চট্টগ্রাম বোর্ড ২০২৫

১. উদ্দীপক

ঢাকার ধানমন্ডিতে 'মানরা ফ্যাশন' একটি স্বনামধন্য ফ্যাশন হাউজ। ফ্যাশন হাউজটি ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী শাড়ি, থ্রি-পিছ, পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাক বিক্রয় করে। উক্ত ফ্যাশন হাউজটি অধিক বিক্রয়ের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিজ্ঞাপন প্রদান করে। অন্যদিকে, ধানমণ্ডিতে 'রোকেয়া ফ্যাশন' হাউজ নামে আরেকটি ফ্যাশন হাউজও ভোক্তাদের চাহিদা ও পছন্দ অনুসারে বিভিন্ন ধরনের পোশাক বিক্রয় করে। উক্ত ফ্যাশন হাউজটি পণ্য বিক্রয়ের সময় প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করে থাকে।
উত্তর কোনোকিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে।
উত্তর উৎপাদনকারীর নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্যসামগ্রী ক্রেতা-ভোগকারীর নিকট পৌছাতে যে সমস্ত কার্যাক্রম সম্পাদন করা হয় তার সমাহারকে বিপণন বলে।
বিপণন সমাজে বসবাসকারী ভোক্তাদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসায়ের অন্যতম শাখা হিসেবে বিপণন একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জনগণের আয় বৃদ্ধি করে, অন্যদিকে তাদের প্রত্যাশিত পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি করে দেয়। এভাবে আয় ও ভোগ বৃদ্ধি করে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিপণন সহায়তা করে থাকে।
উত্তর উদ্দীপকে 'মনিরা ফ্যাশন' হাউজের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত।
যে যুগে উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে সে যুগকে বিক্রয় যুগ বলে। ১৯৩০-১৯৫০ সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। এ যুগে উৎপাদন দক্ষতা, উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পায় এবং ভোক্তাদের পছন্দসই পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশল যেমন : বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয়ের উন্নয়ন ঘটে এ যুগে।
উদ্দীপকে ঢাকার ধানমন্ডিতে 'মনিরা ফ্যাশন' একটি স্বনামধন্য ফ্যাশন হাউজ। ফ্যাশন হাউজটি ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী শাড়ি, থ্রি-পিছ, পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাক বিক্রয় করে। উক্ত ফ্যাশন হাউজটি অধিক বিক্রয়ের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিজ্ঞাপন প্রদান করে। উক্ত বিজ্ঞাপন কার্যক্রমটি বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সম্পাদিত কার্যক্রম বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত।
উত্তর 'মনিরা ফ্যাশন' হাউজের তুলনায় 'রোকেয়া ফ্যাশন' হাউজের কার্যক্রম উত্তম। উক্তিটির সাথে আমি একমত। রোকেয়া ফ্যাশন হাউজ বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগ অনুসরণ করে।
বিপণনের যে যুগে ক্রেতার চাহিদার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবেশ ও সমাজের মানুষের প্রতি গুরুত্ব প্রদান করা হয় তাকে সামাজিক বিপণন যুগ বলে। এ যুগে সমাজের বিভিন্ন দিককে গুরুত্ব দেওয়া হয় এবং বিপণনে এমন কোনো কাজ করা হয় না যা সমাজ বা পরিবেশের ক্ষতি করে।
উদ্দীপকে ঢাকার ধানমন্ডিতে 'মনিরা ফ্যাশন' একটি স্বনামধন্য ফ্যাশন হাউজ। ফ্যাশন হাউজটি অধিক বিক্রয়ের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিজ্ঞাপন প্রদান করে। অন্যদিকে ধানমন্ডিতে 'রোকেয়া ফ্যাশন' হাউজ নামে আরেকটি ফ্যাশন হাউজও ভোক্তাদের চাহিদা ও পছন্দ অনুসারে বিভিন্ন ধরনের পোশাক বিক্রয় করে। উক্ত ফ্যাশন হাউজটি পণ্য বিক্রয়ের সময় প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করে থাকে। এখানে দেখা যায়, রোকেয়া ফ্যাশন হাউজ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করে তাদের পণ্য বিপণন করে। উক্ত কাজটি বিপণনের সামাজিক বিপণন যুগকে প্রকাশ করে।,
সামাজিক বিপণন যুগ এমন একটি যুগ যেখানে পরিবেশ ও সমাজের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মূলত ১৯৭০ সালের পর থেকে এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিপণনে সমাজের প্রতি গুরুত্ব দেওয়া ও পরিবেশ ক্ষতিকারক কর্মকাণ্ড বর্জন করা। উদ্দীপকেও রোকেয়া ফ্যাশন হাউজ সামাজিক বিপণন যুগ অনুসরণ করে। তবে মনিরা ফ্যাশন হাউজ সমাজ বা পরিবেশের দিকে গুরুত্ব না দিয়ে শুধু বিক্রয়ের দিকে গুরুত্ব দেয়। তাই বলা যায়, 'মনিরা ফ্যাশন' হাউজের তুলনায় 'রোকেয়া ফ্যাশন' হাউজের কার্যক্রম উত্তম।

২. উদ্দীপক

জনাব হাসান পুরান ঢাকার একটি হোটেলের মালিক। উক্ত হোটেলে দেশীয় খাবারের পাশাপাশি চাইনিজ ও থাই খাবারের ব্যবস্থা রয়েছে। খাবারের মান ভালো ও স্বাস্থ্যসম্মত হওয়ায় উক্ত হোটেলের বেশ সুনাম রয়েছে। জনাব হাসান তার হোটেলের গ্রাহকসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে অনলাইনে একটি পেইজ খোলেন যার মাধ্যমে হোম ডেলিভারিও দিয়ে থাকেন। ফলে হোটেলটির বিক্রয় ও মুনাফা দুটোই বৃদ্ধি পায়।
উত্তর পণ্য বা সেবা থেকে ক্রেতার প্রত্যাশিত মোট সুবিধা এবং তা অর্জনের জন্য ক্রেতার মোট ব্যয় বা ত্যাগের তুলনা থেকে যে উপলব্ধ মূল্য গড়ে ওঠে তাকে ক্রেতাভ্যালু বলে।
উত্তর বিপণনের যে যুগে ভোক্তার প্রয়োজন, চাহিদা, রুচি, পছন্দ-অপছন্দ ইত্যাদি বিবেচনা করে পণ্য উৎপাদন ও বিপণন করা হয় তাকে বিপণন বা মার্কেটিং যুগ বলে।
বিপণন যুগের আবির্ভাব ঘটে ১৯৫০ সালের পর থেকে। এর পূর্বে প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করতো। তবে বিপণন যুগে ক্রেতা বা ভোক্তার চাহিদার ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়। বিপণনকারী শুধু ঐ সকল পণ্য উৎপাদন ও বণ্টন করে যেসব পণ্যের প্রতি ক্রেতার চাহিদা বিদ্যমান। এই যুগে সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে বিপণনকারী ক্রেতাসন্তুষ্টি অর্জনকেই মুখ্য কাজ হিসেবে গণ্য করে।
উত্তর উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের অভাব মৌলিক ধারণার কথা বলা হয়েছে।
প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব ও সংস্কৃতিকে প্রভাবিত করে বাস্তবে রূপ নেয় তখন তাকে অভাব বলে। অভাব হলো প্রয়োজনের বাস্তব রূপ। তবে সংস্কৃতির ভিত্তিতে অভাবে ভিন্নতা প্রকাশ পায়। যেমন : ক্ষুধা লাগলে একজন বাঙালি ভাতৃ খেতে পছন্দ করলেও একজন আমেরিকান বার্গার খেতে পছন্দ করে।
উদ্দীপকে জনাব হাসান পুরান ঢাকার একটি হোটেলের মালিক। উক্ত হোটেলে দেশীয় খাবারের পাশাপাশি চাইনিজ ও থাই খাবারের ব্যবস্থা রয়েছে। খাবারের মান ভালো ও স্বাস্থ্যসম্মত হওয়ায় উক্ত হোটেলের বেশ সুনাম রয়েছে। এখানে দেখা যাচ্ছে, হোটেলটি দেশীয় খাবারের পাশাপাশি চাইনিজ ও থাই খাবার অর্পণ করে। উক্ত ব্যবস্থাটি মানুষের সংস্কৃতিকে প্রভাবিত করে বাস্তবে রূপ নেয়। তাই বলা যায়, এখানে প্রাথমিক পর্যায়ে বিপণনের অভাব মৌলিক ধারণার কথা বলা হয়েছে।
উত্তর জনাব হাসানের সফলতার কারণ হলো বিপণন ক্রমবিকাশের মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পণ্যের প্রসারমূলক কার্যক্রমে ব্যবহার করে বিপণন কর্মকাণ্ড সম্পাদন করার যুগকে মোবাইল মার্কেটিং যুগ বলে। বর্তমানে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করছে। যেমন- Google, Facebook, Youtube ইত্যাদি।
উদ্দীপকে জনাব হাসান পুরান ঢাকার একটি হোটেলের মালিক। খাবারের মান ভালো ও স্বাস্থ্যসম্মত হওয়ায় উক্ত হোটেলের বেশ সুনাম রয়েছে। জনাব হাসান তার হোটেলের গ্রাহকসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে অনলাইনে একটি পেইজ খোলেন যার মাধ্যমে হোম ডেলিভারিও দিয়ে থাকেন। ফলে হোটেলটির বিক্রয় ও মুনাফা দুটোই বৃদ্ধি পায়। এখানে জনাব হাসানের অনলাইন পেজ খুলেন; যা বিপণন কার্যক্রম মোবাইল মার্কেটিং যুগকে নির্দেশ করে।
বিপণনের বর্তমান সময় কালকেই সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ হিসেবে চিহ্নিত করা হয়। মূলত ২০১০ সাল থেকে এই যুগের সূচনা হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পণ্যের প্রসারমূলক কার্যক্রমে ব্যবহার করে, বিপণন সাফল্য অর্জনে প্রচেষ্টার সাম্প্রতিক সময়ে গৃহীত কৌশল প্রয়োগের সময়কালই হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। উদ্দীপকেও মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ করার মাধ্যমে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে।

৩. উদ্দীপক

জনাব শ্যামল যশোর থেকে উন্নতমানের খেজুরের গুড় সংগ্রহ করে সারাদেশের বিভিন্ন ব্যবসায়ীর নিকট সরবরাহ করেন। গুড়ের মান ঠিক রাখার জন্য তিনি উন্নতমানের প্যাকেট ব্যবহার করেন। প্যাকেটের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্যসংক্রান্ত তথ্য উল্লেখ থাকে। এ কারণে সারাদেশে তার গুড়ের বেশ সুনাম রয়েছে।
উত্তর ক্রেতা বা ভোক্তাদের রুচি, পছন্দ, অভ্যাস, প্রয়োজন ও চাহিদা সম্পর্কিত তথ্যকে বাজার তথ্য বলে।
উত্তর "উত্তম ক্রয়-বিক্রয়ের অর্ধেক"- উক্তিটি সঠিক ও যথার্থ।
বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা গ্রহণের প্রক্রিয়াকে ক্রয় বলে। সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে, ক্রয়কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয়কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।
উত্তর উদ্দীপকে সারাদেশে গুড় সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়।
পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। স্থানগত উপযোগের ফলেই একস্থানে উৎপাদিত পণ্য অন্যস্থানে ভোগ করা যায়।
উদ্দীপকে জনাব শ্যামল যশোর থেকে উন্নতমানের খেজুরের গুড় সংগ্রহ করে সারাদেশের বিভিন্ন ব্যবসায়ীর নিকট সরবরাহ করেন। এখানে দেখা যাচ্ছে, জনাব শ্যামল যশোর থেকে গুড় সংগ্রহ করে সারাদেশে স্থানান্তর করেন; যা পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। উক্ত উপযোগ সৃষ্টির মাধ্যমে একস্থানে পণ্য অন্যস্থানে ব্যবহার করা
সম্ভব হয়।
উত্তর উদ্দীপকে জনাব শ্যামলের ব্যবসায়িক সফলতার কারণ হলো সঠিক মোড়কিকরণ কার্যাবলি সম্পাদন।
মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে লাগানোকে মোড়কিকরণ বলে। পণ্যকে মোড়কিকরণ করার মাধ্যমে এটি ভোক্তার নজর কাড়ে এবং উন্নত ডিজাইন দেখে পণ্য ক্রয়ে প্ররোচিত হয়। তাছাড়া মোড়কের মধ্যে পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য মুদ্রিত থাকায় ক্রেতা সহজে পণ্য সম্পর্কে ধারণা নিতে পারে।
উদ্দীপকে জনাব শ্যামল যশোর থেকে উন্নতমানের খেজুরের গুড় সংগ্রহ করে সারাদেশের বিভিন্ন ব্যবসায়ীর নিকট সরবরাহ করেন। গুড়ের মান ঠিক রাখার জন্য তিনি উন্নতমানের প্যাকেট ব্যবহার করেন। প্যাকেটের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্যসংক্রান্ত তথ্য উল্লেখ থাকে। এ কারণে সারাদেশে তার গুড়ের বেশ সুনাম রয়েছে। এখানে উন্নতমানের প্যাকেট ও প্যাকেটের গায়ে বিভিন্ন তথ্য উল্লেখ করা বিপণনের মোড়কিকরণ কাজের অন্তর্ভুক্ত।
মোড়কের মূল বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতা আকর্ষণ। তাছাড়া মোড়কিকরণ পণ্যের নিরাপত্তা বিধান করে এবং পণ্যের মান রক্ষা করে। এছাড়া মোড়কিকরণ পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্যও প্রদান করে থাকে। ফলে ক্রেতারা পণ্যের প্রতি আস্থা রাখতে পারে এবং তা ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি করে। এভাবেই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও মোড়কিকরণ ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে সারাদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়।

৪. উদ্দীপক

জনাব নাজমুল রাজশাহীর নওগাঁয় একটি আমের বাগান করেন। তিনি বাগান থেকে আম সংগ্রহ করে পূর্বনির্ধারিত মানের ভিত্তিতে ছোট, বড় ও মাঝারি বিভিন্ন ভাগে ভাগ করে আম বিক্রয় করেন। এ বছর আমের বাম্পার ফলন হওয়ায় তিনি আম সংরক্ষণের সিদ্ধান্ত নেন যাতে পরবর্তীতে ভোক্তার চাহিদা অনুযায়ী আম সরবরাহ করতে পারেন।
উত্তর পরিবহন হচ্ছে এমন একটি বিপণন কাজ যার মাধ্যমে সর্বোত্তম উপায়ে যাত্রী সাধারণ ও পণ্য একস্থান হতে অন্যস্থানে স্থানান্তর করা হয়।
উত্তর পণ্যের ওজন, স্বাদ, স্থায়িত্ব প্রভৃতি বৈশিষ্ট্যের ভিত্তিতে পণ্যের মান নির্ধারণকে প্রমিতকরণ বলে।
প্রকৃতিগতভাবে সকল পণ্যের নিজস্ব কিছু বৈশিষ্ট্য বা গুণ রয়েছে যার মাধ্যমে ক্রেতাসাধারণ পণ্য পছন্দ বা অপছন্দ করে থাকে। ক্রেতাসাধারণ পণ্যের যে বিশেষ বৈশিষ্ট্য বা গুণাবলি পছন্দ বা অপছন্দ করে তার ভিত্তিতে পণ্যের মান তালিকা প্রস্তুত করে প্রমিতকরণ করা হয়। পরবর্তীতে উক্ত তালিকার মানদণ্ড অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। এভাবে প্রমিতকরণ পণ্যের মৌলিক সীমা নির্ধারণ করে।
উত্তর জনাব নাজমুল প্রাথমিক পর্যায়ে বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পন্ন করেছে।
নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ বিপণনের অন্যতম একটি কাজ। পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তা পর্যায়িতকরণ করা হয়। এটি মূলত প্রমিতকরণের বাস্তব রূপ।
উদ্দীপকে জনাব নাজমুল রাজশাহীর নওগাঁয় একটি আমের বাগান করেন। তিনি বাগান থেকে আম সংগ্রহ করে পূর্বনির্ধারিত মানের ভিত্তিতে ছোট, বড় ও মাঝারি বিভিন্ন ভাগে ভাগ করে আম বিক্রয় করেন। উক্ত প্রকৃতি ও আকার অনুযায়ী আম বাছাইকরণ বিপণনের পর্যায়িতকরণ কাজকে নির্দেশ করে।
উত্তর উল্লিখিত উদ্দীপকে ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য জনাব নাজমুল বিপণনের গুদামজাতকরণ কাজটি সম্পাদন করেছেন; যা পণ্যের প্রকৃতি অনুযায়ী সঠিক ও যথার্থ।
উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে এক সময়ের পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে।
উদ্দীপকে জনাব নাজমুল রাজশাহীর নওগাঁয় একটি আমের বাগান করেন। এ বছর আমের বাম্পার ফলন হওয়ায় তিনি আম সংরক্ষণের সিদ্ধান্ত নেন; যাতে পরবর্তীতে ভোক্তার চাহিদা অনুযায়ী আম সরবরাহ করতে পারেন। এখানে দেখা যাচ্ছে, তিনি পণ্যটি পরবর্তীতে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন; যা বিপণনের গুদামজাতকরণ কাজকে নির্দেশ করে।
একই ধরনের পণ্য সকল সময়ে উৎপাদন করা যায় না। কিন্তু পণ্যের চাহিদা সকল সময়ে বিদ্যমান থাকতে পারে। আবার সকল সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহারের উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। উক্ত ব্যবস্থাটি গুদামজাত করে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব। এর ফলে উৎপাদকরা পণ্যের ন্যায্যমূল্য পেয়ে থাকে, আবার ভোক্তারাও উক্ত পণ্যের নিশ্চিত সরবরাহ পেয়ে থাকেন। তাই বলা যায়, জনাব নাজমুলের গুদামজাতকরণের মাধ্যমে পণ্য সংরক্ষণ করার সিদ্ধান্তটি যৌক্তিক।

৫. উদ্দীপক

'বিউটি কসমেটিকস' বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের ব্র্যান্ডের কসমেটিকস আমদানি করে থাকে। পরবর্তীতে দেশের বিভিন্ন শোরুমে বিক্রয় করে থাকে। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচার মাধ্যমে অর্থের বিনিময়ে তথ্য প্রচার করে থাকে। ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা পায়।
উত্তর কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে।
উত্তর "সরকারি বাজারের উদ্দেশ্য হলো জনগণের কল্যাণসাধন”-উক্তিটি সঠিক ও যথার্থ।
যেসব প্রতিষ্ঠান সরকারি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে থেকে পণ্য ও সেবাসামগ্রী ক্রয় করে তাকে সরকারি বাজার বলে।
সাধারণত সরকারি স্কুল, কলেজ, হাসপাতাল, চিড়িয়াখানা, কারাগার, অফিস-আদালত ইত্যাদি নিয়ে সরকারি বাজার গঠিত হয়। সরকারি বাজারের ক্রয় মূলত জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে হয়ে থাকে।
উত্তর উদ্দীপকে 'বিউটি কসমেটিকস' পুনঃবিক্রেতা বাজারের অন্তর্ভুক্ত।
যেসব ক্রেতা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ও সেবাসামগ্রী ক্রয় করে তাদের সমন্বয়ে গঠিত বাজারকে পুনঃবিক্রেতা বাজার বলে। এ বাজারের সদস্যরা কখনোই চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে না; বরং পুনরায় বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে।
উদ্দীপকে 'বিউটি কসমেটিকস' বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের ব্র্যান্ডের কসমেটিকস আমদানি করে থাকে। পরবর্তীতে দেশের বিভিন্ন শোরুমে বিক্রয় করে থাকে। এখানে দেখা যাচ্ছে, বিউটি কসমেটিকস ভোগের উদ্দেশ্যে নয়; বরং বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে থাকে। তারা একপক্ষ থেকে পণ্য আমদানি তথা ক্রয় করে তা অন্য পক্ষের নিকট বিক্রয় করে। তাই বলা যায়, বিউটি কসমেটিকস পুনঃবিক্রেতা বাজারের সদস্য।
উত্তর উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রমোশনের বিজ্ঞাপন হাতিয়ারটি ব্যবহার করেছে। ক্রেতাকে পণ্য সম্পর্কে অবহিত করার জন্য এটি একটি যৌক্তিক সিদ্ধান্ত।
নির্দিষ্ট উদ্যোক্ত কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা।
উদ্দীপকে 'বিউটি কসমেটিকস' বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের ব্র্যান্ডের কসমেটিকস আমদানি করে থাকে। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচার মাধ্যমে অর্থের বিনিময়ে তথ্য প্রচার করে থাকে। ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা পায়। উক্ত তথ্য প্রচার কাজটি বিপণনের বিজ্ঞাপন কাজের সাথে সামঞ্জ্যপূর্ণ।
বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই পদ্ধতির মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করে। ফলে ক্রেতারা উক্ত পণ্য সম্পর্কে জানতে পারবে এবং প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জনে সক্ষম হবে। তাই বলা যায়, 'বিউটি কসমেটিকস' এর বিজ্ঞাপন কার্যাবলি প্রয়োগ করা যথার্থ হয়েছে।

৬. উদ্দীপক

'মোবাইল হাট' একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিদেশ থেকে উন্নতমানের কাঁচামাল আমদানি করে মোবাইল ফোন তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকের কথা চিন্তা করে পৃথক বৈশিষ্ট্যসম্পন্ন এবং মূল্যের মোবাইল ফোন তৈরি ও বিপণন করে। ফলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।
উত্তর বিভিন্ন ভৌগোলিক একক যেমন: অঞ্চল, দেশ, শহর, জলবায়ু ইত্যাদির ভিত্তিতে সমগ্র বাজারকে বিভিন্ন বিভাগে ভাগ করাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে।
উত্তর

বিপণনে 'ভোক্তাই রাজা' এ মতবাদের ভিত্তিতে বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদের ঘিরেই সম্পাদিত হয় বিধায় ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়।
বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তাদের প্রয়োজনগুলোর ওপর অধিক গুরুত্ব দিতে হয়। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ক্রেতার প্রয়োজন, পছন্দ, অগ্রাধিকার ইত্যাদি চিহ্নিতকরণের জন্য বিপণন মিশ্রণের হাতিয়ারগুলো ব্যবহার করা হয়। বিপণন কর্মসূচি উন্নয়নের জন্য পণ্য, মূল্য, বণ্টনপ্রণালি এবং প্রসার কর্মসূচির সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হয়, যা ভোক্তাকেন্দ্রিক।
বিষয়টি নিম্নে চিত্রের মাধ্যমে দেখানো হলো:

কেন্দ্রে ভোক্তা। পণ্য, মূল্য, প্রমোশন ও স্থান—চারটি উপাদান থেকে তীর ভোক্তার দিকে নির্দেশ করেছে।

উত্তর তাই উল্লিখিত উদ্দীপকে প্রতিষ্ঠানটি শিল্পবাজারের অন্তর্ভুক্ত।
যেসব ক্রেতা উৎপাদন বা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য উপকরণ কেনে তাদের শিল্প বা উৎপাদকের বাজারে অন্তর্ভুক্ত করা যায়। অপরিবর্তিত অবস্থায় আবার বিক্রয়ের জন্য পণ্য কেনা পৃথকভাবে পুনঃবিক্রেতার বাজারের লেনদেন।
উদ্দীপকে 'মোবাইল হাট' একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিদেশ থেকে উন্নতমানের কাঁচামাল আমদানি করে মোবাইল ফোন তৈরি করে থাকে। উক্ত কাঁচামাল ক্রয় শিল্পবাজারের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা শিল্পবাজারের ক্রেতারা কাঁচামাল হিসেবে পণ্য ক্রয় করে তা থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন করে। তাই বলা যায়, উল্লিখিত উদ্দীপকে প্রতিষ্ঠানটি শিল্পবাজারের অন্তর্ভুক্ত।
উত্তর উদ্দীপকে 'মোবাইল হাট' বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক ভিত্তির সামাজিক শ্রেণি চলক ব্যবহার করেছে; যা অত্যন্ত যৌক্তিক।
কোনো একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলা হয়। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ হলো সামাজিক শ্রেণি, জীবন-ধাঁচ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা।
উদ্দীপকে 'মোবাইল হাট' একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিদেশ থেকে উন্নতমানের কাঁচামাল আমদানি করে মোবাইল ফোন তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকের কথা চিন্তা করে পৃথক বৈশিষ্ট্যসম্পন্ন এবং মূল্যের মোবাইল ফোন তৈরি ও বিপণন করে। প্রতিষ্ঠানটি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ভিত্তিতে পৃথক বৈশিষ্ট্যসম্পন্ন মোবাইল উৎপাদন করে; যা সামাজিক শ্রেণিকে নির্দেশ করে। উক্ত শ্রেণিতে ভাগ করাকে মনস্তাত্ত্বিক ভিত্তিতে বাজার বিভক্তিকরণ বলে।
সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তির চাহিদা এবং ক্রয় সামর্থ্য একই রকম হয় না। তাই বিপণনকারীকে সমাজের বিভিন্ন শ্রেণির ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের পণ্য এবং মূল্য নির্ধারণ করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি সমাজের সকল স্তরের ক্রেতাকে বিবেচনা করে ভিন্ন বৈশিষ্ট্যের মোবাইল উৎপাদন করে। ফলে সকল শ্রেণির ক্রেতা তাদের সাধ্যমতো মোবাইল ক্রয় করতে পারে। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে ভোক্তাবাজার বিভক্তিকরণের সামাজিক শ্রেণি চলকটি ব্যবহার করা যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

৭. উদ্দীপক

'রাকিব গ্রুপ' সারাদেশে বিভিন্ন ধরনের পণ্য বিপণন করে আসছে। উক্ত প্রতিষ্ঠানটির ২০১২-২০২৩ সালের বিক্রয় ও মুনাফার পরিমাণ নিম্নে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো-
উদ্দীপকের ছবি
উত্তর যেসব পণ্য ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে পণ্যের গুণাগুণ, সাইজ, ডিজাইন ইত্যাদি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে সেগুলোকে শপিং পণ্য বলে।
উত্তর যে পথ ধরে পণ্য বা সেবা ভোক্তা বা ব্যবহারকারীর হাতে যায় তাকে বণ্টনপ্রণালি বলে। সাধারণত ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি শিল্পপণ্যের বণ্টনপ্রণালি হতে দীর্ঘ হয়।
শিল্পপণ্যের ব্যবহারকারীর সংখ্যা যেখানে সীমিত সেখানে ভোগ্যপণ্যের ভোক্তা বা ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। তাই অধিকসংখ্যক ক্রেতার চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ করার প্রয়োজন পড়ে। আবার একটি নির্দিষ্ট এলাকায় শিল্পপণ্যের ক্রেতারা অবস্থান করলেও ভোগ্যপণ্যের ক্রেতারা দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে। এ কারণে প্রত্যন্ত অঞ্চলে বা বিদেশে অবস্থানরত প্রতিটি ভোক্তার নিকট ভোগ্যপণ্য সরবরাহ দেওয়ার জন্য এরূপ পণ্যের বণ্টন ব্যবস্থায় মধ্যস্থ ব্যবসায়ীদের সংখ্যা অধিক হয়। তাই বলা যায়, ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি শিল্পপণ্যের বণ্টনপ্রণালি হতে দীর্ঘ হয়।
উত্তর 'রাকিব গ্রুপ' ২০১৩-২০১৭ সাল পর্যন্ত পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছিল।
জীবনচক্রের যে স্তরে পণ্যের বিক্রয় ও মুনাফা দ্রুতগতিতে বৃদ্ধি পায় তাকে পণ্যের প্রবৃদ্ধি স্তর বলে। প্রবৃদ্ধি স্তরে পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। বাজারে নতুন প্রতিযোগীর আগমন ঘটে এবং বণ্টন কাজে নতুন নতুন মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহারের প্রয়োজন হয়।
উদ্দীপকে প্রদর্শিত চিত্রে দেখা যাচ্ছে, ২০১৩-২০১৭ সালে তাদের বিক্রয়ের পরিমাণ দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। আবার তাদের মুনাফার পরিমাণও দ্রুততার সাথে বাড়ছে। পণ্যের জীবনচক্রের এ স্তরে পণ্যের পরিচিতি বৃদ্ধি পায় ও ক্রেতারা পণ্যের প্রতি অবগত থাকে বিধায় পণ্যের বিক্রয় ও মুনাফা ঊর্ধ্বমুখী থাকে। এসব বিষয় বিবেচনায় বলা যায়, ২০১৩-২০১৭ সাল পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছে।
উত্তর

চিত্রে ২০১৮–২০২৩ সময়পর্ব এবং এর পরে ২০২৪ সালের চিহ্ন রয়েছে। প্রশ্নে ২০২৩ সালের স্তর জানতে চাওয়া হয়েছে; উৎস-উত্তর পতন বললেও বছর-পর্ব থেকে নির্দিষ্ট পতন শুরুর বছর নিশ্চিত করা কঠিন।

তাই ২০২৩-কে নিশ্চিত পতন স্তর বলার পরিবর্তে পূর্ণতা পর্বের শেষ বা পতনের দিকে রূপান্তরের সম্ভাব্য সময় হিসেবে ব্যাখ্যা করা যায়। এ অনিশ্চয়তা পর্যালোচনার জন্য চিহ্নিত রাখা হয়েছে।

বিক্রয় স্থবির হলে চাহিদা যাচাই, নতুন বাজার নির্বাচন, পণ্যের মান ও বৈশিষ্ট্য উন্নয়ন এবং ব্যয়নিয়ন্ত্রণ বিবেচনা করা যায়।

ধারাবাহিক বিক্রয়হ্রাস ও লাভজনকতা কমার প্রমাণ থাকলে পুনঃঅবস্থান, সীমিত পণ্যসারি বা প্রত্যাহারের বিকল্প বিচার করতে হবে। চিত্রটি ধারণাগত; অদৃশ্য বছরভিত্তিক তথ্য বা ক্ষতির অঙ্ক ধরে সিদ্ধান্ত দেওয়া হয়নি।

৮. উদ্দীপক

জনাব অপু খুলনা শহরে একটি মুদি দোকান দেন। দোকানটিতে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন- চাল, ডাল, লবণ, তেল ইত্যাদি বিক্রয় করেন। অন্যদিকে জনাব রাশেদ একই শহরে একটি বিস্কুট কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় উন্নতমানের ময়দা, চিনি, ডিম ইত্যাদি ব্যবহার করে মানসম্মত বিস্কুট উৎপাদন করা হয়। ফলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়।
উত্তর যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের কোনো পূর্বধারণা থাকে না এবং যা ক্রেতারা দেখেনি বা দেখলেও ক্রয়ের কথা ভাবেনি সে জাতীয় পণ্যকে অযাচিত পণ্য বলে।
উত্তর ভোক্তাদের বিশেষ প্রয়োজন মেটাতে সক্ষম এমন পণ্যকে সাধারণভাবে জরুরি পণ্য বলে। যেমন: ওষুধ, অ্যাম্বুলেন্স, গাড়ির তেল, ক্ষুদ্রাকৃতির যন্ত্রপাতি ইত্যাদি।
সাধারণত জরুরি পণ্যের চাহিদা নিয়মিত হয় না; বরং এ ধরনের পণ্য মুহূর্তের প্রয়োজন মেটাতে তাৎক্ষণিকভাবে ক্রয় করা হয়। সে কারণে জরুরি পণ্যের চাহিদা অস্থিতিস্থাপক প্রকৃতির হয়ে থাকে।
এক্ষেত্রে ভোক্তারা অতিরিক্ত মূল্য দিতেও প্রস্তুত থাকে।
উত্তর উদ্দীপকে জনাব অপু সুবিধা পণ্যের অন্তর্গত আবশ্যিক ভোগ্যপণ্য বিক্রয় করেন।
সুবিধাজনক জায়গা হতে সহজে ক্রয় করা যায় এরূপ পণ্যকে সুবিধাজনক পণ্য বলে। আবার যেসব পণ্য আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য তাকে আবশ্যিক পণ্য বলে। এ ধরনের পণ্য ভোক্তারা নিয়মিত ক্রয় করে। কেনার জন্য তেমন কোনো পূর্বপরিকল্পনার প্রয়োজন হয় না। ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয়ে এরূপ পণ্য সংগ্রহ করতে চায়।
উদ্দীপকে জনাব অপু খুলনা শহরে একটি মুদি দোকান দেন। দোকানটিতে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন: চাল, ডাল, লবণ, তেল ইত্যাদি বিক্রয় করেন। এসব পণ্য আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য এবং ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয়ে সুবিধাজনক জায়গা থেকে ক্রয় করতে পারছে; যা সুবিধা পণ্যের অন্তর্গত আবশ্যিক পণ্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব অপু আবশ্যিক ভোগ্যপণ্য বিক্রয় করেন।
উত্তর "জনাব রাশেদ মানসম্মত বিস্কুট উৎপাদনে যেসব উপাদান ব্যবহার করেন তা বিক্রয় বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখে।"- উক্তিটি সঠিক ও যথার্থ। তিনি বিস্কুট উৎপাদনে যেসব পণ্য ব্যবহার করেন তা শিল্পপণ্যের অন্তর্গত।
যেসব পণ্য উৎপাদন বা পুনঃপ্রক্রিয়ার উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে শিল্পপণ্য বলে। শিল্পপণ্য ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয় না, বরং তা উৎপাদন বা পুনঃপ্রক্রিয়ার উদ্দেশ্যে ক্রয় করা হয়।
উদ্দীপকে জনাব রাশেদ একই শহরে একটি বিস্কুট কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় উন্নতমানের ময়দা, চিনি, ডিম ইত্যাদি ব্যবহার করে মানসম্মত বিস্কুট উৎপাদন করা হয়। ফলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। উল্লিখিত উপকরণগুলো বিস্কুট উৎপাদনের জন্য কাঁচামাল বা আধা প্রস্তুত পণ্য হিসেবে ব্যবহৃত হয়। জনাব রাশেদ এসব পণ্য ক্রয় করে তা থেকে পুনরায় নতুন পণ্য উৎপাদন করেন। তাই বলা যায়, তিনি শিল্পপণ্য ক্রয় করেন। উক্ত পণ্যগুলো উন্নতমানের হওয়ায় তার বিক্রয়ের পরিমাণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
ব্যবহারের উদ্দেশ্যের ভিত্তিতে পণ্যকে ভোগ্য ও শিল্পপণ্যে বিভক্ত করা হয়। ভোগ্যপণ্য ক্রেতারা ভোগের উদ্দেশ্যে ক্রয় করলেও শিল্পপণ্য ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে প্রক্রিয়াজাত করা। তাই যত উত্তম শিল্পপণ্য ক্রয় করা যাবে পণ্যের উৎপাদন তত উন্নত হবে। উদ্দীপকের জনাব রাশেদও শিল্পপণ্যের ক্রেতা। তিনি পণ্য ক্রয়ের ক্ষেত্রে সর্বদা এর মানের দিকে খেয়াল রাখেন। ফলে উন্নতমানের উপকরণ দিয়ে মানসম্মত বিস্কুট উৎপাদন সম্ভব হয়। পাশাপাশি তার বিক্রয়ও বৃদ্ধি পায়। তাই বলা যায়, জনাব রাশেদ মানসম্মত বিস্কুট উৎপাদনে যেসব উপাদান ব্যবহার করেন তা বিক্রয় বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখে।

৯. উদ্দীপক

জনাব সৌরভ জাপান থেকে উন্নত প্রযুক্তি এবং উচ্চ মানসম্মত ঘড়ি আমদানি করেন। তিনি ঘড়ি আমদানির পর মোট খরচের সাথে ২০% মুনাফা যোগ করে ঘড়ির মূল্য নির্ধারণ করেন। এতে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হন।
উত্তর একটি পণ্য বাজারে প্রবেশ থেকে শুরু করে বাজার থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়া পর্যন্ত যেসব পর্যায় বা স্তর অতিক্রম করে তাকে পণ্যের জীবনচক্র বলে।
উত্তর কোনো পণ্য বা সেবার জন্য যে পরিমাণ অর্থ ধার্য করা হয় তাকে মূল্য বলে।
মূল্য নির্ধারণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নগদ প্রবাহ নিশ্চিত করা। মূল্য নির্ধারণের মাধ্যমে প্রতিটি পণ্য বা সেবা বিক্রয় করে নির্দিষ্ট সময়ে কি পরিমাণ নগদ অর্থ পাওয়া যাবে তা জানা যায়। মূল্য নির্ধারণ পণ্যের বিক্রয়কে প্রভাবিত করে। তাই মূল্য এমনভাবে নির্ধারণ করতে হবে যেন পণ্যের বিক্রয় কাঙ্ক্ষিত পরিমাণ হয় এবং নগদ অর্থের প্রবাহ বজায় থাকে।
উত্তর

জনাব সৌরভ বিশিষ্ট ভোগ্যপণ্য আমদানি করেন।
যেসব পণ্য একটি বিশেষ মান বহন করে এবং সমাজের বিশেষ শ্রেণির ক্রেতারা তা ক্রয় করে তাকে বিশিষ্ট পণ্য বলে। এসব পণ্য দেখতে চমৎকার, উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি ও পৃথক বৈশিষ্ট্যসম্পন্ন এবং সমাজের বিশেষ শ্রেণির ক্রেতাদের প্রবল আকৃষ্ট করে।
উদ্দীপকে জনাব সৌরভ জাপান থেকে উন্নত প্রযুক্তি এবং উচ্চ মানসম্মত ঘড়ি আমদানি করেন। এখানে দেখা যাচ্ছে, তার আমদানিকৃত ঘড়ি একটি উচ্চমান বহন করে এবং উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি। সমাজের বিশেষ শ্রেণির ক্রেতা এ ধরনের পণ্য ক্রয় করে থাকেন। তাই বলা যায়, জনাব সৌরভের বিক্রীত পণ্যটি হচ্ছে ভোগ্যপণ্যের অন্তর্গত বিশিষ্ট পণ্য।

তবে উচ্চমান বা উন্নত প্রযুক্তি থাকলেই কোনো ঘড়ি অবশ্যই বিশিষ্ট পণ্য হয় না। বিশেষ ব্র্যান্ড বা স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে ক্রেতা বিশেষ প্রচেষ্টা করে কিনলে এই শ্রেণিবিভাগ যথার্থ; বিভিন্ন বিকল্পের দাম ও গুণ তুলনা করে কিনলে সেটি শপিং পণ্যও হতে পারে। উৎসে ক্রয়-আচরণের তথ্য সীমিত হওয়ায় বিশিষ্ট পণ্য উত্তরটি সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে গ্রহণ করতে হবে।

উত্তর উদ্দীপকে জনাব সৌরভের গৃহীত মূল্য নির্ধারণ পদ্ধতিটি হলো ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ। বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে উক্ত পদ্ধতিতে মূল্য নির্ধারণ অনেকাংশেই যৌক্তিক।
পণ্য ব্যয়ের সাথে নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে যে মূল্য নির্ধারণ করা হয় তাকে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ বলে। এক্ষেত্রে ব্যয়কে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয় বলে একে ব্যয়ভিত্তিক বা মার্ক-আপ মূল্য নির্ধারণ বলে।
উদ্দীপকে জনাব সৌরভ জাপান থেকে উন্নত প্রযুক্তি এবং উচ্চ মানসম্মত ঘড়ি আমদানি করেন। তিনি ঘড়ি আমদানির পর মোট খরচের সাথে ২০% মুনাফা যোগ করে ঘড়ির মূল্য নির্ধারণ করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি পণ্য অর্জন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করেন যা ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণকে নির্দেশ করে।
মার্ক-আপ বা ব্যয়ভিত্তিক পদ্ধতি অত্যন্ত প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি। এ পদ্ধতিতে উৎপাদক তার একক পণ্য উৎপাদন করতে যে ব্যয় হয় তার সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করেন। উক্ত পদ্ধতিতে ব্যয়কে সবচেয়ে গুরুত্ব প্রদান করা হয়। প্রথমে পণ্যের অর্জন ব্যয় নির্ধারণ করতে হয় এবং উক্ত ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়। ফলে ক্রেতারা সঠিক ও ন্যায্য দামে পণ্য ক্রয় করতে পারে এবং পণ্যের বিক্রয় অব্যাহত থাকে। উদ্দীপকের জনাব সৌরভ উক্ত পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেন বলেই অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হন।

১০. উদ্দীপক

হোটেল 'সানসাইন' কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেল। উক্ত হোটেলটির গ্রাহক সেবার মান বেশ উন্নত। হোটেলটি প্রায়ই জনপ্রিয়। টেলিভিশন এবং পত্রিকায় তথ্য প্রচার করে থাকে। হোটেলের কর্তৃপক্ষ অফ সিজনে গ্রাহক আকৃষ্টের জন্য বিভিন্ন রকম ছাড়ের ব্যবস্থা করে থাকে। যার ফলে অফ সিজনেও হোটেলটিতে সন্তোষজনক গ্রাহক। থাকে।
উত্তর মানুষের প্রয়োজন বা অভাব পূরণের উপযোগী যা কিছু বাজারে পাওয়া যায় এমন কিছুকেই পণ্য বলে।
উত্তর অর্থ প্রদান ব্যতীত জনসমক্ষে পণ্য, সেবা বা ধারণার উপস্থাপন বা প্রতিষ্ঠানের পরিচিতি বা সুনাম তুলে ধরার জন্য গণমাধ্যমগুলোর সাহায্যে নৈর্ব্যক্তিক সংবাদ উপস্থাপনই হলো প্রচার।
বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় ও বিক্রয় প্রসারের ন্যায় প্রচারও বিপণন প্রসারের অন্যতম হাতিয়ার। পণ্য বা প্রতিষ্ঠানের তথ্যাদি প্রচারের জন্য প্রচারকারী মাধ্যমকে কোনো প্রকার অর্থ প্রদান করতে হয় না। * প্রচার হলো অর্থবিহীন সংখাদ উপস্থাপন প্রক্রিয়া। এটি অর্থপ্রদত্ত নয় এ বলেই বলা হয়- 'প্রচার হলো অ-অর্থপ্রদত্ত প্রসার কৌশল।'
উত্তর

হোটেল সানসাইন প্রাথমিক পর্যায়ে বিপণন প্রসারের বিজ্ঞাপন কার্যক্রম গ্রহণ করে।
চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। বিভিন্ন হাতিয়ার বা পন্থা ব্যবহার করে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কীয় তথ্য ভোক্তার নিকট প্রেরণ করা হয়। যেমন: বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার ও জনসংযোগ। তন্মধ্যে বিজ্ঞাপন পণ্য প্রমোশনের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাধ্যম।
উদ্দীপকে হোটেল 'সানসাইন' কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেল। উক্ত হোটেলটির গ্রাহক সেবার মান বেশ উন্নত। হোটেলটি প্রায়ই জনপ্রিয় টেলিভিশন এবং পত্রিকায় তথ্য প্রচার করে থাকে। এখানে প্রতিষ্ঠানটির টেলিভিশন ও পত্রিকায় তথ্য প্রচার একটি অর্থপ্রদত্ত কাজ। এছাড়া তাদের এ তথ্য প্রচারের জন্য একটি নির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করে; যা বিজ্ঞাপনের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে ব্যবহৃত প্রসারমূলক কৌশলটি হলো বিজ্ঞাপন।

এ শ্রেণিবিভাগটি হোটেলের অর্থায়নে টেলিভিশন বা পত্রিকায় বার্তা প্রকাশ করা হয়েছে ধরে প্রযোজ্য। উৎসে অর্থ প্রদানের কথা স্পষ্ট নেই; সংবাদমাধ্যম স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করলে তা প্রচার বা publicity হবে। তাই অর্থপ্রদত্ত বিজ্ঞাপন বলে নিশ্চিত করার জন্য এই শর্তটি উল্লেখ করা প্রয়োজন।

উত্তর উদ্দীপকে হোটেলটি গ্রাহক আকৃষ্টের লক্ষ্যে যে প্রমোশন কৌশল ব্যবহার করেছে তা সম্পূর্ণ যৌক্তিক। তাদের ব্যবহৃত প্রমোশন কৌশলটি হচ্ছে বিক্রয় প্রসার।
ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এরূপ প্রসারমূলক পন্থা ব্যবহার করা হয়।
উদ্দীপকে হোটেল 'সানসাইন' কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেল। উক্ত হোটেলটির গ্রাহক সেবার মান বেশ উন্নত। হোটেলের কর্তৃপক্ষ অফ সিজনে গ্রাহক আকৃষ্টের জন্য বিভিন্ন রকম ছাড়ের ব্যবস্থা করে থাকে। যার ফলে অফ সিজনেও হোটেলটিতে সন্তোষজনক গ্রাহক থাকে। তাদের এরূপ কার্যক্রম ভোক্তামুখী বিক্রয় প্রসার হাতিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ।
ব্যক্তিক বিক্রয় অথবা বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধিতে ভোক্তমুখী বিক্রয় প্রসার অত্যন্ত গতিশীল মার্কেটিং প্রমোশন পন্থা। নতুন পণ্য প্রবর্তন অথবা চাহিদা কমে যাওয়ায় পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটির একটি নির্দিষ্ট সময়ে হোটেলের চাহিদা কমে যায়। উক্ত সময়ে তারা বিভিন্ন ছাড় প্রদানের মাধ্যমে বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করে তাদের গ্রাহকসংখ্যা বৃদ্ধি করার প্রয়াস চালায়। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞাপনের পাশাপাশি ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করাটি যৌক্তিক ও যথার্থ।

১১. উদ্দীপক

'রাসেল ফুড লি.' বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সড়কের পাশে, বড় বড় বিল্ডিং এবং বাণিজ্যিক এলাকায় বিজ্ঞাপন প্রচার করে। কিন্তু এতে আশানুরূপ ফল পায় না। পরবর্তীতে তারা ট্রেন, মোটর গাড়ি ও অন্যান্য যানবাহনে বিজ্ঞাপন প্রচারের সিদ্ধান্ত নেয়। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।
উত্তর কোনো নির্দিষ্ট পণ্য ক্রয়ে ভোক্তাদেরকে উৎসাহিত করার জন্য উক্ত পণ্য বা পণ্যের অংশবিশেষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রদান করাকে প্রিমিয়াম বলে।
উত্তর যে মাধ্যমের সাহায্যে পণ্য বা সেবার বিক্রয়সংক্রান্ত তথ্য বা বিজ্ঞাপন সম্ভাব্য ক্রেতার নিকট পৌঁছানো হয়, তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে।
দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ইত্যাদি সংবাদপত্রগুলো বিজ্ঞাপনের কার্যকর মাধ্যম হিসেবে সকল শ্রেণির কাছে অত্যন্ত জনপ্রিয়। এসব মাধ্যমে বিজ্ঞাপনদাতা তার পণ্যদ্রব্য, সেবাকর্ম বা মতাদর্শের খবর অত্যন্ত কম সময়ে ও কম ব্যয়ে অধিকসংখ্যক লোকের নিকট পৌঁছে দিতে পারে। সংবাদপত্রে প্রায় সব ধরনের বিজ্ঞাপন দেওয়া যায়। এরূপ বিজ্ঞাপনের অন্যতম আকর্ষণ হলো এর নমনীয়তা ও স্বল্প ব্যয়। তাই বলা যায়, খরচ বিবেচনায় সংবাদপত্র একটি কার্যকর বিজ্ঞাপন মাধ্যম।
উত্তর উদ্দীপকে প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে বিজ্ঞাপনের বহিঃবিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেছে।
দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌপথে বা জনবহুল এলাকায় দৃশ্যমান স্থানে, এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে সাইনবোর্ড বা প্রচারপত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে। বহিঃবিজ্ঞাপন হলো বিজ্ঞাপনের অত্যন্ত পুরাতন ও 'কার্যকর একটি মাধ্যম। এটি সাধারণত জনসাধারণের দৃষ্টিতে পড়ে এমন জায়গায় বড় দেয়াল বা দালানে ছাদে ছাপানো আকারে লাগানো হয়।
উদ্দীপকে 'রাসেল ফুড লি.' বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সড়কের পাশে, বড় বড় বিল্ডিং এবং বাণিজ্যিক এলাকায় বিজ্ঞাপন প্রচার করে। তারা পণ্যের তথ্য ভোক্তার কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন ব্যস্ততম এলাকায় বিজ্ঞাপন উপস্থাপন করে। উক্ত কাজটি বহিঃবিজ্ঞাপনের সাথে সাদৃশ্যতা রয়েছে।
উত্তর উদ্দীপকে প্রতিষ্ঠানটি পরবর্তীতে যে বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার, করেছে তা হলো ট্রানজিট বিজ্ঞাপন। পণ্যের প্রকৃতি বিবেচনায় উক্ত মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা অনেকাংশেই যৌক্তিক।
যে মাধ্যমের সাহায্যে পণ্য বা সেবার বিক্রয়সংক্রান্ত তথ্য বা বিজ্ঞাপন সম্ভাব্য ক্রেতার নিকট পৌছানো হয়, তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। বিভিন্ন পরিবহন ব্যবহার করে যে বিজ্ঞাপন প্রদান করা হয় তাকে ট্রানজিট বিজ্ঞাপন বলে। এর মাধ্যমে রাস্তায় ও পরিবহনে চলাচলকারী মানুষের দৃষ্টিতে সহজে পণ্যের তথ্য তুলে ধরা সম্ভব হয়।
উদ্দীপকে 'রাসেল ফুড লি.' বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে বহিঃবিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করে। কিন্তু এতে আশানুরূপ ফল পায় না। পরবর্তীতে তারা ট্রেন, মোটর গাড়ি ও অন্যান্য যানবাহনে বিজ্ঞাপন প্রচারের সিদ্ধান্ত নেয়। এখানে তাদের বিজ্ঞাপন প্রদানের জন্য বিভিন্ন পরিবহন ব্যবহারের সিদ্ধান্ত ট্রানজিট বিজ্ঞাপনকে নির্দেশ করে।
বিজ্ঞাপন মাধ্যম হলো জনগণের কাছে সংবাদ তুলে ধরার একটি আকর্ষণীয় পন্থা। এটি বিপণনকারী ও ভোক্তাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। বিজ্ঞাপনকে দৃশ্যমান করা এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার উপায় হিসেবে বিজ্ঞাপন মাধ্যমকে ব্যবহার করা হয়। বিজ্ঞাপন মাধ্যমগুলো হলো- রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, ট্রানজিট বিজ্ঞাপন, বহিঃবিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে প্রতিষ্ঠানটি বর্তমানে ট্রানজিট বিজ্ঞাপন ব্যবহার করছে। এর জন্য তারা ট্রেন, মোটর গাড়ি ও অন্যান্য যানবাহন ব্যবহার করে। এসব যানবাহনে প্রচুর লোক সমাগম হয়। এছাড়া তাদের পণ্যটি সকল শ্রেণির ক্রেতারা ক্রয় করে। তাই সকলের দৃষ্টি আকর্ষণের জন্য উক্ত মাধ্যম ব্যবহার করা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।