চট্টগ্রাম বোর্ড ২০২৫
০০:০০
০ সঠিক
০ / ০
উত্তর
১. যে সমস্ত পণ্য ভোক্তারা বিশেষ প্রয়োজন মেটানোর জন্য তাৎক্ষণিকভাবে ক্রয় করে তাকে কী পণ্য বলে?
২.

বিপণন প্রসারের অন্তর্ভুক্ত বিষয় হলো-

i. ব্যক্তিক বিক্রয়

ii. বণ্টন

iii. বিক্রয় প্রসার

নিচের কোনটি সঠিক?

৩. নিচের কোনটি লোভনীয় পণ্য?
মিসেস নাবিলার একটি পোশাকের শোরুম আছে। তিনি মোট খরচের সাথে ২০% মুনাফা ধরে মূল্য নির্ধারণ করেন।
৪. উদ্দীপকে কোন ধরনের মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে?
৫. যেসব পণ্য ভোক্তারা নিকটবর্তী স্থান থেকে কম প্রচেষ্টায় ঘন ঘন ক্রয় করে তাকে কী পণ্য বলে?
৬. পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রয় সবচেয়ে বেশি?
৭. বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকেন?
৮. স্বল্প সময়ে বিক্রিয় বৃদ্ধির উদ্দেশ্যে অনিয়মিতভাবে যে সকল প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করা হয় তাকে বলে-
'মানিক ফার্নিচার' বহুদিন যাবৎ অর্থের বিনিময়ে বিভিন্ন মাধ্যমে পণ্য সম্পর্কে তথ্য প্রচার করে আসছে। এতে আশানুরূপ ফল না পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানটি ঈদ উপলক্ষ্যে ১৫% ছাড়ে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নেয়।
৯. 'মানিক ফার্নিচার' প্রাথমিকভাবে কোন ধরনের প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করেছে?
১০.

উদ্দীপকে 'মানিক ফার্নিচার' বর্তমান সিদ্ধান্তের ফলে যে সুবিধা পাবে তা হলো-

i. বিক্রয় বৃদ্ধি

ii. মুনাফা বৃদ্ধি

iii. উৎপাদন ব্যয় হ্রাস

নিচের কোনটি সঠিক?

১১. বিজ্ঞাপনের কাজ কোনটি?
১২. বিভিন্ন যানবাহনের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে কী বলে?
১৩.

শিল্পপণ্যের বৈশিষ্ট্য হলো-

i. অনমনীয় চাহিদা

ii. একক মূল্য বেশি

iii. ব্যাপক ক্রেতা

নিচের কোনটি সঠিক?

১৪. বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
১৫. যারা ব্যক্তিগত ভোগের জন্য পণ্য ক্রয় করে তারা কোন বাজারের সদস্য?
১৬. সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রয়োজনের বাস্তব প্রকাশকে কী বলে?
১৭. যা অদৃশ্যমান কিন্তু ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধান করে তাকে কী বলে?
১৮. বিপণন ক্রেতাদের জন্য কী সৃষ্টি করে?
শীলা ফ্যাশন হাউজ তাদের পোশাক বিক্রির সময় পলিথিনের পরিবর্তে কাগজের ব্যাগ ব্যববহার করে থাকে। উক্ত ফ্যাশন হাউজটি বর্তমানে ক্রেতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইনে একটি পেইজ খোলে। যার ফলে ফ্যাশন হাউজটির বিক্রয় বৃদ্ধি পায়।
১৯. উদ্দীপকে ফ্যাশন হাউজটি প্রাথমিক পর্যায়ে বিপণন ক্রম বিকাশের কোন যুগে অবস্থান করে?
২০.

শীলা ফ্যাশনের সাফল্যের কারণ হিসেবে যে যুগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে তা হলো-

i. সামাজিক বিপণন যুগ

ii. বিক্রয় যুগ

iii. মোবাইল মার্কেটিং যুগ

নিচের কোনটি সঠিক?

২১.

বিপণনের মাধ্যমে যে সকল উপযোগ সৃষ্টি হয় তা হলো-

i. সময়গত

ii. স্বত্বগত

iii. স্থানগত

নিচের কোনটি সঠিক?

২২. অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তরকে কী বলে?
২৩. জনাব মামুন খাগড়াছড়ি থেকে আনারস সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীর নিকট সরবরাহ করেন। জনাব মামুনের কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
২৪. পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে কী বলে?
২৫. ওয়ারেন্টি, গ্যারান্টি, হোম ডেলিভারি, সংস্থাপন ইত্যাদি বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত?
২৬. সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনময়ে পণ্য সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে কী বলে?
২৭. কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেটকে কী বলে?
২৮. কোন ধরনের চলকের ওপর ভিত্তি করে ভোক্তাবাজারকে বয়স, লিঙ্গ, আয় ও পেশা ইত্যাদি ভাগে ভাগ করা হয়?
জনাব শাহিন মুন্সিগঞ্জ থেকে উন্নতমানের আলু সংগ্রহ করে নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণ করেন। পরবর্তীতে ক্রেতার চাহিদা অনুযায়ী সারা বছর আলু সরবরাহ করেন। এতে তিনি আর্থিকভাবে লাভবান হন এবং ক্রেতারাও প্রয়োজন অনুযায়ী সারা বছর আলু ক্রয় করতে পারেন।
২৯. জনাব শাহিনের আলু সংরক্ষণ বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত?
৩০.

জনাব শাহিনের সফলতার কারণ হলো-

i. মজুদ নিয়ন্ত্রণ

ii. ন্যায্যমূল্য

iii. নিয়মিত পণ্য সরবরাহ

নিচের কোনটি সঠিক?