যশোর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জনাব শিমুল তার প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ করেন এবং বাইরের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রক্ষা করেন। জনাব প্রদীপ একজন হিসাব শাখার ব্যবস্থাপক। তিনি অধীনস্থদের দিয়ে হিসাব রক্ষাসংক্রান্ত কাজ সম্পাদনের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উত্তর হেনরি ফেয়লকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়।
উত্তর

ব্যবস্থাপনাকে সম্পূর্ণরূপে পেশা বলা যায় না।

পেশা হলো কোনো বিশেষ বিষয়ে জ্ঞান অর্জনের পর তা থেকে প্রাপ্ত পারদর্শিতা ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে কোনো সুনির্দিষ্ট বৃত্তি গ্রহণ করাকে বোঝায়। কোনো কাজকে পেশা বলতে হলে সেখানে তাত্ত্বিক জ্ঞানের অধিকারী হতে হয়, বিশেষজ্ঞ পেশাদারগণের দ্বারা গঠিত কোনো সংঘের সদস্য হতে হয়, প্রশিক্ষণ গ্রহণ ও বৃত্তিমূলক জ্ঞান আহরণ করতে হয়, সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের সনদ থাকতে হয়। ব্যবস্থাপনায় উক্ত বৈশিষ্ট্যগুলো এখনও অন্তর্ভুক্ত হয়নি। তাই ব্যবস্থাপনাকে পুরোপুরিভাবে পেশা হিসেবে আখ্যায়িত করা যায় না।

উত্তর

জনাব শিমুল উচ্চস্তরের কর্মকর্তা।

ব্যবস্থাপনার যে স্তরে প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ, উদ্দেশ্য ও পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গৃহীত হয়। তাকে 'উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত।

উদ্দীপকে জনাব শিমুল তার প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। এছাড়াও তিনি বাইয়ের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রক্ষা করেন। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণের কাজ ব্যবস্থাপনার উচ্চস্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব শিমুল উচ্চস্তরের কর্মকর্তা।

উত্তর

জনাব প্রদীপ নিম্নস্তরের ব্যবস্থাপক, প্রতিষ্ঠানে তার কারিগরি দক্ষতা বেশি প্রয়োজন।

যে স্তরের ব্যবস্থাপনা উচ্চ ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে তাদেরকেই নিম্নপর্যায়ের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদেরকে এ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলাকৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারার দক্ষতাকেই কারিগরি দক্ষতা বলে।

উদ্দীপকে জনাব প্রদীপ একজন হিসাব শাখার ব্যবস্থাপক। তিনি তার অধীনস্থদের দিয়ে হিসাব রক্ষা সংক্রান্ত কাজ সম্পাদন করেন। উক্ত হিসাব সম্পন্ন করার মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উদ্দীপকে জনাব প্রদীপ নিম্নস্তরের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের নীতি ও কৌশল বাস্তবায়নে 'তাকে শ্রমিকদের কার্যাবলি দক্ষতার সাথে তত্ত্বাবধান করতে হয়, ভুলত্রুটি হলে শুধরে দিতে হয়। এজন্য নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মধ্যে কারিগরি দক্ষতা থাকতে হয়। যার বলে তিনি প্রতিষ্ঠানের কাজ শ্রমিকদের মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হন।

২. উদ্দীপক

চিত্র: ব্যবস্থাপনা চক্র। কেন্দ্র: ব্যবস্থাপনা। নিচের ১ নং খণ্ড থেকে ঘড়ির কাঁটার দিকে ক্রম: ১—পরিকল্পনা → ২—সংগঠন → ৩—? → ৪—নির্দেশনা → ৫—প্রেষণা → ৬—সমন্বয়সাধন → ৭—P → পুনরায় ১—পরিকল্পনা।
উত্তর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে।
উত্তর

সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে ব্যবস্থাপনার সার্বজনীনতা বলে।

ব‍্যবস্থাপনার সার্বজনীনতা বলতে ব্যবস্থাপনার প্রতি সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ও পছন্দকে, বোঝায়। বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার আবশ্যকতা যেমনি দৃশ্যমান তেমনি ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ব্যবস্থাপনা অপরিহার্য। যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ করে সে অনুযায়ী কাজ করলে উভয় ধরনের প্রতিষ্ঠানই লাভবান হতে পারে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট-বড় সব প্রতিষ্ঠানকেই উপায়-উপকরণাদির সংহতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ সম্পাদন করতে হয়। এ কারণেই ব্যবস্থাপনাকে সার্বজনীন বলা হয়।

উত্তর

উদ্দীপকের চিত্রে '?' চিহ্নে ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি বাদ পড়েছে।

এ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কর্মীসংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, পদাবনতী, বদলি প্রভৃতি কার্য সম্পাদন করা হয়। প্রতিষ্ঠানের কার্যাবলি সুন্দরভাবে সম্পাদন করতে প্রয়োজনীয় কর্মী বা মানবসম্পদের প্রয়োজন। উক্ত কর্মী কর্মীসংস্থান কাজের মাধ্যমেই সংগ্রহ করতে হয়। তাই কর্মীসংস্থান ব্যবস্থাপনার পক্ষে একটি গুরুত্বপূর্ণ কাজ।

উদ্দীপকের চিত্রটি ব্যবস্থাপনা চক্রের। ব্যবস্থাপনা হলো কতকগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই কাজগুলো যেমন-পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ চক্রাকারে আবর্তিত হয়। ব্যবস্থাপনার এই কাজগুলোর ধারাবাহিকতা বিবেচনায় দেখা যায় উদ্দীপকের '?' চিহ্নে কর্মীসংস্থান-কাজটি বাদ পড়েছে। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রে '?' চিহ্নে ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি বাদ পড়েছে।

উত্তর

উদ্দীপকের 'P' অর্থাৎ নিয়ন্ত্রণ ছাড়া ব্যবস্থাপনা কাজ অর্থহীন ও বিশৃঙ্খল হতে বাধ্য- উক্তিটির সাথে আমি একমত।

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। আর পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ মুদ্রার এপিঠ ও ওপিঠ। কারণ পরিকল্পনা দিয়ে যে কাজ শুরু হয় আর নিয়ন্ত্রণ দিয়ে উক্ত কাজ সম্পন্ন হয়।

উদ্দীপকে চিত্রটি ব্যবস্থাপনা চক্রের। ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ ব্যবস্থাপনার এই কাজগুলো পরিকল্পনা দিয়ে শুরু হয়ে নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। এক্ষেত্রে 'P' চিহ্নিত স্থানে নিয়ন্ত্রণ বসবে। নিয়ন্ত্রণ ও পরিকল্পনা একে অন্যের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। কারণ যে কাজের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল তা কতটুকু সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে এটি নিয়ন্ত্রণ কাজের মাধ্যমে ধরা হয়।

প্রতিষ্ঠানের কার্যফলের মধ্যে কোনো ধরনের বিচ্যুতি রয়েছে কিনা এবং থাকলে তা কীভাবে সংশোধন করা সম্ভব তা নিয়ন্ত্রণ কার্যাবলির মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনার সফলতা ও ব্যর্থতা তথা যথার্থতা নির্ধারণ করার জন্য নিয়ন্ত্রণকার্য অপরিহার্য। ব্যবস্থাপনা চক্রের সর্বশেষ এ কাজের মাধ্যমেই প্রতিষ্ঠান পুনরায় পরিকল্পনা নির্ধারণ করতে সক্ষম হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের 'P' অর্থাৎ নিয়ন্ত্রণ ছাড়া ব্যবস্থাপনা কাজ অর্থহীন ও বিশৃঙ্খল হতে বাধ্য।

৩. উদ্দীপক

জনাব নবীন হোসেন একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের উৎপাদন কাজ বাস্তবায়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু তিনি যেভাবে বিভিন্ন বিভাগকে সাজিয়েছেন, এতে দেখা যায় কোনো বিভাগ অধিক কর্মভারগ্রস্ত আবার কোনো বিভাগ অলস সময় কাটাচ্ছে। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের সকল কর্মীকে সমান দৃষ্টিতে দেখেন না। এতে কর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়।
উত্তর ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্যে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন নির্দেশনা বা আদর্শ মেনে চলাকে ব্যবস্থাপনা নীতি বলে।
উত্তর

প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সকল স্তরের কর্মীদের সর্বদা সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার নীতিকেই একতাই বল নীতি বলে।

এ নীতি অনুযায়ী কর্মীদের মধ্যে দলগত চেতনা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রবণতা বৃদ্ধি পায়। কারণ যদি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের মধ্যে মতানৈক্য বা অমিল সৃষ্টি হয় তবে প্রতিষ্ঠান কখনই সাফল্য অর্জন করতে পারে না। কিন্তু যদি ব্যবস্থাপক কর্মীদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ সৃষ্টি করে একতাবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহী করে গড়ে তোলে তবে প্রতিষ্ঠানের সাফল্য আসবেই।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রথমত ব্যবস্থাপনার ভারসাম্যের নীতিটি অনুসৃত হয়নি।

প্রতিষ্ঠানের প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজের মধ্যে সমন্বয় বিধান এবং সমতালে এগিয়ে যাওয়ার সামর্থ্য সৃষ্টির নীতিকেই ভারসাম্যের নীতি বলে। এ নীতির মূল প্রতিপাদ্য বিষয় হলো প্রতিষ্ঠানের কর্মীদের এমনভাবে কাজ বণ্টন করে দেওয়া উচিত যেন সমতালে কাজ সমাপ্ত হয়।

উদ্দীপকে জনাব নবীন হোসেন একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের উৎপাদন কাজ বাস্তবায়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু তিনি যেভাবে বিভিন্ন বিভাগকে সাজিয়েছেন, এতে দেখা যায় কোনো বিভাগ অধিক কর্মভারগ্রস্ত আবার কোনো বিভাগ অলস সময় কাটাচ্ছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ভারসাম্যের নীতি অনুসরণ না করায় এমনটি হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রথমত ব্যবস্থাপনার ভারসাম্যের নীতিটি অনুসৃত হয়নি।

উত্তর

কর্মীদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে জনাব নবীন হোসেনের সাম্য নীতি অনুসরণ করা উচিত বলে আমি মনে করি।

এ নীতিতে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি ন্যায় ও সমান আচরণ প্রদর্শন করা হয়। সাম্য অর্থ সমান। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি সমান আচরণ, ন্যায়বিচার, নিরপেক্ষতা, সুবিচার ও সদ্ব্যবহার করাই এই নীতির মূল প্রতিপাদ্য বিষয়।

উদ্দীপকে জনাব নবীন হোসেন একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের উৎপাদন কাজ বাস্তবায়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু তিনি যেভাবে বিভিন্ন বিভাগকে সাজিয়েছেন, এতে দেখা যায় কোনো বিভাগ অধিক কর্মভারগ্রস্ত আবার কোনো বিভাগ অলস সময় কাটাচ্ছে। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের সকল কর্মীকে সমান দৃষ্টিতে দেখেন না। এতে কর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়।

জনাব নবীন হোসেন উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার সাম্য নীতি অনুসরণ না করায় কর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়। কিন্তু নবীন হোসেন যদি প্রতিষ্ঠানে সাম্য নীতি প্রতিষ্ঠা করতেন তবে এমনটি হতো না। কারণ এ নীতি অনুসারে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী দায়িত্ব ও কর্তৃত্ব বণ্টিত হয়। নির্বাহীর চোখে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মী সমভাবে বিবেচিত হয়। ফলে প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আন্তরিকতা সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠান আর্থিকভাবে সফল হয়। তাই আমি মনে করি, কর্মীদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে জনাব নবীন হোসেনের সাম্য নীতি অনুসরণ করা উচিত।

৪. উদ্দীপক

জনাব আবেশ উৎপাদন বিভাগে দায়িত্বরত কর্মকর্তা। তিনি ব্যবস্থাপনা পরিচালকের আদিষ্ট হয়ে উৎপাদন বিভাগের যাবতীয় কার্য সম্পাদন করান এবং এর জন্য তিনি দায়বদ্ধ থাকেন। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনি একজন সুপারভাইজার নিয়োগ দিতে চান। তার প্রত্যাশা নিয়োজিত সুপারভাইজার মেশিনারিজ ব্যবহারে দক্ষ এবং শ্রমিকদের দিয়ে হাতে কলমে কাজ বুঝিয়ে দিতে পারদর্শী হবে।
উত্তর প্রতিষ্ঠানের নিম্নপর্যায়ের ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিম্নস্তরের ব্যবস্থাপকদের হাতে থাকাকে বিকেন্দ্রীকরণ বলে।
উত্তর

একজনমাত্র নির্বাহীর নিকট থেকে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করাকে আদেশের ঐক্যের নীতি বলে।

আদেশের ঐক্যে নীতির মূলকথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। ভুলত্রুটি হলে তার নিকটই জবাবদিহি করবে। দ্বৈত অধীনতা বা দু'জন নির্বাহীর অধীনে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ সে একই সময়ে কারো আদেশ মেনে চলবে আর কারো আদেশ মেনে চলবে না। ফলে কাজে ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় আদেশের ঐক্য নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকের জনাব আবেশ মধ্যস্তরের ব্যবস্থাপক।

প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের গৃহীত 'লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে। মধ্যস্তরীয় বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। যেমন-উৎপাদক ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি।

উদ্দীপকে জনার আবেশ উৎপাদন বিভাগে দায়িত্বরত কর্মকর্তা। তিনি ব্যবস্থাপনা পরিচালকের আদিষ্ট হয়ে উৎপাদন বিভাগের যাবতীয় কার্যসম্পাদন করেন এবং এর জন্য তিনি দায়বদ্ধ থাকেন। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনি একজন সুপারভাইজার নিয়োগ দিতে চান। জনাব আবেশের এমন কার্যক্রমগুলো মধ্যস্তরের ব্যবস্থাপনার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব' আবেশ, মধ্যস্তরের ব্যবস্থাপক।

উত্তর

উদ্দীপকে সুপারভাইজারের কারিগরি দক্ষতা থাকলে জনাব আবেশের প্রত্যাশা পূরণ হবে বলে আমি মনে করি।

একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলাকৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারার দক্ষতাকেই কারিগরি দক্ষতা বলে। প্রতিটি-কাজের সাথেই কমবেশি কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। কোনো যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা যেমন কারিগরি দক্ষতা তেমনি কোম্পানির হিসাব সংরক্ষণ, উদ্বৃত্তপত্র তৈরির জ্ঞানও কারিগরি দক্ষতার আওতাধীন।

উদ্দীপকে জনাব আবেশ উৎপাদন বিভাগে দায়িত্বরত কর্মকর্তা। তিনি ব্যবস্থাপনা পরিচালকের আদিষ্ট হয়ে উৎপাদন বিভাগের যাবতীয় কার্যসম্পাদন করেন এবং এর জন্য তিনি দায়বদ্ধ থাকেন। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনি একজন সুপারভাইজার নিয়োগ দিতে চান। তার প্রত্যাশা নিয়োজিত সুপারভাইজার মেশিনারিজ ব্যবহারে দক্ষ এবং শ্রমিকদের দিয়ে হাতেকলমে কাজ বুঝিয়ে দিতে পারদর্শী হবে।

প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপক দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। অন্যদিকে ব্যবস্থাপক অদক্ষ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সুপারভাইজারের মধ্যে যদি কারিগরি দক্ষতা থাকে তবে প্রতিষ্ঠানটি, তার লক্ষ্য অর্জনে সমর্থ হবে। এতে জনাব আবেশের প্রত্যাশা পূরণ হবে।

৫. উদ্দীপক

ABC স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা সফরে যাবার জন্য একটি পরিকল্পনা করে। কোনো ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ছাড়াই পরিকল্পনাটি তৈরি করায় প্রতিষ্ঠানটি পূর্বনির্ধারিত পরিকল্পনামাফিক শিক্ষা সফরে গিয়ে বিশৃঙ্খলার সম্মুখীন হয়।
উত্তর পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ ভবিষ্যৎ মূল্যায়ন।
উত্তর

পরিকল্পনা মোতাবেক ব্যবস্থাপনার অন্যান্য কাজ পরিচালিত ও কার্যকর হয় বলে একে ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি বলা হয়।

ভবিষ্যতে কী করা হবে তা আগাম ঠিক করা বা কৌশল, নির্ধারণ করাকেই পরিকল্পনা বলে। এটি ব্যবস্থাপনার প্রথম কাজ এবং অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। পরিকল্পনা যা নেওয়া হয় তা বাস্তবায়নের জন্যই সংগঠন, কর্মীসংস্থান, নেতৃত্বদান ইত্যাদি কার্য পরিচালিত হয়। আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিকল্পনা আদর্শ মানের ভূমিকা পালন করে। এছাড়া ব্যবস্থাপনার অন্যান্য কাজ সম্পাদনেও প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হয়। তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনায় অন্যান্য কাজের ভিত্তি বলা হয়।

উত্তর

উদ্দীপকের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা।

এ পরিকল্পনা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয়। একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যে সকল কার্যক্ষেত্রে অবস্থা, দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে।

উদ্দীপকে ABC স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা সফরে যাবার জন্য একটি পরিকল্পনা করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি উক্ত পরিকল্পনা গ্রহণে কোনো ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেনি। ফলে পূর্বনির্ধারিত পরিকল্পনা মাফিক শিক্ষা সফরে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। উক্ত শিক্ষা সফরটি একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য, যা একার্থক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পরিকল্পনার ভবিষ্যৎ মূল্যায়ন পদক্ষেপটি অনুসরণ না করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুযোগ বা বাধাগুলোর আগাম মূল্যায়ন করতে হয়। এটি পরিকল্পনা প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একজন ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠান ভবিষ্যতে কী চায়, কী ধরনের সুযোগ-সুবিধা লাভকরতে পারে অথবা কোন কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা করতে হয়।

উদ্দীপকে ABC স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা সফরে যাবার জন্য একটি পরিকল্পনা করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি উক্ত পরিকল্পনা গ্রহণে কোনো ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেনি। ফলে পূর্বনির্ধারিত পরিকল্পনা মাফিক শিক্ষা সফরে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের জন্য ভবিষ্যৎ মূল্যায়ন পদক্ষেপটি বিবেচনা করেনি। উক্ত পদক্ষেপের দুটি অংশ; যার একটি অভ্যন্তরীণ (শক্তি ও দুর্বলতা) এবং অন্যটি বাহ্যিক (সুযোগ ও বাধা)। পরিকল্পনা প্রণয়নের পূর্বে পরিকল্পনাকারীকে অবশ্যই এই দুটি বিষয় বিবেচনা করতে হয়। কেননা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতার পাশাপাশি বাহ্যিক সুযোগ ওী বাধা বিবেচনায় না নিলে প্রতিষ্ঠানের 'ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পরিকল্পনার ভবিষ্যৎ মূল্যায়ন পদক্ষেপটি অনুসরণ না করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

৬. উদ্দীপক

জনাব হাফিজ ও জনাব মফিজ দুটি ভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। জনাব হাফিজ যে প্রতিষ্ঠানের মালিক সেখানে তিনি নিজেই ব্যবসায় দেখাশুনা করেন এবং সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন। অন্যদিকে জনাব মফিজ তার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজগুলোকে বিভিন্নভাবে ভাগ করে তা দক্ষ ব্যক্তিদের ওপর ছেড়ে দেন। যার ফলে তার প্রতিষ্ঠানটির সুনাম দিন দিন বেড়েই চলেছে।
উত্তর কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের ওপর কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় তাকে কমিটি বলে।
উত্তর

যে সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্বভার এক একজন বিশেষজ্ঞের ওপর অর্পণ করা হয় তাকে কার্য বিভাজন বা কার্যবিভাগ বলে।

বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক ও জটিলতাপূর্ণ ব্যবসায়ী পরিমণ্ডলে কার্যের আয়তন ও প্রকৃতির জটিলতা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন, বণ্টন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সর্বক্ষেত্রে বিশেষজ্ঞতার নীতি বাস্তবে রূপায়িত হচ্ছে। আর বিশেষায়নের এ নীতির প্রতিফলনই কার্যবিভাগ। কার্যবিভাগের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নির্বাহীদের মধ্যে অর্পণ করা হয়। এতে নির্বাহীদের কর্মভারগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই সংগঠনে কার্যবিভাজন অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে জনাব হাফিজ সরলরৈখিক সংগঠন কাঠামো অনুসরণ করেন।

এ সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। সামরিক প্রশাসনে এধরনের সরলরৈখিক সংগঠন কাঠামো ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়।

উদ্দীপকে জনাব হাফিজ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। জনাব হাফিজ যে প্রতিষ্ঠানের মালিক সেখানে তিনি নিজেই ব্যবসায় দেখাশুনা করেন এবং সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন। জনাব হাফিজের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব হাফিজ সরলরৈখিক সংগঠন কাঠামো অনুসরণ করেন।

উত্তর

জনাব মফিজের প্রতিষ্ঠানের সফলতায় কার্যভিত্তিক সংগঠন কাঠামোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি।

এ সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্বভার এক একজন বিশেষজ্ঞের ওপর অর্পণ করা হয়। কার্যভিত্তিক সংগঠন এরূপ এক প্রকার সংগঠন যেখানে শিল্পপ্রতিষ্ঠানের কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নির্বাহীদের মধ্যে অর্পণ করা হয়। এতে নির্বাহীদের কর্মভারগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না।

উদ্দীপকে জনাব মফিজ ভিন্ন একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। জনাব মফিজ তার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজগুলোকে বিভিন্নভাবে ভাগ করে তা দক্ষ ব্যক্তিদের ওপর ছেড়ে দেন। যার ফলে তার প্রতিষ্ঠানটির সুনাম দিন দিন বেড়েই চলেছে।

উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে ব্যবহৃত সংগঠন কাঠামোটি হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। এরূপ সংগঠনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজ বিভাগের সিদ্ধান্ত দিতে পারে এবং তাকে অন্যের দ্বারস্থ হতে হয় না। এছাড়াও এরূপ 'সংগঠনে কাজ ভাগ করা থাকে বলে প্রত্যেক বিভাগীয় প্রধানদের কাজ সমাধা করা সহজ হয়। কারণ বিভাগীয় প্রধানগণ শুধু নিজ নিজ বিভাগ পরিচালনা করেন। ফলে তার পক্ষে সহজেই বিভাগ পরিচালনা করা সহজ হয়। তাই আমি মনে করি, জনাব মফিজের প্রতিষ্ঠানের সফলতায় কার্যভিত্তিক সংগঠন কাঠামোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

৭. উদ্দীপক

জনাব রবিন একটি রিটেইল স্টোর চালান। সেখানে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করেন এবং তা বিভিন্ন চাকরির ওয়েবসাইটে পোস্ট করেন। মি. রাজু একজন চাকরি প্রার্থী। তিনি উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন। প্রতিষ্ঠান কর্তৃক যাচাই-বাছাই ও সাক্ষাৎকার পর্বসহ সমস্ত ধাপে উত্তীর্ণ হয়ে মি. রাজু উক্ত পদে নিয়োগ পান।
উত্তর আবেদনকারীদের মধ্য হতে, যোগ্যতাসম্পন্ন কর্মী বাছাই করাকে কর্মী নির্বাচন বলে।
উত্তর

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে।

প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। প্রশিক্ষণ হলো সর্বস্তরের কর্মীদেরকে কার্যোপযোগী ও দক্ষ করে গড়ে তোলা এবং মানসিকতা বিকাশের এক অবিরাম প্রক্রিয়া। প্রশিক্ষণের মাধ্যমে কোনো কর্মীকে কোনো বিষয়ে হাতেনাতে শিক্ষা দেওয়া হয়। এর ফলে কর্মী তার কাজে দক্ষ হয়ে ওঠে।

উত্তর

উদ্দীপকের জনাব রবিন বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন।

প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষাপ্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি।

উদ্দীপকে জনাব রবিন একটি রিটেইল স্টোর চালান। সেখানে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করেন এবং তা বিভিন্ন চাকরির ওয়েবসাইটে পোস্ট করেন। মি. রাজু একজন চাকরি প্রার্থী। সে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন। প্রতিষ্ঠান কর্তৃক যাচাই-বাছাই ও সাক্ষাৎকার পর্বসহ সমস্ত ধাপে উত্তীর্ণ হয়ে মি. রাজু উক্ত পদে নিয়োগ পান। উক্ত নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে বিজ্ঞাপন ব্যবহার করা হয়, যা বাহ্যিক উৎসের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রবিন বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন।

উত্তর

উদ্দীপকে চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান কর্মী সংগ্রহ পর্যায় এবং মি. রাজু এর নিয়োগ পাওয়া কর্মী নিয়োগ পর্যায়, উভয় পর্যায়ের মধ্যে বিভিন্ন বৈসাদৃশ্য বিদ্যমান।

আবেদনকারীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসাকে কর্মী সংগ্রহ বলে। সংগঠনের জন্য প্রয়োজনীয় জনশক্তির পরিমাণ নিরূপণের পরবর্তী পর্যায়ে শূন্য ও সৃষ্ট নতুন পদগুলো পূরণের জন্য কর্মী সংগ্রহের কাজ শুরু হয়। অন্যদিকে বাছাইকৃত কর্মীদের মধ্য হতে যোগ্য কর্মী নিয়োগ দেওয়াকে কর্মী নিয়োগ বলে।

উদ্দীপকে জনাব রবিন একটি রিটেইল স্টোর চালান। সেখানে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করেন এবং তা বিভিন্ন চাকরির ওয়েবসাইটে পোস্ট করেন। মি. রাজু একজন চাকরি প্রার্থী। সে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন। প্রতিষ্ঠান কর্তৃক যাচাই-বাছাই ও সাক্ষাৎকার পর্বসহ সমস্ত ধাপে উত্তীর্ণ হয়ে মি. রাজু উক্ত পদে নিয়োগ পান।

কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ হতে কর্মী নিয়োগের রিকুইজিশন সংগ্রহ, উক্ত কর্মীদের মান বিবেচনায় উৎস নির্ধারণ, উৎস অনুযায়ী প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রদান এবং সম্ভাব্য চাকরি প্রার্থীদের মনে উৎসাহ সৃষ্টি করে তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা পর্যন্ত ব্যাপৃত। অন্যদিকে সংগৃহীত কর্মী হতে সর্বাধিক দক্ষ ও যোগ্য কর্মীকে উপযুক্ত পদে নিয়োগের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কর্মী সংগ্রহ একটি ধনাত্মক প্রক্রিয়া এবং নিয়োগ একটি ঋণাত্মক প্রক্রিয়া।

৮. উদ্দীপক

XYZ কোম্পানিতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কিছু বিশেষজ্ঞ কর্মী আবশ্যক। এই লক্ষ্যে কোম্পানিটি বিভিন্ন বিভাগ থেকে কর্মক্ষেত্রে অভিজ্ঞ এবং কার্যসম্পাদনে পারদর্শী এমন কয়েকজন কর্মীকে পদোন্নতি দেয়। প্রশিক্ষণের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যেক কর্মীকে কোম্পানিটির পাঁচটি বিভাগে পর্যায়ক্রমে এক মাস করে কাজ করার নির্দেশনা দেয়।
উত্তর প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে -কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে।
উত্তর

প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ ও উন্নয়ন সংক্রান্ত কাজকে কর্মীসংস্থান বলে।

প্রতিষ্ঠানের কার্যাবলি সুন্দরভাবে সম্পাদন করতে হলে প্রয়োজনীয় কর্মী বা মানবসম্পদ প্রয়োজন। যথাস্থানে যথোপযুক্ত কর্মী ব্যতীত লক্ষ্য অর্জন সম্ভব নয়। একটি প্রতিষ্ঠানে যন্ত্রপাতি, পুঁজি, কাঁচামাল ও অন্যান্য উপকরণ যতই মানসম্পন্ন হোক না কেন কর্মী যদি যোগ্য ও দক্ষ না হয় তবে তাদের কার্যকর ব্যবহার কখনই সম্ভব হয় না। তাই ভালো কর্মীসংস্থান ব্যবস্থাপনার পক্ষে একটি অত্যাবশ্যকীয় কাজ।

উত্তর

উদ্দীপকের XYZ কোম্পানিতে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের বিভিন্ন যোগ্যতা ও দক্ষতার ওপর ভিত্তি করে যে পদোন্নতি দেওয়া হয় তাকে যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে।এক্ষেত্রে কর্মীদের কার্যকালের জ্যেষ্ঠত্ব উপেক্ষা করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয় বলে কর্মীরা সর্বশক্তি প্রয়োগ করে স্বীয় যোগ্যতা বৃদ্ধিতে সচেষ্ট হয়। ফলে কর্মীর কার্যদক্ষতা বৃদ্ধি পায় এবং প্রাতিষ্ঠানিক উন্নতি নিশ্চিত হয়।

উদ্দীপকে XYZ কোম্পানিতে কাঙ্ক্ষিত লক্ষ অর্জনের জন্য কিছু বিশেষজ্ঞ কর্মী আবশ্যক। এই লক্ষ্যে কোম্পানিটি বিভিন্ন বিভাগ থেকে কর্মক্ষেত্রে অভিজ্ঞ এবং কার্যসম্পাদনে পারদর্শী এমন কয়েকজন কর্মীকে পদোন্নতি দেয়। উক্ত পদোন্নতি প্রদানে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা যোগ্যতাভিত্তিক পদোন্নতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের XYZ কোম্পানিতে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে।

উত্তর

কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে XYZ কোম্পানির গৃহীত পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতিটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

যে প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণ বলে। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের কর্মীদেরকে এক পদ হতে অন্য পদে বদলি করে সকল কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়।

উদ্দীপকে XYZ কোম্পানিতে কাঙ্ক্ষিত লক্ষ অর্জনের জন্য কিছু বিশেষজ্ঞ কর্মী আবশ্যক। এ লক্ষ্যে কোম্পানিটি বিভিন্ন বিভাগ থেকে কর্মক্ষেত্রে অভিজ্ঞ এবং কার্যসম্পাদনে পারদর্শী এমন কয়েকজন 'কর্মীকে পদোন্নতি দেয়। প্রশিক্ষণের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যেক কর্মীকে কোম্পানির পাঁচটি বিভাগে পর্যায়ক্রমে এক মাস করে কাজ করার নির্দেশনা দেয়।

প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। এর মাধ্যমে কর্মীকে কোনো বিশেষ বিষয়ে হাতেনাতে শিক্ষা দেওয়া হয়। ফলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই কর্মীদের পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। এতে কর্মীরা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ সম্পর্কে দক্ষ হয়ে উঠবে এবং প্রতিষ্ঠানের কাজ দক্ষতার সাথে সম্পন্ন করবে।

৯. উদ্দীপক

জনাব আকাশ তার কারখানায় সিদ্ধান্ত গ্রহণে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পরামর্শ গ্রহণ করেন। এতে কর্মীদের মধ্যে প্রশাসনের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি হয়। ফলে প্রতিষ্ঠানটিতে উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে, জনাব সাগর তার কারখানায় সিদ্ধান্ত গ্রহণে কোনো কর্মীর পরামর্শ নেন না। তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তা বাস্তবায়নে সবাইকে বাধ্য করেন। এতে প্রশাসনের প্রতি কর্মীদের অসন্তোষ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছে।
উত্তর কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে একটি নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কৌশলকেই নেতৃত্ব বলে।
উত্তর

যে নেতৃত্ব "ব্যবস্থায় কর্মবিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তনদের ওপর সর্বোতভাবে নির্ভর করেন তাকে লাগামহীন নেতৃত্ব বলে।

লাগামহীন নেতৃত্বের প্রকৃতি হলো এতে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে। এক্ষেত্রে নেতা কর্মবিমুখ থাকে এবং নিজেকে অধস্তনদের কাছ থেকে দূরে রাখে। এরূপ নেতা শুধু লক্ষ্য নির্ধারণ করে দেয় কিন্তু লক্ষ্য বাস্তবায়নে তার কোনো ভূমিকা থাকে না। অধস্তনরাই কার্যাকার্য নির্ধারণ করে তা বাস্তবায়নের চেষ্টা চালায়। এতে প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। তাই বলা হয়, লাগামহীন নেতৃত্ব প্রতিষ্ঠানে কার্যকর হয় না।

উত্তর

উদ্দীপকে জনাব আকাশ তার প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব প্রদান করেছেন।

যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সম্পূর্ণ বিপরীত নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। এক্ষেত্রে নেতা সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে।

উদ্দীপকে জনাব আকাশ তার কারখানায় সিদ্ধান্ত গ্রহণে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পরামর্শ গ্রহণ করেন। এতে কর্মীদের মধ্যে প্রশাসনের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি হয়। ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জনাব আকাশের এমন নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আকাশ তার প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব প্রদান করেছেন।

উত্তর

জনাব সাগরের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

যে নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হন এবং সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন তাছাড়া কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এটি এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা বা কর্তৃত্ব ভোগ করেন। এক্ষেত্রে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ-আলোচনার প্রয়োজন বোধ করেন না।

উদ্দীপকে জনাব সাগর তার কারখানায় সিদ্ধান্ত গ্রহণে কোনো কর্মীর পরামর্শ নেন না। তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তা বাস্তবায়নে সবাইকে বাধ্য করেন। এতে প্রশাসনের প্রতি কর্মীদের অসন্তোষ বৃদ্ধি পায়। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ক্রমাগত হ্রাস পায়।

উদ্দীপকে জনাব সাগরের প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এমন নেতৃত্বে অধস্তনগণ ঊর্ধ্বতন নির্বাহিগণের দাস হিসেবে বিবেচিত হয়। ফলে নেতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো সাথে আলাপ-আলোচনার করেন না এবং কাজ আদায়ের ক্ষেত্রে ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। এতে প্রতিষ্ঠানটির কর্মীরা প্রথম দিকে নেতার অনুগত থাকলেও পরবর্তীতে আর থাকে না। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন কমতে থাকে। তাই আমি মনে করি, জনাব সাগরের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

১০. উদ্দীপক

জনাব রফিক একজন মৎস্য খামারি। তিনি তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের নিকট হতে মাছ চাষের নিয়ামক যেমন- মাছের পোনা, খাদ্য, পুকুর ব্যবস্থাপনা, ঔষধ, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে পরামর্শ গ্রহণ করেন এবং তাদেরকে সে মোতাবেক কর্মসম্পাদনের নির্দেশনা প্রদান করেন। অপরদিকে একই প্রকৃতির ব্যবসায়ী জনাব শফিকের ধারণা তাঁর কর্মীরা কম শিক্ষিত, তাদের পরামর্শ নেওয়াটা সময় অপচয় ছাড়া কিছুই নয়। তিনি একাই সব সিদ্ধান্ত নেন এবং তা পালন করতে কর্মীদের নির্দেশনা দেন।
উত্তর যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে।
উত্তর

পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের কাজে আদেশ-নির্দেশ প্রদান করাকে নির্দেশনা বলে।

নির্দেশনা হলো সংগঠনের চালিকাশক্তি। ইঞ্জিন যেভাবে চালু করে এতে গতি সঞ্চার করা হয়। ব্যবস্থাপনায়ও লক্ষ্যার্জনে প্রয়োজনীয় উপায়-উপকরণকে সংহত করে একে সচল করতে নির্দেশনা কার্যক্রম পরিচলনা করা হয়ে থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানের গতিশক্তি শুধু নির্দেশনার ওপর নির্ভরশীল। তাই কার্যকর নির্দেশনা ছাড়া ব্যবস্থাপনার 'সকল আয়োজন ব্যর্থ হবে। এজন্যই নির্দেশনাকে 'প্রশাসনের হৃৎপিন্ড' বলা হয়।

উত্তর

উদ্দীপকে জনাব রফিক পরামর্শমূলক নির্দেশনা প্রদান করেন।

যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এ ধরনের নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধস্তন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালোমন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন।

উদ্দীপকে জনাব রফিক একজন মৎস্য ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের নিকট হতে মাছ চাষের নিয়ামক যেমন- মাছের পোনা, খাদ্য, পুকুর ব্যবস্থাপনা, ঔষধ, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে পরামর্শ গ্রহণ করেন এবং তাদেরকে সে মোতাবেক কর্মসম্পাদনের নির্দেশনা প্রদান করেন। জনাব রফিকের নির্দেশনা দানের পদ্ধতিটি পরামর্শমূলক নির্দেশনার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রফিক পরামর্শমূলক নির্দেশনা প্রদান করেন।

উত্তর

জনাব শফিকের নেতৃত্বটি হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এবং জনাব রফিকের নেতৃত্বটি হলো গণতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের চেয়ে গণতান্ত্রিক নেতৃত্ব শ্রেয়।

যে নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। অন্যদিকে যে নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হন এবং সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন তাছাড়া কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এটি এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা বা কর্তৃত্ব ভোগ করেন।

উদ্দীপকে জনাব রফিক একজন মৎস্য ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের নিকট হতে মাছ চাষের নিয়ামক যেমন- মাছের পোনা, খাদ্য, পুকুর ব্যবস্থাপনা, ঔষধ, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে পরামর্শ গ্রহণ করেন এবং তাদেরকে সে মোতাবেক কর্মসম্পাদনের নির্দেশনা প্রদান করেন। অন্যদিকে একই প্রকৃতির ব্যবসায়ী জনাব শফিকের ধারণা তাঁর কর্মীরা কম শিক্ষিত। তাই তাদের কাছ থেকে পরামর্শ নেওয়াটা সময় অপচয় ছাড়া কিছুই নয়। এজন্য তিনি প্রাতিষ্ঠানিক সব সিদ্ধান্ত একাই গ্রহণ করেন এবং তা পালন করতে কর্মীদের নির্দেশনা দেন।

স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ-আলোচনার প্রয়োজন বোধ করেন না। ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা হ্রাস যায়, যা প্রতিষ্ঠানের জন্য কখনই কাম্য নয়। অপরদিকে গণতান্ত্রিক নেতৃত্বে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে নেয় এবং তাদের ভালো-মন্দের দিকটি বিবেচনা করা হয়। ফলে কর্মীরা নেতার প্রতি সহানুভূতিশীল থাকে এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, জনাব রফিকের গণতান্ত্রিক নেতৃত্বটি জনাব শফিকের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের চেয়ে শ্রেয়।

১১. উদ্দীপক

জনাব 'X' সৃজনী লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জনাব 'X' দুই বছরে ২০,০০০ একক পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। সে মোতাবেক তিনি উৎপাদনের সাথে জড়িতদের নির্দেশনা প্রদান করেন। প্রায় এক বছর পর সরেজমিনে গিয়ে দেখেন ৬,৫০০ একক পণ্য উৎপাদিত হয়েছে। তাই লক্ষ্যমাত্রা অর্জনে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়ে জনাব 'X' বেশ চিন্তিত।
উত্তর নিয়ন্ত্রণের দ্বিতীয় ধাপ কার্যফল পরিমাপ।
উত্তর

আদর্শমান বলতে একটি কাজ কতটুকু গুণ, মান, ব্যয়, আয় বা সময়সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা হবে তা নির্ণয়কে বোঝায়।

নিয়ন্ত্রণকে ফলপ্রদ করার লক্ষ্যে সর্বপ্রথম প্রত্যেক কাজের জন্য আদর্শ মান নির্ধারণ করা প্রয়োজন। আদর্শ মান নির্ধারণ এক ধরনের পরিকল্পনা। নিয়ন্ত্রণের এ মান সংখ্যা, ওজন, দৈর্ঘ্য, ঘণ্টা, আর্থিক মূল্য, আর্থিক আয়-ব্যয় ইত্যাদির মাধ্যমে নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানে যে বাজেট প্রণয়ন করা হয় তাও আয়-ব্যয়ের আদর্শ মান হিসেবে গণ্য হয়। তাই আদর্শমান ছাড়া নিয়ন্ত্রণ প্রক্রিয়া প্রয়োগ করা সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানের কার্য বিচ্যুতির পরিমাণ ১০,০০০ একক।

যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করা হয় তাকে আদর্শমানের সাথে সম্পাদিত কাজের তুলনা বলা হয়। এটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার তৃতীয় পদক্ষেপ। এই তুলনার মাধ্যমে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শমান অনুযায়ী কাজে বিচ্যুতি আছে কিনা তা নির্ণয় করা হয় এবং বিচ্যুতি থাকলে তার পরিমাণ কতটুকু তা চিহ্নিত করা হয়।

উদ্দীপকের জনাব 'X' সৃজনী লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন লক্ষ্যমাত্রা দুই বছরে ২০,০০০ একক নির্ধারণ করেন। সে মোতাবেক তিনি উৎপাদনের সাথে জড়িতদের নির্দেশনা প্রদান করেন। কিন্তু এক বছর পর দেখা যায় ৬,৫০০ একক উৎপাদন হয়েছে। অথচ এক বছরে তাদের উৎপাদন হওয়া কথা ছিল (২০,০০০ × ১/২) = ১০০০০ একক। এক্ষেত্রে তাদের বিচ্যুতির পরিমাণ হচ্ছে (১০,০০০ – ৬,৫০০) = ৩,৫০০ একক।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব 'X' সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে 'সৃজনী লিমিটেড' এর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে বলে আমি মনে করি।

সংশোধনমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোনো কাজে বিচ্যুতি বা অসঙ্গতি থাকলে তা দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক। ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ এ পর্যায়ে প্রতিষ্ঠানের নির্ধারিত মান অপেক্ষা সম্পাদিত কাজের পরিমাণে বিচ্যুতি ঘটলে, তা খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়।

উদ্দীপকের জনাব 'X' সৃজনী লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন লক্ষ্যমাত্রা দুই বছরে ২০,০০০ একক নিধারণ করেন। সে মোতাবেক তিনি উৎপাদনের সাথে জড়িতদের নির্দেশনা প্রদান করেন। কিন্তু এক বছর পর দেখা যায় ৬,৫০০ একক উৎপাদন হয়েছে। অর্থাৎ তাদের বিচ্যুতি হয়েছে ৩,৫০০ একক। তাই লক্ষ্য অর্জনে কী পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়ে জনাব 'X' বেশ চিন্তিত।

উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহেতু নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাই জনাব 'X' এর উচিত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এর মাধ্যমে আশা করা যায়, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জন করতে সক্ষম হবে।