যেমন- নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি।

উদ্দীপকে মিস মাহমুদা 'মেসার্স ফিরোজা গার্মেন্টস' এর ব্যবস্থাপনা পরিচালক। বছরের শুরুতে তিনি ৪৮,০০০ পিস জ্যাকেট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। কিন্তু বছর শেষে প্রতিষ্ঠানটি ৪০,০০০ পিস জ্যাকেট উৎপাদন করতে সক্ষম হয়। তাই তিনি লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদনের কারণ চিহ্নিত করেন এবং কারখানায় আধুনিক মেশিনারি সংস্থাপনপূর্বক উৎপাদন বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বছরে যতটুকু উৎপাদন করার কথা ছিল তা করতে পারেনি। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি তাদের সমস্যাগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে আধুনিক মেশিনারি সংস্থাপন এবং উৎপাদন বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এতে আশা করা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে মিস মাহমুদা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবেন।