রাজশাহী বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জনাব সাব্বির একটি বৃহদায়তন কোম্পানির উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও কৌশল নির্ধারণের সাথে জড়িত। অন্যদিকে, জনাব আবির প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কর্মীদের পরিচালনার দায়িত্ব পালন করেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে কর্মীরা সন্তুষ্ট।
উত্তর আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল।
উত্তর

ব্যবস্থাপনাকে সম্পূর্ণরূপে পেশা বলা যায় না।

পেশা হলো কোনো বিশেষ বিষয়ে জ্ঞান অর্জনের পর তা থেকে প্রাপ্ত পারদর্শিতা ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে কোনো সুনির্দিষ্ট বৃত্তি গ্রহণ করাকে বোঝায়। কোনো কাজকে পেশা বলতে হলে সেখানে তাত্ত্বিক জ্ঞানের অধিকারী হতে হয়, বিশেষজ্ঞ পেশাদারগণের দ্বারা গঠিত কোনো সংঘের সদস্য হতে হয়, প্রশিক্ষণ গ্রহণ ও বৃত্তিমূলক জ্ঞান আহরণ করতে হয়, সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের সনদ থাকতে হয়। ব্যবস্থাপনায় উক্ত বৈশিষ্ট্যগুলো এখনও অন্তর্ভুক্ত হয়নি। তাই ব্যবস্থাপনাকে পুরোপুরিভাবে পেশা হিসেবে আখ্যায়িত করা যায় না।

উত্তর

উদ্দীপকে জনাব সাব্বির ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত রয়েছেন।

ব্যবস্থাপনার যে স্তরে প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ, উদ্দেশ্য ও পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গৃহীত হয়, তাকে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত।

উদ্দীপকে জনাব সাব্বির একটি বৃহদায়তন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও কৌশল নির্ধারণের সাথে জড়িত। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণের কাজ ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সাব্বির ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত রয়েছেন।

উত্তর

কোম্পানিতে জনাব আবিরের কর্মকাণ্ড সম্পাদনে ব্যবস্থাপকীয় আন্ত:ব্যক্তিক দক্ষতা পরিলক্ষিত হয়, যা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার দক্ষতাকে আন্ত:ব্যক্তিক দক্ষতা বলে। এ ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়।

উদ্দীপকে জনাব আবির একটি বৃহদায়তন কোম্পানির তত্ত্বাবধায়ক। তিনি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কর্মীদের পরিচালনার দায়িত্ব পালন করেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে কর্মীরা সন্তুষ্ট।

প্রতিষ্ঠানের সকল স্তরে আন্ত:ব্যক্তিক দক্ষতার কম-বেশি প্রয়োজন।কারণ এ ধরনের দক্ষতা বলেই একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে পারে, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে পারে। এ ধরনের দক্ষতা বিরাজ করলে প্রতিষ্ঠানের সকলের মধ্যে একটা সুসম্পর্কের সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠান উন্নতি সাধন করতে পারে। তাই আমি মনে করি, জনাব আবিরের আন্ত:ব্যক্তিক দক্ষতা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

২. উদ্দীপক

'কখগ' কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরে সিলেট যাওয়ার সিদ্ধান্ত নিলো। বিভাগীয় প্রধান এ ব্যাপারে কবে, কোথা থেকে যাত্রা শুরু করবে এবং কোন কোন স্থান পরিদর্শন করবে তা আগেই ঠিক করেন। বিভাগীয় প্রধান শিক্ষা সফর সফলভাবে সম্পাদনের লক্ষ্যে করণীয় কাজগুলো বিভাগের সকল শিক্ষকের মধ্যে বণ্টন করেন। শিক্ষা সফর সফলভাবে সম্পাদনের জন্য বিভাগীয় প্রধান, অধ্যক্ষ মহোদয়ের প্রশংসা পেলেন।
উত্তর ব্যবস্থাপনা কাজ বাস্তবায়নকারীদের বিভিন্ন পর্যায়কে ব্যবস্থাপনা স্তর বলে।
উত্তর

পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকে নিয়ন্ত্রণ বলে।

নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মৌলিক কার্যক্রমের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ। একটা প্রতিষ্ঠানে পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কার্যক্রম শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে। কারণ, নিয়ন্ত্রণ কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সুবিধা এবং অসুবিধার যে বাস্তব চিত্র ফুটে ওঠে তার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে পরিকল্পনা গ্রহণ করে নতুন উদ্যমে উদ্দেশ্য অর্জনের প্রয়াস চালানো হয়। তাই ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ খুবই অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে শিক্ষা সফরে যাওয়ার আগে বিভাগীয় প্রধানের কর্মকাণ্ড ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের অন্তর্ভুক্ত।

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। পরিকল্পনা ভবিষ্যৎ পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি। কী করতে হবে, কীরূপে করতে হবে, কখন করতে হবে এবং কাকে করতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করাকে পরিকল্পনা বলে। অতীত অভিজ্ঞতা, বর্তমান পারিপার্শ্বিক অবস্থা ও দৃশ্যমান সম্ভাব্য গতিধারার ওপর ভিত্তি করেই পরিকল্পনা প্রণয়ন করা হয়।

উদ্দীপকে 'কখগ' কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরে সিলেট যাওয়ার সিদ্ধান্ত নেয়। উক্ত বিভাগের বিভাগীয় প্রধান এ ব্যাপারে কবে, কোথা থেকে যাত্রা শুরু করবে এবং কোন কোন স্থান পরিদর্শন করবে তা আগেই ঠিক করেন। বিভাগীয় প্রধানের উক্ত সিদ্ধান্তগুলো ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে শিক্ষা সফরে যাওয়ার আগে বিভাগীয় প্রধানের কর্মকাণ্ড ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের অন্তর্ভুক্ত।

উত্তর

শিক্ষা সফর সফল হওয়ার ক্ষেত্রে ব্যবস্থাপনার সংগঠন কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উদ্দেশ্য অর্জনের নিমিত্তে পারস্পরিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের যাবতীয় মানবীয় ও অমানবীয় উপকরণাদির সংহতকরণ ও সুশৃঙ্খলসহ সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে সংগঠন বলে। সংগঠন প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্পদ ও কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে সুসমন্বয় প্রতিষ্ঠা করে এবং এটি এমন একটি নিয়মতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে পূর্ব প্রণীত পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা যায়।

উদ্দীপকে 'কখগ' কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরে সিলেট যাওয়ার সিদ্ধান্ত নেয়। উক্ত বিভাগের বিভাগীয় প্রধান এ ব্যাপারে কবে, কোথা থেকে যাত্রা শুরু করবে এবং কোন কোন স্থান পরিদর্শন করবে তা আগেই ঠিক করেন। বিভাগীয় প্রধান শিক্ষা সফর সফলভাবে সম্পাদনের লক্ষ্যে করণীয় কাজগুলো বিভাগের সকল শিক্ষকের মধ্যে বণ্টন করেন। এতে শিক্ষা সফর সফলভাবে সম্পন্ন হলে অধ্যক্ষ মহোদয় তার প্রশংসা করেন।

সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপায় উপকরণাদিকে সংগ্রহ করা হয়। ফলে সুশৃঙ্খলভাবে এবং যথাসময়ে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি অচল তেমনি সংগঠন ছাড়া প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনা অচল। তাই আমি মনে করি, শিক্ষা সফর সফল হওয়ার ক্ষেত্রে ব্যবস্থাপনার সংগঠন কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

৩. উদ্দীপক

মি. জহির তার গ্রামে একটি পোলট্রি ফার্ম গড়ে তোলেন। সেখানে ৫০ জন লোক কর্মরত। ফার্মটিতে তিনি যে সাংগঠনিক কাঠামো ব্যবহার করেন তাতে দায়িত্ব-কর্তৃত্ব সরল রেখার ন্যায় উঠা-নামা করে। তার ফার্মে পোলট্রি বিষয়ে দক্ষ কেউ না থাকায় মাঝে মধ্যেই জটিল সমস্যায় পড়তে হয়। এমতাবস্থায়, এলাকার একজন অবসরপ্রাপ্ত পশুপালন কর্মকর্তা জনাব মুরাদকে পরামর্শক হিসেবে নিয়োগ দেন। ফলে পূর্বের সংগঠন কাঠামোটির পরিবর্তন ঘটে।
উত্তর সংগঠন বলতে এমন একদল জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে।
উত্তর

একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধস্তন ন্যস্ত করাকে কাম্য তত্ত্বাবধায়ন পরিসর বলে।

ব্যবস্থাপনার সংগঠনে তত্ত্বাবধান পরিসরের গুরুত্ব অপরিসীম। প্রতিষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক নির্বাহী বা ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ তত্ত্বাবধান করবেন তা সংগঠন কাঠামোতে নির্দিষ্ট করা হয়। এক্ষেত্রে একজন নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্ববধানে এমন পরিমাণ নির্বাহীর সংখ্যা নির্দিষ্ট করা উচিত যাতে তার পক্ষে অধস্তনদের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করা যায়। কারণ তত্ত্বাবধান পরিসরের বৃদ্ধিতে নির্বাহীর কর্মক্ষমতা ও দক্ষতা স্বাভাবিকভাবেই হ্রাস পায়। এ লক্ষ্যে প্রতিষ্ঠানের উপরিস্তরে তত্ত্বাবধান পরিসর ছোট এবং নিচের দিকে তত্ত্বাবধান পরিসর কিছুটা বড় রাখতে হয়।

উত্তর

উদ্দীপকে মি. জহিরের প্রতিষ্ঠিত ফার্মটিতে প্রথম পর্যায়ে, সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।

এরূপ সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। সামরিক প্রশাসনে এধরনের সরলরৈখিক সংগঠন কাঠামো ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়।

উদ্দীপকে মি. জহির তার গ্রামে একটি পোলট্রি ফার্ম গড়ে তোলেন। সেখানে ৫০ জন লোক কর্মরত রয়েছে। ফার্মটিতে তিনি যে সাংগঠনিক কাঠামো ব্যবহার করেন তাতে দায়িত্ব-কর্তৃত্ব সরলরেখার ন্যায় ওঠা-নামা করে। মি. জহিরের ফার্মে ব্যবহৃত সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকে মি. জহিরের, প্রতিষ্ঠিত ফার্মটিতে প্রথম পর্যায়ে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।

উত্তর

পরিবর্তিত সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো প্রতিষ্ঠানের জন্য সফলতা বয়ে আনবে।

এ সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে পদস্থ কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা প্রদান করা।

উদ্দীপকে মি. জহির তার গ্রামে একটি পোলট্রি ফার্ম গড়ে তোলেন। সেখানে ৫০ জন লোক কর্মরত রয়েছে। ফার্মটিতে তিনি যে সাংগঠনিক কাঠামো ব্যবহার করেন তাতে দায়িত্ব-কর্তৃত্ব সরলরেখার ন্যায় ওঠা-নামা করে। তার ফার্মে পোল্ট্রি বিষয়ে দক্ষ কেউ না থাকায় মাঝেমধ্যেই তাকে জটিল সমস্যায় পড়তে হয়। এমতাবস্থায় এলাকার একজন, অবসরপ্রাপ্ত পশুপালন কর্মকর্তা জনাব মুরাদকে তিনি পরামর্শক হিসেবে নিয়োগ দেন। এতে পূর্বের সংগঠন কাঠামোটির পরিবর্তন ঘটে।

সরলরৈখিক সংগঠনে নির্বাহীকে সমস্ত কাজ একাই করতে হয়। এর ফলে প্রতিষ্ঠানের কাজ বৃদ্ধি পায়। এতে নির্বাহীর তার একার পক্ষে প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ বা পরামর্শক কর্মী নিয়োগ দেওয়া হয়। এতে নির্বাহীর কর্মভার লাঘর হয় এবং তিনি সহজেই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন। ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন। তাই আমি মনে করি, পরিবর্তিত সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো প্রতিষ্ঠানের জন্য সফলতা বয়ে আনবে।

৪. উদ্দীপক

জনাব সিফাত একজন দক্ষ ব্যবস্থাপক। তিনি তার অধস্তন সবাইকে একই চোখে দেখেন। অধস্তনরাও তাকে শ্রদ্ধা করেন। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় রয়েছে। এ ছাড়াও তিনি প্রতিষ্ঠানের জনবল ও অন্যান্য উপকরণকে সঠিক স্থানে পদায়ন ও স্থাপন করেন, যাতে দক্ষতাপূর্ণ কার্যসম্পাদন নিশ্চিত হয় এবং কার্য সম্প্রসারণে কেউ যেন সমস্যার সম্মুখীন না হয়।
উত্তর প্রতিষ্ঠানের উদ্দেশ্য, মূল পরিকল্পনা ও নীতিমালা নির্ধারণের কার্যকে প্রশাসন বলে।
উত্তর

প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে মিশতে পারা এবং তাদেরকে কাজে উদ্বুদ্ধ ও উৎসাহিত করে কাজ আদায় করতে পারার দক্ষতাকেই আন্তঃব্যক্তিক দক্ষতা বলে। বিভীও।

একজন বিক্রয় কর্মকর্তার আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং যোগাযোগ দক্ষতার ওপর প্রাতিষ্ঠানিক সাফল্য, নির্ভরশীল। এক্ষেত্রে ব্যক্তি বা দলকে বুঝে সেভাবে তাদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা, নিজস্ব চিন্তার প্রতি তাদের সমর্থন আদায় এবং প্ররোচিত ও উৎসাহিত করার সামর্থ্য গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন মানুষের সাথে মিশে একজন বিক্রয়কর্মীকে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করতে হয়। আর তা সম্ভব হয় আন্তঃব্যক্তিক দক্ষতা দ্বারা। এসকল কারণেই একজন বিক্রয় কর্মকর্তার জন্য আন্তঃব্যক্তিক দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব সিফাত প্রথম পর্যায়ে ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করেছেন।

এ নীতিতে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি ন্যায় ও সমান আচরণ প্রদর্শন করে। সাম্য অর্থ সমান। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি সমান আচরণ, ন্যায়বিচার, নিরপেক্ষতা, সুবিচার ও সদ্ব্যবহার করাই এই নীতির মূল প্রতিপাদ্য বিষয়।

উদ্দীপকে জনাব সিফাত একজন দক্ষ ব্যবস্থাপক। তিনি তার অধস্তন সবাইকে সমান চোখে দেখেন। এজন্য অধস্তনরা তাকে শ্রদ্ধা করেন। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। জনাব সিফাতের এমন আচরণ ব্যবস্থাপনার সাম্যের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব সিফাত প্রথম পর্যায়ে ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করেছেন।

উত্তর

উদ্দীপকের শেষাংশে শৃঙ্খলার নীতির কথা বলা হয়েছে, যা প্রতিষ্ঠানকে গতিময় করে তুলতে সহায়ক।

এ নীতিতে প্রতিষ্ঠানে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। যেকোনো কাজে শৃঙ্খলা থাকা আবশ্যক। যে প্রতিষ্ঠানে শৃঙ্খলা নেই সে প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা।

উদ্দীপকে জনাব সিফাত একজন দক্ষ ব্যবস্থাপক। তিনি তার অধস্তন সবাইকে সমান চোখে দেখেন। এজন্য অধস্তনরা তাকে শ্রদ্ধা করেন। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের জনবল ও অন্যান্য উপকরণ সঠিক স্থানে পদায়ন ও স্থাপন করেন। এতে দক্ষতাপূর্ণ কার্যসম্পাদন নিশ্চিত হয় এবং কার্য সম্প্রসারণে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না।

উদ্দীপকের প্রতিষ্ঠানে পরবর্তীতে শৃঙ্খলার নীতি প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত নীতি প্রতিষ্ঠার ফলে প্রতিষ্ঠানে কার্যসম্পাদন করা সহজতর হবে এবং প্রতিষ্ঠানের সফলতা অর্জিত হবে। কেননা অযোগ্য লোককে দিয়ে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ করালে প্রতিষ্ঠানের কাজ ব্যাহত হবে এবং প্রতিষ্ঠান একটা সময়ে ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি মনে করি, উদ্দীপকের শেষাংশে ব্যবহৃত শৃঙ্খলার নীতি প্রতিষ্ঠানকে গতিময় করে তুলতে সহায়ক।

৫. উদ্দীপক

মি. হাসান একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানে প্রসাধনী ও খাদ্যসামগ্রী উৎপাদিত হয়। তিনি প্রতিটি বিভাগের জন্য পৃথক বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। তিনি লক্ষ করলেন যে, প্রতিষ্ঠানে প্রসাধনী পণ্যের বাজার ভালো যাচ্ছে না। তিনি বাজার ভালো করার জন্য সংগঠন কাঠামোতে পরিবর্তন আনেন, যেখানে কার্যিক ব্যবস্থাপক ও প্রকল্প ব্যবস্থাপক একই সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্য সম্পাদনে করেন।
উত্তর প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্কের কাঠামো চিত্রকে সংগঠন কাঠামো বলে।
উত্তর

সংগঠন বলতে এমন একদল জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে।

একটি প্রতিষ্ঠানের কর্মীরা বা বস্তুগত উপকরণসমূহ যদি আলাদা আলাদা থাকে বা কর্মীদের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে না দেওয়া হয় তবে প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না। এক্ষেত্রে সংগঠনের মাধ্যমে কর্মীদের কাজগুলোকে ভাগ করে যার যার যোগ্যতা ও দক্ষতা বিবেচনা করে দায়িত্ব ও কর্তৃত্ব বণ্টন করা হয়। এতে কর্মীরা তাদের দায়িত্ব ও কর্তৃত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারে। ফলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভবপর হয়। তাই বলা হয়, আদর্শ সংগঠনে দায়িত্ব ও কর্তৃত্ব ভারসাম্যপূর্ণ হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. হাসানের প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে কার্যভিত্তিক সংগঠন কাঠামো অনুসরণ করা হয়েছে।

এ সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্বভার এক একজন বিশেষজ্ঞের ওপর অর্পণ করা হয়। এরূপ সংগঠন এমন এক প্রকার সংগঠন যেখানে কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সরাসরি বিশেষজ্ঞদের হাতে অর্পণ করা হয়। বিশেষজ্ঞ অফিসারগণ, নিজ নিজ ক্ষেত্রে নির্বাহী অফিসারসুলভ কর্তৃত্ব পেয়ে থাকে।

উদ্দীপকে মি. হাসান একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানে প্রসাধনী ও খাদ্যসামগ্রী উৎপাদিত হয়। তিনি প্রতিটি বিভাগের জন্য পৃথক বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। এভাবে পৃথক পৃথক বিভাগে বিশেষজ্ঞ দিয়ে যে সংগঠন কাঠামো ব্যবহৃত হয়, তা কার্যভিত্তিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মি. হাসানের প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে কার্যভিত্তিক সংগঠন কাঠামো অনুসরণ করা হয়েছে।

উত্তর

মি. হাসানের প্রতিষ্ঠানে পরিবর্তিত গৃহীত মেট্রিক্স সংগঠন কাঠামো ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।

কোনো প্রতিষ্ঠানের কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে যে সংগঠন কাঠামো তৈরি হয় তাকে মেট্রিক্স সংগঠন বলে। আধুনিককালে উৎপাদনমুখী বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে মেট্রিক্স সংগঠন নামে এক ধরনের সংগঠন কাঠামোর প্রচলন হয়েছে। যা ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ নামে পরিচিত।

উদ্দীপকে মি. হাসান একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানে প্রসাধনী ও খাদ্যসামগ্রী উৎপাদিত হয়। তিনি প্রতিটি বিভাগের জন্য পৃথক বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। এতে তিনি লক্ষ করলেন, 'তার প্রতিষ্ঠানে প্রসাধনী পণ্যের বাজার ভালো যাচ্ছে না। 'তাই তিনি বাজার ভালো করার জন্য সংগঠন কাঠামোতে পরিবর্তন আনেন, যেখানে কার্যিক ব্যবস্থাপক ও প্রকল্প ব্যবস্থাপক একই সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্য সম্পাদন করেন।

উদ্দীপকের বর্তমান সংগঠন কাঠামোটি হচ্ছে মেট্রিক্স সংগঠন। এরূপ সংগঠনের একদিকে থাকে কার্যিক ব্যবস্থাপক এবং অন্যদিকে থাকে প্রকল্প ব্যবস্থাপক। প্রকল্প ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যের উৎপাদন ও বিক্রয়সংক্রান্ত বিষয় দেখাশুনা করেন। অন্যদিকে কার্যিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কাজ সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যালোচনা করেন। এই উভয় ব্যবস্থাপকের সমন্বিতভাবে কাজ করার ফলে প্রতিষ্ঠানের সফলতা আসবেই। তাই আমি মনে করি, মি. হাসানের প্রতিষ্ঠানে পরিবর্তিত গৃহীত মেট্রিক্স সংগঠন কাঠামো ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।

৬. উদ্দীপক

জনাব মারুফ একটি কোম্পানির মহাব্যবস্থাপক। তিনি কোনো কাজেই প্রতিষ্ঠানের অধস্তনদের মতামত গ্রহণ করেন না। নিজে যা ভালো মনে করেন তাই করেন। এতে অধস্তনদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পায়। পরবর্তীতে তিনি অধস্তনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতের জন্য সকল কাজে তাদের মতামত গ্রহণ শুরু করেন। এতে প্রতিষ্ঠানের প্রত্যাশিত মুনাফা অর্জিত হয়।
উত্তর নির্দেশদানের পর অধস্তনরা কী করছে স্বশরীরে তা দেখা এবং প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শদান কার্যকে তত্ত্বাবধান বলে।
উত্তর

যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ নেতৃত্বদান কাজের সাথে জড়িত তাকে বা তাদেরকে নেতা বলে।

একজন নেতা সদস্যদের দলীয় প্রচেষ্টাকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করেন। এজন্য একজন নেতাকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যধারণ করতে হয়। অধস্তনরা যে সবসময় কাঙ্ক্ষিত আচরণ করবে এমন নয়। সেক্ষেত্রে ধৈর্যের সাথে তা সংশোধনের জন্য নেতাকে উদ্যোগী হতে হয়। কেননা প্রতিকূল পরিবেশে নেতা যদি ধৈর্যের পরিচয় দিতে না পারেন তবে তার পক্ষে অধস্তনদের সঠিক পথে পরিচালনা করা সম্ভব হয় না। এসকল কারণেই একজন নেতাকে ধৈর্যশীল হতে হয়।

উত্তর

উদ্দীপকে জনাব মারুফ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন।

এ নেতৃত্বে নেতা কৌশলে সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে। এরূপ নেতৃত্ব প্রাচীন মানসিকতা দোষে দুষ্ট এক ধরনের পরিচালনা কৌশল। এক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের অধস্তনদের সাথে কোনো 'ধরনের পরামর্শ বা আলোচনা করে না। সাধারণত কর্মীরা যখন কাজ করতে চায় না, সেই ক্ষেত্রে এ ধরনের নেতৃত্ব প্রয়োগ করা হয়।

উদ্দীপকে জনাব মারুফ একটি কোম্পানির মহাব্যবস্থাপক। তিনি কোনো কাজেই প্রতিষ্ঠানের অধস্তনদের মতামত গ্রহণ করেন না। নিজে যা ভালো মনে করেন তাই করেন। এতে অধস্তনদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। জনাব মারুফের এমন নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মারুফ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন।

উত্তর

জনাব মারুফের অনুসৃত পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতিই তার প্রতিষ্ঠানে প্রত্যাশিত মুনাফা অর্জনের কারণ।

যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এই ধরনের নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধস্তন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালোমন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন।

উদ্দীপকে জনাব মারুফ একটি কোম্পানির মহাব্যবস্থাপক। তিনি কোনো কাজেই প্রতিষ্ঠানের অধস্তনদের মতামত গ্রহণ করেন না। এতে অধস্তনদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পায়। তাই পরবর্তীতে তিনি অধস্তনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিশ্চিতের জন্য সকল কাজে তাদের মতামত গ্রহণ শুরু করেন। এতে প্রতিষ্ঠানের প্রত্যাশিত মুনাফা অর্জিত হয়।

উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে জনাব মারুফ পরবর্তীতে পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহার করেন। এ ধরনের নির্দেশনা পদ্ধতিতে অধস্তনদের 'মত প্রকাশের স্বাধীনতা থাকে বিধায় অধস্তনরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এবং তারা তাদের মালিকের প্রতি সন্তুষ্ট থাকে। এর ফলে মালিক তার প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনা সহজে বাস্তবায়ন করতে সক্ষম হন। তাই আমি মনে করি, জনাব মারুফের অনুসৃত পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতিই তার প্রতিষ্ঠানে প্রত্যাশিত মুনাফা অর্জনের কারণ।

৭. উদ্দীপক

মি. আকাশ তার প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বাস্তবায়নকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরামর্শ করেন। বছরের প্রথমে মি. আকাশ বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে অধিক উৎপাদনের জন্য অতিরিক্ত ৫০ টন কাঁচামাল আমদানি করেন। বর্তমানে বাজারে কাঁচামালের দাম দ্বিগুণ বৃদ্ধি পায় এর ফলে আকাশের প্রতিষ্ঠান অনেক লাভবান হয়েছে।
উত্তর যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ নেতৃত্বদান কাজের সাথে জড়িত তাকে বা তাদেরকে নেতা বলে।
উত্তর

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের আদেশ দান, উপদেশ ও পরামর্শ প্রদান, তত্ত্বাবধান ও অনুসরণ কার্যকে নির্দেশনা বলে।

উদ্দেশ্য অর্জনের নিমিত্তে প্রদত্ত নির্দেশনার কার্যকারিতা থাকতেই পরবর্তী নির্দেশনা প্রদান করা হয়। এর ফলে কাজে গতি বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না। নির্দেশনায় ঊর্ধ্বতন কর্তৃক উচ্চস্তর হতে ক্রমান্বয়ে নিম্নস্তরের অধস্তনদের আদেশ, নির্দেশ, পরামর্শ ও তত্ত্বাবধান কার্য সম্পাদন করা হয়। নির্দেশনাগুলো উপর দিক থেকে প্রদান করা হয় এবং তা নিচের দিকে বাস্তবায়ন হয়। তাই বলা হয়, নির্দেশনা সর্বদাই নিচের দিকে ধাবিত হয়।

উত্তর

উদ্দীপকের মি. আকাশের প্রতিষ্ঠানের নেতৃত্বটি হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব।

এ. নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সম্পূর্ণ বিপরীত নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। এক্ষেত্রে নেতা সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে।

উদ্দীপকে মি. আকাশ তার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বাস্তবায়নকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরামর্শ করেন। মি. আকাশের এমন নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মি. আকাশের প্রতিষ্ঠানের নেতৃত্বটি হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব।

উত্তর

আদর্শ নেতার দূরদৃষ্টি বা প্রজ্ঞা গুণটি মি. আকাশের সফলতার পেছনে ভূমিকা রেখেছে।

ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আগাম ধারণা করতে পারার সামর্থ্যকেই দূরদৃষ্টি প্রজ্ঞা বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কী হতে পারে যদি ভাবতে না পারেন তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়।

উদ্দীপকে মি. আকাশ তার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বাস্তবায়নকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরামর্শ করেন। বছরের প্রথমে মি. আকাশ বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে অধিক উৎপাদনের জন্য অতিরিক্ত ৫০ টন কাঁচামাল আমদানি করেন। বর্তমান বাজারে কাঁচামালের দাম দিগুণ বৃদ্ধি পাওয়ায় তার প্রতিষ্ঠান অনেক লাভবান হয়েছে।

একজন সফল ব্যবস্থাপকের চিন্তা-চেতনা, ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করার ক্ষমতা অন্য সাধারণ মানুষের চেয়ে ভিন্নতর হবে। উদ্দীপকের মি. আকাশের মধ্যে ব্যবস্থাপকের এই সকল ভাবনাগুলো বিদ্যমান ছিল। তাইতো তিনি উৎপাদন বিভাগকে ভবিষ্যৎ বাজার সম্পর্কে পূর্বেই জানিয়ে দেন এবং ঐ অনুযায়ী কাঁচামাল আমদানি করেন। উক্ত আমদানিকৃত কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় তিনি বর্তমানে অনেক লাভবান হয়েছেন। তাই আমি মনে করি, আদর্শ নেতার দূরদৃষ্টি বা প্রজ্ঞা গুণটি মি. আকাশের সফলতার পেছনে ভূমিকা রেখেছে।

৮. উদ্দীপক

জনাব আব্বাস বিভিন্ন দেশে চা রপ্তানি করেন। তিনি তার উৎপাদনের মাত্রা ২৫% বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন। এ জন্যে তিনি সিলেট ও ঠাকুরগাঁও জেলায় কয়েকটি নতুন চা বাগান স্থাপন করার কর্মসূচি গ্রহণ করেন। এ কর্মসূচি বাস্তবায়িত হলে আগামী ১০ বছর পর প্রতিযোগিতা মোকাবিলা করে তিনি তার উৎপাদিত চা বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবেন।
উত্তর পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে।
উত্তর

পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্যেই পরিকল্পনায় নমনীয়তার প্রয়োজন।

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। কতিপয় অনুমিত পরিস্থিতির ওপর নির্ভর করে পরিকল্পনার প্রণীত হয়। অনুমিত পরিস্থিতি বাস্তবে অনুপস্থিত থাকলে পরিকল্পনা পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়। আবার অনেক সময় প্রতিযোগী প্রতিষ্ঠানের নীতির আলোকেও পরিকল্পনার পরিবর্তন করতে হয়। তাই পরিবর্তন অবস্থার সঙ্গে মানিয়ে চলার জন্যই পরিকল্পনায় নমনীয়তার প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে জনাব আব্বাস্রের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে লক্ষ্য পরিকল্পনা।

নির্ধারিত ফললাভের 'উদ্দেশ্যে এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকাণ্ড পরিচালনা করে। ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তা-ই লক্ষ্য নামে পরিচিত। লক্ষ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু। সকল পরিকল্পনা প্রক্রিয়া লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়।

উদ্দীপকে জনাব আব্বাস বিভিন্ন দেশে চা রপ্তানি করেন। তিনি তার উৎপাদনের মাত্রা ২৫% বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন। এজন্য তিনি সিলেট ও ঠাকুরগাঁও জেলায় কয়েকটি নতুন চা বাগান স্থাপন করার কর্মসূচি গ্রহণ করেন। প্রতিষ্ঠানের উৎপাদন ২৫% বৃদ্ধির সিদ্ধান্ত লক্ষ্য পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আব্বাসের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে লক্ষ্য পরিকল্পনা।

উত্তর

জনাব আব্বাসের গৃহীত কর্মসূচি একার্থক পরিকল্পনা, যা তাকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে সহায়তা করবে।

যে পরিকল্পনা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের - পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যেসব কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত - পরিবর্তন হয় বা' ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে।

উদ্দীপকে জনাব আব্বাস বিভিন্ন দেশে চা রপ্তানি করেন। তিনি তার উৎপাদনের মাত্রা ২৫% বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন। এজন্য তিনি সিলেট ও ঠাকুরগাঁও জেলায় কয়েকটি নতুন চা বাগান স্থাপন করার কর্মসূচি গ্রহণ করেন। এ কর্মসূচি বাস্তবায়িত হলে আগামী ১০ বছর পর প্রতিযোগিতা মোকাবিলা করে তিনি তার উৎপাদিত চা বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবেন।

একার্থক পরিকল্পনা একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য প্রণীত হয়। একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে যেসব কার্যক্ষেত্র দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে। তাই উদ্দীপকে চা রপ্তানির জন্য গৃহীত একার্থক পরিকল্পনা প্রতিষ্ঠানটিতে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে সহায়তা করবে।

৯. উদ্দীপক

মি. দুলাল একটা কোম্পানির জনসংযোগ কর্মকর্তা। কোম্পানিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ইমেজ সৃষ্টিতে তিনি কাজ করেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অত্যন্ত ব্যস্ত মানুষ। প্রতিষ্ঠান সামনে কোন দিকে যাবে তা তাকে ভাবতে হয়। তিনি তার অন্তরদৃষ্টি দিয়ে ভবিষ্যৎকে অনুমান করতে পারেন। পরিচালক পর্ষদ তার এরূপ দক্ষতাকে সমীহ করে।
উত্তর ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে।
উত্তর

প্রতিষ্ঠানের কর্তৃত্ব সংগঠনের উচ্চস্তর থেকে পর্যায়ক্রমে নিম্নস্তরে এবং জবাবহিদিতা নিম্নস্তর থেকে পর্যায়ক্রমে উচ্চস্তরে শিকলের ন্যায় প্রবাহিত হওয়াকে জোড়া-মই-শিকল নীতি বলে।

জোড়া-মই-শিকল নীতি অনুসারে প্রতিষ্ঠানের কর্তৃত্ব সংগঠনের সর্বোচ্চ স্তর হতে পর্যায়ক্রমে অধস্তনদের নিকট পৌছায় এবং কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ, তথ্য প্রদান, কার্যবিবরণী উপস্থাপন ইত্যাদি সর্বনিম্ন স্তর হতে পর্যায়ক্রমে উপরের স্তরে ধাবিত হয়, যা প্রকৃত অর্থে শিকলের ন্যায় রূপলাভ করে। এভাবে প্রতিটি বিভাগ, উপবিভাগ ও ব্যক্তি কর্তৃত্বের শিকলে কারো না কারো সাথে সম্পর্কযুক্ত থাকে। এরূপ শিকলের উপরের দিকে থাকে শীর্ষ পর্যায়ের নির্বাহী কর্মকর্তা এবং নিচের দিকে প্রথম সারির ব্যবস্থাপক ও তার সাথে কর্মিগণ সম্পৃক্ত থাকে।

উত্তর

উদ্দীপকে 'মি. দুলালের কাজে তার আন্তঃব্যক্তিক ব্যবস্থাপকীয় ভূমিকা প্রতীয়মান।

প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার দক্ষতাকে আন্তঃব্যক্তিক ভূমিকা বলে। এ ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়।

উদ্দীপকে মি. দুলাল একটি কোম্পানির জনসংযোগ কর্মকর্তা। তিনি কোম্পানির সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ইমেজ সৃষ্টিতে কাজ করেন। মি. দুলালের এমন কর্মকাণ্ড ব্যবস্থাপনার আন্তঃব্যক্তিক ভূমিকার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. দুলালের কাজে তার আন্তঃব্যক্তিক ব্যবস্থাপকীয় ভূমিকা প্রতীয়মান।

উত্তর

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের প্রজ্ঞা গুণটিকে সবাই সমীহ করে, যা ব্যবস্থাপকীয় কল্পনাসংক্রান্ত দক্ষতার অন্তর্ভুক্ত।

জ্ঞানচক্ষু দ্বারা অতীত অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎকে উপলব্ধি করার সামর্থ্যকে প্রজ্ঞা বলে। অন্যদিকে, কল্পনাসংক্রান্ত দক্ষতা বলতে ভবিষ্যৎ বিষয়ে অনুমান করার ব্যাপক জ্ঞান এবং পরিবর্তনশীল অবস্থার সাথে সমন্বয়সাধনের মানসিক সামর্থ্যকে বোঝায়।

উদ্দীপকে মি. দুলাল একটি কোম্পানির জনসংযোগ কর্মকর্তা। তিনি কোম্পানির সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ইমেজ সৃষ্টিতে কাজ করেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে ভাবতে হয় প্রতিষ্ঠানটি সামনে কোন দিকে যাবে। তিনি তার অন্তরদৃষ্টি দিয়ে ভবিষ্যৎকে অনুমান করতে পারেন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাই তাকে সমীহ করে।

একজন সফল নেতার চিন্তা-চেতনা, ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করার ক্ষমতা অন্য সাধারণ মানুষের চেয়ে ভিন্নতর হবে। উদ্দীপকের ব্যবস্থাপনা পরিচালকের মধ্যেও একজন নেতার এই সকল ভাবনাগুলো বিদ্যমান ছিল। তাইতো তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ভবিষ্যৎ সম্পর্কে নেতার এমন ভাবনাগুলো প্রজ্ঞা গুণ বা কল্পনাসংক্রান্ত দক্ষতার সদৃশ।

১০. উদ্দীপক

'আলোহা লি.' একটি আন্তর্জাতিক মানের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। উন্নতমানের পোশাক তৈরির জন্য বাজারে তাদের যথেষ্ট সুনাম রয়েছে। ২০২২ সালে প্রতিষ্ঠানটি ISO-৯০০০ পুরস্কার লাভকরে। ২০২৩ সালের শুরুতে প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৭ লক্ষ একক ধার্য করে। কিন্তু ২০২৩ সালের জুলাই মাসে দেখা যায় মাত্র ৩ লক্ষ একক পোশাক তৈরি হয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটি তাদের তদারকি বাড়িয়ে দেয় এবং ত্রুটি-বিচ্যুতিগুলো খুঁজে বের করে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করে। তারা আশা করছে নির্দিষ্ট সময়ের মধ্যেই লক্ষ্যে পৌছাতে পারবে।
উত্তর নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার শেষ কাজ।
উত্তর

কোনো নির্দিষ্ট সময় পরপর যে কাজ করা হয় তাকে কালান্তিক কাজ বলে।

পরিকল্পনার ন্যায় নিয়ন্ত্রণও একটি অবিরাম প্রক্রিয়া। যতদিন পরিকল্পনা থাকে ততদিন নিয়ন্ত্রণও অব্যাহত থাকে। নিয়ন্ত্রণ হচ্ছে একটি কালান্তিক কাজ; কোনো প্রাত্যহিক কাজ নয়। এ কাজ অবশ্য একদিন, সপ্তাহ, মাস বা বছর হতে পারে। অর্থাৎ, সময় শেষেই কার্যফল পরিমাপ, পূর্বনির্ধারিত মানের সাথে তা তুলনা ও বিচ্যুতি নিরূপণ শেষে সংশোধনমূলক কার্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তাই নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয়।

উত্তর

উদ্দীপকে আলোহা লি. প্রথমত নিয়ন্ত্রণের আদর্শমান পদক্ষেপটি অনুসরণ করেছেন।

নিয়ন্ত্রণ ফলপ্রদ করার লক্ষ্যে সর্বপ্রথম প্রত্যেক কাজের জন্য আদর্শমান নির্ধারণ করা প্রয়োজন। আদর্শমান বলতে একটি কাজ কতটুকু গুণ, মান, ব্যয়, আয় বা সময়সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা হবে তা নির্ণয়কে বোঝায়। আদর্শমান নির্ধারণ এক ধরনের পরিকল্পনা।

উদ্দীপকে 'আলোহা লি.' একটি আন্তর্জাতিক মানের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। উন্নতমানের পোশাক তৈরির জন্য বাজারে তাদের যথেষ্ট সুনাম রয়েছে। ২০২২ সালে প্রতিষ্ঠানটি ISO-9000 পুরস্কার লাভ করে। ২০২৩ সালের শুরুতে প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৭ লক্ষ একক ধার্য করে। উক্ত উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ কাজটি নিয়ন্ত্রণের আদর্শমান পদক্ষেপের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে আলোহা লি. প্রথমত নিয়ন্ত্রণের আদর্শমান পদক্ষেপটি অনুসরণ করেছেন।

উত্তর

'আলোহা লি.' এর' সম্পাদিত সর্বশেষ কাজটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সংশোধনমূলক ব‍্যবস্থা গ্রহণ ধাপের সাথে সামঞ্জস্যপূর্ণ। এর যথাযথ ব্যবহার প্রতিষ্ঠানের সফলতা বয়ে আনবে।

নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়।যেমন- নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি।

উদ্দীপকে 'আলোহা লি.' একটি আন্তর্জাতিক মানের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। ২০২৩ সালের শুরুতে প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৭ লক্ষ একক ধার্য করে। কিন্তু ২০২৩ সালের জুলাই মাসে দেখা যায় মাত্র ৩ লক্ষ একক পোশাক তৈরি হয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটি তাদের তদারকি বাড়িয়ে দেয় এবং ত্রুটিবিচ্যুতিগুলো খুঁজে বের করে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করে। এতে তারা আশা করছে নির্দিষ্ট সময়ের মধ্যেই লক্ষ্যে পৌছাতে পারবে।

উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ছয় মাসে যতটুকু উৎপাদন করার কথা ছিল তা করতে পারেনি। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি তাদের সমস্যাগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। এতে আশা করা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।

১১. উদ্দীপক

জনাব রহিম একটি এনজিও-এর পরিচালক। তার প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য হলে তিনি পদোন্নতির মাধ্যমে সে শূন্য পদ পূরণ করেন। অন্যদিকে যে সকল নতুন কর্মী প্রতিষ্ঠানে যোগদান করে তাদেরকে তিনি একজন উচ্চপদস্থ নির্বাহীর অধীনে রেখে প্রয়োজনীয় কাজ শেখানোর ব্যবস্থা করেন। এর ফলে কর্মীরা ব্যবহারিক কাজে দক্ষতা অর্জন করে।
উত্তর প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মীসংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়ন সংক্রান্ত কাজকে কর্মীসংস্থান বলে।
উত্তর

সংগৃহীত কর্মীদের মধ্য হতে সর্বোত্তম কর্মী বাছাই করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলে।

প্রাতিষ্ঠানিক কার্যসম্পাদনের জন্য যোগ্য কর্মী প্রয়োজন। আর যোগ্য কর্মী পেতে হলে কর্মী নির্বাচন প্রক্রিয়ার বিকল্প নেই। কোনো কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য যে সকল যোগ্যতা ও কর্মদক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজন হয় সেই মতো কর্মী বাছাই ও নিয়োগ কার্যকে নির্বাচন বলা হয়ে থাকে। এই নির্বাচন প্রক্রিয়ায় আবেদনকৃত কর্মীদের মধ্য হতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন কর্মী রেখে অবশিষ্টদের বাদ দিয়ে দেওয়া হয়। তাই কর্মী নির্বাচনকে নেতিবাচক প্রক্রিয়া বলা হয়।

উত্তর

উদ্দীপকে জনাব রহিম অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করেন।

এ উৎসের মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী বা তাদের সুপারিশক্রমে অথবা বিভিন্ন প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হয়। যেমন- সহকারী ব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপক পদে উন্নীত করা অথবা প্রতিষ্ঠানের কোনো শাখা ব্যবস্থাপককে অন্য আরেকটি শাখার ব্যবস্থাপক পদে বদলির মাধ্যমে অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ বলে গণ্য হয়।

উদ্দীপকে জনাব রহিম একটি এনজিও এর পরিচালক। তার প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য হলে তিনি পদোন্নতির মাধ্যমে সে শূন্য পদ পূরণ করেন। জনাব রহিমের এমন নিয়োগ কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রহিম অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করেন।

উত্তর

যে জনাব রহিম প্রবেশনা প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করেন, যা কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত ফলপ্রসূ।

এ প্রশিক্ষণ পদ্ধতিতে নির্ধারিত শিক্ষায়তনে একটি নির্দিষ্ট শিক্ষা কোর্সে প্রার্থীদেরকে ভর্তি করে তাদেরকে তত্ত্বমূলক জ্ঞান দান করা হয় এবং মাঝে মাঝে তাদেরকে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়ে ঐ সম্পর্কে বাস্তব জ্ঞান দেওয়া হয়। আমাদের দেশের BBA, MBA ও নার্স ডিগ্রীধারীদের এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়।

উদ্দীপকে জনাব রহিম একটি এনজিও এর পরিচালক। তার প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য হলে তিনি পদোন্নতির মাধ্যমে সে শূন্য পদ পূরণ করেন। অন্যদিকে যে সকল নতুন কর্মী, প্রতিষ্ঠানে যোগদান করে তাদেরকে তিনি একজন উচ্চপদস্থ নির্বাহীর অধীনে রেখে প্রয়োজনীয় কাজ শেখানের ব্যবস্থা করেন। এর ফলে কর্মীরা ব্যবহারিক কাজে দক্ষতা অর্জন করে।

উদ্দীপকে নতুন নিয়োগকৃত কর্মীদের প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে প্রবেশনা পদ্ধতি। এরূপ- পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে নিয়োগের পর ঐ কাজের জন্য নির্বাহীর অধীনে হাতেকলমে শিক্ষা দেওয়া হয়। এতে কর্মক্ষেত্রে কর্মীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নতি বা সফলতা অর্জিত হয়। তাই আমি মনে করি, জনাব রহিম যে প্রবেশনা প্রশিক্ষণ পদ্ধতিটি ব্যবহার করছেন তা কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত ফলপ্রসূ।